এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বু বু ভা

    Biplob Rahman
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০১০ | ৫০৯৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplob Rahman | 202.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১০ ১৭:১২464688
  • সৈকত বন্দোপাধ্যায়ের 'ফর্দা ফাঁস' দুর্দান্ত লেখা। চলুক। :)
    ---
    ২০১১ তে গুরুচণ্ডা৯'কে একেবারে নতুন সাজ-পোষাকে দেখতে চাই।
  • Guruchandali | 128.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১০ ২২:৩৩464799
  • আগেরটির লিংক :
    http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portl
    etId=8&porletPage=2&contentType=content&uri=content1280758215821
  • Biplob Rahman | 202.*.*.* | ৩০ ডিসেম্বর ২০১০ ১৯:৪৬465021
  • রঞ্জন রায় 'ডিজি সায়েবকে খোলা চিঠি' খুবই সময়োপযোগী ও প্রাণোবন্ত লেখা। ...
    বিনায়ক সেনের মুক্তি চাই।অ।
  • Guruchandali | 72.*.*.* | ০২ জানুয়ারি ২০১১ ২২:৫০465132
  • এই নববর্ষে রইলো কচিকাঁচাদের আরো একঝাঁক লেখা :)
  • Guruchandali | 72.*.*.* | ০২ জানুয়ারি ২০১১ ২৩:৩০465243
  • ------------------------------------------------------
    প্রকাশিত হল পাঁচটি কুচো গপ্পো :

    গুলাবজামুনের গল্প এবং বাটারফ্লাই আর হানি-বীদের ফ্রেণ্ডশিপ - দিৎসা

    জঙ্গলের পশুপাখির কষ্ট - মধুরা

    আমার ফুলেরা - প্রজ্ঞা পারমিতা

    জামশেদপুর ট্রিপ - ঋভু

    যদি ... - পূর্বা অতন্দ্রিলা

    এবং, একটি কচি কাব্যি,
    হামিভোরাসের কীর্তি- পট্ট

    ------------------------------------------------------
  • ranjan roy | 122.*.*.* | ০২ জানুয়ারি ২০১১ ২৩:৫০465257
  • chhabidekhaaJaachchhe, kintuekaTaalekhaaoparhaaJaachchhenaa.pleejThikkaredin.
  • Guruchandali | 72.*.*.* | ০৩ জানুয়ারি ২০১১ ০১:০৩465268
  • ঠিক হয়ে গেছে।
  • anirban | 24.*.*.* | ০৩ জানুয়ারি ২০১১ ০৩:৪৩465279
  • পূর্বার লেখা গল্পটি অসাধারণ। এই গল্পটি অনুবাদ করার জন্য ও গুরুতে প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।
  • Nina | 68.*.*.* | ০৩ জানুয়ারি ২০১১ ০৪:২২464689
  • "যদি" গল্পটি খুউব ভাল লগল! খুব মন ছুঁয়ে যাওয়া গল্প----ছেলেমেয়েরা যে যার জীবনে যা হতে চায় তাদের সেটা না হতে দেয়া--বাবামদের বড় ভুল---আর এমন ভুল আমরা অনেকেই করে ফেলি।
  • byaang | 59.*.*.* | ০৩ জানুয়ারি ২০১১ ০৮:৫৬464700
  • বা:, সক্কাল সক্কাল মনটা ভালো হয়ে গেল। প্রত্যেকটা লেখাই বেশ অন্য রকমের। দিৎসাদেবী, পট্টবাবু দুজনেরই তো আঁকার হাত চমৎকার। লেখাগুলোও খুব খুব মজার। ঋভুর লেখা পড়ে নিজের ছোটোবেলার ক্যাম্পিং করতে যাওয়ার কথা মনে পড়ে গেল। মধুরার লেখাটিও সরলতামাখা মিষ্টি লেখা। আলাদা করে বলতেই হয়, পূর্বা অতন্দ্রিলার লেখাটির কথা। লেখাটির স্টাইল বেশ অভিনব লেগেছে আমার কাছে। মন ছুঁয়ে যায় লেখাটি।
  • Biplob Rahman | 202.*.*.* | ০৩ জানুয়ারি ২০১১ ১৬:২২464711
  • জাফর পনাহীকে সেল্যুট!
  • sayan | 12.*.*.* | ০৩ জানুয়ারি ২০১১ ১৯:১১464722
  • দুৎলি, মিতুন, চিকুরি, পুক্কি ... সবক'টার লেখা খুউউউউব ভালো লাগলো।
  • Moloy | 207.*.*.* | ০৩ জানুয়ারি ২০১১ ২১:১৫464733
  • গোলা হয়েছে। । ইয়ে মানে ঋভুর জামশেদপুর ট্রিপ টা কতদিনের ছিলো ? :)
  • rivu | 59.*.*.* | ০৩ জানুয়ারি ২০১১ ২২:৫৭464744
  • ট্রিপটা চার দিনের।
    আর বয়স দশ নয়, বারো বছর।ট্রিপটার সময় দশ বছর ছিলো।
  • kumudini | 59.*.*.* | ০৪ জানুয়ারি ২০১১ ১৬:০০464755
  • পারমিতা,বড় অসাধারণ লিখেছেন।যা যা ভাবছি কাল থেকে, তার অনেকটাই তো আপনি এঁকে দিলেন।
  • Guruchandali | 72.*.*.* | ০৪ জানুয়ারি ২০১১ ১৬:০৩464766
  • ------------------------------------------------
    প্রকাশিত হল দুটি লেখা :

    আমারে তুমি অশেষ করেছ

    বিনায়ক সেনের বিচার - কিছু কাটাছেঁড়া

    \

    ------------------------------------------------
  • a x | 99.*.*.* | ০৫ জানুয়ারি ২০১১ ০০:০৫464777
  • বুবুভা পড়া যাচ্ছেনা। এই কেসটা আজকাল প্রায়ই হয়।
  • pi | 128.*.*.* | ০৫ জানুয়ারি ২০১১ ০০:১৬464788
  • হ্যাঁ, একটা টেকনিক্যাল কারণে হয়। এই একটা সময়ে ই মূলত হয়। একটু বাদেই ঠিক হয়ে যাবে।
  • Nina | 68.*.*.* | ০৫ জানুয়ারি ২০১১ ০৭:২০464800
  • মনের প্রতিটি তার ছুঁয়ে গেল শুচির লেখাটি---সুচিত্রা মিত্রের গানের মতনই !
  • Nina | 68.*.*.* | ০৫ জানুয়ারি ২০১১ ০৭:২৪464811
  • ঋভুবাবু, জামশেদপুরের ট্রিপে একটাও গান গাইল না কেন?
  • Madhumita Saha | 68.*.*.* | ০৫ জানুয়ারি ২০১১ ১৯:৫১464822
  • Suchismitarlekhataporekhubbhalolaglo.Asoledukkhoholo.
  • mita | 173.*.*.* | ০৫ জানুয়ারি ২০১১ ১৯:৫৮464833
  • শুচিস্মিতা, খুব আন্তরিক লেখা, ভারি ভাল লাগলো।
  • sayan | 12.*.*.* | ০৫ জানুয়ারি ২০১১ ২০:০৪464844
  • হুঁ, হুচিমিতি ইতিমিচি'র লেখা ষঁড়তক্ষ লতড়ঁষ রকমের ভালো হয়েছে।
  • sumeru | 117.*.*.* | ০৫ জানুয়ারি ২০১১ ২১:১১464855
  • সমস্ত পিঠ-চাপড়া-চাপড়ি শেষ হলে, আমি বলি কী এইসব বাচ্চাদের নিয়ে ট্রাপিজ আঁকা-লেখা গেলান বন্ধ হোক। বাপ-মা-মাসিদের প্রণান্তকর চেষ্টায় এরা হয়ত বছর- আট-দশ লেগে থেকে লিখতে টিকতে পারবে বাট বাপ-মায়ের-মাসিদের সময়-ইচ্ছে থাকলে।

    লেখাগুলো এখানে কেন? পারমিতার শেষ তিনটে ছবি খুব ভাল। কে তুলেছেন জানি না। বয়স দেখার দরকার নেই। খুব ভাল। ধন্যবাদ তাকে ও গুচকে। পূর্বা অতন্দ্রিলার লেখার কথা আলাদা ভাবে বলব। আর আর অন্যলেখাগুলো এখানে কেন?

    হু, এবার পূর্বার লেখা। চমক আছে, তবে এটা খুব ক্লিশে একটা। বারবণিতাদের নিয়ে এমন সেন্টু সেন্টু লেখা অনেক আছে। সিনেমা আছে। হেমেন মজুমদারের ছবি আছে, যুগে যুগে ভেনাস আছে। লেখাটা দেহপশারিনী বা বার্ধক্যের মোটিফে পড়ুন একই। তবে বোধহয় কোন লিটারারি স্টাইলও ছিল, অনুবাদে পাচ্ছি না। সেটা না পেলে এটা ক্লিশেই।
  • Nina | 64.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ০০:০৮464866
  • পুর্বার গল্পটি ক্লিশে কিম্বা সেন্টু, কোনওটাই বলতে পারছিনা। এই ডিপ্রেশন কচিদের মধ্যে এদেশে এমন ভাবে দেখতে পাই, ও তার কিছু কিছু ভয়ঙ্কর পরিণিতি ও দেখি-- শুধু তাই নয় আমাদের ভারতীয় কম্যুনিটির মধ্যে আমরা ছেলেমেয়েকে এত অত্যধিক চাপে রাখি, নিজেদের সমস্ত স্বপ্ন তাদের ঘাড়ে এমনভাবে চাপাই--আর তার ফল আমরা অনেকে বড় করুণ ভাবে ভুগি!
    ছুঁড়লাম কথা হাটের মাঝে, যার কথা তার প্রাণে বাজে---অনেকের প্রাণেই এই লেখা বাজবে বলেই আমার ধারণা!
  • sumeru | 117.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ০১:১১464877
  • ক্লিশে মানে খারাপ কিছু না। পূর্বার লেখার কথা ফালতুর থেকে আলাদা করেই উল্লেখ করেছি।
  • mita | 173.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ০১:১৬464888
  • সুমেরু, লেখা গুলোর ব্যাপারে আপত্তি টা কোথায়? মা-বাবা-মাসিদের সময় দিয়ে বাচ্চাদের লেখানোয় নাকি সেই লেখা গুলো বুবুভা তে ছাপানোয়? প্রথমটা হলে বলবো যাঁরা সময় দিয়ে লেখাচ্ছেন তাঁরা সময় দিতে চাইলে অসুবিধে কোথায়?
    আর অন্য সব কিছুর মতন নাহয় বাবা-মাদের চেষ্টার পরেও কিছু বাচ্চার লেখা টিঁকবে না, তাতে কি এলো গ্যালো? এখন যে মা-মাসি-বাবারা চেষ্টা করেছেন তার জন্যে আমি অন্তত তাঁদের কাছে গ্রেটফুল।
    কত কিছুই তো পরে হারিয়ে যায়, তাবলে
    এখনকার ভালো লাগাটা কি কিছু নয়?

    লেখা গুলো বুবুভা তে দেওয়ার ব্যাপারে অবশ্য তোমার আপত্তি থাকতেই পারে, সেটার
    কারন জানিনা তাই তা নিয়ে কথা বলছিনা।

    আর পূর্বার লেখা পরে ক্লিশে মনে হয় নি। নিনা যেমন বলেছেন, এই টপিক গুলো, ডিপ্রেশন, টীনেজ প্রেগ্নান্সি, ইন্সেকিওরিটি, এগুলো খুব কমন টপিক এখনে বাচ্চাদের, তাতে এগুলোর ইম্পর্টান্স কিছু কমে না।
  • mita | 173.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ০১:১৮464899
  • * পড়ে
  • tatin | 130.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ০১:২০464911
  • সুমেরুদা, যেকোনও লেখার ক্ষেত্রেই তো কারুর ভাল্লাগবে আর কারুর ভাল্লাগবেনা এরকম। এখানে দেখছি মেজরিটির ভালো লাগছে, চলুক না!
    তাছাড়া লেখা পছন্দ হওয়ার ব্যাপারে পঠকের আইডেন্টিফাই করতে পারার দরকার পড়ে। এখানে বাচ্চাদের লেখায় অনেকে সেটাও খুঁজে পাচ্ছেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন