এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • 'ইকনমিক্যালি নন-প্রডাক্টিভ'

    pi
    অন্যান্য | ২৫ জুলাই ২০১০ | ৩০৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • sda | ২৫ জুলাই ২০১০ ০২:২৩453862
  • এই তো আমি। গত বাইশ বছরে একটাও প্রোডাক্টিভ কাজ করেছি কেউ বলুক দেখি ! :-)
  • til | ২৫ জুলাই ২০১০ ০২:২৩453873
  • উদাহরণ:
    রাইটার্সের বাবু,
    ট্যাক্সি স্ট্যান্ডের তোলাবাজ,
    খিটখিটে শ্বাশুড়ী (অ্যাপ্লিকেবল টু বহুs)।
  • pi | ২৫ জুলাই ২০১০ ০৩:০০453884
  • :)

    তবে ভারতীয় সেন্সাস অনুযায়ী এই তালিকায় আছেন ভিখারী, আছেন যৌনকর্মী, বন্দী এবং, এবং .... গৃহবধূরা। :)

    সুপ্রীম কোর্ট সদ্য সদ্য এনিয়ে খুবসে বকুনি দিয়েছে অবিশ্যি।
    "This bias is shockingly prevalent in the work of Census. In the Census of 2001, it appears that those who are doing household duties like cooking, cleaning of utensils, looking after children, fetching water, collecting firewood have been categorized as non-workers and equated with beggars, prostitutes and prisoners who, according to Census, are not engaged in economically productive work," Justice Ganguly said.

    ttp://timesofindia.indiatimes.com/india/Housewives-prostitutes-beggars-clubbed-in-Census-SC-upset/articleshow/6207438.cms


    গৃহবধূদের যৌনকর্মী, বন্দী ইত্যাদির মত ইকনমিক্যালি নন-প্রডাক্টিভ বলা নিয়ে সুপ্রীম কোর্টের আপত্তি। বুঝলাম। আমারো আপত্তি। বাকিদের ?

    আমার আপত্তি অবশ্য যৌনকর্মী, বন্দী এনাদের ইকনমিক্যালি নন-প্রডাক্টিভ বলা নিয়েও। বাকিদের ?

    অবশ্য, তার ও আগে আরো একখান কোশ্চেন আছে। এই "ইকনমিক্যালি নন-প্রডাক্টিভ" ব্যাপারটা ঠিক কী ? কীভাবে মাপা হয় বা মাপা উচিত বা অমাপা উচিত কিনা :)
  • Shuchismita | ২৫ জুলাই ২০১০ ০৩:০৭453891
  • ভারতীয় সেন্সাসের তালিকায় আপত্তি।
    সুপ্রীম কোর্টের দৃশি্‌টভঙ্গীতেও আপত্তি।

    অবশ্য ইকোনমিকালি ননপ্রোডাক্টিভের সংজ্ঞা জানার ইচ্ছাও রয়ে গেল।
  • til | ২৫ জুলাই ২০১০ ০৬:২১453892
  • আর করাতবাবু? ভোটে জেতে পশ্চিমবঙ্গের পার্টি, রাজত্ব করে কেরালা!
    সোমনাথদা ঠিক ঝামা ঘসে দিয়েছেন!
  • kc | ২৫ জুলাই ২০১০ ১০:০৭453894
  • সেন্সাস বোর্ড বোধ হয় কোনও অঙ্ক মেলাতে এই কাজটি করেছেন।
    শ্রমিক থিওরিতে বোধহয় গৃহবধূদের শ্রমকে স্বীকার করে কোনও ষ্টাডি নাই। তবে কি সেন্সাস বোর্ড দাড়ি ভগবানের দিকে হাঁটতে শুরু করল? ;-)
    খুব ভাল হয়, যদি আবার তাহলে মার্জিন অফ মার্জিনের বিতর্ক ফিরে আসে এই ফাঁকে, কিন্তু সে জন্য তো সইকতকে তার পুরোনো ফর্মে ফিরতে হবে, ডিডি (আদি) আর প্রোবৈচকেও আসতে হবে, এত কিছু হবে কি?
  • pi | ২৫ জুলাই ২০১০ ১৫:০৩453895
  • শিবুদা, উইকি তো বলছে, মার্ক্স কী বলেছেন, অ্যাডাম স্মিথ কী বলেছেন। আপনি কী বলেন? :)
  • Sibu | ২৫ জুলাই ২০১০ ১৮:৩৫453896
  • আমি কি বলি ম্যাটার করে না। কেন না নন-প্রোডাক্টিভ লেবার (এই সুতোর কনটেকস্টে) একটি অ্যাকাউন্টিং টার্ম, ভ্যালু/মরাল টার্ম নয়। তবে আমি জিডিপি ব্যাপারটাকেই খুব ইমপারফেক্ট মেজার অফ ইকনমিক ডেভেলাপমেন্ট বলে দেখি।
  • ranjan roy | ২৫ জুলাই ২০১০ ২০:০৯453863
  • আমার মতে যৌনক্রিয়া একধরণের নান্দনিক আনন্দ প্রদান করে। অতএব যৌনকর্মীরা সংগীতশিল্পী, চিত্রকর, খেলোয়াড় ইত্যাদির সংগে তুলনীয়। সুপ্রীমকোর্ট উক্ত entartainment sector এ নিযুক্ত দের economically non-productive বলেন কিনা জানিবার আগ্রহ হইল।
  • a x | ২৫ জুলাই ২০১০ ২২:০০453864
  • সংগীতশিল্পী, চিত্রকর, খেলোয়ার যে তাগিদ থেকে করেন, করে যে অনুভূতি পান, ভারতের অগুন্তি যৌনকর্মী দিনে ২০ বার অন্যকে সেই "নান্দনিক আনন্দ" দিয়েও তাই পান?

    অ্যাস অ্যান অ্যাসাইড, মানুষ কি হস্তমৈথুনে "নান্দনিক আনন্দ" পায়?
  • ranjan roy | ২৫ জুলাই ২০১০ ২২:৩৬453865
  • অক্ষ,
    অনেকদিন বাদে একটু এঁড়ে তক্কো করি?
    এক, বিভিন্ন পেশায় ক্লাস ডিফারেন্স আছে।
    এগুলো সার্ভিস সেকটারের আওতায় পড়ে। যে ডাক্তার পয়সার বা পেশার প্রতিযোগিতার প্রেশারে বা চাকরিতে বাধ্য হয়ে দিনে দশটা অপারেশন করে, বা সকাল থেকে সারাদিন ষাটেক রোগি দেখে নিজের পেটের আলসার বা সুগার বাড়ায় সে নিজে নান্দনিক আনন্দ অনুভব নাও করতে পারে। তেমনি যে চিত্রকর পয়সার তাগিদে শেঠজির স্ত্রীর পোর্ট্রেট আঁকছেন বা যে সিনেমার পোস্টার আঁকছে সে নিজে নান্দনিক আনন্দ নাও পেতে পারে।
    আসল কথা হল যাদের সার্ভিস প্রোভাইড করা হচ্ছে তারা পেতেই পারে। সেখানে প্রোভাইডারদের কি করে ইকনমিক্যালি নন- প্রোডাক্টিভ ভাবা যাবে, বা যাবে কি না?
    দুই, হস্ত-মৈথুনে নান্দনিক আনন্দ পাওয়া যেতেও পারে। উপরোক্ত সব উদহরণই কেস-স্পেসিফিক।
  • SC | ২৬ জুলাই ২০১০ ০০:০৮453866
  • হস্তমৈথুনে নান্দনিক আনন্দ পায় তো। ইন ফ্যাক্ট এটা প্রশ্ন কেন হলো সেটাই তো বুঝলাম না।
    গুরুদেব উডি এলেন সাহেব বলেছেন ওটা হচ্ছে সেক্স উইথ দ্যা পারসন ইউ লাভ মোস্ট। :প
    আর নান্দনিক আনন্দ কোনটা, কোনটা নয়, কে ডিফাইন করে দেবে, চঞ্চলের মতো আঁতেলরা?

    আমি সুপ্রিম কোর্টের রায়টা থিক বুঝিনি। গৃহবধুদেরকে ভিখিরি আর য়ৌনকর্মীদের সাথে এক ব্‌র্‌যাকেটে রাখলে তাদের অসম্মান করা হয়?? এর মানে সুপ্রিম কোর্টের ধারণা যৌনকর্মীরা সমাজে সম্মান পাওয়ার যোগ্য নয়????
    কোন শতাব্দী জানতে ইচ্ছে করে।
  • Update | ২৬ জুলাই ২০১০ ০৮:৩২453867
  • Name:SCMail:Country:

    IPAddress:67.186.56.191Date:26Jul2010 -- 12:11AM

    এতবার পোস্ট হওয়ার জন্য সরি। এরর দিচ্ছিলো সাবমিট করলে।

    ------------------------------------------------------------------

    Name:axMail:Country:

    IPAddress:99.74.167.50Date:26Jul2010 -- 02:09AM

    রঞ্জনদা, লেখাপত্তর উড়ে গেল। পরে আবার লিখব। আপাতত এইটা দেখে বলুন নান্দনিক আনন্দ কোথায় লুকিয়ে আছে, যা আমার চোখে পড়েনি।
    http://www.youtube.com/watch?v=BV5W6F4L5i8
  • pi | ২৬ জুলাই ২০১০ ১২:২৮453868
  • হিউম্যান ট্র্যাফিকিং তো কোনোভাবেই সমর্থনযোগ্য না। এগুলো তো পুরো স্লেভারির কেস। আচ্ছা, কোনো বাচ্চা ছেলেকে এভাবে পাচার করে মেরে ধরে প্রচণ্ড পরিশ্রমের ও তার নিজের জন্য ক্ষতিকর, এমন কাজ করতে বাধ্য করা হলে, সেটা কি নারী পাচারের থেকে কম দোষে দুষ্ট হবে? ঐ মেয়েদের জীবন নি:সন্দেহে খারাপ, কিন্তু এদের জীবন কি ঐ মেয়েদের জীবনের থেকে খুব কিছু বেটার ?

    আর, যৌনকর্মী মাত্রেই কি কেবল নারী পাচার চক্রের শিকার মেয়েরা ?
  • pi | ২৬ জুলাই ২০১০ ১৩:০৬453869
  • আমি ও একটি ভিডিও লিঙ্ক দি।



    নান্দনিক আনন্দদানের বিচারে গেইশাদের কিভাবে ধরা হবে?
  • ranjan roy | ০১ আগস্ট ২০১০ ১৬:২৯453870
  • অক্ষ,
    আবারও বলছি-- প্রশ্নটা কিছু পেশা ইকনমিক্যালি প্রোডাকটিভ কি না, এইটুকু।
    আমার বক্তব্য কিছু পেশা ক্রেতাকে পারিশ্রমিকের বদলে নান্দনিক আনদ প্রদান করে। ডাক্তার, উকিল, সংগীতজ্ঞ, চিত্রশিল্পী এবং যৌনকর্মী সবাই এই দলে পড়েন।
    ধরুন কোন থিয়েটর কর্মী না গায়ক প্রতিদিন ওই কাজটি করে একই স্তরের আনন্দ বা আদৌ কোন আনন্দ নাও পেতে পারেন। কিন্তু দর্শক বা শ্রোতা পেতেই পারেন। সেটা বিক্রেতার পেশাগত দক্ষতার ওপর নির্ভর করে। প্রশ্ন বিক্রেতা আনদ পাচ্ছে কি না, তা নয়। প্রশ্ন ক্রেতা পাচ্ছে কি না। সেটা মুজরোশিল্পী, যৌনকর্মী, গাইশার পেশার ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য।
  • arindam | ০১ আগস্ট ২০১০ ১৬:৪৩453871
  • রঞ্জনদার
    কথায় যুক্তি আছে। সমর্থন রইল।
  • dukhe | ০২ আগস্ট ২০১০ ১০:১১453872
  • নান্দনিক আনন্দ - উকিল ? !!!
  • Samik | ০২ আগস্ট ২০১০ ১১:১৯453874
  • হিন্দি সিনেমায় উকিলের সওয়াল জবাব শুনে আপনি নান্দনিক আনন্দ পান না? :)
  • dukhe | ০২ আগস্ট ২০১০ ১১:২৮453875
  • অবশ্য অবশ্য। গোবিন্দ হলে তো কথাই নেই।
  • kd | ০২ আগস্ট ২০১০ ১৪:৫৯453876
  • সরকারী কর্মচারিরাও নিশ্চই এই ক্যাটেগরিতে পড়ে। এদের হঠাৎ কাজ করতে দেখলে আমার তো বড়ই আনন্দ হয়। তবে সেটা ""নান্দনিক'' কিনা, তা অবিস্যি জানিনা।

    আচ্ছা, এই ""নান্দনিক আনন্দ'' ব্যাপারটা কেউ বুঝিয়ে দেবে? অন্য আনন্দের থেকে কী এর তফাৎ? প্রথমে ভেবেছিলুম নন্দনে সিনেমা দেখে আনন্দ পাওয়া বোধহয় - কিন্তু এখানে সকলের দেওয়া উদাহরণ দেখে বুঝলুম আমি ঠিক জানি না। 'স্পেশালি উকিলের কাছ থেকে পাওয়া আনন্দ' নান্দনিক দেখে পুরো কনফুসিয়ে গেলুম।
  • ranjan roy | ০২ আগস্ট ২০১০ ২৩:৫৩453877
  • মরেছে! কাবলিদা আমার কান মূলে দেবে দেখতে পাচ্ছি।
    যেহেতু সিরিয়াস বিতর্কের মাঝে কিছু উল্টো বলা, গোলপোস্ট সরানো এগুলো আমার স্বভাবের অংগ, কাজেই অক্ষের চাঁচাছোলা যুক্তির জবাবে বলে ফেলেছি--- নান্দনিক আনন্দ।
    এখন এটার ব্যাখ্যার দায়ও আমারই।
    কিছু ব্যাপারে আমরা প্রত্যক্ষ ভাবে মেটেরিয়াল বেনেফিট পাই, ও আনন্দ পাই। যেমন মাইনে বাড়লে, গাড়ি কিনলে, ভালো খেলে, ভালো পড়লে।
    কিন্তু কিছু এমন ব্যাপার ঘটে যাতে আমার কোন ব্যক্তিগত শ্রীবৃদ্ধি বা লক্ষ্মীলাভ হচ্ছে না, কিন্তু মনের মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট আনন্দ/ সুখ খেলা করে বেড়ায়।
    যেমন কারো গলায় অসাধারণ সুর লাগলে, ভালো নাটক দেখলে, কোন ছবি হটাৎ একটা অব্যক্ত নাড়া দিলে। কারো জীবনে কোন অংশ কবিতা হয়ে উঠছে দেখলে।
    ( ভিলাইনগরের সিভিক সেন্টারে এক সন্ধ্যেবেলায় এক দাঁত উঁচু কালোকোলো ভদ্রলোককে তার অন্ত:সঙ্কÄ¡ স্ত্রীকে বেলফুলের গোড়েমালা কিনে খোঁপায় পরিয়ে দিয়ে অনাবিল উজ্বল হাসতে দেখে যে আনন্দ পেয়েছিলাম ৩৫ বছর পরেও তা' চোখে লেগে আছে।)
  • | ০৩ আগস্ট ২০১০ ০১:৫৫453878
  • কিন্তু যৌনকর্মীদের (বা তাদের সাথে) যৌনক্রিয়ায় এক পক্ষের 'শ্রীবৃদ্ধি বা লক্ষ্মীলাভ', অপর পক্ষের 'শ্রীহ্রাস বা লক্ষ্মীক্ষয়' জড়িয়ে আছে যে!
  • a x | ০৩ আগস্ট ২০১০ ০২:৩৪453879
  • ইকনমিকালি প্রোডাক্টিভ কথাটা সেন্সাস বাবু যদি লুজলি ব্যবহার করেন, তাইলে আপনিও তাই করছেন বোধহয়, রঞ্জনদা। কি দিয়ে কি পাওয়া হচ্ছে, সেটা দেখার দরকার নেই? মানে পাতি যদি আলু পটল কেনার হিসেবেই ধরি, তাইলে আলু খেয়ে যে "নান্দনিক আনন্দ" হল, সেটা ইকোনমিকালি কতটা প্রোডাক্টিভ, তা আলুটা তৈরি করতে কত লাগল তার সাথে আদৌ যুক্ত নয় বলতে চান কি?
  • aka | ০৩ আগস্ট ২০১০ ০৭:১৫453880
  • এই আলোচনাটার আগা মাথা কিছুই পড়ি নি, তাও কিছু বাজে বকে যাই, আজ বহুদিন বাদে একটু সময় হল।

    ইকনমিকালি ননপ্রোডাক্টিভ কাজ হল যে কাজ থেকে সমাজের মোট ধন সম্পদ বৃদ্ধি পায় না। যেমন ধরা যাক কোন কোম্পানির ক্ষেত্রে খাতা লেখা, ঘরদোর পরিষ্কার করা বা আইটি সাপোর্ট সার্ভিস ইকনমিকালি ননপ্রোডাক্টিভ। কিন্তু সব কটা কাজই খুবই প্রয়োজনীয়। ইকনমিকালি ননপ্রোডাক্টিভ মানেই অপ্রয়োজনীয় বা হেলাফেলা করার মতন নয়।

    যেমন ডিজনি ওয়ার্ল্ডে যেখানে যেখানে লন আছে সেখানে ঘাস কাটা নন প্রোডাক্টিভ। কারণ এই কাজটা ডাইরেক্টলি ডিজনির রেভিনিউ বাড়ায় না, কিন্তু ডিজনির প্রোজেক্ট প্ল্যানে এটা ক্রিটিকাল পাথে পড়ে।

    প্রস্টিটিউশন ডাইরেক্টলি সমাজের মোট সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে না তাই জীবিকা হিসেবে প্রস্টিটিউশন ইকনমিকালি ননপ্রোডাক্টিভ।

    মনে হয় একেবারে বাজে বকলাম, কিন্তু এখন আর পুরো টই পড়তে পারছি না। :)
  • pi | ০৩ আগস্ট ২০১০ ০৭:৩৫453881
  • এহিসেবে তো প্রচুর কিছুই নন-প্রডাক্টিভ।
    বেসিক (সায়েন্সের)রিসার্চ ও তো তাই।
    সেন্সাস বেছে বেছে গৃহবধূ, যৌনকর্মী আর ভিখারীদের এই আওতায় আনল কেন ?
  • aka | ০৩ আগস্ট ২০১০ ০৭:৫১453882
  • না না সব রিসার্চ ইকনমিকালি ননপ্রোডাক্টিভ নয়। যেমন ওষুধের ক্ষেত্রে প্রতি দশটা রিসার্চে একটা বাজারের মুখ দেখে। এক্ষেত্রে, নয়খানি রিসার্চ ইকনমিকালি নন-প্রোডাক্টিভ কিন্তু একটা নয়। এরপরে আর জানি না।

    মার্ক্স সাহেবের এই নিয়ে থিওরি আছে। সেটা আবার সহজে বোঝা যায় না।

    তবে সবই অ্যাকাউন্টিং পারপজে, আর কোন বিশেষ কারণ আছে বলে মনে হয় না। মানে এটা গালি হিসেবে ধরার কোন কারণ নেই। এই যেমন আমি এখন ইকনমিকালি নন-প্রোডাক্টিভ কাজ করি। সো?
  • pi | ০৩ আগস্ট ২০১০ ০৭:৫৬453883
  • সে তো অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড রিসার্চ। তাতে ফাইনালি কে ফেল মারলো কে পাশ করলো তাই দিয়ে নাহয় নির্ধারিত হল, কে প্রোডাক্টিভ। কিন্তু পোচ্চুর পোচ্চুর রিসার্চ তো জন্ম হইতেই কেবল, কেবল ই জ্ঞানার্জনের জন্য বলিপ্রদত্ত। তারা ?
  • aka | ০৩ আগস্ট ২০১০ ০৭:৫৯453885
  • এইসব কঠিন প্রশ্ন জানি না। কাল তাহলে পড়ে দেখব।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন