এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ৩২১৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০২:০৮494801
  • "হয়তো যাবো পর অঙ্কে, পর অঙ্কে পুত্র সেজে" এটা কার লেখা গান? কেউ কি এ গান শুনেছেন?
  • S | ১৩ অক্টোবর ২০১১ ০২:২২494912
  • আরে পাই তোমার জয়দার হালত পুরো হাতা এখন। আমি চেষ্টা করে লিখছি একটু পরে।

    রিমি,
    ঐ ধরনের helping hand এখানেও পাওয়া যায় তো, per hour ৭/৮ পাউন্ড দিলে। আসলে আমি একটু বেশী লোভী, মনে হয় এমন যদি কেউ থাকতো যাকে wk end এর সকালে উঠে বলতে পারতাম আজ আর টোস্ট নয় চাট্টি লুচি আলুর দম করো break fast, দুপুরের মাংসটা একতু ঝাল ঝল কোরো। এই আর কি।
  • ridhhi | ১৩ অক্টোবর ২০১১ ০২:৪১495023
  • ভুড়ি নিয়ে আমি কান্দিশানিঙ এর কথাই লিখতে যাচ্ছিলাম | দেখলাম পি অলরেডি লিখে দিয়েছেন | ' মাঅঝে হ্যাং হয়ে গেছিল |
    'হতে পারে' নয়, একশবার কন্দিশানিং | রিমি ঐ সিন তাতে ( মালায়কে ধন্যবাদ মানে কারানোর jonno) অনুব্রত অনুব্রত করে ফালতু না লাফিয়ে আর একটু খুটিয়ে দেখলে বুঝাত পারতেন যে পাওলির ভুড়ি ছিল | তাতে আমি বলব অনার সেকস আপিল দশ গুন বেড়েছে . কারণ তারানতিনো নিজে অনার সিন্মেআয় বলেছেন মেয়েদের ভুরি সেক্সি | আমার মায়ের বম্মা তো বিয়েই ভেঙ্গে দিতে চেয়েছিলেন| ( আমাদের বংশে সবাই একটু রোগা খেকুরে টাইপ) বলে ভুরি না হলে আবার পুরুষ কি ?
  • S | ১৩ অক্টোবর ২০১১ ০২:৪৬495134
  • আমার এখানকার কতোগুলো পজিটিভ experience এর বলি। আমি জানি এখন যদি আমার মেয়ের খেতে খেতে গলায় একটা কিছু আটকেও যায়, আমি ৯৯৯ কল করলে সাথে সাথে একটা ambulance এসে হাজির হবে। একজন প্লাম্বার বা ইলেকট্রিসিয়ান বাড়ীতে ডাকলে হাঁ করে বসে থাকতে হবে না তেনার কখন আসবেন। রাস্তা ঘাটে accident হলে কেউ তেড়ে আসবে না, ভীড় ট্রেনে বাসে উঠতে গেলে কারুর অযাচিত কনুইয়ের গুঁতো খেতে হবে না। সেবারে দেশে গিয়েছিলাম, আর এখানে আমার বাড়ীতে suddenly burglar alarm বেজে ওঠে, আমার neighour জানতো আমরা নেই, পুলিশকে খবর দেয়, immediately গোটা কয়েক পুলিশের গাড়ী এসে আমার গোটা বাড়ী search করে। এগুলো কিন্তু আপনার যত ই টাকা পয়সা থাক ভারতের কোনো metro city তে আপনিexpect করতে পারেন না।, সে আমি যতো ই সাধের কোল্কাতা নিয়ে ঋধি বাবুর ভাষায় ন্যাকামি করি না কেন।
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০২:৫১495245
  • রিদ্ধি, শুনুন তবে কালিদাস কী বলছেন-

    তণ্বী শ্যামা শিখরিদশনা পক্কাবিম্বাধরোষ্ঠী
    স্তোকনম্রা স্তনাভ্যাং শ্রোণিভারাদলসগমনা
    তত্র স্যাদ যুবতিবিষয়ে সৃষ্টিরাদ্যেব ধাতু:

    সে শুটকো, সে কালো, তার দাঁতের ডগা সূক্ষ্ম, তার ওষ্ঠ ও অধর পাকা তেলাকুচার মতন, বুকের ভারে অল্প ঝুঁকে পড়েছেন আর নিতম্বের ভারে আস্তে আস্তে চলেন, তাকে দেখলেই মনে হয় সৃষ্টির আদিতে এই ছিলো যুবতি তৈরীর প্রোটোটাইপ। :-)

    আর আপনি কিনা দৌড়ে পালান!!!

    :-)

    আর রিমি অনুব্রতকে না দেখে পাওলিকে দেখতে যাবে কোন দু:খে????
  • ridhhi | ১৩ অক্টোবর ২০১১ ০৩:২৫495356
  • এন কে, নিতম্বের ভারে আসতে ফাসতে চলা নিয়ে বহু লেখা হয়েছে | ভুরির ভারে আসতে চলা পুরুষের এপিল নিয়ে কিছুই লেখা হয় নি | রিমিকে এই মেসেজ তা দেয়া দরকার|
    আমার মায়ের বাম্মার বর | আমরা বাচ্চারা বলতাম বাবুয়া | সেই কি রং কথায় লাগে সাহেব | বিয়ে ভেঙ্গে যাবার ভয়ে ঐ রোগা খাকুরে থেকে দশ দিনে ত্রান্‌স্‌ফার্ম | কিন্তু একটা সাইদ এফেক্ট থেকে গেল | ভুরি | তো উনি এককালে গান্ধীজি করতেন| তাই উইকনেস কে স্ট্রেংথ বানালেন | আমরা ওনাকে বুড়ো বয়সে দেখছি| আমি আর ছোর দি ভুরির দু সাইদে বসে কাটাকুটি খেলতাম | ঐ সময়, উনি বহুকাল কোন পড়াশোনার লাইনে নেই, তবু বেআক্কেলে টাইপ-- পুরানো দিনের বই হল এন্ড স্তিভেনেসের জীয়েমেত্রীর রাইডার করতেন | মেন যেটা, আশপাশ ঘুরঘুর করত বাড়ির মেয়েরা | মা ফা কেও দেখেছি| বাবা, এখন লুচি তা বেলবো, এই করব বাল করব, ছাল করব, এখান চা তা করে দি তাহলে যত ছুতো আশেপাশে থাকার -আমি ল্যান্‌গ্‌ত বয়েস থেকেই বুঝতাম | আমার বাড়িতে পুজি কাকিমা খুব দু:খে কাটাতেন| কাকা তাস খেলেতে যেতেন | জুয়া কিনা সিওর নই, তো কাকিমা একটু কিপ্টে টাইপ বাড়ি থেকে আসা | আমাদের হালচাল অত বুঝতেন না, খুব ভয় পেতেন টাকা চলে হচ্ছে | আর তাছাড়া সঙ্গ নেই, বাবুয়া সালা ফিজিক্সে গোল্ড মেদালিস্ট, প্রখর বুদ্ধি, বুঝতেন | সিরি দিয়ে নেমে কাকিমার ঘরে স্ট্রেট| নামায় একটা ঝকমারি ব্যাপার, ঐ ভুরি নিয়ে | পেছন পেছন আমি তখন খুদে| সে লাস্ট সিরি তা ট্যাকল করে উনি 'ই এই আআ ঈএই ' বলে এমন একটা রিলিফের শব্দ ছাড়তেন একদম যেন হাগা বেরল | তো এই অশ্লীল শব্দ বের ফের করে উনি কাকিমার কাছে যেতেন. গিয়ে একটু পজ নিয়ে বলতেন ' বৌমা চল তো একবার রেসের মাঠে, আই উইল টিচ ইউ দ সেন্সেহ্‌সান অফ লুজিং মানি' বৌমা যে শালা বাজারের হিসেব সামান্য পোকার ফোকর নিয়ে তুলকালাম মাচায়, সে মুগ্‌ধ দৃষ্টিতে যন্ত্রএর মত পিছু পিছু | কিসের আপিল?
    একে বলে চার্ম | যদ্দিন বেচে ছিলেন, ততদিন | কান্তিনুযাস.| লুচি গকুল্পিথের শিফট চলছে| বুর্জোয়ার মত খুচখাচ দিস্ক্রিত নয় | যদি ফ্যাত্‌ফ্‌য়াতে সাদা রং নিয়ে মুখ বেকিয়ে ইংরেজি বললেই সব হয়ে যেত, তাহলে আর কিছু বলার ছিল না |
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০৩:৩৪495451
  • এই ফুকো জমিদারদের ফোতো কাপ্তানির গপ্পো শুনলে ঝাঁট জ্বলে যায়।(ব্যক্তিগত মত)

    আর জানেন তো, "রতনে রতন চেনে, শুয়ারে চেনে কচু।"
    :-)

    এতে রত্ন বা শুয়োরদের বিষয়ে কোনো কটাক্ষ বা রেসিজম নেই, এর মানে হোলো যার যেমন মানসিক গঠন সে সেভাবেই জগত কে বিচার করে।
    :-)
  • ridhhi | ১৩ অক্টোবর ২০১১ ০৩:৪৬495462
  • আপনি কি ভাবলেন আমি ফিউদালিসম কে প্রমোট করছি? একেবারেই না? চার্ম |
    মেক্সিকো তে গেছেন? ওখানকার আন্দারর্ল্ড হেফে (বস ) দের ছবি দেখেছেন? ওদের গা®Òর্ফ্রন্দ দের ব্যাপারে জানেন? ভুরি হল পাতি সাইন অপগ এফ্লুএন্স | এর সাথে পুজিবাদ বা সামন্তবাদের গভীর যোগাযোগ কিছু নেই|
    ভুরি আবার ফিরে আসবে| আসছেও |
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০৩:৪৯494691
  • রিদ্ধি জানেন তো, প্রাপ্তবয়সে মানে যৌবনে পৌঁছে পুরুষেরা মেয়েদের বিচার করে আর মেয়েরা পুরুষদের কারণ জগতে স্ট্রেইটরা সংখ্যাগরিষ্ঠ। একে বলে ডেমোক্রেসি।
    এখন নায়িকাবিচারে ক্যাটেগোরিগুলো শাস্ত্রমতে কী কী? পদ্মিনী, হস্তিনী শঙ্খিনী চিত্রিনী। এই বিচারে এমফাসিস ফিজিক্যাল, কারণ পুরুষদের ব্রেইন সেভাবেই পর্যবেক্ষণ করে বেশীরভাগ। বস্তুতান্ত্রিক। একেবারে সেই ৪০ হাজার বছর আগের সেই ফ্রান্সের ভেনাসমূর্তি ধরুন, ইয়া বড়ো বড়ো অঙ্গপ্রত্যঙ্গ কিন্তু চোখ মুখের জায়গায় কিরিকিরিকিরি।

    এবারে নায়কদের ক্যাটেগোরিগুলো ধরুন, ধীরোদ্ধত, ধীরোদাত্ত, ললিত ও প্রশান্ত। কী দেখছেন? এম্ফাসিস কোথায়? মানসিক। কারণ নারী মস্তিষ্ক সেভাবেই জগৎ পর্যবেক্ষণ করে বেশীরভাগ, মানসিকভাবে সংযোগ স্থাপন করে।

    :-)
  • ridhhi | ১৩ অক্টোবর ২০১১ ০৩:৫১494702
  • দেখুন আমদের সার্কেলে, কোন বন্ধু একটা টোটাল আন্‌কাল্‌চার্দ সেক্সি মেয়ে কে পচন্দ করলে আমার বান্ধবীদের ঝাট জ্বলত | বোকাসোকা ভুতো রা তিন মিনিটে মাগী তুলে নিলে চঞ্চলদের ঝাট জ্বলে| কিন্তু প্রকৃতি তো তার নিজের নিয়েমেই চলবে |
  • ridhhi | ১৩ অক্টোবর ২০১১ ০৩:৫৬494713
  • আগেরটা আপনার আগের আগের পোস্ট নিয়ে | আপনার আগের পোস্ট বুঝলাম না | মেয়েরা মানসিক গুন বেশি পচন্দ করে এরকম বলতে চাইলেন কি ? আমার মতে, তখনি করে যখন ওটা কোন মেটেরিয়াল সাকসেস রিলেটেড
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০৪:০৩494724
  • আরে তার পরে তো সভ্যতা এসেছে আদব কায়্‌দা টেকনোলজি অর্থনীতি, হাজারো ক্যাচাল।
    এখন তো পুরুষেরাও সবদিক ভেবেই এগোয়, চালাক হয়ে গেছে কিনা! :-)
    রূপ দেখেই পতঙ্গের মতন পড়ে বোকারা, বুদ্ধিমানেরা নিক্তিতে মেপে চাকরিবাকরি দ্যাখে,হবু শ্বশুরের দেবার ক্ষমতা দ্যাখে, আরো কত কী দ্যাখে! :-)
    তেমনি মেয়েরাও। টাকাকড়ি ক্ষমতা সবই বাজিয়ে নেয়। :-)
  • ridhhi | ১৩ অক্টোবর ২০১১ ০৪:১৩494735
  • ভুল বুঝেছেন | ছেলেরা খুব চালাক | বড়লোক শ্বশুর চাই, যাতে পরকিয়া / গার্ল্পফ্রেন্দ / রক্ষিতা এফার্দ করা যায়, তাই সে সব মেয়েদের কাছে ফুলের মত পরে. পতঙ্গের মত পড়তে হলে পাওলিদের কাছে যায়|
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০৪:২৬494746
  • কিন্তু রিদ্ধি, মেধা বিষয়ে কিছু লিখুন, মেধা পাচার হয়ে যাচ্ছে, সেইসব লিখুন। কিভাবে কী করা যায়, এই যে দেখুন সুনীল ফিরে এলেন কিন্তু ছেলেকে পাঠিয়ে দিলেন, এইসব কনট্র্যাডিক্‌শন নিয়ে লিখুন।
  • ridhhi | ১৩ অক্টোবর ২০১১ ০৪:৪৩494757
  • এখানে এত লিখে আর কি হবে? কিন্তু যদি পারি, অনেক পরে, এটা নিয়ে আমি একটা বই লিখব | সেদিন দেখলাম একজন কালো ছেলে একটা বই লিখে ক্যাম্পাসে বিলছে | নিজের জীবনী | কিভাবে তাকে ডিসকারেজ করা এয়েছিল লেখাপড়ার লাইন থেকে | সেই থেকে আইডিয়াটা আছে |
  • ridhhi | ১৩ অক্টোবর ২০১১ ০৪:৫০494768
  • মেধার সাথে মেধিরাও তো পাচার হয়ে যাচ্ছে | আমাদের সার্কেলে দু দুটো প্রেম কেটে গেছে, স্রেফ এন আর আই বরের জন্য | আমার বন্ধু রেগে গিয়ে আর লেখাপড়ার লাইনে যায়নি | খুব রেগে গিয়ে বলত শুধু চাকরি করব, ১৩ লাখ টাকা কামাবো, এই সব | রাগের চোটে ম্যানেজার হয়ে গেছে |
  • Tim | ১৩ অক্টোবর ২০১১ ০৫:০৫494779
  • ১৩ কেন? ১২, ১৮ ২৪ এইসব হলে বলতে সুবিধে হয়। ১৩ ডিভাইডেড বাই ১২ বেশ গোলমেলে ব্যাপার। কাউকে যদি বলে যে আমি মাসে এক পয়েন শূন্য আট তিন্তিন্তিন্তিন মাইনে পাই বেজায় ইয়ে শোনাবে।
  • ridhhi | ১৩ অক্টোবর ২০১১ ০৫:০৭494802
  • আর ফুকো জমিদার টাও ঠিক বুঝলাম না | এটা কি আধুনিক যুগে 'দিন গিয়াছে ' বিত্তশীল দের হেজেমনি কনসেপ্ট? মানে ফুটো পকেটে জলাসাঘর পাবলিকের রোআবির পোস্ট-মর্ডান ফার্মুলেশান ? যাই হোক, টার্ম তা মানে থাকবে |
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০৫:০৭494790
  • "বুরুন তুমি অঙ্কে ১৩" থেকে আইডিয়া পেয়েছিলো মনে হয়। :-)
    কোথায় ছিলো এটা? গোঁসাইবাগানে? ???
  • Tim | ১৩ অক্টোবর ২০১১ ০৫:১০494813
  • হুঁ, গোঁসাইবাগান।
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০৫:১১494824
  • আঁই দেখো! ছাওয়ালডা করে কী!
    আরে পালসে বসে আছেন (মানে উৎসের কাছে বসে আছেন আর না থাকলেও সেই ব্যাপারটাকে বেজায় গুরুত্ব দিচ্ছেন), আর টার্ম কালেক্ট করছেন কিনা জাল থেকে????
    এই ফুকো ছিলো আশির দশকের টার্ম, একেবারে প্রাইমারি লেভেলে মফস্বলী টার্ম। তখন আপ্নেরা জন্মান নাই, জন্মালেও হয়তো তখন সেরেল্যাক খেতেন। :-)
  • ridhhi | ১৩ অক্টোবর ২০১১ ০৫:১৮494835
  • আমাদের ফুকো জমিদারী বাড়িতে সেরেলাকের চল ছিল না | আজন্ম ঘিয়ে ভাজা লুচি খেয়ে এসেছি |
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০৫:২৭494846
  • গাওয়া ঘী তো? ভঁয়্‌সা ঘী হবার কথা নয়, ওটা আরেকটু উত্তুরেপশ্চিমের জমিদারদের।
    চুনোট করা ধুতি আর গিলে করা পাঞ্জাবি?
    সেও আজন্ম পরছেন তো? :-)
    "চাকর ব্যাটা সে অষ্টরম্ভা কাজেকর্মে ঢিলে দিয়ে/
    শেষমুহূর্তে কাপড়খানা কুচিয়ে দিলো গিলে দিয়ে"
    বলুন তো কার লেখা কোন ছড়ায় ছিলো?
    :-)
  • ridhhi | ১৩ অক্টোবর ২০১১ ০৫:৪০494857
  • অত কি করে জানব? কোন বড়লোক কবি লিখেছেন হয়ত, সুকুমার বা রবীন্দ্রনাথ | সুনীল লেখেনি শিওর |
  • aka | ১৩ অক্টোবর ২০১১ ০৬:০৬494868
  • এটা মূলত রিদ্ধি বাবুর জন্য।

    কলকাতা দিনের পর দিন প্রতি দিন একটি বাল থেকে চূড়ান্ত বালে পরিণত হচ্ছে। তার কারণ কি ঠাণ্ডা মাথায় বসে ভেবে দেখতে হবে। আপাতত বাল কে বাল বলছি, স্ট্যাটাস কুয়ো মেইন্টেইন করে কোনো মেসেজই দেওয়া যায় না। এর অন্যরকম বলতে পারলে ভালো লাগত হয়ত। কিন্তু উপায় নেই।

    যাক সময় নেই, মনও নেই, কিন্তু ডিডি দা বলেছেন সত্যের পথ থেকে বিচ্যুত হতে পারব না।
  • aranya | ১৩ অক্টোবর ২০১১ ০৬:২৩494879
  • ঋদ্ধি মুসলমান-দের মসলমান বলে আমার মন ভেঙে দিলেন, আর অসমিয়া-কে আসামী বলে আসামের ভূমিপুত্র-দের পাইকারী হারে অপরাধী বানিয়ে কি খারাপ মেসেজ যে পাঠালেন :-(

    অন্যদিকে সুনীলের লেখার, বিশেষত খেটে খুটে যেগুলো নামিয়েছেন - সেই সময়, পূর্ব পশ্চিম, প্রথম আলো, একা এবং কয়েকজন -ইত্যাদির আমি খুবই ভক্ত। কিন্তু "বাংলায় লেখালেখির জন্য প্রবাসে না থেকে বাংলায় থাকতে হবে" - এই সিদ্ধান্তে আসতে হলে কেন যে ল্যাংটো হয়ে আয়নার সামনে দাঁড়াতে হবে তা ভগাই জানেন, মানে জামা কাপড় পরে কফি খেতে খেতেও তো এ বিষয়ে গভীর ভাবে ভাবা যায়, সিদ্ধান্তও নেওয়া যায়..
  • rimi | ১৩ অক্টোবর ২০১১ ০৭:০৩494890
  • রিদ্ধি এই যে অলরেডি স্বাস্থ্য-অচেতন বাঙালীকে গাওয়া ঘিতে ভাজা লুচি খেয়ে ভুঁড়ি তথা কোলেস্টেরল বাড়াতে উৎসাহ দিয়ে মেসেজ পাঠাচ্ছেন, এইটা যে সমগ্র জাতির কি পরিমাণ ক্ষতি করছে তা ভেবে দেখেছেন? এইসব পড়ে টড়ে তো আমার সাহেবপ্রীতি আরো বেড়ে গেল।

    সাহেবদের কথা কত আর বলব? আমারি এক কলিগ আছেন, ৬৯ বছর বয়স, এখনো প্রতিদিন ভোর পাঁচটায় উঠে ৬ মাইল দৌড়ন। দু বছর আগে মাউন্ট কিলিমাঞ্জারোর শিখরদেশ জয় করে এসেছেন। না, লিকপিকে রোগা নন, মেদহীন টানটান চেহারা। কোথায় ঘোড়দৌড়ের মাঠ আর কোথায় মাউন্ট কিলিমাঞ্জারো? কোথায় সকালে ৬ মাইল দৌড়োনো, আর কোথায় বৌমা পরিবৃত হয়ে গাওয়া ঘির লুচি খাওয়া!!! না: কলকাতা যাবার ইচ্ছা আরো কমে গেল :-)))
  • kk | ১৩ অক্টোবর ২০১১ ০৭:১৩494901
  • ঋদ্ধিবাবুর ৩-২৫ ও ৩-৫১'র পোস্ট দুটো পড়তে খুব খারাপ লাগলো। তাতে ঋদ্ধিবাবুর কিছু এসে যাবেনা জানি। কিন্তু আমি তো আজ ঠিক করেছি মতামত চেপে রাখবোনা :-)। আর ভুঁড়িকে সেক্সি 'তারানতিনো'ই বলুন বা মেক্সিকোর 'আন্দারর্ল্ড হেফেদের গা®Òর্ফ্রন্দ'ই বলুন সেটা মেনে নিতে পারা গেলোনা। ওঁদের প্রতি যথেষ্ট অনার রেখেই বলছি।
  • h | ১৩ অক্টোবর ২০১১ ০৭:২৮494913
  • ১। কিন্তু সু: গ: দেশে ফিরে বাংলা সাহিত্যের উপকার হয়েছে কিনা আমি নিশ্চিত নই। মানে উনি ওদেশে থেকে গেলে, হারামি আয়নাটি সাম্রাজ্যবাদী চক্রান্ত না করলে হয়তো বা: সা: র বেশি উপকার হত। এটা প: অফ ভি: মাত্র। কিন্তু ম: নয়।
    ২। এবং পি: চেন্নাই গিয়ে অ্যাকচুয়ালি বা:সা: র ক্ষতি হয়েছে এটা হতে পারে। এটাও ম: নয়।
    ৩। টিম আমার মনে হয়েছিল তুই কোথাও একটা বলেছিস ছাত্ররা ইকোনোমিক মাইগ্রান্ট। আমি মনে করেছিলাম এটার মানে হয়, মেধা বা গবেষণার মোটিভেশন টা সাবসিডিয়ারি কারণ মাত্র। আর অন্য কোথাও, মনে হয়েছিল, ক্লোজ সাকসেশনে বলেছিস যে সারা পৃথিবী তে লোক খেটে মরছে। তো দ্বিতীয়টা তে আমার আপত্তি নেই, শুধু এটা মনে রাখা দরকার এশিয়ায় মাইন্তে টাইনে অনেক অনেক কম। এই প্রসংগে আগের কথা বলা। যদি সম্পূর্ণ ভুল মনে হয়ে থাকে, অথবা উ: পি: বু: ঘা: করে থাকি, সরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন