এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ভালো সিনেমা

    vikram
    সিনেমা | ০২ মার্চ ২০০৬ | ৭২২৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | ০৯ মার্চ ২০০৬ ০১:৪১498762
  • ভারি সুন্দর থ্রেড দেখলেই যেন লিখতে ইচ্ছে করে।

    ভালো ও প্রিয় ছবির নাম প্রায় সবই নোকেরা বলে ফেলেছে।

    ফলত: এদানিং কি দেখলুম কেমন দেখলুম গোছের একটা আপডেটানোর চেষ্টা চালাই:

    গত কদিনে যা ভালো লাগলো :

    ১। Aki Kaurismäki -
    Leningrad Cowboys Go America
    Leningrad Cowboys Meet Moses
    I Hired a Contract Killer

    - কালো রসিকতা পছন্দ করলে অবশ্য দ্রষ্টব্য

    ২। Jean-Luc Godard -
    All the Boys Are Called Patrick

    - Breathless-এরও আগের গদার। ১৯৫৯। script Eric Rohmer-এর। মিনিট কুড়ির শর্ট

    ৩। Kim ki-Duk -
    3-Iron

    - চমৎকার। এমনকি Spring, Summer, Fall, Winter... and Spring থেকেও ভালো লাগলো

    ৪। Bernardo Bertolucci,Claire Denis,Mike Figgis,Jean-Luc Godard,Jirí Menzel,Michael Radford,
    Volker Schlöndorff, István Szabó -

    Ten Minutes Older: The Cello


    দশ মিনিটের শর্টস ৮ জনের বিষয় Time। বাসিলুচি (Bertolucci) ছাড়া আর সব কটা ভালো লেগেছে

    ৫। Miklós Jancsó -
    Electra, My Love
    - চুড়ান্ত aesthetisized - সম্ভবত এটি-ই ভালো লাগার কারন

    ৬। Anh Tran Hung -
    Scent of Green Papaya
    খুব ঠান্ডা এ ছবি ভালো লাগা কথা সকলের

    ৭। Wim Wenders -
    Paris, Texas
    - ফাটাফাটি sound trackটা উপরি পাওনা

    ৮। Atom Egoyan -
    Peep Show
    Howard in Particular

    - শর্টস - আমার তো ধুঁয়াধার লেগেছে দুটো ই

    ৯। Chris Marker -
    La Jetée
    One Day in the Life of Andrei Arsenevich
    - 2nd টা তারকভস্কির উপর docu - দুর্দান্ত

    ১০। Theo Angelopoulos
    Landscape in the mist
    - এক প্রিয় পরিচালকের এক প্রিয় ছবি। আগে দেখা এবার collection-এ ধুকলো তাই আবর দেখলাম ও ভালো লাগলো যথারীতি তবে আগের থেকে একটু কম

    আরো আপডেট পরে। :)
  • s | ০৯ মার্চ ২০০৬ ০১:৪৬498774
  • গত কদিনের লিস্টি টা থেকে একটা মারাত্মক বাদ পড়ে গেছে

    Jiri Menzel - Larks on a String ছবিটি প্রায় ২০ বছর banned থাকে communist জামনার চেকে। অসাধারণ ছবি।
  • s | ০৯ মার্চ ২০০৬ ০১:৫৯498785
  • আরেকটি ছবি গত হপ্তায় ভালো লাগে নি খুব খারাপ লেগেছে আর খারাপ লেগেছে বলেই ভালো ছবি বলা যায় কারন ছবিটি 'বীভৎস' রসের - Peter Greenaway - A Zed and Two Noughts। যারা Greenawaycook .... etc দেখেছেন তাদের বলি - এটি cook ..... etc-এর থেকে বেশী ভালো লাগতে পারে
  • Arijit | ০৯ মার্চ ২০০৬ ১৪:৫৮498796
  • কালো রসিকতা - ধরে নিচ্ছি black comedy - টিভি গাইডে প্রায়সই দেখি, কিন্তু বুঝি না। এর মানে কি? কোত্থেকে এলো কথাটা?
  • Babaji | ০৯ মার্চ ২০০৬ ১৫:০৫498807
  • ব্ল্যাক কমেডি রেসিজিমের চ্যাপ্টারের জিনিস।
  • Arijit | ০৯ মার্চ ২০০৬ ১৫:০৯498818
  • ধুস্‌স এরম গোদা উত্তরে কি হবে? রেসিজম একটা বড় গোল্লা (মানে তার মধ্যে অনেক কিছু পড়ে)। ব্ল্যাক কমেডি কি তারমানে কালোদের নিয়ে খোরাক? এটা এট্টু সন্দ আছে, কারণ কখনো পুরো এরকম কোন সিনেমা না দেখলেও যেটুকু দেখেছি তাতে কিছু বুঝিনি...
  • vikram | ০৯ মার্চ ২০০৬ ১৫:২৮498829
  • থ্রি আয়রন শুনেছি দারুন।

    আমি বিবিসি তে একটা ইংল্যান্ডে রেসিজমের ওপর মারাত্মক ভালো ডকুমেন্টারি দেখেছিলাম। তাতে কালোরা কিভাবে আত্মপ্রকাশ করেছিলো টি ভিতে, ভাঁড় হিসাবে, তারপর কিভাবে তারা এগোনোর চেষ্টা করে, কিভাবে রিপ্রেসড হয় সব দেখিয়েছিলো। খুব ভালো ডকু, প্রোডাকশান কার মনে নেই। তাতে এই ব্ল্যাক কমেডির সূত্রপাত নিয়ে অনেক কিছু জানা গেছিলো।

    বিক্রম
  • drighangchoo | ০৯ মার্চ ২০০৬ ২৩:৪৫498840
  • black comedy বা black humour এ মনে হয়না কোনো রেসিস্ট ওভারটোন আছে। জগতের দু:খ দুর্দশা অন্যায় নিষ্ঠুরতা এগুলো হাস্যরসের মোড়কে পরিবেশন করাকে black humour বলে।

    ওপাড়ায় রেসিস্ম চলছে গরম গরম। এখন সময় নেই। সন্ধ্যেবেলা ট্রাই করব।
  • s | ১২ মার্চ ২০০৬ ০৪:১৮498851
  • একটু আগেই দেখে উঠলাম - Trilogy 1 - The Weeping Meadow অ্যাঞ্জেলোপুলুসের সর্বশেষ ছবি। যে ট্রিলজিটি বানাতে শুরু করেছেন তিনি Eternity and A Day শেষ করার পরে - এটি সেই ট্রিলজির প্রথম ছবি। Weeping Meadow দেখে আবারো মনে হলো - অ্যাঞ্জেলোপুলুস আসলে একটি ছবিই বানিয়ে যেতে চাইছেন তাঁর সব ছবির মধ্যে দিয়ে, ফলত: ক্রমেই বার বার শাণ দেওয়া ফলা'র মতো যুগপৎ ধারালো ও মসৃণ হয়ে উঠছে তাঁর বাচনভঙ্গী। ছবিটি পেলেই দেখে ফেলা উচিৎ সঙ্গে সঙ্গে।
  • mincha | ১৫ মার্চ ২০০৬ ০৯:১৭498862
  • the chronicles of narnia নতুন সিনেমা। ভালো বেশ ভালো। walt disneyzindabaad
    memento, christopher nolan বিচিত্র অদ্ভুত,দেখার মত।
    oceans eleven type এর কেতাবাজি যাদের ভালো লাগে তাদের জন্য ocean eleven এর থেকে হাজার গুন কেত ভরা সিনেমা the snatch আর lock stock n two smoking barrels, madonnar একদা শয্যা সঙ্গি guy ritchie র। পরতে পরতে কেতাবাজি।
  • vikram | ১৬ মার্চ ২০০৬ ২০:৫১498885
  • capote, ইংরিজি, ২০০৫।
    বেশ ভালো লাগলো। সেইমুর হফম্যানের অভিনয় দেখুন। শেষ দৃশ্যে চোখে জল টা ক্ষমা করে দিয়েছি। কিন্তু পয়সা উশুল।
    বেনেট মিলার বানিয়েছে।
    বিক্রম
  • mita | ১৭ মার্চ ২০০৬ ২০:৫২498896
  • সিডনি লুমেট এর 12 Angry men
  • vikram | ২০ মার্চ ২০০৬ ২০:৪৯498907
  • ভানুর সিনেমাগুলো দেখুন। উত্তমকুমারের থেকে ভানুকে আমার নিজের বেশি রোমান্টিক নায়ক এবং বেটার অভিনেতা মনে হয়। তবে মতামত টি ব্যক্তিগত।

    ১) ভানু পেলো লটারী
    ২) ভানু গোএন্দা জহর অ্যাসিস্টেন্ট
    ৩) যমালয়ে জীবন্ত মানুষ
    ৪) পার্সোনাল অ্যাসিস্টেন্ট

    এগুলোর গানগুলিও অসাধারন।

    সবকটি কোল্কাতায় একটু বড়ো গানের দোকানেই পাওয়া যায়।

    বিক্রম
  • a_x | ২৭ মার্চ ২০০৬ ০৩:১৯498918
  • ১) tranispotting- ঝটপট দেখে ফেলার cinema, Edinburgh তে drug/heroine addicts'দের background'এ british production- 1996 - ৯৪ মিনিটের - হৈ হৈ করে এগিয়ে যায় - অসাধারন একটা গতি আছে - অনেকটা clockwork orange 'এর মত - যদিও kubrick'এর মুনশিয়ানা খুঁজতে যাবেন না - কিন্তু অনেক image অনেকখন মাথায়ে থাকবে এবং ঝন ঝন করবে।

    ২) ugetsu - kenji mizoguchi'র বহু পুরোনো সিনেমা - ১৯৫৩ - অসম্ভব lyrical এবং সহজ - মায়াবী ছবি। 94 মিনিট - জাপানের
  • vikram | ২৭ মার্চ ২০০৬ ০৩:৩৯498929
  • আ ক্লকওয়ার্ক অরেনজ। স্ট্যানলি কুব্রিক। ১৯৭১।

    ব্রিফ এনকাউন্টার। ১৯৪৫। ডেভিড লীন। ঐতিহাসিক গুরুঙ্কÄ। ভেরি ব্রিটিশ।

    অ্যাজ গুড অ্যাজ ইট গেটস। ১৯৯৭। জেমস ব্রুকস। জ্যাক নিকোলসন আর হেলেন হান্ট দারুন। ভেরি আমেরিকান হেবি মস্তি টোটাল হলিউড।

    বিক্রম
  • vikram | ০১ এপ্রিল ২০০৬ ০৫:২৮498940
  • জাস্ট অসাধারন। মার্কেজ, মেক্সিকো, আমেরিকা, অভিবাসী, টেক্সাস, ম্যাজিক, রিয়ালিটি, শরীর, কি চাই কি চাই?

    দা থ্রী বেরিয়ালস অফ মেলকাইদেস এস্ত্রাদা। ২০০৫। ইংরিজি ও অল্প স্প্যানিশ। টমি লী জোন্স এর তইরি। প্রত্যেকের অদ্ভুত অভিনয়।১২১ মিনিট, একখুনি দেখে ফেলুন।

    বিক্রম
  • a_x | ০৯ এপ্রিল ২০০৬ ২৩:১২498951
  • মিখাইল কালাতিzভ'এর "the cranes are flying" - সোভিয়েত ইউনিয়ান - ৯৪ মিনিট।
    অসাধারন ক্যামেরার কাজ এবং editingcomposition। কোথাও কোথাও হয়ত একটু নাটকীয় লাগতে পারে - মূলত ক্যামেরার জন্যেই - যেন চরিত্র গুলির extension হয়ে ক্যামেরা কাজ করে এবং somehow সেটাই এই সিনেমা'র সবচেয়ে আকর্ষনীয় দিক।
  • a_x | ০৯ এপ্রিল ২০০৬ ২৩:৩২498962
  • এই খেয়াল করলাম - বিক্রম cranes are flying'এর কথা আগেই বলেছে - সিনেমা দেখে উত্তেজিত আমি লক্ষ্য করিনি - তাই ভুল শুধরোতে আরেকটি -
    "Eros", ২০০৪, ১০৮ মিনিট - erotica, প্রেম ইত্যাদির ওপরে তিনটি ছোটো সিনেমা - তিনটি জাম্বো পরিচালক - antonioni, wong kar wai,soderbergh (যার বানানো erin brockovich, oceans eleven ইত্যাদি ভুল ছবির পাশাপাশি রয়েছে sex lies and videotape)
    শুধু wong কে দেখার জন্যেই এটি দেখা যায় - জায়গা বা space'এর অদ্ভুত ব্যাবহার। soderbergh'ও অদ্ভুত অল্প মস্তিষ্কের খুনসুটি। antonioni কিছুটা self-indulgent বলে মনে হয়েছে।
  • samit | ১০ এপ্রিল ২০০৬ ১১:৩১498973
  • সময় বড় কঠিন যাচ্ছে ফলে সিনেমা টিনেমা সাহিত্য ফাহিত্য- চারটেই বাদ যাওয়ার উপক্রম। তবু ফাঁক বুঝে যা দেখে নিলাম টুক করে :

    ১। FIreman's ball - Milos Forman ১৯৬৭ আরেকটি চেক ক্লাসিক। অন্য এক ৬০এর দশক। চেক ছবি না দেখলে ইউরোপীয় সিনেমাদর্শন অসম্পূর্ণ থেকে যবে কিন্তু আগেই বলে দিয়েছি। :)

    ২। Notre musique - Jean-Luc Godard ২০০৪ - পাগলা গদাইয়ের সাম্প্রতিকতম ছবি। লোকটির প্রতিভার চমকে চোখ ঝলসে যায় আজকাল। Notre musique সিনেমায় লেখা প্রবন্ধ। গদারে অভ্যস্ত না হলে বা গদারের ছবির সঙ্গে পরিচয় না থাকলে না দেখাই ভলো।

    ৩। Vagabond - Agnès Varda ১৯৮৫ - চমৎকার ছবি। ডকু-ফিচার mode-এ বানানো - Vardaর নিজস্ব style। পেলেই দেখে ফেলা উচিৎ খপ করে।
  • s | ১০ এপ্রিল ২০০৬ ১১:৩৮498984
  • eros ভালো লেগেছে। a_x-এর সঙ্গে একমত। wong-এর জন্যই দেখা যায়। আর wong-এর space-এর ব্যবহার - সে নিয়ে আর কি কমু :) অনেক দিয়েছি।

    trainspotting মন্দ লাগে নি আমার। তবে ঐ ঘুরে ফিরে হলিউড। trainspotting -এর প্রসঙ্গে আর একটি ছবির কথা মনে পরে গেলো। Fear and Loathing in Las Vegastrainspotting ভালো লেগে থাকলে Fear and Loathing in Las Vegas ভালো লাগতে পারে
  • bozo | ১১ এপ্রিল ২০০৬ ২০:০৮498996
  • 1. The Lost honor of Kathrina Blum (Germany, 1975
    2.Amores perros (Mexico, 2000)
    3.Maria Full of grace (Columbia, 2004)
  • bozo | ১৩ এপ্রিল ২০০৬ ১৯:৩৩499007
  • Alice's Restaurant(1969, USA)
    Arthur Penn এর সিনেমা। Bonnie and Clyde (1967) এর পরের ছবি।
    সিনেমা হিসাবে খুব উঁচু মানের না হলেও 'ঐতিহাসিক সময়ের দলিল' (ওক্কে, মামী?)
    Arlo Guthrie এর গল্প।১৯৬৫ এর গল্প।Movement of 60s in a small town Stockbridge, MA.
    উপরি পাওনা Arlo Guthrie এর নিজের গলায় গান, আর একটা দৃশ্য, হসপিটালে মৃত্যুশয্যায় Woody Guthrie। চলৎশক্তিরহিত। মুখে গুঁজে দেওয়া সিগারেট। সামনে দাঁড়িয়ে Woody এর গান গাইছে Pete Seger and Arlo Guthrie
    যাঁদের ৬০ এর গান ভালো লাগে, তাদের জন্য a must watch movie.
  • vikram | ১৩ এপ্রিল ২০০৬ ২৩:৪৮499018
  • দা স্কুইড অ্যান্ড দা হোয়েল। ৮৮ মিনিট, কোথাও ৮১ মিনিট।
    noah baumbach। ২০০৫।

    কালকেই দেখলাম। অসাধারন।

    বিক্রম
  • Koel | ১৪ এপ্রিল ২০০৬ ০০:৫৫499029
  • ১। Shawshank Redemption (1994)
    ২। Pontiac Moon (1994)
    ৩। My Cousin Vinny (1992)
    ৪। Unforgiven (1992)
    ৫। Waking Ned Devine (1998)
  • vikram | ১৪ এপ্রিল ২০০৬ ০৩:০২499040
  • আমি দুটো গল্প বলবো।
    শহরের রাস্তায় দুটো ডাগর মেয়ে গল্প করছিলো বসে। এক সুদর্শন ভদ্রলোক তাদের সামনে টুপি খুলে সম্ভাষন করে বল্লেন মহিলারা, আপনারা কি দয়া করে আপনাদের জামাকাপড় খুলে ফেলবেন, আমি দেখবো। মহিলারা খেপে ওঠার আহেই তিনি যোগ করলেন আমার নাম পিটার পল রুবেন্স আপনাদের মডেল করতে চাই। তারা কাপড় খুলতে রাজী হলো।

    মল্লিকবাড়িতে গেছি। দারোয়ান বাচ্চাদের নিয়ে উপরে যেতে না করে বলে খারাপ ছবি আছে। উপরে লোলুপ হয়ে খারাপ ছবি দেখবো বলে উঠেছি। দেওয়া জোড়া বিরাআআআট ফ্রেমে ছবি। জাস্ট মুখে বলেছি আরে এটা তো, বাস, দেখি ছবির গায়ে পিটার পল রুবেন্স।

    বিক্রম
  • samit | ১৪ এপ্রিল ২০০৬ ১১:৩৩499051
  • গত কদিনে যা দেখে ফেললাম টুক টাক:

    Jean-Luc Godard
    - For Ever Mozart (1996)

    - বিশেষ কিছু বলার নেই কারণ গদার সর্বদা গদারের মতো ফলত: গদার ভালো লাগলে এ ছবি অবশ্য দ্রষ্টব্য আর ভালো না লাগলে খামোখা কয়েকঘন্টা নষ্ট হবে।

    Jim Jarmusch
    - Coffee and Cigarettes (2003)
    - Down by Law (1986)

    সম্পূর্ণ অন্য আমেরিকার কথা, অন্য আমেরিকার ছবি, যেখানে মানুষগুলি মানুষের মতো আর নির্মানগুলি প্রকৃত বুদ্ধিমত্তায় সম্ভাবনাময়। Jim Jarmusch দেখার পরে আজ বহুদিন বাদে মনে হয় সত্যিই হয়তো আমেরিকা ব'লে কোনো দেশ থাকলেও থাকতে পারে। সাধারণ নির্বোধ হলিউডের দুররোগ্য দাদের মতো প্যারানইয়াসক্তি বা ঠুনঠুনে প্রেমাদিখ্যেতা বা হামবড়া ইতিহাসবিকার যদি আপনাকে ক্লান্ত করে থাকে তাহলে চটপট Jim Jarmusch যোগাড় করে দেখে ফেলুন। পস্তাবেন না একথা গ্যারান্টি দিয়ে বলতে পরি।
  • b | ১৪ এপ্রিল ২০০৬ ১৩:১০499062
  • কফি, সিগারেট ঐ সিনেমাটা আমারো ভালো লেগেছে।
  • dd | ১৪ এপ্রিল ২০০৬ ১৮:২০499073
  • আমাদের ছোটোবেলায় (সত্তর) দেখেছিলাম "প্যাশন্স অফ জোয়ান অফ আর্ক", সাইলেন্ট এরার মুভী। (বোধহয়) চিদানন্দ দাশগুপ্ত সিনেমা শুরু হবার আগে কিছু বল্লেন। উনি বলেছিলেন, এই অভিনয়কে সর্বশ্রেষ্ঠ অভিনয় বলা হয় (যেমন ছবির জগতে মোনালিসা)। আর বলেছিলেন "খেয়াল করবেন নায়িকার চিবুক আর কপালও যেন কথা বলছে "। আপনেরা কেউ দেখেছেন।? আমার কিন্তু সত্যি তাই ই মনে হয়েছিলো।
  • samit | ১৪ এপ্রিল ২০০৬ ১৯:০৪499084
  • প্যাশন অব যোয়ান অব আর্ক - কার্ল ড্রেয়ারের মাস্টারপিস (প্যাশন্স নয়)। ক্যাননিকাল টেক্স্‌ট। ভালই, বিশেষত সিনেমার ইতিহাস বিবর্তন নিয়ে আগ্রহ থাকলে দেখা অবশ্য কর্তব্য। সিনেমার ইতিহাসে সম্ভবত: এতেই প্রথম বিভিন্ন দুরত্বের শট, বিশেষত ক্লোজ আপ আর বিগ ক্লোজ আপের সুচারু সফল ব্যবহার দেখা যায়।
  • dri | ১৪ এপ্রিল ২০০৬ ২০:১৫499095
  • হুঁ, প্যাশন অব জোয়ান অব আর্ক দেখেছি। সমিত যা বলেছেন তাই। সিনেমার ইতিহাসে খুব গুরুত্বপুর্ণ, যেমন ব্যাট্‌লশিপ পোটেমকিন গুরুত্বপুর্ণ। সাইলেন্ট ফিল্ম। ক্লোজাপের ব্যাবহার, ফ্রেম থেকে ফ্রেমে সিনেমার বিল্ড আপ দেখার মত। ক্রাইটেরিয়ন বলে একটা কোম্পানি এই সিনেমার একটা খুব ভালো রেস্টোরেশন করে একটা ডিভিডি বার করেছে। এই সিনেমার ভালো প্রিন্ট এখন পাওয়া শক্ত।

    আমার আজকাল সিনেমা দেখা কমে একদম জিরো হয়ে গেছে। একটা পুরোনো সিনেমা কোন কারণে সব্বাই মিস করে গেছেন। মিকেলাঞ্জেলো আনতোনিয়নির লাভেনচুরা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন