এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানি

    pi
    সিনেমা | ১১ মার্চ ২০১২ | ২৩৪৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১১ মার্চ ২০১২ ০৯:১০535383
  • name:saikatmail:country:

    IPAddress:116.203.187.121Date:11Mar2012 -- 12:47AM

    এটা আগেও কোথাও লিখেছিলাম যে জীবনানন্দের কলকাতা শহরকেন্দ্রিক কবিতাগুলো আমার বিশেষ পছন্দের। এ জন্য নয় যে ঐ সব কবিতায় কলকাতা শহরের একটা ছবি বা প্রতিফলন পাওয়া যায়, এ জন্য যে লেখাগুলোতে কলকাতা শহরটা "অন্য" কিছু একটা হয়ে ওঠে, যা "বাস্তবের" শহরের থেকে আলাদা, শুধুমাত্র কবিতাগুলোর পটভূমিকাই নয় শহরটা। এই সিনেমাটাতে কলকাতা শহরের যত ছবি, যত মন্তাজ, যত দৃশ্য - ভোরের ফাঁকা রাস্তার কলকাতা, দিনের ঠেলাঠেলিময় কলকাতা, নোনাপুকুর ট্রাম ডিপোর কলকাতা, পুরোনো প্রায় ভেঙে পড়া বাড়ীর কলকাতা, কুমোরটুলির কলকাতা, রাতের লোকচলাচলহীন রাস্তার কলকাতা, আলোকিত ব্রীজের কলকাতা, ট্রামঘন্টির কলকাতা, দুর্গাপুজোর সময়ের কলকাতা - এইসব দেখতে দেখতে মনে হয় আমি আমার "বাস্তবের" চোখ দিয়ে যে শহরটাকে দেখি, সেটাই সত্যি নাকি এই ভাবে সিনেমার পর্দায় "বানিয়ে" তোলা যে কলকাতা সেটাই সত্যি? একটা ধন্দ থেকেই যায়, শহরটা একটা জটিল চরিত্র হয়ে ওঠে, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা একটা গানে এই ধন্দের দিকে ইঙ্গিত করা আছে ! সিনেমাটা এইরকম এক ধন্দ নিয়েই, চরিত্রগুলোর মধ্যে দিয়ে গল্পটাকে যেভাবে দেখছি সেটাই সত্যি নাকি আরও কিছু আছে, ইঙ্গিতে সেটা প্রথম থেকে বলা হতে থাকলেও, যেটা পুরো মাত্রায় স্পষ্ট হয়ে ওঠে শেষে গিয়ে আর তখন দর্শকদের কিছু করার থাকে না, সিনেমাটার সাথে যুক্ত সকলকে এনকোর দেওয়া ছাড়া !
  • Zzzz | ১১ মার্চ ২০১২ ০৯:৩২535494
  • কহানি-কে সুপার রেকো দিলাম...
  • z | ১১ মার্চ ২০১২ ১১:০০535605
  • কারা যে স্ক্রিপ্ট লেখে, কেন যে লেখে :(
  • siki | ১১ মার্চ ২০১২ ১২:২৫535716
  • হ্যাংওভার কিনা জানি না, তবে অনেকদিন বাদে একটা সিনেমা দেখতে বসে ভালো লাগল, এবং বিভিন্ন সীন এখনও মাথায় ঘুরছে। হল থেকে বেরিয়ে এসে যখন ফ্ল্যাশব্যাক ঘটাচ্ছি মাথার ভেতর সিনেমাটার, অনেক ত্রুটিবিচ্যুতি চোখে পড়ছে। স্পেশালি ক্রাইম থ্রিলার বানাতে গেলে কাহিনির যে বাঁধুনি দরকার, তার অনেকাংশেই অভাব ঘটেছে, পাতি পাবলিকও বুঝতে পারবে পরিচালক শুরুর দিকে ঠিক যে যে ক্লু নিয়ে এগিয়েছিলেন, শেষদিকে সম্ভবত সিনেমা শেষ করার তাড়ায় তিনি সেগুলো মাথায় রাখতে পারেন নি। কী যেন মিলল না রে, তোপসে।

    যে হেতু সিনেমাটা এখনও অধিকাংশ জনতাই দেখেন নি এখানে, তাই বিস্তারিত কাটাছেঁড়া করব না, আপনারা দেখুন, অতি অবশ্যই দেখুন, দেখবার মতন সিনেম এই কহানি, দেখে লিখুন, দেখি আমার সঙ্গে কজনকার মত মেলে।

    ক্রাইম থ্রিলার মুভি দু রকমের হয়, মোটা দাগে দেখতে গেলে। এক, যেখানে দর্শককে আগেই জানিয়ে দেওয়া হয় আসল কালপ্রিট কে, দর্শক বসে মৌজ করে দ্যাখে কীভাবে সেই কালপ্রিটকে ধরা হয় আড়াই ঘন্টার স্প্যানে। আর দুই, যেখানে দর্শকও ক্লু-লেস, সাধারণত, শেষ সীনের দিকে এসে হঠাৎ দর্শক জানতে পারে যাকে সে স্বপ্নেও ভাবে নি, সে-ই আসলে কালপ্রিট। তখন দর্শক ব্যাকক্যালকুলেশন করতে থাকে, যে এই ডেরিভেশনটা কতটা যুক্তিযুক্ত।

    কহানি দ্বিতীয় ধরণের মুভি। ফলে এই ব্যাকক্যালকুলেশনটা চলতে থাকে, সিনেমা শেষ হবার পরেও। তখন অনেক ছোটোখাটো ফ্ল বেরিয়ে আসে, যেগুলো দিয়ে এই ডেরিভেশনকে মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়।

    বাট, হ্যাভিং অল সেইড অ্যান্ড ডান, সিনেমাটা অত্যন্ত ভালো হয়েছে। কলকাতা শহরকে যেভাবে দেখানো হয়েছে, আমার মনে হয়, অতি অল্প দেখানো হয়েছে। ঘিঞ্জি জ্যামজমাট পুজোর দিনের কলকাতার একটা সুন্দর কোলাজ দেখানো হয়েছে, কিন্তু অত্যন্ত অল্প সময়ের জন্য। ঐ জনসমুদ্র ভরা অষ্টমীর সন্ধ্যে, দশমীর সন্ধ্যে আরেকটু ডিটেলে দেখানো যেত, কিন্তু গল্পের প্রয়োজনে কলকাতা তেমন প্রাধান্য পায় নি। খুব ছোটো ছোটো শটে দেখিয়ে সেরে নেওয়া হয়েছে।

    আরও ব্যাপার স্যাপার আছে, কিন্তু তার আগে, সিনেমাটা দেখে নিন। অবশ্যই দেখে নিন। তারপরে আলোচনা করা যাবে। এ সিনেমার রিভ্যু লিখতে বসলে যাঁরা দ্যাখেন নি, তাঁদের প্রতি অবিচার করা হয়ে যাবে।
  • dukhe | ১১ মার্চ ২০১২ ১২:৪৯535827
  • এটা কি বাংলা সিনেমা ? না হিন্দি ? নাকি দুটোই ?
  • siki | ১১ মার্চ ২০১২ ১২:৫৩535938
  • হিন্দিই। মাঝে ছিটেফোঁটা বাংলা আছে। তবে অবাঙালিদের বুঝতে অসুবিধে হবে না।
  • PM | ১১ মার্চ ২০১২ ১৩:০১535951
  • আমি গত শুক্কুরবার দুবাই মল এর মাল্টিপ্লেক্স এ দেখতে গেছিলাম। টিকিট পাই নি। সব শো ফুল। John Carter দেখে ফিরলুম। রুপকথার ফুলঝুরি। এগুলোর লজিক নিয়ে কেউ পোশ্নো করে না কেনো কে জানে। হলিউড কি পবিত্র গাভী? নাহ... হলিউড নিয়ে একটা নির্মোহ খুলতেই হচ্ছে :)

    সামনের সপ্তাহে আবার কাহানি দেখার চেষ্টা করব।
  • siki | ১১ মার্চ ২০১২ ১৩:১১535962
  • যাচ্চলে, যে সিনেমা দেখার যুগ্যিই নয়, সে সিনেমা নিয়ে লজিক ঘেঁটে কী করব?
  • PM | ১১ মার্চ ২০১২ ১৩:১৮535973
  • কিন্তু কাহানি-র টিকিট না পেলে তো দেখতে হয়, নাকি ? :)
  • siki | ১১ মার্চ ২০১২ ১৩:২৭535384
  • :)

    একবার দ্রোহকালের টিকিট পাই নি বলে আমি সোলজার দেখেছিলাম। আপনার চাপটা অনুভব করতে পারছি। :)
  • ppn | ১১ মার্চ ২০১২ ১৩:৩২535395
  • আর সোলজারের টিকিট পাইনি বলে আমাকে লাল বাদশা দেখতে হয়েছিল।

    বৃত্ত সম্পূর্ণ হইল। :)
  • abastab | ১১ মার্চ ২০১২ ১৩:৩৫535406
  • অত লজিক নিয়ে মাথা ঘামালে তো পড়চা হয়ে যাবে।
  • Netai | ১১ মার্চ ২০১২ ১৩:৪২535417
  • আমিও দেখে এলাম
    ঘ্যামা হয়েছে।
  • dukhe | ১১ মার্চ ২০১২ ১৫:০১535428
  • খুনী কে ?
  • siki | ১১ মার্চ ২০১২ ১৫:১৭535439
  • পোচুর খুনী। একজন দুজন নয়।
  • Debashis | ১১ মার্চ ২০১২ ১৫:২৯535450
  • টরেন্টে সিনেমাখান পাবো কি না বলুন। আমার এখেনে সিম্মা হল/ দুবাই মল, কিছুই নাই :(। খালি মসজিদ আর শপিং মল।
  • siki | ১১ মার্চ ২০১২ ১৭:৩৭535461


  • পুরো মুভি পাওয়া যাচ্ছে। ভালো প্রিন্ট। নামিয়ে ফেলুন।
  • Tirthang | ১১ মার্চ ২০১২ ২১:৩১535483
  • গতকাল দেখে এলাম। এক কথায় অসাধারণ লাগল। সুযোগ পেলে অবশ্যই দেখুন।
  • Paramita | ১১ মার্চ ২০১২ ২১:৪৭535495
  • দেখে এলাম আমিও। এই উইকেন্ড তরে গেল।
  • Paramita | ১১ মার্চ ২০১২ ২১:৫১535506
  • যাদের সুযোগ আছে, প্লীজ কম্পুতে দেখো না। থিয়েটারে যাও। সবুরে মেওয়া ফলে।
  • siki | ১১ মার্চ ২০১২ ২২:২৬535517
  • ইয়েস। বিগ স্ক্রিন মুভি।
  • saikat | ১১ মার্চ ২০১২ ২৩:৩৯535539
  • সিনেমাটা নিয়ে আমার একটা অসুবিধের জায়গা বিশেষ কিছু দৃশ্য। যারা হিচককের Stage Fright সিনেমাটা দেখেছেন এবং সেই সিনেমার বিশেষ এক দৃশ্য নিয়ে controversy-র কথা জানেন, তারা বুঝবেন। (কী অবস্থা মাইরি, হাত খুলে লেখাও যাচ্ছে না যতদিন না সবার দেখা হচ্ছে। :-) )
  • Nina | ১২ মার্চ ২০১২ ০১:১৭535550
  • জ্জয়গুরু!!! দারুণ --অসাধারণ----বড় স্ক্রীনেও চান্স পেলে আবার দেখব---এখন নি:শ্বাস বন্ধ করে দেখলাম--এবার নিতে নিতে দেখব------thanks a million, link দেবার জন্য!!
    হা হা আর সেইসঙ্গে অমিতাভ বচ্চনের যদি তোর ডাক শুনে কেউ না আ আ আশে তোবে এক্লা চোলো রে--ও শুনলাম---এখানে ক ব্‌ছর আগে এক বঙ্গোতে জয়া বলেছিল সে বাংলা ভুলে গেছে বলতে--তার জন্ম বড় হওয়া শ্বশুরবাড়ী সব অবাঙালী বলে--হা হা হা ---
  • pi | ১২ মার্চ ২০১২ ০২:১৫535561
  • বেশ ভালো। কিন্তু, কতগুলো ছোটোখাটো কিন্তুকে গোলি মারা গেলেও একটা বড় কিন্তু রয়েই যাচ্ছে। কিন্তু অন্যেরা না দেখলে তো সেটা বলাও যাবে না :(
  • Zzzz | ১২ মার্চ ২০১২ ০২:৩২535572
  • হ্যাঁ, কিন্তু ছোটোবড় মিলিয়ে বেশ কয়েকটা আছে আর সেগুলো চোখেও লাগে কিন্তু overall executionএর জন্যই দেখতে ভালো লাগে। আর বাকিটা সবার দেখা হলে তারপর...
  • copu | ১২ মার্চ ২০১২ ০৭:৩৯535583
  • বেশ ভাল লাগল। এই আরেকটা লিন্‌ক
    http://www.apnatvforum.com/Forum/showthread.php?172719

    আচ্ছা কারো কাছে mahanagar@kolkata এর লিন্‌ক আছে?
  • riddhi | ১২ মার্চ ২০১২ ০৯:০৯535594
  • সিনেমাটা দেখছি। ভালই। আপাতত। দু একটা সাইড কমেন্ট। প্রেম এঙ্গেল নিয়ে। প্লটের জন্য খুব একটা জরুরী না বলেই মনে হয়।
    দুনিয়ায় কিছু খাটো মাথার লোক আছে যারা একসাথে ছেলে মেয়ে দেখলেই, সিটি দেই, চোখ মারে, ইঙ্গিতপূর্ন হাসি হসে।।
    কিন্তু যারা এসব নিয়ে সিরিয়াস পড়াশোন করেছে, তারা ধমকে বলে দেবে কিছু সম্পর্ক কে কোন নাম বা লেবেলে বন্দী করা
    খুব অন্যায়। সম্পর্ক দেখলেই তার খাচা খুলে দাও।
    এদের মতে ইন্টু-মিন্টুর ফিসিক্স এ সুক্ষ্মতম বস্তু একটি কোয়ান্টাম স্ত্রিং। এই এটাচড, এই মুক্ত।
    কিন্তু এই সুক্ষ্মতা কে সুক্ষ্মোতর করে একেবারে তুরীয় স্তরে নিয়ে গেলেন সিনেমার পরিচালক আর হিরো।
    হিরো বলতে বা:শ্রা:র দোর্দন্দপ্রতাপ পুলিশ অফিসার আর বাংলা সিনেমার রেসিডেন্ট ন্যাকা- কার্তিক শ্রী পরমব্রত।

    প্রথমত একটা সম্ভাব্য টার্গেতের সাথে ২৪ বাই ৭ কাটিয়ে একটাও মুভ না করা। মুভ মানে 'আতি ক্যা খান্দালা' বলছি না।
    ঐ একটু হাল্কা এদিক ওদিক হাত, চাপা টেনশান, দু একটা ডাবল মিনিং ওয়ালা সংলাপ, মিষ্টি চোখের দুষ্টু ইশারা, এক কলি না বলা বাণী কিছুই কি থাকতে নেই ? নাহ, কিস্‌সু নেই।

    এই না থাকা কি বাস্তবে সম্ভব? আলবাত সম্ভব। আমাদের বিবেকানদের কাছেই বায়ে হাত কা খেল। কিন্তু পরমব্রতর কাছে ? একটা ক্রনিক ডায়ারিয়ার রুগীকে
    একমাস ধরে হাগা চেপে রাখিয়ে দিনে ৫০ বার ওঠবস করানোর সামিল। লানচ ডিনার, ব্রেকফাস্ট ফুলকফির ডালনা। ওদিকে গ্যাসের গন্ধ পেলেই পেছনে পরিচালক দাড়িয়ে আচে হান্টার চাবুক নিয়ে।
    আবার সেই হাতি, আবার সেই না হওয়া পাদ।
  • riddhi | ১২ মার্চ ২০১২ ০৯:১২535606
  • কিন্তু সত্যি যদি ভেতরে কিছুই না থাকে, এইসব ইন্টু মিন্টুর কথা আসছে কেন? কিছুই নেই তো কিছুই নেই, মিটে গেল। আসছে একটা মোক্ষম জায়গা থেকে। ফিল্মে বিদ্যা আর পরমের নিরবচ্ছিন্ন সহাবস্থান। বিন্দুমাত্র কারণ না দেখিয়ে অনর্গল স্ক্রিন-শেয়ারিং। কেন কোত্থেকে, দুজন দু মিনিট অন্তর জড়ো হয়ে যাচ্ছে কেউ জানে না।
    ছোটবেলার একতা ছড়া/গান এরম ছিলো
    Mary had a little lamb,
    whose fleece was white as snow.

    And everywhere that Mary went,
    Mary went, Mary went,
    and everywhere that Mary went,
    the lamb was sure to go.


    মডেল টা এইখান থেকে ঝেড়ে টোকা। শুধু হোয়াইত ফ্লিসের জায়গায় কপুর সাদা ইউনিফর্ম। এটা পরম মানুষ হয়ে ম্যানেজ করে কি করে? নিজেকে পাখি পড়িয়ে

    ' আমি ছকবাজির রোবোট মেশিন। এটাই আমার কাজ, যা জীবনভর করে এসেছি ও যাব।
    আমি টার্গেটের পোদে আঠার মত লেগে থাকবো কিন্তু সেই আঠাই উত্তেজনা থাকলে চলবে নি। ১) আমি টার্গেটের সব কাজ করে দেব। ২) দু দিন অন্তর নিয়ম করে দুটো ব্যক্তিগত কথা বলব। সেই কথায়, ২৩ পার্সেন্ট ফ্লার্টবাজি থাকবে। কারণ এই পার্সেন্ট টাই আমর ব্র্যন্ডের ম্যানুআলে লেখা অছে। আমার চারিদিক জুড়ে কিছু মানুষ কষ্ট পাছে- প্লেটোনিক প্রেমিক, পাসিভ এগ্রেসিভ পুলিশ, ক্লোসেট কবি, ফাজিল ফ্লার্ট। আমি প্রায় এদের মত হয়েও সবার থেকে আলাদা।এরা সবাই আমার থেকে মোটা দাগের। আমি তো একটা সুতো। এদের দিকে ঢলে গেলেই আমার পরিচলক আমাকে হান্টার দিয়ে চাবকাবে। আমার জীবনের আদর্শ মেরি বলে একটা মেম্‌সাহেবের ভেড়া।'
    '
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন