এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বস্তি উচ্ছেদ ও আন্দোলন নিয়ে

    Sam
    অন্যান্য | ৩১ মার্চ ২০১২ | ৩৯৭২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sam | ৩১ মার্চ ২০১২ ২০:৫২539084
  • বস্তি উচ্ছেদ নিয়ে যে এত কিছু হলো, শ্রীপার্না যে আমন্ত্রণ জানিয়ে গেল আজকের আন্দোলনে অংশ নেওয়ার, তার কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করলাম না তো এখানে. ওদিকে কাল রাতে ফেসবুক এর গ্রুপে এই নিয়ে যা হলো তা সত্য ই প্রসংশনীয়. শ্রীপর্না এই খবর টা জানানো র কিছুক্ষণ এর মধ্যে ই একটা গত ইভেন্ট বানানো হয়ে গেল আর তাতে আজ পর্যন্ত ২০০ জন এর কাছাকাছি পসিটিভ রেসপন্স পাওয়া গেছে. ফেসবুক এর গ্রুপ এ ই আলোচনা করে, কবিতা লিখে, থিম শেআর করে পোস্টার বানানো হয়েছে. গোটা আজিটেসন টা কে প্ল্যান করা হয়েছে ভার্চুয়ালি. এরকম একটা জিনিসের অংশ হতে পেরে দারুন লাগলো. দারুন অভিজ্‌নতা. এখান থেকে ও কিছু রেসপন্স পেলে ভালো লাগত.
  • riddhi | ০১ এপ্রিল ২০১২ ০৪:০২539195
  • এখানে টই (থ্রেড) হয়েছিল? লিস্টে তো দেখাচ্ছে না। অনেকেই ফেসবুকের সাথে সংযোগ রাখেন না হয়তো। আমি ফেসবুকে ঢু মেরে দেখেছি এসব হচ্ছে। পরের বার নজরে পড়লে আলাদা করে এখানে সুতো খোলা যাবে।
    অবশ্য এবারো এখানে সুতো খোলা হয়ে থাকলে জানি না।
  • Arin | ০১ এপ্রিল ২০১২ ০৪:১৩539306
  • লক্ষ্য করেছেন কিনা জানিনা
    , টাইমস বাদ দিলে কলকাতা থেকে প্রকাশিত একটা ইংরিজি বা বাংলা খবরের কাগজের ইন্টারনেট এডিশন পড়লে বোঝার উপায় নেই যে কলকাতা শহরের বুকে গতকাল অমন একটা অমানবিক ঘটনা ঘটে গেছে! কাগজগুলো লাইনে চলে এলো নাকি? নাকি এরা একান্ত-ই অন্তজ বলে এদের কোন খবর-ই ভদ্রলোকেদের কাগজে ছাপার যোগ্য নয়?
    টাইমসের শহরের এডিশনে বেরিয়েছে বটে, তবে তলার দিকে চট করে চোখে পড়ে না |

    যাইহোক, Sam বাবু, অনলাইনে আপনাদের প্রতিবাদী সাইটের ঠিকানাটা এখানে
    লিখবেন?
  • aranya | ০১ এপ্রিল ২০১২ ০৮:৪৩539417
  • স্যাম, আপনারা যে এটা নিয়ে কাজ করছেন, প্রতিবাদ সংগঠিত করছেন - খুব ভাল ব্যাপার। আবাপ আর আজকালের ইন্টারনেট এডিশনে এই উচ্ছেদের কোন উল্লেখই নেই, অরিন যেমন বললেন।
  • h | ০১ এপ্রিল ২০১২ ১০:০১539528
  • বড় মিডিয়া যখন একটা ইসু কে সমর্থন করে, তখন অনলাইনে একটা ক্যাম্পেন চালানো, আর যখন করে না তখন একটা ক্যাম্পেন চালানো একটু আলাদা ব্যাপার, এটা উৎসাহী রা অচিরেই বুঝবেন আশা করি।

    আর নোনাডাংগা উচ্ছেদ শুধু নয়, কলকাতা শহর যেখানে যখন বেড়েছে, তখন ই ডিসপ্লেসমেন্ট হয়েছে, আগেকার শহরের মধ্যের বস্তি ফেডারেশন এর আন্দোলন গুলোর সঙ্গে এই উচ্ছেদ এর একটা ফান্ডামেন্টাল পার্থক্য হল, এই বস্তি গুলোর অনেকটাই গড়ে উথেছে, বাড়তে থাকা শহরকে অসংগঠিত কর্মী সাপ্লাই করার জন্য। কিছু এলাকায়, যেমন মাদুরদহ বা কালিকাপুর বা মুকুন্দপুর বা ফরতাবাদ এ, এই এলাকা গুলির আরেকটা বৈশিষ্ট হল, যাঁরা এই এলাকাগুলোর সন অফ দ্য সয়েল, তাঁরা অনেকেই, জমির এবং ফ্ল্যাট এর ব্যবসায় ওতপ্রোতো ভাবে জড়িত এবং রাস্তা চওড়া বা কালভার্ট তৈরি ইত্যাদি লো লেভেল পাবলিক ওয়ার্ক্স এর উপরে জীবিকার কারণে নির্ভরশীল।

    ক্রিমিনালাইজ করে লাভ নেই, কারণ যে ইনডাস্ট্রি তে গ্রোথ বেশি, যেখানে এϾট্র বার যত কমানো বা ছড়ানো, সেখানে নানা মানুষ আসবেন-ই, এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হলেও আর্বানাইজেশন তো আটকায় নি, আটকাবেও না, অতএব খুব স্বাভাবিক ভাবেই আন্দোলন এলাকায় ধরে রাখা খুব সহজ না। এতে অবাক হওয়ার ও কিছু নেই, কারন অসংখ্য লোক কে এম্‌প্‌লয় করতে পারে, পাবলিক ওয়ার্ক্স এবং রিয়েল এস্টেট এরকম ইন্ডাস্ট্রি বেশি অবশিষ্ট নেই, এবং আর্বানাইজেশন এর প্যাটার্ন যেটা 'উন্নয়ন' হিসেবে প্রতিষ্ঠিত তার সম্পর্কে পাবলিক ডিসকোর্সে ক্রিটিকের অবকাশ প্রায় শুন্য আপাতোতো।

    মাইগ্রেশন এবং ডিসপ্লেসমেন্ট অতএব বাজার বসানো লোকের কাছে, ঝুপড়ি করে থাকা লোকের কাছে নতুন কিছু না, পুনর্বাসন এর ব্যবস্থা কখনই চিরস্থায়ী নয়, এই বাস্তবতার সঙ্গে তাঁরা পরিচিত। অতএব হকার আন্দোলন এর নেতৃঙ্কÄ যাঁরা ভেঙ্গে যাওয়া দোকানদর দের সঙ্গে সমন্বয় করছেন, তাঁরা খুব সঠিক ভাবেই, দুটো দিক থেকে সাবধানে পা ফেলছেন। এক স্থায়ী পুনর্বাসন এর দাবী এখন ই তুলছেন না, অস্থায়ী দৈনন্দিন বাজার এর দাবী তুলছেন, এতে স্থানীয় নিম্ন বিঙ্কÄ দের সমর্থন পাওয়া অপেক্ষাকৃত সহজ হচ্ছে, প্রশাসন বা এম্পি, এম এল এ, পুলিশ ও একটা একজিট রুট পাচ্ছেন।

    নোনাডাঙ্গা র বিচিত্র পরিস্থিতি হল, এইখানে সোশাল হাউজিং হয়েছিল, উৎখাত করার পোলিটিকাল ফল আউট আটকানোর জন্যই হয়েছিল, পঞ্চন্নগ্রাম টালিগঞ্জ খাল সংস্কারের সময়ে হয়েছিল। তো তাঁরা পেয়েও ছিলেন, এখনো অবশ্য গনশক্তি র রিপোর্ট অনুজায়ী ৪০০ মত ফ্ল্যাট তৈরি হয়ে যাওয়ার কথা। তো নতুন সরকার আসার পরে সে কাজ আর এগোয় নি, আরো মজা হল, ভারতবর্শ যেহেতু গরীব মানুষের মাইগ্রেশন এর কোন শেষ নেই, তাই গরীব মানুষের নিজেদের সোশাল নেটয়্যার্কিং আর গুজবের কোন শেষ নেই, ঐ ফ্ল্যাটের চারপাশেই অন্য অনেক মানুষ ও হয়তো পুনর্বাসিত হওয়ার স্বপ্নে ঘর বেঁধে ছিলেন। হয়তো নতুন অস্থায়ী আস্তানা আর নতুন ছোটো ব্যবসা করার জায়্‌গা খোঁজার জন্য ডাক চলছে, সস্তার চাইনিজ মোবাইল গুলোতে। যদ্দিন না সেগুলো হচ্ছে তদ্দিন মিডিয়ার সমর্থনহীন আন্দোলন চলবে। সেলিব্রিটি জোগাড় করতে পারলে কদিন বেশি হোলেও হতে পারে, বম্বে টম্বে তে বস্তি উচ্ছেদ হল যেরকম অনেকদিন ধরেই হয়। তবে একটা কথা মনে রাখা ভালো, চটজলদি তাড়াতাড়ি এক-আধটা সলুশন দিতে লোকাল ক্ষমতাশীল দক্ষিন্‌পন্থী পার্টি ই পারবে, যেরকম বম্বে তে শিব সেনা বা কোথাও কোথাও সমাজবাদী পার্টি বা কংগ্রেস পারে, আর ইন্টার্নাল মাইগ্রেশন এর বিরুদ্ধে, খুব স্বাভাবিক ভাবেই, সমাজবাদী পার্টি ছাড়া সকলেই বক্তব্য রাখে, প্রায় এক ই সুরে, এখানেও সেটাই হবে, অতএব, খুব বেশি বিকল্প আলোচনা যে হবে না, সেটাও মনে না রাখতে চাইলেও বাস্তব।
  • SC | ০১ এপ্রিল ২০১২ ১০:১৮539639
  • কাল পিটি আপাত-নিরপেক্ষতা নিয়ে জিগাচ্ছিলেন না। এইটা একটা হাতের কাছের মোক্ষম উদাহরণ।
    বাজারি মিডিয়া আপাত নিরপেক্ষ। মানে সিস্টেমকে যতক্ষণ কেউ থ্রেটেন করছে না, ততক্ষণ ভীষণ নিরপেক্ষ।
    সিপিএমের পক্ষে লিখবে, বিরুদ্ধে লিখবে, মমতার পক্ষে লিখবে, বিরুদ্ধেও লিখবে। কিন্তু সিস্টেম যেখানে প্রশ্নের মুখে, সেখানে যাস্ট পাতি চেপে যাবে। এটা কোনো খবরই নয়।
    এটাও এক ধরণের সেন্সারশিপ। বাজারের তৈরী নিজস্ব সেন্সারশিপ। মমতা তর্জনী উঁচিয়ে সার্কুলার লিখে সেন্সার করলে খুব সহজেই সেটা বোঝা যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ হয়। কিন্তু এটা হচ্ছে আরো অনেক সূক্ষ্ম সেন্সারশিপ। বুঝতেই দেয় না বাজার যে এটাও সেন্সারশিপ।
  • ranjan roy | ০১ এপ্রিল ২০১২ ২৩:৫৮539904
  • হনু এবং এসসি কে দুটো বড় হাতের ক।
  • aka | ০২ এপ্রিল ২০১২ ০৮:৩৭539096
  • বস্তি উচ্ছেদ হবে না, চাষের জমি নেওয়া যাবে না খুব ভালো কথা তাহলে প:ব:য়ের মতন হাই পপুলেশন ডেন্সিটির রাজ্যে উন্নতি হবে কি করে?

    আমি জানতে চাই? সিরিয়াসলি জানতে চাই। মডেলটা কি?
  • kallol | ০২ এপ্রিল ২০১২ ১০:০২539107
  • বস্তি উচ্ছেদের সাথে উন্নয়নের কি যোগ বুঝতে পারলাম না।
    বস্তি আমিও চাই না। কেন মানুষ ওরকম একটা মনুষ্যেতর অবস্থায় বাস করবে? ওদের সিআইটি থেকে ফ্ল্যাট বাড়ি করে দেওয়া হোক, কাছাকাছি কোন জায়গায়। কেন কাছাকাছি বলছি। এই মানুষগুলো ঐ এলাকায় নানান কাজে যুক্ত। ঘরের কাজ, প্লাম্বার, ইলেকট্রিক মিস্ত্রি, রাজ মিস্ত্রি, সিকিউরিটি ইত্যাদি। এরা যদি এদের কাজের জায়গা থেকে দূরে চলে যায়, পরিসেবা যারা দেন ও যারা নেন দুদলই ক্ষতিগ্রস্ত হন। স্বাভাবিক ভাবে যারা দেন তারাই বেশী ক্ষতিগ্রস্ত হন।
    এটা সরকারের কাজ। কৃষি জমি অধিগ্রহন করতে আপত্তি আছে, কিন্তু বসত বাড়ির শহুরে জমি অধিগ্রহনে তো কেউ আপত্তি করেনি। শহরে এখনো অনেক জমি আছে, যেখানে সাউথ সিটি জাতীয় মল বা হাইরাইজ হচ্ছে। তারই কিছু অধিগ্রহন করা হোক।
    আসল ব্যাপারটা হলো মানুষের রোজগারের পথা খোলা আছে কিনা। শিল্পই হতে হবে, বা শিল্প হলেই গাড়ি বা স্পঞ্জ আয়রন হতে হবে তার তো কোন মানে নেই। কৃষির সাথে যুক্ত শিল্প হতে পারে। কৃষিকে সমবায়ে নিয়ে তাকে লাভজনক করে তোলা যেতে পারে। ডেয়ারী শিল্প হতে পারে। গ্রামোন্নয়নের বহু প্রকল্প ঠান্ডা ঘরে পড়ে আছে, সেগুলো কাজে লাগানো যেতে পারে - যাতে মানুষ গড়ে মাসে অন্তত: ২০০০ টাকা রোজগার করতে পারে। এরকম একটা উন্নয়নও ভাবা যেতে পারে।
  • kallol | ০২ এপ্রিল ২০১২ ১১:১৫539118
  • ৪ এপ্রিল বিকেল ৩টায় মিছিল কলেজ স্কোয়ারের স্টুডেন্টস হলের সামনে থেকে। পরে সেদিনই ৪.৩০এ স্টুডেন্টস হলে সভা। বিষয় - সাম্প্রতিক লাইব্রেরীগুলিতে খবরের কাগজ রাখা নিয়ে অগণতান্ত্রিক নির্দেশিকা, নোনাডাঙ্গার উচ্ছেদ, অগণতান্ত্রিকভাবে জেলা পরিষদের আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়া, ধর্মঘটে যোগ দেওয়া কর্মীদের ওপর প্রশাসনিক ব্যাবস্থা নেওয়ার প্রতিবাদ।
    কলকাতায় যারা আছো/আছেন - যোগ দিন। পরিচিত যারা এই বিরোধীতায় একমত তাদেরকেও জানিয়ে দিন।
  • PT | ০২ এপ্রিল ২০১২ ১২:১১539129
  • aka-র প্রশ্নটা করতে করতে মুখে ফেনা উঠে গিয়েছিল আবুল বাশারের ভোটের আগে। কিন্তু শুভাপ্রসন্ন গম্ভীর ভাবে দাঁড়ি নাড়তেন আর বলতেন (আরও অনেকের মত): ""আগে তো সিপিএম যাক তার পরে দেখা যাবে""!! কোন মডেল-ফডেল নেই - মমতা অপেক্ষায় আছেন কখন মনমোহনের পতন হয় - তাহলে জল আরো ঘোলা হবে - তাতে যদি এমপির সংখ্যা বাড়ানো যায় তাহলে আরও ৫ বছরের মত নিশ্চিন্ত।
  • sriparna | ০২ এপ্রিল ২০১২ ১৫:৫৩539140
  • fundraisekortehobe.protidin3000+ laagchhe...communitykitchenchalanohochchhe, setarjonye..SomnathRoyda'rthekejanlam...kibhabekikorajay?!!
  • kallol | ০২ এপ্রিল ২০১২ ১৫:৫৯539151
  • কোথায় কাকে টাকা পাঠাতে হবে জানান।
    বিসংবাদ পত্রিকার বাসুদেব ঘটকের কাছে পাঠালে হবে?
  • tatin | ০২ এপ্রিল ২০১২ ১৭:১১539162
  • ঐখানে কাজ করছেন এরকম কারুর হাতে পৌঁছে দিলেই হবে। আমার পরিচিত কিছু লোক আছেন ওখানে, ই জি, শমীক চক্রবর্তী, ৯৪৩২৮৪৪৯২৩। কলকাতায় কেউ থাকলে শমীক্‌দার কাছে পৌঁছে দিতে পারেন, বা শ্রীপর্ণা পুরোটা কালেক্ট করে শমীক্‌দা কিম্ব অভিষেককে দিয়ে দিতেও পারে। বাসুদেববাবু যদি ওখানে যান, ওনার কন্টক্ট ইনফোটাও এইখানে দেওয়া হোক।
  • aka | ০২ এপ্রিল ২০১২ ২০:৪৭539173
  • কল্লোল-দা, সিআইটি বা সরকার টাকা কোথা থেকে পাবে?
  • kelo | ০২ এপ্রিল ২০১২ ২২:২২539184
  • বড় বড় কাগজের ইন্টারনেট এডিশন পড়ে নোনাডাঙ্গার উচ্ছেদের কথা বোঝবার উপায় নেই বলেছেন কেন? বর্তমানের ওয়েব এডিশনের প্রথম পাতাতেই একটা বিরাটমাপের মর্মস্পর্শী ছবি ছিল তো - এক চশমা পরা মহিলা ঘরোয়া পোষাকে ধ্বংসস্তুপের মধ্যে কিছু খুঁজে বেড়াচ্ছেন, দূরে একটু আউট অফ ফোকাস - ঘরবাড়ি জ্বলছে।
    ছবির নিচে একথা লেখাও ছিল যে বিস্তারিত খবর - 'কলকাতা'পাতায় আছে। এটা অস্বাভাবিক নয়, কারন বর্তমানের কাছে সেদিন সংবাদপত্রের সেন্সরশিপ এর খবর প্রাধান্য পেয়েছিল। কিন্তু ছবিটা ভেতরের পাতায় টানার জন্য যথেষ্ট ছিল।

    কল্লোলদা, প্রতিবাদে আছি...
  • pi | ০২ এপ্রিল ২০১২ ২২:৪২539196
  • বর্তমানে প্রথম দিন বেরিয়েছিল। TOI এর খবরটা অচিন্ত্যদা স্ক্যান করে পাঠিয়েছেন। জি তেও বেরিয়েছিল। তবে ফলো আপ কিছু হচ্ছে বলে দেখিনি।
    সংবাদমন্থন ওখানে অনেকদিন কাজ করছে। ওদের সামোরতিক রিপোর্টটা বেশ কম্প্রিহেন্সিভ।
  • pi | ০৩ এপ্রিল ২০১২ ০১:২৫539207
  • eTaaanamitrajaniyechhe.

    "Ajratrenonadangaysommilitoakromonhaoarashonkaachhe, okhanthekekhaboresechheeimatro.eimuhurtetorkichhukorasomvobnoy, khobortachhoriedinplease "

    gujabchharhaatechaainaa.jenechhi.taaijaasTjaaniyedilaam.
    eTAbhulpramanithaleikhushihab.
  • Anamitra Roy | ০৩ এপ্রিল ২০১২ ০১:৪৪539218
  • হ্যাঁ পাই দি,
    আমিও সত্যি না হলেই খুশি হব। যারা ওখানে আছে তারাই বলল খবরটা একটু ছড়িয়ে দিতে। তাই জানালাম।
  • kd | ০৩ এপ্রিল ২০১২ ০৩:১৮539229
  • ""গুজব ছড়াতে চাই না, জেনেছি। তাই জাস্ট জানিয়ে দিলাম''।
    আমি যদি সত্যিই গুজব ছড়াতে চাই, তাহ'লে অন্য কী করবো?

    পাইদিদি, জাস্ট কাঠি করলুম। দিল পে মত লো।

    ডি: এই পোস্টের মানে এই নয় যে নোনাডাঙায় আক্রমণ আমি সাপোর্ট করছি। আবার এও নয় যে আমি সাপোর্ট করছি না।
  • kallol | ০৩ এপ্রিল ২০১২ ০৮:৪৯539240
  • তাতিন। আমি বাসুর সাথে কথা বলে নি। ও রাজি হলে, ওর যোগাযোগ এখানে তুলে দিচ্ছি।

    আকা। সরকার কোত্থেকে টাকা পাবে? ট্যাক্স বসিয়ে। বক্রেশ্বরে কি একটা করার জন্য রক্ত বেচা হতো, সে রকম করে। মানুষের কাছে হাত পেতে। কেন্দ্রের কাছে ধার করে। এডিবির থেকে ধার করে।
    করার ইচ্ছে থাকলে করা যায়। টাকা এতো বড় কোন সমস্যা নয় শ দুয়েক বড় বাড়ি করার জন্য।
  • pi | ০৩ এপ্রিল ২০১২ ১৫:০৪539251
  • আপডেট দিস।
  • PM | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৫১539262
  • খুব-ই খারাপ লাগা ঘটনা। মাথার ওপোর থেকে ছাদ সরে যাবার থেকে খারাপ আর কিছু হয় না। কল্লোলদা, কোথায় পাঠাতে হবে জানলে জানাবেন প্লিজ।

    কিন্তু এই সমস্যার সমধান কি সেটাও মাথায় ঢোকে না। কল্লোল দা বলছেন CIT সকলকে বাড়ি করে দেবে। ধরুন দিলো। এরা জমি ছেড়ে দিলেন --- কাল আরো ৫০ জন এসেঐ জমিতে বসবে না তার গ্যরেন্টি কি? তার মানে প: ব:, পু: ব:, সন্নিহিত রাজ্যের বাস্তু সমস্যা না মিটলে কলকাতার সরকারী জমি জবরদখল খালি করা যাবে না।

    আর একটা সমস্যা হলো--কাল আমার বাড়ি তে কে জবর দখল করলে কি আমাকে জবর্দখলকারী কে নতুন ফ্ল্যট-এ শিফ্‌ট করিয়ে বাড়ি খালি করতে হবে?

    প্রত্যেকের বাসস্থানের অধীকার আচে। তার জন্যে আলাদা আন্দোলন হতে পারে, আইন হতে পারে। কিন্তু সেটাকে কি জমি জবরধখল এর সাথে লিন্‌ক করা যায়? আমি একটু কনফিউসড।

    এটা কল্লোলদার যুক্তির বিপরীত যুক্তি। বুঝতে চাই কেনো তা গ্রহনযোগ্য নয়।
  • kallol | ০৩ এপ্রিল ২০১২ ১৭:৩৩539273
  • ১) জমি খালি হয়ে যাবার পর তাতে আবার লোক বসলে সেটা সরকারেরই দায়িত্ব। কেন লোক বসতে দিলো? তা স্বত্তেও যদি বসেই পড়ে তো সরকার তার গাফিলতির দেনা চুকাবে, আবারও এদের বাসস্থানের ব্যবস্থা করে।
    ২) ব্যক্তি সম্পত্তি আর সরকারী সম্পত্তির তুলনা হয় না। আপনার বাড়িটি যিনি দখল করবেন তিনি নেহাৎ অসহায় নি:সহায় নন। সেক্ষেত্রে আইনের সাহায্য নিয়ে তাকে উচ্ছেদ করাই বিধেয়। কিন্তু যারা নিজেদের ঘরবাড়ি বা জীবিকা খুইয়ে ফুটপাথে বা খালপাড়ে বা রেল লাইনের ধারে এসে বসতি গড়েন তাদের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা পাপ।
    কথার কথা বলছি। যদি কোন কারনে এরকম কিছু মানুষ আপনার পরে থাকা বাড়িতে(বোঝাই যাচ্ছে আপনারা দীর্ঘদিন থাকেন না ওখানে) বসে যায় - বুকে হাত দিয়ে বলুন, পুলিশ ডেকে উচ্ছেদ করবেন কি? নাকি অন্য কিছু ভাববেন।
  • kallol | ০৩ এপ্রিল ২০১২ ১৭:৩৪539284
  • আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলের জন্য অপেক্ষা করছি। পেলেই দিয়ে দেবো।
  • a | ০৪ এপ্রিল ২০১২ ১৫:১৫539307
  • পুলিশের লাঠিচার্জ সমর্থন করিনা, নিরস্ত্র মানুষের উপর। সেদিন নন্দীগ্রামের সময়েও করিনি আজও করছি না।

    কিন্তু বস্তি উচ্ছেদ সমর্থন করি। পুনর্বাসনের দায় খানিকটা হলেও সরকারের। টাকা দিয়ে, বাড়ি বানিয়ে নয়। কারণ সেটা সরকারের কাজ নয়। এই ক্ষেত্রে কিন্তু (খবরে যা সুনলাম) এরা পুনর্বাসনের দাবিতে এসেছিল আন্দোলন করতে। সেটা সমর্থন না করার কোন কারণ দেখি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন