এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিল্পনীতি ইত্যাদি - ৭

    aka
    নাটক | ২২ আগস্ট ২০১১ | ২৪৪০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২২ আগস্ট ২০১১ ১৮:১০491428
  • আগের টই

    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1313079044497

    ছাপ্পা মারার ইচ্ছে ছিল কিন্তু দিল না - নতুন টই খোলার ইচ্ছে হল না।

    কনভিনসিংলি কুৎসা? নিজেদের খসড়া নিয়ে এতই মশগুল হয়ে পড়েছেন কমরেড!

    ধরে নিন আমি একজন প্রান্তিক নাগরিক (সিঙ্গুরের অনিচ্ছুক চাষী) এবং আমার দিক থেকে দেখুন।

    একদিকে টাটা এবং সরকার রুদ্ধদ্বার মিটিং করে ঠিক করল কারখানা হবে। টাটার লাভ মুনাফা আর সরকারের লাভ অনেক লোকের চাকরি, সরকারি আয় বাড়া। কিন্তু আমি চাইছিলাম আমার চাষের জমি।

    অন্যদিকে খসড়া টিম এবং সরকার রুদ্ধদ্বার মিটিং করে ঠিক করল বিএড কলেজ হবে। আপনাদের লাভ আপনাদের কোন আইডিয়া বাস্তবায়িত হল, আর সরকারের লাভ প্রচূর শিক্ষককে ট্রেনিং দেওয়া যাবে। কিন্তু আমি চাইছিলাম আমার ছেলের স্কুলের ছাদ।

    দুই ক্ষেত্রেই আমি একজন প্রান্তিক নাগরিক যার কথা শোনা হল না। প্রথমবারে টাটা তার মানি পাওয়ার দিয়ে সরকারকে কনভিন্স করল, দ্বিতীয়বারে আপনারা আপনাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়ে সরকারকে কনভিন্স করলেন।

    প্রথমবারেও আমি জানার আগেই চুক্তি টুক্তি সই হয়ে গেল, দ্বিতীয়বারেও আমি জানার আগেই পলিসি ঠিক হয়ে গেল।

    এর ফলে টাটা ব্যক্তিগত মুনাফা করল কি আপনাদের আইডিয়া বাস্তবায়িত হওয়াতে প্রচণ্ড স্টিমুলেটেড হলেন তাতে আমার কিস্যু যায় আসে না। কারণ আমার দিক থেকে আউটকাম একটাই আমার কথা শোনা হল না।

    আর বাকি প্রশ্নের কোন গ্রহণযোগ্য উত্তর আমি পাই নি। পেলেই বাকি কথাবার্তা চালানো যাবে।
  • dukhe | ২২ আগস্ট ২০১১ ১৮:১৬491539
  • অ্যাঁ ! রুদ্ধদ্বার মিটিংঅও আছে নাকি এর মইদ্যে ? অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করছি। ঘণ্টা দুই অনশনেরও হুমকি রইল।
  • aka | ২২ আগস্ট ২০১১ ১৮:২৪491650
  • অনশনের ওপর নজরদারির বন্দোবস্ত করেছেন তো? আমি বরং নজরদারির ওপর নজরদারি করব। :)
  • abastab | ২২ আগস্ট ২০১১ ১৯:০৪491761
  • আগের টই তে লোকে আকার প্রশ্ন না বোঝার কথা বলেছিল, আমার interpretation কি ঠিক?
  • aka | ২২ আগস্ট ২০১১ ১৯:৩৭491872
  • একদম।
  • pi | ২২ আগস্ট ২০১১ ১৯:৪১491909
  • এখন জাস্ট আর কোন কথাই বুঝতে পারছিনা।

    রুদ্ধদ্বার মিটিং ফিটিং তো বুঝিইনি। টাটার চুক্তির সাথে তুলনারও বিন্দুবিসর্‌র্‌গ বুঝিনি।

    আমাদের আইডিয়া বাস্তবায়িত হলে আমাদের কী 'লাভ' হবে তাও বুঝিনি।

    আর একজন প্রান্তিক মানুষও তাঁর দাবিদাওয়া পেশ করতে পারেন।
    মুখ্যমন্ত্রীর কাছে রোজ হাজার খানেক চিঠি আসে, ননা দাবি দাওয়া অভিযোগ করে।
    সেগুলোর কোনোটা যদি সরকার মেনে ন্যায়, তো অন্যায় হল ? বাকি আর সব মানুষের সাথে ?

    আপনি আপনার ছেলের স্কুলের ছাদ চেয়েছিলেন তো সেই দাবী পাঠান না। কে বারণ করেছে ? তবে মনে রাখবেন, আপনার দাবী মানা হলে সেটা করতে গিয়ে কিন্তু আরেকজনের কোনো দাবী, যে ছেলেকে ভালো করে পড়ানো হোক, সেটা মানা হল না :) ( আপনারই যুক্তি পরম্পরা অনুযায়ী )

    এদিকে আবার এও বা কীকরে জানলেন যে সেই ছাদের দাবীটা খসড়ায় আসতো না ? শিক্ষা সংক্রান্ত দাবীগুলি অসম্পূর্ণ, আরো আসছে ( ইতিমধ্যে বুবুভা তে যার কিছু এসেছে, কিন্তু খসড়ায় আসেনি), আরো আসবে, সেই নিয়ে আলোচনা হোক, এই এত কিছু বলার পরেও আপনার কথাগুলো খালি অভিযোগের জন্যই অভিযোগ শোনাচ্ছে না কি ? নিজেই একটু ভাল করে সব পড়ে দেখুন তো।

    আর, সত্যি ই আপনার যুক্তি বুঝছিনা। ইন ফ্যাক্ট এই খসড়াতেই প্রায় শ খানেক দাবী দাওয়া তোলা হয়েছে। তো, তার মধ্যে কোনো একটি মেনে নেওয়ার মানে অন্য কোনো একটি মানা হল না ( আপনার ই যুক্তি পরম্পরা অনুযায়ী )

    সরকারের কাছে নানা জায়গা থেকে নানা বিষয় নিয়ে নানা প্রস্তাব এসে চলেছে, তার মধ্যে সরকার কোনটা কী নেবে না নেবে তাই নিয়ে যারা প্রস্তাব পাঠিয়েছে তাদের কাঠগড়ায় তোলার কী মানে ?

    মামু এও লিখেছিল, কোন কোন বিষয়ে কিছু দাবীদাওয়া নিয়ে ঐক্যমত্যে পৌঁছনো না গেলে, দু'রকম কথাই রেখে দেওয়া হবে।

    সেদিন লিখলেন, খসড়া বেরোনোর প্রথম, দ্বিতীয় ও তৃতীয়্‌বার আপনার রি অ্যাকশন কেমন বদ্‌ল এবদলে গেছে।
    এদিকে খসড়ার কেবল দ্বিতীয় ভারশনটাই বেরিয়েছে।:) ( একদিনে সেটার কিছু অঁশ, অসম্পূর্ণ বলে ডিসক্লেইমার বিহীন অংশগুলি প্রকাশিত হয়েহে্‌চ, সেটাই জানানো হয়েছিল মাত্র)

    তৃতীয় রিঅ্যাকশন, যেটা নাকি প্রচণ্ড রাগের রিঅ্যাকশন, সেটা কীসের পরিপ্রেক্ষিতে কমরেড ? :)

    তবে হাজাখানেক পোস্ট হয়ে গেল তো। এরপর এইসব প্রশ্ন উঠতে দেখে, না বিরক্ত না, ক্লান্ত লাগছে। অন্য কাজকর্ম ও আছে।
    এখানে এইভাবে তর্ক করে চলা এবার কেমন জানি সময়ের অপচয় মনে হচ্ছে।
  • aka | ২২ আগস্ট ২০১১ ১৯:৪৯491931
  • পাই, অপচয় মনে হলে খুব সোজা হিসেব তক্কো না করলেই হয়। :)) বোঝা

    দুখে আর পাইয়ের জন্য

    Name: Debaprasad Bandyopadhyay Mail: [email protected] Country: Universe

    IP Address : 42.109.4.40 Date:21 Aug 2011 -- 02:53 AM

    ebar policy - making nie ekdam impersonal (?) kathabarta, jodio er sange amar sikkha - darsan - bhabnar kono jogajog nei.
    1. prostabito " educate the educators "- er khetre B.Ed college - er sankha barate habe. e bisaye sarkari siddhanto newao hoyeche.
    2. guruchandalir prostab onujayi Pratham ( UNICEF ) ' facilitate the facilitator ' program - e P. B. ( W.B. nay ar ) sarkar theke amontrito hoyechen. PTIMA o India ' s smile ei karmajogge samil hoyechen. NGO nie je chutmargita chilo vulgar communist - der ( janra Marx na pore Marxbadi ), ta dur hoyeche ei kadinei.


    এই যে দেবপ্রসাদ বাবু বললেন পলিসি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অলরেডি হয়ে গেছে এবং সেটা উনি জানেন। কে নিল সিদ্ধান্ত, কিসের উপর ভিত্তি করে। এই যে সরকারের সাথে কথাবার্তা হয়ে জানা গেল যে পলিসি ডিসিশন হয়ে গেছে সেটাই বা কি করে জানা গেল?

    দুখে, দেখলেন তো দেবপ্রসাদ বাবু একাই ক্ষীর খেয়ে গেলেন। :)
  • aka | ২২ আগস্ট ২০১১ ১৯:৫০491942
  • বোঝো!

    *বোঝা = বোঝা না গেলে আর কি করব। আমি আবার ল্যাঙ্গুয়েজে ১৩। :(
  • dukhe | ২২ আগস্ট ২০১১ ১৯:৫৮491440
  • বা:, দিদি কি তাহলে সত্যিই ডু ইট নাও করে ফেলল (যদিও সেকেন্ড পয়েনটা ভালো বুঝিনি)?
    টপ ডাউন নিয়ে (সেটাই তো ইন্টারপ্রিটেশন, নাকি আবার ভুল বুঝলাম?) ভেবে আর কী করবেন ? এই যে চিদুবাবু ধাঁ করে এডুকেশন সেস বসিয়েছিল, আমাকে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করেনি। আর কাকেই বা বলি - ঢ্যাঁড়স ৬০ টাকা কিলো, অথচ শরদ পাওয়ার একটা চিঠি লেখারও সময় পেল না !
  • aka | ২২ আগস্ট ২০১১ ১৯:৫৮491429
  • ও খসড়া দুই নং। তা মামু যে বলেছিল খসড়া বেরিয়েছে কাগজে, অনেক কাজ কম্মো হচ্ছে। এতো কাজ হয়েইছিল। আমি কনফিউজড হয়েছিলাম।
  • pi | ২২ আগস্ট ২০১১ ২০:০১491451
  • প্রথম থেকে উনি জেনেছেন যে সরকার থেকে ওদেরকে অ্যাপ্রোচ করা হয়েছে। খসড়ার প্রস্তাবে এটা ছিল।
    এ দুটো জুড়ে ওনার মনে হয়্যেছে গুরুচণ্ডা৯ প্রস্তাব অনুযায়ী এটা মানা হয়েছে।

    এর আগে পিনাকীদা ও জমি, কৃষি সংক্রান্ত কিছু ইস্যু নিয়ে আবাপ র খবর পড়ে ( কিছু দাবিদাওয়া যা খসড়াতে ছিল, সরকার সেরকম কিছু করার কথা ঘোষণা করেছিল) এখানে লিখেছিলো, তবে কি আমাদের খসড়া পড়া হচ্ছে ?
    সেদিন আবাপ তে ফেসবুকের পেজের খবরটা পড়ে আমিও তাই জিগিয়েছিলাম।

    আমরা কিছু দাবী-দাওয়া জানিয়েছি। এরকম দাবী দাওয়া আরো হাজার খানেক লোকও জানিয়ে থাকতে পারেন। কি সরকারের নিজস্ব পরিকল্পনাতেও আগে থেকে থেকে থাকতে পারে।

    আমরা আমাদের দাবী দাওয়া জানাতে পারি। তারপরের ব্যাপার ব্ল্যাকবক্স। তা নিয়ে আমাদের মনে হওয়া থাকবে, স্পেকুলেশন থাকবে।

    কিন্তু তাতে এইসমস্ত টাটার চুক্তির যুক্তি টুক্তি কোদ্দিয়ে হাজির হল ?
  • pi | ২২ আগস্ট ২০১১ ২০:০৪491462
  • মামু এবং আমি খুব স্পষ্ট করে একাধিক বার লিখেছি, খসড়া দুইয়ের অনেকটা অংশ 'একদিন' এ বেরিয়েছে।

    এরপর খসড়া নিয়ে অর্পিতাদির আলোচনা, সমালোচনা সেখানে প্রকাশিত হয়েছে।

    আর তার পর সে নিয়ে মামুর উত্তর।
  • pi | ২২ আগস্ট ২০১১ ২০:০৫491473
  • দুখেদা, :))
  • pi | ২২ আগস্ট ২০১১ ২০:০৯491484
  • এমনকি আপনি যে খসড়ার nth ভার্শনের কথা বলে চলেছেন, সেই n=2, সেটা nth বার (n greater than 2) বলার পর ও আপনি দেখেননি, সেই কথাটাও মামু পয়েন্ট আউট করেছিল।
    আপনি পোস্টগুলো পড়ছেন না, পাঠক হিসেবে আপনার কাছে এই অভিযোগ জানানো হয়েছিল :)
    কিন্তু এখন মনে হচ্ছে, সেই অভিযোগটিও আপনি পড়েননি :(
  • aka | ২২ আগস্ট ২০১১ ২০:২৪491495
  • মামু খসড়া দুই এক্সপ্লেইন করার পরে তো আর n-th ভার্সন লিখি নি। লিখেছি কি? পড়েছি তো, তারপরে আর লিখিই নি। কিন্তু স্বীকার করতে হবে যে কোন একটি বা দুটি পোস্ট মিস হয়ে গিয়েছিল সেটা ভাবি নি।

    কিন্তু পাই সময় নষ্ট হচ্ছে না?

    দুখে, ওমা এই যে সিঙ্গুরে টপ ডাউন নিয়ে এত লড়লাম, আপনার চোখে পড়ে নি? বোঝো কাণ্ড।

    পাই টাটা কিভাবে রিলেটেড তারজন্য ওপরের পোস্ট দেখতে হবে। একই কথা বারবার কি করে লিখি।
  • aka | ২২ আগস্ট ২০১১ ২০:৩৪491506
  • দুখেকে যাস্ট এটা বলার লোভ সামলাতে পারলাম না।

    তাই তো মনুদা বা শরদ পাওয়ারকে যেমন গাল দিই, আপনাদেরও দিচ্ছি। ওনাদের সহ্য হয়ে গেছে, আপনাদেরও হবে। একটু সময় লাগবে। :)
  • dukhe | ২২ আগস্ট ২০১১ ২০:৩৯491517
  • হায়, আকাকে ঈশানের জবাব পড়তে বললাম, আকা পাত্তাই দিলেন না।
    তবে গাল কি দুখে আজ খাচ্ছে ? সারাজীবনই তো - যাজ্ঞে। এই করে যদি শরদ পাওয়ার হতে পারি।
    ঈশান তো ম্যারাপ বাঁধতে উৎসাহী। একটা শাঁসালো মক্কেল পেলে আপনার দাবিসনদ মত ব্রিগেডেও খসড়া পাঠ হতে পারে। কিছুই বলা যায় না।
  • aka | ২২ আগস্ট ২০১১ ২০:৪৩491528
  • আরে ও তো ওয়ান টু ওয়ান গাল। আর পাব্লিক গাল হল মেনি টু ওয়ান গাল। দুইয়ে কোন তুলনা হয়? ;)

    অর্পিতা র সমালোচনা ও ঈশানের জবাব? তার অ্যাকসেস কই? আমরা সাব অল্টার্ন গুরু ছাড়া হারানোর কিসুই নাই।
  • dukhe | ২২ আগস্ট ২০১১ ২০:৪৭491540
  • রতন টাটার রোলে দুখে ("তোমরা আমার মাথায় বন্দুক ঠেকাতে পারো কিন্তু আমি মাথা সরাব না" - পোবোল হাত্তালি ও সিটি), কালো বোরখায় ঢাকা ছায়ামূর্তিরা ছেঁড়া নোটের টুকরো মিলিয়ে ব্রিফকেস অদলবদল করল, ব্রিফকেসে গোপন খসড়া - মাইরি কেমন একটা রুদ্ধশ্বাস উত্তেজনা হচ্ছে।
    কিন্তু স্বপনকুমার আর নেই।
  • dukhe | ২২ আগস্ট ২০১১ ২০:৪৮491551
  • অ পাই, আকাকে ওগুলো পাঠ্যে দেন না দিদি -
  • Debaprasad Bandyopadhyay | ২২ আগস্ট ২০১১ ২০:৫১491562
  • আকা বাবু লিখেছেন "দুখে, দেখলেন তো দেবপ্রসাদ বাবু একাই ক্ষীর খেয়ে গেলেন। :)" কথাটা দ করে ফেরত (উইথ্‌দ্‌র) নেবেন? আমি খুবই দু:খ পেয়েছি. কেননা আমি (ক) কোনো দলের লোক নই; (খ) আমি কারোর কাছে আবেদন নিবেদনের থালা হাতে যাই নি; (গ) আমি য্যামন জুনিয়র লেকচারার/ আসিস্টান্ট প্রফেসর ছিলাম তেমনি আছি; (ঘ) সরকারের কারোর সঙ্গে আমার যোগাযোগ নেই. আমি বিন্দুমাত্র "ক্ষীর" খায়নি.আমার যা মাইনে সেটুকুই আমার রোজগার. তবু এরকম বদনাম করলেন? নানান এন জি ও- রা আমাকে যা জানিয়েছেন তাই আমি বলেছি মাত্র. কিন্তু, আকা বাবু আমার সিরিয়াস প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলেন না আদৌ ?
    সিবুবাবু, আমার সিভি নেট-এ পাওয়া যায়--দেখে নিতে পারেন. কল্যাণ ও শংকর পালের আমলে তো যা ঘটার ঘটেছে. জায়ান্তা বাবু বা বিমল রায় আমাকে খুব স্নেহ করেন. কিন্তু নাটের গুরু শ্রীযুক্ত অতীশ দাসগুপ্ত! তিনি ছিলেন আমাদের defacto নিযন্ত্রা এর বেসি কি আর বলব! আমার মত মানুষের কথা ছেড়ে দিন. বরং seriously লেখাপড়া নিয়ে আলোচানা হোক. আরো ১ টা কথা: আমার জোর (অ) পাবলিশ & পেরিস-এ নয়. (আ) সোশাল কমিটমেন্ট-ওলা নুতন দেখার দেখাতে..
    আচার্য বোস সমর্কে আমার মন্তব্যর উত্তর দিলেন না তো ব-বাবু !
  • pi | ২২ আগস্ট ২০১১ ২০:৫৫491573
  • আকাদা এনিয়ে মেইল করতে বারণ করে দিয়েছে তো :)

    এমনকি মেইল পড়ে তার উত্তর আসার পর ও আমাকে শুনতে হয় সেই মেইল খোলাই হয়নি ইত্যাদি। না:, এ নিয়ে আর কোন কথায় যাবো না।

    লেখাগুলো বুবুভাতে তোলা হবে, আগেই বলা হয়েছিল।
  • pi | ২২ আগস্ট ২০১১ ২০:৫৮491584
  • হ্যাঁ, আকাদা নানা লোকজনকে নানাবিধ সিরিয়াস অভিযোগ করে চলেছে।

    এগুলোর এবার সোর্স চাই।

    সোর্স ওপেন করা হোক ( সে ওপেন সোর্স নিয়ে আপনার যতই সমস্যা থাক :))। টাটার চুক্তির মর গোপন করবেন না কমরেড।
  • aka | ২২ আগস্ট ২০১১ ২১:০০491606
  • এইরে, না না আপনাকে কিছু বলা মোটেই উদ্দেশ্য ছিল না। আমার এরকম কোন ধারণাই নেই যে গুরুচন্ডালি খসড়া লিখেছে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য। আমার কথায় আপনার খারাপ লেগেছে তারজন্য আমি দু:খিত।

    ওটা আমি দুখের সাথে বাচালতা করছিলাম। উচিত হয় নি। :(

    আর সত্যি কথা বলতে আমি তো একা, তাই সবকটা পোস্ট সামলে উঠতে পারছি না। আপনার পোস্ট ইগনোর করছি এমন মনে করবেন না। কিন্তু মাঝে হয়ত নজর এড়িয়ে থাকবে। একটু বাদেই লিখছি।
  • kallol | ২২ আগস্ট ২০১১ ২১:০০491595
  • নতুন সরকার গঠন হবার পর কিছু মানুষ ভেবেছিলেন নানান বিষয়ে তাদের কিছু চিন্তা সরকারকে জানাবেন। তারা সেটাই করলেন। গুরুতে খসড়া প্রকাশ করে, একদিনে খসড়া প্রকাশ করে, সরকারের নানান কাজে যুক্ত আছেন, তাদের কাউকে খসড়াটা ধরিয়ে দিয়ে।
    যে যে ব্যাপারে খসড়াটা দেওয়া হয়েছে, সেগুলো অক্ষরে অক্ষরে মেনে নিলেও যারা খসড়াটা বানিয়েছেন তাদের কোন ব্যক্তিগত লাভ নাই। কারন, ঐ সব প্রস্তবগুলো কোন কালেই তাদের নামে যাবে না। এই সরকারের পলিসি বলেই চলে যাবে। ফলে আত্মগরিমা দেখানোরও কোন জায়গা নাই।
    এই প্রক্রিয়াটার সাথে টাটার সিঙ্গুর প্রস্তাবের মিল কোথায়?
    টাটা কি লিখিত প্রস্তাবটা অন্তত: একটা মিডিয়াতেও ছপিয়েছিলো, যাতে তাই নিয়ে তর্ক করা যায়, যেমন অর্পিতা করেছেন।
    এই যে গুরুতে এটা নিয়ে এতো কথা হচ্ছে, এটা কি সিঙ্গুরের সময় টাটার লিখিত প্রস্তাব নিয়ে কোথাও হয়েছিলো? সেটা তো গোপনেই ছিলো।
    সহজ কথাটা সহজ ভাবে ভাবা যায় নাকি ? একদল মানুষ তাদের আশা-আকঙ্খার কথা সরকারকে জানাচ্ছেন। হয়তো অসম্পূর্ণ, হয়তো পুরো প্রোফেশনাল অ্যাপ্রোচ নয়। তো? সেগুলো মানা না মানা পুরোপুরি যাদের হাতে সেখানে পৌঁছনোর ক্ষমতা গুরুর নেই।
  • aka | ২২ আগস্ট ২০১১ ২১:০৩491617
  • ওপরের পোস্টটি দেবপ্রসাদ বাবুর জন্য।
  • aka | ২২ আগস্ট ২০১১ ২১:০৭491628
  • পাই খুব ভালো করেই জানো আমি দেবপ্রসাদ বাবুকে ওটা বলার জন্য মিন করি নি। এটা করো না প্লিজ। বেসিক ডিগনিটির বাইরে। আমি একটা ইনস্ট্যান্স ছাড়া কাউকে ব্যক্তিগত আক্রমণ করি নি।
  • pi | ২২ আগস্ট ২০১১ ২১:০৮491639
  • না:, এটা নিয়ে আমাদের সবাইকেই নানাবিধ ইঙ্গিত, অভিযোগ করেই চলেছো। সেগুলো ভালো লাগছে না।
  • pi | ২২ আগস্ট ২০১১ ২১:১২491651
  • সত্যিই বলছি, ভালো করে জানিনা। র‌্যাদার বুঝতে পারছি না। কোনটা অভিযোগ, কোনটা আক্রমণ, কোনটা নিছক বাচালতা। বুঝতে পারছিনা।

    যেটা নিয়ে অভিযোগ শুরু করেছিলে, ২ নং টইয়ের পর তোমাকে উত্তর না দিয়ে ইগনোর করে লোকজন ভাটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে, সেটাই যে ক্যানো এসেছিলো, আজ ও বুঝিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন