এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ২

    Samik
    বইপত্তর | ২১ নভেম্বর ২০১১ | ৫১১৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Update | ২১ নভেম্বর ২০১১ ১০:১৫502424
  • Name:ranjanroy

    IPAddress:115.118.250.124Date:20Nov2011 -- 10:40PM

    কাবলিদাকে,
    বইমেলার সময় ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি গুরুর স্টলে করসেবা করবো।:)))) তখন নিজের বাড়ি না গিয়ে ভাবছি আপনার গুরু আশ্রমে উঠবো। থাকতে দেবেন তো? তে'রাত্তির?:))))

    Name:I

    IPAddress:14.99.22.107Date:20Nov2011 -- 10:42PM

    ও:, রঞ্জনদা'র তো হেব্বি মজা ! রিটায়ারমেন্ট কবে আসবে, সুপর্ণা ?

    Name:siki

    IPAddress:122.177.206.241Date:20Nov2011 -- 11:49PM

    যাহ, এই রিকোটা আমিও করব ভাবছিলাম। তবে কাবলিদাকেই করব কিনা সেটা ভাবি নি। রোজ রাত নটা সাড়েনটা পর্যন্ত বইমেলায় থেকে তারপরে ব্যান্ডেলে ফেরা চাপ হয়ে যাবে। কলকাতায় একটা শেল্টার দরকার আমারো দিন পাঁচেকের জন্য। থাকতে দিলেই হবে :(
  • ranjan roy | ২১ নভেম্বর ২০১১ ১০:২৭502535
  • বাক্‌ আপ! সিকি, তুমি-আমি-কাব্লিদা আর কাছেই কল্লোলের বাড়ি, টালিগঞ্জ মেট্রো থেকে কুড়ি মিনিট। ডেকে নেবো আবেশদাকে,সুমেরুকে। ব্যস্‌ নরক গুলজার! একেবারে হায়দ্রাবাদের সেই রামোজি স্টুডিওর মত।
    খালি তোমার একটু বোর লাগবে। সেই কৃষ্ণকলি-চম্পাকলির দল থাকবে না। আফশোস্‌ আফশোস্‌।
    আর হ্যাঁ, এক রোববার আমি আর অচিন্ত্যরূপ যাবো সোদপুরে ইন্দোডাক্তারের সুস্বাদু মাথা চিবিয়ে খেতে।:)))))
    আর কাব্লিদার বাড়িতে সুনীতা রান্না ছেড়ে দেবে। এতগুলো চন্ডালকে খাওয়ানো!!!
  • aka | ২১ নভেম্বর ২০১১ ১০:৩১502646
  • বইমেলাতে বেচা কি হবে?
  • siki | ২১ নভেম্বর ২০১১ ১০:৩৬502757
  • চম্পাকলিদের আম্মো মিস করব। হায় হায়দ্রাবাদের সেই দুই রাত :(

    তা হোক, এবার বুড়োদের সাথেই জমিয়ে নেব খন। যদিও আবেশদা এমনিতে আমার থেকেও ইয়ং। কমবয়েসীদের মধ্যে একটু ভারিক্কীমত কাব্লিদা। :)

    আমি পৌঁছচ্ছি ২৯ জানিয়ারি দুরন্ততে, ফিরছি ৪ ফেব্রুয়ারি রাজধানীতে।

    আকা, নতুন চটি এবং পুরনো চটি :)
  • ranjan roy | ২১ নভেম্বর ২০১১ ১০:৪২502979
  • শুদ্ধসঙ্কÄকে,
    ডিসেম্বরের শেষে (২৪ তারিখ) কোলকাতা যাচ্ছি। আপনার পরামর্শ অনুযায়ী অন্তত: দুটো নাটক দেখতে চাই। সেবার আপনার কথা অনুযায়ী "" ইচ্ছের অলিগলি'' দেখে আঠেরো আনা লাভ হয়েছে। কাজেই--।
    ফুরুৎ বা সর্পমস্তা কেমন? আর শ্রীশম্ভুমিত্র?
    অবশ্য আমি একটা নতুন দলের নাটকও দেখতে চাইব।
  • aka | ২১ নভেম্বর ২০১১ ১০:৪২502868
  • এবারে কার কার চটি বেরচ্ছে?
  • siki | ২১ নভেম্বর ২০১১ ১০:৫০502993
  • সে সব কি আর বইমেলার আগে বলা যায়? গেস করো :-)

    সহজ উত্তরটা হচ্ছে, আমি জানি না। আমি চটি দেখি না। :(
  • Ishan | ২১ নভেম্বর ২০১১ ১১:২৬503004
  • শুধু চটি কেন। বইমেলায় নতুন গুরু ও থাকবে।
  • sumeru | ২১ নভেম্বর ২০১১ ১১:৩০503015
  • একান্তই যদি না থাকে প্রত্যেকে বাড়ি থেকে পছন্দমত ১০ টা করে বই এনে দিও, তাই বেচা যাবে খন।
  • siki | ২১ নভেম্বর ২০১১ ১১:৩১502425
  • পুরনো দেশ, খবরের কাগজ, বেচা যাবে?
  • sumeru | ২১ নভেম্বর ২০১১ ১১:৩৩502436
  • বাই রোটেশন কিছু টপ মডেল লাগবে, যারা কাউন্টারে বসবে।
  • siki | ২১ নভেম্বর ২০১১ ১১:৪০502447
  • দু একটা মডেলের নাম চাই। :-)

    সেই পুজোর সময়ে কোন এক মডেলের সেক্রেটারির ফোন্নং এসেমেস করেছিলে, তার কথা ভাবছো না তো?
  • sumeru | ২১ নভেম্বর ২০১১ ১১:৪৮502458
  • হ্যাঁ,হ্যাঁ পাওলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দাও।

    নাম এখন? ফেসবুকে নোটিশ ছেড়ে বাছাই ঝাড়াই করতেই একমাস লাগবে, কম কাজ?
  • pharida | ২১ নভেম্বর ২০১১ ১২:০২502469
  • তাহলে ট্যাগলাইন হোক -"শুধু চটি পরুন" !!!
  • siki | ২১ নভেম্বর ২০১১ ১২:২৭502480
  • :)
  • pi | ২১ নভেম্বর ২০১১ ১৪:২৭502491
  • :D
  • kumu | ২১ নভেম্বর ২০১১ ১৪:৩৭502502
  • মডেলরা বসবে স্টলে?

    তাইলে কুমু আর যাওয়ার কথা ভাবচে না।
  • . | ২১ নভেম্বর ২০১১ ১৪:৪০502513
  • সে কী ? কুমুদি এলে আমরা আরো একটা থীম পাবো তো। "গুরু পড়ার আগে, গুরু পড়ার পরে"। ভাবুন কি বিক্কিরি বাড়বে :)
  • siki | ২১ নভেম্বর ২০১১ ১৫:১৯502524
  • কীরকম? গুরু পড়ার আগে পটাশম্যাম কেমন ছিলেন? আর পড়ার পরেই বা কেমন হলেন?

    তবে আপনি দেখবেন, আমি সুমেরু আর সৈকত বসার পর বাকি মডেলরা কেমন ফিকে হয়ে যাবে। কেউ পাত্তাই পাবে না। :)

    কেউ দাম দেবে না। :)
  • . | ২১ নভেম্বর ২০১১ ১৫:২৬502536
  • পড়ার আগে পটাশম্যাম.. পড়ার পরে মডেল টইপ। টোট্যাল advertisement...
    পাতি ইয়ার্কি দিচ্ছি কিন্ত। কুমুদি রাগ করবেন না যেন।
  • siki | ২১ নভেম্বর ২০১১ ১৫:৪৬502547
  • ফুটকি বোধ হয় আমাদের পরিচিত ফুটকি নন। আসলে এখানে এই ফুটকি নামে আরেকজন লিখতেন। ইদানিং অনিয়মিত।

    অ্যা লিখুন এইভাবে: ayA
  • . | ২১ নভেম্বর ২০১১ ১৫:৪৯502558
  • নাহ। পরিচিত ফুটকি না। আগে মনে হয় রংগন লিখতেন ? না?
  • siki | ২১ নভেম্বর ২০১১ ১৫:৫৭502569
  • হ্যাঁ।
  • pi | ২১ নভেম্বর ২০১১ ১৬:০৮502580
  • আরে মডেলদের মধ্যে কেউ কাব্লিদাকে ধরলো না ? বলে না দিলে কেউ বুঝবে না কাব্লিদা দাদু হয়েছে !
  • kd | ২১ নভেম্বর ২০১১ ১৬:১৮502591
  • ওয়েলকাম, ওয়েলকাম। মুখুজ্জের ধর্মশালার দরজা সব সময়েই খোলা।

    রঞ্জন, নন্দন পাড়া আমার বাড়ি থেকে হাঁটাপথ - থিয়েটার দেখে বেশী রাত হয়ে গেলে চলে আসতে পারো - প্র্যায়র নোটিসের প্রয়োজন নেই।

    অন্যদেরও বলছি (কিছুদিন আগে মফ:স্বল থেকে আসা জনতা বেশী রাতে বাড়ি ফেরার সমস্যা নিয়ে আলোচনা পড়েছি) যে কোন দিন, যে কোন সময়ে এ বাড়ি চলে আসতে পারো - আমার খুব ভালো লাগবে।
    এটা আনকন্ডিশনাল অফার, কোন অবলিগেশন নেই (এমনিতে এটা লেখার কোন প্রয়োজন ছিলো না, এখানেই একজন এমনই হিন্ট দিয়েছিলেন, পড়ে মনে বেশ দাগা লেগেছিলো তো)।
  • kumu | ২১ নভেম্বর ২০১১ ১৬:৪৮502602
  • ধরা যাক,এক বিশালকায়া মহিলা,নীপা।
    রাত এগারোটায় কাব্লিদার দরজা ঠেঙিয়ে/ভেঙে/গুঁড়িয়ে ঢুকে ভীষণগর্জনে বল্লেন,
    "আমি কুমু।
    গীজার চালিয়ে দিন,
    এখন চিকেন স্যুপ,রাত্রে বাসমতী চালের ভাত,মোচাঘন্ট,আলুপোস্ত,কষা মা,ংস,লীলা মজুমদারের দ্বিতীয় খন্ড।
    সকাল সাড়ে দশটায় বেড টী।

    সিকি নেই যে সনাক্ত কর্বে।

    এখন কাব্লিদা
    ১।মেনে নেবে,ইনিই কুমু,লীম সহ সমস্ত বেবস্তা করে ফেলবে,
    ২।দিশেহারা হয়ে মামুকে ফোনাবে,
    ৩।বাড়ীঘর ফেলে রেখে কল্লোলদার বাড়ীর উদ্দেশ্যে ছুটবে।

    এসেমেস করুন কুমু স্পেস ১/২/৩ এই নম্বরে,৫৫২০৫
  • pi | ২১ নভেম্বর ২০১১ ১৬:৫৩502613
  • ৪। গুরুতে পোস্ট করবে।
  • achintyarup | ২১ নভেম্বর ২০১১ ১৭:০৪502624
  • এসেমেস যাচ্চে না
  • kumu | ২১ নভেম্বর ২০১১ ১৮:২৩502635
  • লেগে থাকো হে সাংবাদিক।
  • siki | ২১ নভেম্বর ২০১১ ১৯:৪৮502647
  • :-))))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন