এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উমা পোদ্দার ও উইচ হান্টিং

    চাণক্য
    অন্যান্য | ১০ জুলাই ২০১২ | ১৫৫০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • চাণক্য | ১০ জুলাই ২০১২ ১৪:৩৬552549
  • ঙ্গামি একজন মাঙ্গলিক। নানা, মাঙ্গলিক বলতে আপনাদের জ্যোতিষ শাস্ত্রের মাঙ্গলিক নয়। আমি মঙ্গলগ্রহের বাসিন্দা। উমা পোদ্দারের কান্ড নিয়ে কদিন ধরেই আপনাদের টিভি, কাগজ সব দারুণ ব্যস্ত। আজ তো সব কাগজে ফ্রন্ট পেজ নিউজ। ছবিটা দেখেই না, আমার কান্না পেয়ে গেল। কি করব, আমরা মাঙ্গলিকরা একটু বেশি সেন্টি কিনা। ঠিক মনে হল, আমার ঠাকমাকে ধরে নিয়ে যাচ্ছে। ঐ রকমই দেখতে কিনা।

    আপনারা কেউ জানেননা, আপনাদের জজ সাহেব, প্রাইম মিনিস্টারস অফিস, এঁরা কেউ জানেননা, তবে আমাদের মঙ্গল গ্রহে কিন্তু সব্বাই জানে, ধেড়ে বাচ্চারা বিছানায় হিসি করলে, সেই হিসি নিংড়ে দুফোঁটা খাইয়ে দিতে হয়। অবশ্য প্রথাটি বৈজ্ঞানিক এবং অবশ্য কর্তব্য বলে আমি ক্লেম করছিনা, কিন্তু ঠাকমা, থুড়ি উমা দেবী বোধহয় সরল মনেই ব্যাপারটা করতে গেছিলেন। বেচারাকে এখন 'এক্সেমপ্লারি' পানিশমেন্ট দেবার হুকুম এসেছে। চাকরি তো যাচ্ছেই। পিএমও, মানে আপনাদের প্রাইম মিনিস্টারস অফিস, যারা সত্যেন্দ্র দুবের খবর পাচার করে কোটি কোটি টাকা চুরি করার রাস্তা সুগম কর্তে তাঁকে খুন করিয়েছিল, তারাও নাকি ভীষণ ভাবে উদ্বিগ্ন উমা দেবীর শাস্তি দিতে। দেখুন প্রাণদন্ড না দিয়ে দেয়।

    সত্যি, আপনারা পৃথিবীর লোকেরা, বাচ্চাদের হিসিরোগ সারানোর এমন উপায় কোনোদিন শোনেননি ?

    পিঙ্কির জন্য তো মিছিল করছেন, মঙ্গলগ্রহের লোকরা বুঝি ভেসে এসেছে ?
  • | ১০ জুলাই ২০১২ ১৬:২৭552660
  • চাকরি যাওয়াই উচিৎ। এনারও আর সেই যে শিক্ষিকা এক ছাত্রীর লেগিংস টেনে খুলে নিয়েছিলেন, তেনারও চাকরি যাওয়াই উচিৎ। এরা বাচ্চাদের নিয়ে ডীল করতে হয় এমন কোনও কাজের যোগ্যই নয়।

    আর অমন সরলমনেই এককালে মৃগীরোগের লক্ষণ দেখলে ঝাঁটাপেটা করত 'ভুতে ধরেছে' বলে। অমন সরলমনেই অনেক ভুলভাল জিনিষ করত লোকে। তাতে সেগুলো জাস্টিফায়েড হয়ে যায় না।

    এইরকম আসুরিক চিকিৎসা করার জন্য শাস্তি হওয়াই উচিৎ।
  • de | ১০ জুলাই ২০১২ ১৬:৩১552771
  • ক্ক! এটাও আবার ট্রীটমেন্ট -- তারও আবার জাস্টিফিকেশন!
  • de | ১০ জুলাই ২০১২ ১৬:৩২552882
  • আজগাল পোচ্চুর লোকে গুরু পড়ে -- সেইটে মাঝে মাঝে বুইতে পারি!
  • kumu | ১০ জুলাই ২০১২ ১৬:৩৩552993
  • রিপোর্ট অনুযায়ী মহিলা ইউরিন মাটিতে ফেলে তাতে নুন মিশিয়ে মেয়েটিকে চাটতে বাধ্য করেছিলেন।
    "সরল মনে" করেছিলেন হয়তো,কিন্তু এটি ক্রাইম।সুশান্ত দত্তগুপ্ত মহিলাকে ডিফেন্ড করার চেষ্টা করছিলেন কেন, তা বুদ্ধির অগম্য।
  • kc | ১০ জুলাই ২০১২ ১৬:৩৫553078
  • হিসি নিংরানো ব্যাপারটা ডিটেলে জান্তে চাই।
  • | ১০ জুলাই ২০১২ ১৬:৩৮553100
  • কুমু,
    খুব বেশী প্রচার না হলে, বেকায়দায় পড়ার চান্স না থাকলে কর্তৃপক্ষ সাধারণতঃ তাঁদের কর্মীদের অপকর্মসমূহ ঢাকাচাপা দিয়েই রাখতে চান। ব্যাঙের ছেলের স্কুলের ঘটনাসমূহ ও তাতে কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মনে করে দেখো।
  • kumu | ১০ জুলাই ২০১২ ১৬:৩৮553089
  • হিসিওলা বিছানার চাদর নিংড়ে-
  • kumu | ১০ জুলাই ২০১২ ১৬:৪২553111
  • হ্যাঁ,দে।
    অনেকে আজকাল গুরু পড়ে।
  • de | ১০ জুলাই ২০১২ ১৭:০২552550
  • এই উপাচার্য্য ভদ্রলোক (?) নিজেই তো বেশ জালি শুনেছি -- আগে যে কারণে ওনাকে এস এন বোসের ডিরেক্টরশিপ থেকে সরতে হয়েছিলো। অব্শ্য তদন্ত কমিটি দোষী সাব্যাস্ত করে রিপোর্ট দেওয়ার পরেও এসব লোক দিব্বি থেকে যায় -- এক জায়গার ডিরেক্টরশিপ থেকে অন্য জায়গার ডিরেক্টর হয়ে যায়!
  • চাণক্য | ১০ জুলাই ২০১২ ১৭:০৮552561
  • De - হেঁ হেঁ স্যার পোচ্চুর লোকে গুরু পোড়লে, মানে মঙ্গল গোহো টোহের লোকে পোড়লে এটত্তু অসুবিধে তো বটেই, মানে ভিশাস সার্কলের বাইরে, মানে না স্যার - জিভ কেটেছি। মানে কি স্যার, 'রানারা'বাইশ পেজ চললে স্যার এটাও টান্তে পারেন। আর কত্তো মিসিনফর্মেশন। ইউরিন নাকি মাটিতে ফেলে নুন মাখিয়ে, হেঁহেঁ উপন্যাসে স্যার আপনারা না - ওটা মাটিতে নয়, বিছানাতেই ছেল। আর যা মাইনে দেন স্যার, তাতে পিসাইকোলজিতে পিএইচডি তো পাবেন্না স্যার, একটু সফিস্টিকেটেড ধাইমা পাবেন, মানে এট্টু পড়াশোনা জানা, মানে, আপনাদের মতো না, এই আমাদের মঙ্গল গোহের মত। তো তারা স্যার এই পোসেসেই রোগ সারায়, আজীবন। এট্টু মগডাল থেকে নেমে আর্নেস্টলি খোঁজ করেন, দু চার পিস বাড়ির আশে পাশেই পেতে যাবেন।

    আর 'দ' স্যার তো কাগজ রেগুলার পড়েননা, ঐ লেগিংস খোলার ব্যাপারটা তিন চার দিন পরে অন্য রকম বেরোল কিনা, আসলে ডাইনি চাই। সাঁওতালদের সঙ্গে স্যার আপনাদের খুব একটা তফাত নেই। রাগ কোর্বেন্না স্যার পোচ্চুর লোক গুরুতে ঢুকছে। ডাইনি হত্যা খুব বেশিদিন চোলবেনা।
  • de | ১০ জুলাই ২০১২ ১৭:১৩552572
  • আফনে কি মোরারজী দেশাইয়ের কেউ হন? ঃ))
  • | ১০ জুলাই ২০১২ ১৭:২২552583
  • অমন দু চারপিস দাইমা'কে না .... হেঁ হেঁ বুঝলেন কিনা .... শাস্তি দিলেই ... হেঁ হেঁ হেঁ হেঁ ... এইসব আসুরিক চিকিচ্ছে সেরে যাবে। কাজেই --- হেঁ হেঁ --- আপনার থাকুমার মত ঐ দাইমাটির --- হেঁ হেঁ --- শাস্তি হওয়াটা খুব দরকার।

    আর হেঁ হেঁ --- আপনার অত 'স্যার' 'স্যার' করে ল্যাল ল্যাল করা দেখেই বুঝেছি --- হেঁ হেঁ ঐ লেগিংস খুলে নেওয়া ছাত্রীটির প্রতি আপনার বক্তব্য কি হতে পারে।। তা হেঁ হেঁ সে ছাড়ান দ্যান।
  • চাণক্য | ১০ জুলাই ২০১২ ১৭:২৫552594
  • উমা পোদ্দারের এক্সেমপ্লারি পানিশমেন্ট হোলে তো মোরারজীভাইয়ের ফাঁসি হওয়া উচিত ছিল। আসলে স্যার পোতিভা পাতিল যাবার আগে ৩৫ জন হার্ড কোর রেপিস্ট কাম মার্ডারার, যাদের ফাঁসির হুকুম হয়েছিল, তাদের সব্বাইকে মাপ কোরে দিলেন। শুধু উমা পোদ্দারের ফাঁসি। কে যেন বললেন, চাকরি যাওয়াই উচিত। স্যার, এনারাই হাইটেক ডলারে কামানো লোকেরা গরীবের চাকরির মরমো বুঝবেনা তা জানি স্যার। হেঁ হেঁ, তবে ডাইনি হত্যার পোতিবাদ চোলছে চোলবে।
  • চাণক্য | ১০ জুলাই ২০১২ ১৭:৩১552605
  • 'দ' স্যার সব যায়গায় আয়না দেখেন কেন, নিজের মোনোভাব, অপরের ওপর চাপান দ্যানই বা কেন ?কারা ল্যাল ল্যাল করে তা আর জানতে বাকি নেই। সব চরিত্র এক্কেবারে পরিষ্কার। কাঁচা বাংলা সোনবার সাধ হোল নাকি ? খুব কাঁচা জানি স্যার, মঙ্গল গোহের তো। তবে এখন আর লিখব না, পরে খবর নেব। সব জমা থাকবে।
  • sp | ১০ জুলাই ২০১২ ১৭:৫৫552616
  • উমা দেবী বোধকরি জ্ঞানত অপরাধ ভেবে কান্ডটি ঘটাননি; তাহলে হয়ত, ঘটনাটা স্বীকার করতেন না, অন্তত প্রাথমিক ভাবে।তবে ঘটনাটাকে টোটকা বলে চালানোর বুদ্ধিটা হঠাত গজালো না, টোটকা ভেবেই অধিক স্নেহ ও বাত্সল্যে করেছিলেন এখন বলা মুস্কিল।
  • | ১০ জুলাই ২০১২ ১৮:০৭552627
  • আরে হ্যাঁ বলে ফ্যালেন। যত্ত কাঁচা যা যা শিখেছেন সব বলে ফ্যালেন। সব আমি উপযুক্ত লোকেদের দিকে পাঠিয়ে দেব।। আহা ভাববেন না, উমা পোদ্দারকেও তার পাওনা কাঁচাগুলো দিয়ে দেব।

    নিন শুরু করুন
    ওয়ান

    টু

    ঠ্রী
  • ব্যাং | ১০ জুলাই ২০১২ ১৮:১১552638
  • তাহলে মঙ্গলগ্রহের লোকদের শেষ উপায় হল - কাঁচা দেওয়ার ভয় দেখানো!!!!!
  • | ১০ জুলাই ২০১২ ১৮:১৭552649
  • ভাল কথা মোরারজিকে কি হিসি পানের জন্য ফাঁসি দিতে চাইলেন? উনি কি কাউকে জোর করে পান করিয়েছিলেন?
  • Ruchira Majumdar | ১০ জুলাই ২০১২ ১৮:১৮552661
  • দ ৪ঃ২৭ সম্পূর্ণ একমত

    দেঃ ভদ্রলোক-এর পরে ?টা দেখে মজা লাগল - কিছু পুরোনো কথা মনে পড়ে গেল আর কি
  • kumu | ১০ জুলাই ২০১২ ১৮:২৬552672
  • এসপি,স্নেহ/বাৎসল্যে করলে মেয়েটি অত ভয় পেত না।আর মেয়েটি তার মাকে যখন সব বলছে,তখন ওয়ার্ডেন তাকে টন্ট করতেন না,TOI এর লিংক দেখুন।
  • Sp | ১০ জুলাই ২০১২ ১৮:৩০552683
  • অধিক স্নেহ ও বাত্সল্য বল্লুম তো, তাতে ভয় পাওয়ার উপাদান বেশ ভালোরকম মজুত থাকে!
  • সিকি | ১০ জুলাই ২০১২ ১৯:১৩552694
  • কবি বলেছেন, মঙ্গল গ্রহে 'মানুষ' থাকে না। তা চাণক্য বোধ হয় সেটাই প্রমাণ করতে চেয়েছেন।

    এমনতর ওষুধ বা ট্রিটমেন্টের কথা আমি কোনোদিন শুনি নি। এটা কি স্পেসিফিকালি বীরভূমে চলে টলে? কিংবা মঙ্গলগ্রহে?
  • Ruchira | ১০ জুলাই ২০১২ ২০:০৪552705
  • কোথায় চলে সেটা এক্ষেত্রে অবান্তর। যদি "কোথাও" চলেও সেটা এক্ষেত্রে চালানোর কোনো justification নেই। এই ধরণের কাজকে কেউ কোনোভাবেই সমর্থন করতে পারে দেখেই তো অবাক লাগছে! সত্যেন্দ্র দুবে, কে রেপিস্ট ছাড়া পেয়েছে -- সেসব প্রসঙ্গ এখানে উঠছে কেন? কেউ কোনোভাবে ছাড়া পেয়ে গেলেই কি অন্যকারোর অপরাধ করার অধিকার জন্মে যায় না কি?
  • maximin | ১০ জুলাই ২০১২ ২০:০৬552727
  • আমিও শুনি নি। প্রথম শুনলাম।
  • Abhyu | ১০ জুলাই ২০১২ ২০:০৬552716
  • অনেকদিন পর রুচিরাদিকে দেখে ভালো লাগলো।
  • বিপ্লব রহমান | ১০ জুলাই ২০১২ ২০:১০552738
  • হুমম...আজকাল "পোচ্চুর লোকে গুরু পোড়ে"...তবে এই টইয়ে ইয়ার্কি পোচ্চুর হচ্ছে মাইরি...ফেনা বেশী, আলুছনা খুঁজে পাওয়া চণ্ডালের মতো নবীনদের পোক্ষে দুস্কর...টই-এর এই এক আপদ।

    সরি, খুব পষ্ট বোল্মাম। :))
  • চাণক্য | ১০ জুলাই ২০১২ ২১:৩৬552749
  • আমি আবার এসেছি। আসলে অন্য জায়গায় গিয়ে অপারেট কর্তে হয় বলে বেশিক্ষণ থাকতে পারিনা।

    প্রথমে যাঁরা ভদ্র ভাষায় কথা বললেন, তাঁদের উত্তর -
    সিকি - সত্যি বলছি, আমি মঙ্গলগ্রহের বাসিন্দা এমনি বলিনি। আমি জানতাম, আমার শ্বশুরবাড়ির লোকেরা জানে, আমার প্রতিবেশিরা জানে, আমার সহকর্মীদের মধ্যেও অনেকে জানে, এই ব্যাপারটা করা হয়। আমরা কেউ বীরভূমের লোক না।

    রুচিরা - আপনি দয়া করে আমার পোস্টটা ভাল করে পড়ুন। সত্যেন্দ্র দুবের কথা বলেছি কি কনটেক্সটে। আমার বক্তব্য ছিল, যে পিএমও সত্যেন্দ্র দুবের খবর পাচার করে কোটি কোটি টাকা তছরুপ ও তার খুনের ব্যবস্থা করল, সেই পিএমও বা প্রাইম মিনিস্টারস অফিস, উমা পোদ্দারের মত এক নাম না জানা জনারণ্যে হারিয়ে যাওয়া মহিলার হিসি চাটানোর ঘটনায় এতই উদ্বিগ্ন, যে কাগজের হেড লাইন হচ্ছে। কাজটা তাইলে খুবই গর্হিত, সত্যেন্দ্র খুনের চেয়েও, তাই বলছিলাম।

    'দ' স্যার হেঁহেঁ ফাঁকা মাঠে গোল দিচ্ছেন কেন স্যার, আমি তো টাইম আউট নিয়েই গেছি। না, ওয়ান টু থ্রি বললে কাঁচা বেরোবেনা। মঙ্গলগ্রহের লোক হলেও অত বোকা নই। আপনি আগে শুরু করুন, তারপর দেখুন তুবড়ি কাকে বলে। আমার খিল্লি আপনি উমা পোদ্দারকেও পাঠিয় দেবেন ? বাঃ আপনার চরিত্র যেমন ভেবেছিলাম, ঐ বাচ্চা মেতের লেগিং নিয়ে ল্যাল ল্যাল করা শনে, তার চেয়েও সরেস দেখছি। আপনার বন্ধুরা আবার এই কথার পরেও আমি নামক ভদ্রলোকের পর জিজ্ঞাসা চিহ্ন বসাচ্ছেন। দারুণ টিম স্যার আপনাদের।

    তবে শুনুন স্যার, ওই যে একজন বললেন না, আজকাল গুরু পোচ্চুর লোক পড়ছে, যেটা বিপ্লববাবু ঠিক ধরেছেন, তাই ভাবলাম, গুরু তো আপনাদের জমিদারি, আমরা অন্তজ বলে এট্টু স্যার স্যার করি। যাক কাঁচা শুনতে চাইলে নিজে আগে শুরু করুন, তারপর দেখুন। যা সব চরিত্র মাইরি। আর একটা কথা, আমি গরীব মানুষ, নিজের কম্পু নেই, অপরের কম্পুতে সারাক্ষণ থাকতে পারবনা।
  • | ১০ জুলাই ২০১২ ২১:৪৭552760
  • সেকি-ই-ই আপনি এই যে 5:31 PM এ বললেন 'কাঁচা বাংলা' শোনাবেন ........ আমি বসে আছি আপনি দিলেই সো-ও-জা ঠিকঠাক প্রাপকদের ফরোয়ার্ড করে দেব।
    আর আপনি কিনা পিছিয়ে গেলেন!!!!
    চ্চুঃ
  • pi | ১০ জুলাই ২০১২ ২১:৪৯552772
  • যদ্দুর জানি, গুরু কারুরই জমিদারি নয়। ওসব না লিখে, বিষয় নিয়ে যা বক্তব্য আছে, লিখতে থাকুন। সবাই তো সব বিষয়ে একমত হবেন না আর সেটাই বোধহয় স্বাভাবিক। তাই তর্ক হয়, হবে।এই অব্দি।

    যাই হোক, মোরারজী দেশাই কে নিয়ে প্রশ্নটা আমারো ছিল, ওঁর আরো কড়া শাস্তি প্রাপ্য বল্লেন বলে। উনি কি অন্যদের ঐ নিয়ে জোর করতেন ?
    আরেকটা প্রশ্ন, আপনি বল্লেন এটা চালু রেওয়াজ। মানে স্কুল টুলেও এরকম চিকিৎসার চেষ্টা হয়েই থাকে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন