এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • (শুধুই) মেয়েদের জীবনের যন্ত্রণা ও আনন্দের অভিজ্ঞতা

    rimi
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১১ | ১৮০৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০১484697
  • আরিব্বাস!! শুরু হয়ে যা রিমি, পাটি পেড়ে বসলুম। সময় কম আজ কিন্তু উঁকি মারেগা জরুর---
  • rimi | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০১484586
  • টই খুলে দিলাম। যাদের শশুরবাড়ির নিন্দা শোনা ভালো লাগে না, তারা এই টই খুলো না। আমরা এখানে নিজেদের জীবনের সম্পর্কগুলো নিয়েই আলোচনা করব। আগে থেকে বলে রাখলাম।
  • nk | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৩484881
  • আগেই বলে রাখছি আমি এখানে নিত্য একবার হাজিরা দেবো। শিক্ষা-সফর। :-)
  • Nina | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৩484808
  • এই টই পওলির টইকেও হারিয়ে দেবে :-) এখন্‌কাজাতে যাচ্ছি-কিন্তু বারবার আসিব ফিরে, এই টইটির তীরে
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১০484892
  • আর আমিও বলে রাখলাম, এই লড়াই প্রাণের লড়াই। ভুতের বিশ্বাস ছড়ানোর চেষ্টা করলে, সেই ভুত তাড়ানোর জন্য লংকা পোড়া দেবই দেব।

    লংকায় অ্যালার্জি থাকলে টই খুলবেন না।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১২484903
  • জমে গেছে :)
  • byaang | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৩484914
  • হ্যাঁ, আমিও ইঁট পেতে গেলাম। তবে বিশ্বভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ গুরুব্যক্তিদের রিয়েল চাপ হবে, এই টইয়ে রিমির প্রথম পোস্টটা পড়ে। তারা কৌতুহল সামলাতে না পেরে আসবেও, এখানের পোস্টগুলো পড়ে ছটফটিয়ে মরবে কিছু লেখার জন্য। আর যেই কেউ লিখে ফেলবে তাকে রিমির ১১:০১র পোস্টের কথা মনে করিয়ে দেওয়া যাবে।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৬484925
  • রিমিদি তো অলরেডি আটঘাট বেঁধেই নিয়েছে। যন্ত্রণা ও আনন্দের অভিজ্ঞতা। অর্থাৎ শুধুই নিন্দে হবেনা, পোসোংসাও হবে। তাইলে তো অসুবিধে নাই। হনেস্ট এবং ফেয়ার গেম। :-)
  • nk | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৭484936
  • মাঝে মাঝে ভুতবাদীদের ধরে ধরে ইচ্ছে করে চাকরি ছাড়িয়ে বাড়ীতে রান্নাবান্না ছেলেপিলে মানুষ করা ইত্যাদিতে লাগিয়ে দিতে। আর ইচ্ছে করে সমাজ উল্টে গিয়ে সেই উল্টপুরাণের সিনেমাটার মতন হোক, যেখানে "এ হে এ কি জামাই এ দেখি দুধে আলকাতরা" কি রান্না করেছ আলুর দম, এতখানি বয়স হলো রাঁধতে শিখলে না জামাই বাবাজীবন" "ঘরের বর, ঘরে থাকো, বাইরে কাজ করতে যাবার কী দরকার"
    এরকম চলুক দশ বছর, তারপরে দেখা যাবে। :-)
  • rimi | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩০484587
  • আমি লিখছি, ডিসক্লেইমার দিয়ে নিচ্ছি যে আমার প্রবলেমগুলো সামাজিক নিয়ম নিয়ে, কোনো ব্যক্তিকে নিয়ে নয়। আমি আমার শ্বশুর শাশুড়িকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত শ্রদ্ধা করি তাঁদের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যে, তাঁদের থেকেও আমি যে ভালোবাসা পেয়েছি তা খুব কম মেয়ে পায়। বরং যে সিস্টেম চলে আসছে, আমার শাশুড়ি নিজেই তার এমন ভিক্টিম যে তাঁর জন্যে আমার অত্যন্ত কষ্ট হয়।

    আমার শ্বশুরবাড়িতে ছেলেরা আগে খাবে, মেয়েরা পরে এরকম কোনো বাজে নিয়ম নেই। কিন্তু একটা নিয়ম আছে যেটা নিয়ে প্রচুর চাপ হয়েছিল আমার। সেটা হল, ছেলেরা খেয়ে এঁটো থালা টেবিলেই রেখে দেবে। এমনকি বাড়ির "মেয়েরাও"। কিন্তু সেই এঁটো থালা তুলে রাখবে বাড়ির "বৌ"রা।

    এই নিয়ে আকার সঙ্গে আমার কথা হয়েছে। আমি পরিষ্কার বলে দিলাম, অন্যের এঁটো থালা তোলা আমার পোষাবে না। তাতে আকা আকাশ থেকে পড়ল, "আমার বাবা কাকার থালা তুই তুলবি না?" আমি তখন এখন্‌কার থেকে অনেক ভালোমানুষ ছিলাম, আমি বল্লাম, আমি সবার থালা তুলব, শুধু আকাকে নিজের থালা নিজে তুলতে হবে। আকা বলল আকা চেষ্টা করবে। চেষ্টা করেওছিল। কিন্তু ওর মা ওকে তুলতে দেন নি। উনি ব্যপারটা বুঝতে পেরে ওর পিছনে দাঁড়িয়ে থাকতেন, খাওয়া শেষ হলেই খপ করে নিজে থালা তুলে নিতেন। অন্যদিকে আমি সবার থালা তুলেছি, তাতে ধন্য ধন্যও পেয়েছি। কিন্তু আকাকে আমি স্পষ্ট বলে দিয়েছিলাম যে এটা আমি করছি শুধুমাত্র এই কারণে যে আমি না করলে ওটা ওর মাকে করতে হবে, তিনিও একজন মহিলাই, আর আমার থেকে অনেক বেশি অপ্রেসড।

    এবার প্রশ্ন, এই নিয়ম বৌএর বাড়িতে চালু হলে বরদের কেমন লাগবে? গিয়ে জামাই আদর খাবার পরে বৌএর বাবা মার এঁটো থালা তাঁরা তুলতে পারবেন তো?

    এটা একটা খুব ছোট্টো ডিস্ক্রিমিনেশনের নমুনা। কিন্তু যত ছোটৈ হোক, আমি প্রিভিলেজড বলে এতে আমার খারাপ লাগাটা অযৌক্তিক?
  • byaang | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৪484598
  • রিমি, এখানে কি নিজের জীবনের ঘটনা ছাড়াও নিজেদের পরিচিত অন্য কোনো মেয়ের কথা লেখা যাবে? বন্ধু অথবা পিসিশাশুড়ি?
  • rimi | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৫484609
  • আরে হ্যাঁ অবশ্যই, আমি নিজেই তো আমার বোনের শশুরবাড়ির কথা ফলাও করে লিখবো একটু সময় পেলেই :-)))
  • byaang | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৯484620
  • আর আমি বাপু এখানে আমার মেয়ে বন্ধু এবং আত্মীয়াদের নামধাম সত্যিকারেরই দেব, তাদের অনুমতিও নেওয়া আছে।
    ওঝাদের আশ্বস্ত করছি, একটিও পুরুষ এবং তার নিকট আত্মীয়দের নামধাম লিখব না।
  • nk | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪১484631
  • পুরুষদের নাম আবার লেখার কী আছে! ও সবই একই ছাঁচ, সামান্য সামান্য ভেরিয়েশন থাকে।
    :-)
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৩484642
  • নিশির পুরুষদের সম্বন্ধে অভিজ্ঞতা বা পার্সিভড অভিজ্ঞতা খুবই খারাপ। ব্যাড লাক। :)
  • nk | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৪484653
  • হি হি হি আকা! আহারে! :-)
  • bibek | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৫484664
  • আকার Date:16 Sep 2011 -- 11:10 PM পোস্ট পড়ে আমার একদম হেসে অবস্থা খারাপ। দ্যাবা দেবিরা শান্ত হোন। পাইকারি হারে কাউকে দোষ দেওয়া ভালো নয় সেটা হতে পারেনা।
  • Nina | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৬484686
  • এই নিয়মগুলো এমন গেঁড়ে বসেছে ---কিন্তু দিনকাল পাল্টাচ্ছে রে রিমি। আগে, মনে আরও অনেক আগে---মেয়েরা বিয়ে হয়ে চলে আসত শ্বশুরবাড়ী, ক্যারিয়ার বলতে কিছু ছিলনা---পয়ের জোর নেই--তাই চুপ করে সহ্য করত---তারপর আস্তে আস্তে দিন বদলেছে ---এখন কি আর সেরকম করে মানে কেউ?
    কিন্তু যেটা ভাবায় আমায়--মেয়েরাই কিন্তু মেয়েদের বেশি কষ্ট দেয়---(এক্সসেপশন আছে ) আগে যেমন শাশুড়ি রা জান কয়লা করত---এখন অনেক বৌমারা করে শাশুড়িকে---শ্বশুর/বৌমা প্রবলেম কিন্তু শোনা যায়না --মানে সেই তুলনায় অনেক কম---একটা চুটকি দিয়ে আবার কাজাতে যাই
    আমার মাসতুতো দিদির শ্বশুরবাড়ী বেজায় প্রাচীনপন্থি---বৌরা শ্বশুর তো বটেই ভাসুরদের সামনেও ঘোমটা, কথা কম ইত্যাদি---তা এক দেওর--সে আমেরিকায় থাকে, বিয়ে করল খুব বিদূষি সাউথ ইন্ডিয়ান মেয়ে--এবার এসেছে বাড়ীতে
    আমার দিদি র বড় জা বলছে
    বুঝলে বন্দনা (আমার দিদি) দেখ ঐ নতুন বউ কেমন গেরম্বরি চালে তোমার ভাসুরের সঙ্গে, মাথার কাপড় খুলে লেকচার দিচ্ছে, আর তোমার দাদা একেবারে মুগ্‌ধ হয়ে শুনছে---
    উফ আমার মেয়ের আমি কক্ষণো বিয়ে দেবনা যতক্ষণ না সে ডাক্তার কিম্বা ইনজিনিয়ার হচ্ছে--:-))
    নাদের মেয়ে জামায় দুজনেই ডাক্তার, এখানেই থাকে---টা টা
  • byaang | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৬484675
  • আকা, দুই টইয়ে পা দিয়ে চলছিস, শেষ অব্দি সামলাতে পারলেই ভালো। :-))
  • kk | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৮484709
  • আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। যারা এই টই পড়ছো তাদের মধ্যে প্রবাসী ছেলেরা দেশে/বাড়ি গেলে বউ এর বাবা মা'র কাছে গিয়ে ক'দিন থাকো? উচিৎ-অনুচিৎ,অপ্রেশন কি নয়- হেনা তেনা সেসব তর্কের বাইরে গিয়ে জাস্ট কৌতুহল থেকে প্রশ্নটা করলাম। অনেস্ট উত্তর দেবে কেউ?
  • Nina | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৮484698
  • হরি হে
    *ওনাদের

    *বিদুষী
  • rimi | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫০484731
  • মোটেই নিশির অভিজ্ঞতা ওর একার নয়।
    এই একটু আগে আমার বন্ধু স্টেসির সঙ্গে গপ্প করে এলাম, ও কানাডিয়ান, আমার থেকে বয়সে অনেক বড়। ওর শ্বশুরবাড়ির পরিবার হল প্রাচীন ক্যাথলিক, তুলনামূলকভাবে বেশি রক্ষণশীল। ওদের তো শ্বশুরবাড়ি থাকার পাট নেই। বিয়ের পরে প্রথম ক্রিসমাসে এক পার্টিতে গেছিল, গিয়ে দেখে মেয়েরা রান্নাবান্না করছে, ছেলেরা খেলছে বা গপ্প করছে। স্টেসি ভাবল রান্নাটা যখন মেয়েরা করছে, খাবার শেষে ডিশ ধোয়া নিশ্চয়ই ছেলেরা করবে। কিন্তু খাবার পরে ছেলেরা প্লেট টেবিলে রেখেই উঠে গেল, মেয়েরা সব পরিষ্কার করল।

    পরের বছর পার্টিতে গিয়ে খাওয়া শুরু হবার আগে স্টেসি উঠে প্রস্তাব করল, যে মেয়েরা রান্না করেছে, থালা বাসন ধোয়ার কাজটা ছেলেদের করতে ও রিকোয়েস্ট করছে। ওর হাসব্যান্ড ওকে সমর্থন করল। তার পর থেকে প্রত্যেক পার্টিতে মেয়েরা রান্না করত, ছেলেরা বাসন ধুত।

    ফেয়ার এনাফ। নয় কি? কিন্তু বাঙালী শ্বশুরবাড়িতে এটা ভাবা যাবে?
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫০484720
  • মেয়েরা কদ্দিন করে থাকে? :)
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫১484742
  • অপ্রেশনের ভুত কি?

    এই যে রিমি কইল এঁটো তুলতে হয় ইত্যাদি ইত্যাদি কতই না খারাপ সামাজিক অবস্থা ইত্যাদি ইত্যাদি।

    সেই একই বাড়ি থেকে রিমি বিয়ে করে বরকে রেখে আমেরিকায় পিএইচডি করতে এসেছিল বিয়ের ২ মাস পরে।

    মুশকিল হল এঁটো তোলার আড়ালে হারিয়ে গেল টোলো পন্ডিতদের বাড়িতে যে নি:শব্দ বিপ্লব ঘটে গেল তার কাহিনী। অথচ জীবনের সিগনিফিকেন্সে কোথায় এঁটো তোলা আর কোথায় আমেরিকার পিএইচডি। ভেবেই দেখুন।

    এবং আমার বিশ্বাস এমন করেই অপ্রেসনের ভুতের আড়ালে হারিয়ে যার নীলপরিদের কথা। সে কথা বলবে কে?
  • byaang | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫২484764
  • মেয়েরা কদ্দিন করে থাকে, এই প্রশ্নটা ওঠেই বা কেন? কারণ ছেলেরা যে নিজেদের শ্বশুরবাড়িতে গিয়ে থাকে না, সেই উত্তরটাকে চাপা দিতে।
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫২484753
  • কানাডায় বুঝি ডিশ ওয়াশার নেই?
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৪484797
  • আমি খালি ফ্যক্টোটা জানতে চেয়েছি।

    আমি যদি বিদেশে থাকতাম তো এক্ষুনি নিজের ডেটা দিয়ে দিতাম। মাক্কালী।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৪484786
  • অন্যদের কথা বলা যাচ্ছে, তাই বলি। আমার দুই বন্দুককে চিনি। একজন (ছেলেটি) পুউরো সময়টাই বৌয়ের বাড়িতে থাকে। তার বাড়িতে মা আছেন, একলা মানুষ, অন্য ভাইবোন নেই। আরেকটি কাপলের ক্ষেত্রে দুজনে একসাথে একটা করে হপ্তা দুইবাড়িতে কাটায়। তারপর যে যার ইচ্ছেমতন যে বাড়িতে খুশি থাকে। বলা বাহুল্য, ব্যক্তিগতভাবে আমার দ্বিতীয়টা খুবই ফেয়ার লেগেছে। আর প্রথমটা বিরক্তিকর।
  • kk | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৪484775
  • ঈশান,
    লুকাছিপির কিছু তো নেই। আমরা এক মাসের জন্য দেশে যাই মোটামুটি। আমি দশদিন ওদের বাড়িতে থাকি। আমার বর আমাদের বাড়িতে চারদিন থাকে।
  • rimi | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৫484809
  • ইশান, এটা অনেক বছর আগেকার কথা। আর ডিশওয়াশারে দিতে হলেও আগে প্লেট পরিষ্কার করতে হয়। এঁটোসুদ্ধু ঢোকানো যায় না।

    বোঝো!! পিএইচডি করতে এসেছি বলে অন্য কোনো ব্যপারে খারাপ লাগা বারণ?

    প্রশ্ন করলাম, এই নিয়মটা ঠিক কি না, অন্যদিকে একই নিয়ম হলে কেমন লাগত। আর এরা খালি কথা ঘোরাতে চায়।

    আকা, এই টইতে আসছিস কেন রে হ্যাংলার মতন? মেয়েরা মেয়েদের কথা শেয়ার করছে, তাতে তোর কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন