এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | ২৯ মে ২০১১ ১৮:৪৪472718
  • সেদিন মাধ্যমিকের কৃতীছাত্রদের সাথে সবে কথা বলা শুরু করেছেন শিক্ষামন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য।

    প্রথম দুটো বাক্যের পরে তৃতীয় বাক্য আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী...।অ।

    কাল পূর্নেন্দু চ্যটার্জির সাথে বৈঠক শেষে পার্থ চ্যাটার্জি জানালেন, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে জানাব!

    অমিত মিত্র প্রতিদিনে মমতা ব্যনার্জিকে বানালেন মার্টিন লুথার কিং!

    বাকী সব মন্ত্রীরাই দেখছি প্রমাণ করার আপ্রান চেষ্টা করছেন, তারা কতটা মমতাময়ী! কে কত বড় ভাই তা প্রমান করার ইঁদুর দৌড় দেখতে পাচ্ছি মমতার সমস্ত মন্ত্রীদের মধ্যে।

    মমতা পশ্চিম বঙ্গের জন্যে জোর কদমে কাজ শুরু করছেন-দলতন্ত্র ভাঙছে-হাঁসপাতালে কিছুটা গতি আসছে- শিল্পপতিরা আসতে চাইছেন-ব্যাঙ্ক সরকারকে লোন দিয়ে চাইছে। খুব ভাল কথা। আমিও মুখ্যমন্ত্রী হিসাবে মমতাকে ১০ এ ১০ দিচ্ছি। কিন্ত তার মানে এই নয় দলতন্ত্রের বিবর্তিত রূপ হবে মমতাতন্ত্র! সেটা রাজ্যে একধরনের নতুন অগণতান্ত্রিক দিদিবাদি ফ্যাসিজম এর সূত্রপাত হিসাবেই গণ্য হবে।

    মমতা ব্যানার্জির সাথে ইন্দিরা গান্ধীর দারুণ মিল। দুজনেরই রাজনৈতিক দর্শন হল "বেনিভোলেন্ট ডিক্টেটরশিপ" বা উপকারী স্বৈরাচার। অর্থাৎ সমস্যার সমাধানের জন্যে ইনারা মূলত ক্ষমতার কেন্দ্রীকতাকে বিশ্বাস করেন। ক্ষমতার বিকেন্দ্রীকরন পশ্চিম বঙ্গের লোকজনকে অধিকার দিয়েছে-কিন্তু তা জনসেবা দিতে সম্পূর্ন ব্যর্থ। তাই সমস্ত সরকারী হাঁসপাতালে পরিকাঠামো বলে আর কিছু নেই।

    এই নাই এর নৈরাজ্য এই রাজ্যে।

    সেখান থেকে রাজ্যকে একবিংশ শতকে ফেরানোর জন্যে দুটোপথ খোলা-স্বৈরাচারী শাসন অথবা আমেরিকার মতন "সিস্টেম" কে প্রতিষ্ঠা করা। মমতা ইন্দিরার পথকেই বেছে নিলেন। ইন্দিরা গান্ধী বলেছিলেন ভারতে লোকেরা যতটা অধিকার সচেতন, তার সিকেভাগ দ্বায়িত্ব সচেতন না। বস্তুত তার এমার্জেন্সির মূল কারনটাই ছিল, একটা ভেঙে পড়া দেশকে সামাল দেওয়ার জন্যে সিস্টেমের ওপর নির্ভর না করে, স্বৈরতন্ত্রের পথে সমাধান খোঁজা। ইন্দিরা গান্ধী পরে নিজেই তার পদ্ধতির ভুল স্বীকার করেছেন।

    মমতা রাজ্যের হাল এই স্বৈরাচারী শাসনের মাধ্যমেই ফেরাচ্ছেন-ভাল কথা। মুসোলিনী, হিটলার বা স্টালিনের আমলে ইটালী, জার্মানী এবং রাশিয়ার দুর্দান্ত উন্নতি হয়েছে-এগুলো সব সত্য। এবং হিটলার ক্ষমতায় আসার পর যেভাবে কড়া হাতে শাসনযন্ত্রকে সচল করেছিলেন, তার জন্যে আকুন্ঠ সহযোগিতা এবং ভালোবাসা পেয়েছিলেন জার্মান নাগরিকদের কাছ থেকে, আজ মমতাও জনগণের কাছ থেকে সেই ভালোবাসা, সমর্থন পাচ্ছেন। মুসোলীনিও কম জনপ্রিয় ছিলেন না-স্টালিনের ভক্ত রাশিয়াতে আজও আছে। কারন এরা সুদক্ষ দেশপ্রেমী শাসক-কিন্ত এদের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা কি আমাদের কাম্য?

    পশ্চিম বঙ্গে মমতার স্বৈরাচারী শাসনের ফলে পশ্চিম বঙ্গের শিক্ষা স্বাস্থ্য পরিসেবার হাল আস্তে আস্তে ফিরবে-সে লক্ষণ দেখা যাচ্ছে। এবং আমরা দেখছি জনগণের মধ্যে তার বিপুল জনপ্রিয়তা-সংখ্যাগরিষ্ঠ জনগণ এই স্বৈরাচারী পদ্ধতিতে রাজ্যের হাল ফেরানো পছন্দ করছেন। ১৯৩৩ সালের থার্ড রাইখ এবং 1922 সালে মুসোলিনীর ক্ষমতায় আসার পর বিদ্ধস্ত ইটালী এবং জার্মানীতে "স্বৈরাচারী" শাসনের প্রতি মানুষ আকুন্ঠ সমর্থন জানিয়েছিল। আজ পশ্চিম বঙ্গেও একই ঘটনা। তারা সত্যিই ভাল প্রশাসন উপহার দিয়েছিল, যা তাদের আগের সমাজতন্ত্রী পার্টিগুলি পারে নি। এর পরের করুণ ইতিহাস সবার জানা।

    এবং দুটি ক্ষেত্রেই বামপন্থীরা ইটালি এবং জার্মানীতে গণতন্ত্র ফেরাতে ব্যার্থ হয়। মমতার বিরুদ্ধে এখন এই রাজ্যের প্রাত্তন সিপিএম একদম চুপ। ওদের গ্রহণযোগ্যতা শুন্যের কোঠায়-কারন সিপিএম এই রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছিল। ভূতের মুখে রামনাম আর কবে বিশ্বাসযোগ্য হয়েছে? পশ্চিম বঙ্গের আজকের ইতিহাসে সেই জার্মানী এবং ইটালীর ছায়া- বামপন্থী ব্যর্থতা-ফ্যাসিবাদের জনপ্রিয়তা এবং সেটা ঠেকাতে বামপন্থার আবার ব্যার্থতা। কারন তাদের গ্রহণযোগ্যতা শুন্যের কিছু নীচে।

    মনে রাখতে হবে দেশের এবং কোষাগারের হাল ফেরাতে ফ্যাসিজম জলদি ফল দেয় বটে কিন্ত তা দীর্ঘদিন টেকে না। হিটলার, স্টালিন, মুসোলিনি সবার পতন হয়েছে। কিন্ত আমেরিকান গণতন্ত্র এবং তার সিস্টেমের সাফল্যই গোটা পৃথিবী নিতে বাধ্য হয়েছে। এর মূল কারন, আমেরিকানরা উন্নত সিস্টেমে বিশ্বাস করে। ব্যাক্তিভজনা এখানে অচল। ওবামা যত ভুল করছে, এখানকার মিডিয়া তাকে একদম ছিন্নপত্র বানিয়ে দিয়েছে। মমতার ক্ষেত্রে পুরো উলটো-পশ্চিম বঙ্গের সব মিডিয়া এখন তার সাথে। কোন নিউজ পেপার বা মিডিয়াতে তার সমালোচনা নেই।

    এই ধরনের সিস্টেম দীর্ঘদিন ভাল থাকতে পারে না, যেখানে চেক এন্ড ব্যালান্স নেই।
  • Bratin | ২৯ মে ২০১১ ২১:১৭472829
  • বিপ্লব বাবু, আপনার 'জাম্পিং টু দ্য কনক্লুসন' করা স্বভাব টা আর গেল না। আর আপনার দুরদৃষ্টির র প্রশংসা করি। মাত্র ৯ দিনের শাসনে আপনি মমতার সাথে হিটলার আর মুসৌলিনি র তুলনা টেনে আনলেন। একটু তাড়াতাড়ি হল না? আর আপনি যা খুশী লিখলেই বা সেটা শুনছে কে? কাজেই.....
  • Ishan | ২৯ মে ২০১১ ২১:২১472940
  • এই তো বিপ আরেকটা খুলে দিয়েছে। এবার এটাতেই লেখা যাবে। :)
  • Ishan | ২৯ মে ২০১১ ২১:৩০473051
  • বিপের আগের দিনের বক্তব্য:
    রুগীকে যারা ঈশ্বর বলে মানেন-তাদের কাছে রুগীদের গুরুত্ব মুখ্যমন্ত্রীর ওপরে হবে সেটাই স্বাভাবিক-সেটাই একজন মহান ডাক্তারের ধর্ম। অবশ্য সেটা বোঝার ক্ষমতা মমতাদেবীর নেই। তিনি ছুটছেন সস্তার জনপ্রিয়তার পেছনে। তাই ড: গড়াই এর সাসপেনশন।

    বিপের আজকের বক্তব্য:
    মমতা পশ্চিম বঙ্গের জন্যে জোর কদমে কাজ শুরু করছেন-দলতন্ত্র ভাঙছে-হাঁসপাতালে কিছুটা গতি আসছে- শিল্পপতিরা আসতে চাইছেন-ব্যাঙ্ক সরকারকে লোন দিয়ে চাইছে। খুব ভাল কথা। আমিও মুখ্যমন্ত্রী হিসাবে মমতাকে ১০ এ ১০ দিচ্ছি।

    :)
  • Ishan | ২৯ মে ২০১১ ২১:৪৪473162
  • আর "একটি অঙ্গরাজ্যে সীমিত ক্ষমতায়' ম্যাক্সিমাম মায়াবতী হওয়া যায়। সেটাও বেশ চাপের। কিন্তু হিটলার, মুসোলিনি, স্তালিন, এমনকি ইন্দিরা গান্ধী হওয়াটাও একটু অবাস্তবই মনে হয়। :)
  • MR | ২৯ মে ২০১১ ২২:২২473273
  • একটা রাজ্যের CM র কতই বা ক্ষমতা। সে না পারে টাকা ছাপাতে, তাকে কেন্দ্রের নিদ্রেশিকা অনুযায়ী চলতে হয়। তাই আপনি যদিও মমতাকে সরাসরি তুলনা করেন নি, তবুও ঐ নামগুলো আনা অবান্তর।
  • anirban | ৩০ মে ২০১১ ০১:৩১473338
  • মুসোলিনি থেকে পাসোলিনি, যেকোনো ব্যাপারে বিপ অপ্রতিরোধ্য। আমেরিকান সিস্টেম নিয়ে আরেকটু ডিটেলে লিখুন স্যর।
  • Biplab Pal | ৩০ মে ২০১১ ১০:৪২473349
  • আমি মমতার সাথে মুসোলিনী বা হিটলারের তুলনা করি নি-শুধু ফ্যাসিস্ট শাসন কেন কাজ করে এবং প্রথমদিকে কি প্রবল ভাবে জনপ্রিয় হয়, সেটা লোককে স্বরণ করিয়ে দিয়েছি। এবং ইতিহাস বলছে এই ধরনের শাসন দীর্ঘমেয়াদি ভাল কিছু দিতে পারবে না। এর লং টার্ম সাসটেনেবিলিটি নেই।

    রাজনীতি এবং ব্যবসাতে বেসিকগুলিকে প্রশ্নবিদ্ধ না করলে, আপাত সাফল্যের কুয়াশার সামনে ভাসতে থাকা হিমশৈলকে চেনা যায় না। আমি এখন যা বুঝছি-সব সিদ্ধান্তের পেছনেই মমতা থাকবেন। কোন মন্ত্রী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে না।

    তাহলে ব্যপারটা আস্তে আস্তে এমন হবে, আগে পার্টির আনুগত্যের ক্রেডিটকার্ডে মিলত, এখন মিলবে দিদির আনুগত্যে। এটাই বাস্তব।

    ২০০০ সালে ন্যাসডাক যখন ৫০০০ এ উঠেছিল-আমি তখনও পি এই চ ডির ছাত্র। ক্যালকুলেটর দিয়ে মেলাতে পারিনি কোম্পানীগুলোর শেয়ার প্রাইস এবং তাদের মার্কেটের আসল সাইজ। কেও মৌলিক প্রশ্নগুলো করছিল না। শুধু দেখছিল সপ্তাহে সেনসেক্স কতটা উঠছে। এখন সেই হাল।
  • PT | ৩০ মে ২০১১ ১০:৫৯473360
  • এই টইএর শুরুটা পড়ে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ একটি আলাদা দেশ - ভারতবর্ষের আর্থসামাজিক নীতির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। অবিশ্যি গত তিন বছরে প:বঙ্গের মিডিয়া বেশ কৃতিত্বের সঙ্গে এই ব্যাপারটি আম-আদমির মাথায় গেঁথে দিতে পেরেছে। অর্থাৎ কিনা প:বঙ্গের কেউ একজন চাইলেই প:বঙ্গকে সোভিয়েত কিংবা আমেরিকা মডেলে বদলে দিতে পারবেন।

    তবে গড়িয়া মোড়ের বাস ডিপোতে বিশাল ""বাংলার মুক্তিসূর্য্য"" কাট আউটটি দেখে আমার প্রাক যৌবনের হাড়-হিম করা এশিয়ার মুক্তিসূর্য্যর ইতিহাস মনে পড়ে গেল!

    নাটকের মডেলটি তবে পরিষ্কার। সেই ""গরীবি হাটাও""-এর ধোঁকা-- নতুন মোড়ক, নতুন কুশীলব.........
  • Bratin | ৩০ মে ২০১১ ১৩:০১472719
  • এই তো PT সাহেব কেমন চমৎকার বুঝে ফেলেছেন সব!! সাধে কী আপনার প্রতিভা নিয়ে আমরা সব্বাই পুলকিত,রোমাঞ্চিত এবং আশান্বিত। :-))
  • PT | ৩০ মে ২০১১ ১৩:১৭472730
  • ব্যক্তি কুৎসা ছেড়ে রাজনৈতিক বক্তব্য রাখুন.....অন্তত: এইটুকু পরিবর্তন প্রথম দশদিনে আশা করা যেতেই পারে। নাহলে মুক্তিসূর্যদের চ্যালা-চামুন্ডাদের রাজনীতির হাল-হকিকৎ তো জানাই আছে!
  • Ishan | ৩০ মে ২০১১ ১৪:১৮472741
  • আমি তো হিটলারের তুলনা বামপন্থীদেরই দিতে শুনেছিলাম। বিপ সেটা কপি-পেস্ট করেছেন মাত্র। :)

    তবে তার জন্য, সত্যি সত্যিই দিদির একনায়কসুলভ প্রবণতাকে খাটো করে দেখার মানে নেই। কিন্তু এখনও পর্যন্ত ওটা শুধু প্রবণতাই। আগে দেখা যাক।
  • kallol | ৩০ মে ২০১১ ১৪:৪২472752
  • মমতার কাজের ধরণ মেলে বিধান রায়ের সাথে। বিধান রায়ের পর এই একজন মুখ্যমন্ত্রী যার ব্যাক্তি হিসাবে কাজ করার সুমান/দুর্নাম আছে। কারুর কথা শুনতে চান না। নিজে যা ভালো বোঝেন তাই করেন। বিধান রায় মাসুল সমীকরণে রাজি হয়েছিলেন দুর্গাপুরের বিনিময়ে। মমতারও এরকমই কাজের ধরণ। ঐভাবে কাজ করে বিধানবাবু প:ব: রূপকার হয়ে গেলেন। ওনার আমলে বামপন্থীদের ওপর গুলিগালাও চলেছে।
    উনিও শুনেছি একই রকম ""হিটলার"" ছিলেন। তফাৎ একটাই না দুটো। উনি নামকরা ডাক্তার ছিলেন, মমতা ""পেলেন গ্রাজুয়েট""। আর উনি পুং ইনি স্ত্রীং তবে ওনার নিজের মতে উনি মহিলা নন।
  • Bratin | ৩০ মে ২০১১ ১৪:৫৫472763
  • সত্যি বলছি আমার খুব আশা ছিল এই বিপর্যয়ের পরে PT, সিপি এম র ধব্জা তুলে ধরবেন....
  • Mmu | ৩০ মে ২০১১ ১৬:২৮472774
  • Bratin, আমার মনে হয় এই PT সেই PTদাদা নয়। হলে উনি অন্তত আমার কথার জবাব দিতেন একবার হলেও। PT দাদার সাথে আমার কেমন মধুর সম্পর্ক তাতো কারোরই অজানা নয়।
    এই PT দাকে তাই প্রশ্ন করতে চাই - আচ্ছা বলুন তো আপনি আমাকে একজন ডাক্তারের নাম, ঠিকানা, টেলি নম্বর দিয়েছিলেন । ডাক্তারের নামটা আরেকবার বলবেন ? যদি বলতে পারেন তাহলে বুঝব আপনি আমাদের সেই PT দাদা।
    ( যদিও আমি জানিনা গুরুতে ব্যাকডেটেড টইএর link পাওয়া যায় কি না )।
  • Sibu | ৩০ মে ২০১১ ১৯:১৪472785
  • মমতাও তো ডাক্তার। সেই পিএইচডি ভুলে গেলে কি চলে?
  • Bratin | ৩০ মে ২০১১ ২৩:১৯472796
  • ঐ রকম অনেকেই অনেক কিছু পেয়ে থাকে সে গুলো কে নিয়ে হ্যাটা করা কি ঠিক শিবু দা? :-)))
  • ranjan roy | ৩১ মে ২০১১ ০০:৩৮472807
  • এইজন্যেই আমার PTকে পছন্দ, উনি রাজনৈতিক বক্তব্য (ব্যক্তিগত আক্রমণ নয়) নিয়ে আলোচনা পছন্দ করেন। তাই আমি বঙ্গে সিপিএম এর ভরাডুবি ও কেরালায় ঘুরে দাঁড়ানোর রাজনৈতিক বিশ্লেষণ PT স্যারের মুখে শুনতে আগ্রহী।
    আর কেউ যদি PT কে ব্যক্তিগত আক্রমণ করেন তো আমি তাঁর বিরুদ্ধে আগাম CAVEAT দায়ের করে রাখলাম।

    এখনো পার্টি এই কাজটি করেনি, তাই পিটি'র মুখে আগাম শুনতে চাই। ওনার বিশ্লেষণী ক্ষমতার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে।
  • Rit | ৩১ মে ২০১১ ০০:৩৯472818
  • এক্কেরে ঠিক কথা... যেমন পবিত্র সরকার এর PHD.
    -- দেখেচো!!! আবার পার্সোনাল হোয়ে পোরলুম :(
  • Mridul | ৩১ মে ২০১১ ০৮:১৬472830
  • মমতার ধ্বজাধারীদের কাছে প্রশ্ন।
    যৌথবাহিনী কবে উঠছে?
    ৪০০ একর কবে ফেরত হচ্ছে?
    শুনছি মমতা পুলিশ দিয়ে টাটা কোম্পানিকে পাহারা দিচ্ছে, নাহলে তার সিঙ্গুরের দলের লোকেরা সেখানে সব হাতসাফাই থুড়ি ক্ষমতার পালাবদলের মালিকানা নিতে চাইছে?
    ফিকির প্রেসিডেন্ট অমিত মিত্রকে অর্থমন্ত্রিত্ব দিয়ে বিড়লা গ্রুপকে কৃতগ্গতার প্রতিদান দেওয়া হল। এখন সিআইআই গ্রুপের শিল্পপতিদের কবে পশ্চিমবঙ্গে ডাক দেবে মমতা? মানে মুখ্যমন্ত্রী মমতা?
    বিমল গুরুং কে মন্ত্রী করার অফার তো কাজে লাগল না। এবার পাহাড়ে কাকে দিয়ে সামলাবে? সেই নাগা লিবারেশন ফ্রন্ট, এ রাজ্যের মাওবাদী দের মতো গ্রুপ যারা?
    আর আজকের মতো শেষ প্রশ্ন।
    মাওবাদী বন্দীদের যাদের সিপিএমের চক্রান্তে ধরা হয়েছিল তাদের কবে ছাড়া হবে?
    মমতার সিংহাসনে বসার পেছনের কুশীলবদের অস্বীকার করা হবে না তো?

    PT দাদাকে একটা অন্তত সাধুবাদ দিতেই হচ্ছে। মমতার মুখ্যমন্ত্রী হবার পর যারা রাতারাতি ভোল পাল্টে ফেলে মমতার সুখ্যাতি শুরু করেছে উনি তাদের দলে পড়েন নি।
    বাকিরা আগাগোড়া মমতাপন্থী তাই আজকের শুভদিনে তাদের এ হেন PTসুলভ কথাবার্তায় কিংবা সিপিএমীয় কার্যকলাপে রাগ হবার কথা।

    তবে মমতার একটা হাতিয়াড় জয় হো। কোনো কাজ করতে না পারলেই একটা কমন উত্তর। সিপিএম এর জন্যেই কাজ করতে পারছি না।
    মমতাদিদির ভাই বোনেরাও একই কথা বলবেন তো? আমার প্রশ্নগুলোর উত্তরে?
    একজন যেমন অলরেডি বলেছেন একটা রাজ্যের CMএর কতটুকুই বা ক্ষমতা? আহা বুদ্ধদেবের কপালে এটুকু সহানুভূতি জোটে নি।
  • Bratin | ৩১ মে ২০১১ ১০:৩৮472841
  • মৃদুল বাবু, ১০ দিনের মধ্যে এত প্রশ্নের উত্তর চাইছেন কেন? আমি ৩৪ বছর ধরে যখন বাম রা রাজ্যের কী কী ক্ষতি সাধন করেছে সেই লিস্টি টা চাই আপনার কাছ থেকে? রাজনীতির রঙের ওপরে উঠে, সৎ থেকে, সেই উত্তর টা আগে দিন।
  • Bratin | ৩১ মে ২০১১ ১০:৪১472852
  • আর বাম জমনার অজুহাত কি আমরা ভুলে গেছি? কাজ হয় নি কেন? কেন্দ্রীয় বঞ্চনা। তুমি সময় অফিস আসো না কেন? উত্তর: কেন্দ্রের বঞ্চনা। :-)))

    এদিকে আবার কেন্দ্রে র দেওয়া টাকা ফেরত যাচ্ছে খরচ করতে না পারার জন্যে।
  • Sibu | ৩১ মে ২০১১ ১০:৪৬472863
  • কোন কথা বোলো না, কোন কোশ্নো কোরো না,
    দিদি ঘর সাজাচ্ছেন, গোলযোগ সইতে পারেন না।
  • Bratin | ৩১ মে ২০১১ ১০:৫৯472874
  • সে তো ইন্দিরা ভবনের পাশে দাদুর অসুবিধার জন্যে শেয়াল মারা হয়েছিলো। :-))
  • Bratin | ৩১ মে ২০১১ ১১:১৪472885
  • আরেক টা জিনিস ও খুব উপভোগ করছি। মমতা জেতার পরে সি পি এম র সমর্থক রা তেড়ে ফুড়ে মার্কেটে নেমেছেন পদে পদে মমতা র অপদার্থতা প্রমান করতে। এই এনার্জি টা ভোটের আগে সংগঠনে লাগালে আজ বাম দল ২৩৫ থেকে ৬০ এ নেমে আসে না। আর মমতাতন্ত্র নামে টই ও খুলতে হতো না। :-))
  • Biplab Pal | ৩১ মে ২০১১ ১১:১৭472896
  • ব্রতীনের মাথায় কি বুদ্ধি~!

    সিপিএমের সমালোচনা মানে সে টিমসি-আর মমতার সমালোচনা মানে সে সিপিএম।

    এত বিশুদ্ধ পরিস্কার মাথার জন্যে বাজারে কোন কোম্পানীর ফসফেট পাওয়া যায়???
  • Bratin | ৩১ মে ২০১১ ১১:৩৮472907
  • বিপ্লব, আমি কিন্তু পার্সোনাল আক্রমন করি নি। আপনি হাজার টা টই খুলে নানা বিষয়ে আপনার যুগান্তকারী প্রতিভার সুলুক সন্ধান দেন। সেক্ষেত্রে ও আপনার মাথায় 'একজাক্টলি' কী আছে সেটা নিয়ে আমি প্রশ্ন তুলেছি কী? :-))

    আপনি পন্ডিত( !!??) হতে পারেন কিন্তু বাকি দের গন্ডমুর্খ ভাবার কোন কারণ আছে কি? :-))
  • Biplab Pal | ০১ জুন ২০১১ ০২:১৫472918
  • @Bratin

    DoyouunderstandbycallingsomeoneasCPM, youareactuallydoinganworstkindofpersonalattack? BecauseCPMisdebrandedbelowanimalkingdom!!!!!
  • ranjan roy | ০১ জুন ২০১১ ০৪:১৯472929
  • এসব কি বলছেন বিপ্লববাবু!
    সিপিএম একটি রাজনৈতিক দল, আমার বা আপনার আজকে পছন্দ হোক বা না হোক। তার সম্বন্ধে বক্তব্য রাজনৈতিক হওয়াই আবশ্যক নয় কি?
    সিপিএম এই নোমেনক্লেচারকে আপনি একটি গালি হিসেবে ব্যবহার করলেই সবাই তাকে স্বীকৃতি দেবে এটা কি করে ধরে নিচ্ছেন?
  • Biplab Pal | ০১ জুন ২০১১ ০৫:০৭472941
  • কাউকে সিপিএম বলে ডাকা মানে মারাত্মক ব্যক্তিগত আক্রমণ বলে মনে করি, বিশেষত যেভাবে তারা শ্রেনী তঙ্কেÄর দোহাই দিয়ে খুন জখমকে অকাতরে সমর্থন করেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন