এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • গুরুচণ্ডা৯র বই
  • ঘ্যামা ঘ্যামা বইয়ের বড় বড় ব্যাপার, যেমন গড়ন, তেমনই দাম। ওদিকে নজর না দিয়ে আমরা বানিয়েছি সস্তা কাগজের চটি বই, যা সুলভ ও পুষ্টিকর। গুরুচণ্ডা৯ চলতে শুরু করল ২০০৪ সালে। প্রথম চটি বই বেরোলো ২০১০-এ। বিজ্ঞাপনের কারবার নেই। নিজেদের লেখা, ছবি, ভিডিও, হাতে গড়া রুটির মতো, সামিজ্যাটের সাইক্লোর মতো ছড়িয়ে রাখি ইতিউতি জালে (ওয়েব আর কী)। যে খুশি খুঁটে খান। তাতে খুব যে মারকাটারি বিশ্ববিজয় হয়ে গেছে তা নয়। কিছু বইয়ের হাজারখানেক কপি এক বইমেলায় শেষ হয়, কিছু বইয়ের হয় না। প্রথম চটি বইগুলোর কারো কারো চার-পাঁচটা সংস্করণ হয়েছে, কারো দুটো। ওয়েবে কতজন পড়েন, সঠিক ভাবে মাপা মুশকিল। গ্রুপে কিছু হাজার, সাইটে কিছু। কুড়ি কোটি বাঙালির কাছে এসবই খুব বেশি কিছু না। তবে এই ক’বছরে সস্তায় পুষ্টিকর চটি বইয়ের ব্যাপারটা বিলক্ষণ বুঝেছি। বিজ্ঞাপনী নেটওয়ার্ক নয়, মডেল সুন্দরীদের মার্জারচলন নয়, ঠোঙা নয়, মোড়ক নয়, লেখা তেড়ে সাইক্লো করুন, সুযোগ পেলে একটু হেঁকে নিন, ব্যস। লেখায় দম থাকলে চুপচাপ ছড়িয়ে যাবে। ইহাই চটির ম্যাজিক। ঐতিহ্যমণ্ডিত চটি সিরিজ জিন্দাবাদ। জ্জয়গ্গুরু।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান ই-বুক বই দত্তক নিন
  • পাতা: ১১১০ই-বুক লিস্টসম্পূর্ণ তালিকা
  • নির্বাচিত গল্পপাঠ (প্রথম খণ্ড) - অপার বাংলার গল্পসংকলন, গল্পকারদের গল্পকথা (৪২)
    গল্পপাঠে আন্তরজালে প্রকাশিত গল্পকারদের সেরা গল্পটি নিয়ে 'নির্বাচিত গল্পপাঠ' নামের এই সংকলনটি বই আকারে বের করেছে। শুধু সেরা গল্পটি পড়িয়েই সন্তুষ্ট নয় তারা-- ৮৫ জন গল্পকারের লেখার শৈলীটাও সাক্ষাৎকারের আকারে গ্রন্থিত হয়েছে। এখান থেকে বাংলা ভাষার গল্প লেখার গতিপ্রকৃতি ও লেখার কলকব্জা সম্পর্কে বিস্তৃত ধারণা পাওয়া যাবে। যারা বাংলা গল্প নিয়ে গবেষণা করেন তাঁদের জন্য 'নির্বাচিত গল্পপাঠ' একটি আকরগ্রন্থ হিসেবে কাজ করবে। আর তরুণ লেখকদের জন্য এই বইটি হয়ে উঠবে টেক্সট। পাঠকদের দেবে গল্পপাঠের একটি বিশ্বমানের পাঠবোধ। - অমর মিত্র
    প্রকাশ: ২০১৭ | ৪০০ টাকা Buy
  • নির্বাচিত গল্পপাঠ (দ্বিতীয় খণ্ড) - অপার বাংলার গল্পসংকলন, গল্পকারদের গল্পকথা(৪১)
    গুরুচণ্ডালী একটা গুরুতর কাণ্ড ঘটাতে পেরেছে। বেশি নাম শোনা, কম নাম শোনা, বা নাম না শোনা গল্পকারদের ৮৫টি গল্প, দুই খণ্ডে গ্রন্থিত করেছে। কোন সীমা নেই। এই বাংলা ওই বাংলা ইউরোপ আমেরকা কানাডা যেখানে গল্প লেখার কাজ চলছে তার সুলুক সন্ধান করে অসম্ভব পরিশ্রম এবং খরচ করে এই দুরূহ কর্মটি সম্পাদন করেছেন। এই সংকলন দুটির উপরি পাওনা হচ্ছে- দুটি খণ্ডের ভূমিকা। একটি অমর মিত্রের, অপরটি যিনি লিখেছেন তিনি তার নাম জানান নি। আবাক করার মতো পুরো কাজটি দেখে আমি বিস্ময় প্রকাশ করছি। এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। - স্বপ্নময় চক্রবর্তী
    প্রকাশ: ২০১৭ | ৪০০ টাকা Buy
  • এক ব্যাগ ৯০ – ১৯ টি কবিতার বই - সংকলন(৪০)
    আস্ত নব্বইকে একটা ব্যাগে আঁটিয়ে দেওয়া সম্ভব না, যদিও ইচ্ছে ছিল সেটাই। পরিবর্তে আসছে নব্বইয়ের এক ঝাঁক কবির এক ঝাঁক বই। ১৯৯০ এর বদলে ১৯টি নব্বই। ১৯র ৯০। ১৯৯০। ৯০ এর রূপকথা। ভুলে যাওয়া ৯। ভুলে যাওয়া ৯০। পাচ্ছেন একই ব্যাগের ভিতরে। দেখতে থাকুন, এই জাদুব্যাগের ভিতর থেকে শহর আর শহরতলীর একঝাঁক খোলা জানালা দিয়ে উড়ে যাবে নষ্ট নব্বইয়ের পুরোনো পায়রারা।
    যে কবিদের যে বইয়েরা ঠাঁই পেয়েছে এই ব্যাগেঃ
    - অয়ন চক্রবর্তী – বিষণ্ণ রূপকথা
    - অংশুমান কর – সরে দাঁড়ালেন লেন্ডল
    - আর্যনীল মুখার্জি – জলতলের ফটোগ্রাফি
    - কল্পর্ষি বন্দোপাধ্যায় – যে গান শোনে না কেউ
    - চন্দ্রিল ভট্টাচার্য – সরুচাকলি
    - পারমিতা মুন্সি – কূর্মাবতার
    - প্রসূন ভৌমিক – উজ্জ্বল শ্যামবর্ণা বান্ধবীকে
    - মিতুল দত্ত – উইকএন্ড
    - যশোধরা রায়চৌধুরী – সাক্ষরতা মিশন
    - রোশনারা মিশ্র – ১৯৮৯
    - শমিত রায় – উহ্য
    - শান্তনু রায় – পড় শুধু স্মৃতি
    - শুভেন্দু চট্টোপাধ্যায় – যে বয়েস হরিণের নয়
    - সার্থক রায়চৌধুরী – আত্মার আশ্চর্য সেলফি
    - সাম্যব্রত জোয়ারদার – যখন ফানুসেরা ওড়ে
    - সায়ন কর ভৌমিক – পাখিয়াল
    - সুমন মান্না – ফোনঘর
    - সোমনাথ রায় – রেলিং জড়িয়ে প্লাস্টিক
    - হিন্দোল ভট্টাচার্য – লেখো আলো, লেখো অন্ধকার
    (* প্রত্যেকটি কবিতার বই আলাদা করে কেনা সম্ভব, দাম ২০ টাকা করে, Buy বাটন ক্লিক করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন)
    প্রকাশ: ২০১৭ | ৩৩০ টাকা Reviews Buy
  • বস্টনে বংগে - বর্ন ফ্রি (৩৯)
    “গত বছর এই ডিসেম্বর মাসেই সুপ্রীম কোর্টের রায় আবার নতুন করে আমাকে ক্রিমিনাল করে দিয়েছিল। যবে থেকে বুঝতে শিখেছি তখন থেকেই জেনে এসেছি এই ভারতে আমার বা আমাদের মত মানুষদের কোনো আইন্সন্মত জায়গা নেই। ঝোপের আড়ালে, পার্কের কোনায়, পাবলিক টয়লেটে অথবা ভিড় ট্রেনের কামরায় আমরা চাইলে থাকতে পারি কিন্তু তোমাদের নাটকে, গল্পে কবিতায় সিনেমার ডিসকোর্সে আমরা নেই। তোমাদের বেডরুমে আমরা সবসময় থেকেছি, কিন্তু তোমাদের ড্রয়িংরুমের আলোচনায় আমাদের ডাক পড়েনি। বরং বিভিন্ন সময়ে বন্ধুদের মুখে শুনেছি ‘ওইসব করতে হলে আমেরিকায় গিয়ে কর, ইন্ডিয়াতে করলে পুলিশে ধরবে’। তারা অনেক সময়েই কথাগুলো মজা করে বলেছে। আমি জানি, আমার যৌনপরিচয় না জেনেই বলেছে, কিন্তু কতটা ব্যথা দেওয়া সত্যি কথা বলে ফেলেছে সেটা তারা নিজেরাও বোঝেনি।” বস্টন থেকে কলকাতা, আমেরিকা থেকে ভারতে, এক ‘অন্যরকম’ যুবকের অন্যরকম রচনা। ধারাবাহিক হিসেবে প্রকাশিত হয়েছিল গুরুচন্ডা৯তে। কিছু পরিবর্তিত পরিমার্জত রূপে এবার বই হয়ে।
    ই-বুক ভার্সান আছে | প্রকাশ: ২০১৭ | ৫০ টাকা Reviews Buy
  • কামান বেবি - বিপুল দাস(৩৮)
    এই উপন্যাস আসলে জাদুবাস্তবতার আড়ালে এক আধুনিক পথের পাঁচালির আখ্যান নির্মাণের দিকে এগিয়ে গেছে, যেখানে ঘরপালানো বালক আবার উৎসের দিকে যাত্রা শুরু করে, হারিয়ে যাওয়া ঘুড়ি খুঁজে নেয় নিজস্ব ঠিকানা। বিপুল দাস এক আশ্চর্য গদ্যকার। নরম, তুলোর মত উড়ে যায় তাঁর যে শব্দরা, তারাই আবার তেজি অশ্বের মতো মাটিতে সজোরে পা ঠোকে। হ্রেষাধ্বনিতে ভেসে যায় চরাচর।
    প্রকাশ: ২০১৭ | ৬০ টাকা Reviews Buy
  • অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত - শাক্যজিত ভট্টাচার্য(৩৭)
    কেমন ছিল ভুলে যাওয়া নব্বইয়ের দশক? তার সিনেমা, বাংলা সিরিয়াল, তার ফেলে আসা শুকিয়ে যাওয়া লাল পতাকা, তার বন্ধ কারখানা, তার প্রেম, বন্ধুতা আড্ডা? চিলেকোঠার জঞ্জাল ঘেঁটে খুঁজে পাওয়া এক চিলতে পুরোনো কৈশোর, যেখানে ছাদভর্তি অ্যান্টেনার কাঁটাতার থেকে অন্যমনে ঝুলে আছে এক পশলা অন্য নব্বই।
    প্রকাশ: ২০১৭ | ৭০ টাকা Reviews Buy
  • আদালত-মিডিয়া-সমাজ এবং ধনঞ্জয়ের ফাঁসি - দেবাশিস সেনগুপ্ত, প্রবাল চৌধুরী, পরমেশ গোস্বামী(৩৬)
    বারো বছর আগে রাজ্যে সর্বশেষ ফাঁসির ঘটনাটি ঘটেছিল আলিপুর সেন্ট্রাল জেলে। চোদ্দো বছর সলিটারি সেলে রাখার পর ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ধনঞ্জয় আগাগোড়া নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। নাগরিক সমাজের একাংশও ধনঞ্জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যাসত্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। সেই সংশয় আরও গভীর হয়েছে দেবাশিস সেনগুপ্ত, প্রবাল চৌধুরী, পরমেশ গোস্বামীর দীর্ঘ অনুসন্ধানে। প্রশ্ন উঠেছে তদন্ত ও বিচার-প্রক্রিয়া নিয়েও। সেই অনুসন্ধানের পূর্ণাঙ্গ প্রতিবেদন গ্রন্থাকারে প্রকাশিত।
    ই-বুক ভার্সান আছে | প্রকাশ: ২০১৭ | ২২০ টাকা Reviews Buy
  • বৃহৎ ন্যানোপুরাণ - সৈকত বন্দ্যোপাধ্যায়(৩৫)
    এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে, যে, ন্যানো প্রসঙ্গে বারবার ১৯৯৬ সালের কথা আসছে কেন। ন্যানো তো ২০০৬ সালের কারবার, বিশুদ্ধ নিউজ চ্যানেল সিদ্ধান্ত মতে যখন সিঙ্গুরের ইতিহাসের সূচনা হল। সিঙ্গুর বাজার থেকে মাইল দুই দূরে শুরু হল যুগান্তকারী টাটা কারখানার কাজ। টাই পরা কর্পোরেট জেন্টলমেনদেরকে ঝাঁটা ও জুতো নিয়ে তাড়া করল বিক্ষুব্ধ কৃষককুল। তৎপরবর্তী দুইবছরে কড়ক্কড় বাজ পড়িল, কুকুর-বিড়াল বৃষ্টি হইল, বঙ্গের ভাগ্যাকাশে লোডশেডিং হল, একযোগে শুরু হল শিল্পবিপ্লব এবং কৃষকবিদ্রোহ। কৃষি থেকে শিল্প হল, টিভিচ্যানেল ফুলে কলাগাছ হল, রাজায়-রাজায় জোরদার পাঞ্জা লড়াই শেষে ঘুড়ি উড়ল বাঙালিটোলায়, বেড়াবেড়ি-বাজেমেলিয়া-গোপালনগর-ছআনি-রতনপুর ইত্যাদি অশ্রুতপূর্ব বিচিত্র নামে ভরে গেল জগৎ চরাচর, চ্যানেলে চ্যানেলে দেখা গেল লাল-নীল ন্যানো গাড়ি আর বেচারাম মান্নার মুখ। কলকাত্তাইয়া আঁতেলদের মতে, এই হল সিঙ্গুরের ইতিহাসের সূচনাবিন্দু। বিগ ব্যাং। প্রথম আদি তব সৃষ্টি। ইহার পূর্বে ছিল অন্ধকার। মধ্যযুগ। অবাঙ্‌মনসগোচর ইতিহাসহীনতা। ব্ল্যাকহোল ও সিঙ্গুলারিটি। এইসব। এ হল লিমিটেড এডিশন ঠাকুরমার ঝুলি, বিশুদ্ধ ন্যানোপুরাণ, সিঙ্গুরবাসীদের জন্য লিখিত সিঙ্গুরবাসী বরদাচরণ রচিত সিঙ্গুরের ভূমিপুত্রের ইতিহাস, এ খাঁটি দিশি মাল টাগরায় জোর থাকলে তবেই খাওয়া যাবে। শারদীয়া প্রতিদিনে (২০১৬) প্রকাশিত উপন্যাস।
    ই-বুক ভার্সান আছে | প্রকাশ: ২০১৭ | ৯০ টাকা Reviews Buy
  • ওই মণিময়, তার কাহিনি - রবিশংকর বল(৩৪)
    "ভয়াবহ ভালো লেখা। একমাত্র মেটাফার পেঁজা তুলোর মতন উড়ন্ত – ভাসমান – তবু স্বাধীন নয় – নিজে উড়তে পারে না – তবু মনে হয় নিজেই উড়ছে – আসলে নিজে উড়তে পারে না – হাওয়ায় ওড়ায় " – সন্দীপন চট্টোপাধ্যায়।এমনি এমনিই তো কেউ দেখে ফেলতে পারে গাছের পাতার উল্টোদিক। কোনো না কোনো ভাবে। বহুকাল ধরে পড়ে থাকা অনড় পাথরের বুকে মাথা রেখে শুয়ে শুনে ফেলতেও তো পারে ইতিহাসের শতশতশতজলঝর্ণার ধ্বনি। সেখান থেকে কলরোল হৃৎবদলও তো হয়ে যেতে পারে। তেমন স্রোতের থেকে নিঃসৃত শব্দসমাহার একটি চরিত্রের কারণও তো হয়ে উঠতেই পারে। কিংবা ফলাফল। অথবা বহমানতা। এই সবই হয়ে ওঠে। হয়ে উঠছে, এই বিন্যাসটিতে।
    প্রকাশ: ২০১৬ | ৬০ টাকা Buy
  • অ(ন)ন্য মহীন - গুরুচন্ডালি(৩৩)
    ‘আমি আবার কাঁদব হাসব, এই জীবন জোয়ারে ভাসব, ... ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা’ – সলিলীয় এই গানটি, বাণীর দিক থেকে প্রায় যেন একই রকম কথা বলে। কিন্তু ভাব ও সুরে সলিলের এই গানে আছে তীব্র রোমান্টিক উদ্দীপনা, আর মহীনের ‘ফিরে আসব’তে সেই উদ্দীপনার জায়গা নেয় নিখাদ বিষণ্ণতা। এই বিষণ্ণতাই মহীন এবং সলিল চৌধুরির মধ্যের ছেদবিন্দু। এখানে দাঁড়িয়ে, ঠিক যেভাবে প্রায় একই কথা একদা সলিল নিজেই বলেছিলেন রবীন্দ্রনাথকে, মহীন এবং তার পিতৃপুরুষ গৌতম চট্টোপাধ্যায় যেন সেই সুরেই সলিল চৌধুরিকে বলছেন, তুমি আমার পিতা, কিন্তু আমার পথ এবার আলাদা হল। কারণ আমার অন্ধকারের রঙও বদলে গেছে, আমার মধ্যে ঢুকে গেছে এই জীবনানন্দীয় বিষণ্ণতা। এখানে দাঁড়িয়েই জীবনানন্দ পরবর্তী সময়ে কাব্যের মধ্যে যে সুর, সেই সুর গানের মধ্যে ঢুকছে, তার কথার মধ্যে ঢুকছে। এর মধ্যে চিরন্তন ভালোবাসা, চিরন্তন বিচ্ছেদের সমস্ত দুঃখগুলো আছে, কিন্তু সেটা আর শুধু সাদা-কালোর দুঃখ নয়, এর মধ্যে আরও রং, অনেক শেড ঢুকে গেছে। এই উপচে পড়া বিষণ্ণতাই সেই জিনিয়াসের চিহ্ন, যার নাম মহীন।' -দেবজ্যোতি মিশ্র
    প্রকাশ: ২০১৬ | ১১০ টাকা Buy
  • আশালতা - অমর মিত্র(৩২)
    এই বইয়ে আছে ১৯৮৪র কুলছুমের হাত। ওই সময়ে লেখা বছিরদ্দি ভূমি ধরিতে যায়, আর একটু পরের নদী ভূমি .....জমি নিয়ে বাঁচা মানুষের ইতিবৃত্ত। কুলছুম একটি বালিকা। তার বাবা ক্ষেত মজুর। কুলছুমের হাত ভাত না পেয়ে রেগে অগ্নিশর্মা বাবার মুখ চেপে ধরে তালাক উচচারণের মুহুর্তে। আশ্চর্য মানুষ আর জনজীবনের কথা এই বইয়ের সব গল্পে।
    প্রকাশ: ২০১৬ | ১০০ টাকা Reviews Buy
  • মহেঞ্জোদারো - সৈকত বন্দ্যোপাধ্যায়(৩১)
    "সময়টাই ভুলভাল। স্বাধীনতা সংগ্রাম, হাংরি, ভিয়েতনাম, নকশালবাড়ি, পথের পাঁচালি, বার্লিন ওয়াল, তিয়েন-আন-মেন স্কোয়্যার, এমনকি ইন্টারনেট অব্দি সব শেষ। এখন শুধু খুঁটে খাওয়া। পেডিগ্রি ছাড়া আর কিছু হবার নেই। আমি সেখানেও গোল্লা। থাকি কেষ্টপুরে। ফিল্ম ইনস্টিউটের গণ্ডি মাড়াইনি, জেএনইউ চোখে দেখিনি, ইপিডাব্লু আমার কোনো প্রবন্ধ ছাপেনি। বন্ধুবান্ধবরাই পাত্তা দেয়না তো বাইরের লোক। সন্দীপন চট্টোপাধ্যায়ের সঙ্গে একবার এক ট্যাক্সিতে উঠেছিলাম। আর পাঁচ বছর বয়সে একবার জ্যোতি বসুর কোলে বসে ছবি তুলেছিলাম। ব্যস। পেডিগ্রি বলতে এই। কিন্তু সে ছবির নিচেও লিখে না দিলে আমাকে আমি বলে চেনা যাবে না।" বিধিসম্মত সতর্কীকরণঃ এ কাহিনির সব ঘটনাই কাল্পনিক, কারণ, আয়নার মধ্যে কোনো জ্যান্ত মানুষ থাকেনা, আর মৃতের শহরে বেঁচে থাকে শুধু প্রত্নতত্ত্ব।
    প্রকাশ: ২০১৬ | ৭০ টাকা Reviews Buy
  • অবান্তর পাঠশালা - অনুবাদ: জয়া মিত্র(৩০)
    সত্তরের দশকে যখন সামাজিক ন্যায়ের দাবীতে উত্তাল আমাদের দেশ, তখন ওই একই দাবীতে একই রকম ঝড় আছড়ে পড়ছে লাতিন আমেরিকার আর্জেন্টিনায়। হাজার তিরিশেক তরুণ-তরুণী 'নিখোঁজ' হয়েছিলেন ওই দেশে, নানারকম বন্দীশালায়। সেরকমই এক গোপন বন্দীশালার বিবরণ 'দা লিটল স্কুল'। লিখেছেন সেই নরকের এক অধিবাসিনী। যেন অন্য ভাষার আরেক হন্যমান, যা অনুবাদ করেছেন জয়া মিত্র।
    প্রকাশ: ২০১৫ | ১০০ টাকা Reviews Buy
  • নখদন্ত - মলয় রায়চৌধুরী(২৯)
    খুঁজে পাওয়া পুরোনো ডাইরির পাতায় তিনটি সমান্তরাল জবানিতে লিপিত হচ্ছে এই আখ্যান। ভারি বিক্ষিপ্তভাবে তার কিছু লেখা, খানিকটা যাত্রার বিবেকের মতন এসে পড়ছে বাকি ঘটনা পরম্পরার মধ্যে। ঘটনাক্রম মূলতঃ রতিক্রিয়াময়। এবং ক্রমশঃ দিয়েই শরীরী উচ্চারণ থেকে মননশীলতায় এসে পড়ছে এই আখ্যান, এবং আশ্চর্যভাবে হয়ে উঠছে সমসময়ের বিশ্বরাজনীতির কমেন্টারি।
    প্রকাশ: ২০১৫ | ৭০ টাকা Buy
  • মিছিলে বাদল সরকার - অদ্রীশ বিশ্বাস(২৮)
    এই সাক্ষাৎকার মূলত তাঁর দেশবিদেশে খ্যাতি অর্জনকারী নন-প্রসেনিয়াম থিয়েটার নিয়ে। অনেকে সহজ করে বলেন “থার্ড থিয়েটার”, উনি বলেন “অঙ্গনমঞ্চ”। সেই অঙ্গনমঞ্চ নিয়েই এই সাক্ষাৎকার। যার গুরুত্ব কখনওই দিইনি আমরা।এটাই একমাত্র সাক্ষাৎকার, যেটায় কেবলমাত্র অঙ্গনমঞ্চ ও তার পশ্চাদপট, ভাবনার গড়ে ওঠা, রাজনীতি ও রাজনীতির ফাঁদে-পড়া নাটক ও স্বয়ং বাদল সরকার।
    প্রকাশ: ২০১৫ | ৪০ টাকা Buy
  • অপ্রকাশিত মরিচঝাঁপি - সম্পাদনা: তুষার ভট্টাচার্য(২৭)
    কেবল একটি দ্বীপের নাম মাত্র নয়, মরিঝঝাঁপি প্রাণ ও অধিকার হত্যার একটি নিকৃষ্টতম উদাহরণ। মরিচঝাঁপি মানে নিরন্ন, অনিকেত মানুষের নতুন করে গড়ে তোলার লড়াই। মরিচঝাঁপি মানে প্রকৃতি ও রাষ্ট্র, এই দুই প্রবলতম প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ। মরিচঝাঁপি মানে আক্রান্ত মানুষের জন্য বৃহত্তর জনসমাজের বরাদ্দ হওয়া নির্বিকার নীরবতা। এইসব টুকরোটাকরা, নীরবতার ইতিহাস, লড়াই ও পরাজয়ের অভিজ্ঞতা নিয়েই এই বই। এর নাম 'অপ্রকাশিত মরিচঝাঁপি', কারণ, মরিচঝাঁপির সম্পূর্ণ ইতিহাস এখনও অপ্রকাশিতই।
    প্রকাশ: ২০১৫ | ২০০ টাকা Buy
  • অসুখ সারান - ঈপ্সিতা পালভৌমিক(২৬)
    সমকামিতা সারুক বা না সারুক, সঙ্গে রাখুন এই হ্যান্ডবুকটি। স্কেপটিক্যালদের কথাকে গুলি মেরে পড়তে থাকুন আমাদের সাজেশনাবলী, সঙ্গে থাকুন একদম শেষ |
    প্রকাশ: ২০১৪ | ৩০ টাকা Buy
  • অরূপ তোমার এঁটোকাঁটা - মলয় রায়চৌধুরি(২৫)
    কাশী থেকে কলকাতা, বৈষ্ণবের খঞ্জনি থেকে জিমি হেনড্রিক্স। কেকাবউদি থেকে স্বর্ণকেশী ম্যাডলিন। এ এক অন্য আকাশে উড়ান, যা চেনা হলেও দূরবর্তী। কাল্পনিক হলেও বাস্তব।
    প্রকাশ: ২০১৪ | ৭০ টাকা Buy
  • খেরোবাসনা - সৈকত বন্দ্যোপাধ্যায়(২৪)
    শুনে কাইন্ডলি আঁতকে উঠবেন না, যে, মোটে ২০১০ সালে জন্ম হলেও এই আধাখেঁচড়া কাহানিটি আদতে সেই মেগা উপন্যাসেরই সহোদর, যার নাম কারুবাসনা...
    প্রকাশ: ২০১৪ | ১০০ টাকা Reviews Buy
  • অন্য যৌনতা – সংকলন - গুরুচন্ডালি(২৩)
    পুরুষ এবং নারীর একমাত্রিক যৌন আখ্যানের আড়ালে অজস্র দৃশ্যের জন্ম হয়। জন্ম হয় পাওয়া, অপ্রাপ্তি,নিঃসঙ্গতা এবং বেদনার। "আমার যৌনতা"র এই দ্বিতীয় সংস্করণে আরও বড়ো আকারে নিজেদের এসব অভিজ্ঞতা, অনুভূতির কথা লিখেছেন এইসব মানুষরা, যাঁরা "স্ট্রেট" নন।
    প্রকাশ: ২০১৪ | ১১০ টাকা Buy
  • পাতা : ১১১০
  • Phone: +91 93303 08043
    WhatsApp: +91 93303 08043
    Online: CollegeStreet.net
    প্রাপ্তিস্থান (বইয়ের দোকান): কলকাতা - দেজ, ধ্যানবিন্দু, উবুদশ, দে বুক স্টোর, ভারতী বুক স্টল / সোদপুর - পাপাঙ্গুল / চূঁচুড়া - বিদ্যার্থী / কৃষ্ণনগর - সংকলন / ঢাকা - উজান, বিদিত, বাতিঘর
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত