এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আরো একটা পুজো, আবার কলকাতা ছেড়ে বাড়ির বাইরে থাকা.......

    aishik
    অন্যান্য | ২১ সেপ্টেম্বর ২০১০ | ৫২৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • aishik | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৩১459605
  • আবার এসে গেল.... ঢ্যাম কুড় কুড় ঢ্যাম কুড় কুড় করে ....আরো একবার কোলকাতা থেকে দুরে পুজো...
  • I | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৫459616
  • ঐশিকেরে হিংসা দিতেছি, জীবহিংসা মহাপাপ যদিচ !
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৪:৩৩459627
  • এই বাচ্চাটা পোত্তেক বচোর এম্নি করে কান্নাকাটি করে। এত কাঁদবার কী আছে? তুমি কি ফায়ার ব্রিগেডে চাগ্রি করো? না পুলুশে? পুজোর সময়ে ছুটি নিলেই তো হয়! আমি তো পোত্তেক বছোর নিই।
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৪:৪২459633
  • নাকি বউ কন্নড়?
  • til | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৪459634
  • অথবা বউ শাশুড়ীকে এড়াতে চায়!
  • shrabani | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৭459635
  • এই প্রথম এত বছরে, মনে পড়েনা কত বছরে, পুজোর আর একমাসও বাকী নেই অথচ পুজো মনে হচ্ছেনা! এদেশে এমন ঘোরতর বর্ষা......আগে দেখিনি। কোনোদিন শুনিনি রুরকী হরিদ্বার রাস্তা জলের জন্য বন্ধ!
    যদিও দশ দিনের বিবিসি ওয়েদার দেখা তবু রোজ রাতে শুতে যাবার আগে মনে হয় কাল যেন বৃষ্টিটা ধরে যায়। কদ্দিন পরে পুজোয় কলকাতায়,অথচ মুডটাই কেমন মিইয়ে যাচ্ছে।
  • kallol | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:২১459636
  • পূজোয় কলকাতায় নেই, তো কী?
    পূজোর কলকাতা মোটেও একটা ভালো জায়গা নয়। অসম্ভব ভিড়, আর আওয়াজ। গোটা একটা ক্যাকাফোনি।
    বড়দিনে কলকাতা হলো বেস্ট।
    পুজোয় ভালো ব্যাঙ্গালোর বা দিল্লী। এমনকি উদয়পুরও খুবই ভালো। কলকাতা মোটেও নয়।
  • de | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৫459637
  • সুতীব্ব পোতিবাদ জানিয়ে গেলাম কল্লোলদা -- পুজোয় কলকাতা হলো সবথেকে ভালো, মমতাজের থেকেও ভালো ;-)
  • shrabani | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৭459638
  • হায় দিল্লী! এবছর পুজোয় মনে হয় কোনো জায়গাই যাওয়ার মতো থাকছেনা। যমুনার ধারের দশদিন আগে দেখা কাশ ফুলগুলো জলে ডুবে গেছে। এসবই নির্ঘাত কালমাদি আর শীলার পাপে! একবার ঐ কমনওয়েলথের গাঁটটা পেরোলেই আকাশ ঠিক হয়ে যাবে। কিন্তু তদ্দিনে পুজো শেষ। তবু দেওয়ালীটা বাঁচলেও শান্তি।
  • a | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩১459606
  • ভালো
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:৫৫459607
  • আমি আবার জন্ম থেকে একদিনও কলকাতার পুজো দেখি নি। :)
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:৫৭459608
  • প্রসঙ্গত, কদিন ধরে নিউজ চ্যানেলগুলো দেখে বোঝা গেল শীলু আর কালু এনডিটিভিকে কিনে নিয়েছে। আর সব চ্যানেলে যখন অন্যান্য খবর, দিল্লি ভাসছে, ওখানে রাস্তা ভেঙে গেছে, এখানে সব ডুবে গেছে, এনডিটিভি লাগাতার দেখিয়ে যাচ্ছে, কমনওয়েলথের জন্য পুরোপুরি তৈরি দিল্লি। সব সাজানো গোছানো, সব শান্তিকল্যাণ। খেলোয়াড়রা এসে পল্লেই হয়।
  • kallol | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৮:১৩459609
  • অ্যাই এইডা ক্যা র‌্যা!! কয় কিনা মুমুর চেয়েও ভালো। ওরে তুই কি কইলি!!! তর তো.... কি জ্যানো কয়.... জাউগ্গিয়া।
  • ranjan roy | ২১ সেপ্টেম্বর ২০১০ ২১:৩৫459610
  • শ্রাবণীর সঙ্গে কমা-ফুলস্টপ অব্দি একমত। আবার রাজদীপ এখন গুরগাঁওবাসী হয়েছে। পূজোয় ছুটি পাবে কি না কে জানে!
  • aishik | ২১ সেপ্টেম্বর ২০১০ ২২:৫৮459611
  • @অর্পনদা, আমার বৌ কন্নড় না!!!!!!!!!!@til আর হ্যাঁ আমার বৌ শাশুড়ি কে এড়তেও চায় না...পোচোন্ডো পোতিবাদ জানালুম....

    কেসটা কি বলি শোনো ...সব ঠিক্‌ঠাক ই ছিলো.... টিকিট ও কাটা ছিলো....কিন্তু ছুটি ক্যন্সেল হয়ে গেলো.....
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩১459612
  • আর তুইও সোনামুখ করে সেটা মেনে নিলি!

    পারিস মাইরি!!
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৩459613
  • ওরে ঐশিক, ঠ্যাং ধরে টানলুম একটু আর কী!

    আমার প্রোজেক্টের চোদ্দজনের টিমে চারজন বাঙালি। একজন কলকাতার, একজন ঘাটালের, একজন আগরতলা আর অন্যজন গৌহাটির।

    কেউ বাড়ি যাচ্ছি না।
  • Ananya | ২২ সেপ্টেম্বর ২০১০ ০০:২৬459614
  • আজ দশ বছর পুজো তে বাড়ি ছাড়া, মা বাবা এর থেকে দুরে, দেশ ছাড়া। অনুভূতি গুলো কি আসতে আসতে ভোঁতা হয়ে যাচ্ছে? কি জানি নিজের কাছে নিজে কেমন অচেনা লাগে। আবার কখন ও মনে হয় বেশি আবেগ প্রবন হয়ে যাচ্ছি। নয়তো এখন ই পুজো এর গন্ধ পাবো কেনো? তাও এই মার্কিন মুল্লুকে বসে। এমনিতে এই এখানে সারা বছর ই ঝকঝকে আকাশ, পেঁজা তুলোর মত মেঘ (ঐ শীতের কয়েক তা মাস বাদ দিলে)। কিন্তু তাও September মাস পরতে ই কেমন যেন মনে হয় ম্যাজিক এর মত চারপাশ বদলে যাই, চেনা আকাশ টাকে ও ভীষন অচেনা লাগে। হাইওয়ে এর ধারে কাশউলের গুচ্ছ ও বলে এসে গেছে এসে গেছে। মনে পরেনা দেশে থাকতে পুজো এর এতো আগে আগে থেকে কিছু বুঝতাম কিনা। হয়ত এই বিদেশে এসে আবার করে এই সময় ভীষন ভাবে দেশ কে miss করি। গলার কাছে কি যেন পাকিয়ে ওঠে।

    আমার পুজো শুরু হত বিশ্বকর্মা পুজো থেকে। হ্যা, শুনতে কেমন লাগছে কিন্তু পুজো এর প্রথম ছোঁয়া পেতাম ঐ বিশ্বকর্মা পুজো তে। বাড়ি এর চারপাশে বেশ কয়েকটা কারখানা ছিলো। আর বাড়ির উল্টো দিকে এ একটা সাইকেল সারানোর দোকান আর রিক্স স্ট্যান্ড। রিক্সা স্ট্যন্ড এর পুজো হত খুব ধুম্‌ধাম করে। দুদিন আগে থেকে রাস্তায় লাইট লাগানো শুরু হয়ে যেত, আর কান ঝালাপালা করা জনপ্রিয় হিন্দি গান। দুই বোন এ মিলে তখন ঝাঁপিয়ে পরতাম হিন্দি গান শুনে শুনে লেখার জন্য। সেই মন উদাস করা আশিকি " এর গান। শুনে শুনে কেমন যেন লাগতো। সেই না দেখা না জানা কারো জন্য মন খারাপ করা অনুভুতি।

    ক্রমশ
  • Manish | ২২ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩৪459615
  • @ Ananya খুব ভালো হচ্ছে, হাত চালিয়ে যান।
  • MR | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০৪:৪৮459617

  • কলকাতার পূজোয় এরকমই হরেক মজা।
  • samit | ২৪ সেপ্টেম্বর ২০১০ ২১:২৮459618
  • hi
  • sumit | ২৪ সেপ্টেম্বর ২০১০ ২১:৩৩459619
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১০ ০১:৪২459620
  • এই টইটার নামেও তো কমা আছে, তবে এটার জন্য ঘাঁটেনি ক্যানো ? মামুর পোকার কোনো কনসিস্টেন্সি নাই !
  • jayanti | ২৫ সেপ্টেম্বর ২০১০ ১৮:২০459621
  • এই ঐশিক কি সেই ব্যক্তি যিনি সামান্য বিয়ের ভয়ে আকুল হোয়ে "বিয়ে কোরা মানে কি জিন্দেগি শেস?" নামে একটা টই খুলে ফেলেছিলেন,২০০৯ এর নভেম্বর নাগাদ?

    আর এক বিশাল টিম কত বুঝিয়ে শুনিয়ে, কত উপদেশ দিয়ে বে কত্তে পাঠালো।

    কে য্যানো কাঠের আন্ডারওয়্যার পরার উপদেশ দিয়েছিলেন!!!!!!!!!
  • aishik | ২৬ সেপ্টেম্বর ২০১০ ১২:১৯459622
  • আমি ই সেই ছেলে..
  • Samik | ২৭ সেপ্টেম্বর ২০১০ ০১:৩৫459623
  • ব্রততীর নতুন ক্যাসেট?
  • jeet | ২৭ সেপ্টেম্বর ২০১০ ০৬:৫৪459624
  • ঐশিক তুমি বড্ড নেকু ছেলে। তখন বিয়ের জন্য ভীত ছিলে, আরে বাবা অত ভয় যখন তখন করার কি দরকার। সখ ও আছে, আবার না বলাও চাই। তা গত বছর কেন আসতে পারলেনা? এই বছর এর কারন না হয় বুঝলুম । ইচ্ছে থাকলেই উপায় ও বের হয়।
  • til | ২৭ সেপ্টেম্বর ২০১০ ০৭:৪০459625
  • আরে ঠিক কথা, ইচ্ছে থাকলে উপায় হয়। হুম, চাকরীর কারণে দু এক বার ছুটি নাও মিলতে পারে, তাই বলে দশ বছর। হতে পারে, তবে তার জন্যে নাকে কান্না কেন বাপু।
    কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেই হয়।
  • de | ২৭ সেপ্টেম্বর ২০১০ ১১:০১459626
  • অতো বকার কি আছে -- এ পাতার বন্ধুদের কাছে একটু দু:খই তো শেয়ার করেছে,

    আমরাও বড় অসহিষ্ণু আজকাল!
  • M | ২৭ সেপ্টেম্বর ২০১০ ১৩:৪৪459628
  • সেই তো, নেহাত ছোটটি বলেই তো বলেছে, পেকে গেলে থোড়ি না বলতো!.........:)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন