এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ২০১২ লন্ডন অলিম্পিক

    S
    অন্যান্য | ১১ জুলাই ২০১২ | ২৪৩৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১১ জুলাই ২০১২ ০২:১৬567751
  • আর ১৭ দিনে শুরু হচ্ছে - দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। ২৭ শে জুলাই। যদিও ফুটবল শুরু হয়ে যাবে ২৫ তারিখ। এই টপিকে আলোচোনা হওয়া উচিৎ - ডিটেলে। আমেরিকা - চীনের কম্পিটিশন। এবারে কি ইউরোপের দেশগুলো বেটার করবে? গ্রেট ব্রিটেন কি প্রথম দেশগুলোর মধ্যে আসবে। লন্ডনের কি হাল হবে? আর অবশ্যই, ভারতের সম্ভাবনা।
  • S | ১১ জুলাই ২০১২ ০২:১৮567891
  • একটা ভুল হয়েছেঃ অলিম্পিক্স
  • aka | ১১ জুলাই ২০১২ ০২:৫৯568002
  • যাত্তারি এই এত তাড়াতাড়ি। আমাকে একটা টিভি কিনতে হবে তো কি কেলো। ৯০ ডলারের টিভি প্রায় ৬ বছর চলল।
  • S | ১১ জুলাই ২০১২ ০৩:০১568113
  • এইতো ভারতীয় চিন্তাভাবনা। অলিম্পিক্সে তাড়াতাড়ি আবার কি? এ কি আইপিএল নাকি? এই করেই তো মেডেলের দেখা মেলে না।
  • গান্ধী | ১১ জুলাই ২০১২ ১০:১০568224
  • ভারত দারুন করুক, খালি ভুপতি-বোপন্না যেন ২ন্ড রাউন্ডের বেশি না যায়।
  • kb | ১১ জুলাই ২০১২ ১৫:৩৫568335
  • আর লিয়েন্ডার & সানিয়া পদক জিতুক।
  • প্পন | ১১ জুলাই ২০১২ ১৮:২৩568446
  • ভূপতিকে কেন ভিলেন আর পেজকে কেন হিরো বানানো হচ্ছে (এই কেসটাতে) কেউ কি খোলসা করে লিখবেন?

    যুক্তি চাই, যুক্তি। আবেগ নয়। আবেগের কথা যদি বলেন তো পেজের আমি ডাইহার্ড ফ্যান এবং ভূপতিকে আম্মো দুচক্ষে দেখতে পারি না।
  • গান্ধী | ১১ জুলাই ২০১২ ১৮:৪৪568557
  • ডাবলস টিম র‌্যাংক অনুযায়ী হওয়া উচিত। তাহলে ৭নম্বর লিয়েন্ডারের সাথে ১৩নম্বর বোপান্নার টীম হওয়ার কথা। আর ভুপতির(১৫) সাথে বিষ্ণু (২০৯ ), যদি সে ওয়ার্ল্ড কার্ড পায় তবে।

    ইন্ডিয়া টীমে কিছু নির্বাচক আছে। (সন্দেহ আছে আছে কিন) তারা ডিসাইড করবে কি টিম হবে, সেখানে ভুপতির তো কথা বলার কথা নয়। ও কেন মেল করবে??

    এখন ভুপতি মেইল করেছে তার আসল কারন ও যদি বোপান্নাকে ন পেত তাহলে ওর এবারের অলিম্পিক ডাবলসে চান্স পাওয়াটা ঝুলে থাকতো। ওর দিক থেকে ও পুরো চেষ্টা করেছে আর সফলও প্রায়। দোষটা অনেক বেশি আমাদের নির্বাচকদের।

    আর লিয়েন্ডার কিন্তু দেশের জন্য অনেক কিছুই করেছে। অলিম্পিক পদক ছেড়ে দিলাম। ও সিঙ্গলস ছেড়ে দেওয়ার পরও ডেভিস কাপে যখনই দরকার পড়েছে (সোমদেব-বোপান্না আসার আগে) ও সিঙ্গলসে খেলেছে। ভুপতি কিন্তু একবার সিঙ্গলস ছাড়ার পর কোনোদিন দরকারেও খেলেনি। সব থেকে বড় কথা ও র‌্যাংকিং-এ দেশের সেরা ও কেন সেরা জুটি পাবেনা? তুমি যখন অলিম্পিকে যাচ্ছো এ খেললে আমি খেলবোনা, এটা মানা যায়না। ভুপতির উপর রাগটা হল ও পলিটিকাল জোর খাটিয়ে অলিম্পিকের নির্বাচনকে প্রভাবিত করেছে
  • গান্ধী | ১১ জুলাই ২০১২ ১৮:৪৫568668
  • কত্ত বড় পোস্ট !!!
  • প্পন | ১১ জুলাই ২০১২ ২২:০৯567752
  • ডাবলসে র‌্যাঙ্কিং অনুযায়ী টিম করলেই কি সেরা আউটপুট আসবে? এইটা কি অঙ্কের খাতা নাকি বুকক্রিকেট?

    যেখানে লিয়েন্ডারের সাথে বোপান্না আর ভূপতি দুজনেরই সম্পর্ক খারাপ সেখানে কী করে তারা বেস্ট আউটপুট দেবে?

    লিয়েন্ডারের সাথে বাকি তিনজন টপ প্লেয়ারের (সোমদেব আর বিষ্ণু বর্ধনকে বাদ দিলাম) এত বাজে রিলেশন কেন?

    ডিঃ এইগুলি প্রতিযুক্তি হিসেবে তুলে ধরছি। আমার নিজের মতামত অন্য। সেইটা পরে লিখব। দেখি বাকিরা কেউ কিছু বলে কিনা। তবে এই ইস্যুটা মিডিয়াতে বহুত বাইট খেয়েছিল।
  • a | ১১ জুলাই ২০১২ ২২:১৮567803
  • আর বক্সিং, আর হয়ত কুস্তি
  • a | ১১ জুলাই ২০১২ ২২:১৮567792
  • হকির কি হাল? তিরন্দাজি, ব্যাডমিন্টন, শুটিং এ ভাল চান্স আছে।
  • গান্ধী | ১১ জুলাই ২০১২ ২৩:০৪567814
  • হকিতে চান্স আছে কি ??

    বক্সিং, কুস্তি আর শ্যুটিং -এ ভালো চান্স বোধহয়

    @প্পনদা

    সানিয়া আর বোপান্নার অ্যাডের দিকটা ভুপতির কম্পানী দেখেঃ)
  • T | ১১ জুলাই ২০১২ ২৩:৩৯567825
  • ডাবলস র‍্যাঙ্কিং অনুযায়ী টিম না করলে আর কিভাবে করবে। বোপান্না আর বিষ্ণু বর্ধন যদি বলত আমাদের হেব্বি আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদেরই পাঠাও, তখন কি হত? লিয়েন্ডার আর ভূপতির মতবিরোধ এই নতুন তো নয়। সে অবস্থাতেও তো দুজনে বেস্ট আউটপুট দিয়েছে একসময়। আর তাছাড়া টেনিস আসোসিয়েশনের যা সিদ্ধান্ত তাই মেনে নেওয়া উচিত ছিল। না হলে আর এসব রেখে কী লাভ।
  • প্পন | ১১ জুলাই ২০১২ ২৩:৪৮567836
  • গান্ধী, এগুলো জানি। ঃ)
  • প্পন | ১২ জুলাই ২০১২ ০১:১৯567858
  • ওয়েট লিফটিঙেও চান্স আছে।
  • S | ১২ জুলাই ২০১২ ০১:২০567869
  • আগের বার একটা সোনাতে ৫০ র‌্যান্ক এসেছিলো। আমার মনে হয় শুধু মাত্র মেডেল প্রসপেক্টদের নিয়ে যাওয়া উচিত।
  • a | ১২ জুলাই ২০১২ ০১:৩৬567880
  • ব্যাডমিন্টনে ভালো চান্স আছে, মেয়েদের সিঙ্গল্স (সাইনা) আর ডাবল্স (জ্বালা গাট্টা, অশ্বিনি নাচাপ্পা)। আরো যেটা ভালো তিনজনকেই ভালো দেখতে, গ্ল্যামার কোশেন্ট হাই। এতে যদি কিছু উপকার হয়।
  • প্পন | ১২ জুলাই ২০১২ ০২:০২567892
  • আব্বে, পুন্নাপ্পা।

    নাচাপ্পা পিটি উষা সাইনি উইলসন এদের সময় দৌড়ত। তারও গ্ল্যামার কোশেন্ট মন্দ ছিল না।
  • aranya | ১২ জুলাই ২০১২ ০৩:৫৩567903
  • র‌্যাংকিঙের সাথে, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে কোন জুটির সম্ভাবনা বেশি, সেটাকেও গুরুত্ব দিতে পারে - সেক্ষেত্রেও পেজ-ভূপতি জুটিকে পাঠাতে হত। ব্যাপক ঝগড়া, মুখ দেখাদেখি বন্ধ, এ অব্স্থাতেও এরা বহুবার দেশের জন্য একসাথে খেলেছে আর দূর্দান্ত পারফর্ম করেছে।
    ভূপতি-বোপান্না - এই জুটিটা কোন যুক্তিতেই জাস্ট হয় না, ব্ল্যাকমেলের যুক্তি ছাড়া।
  • প্পন | ১২ জুলাই ২০১২ ০৯:৪৩567914
  • কেন? এই জুটিটা তো অনেকদিন ধরেই টুর্নামেন্টগুলোতে খেলছে। তার পরেও র‌্যাঙ্কিং ১৩ আর ১৫।

    অতীতের অভিজ্ঞতা এটাও বলে তিনটে অলিম্পিকে একটাতেও পেজ-ভূপতি জুটি সফল হয়নি।
  • গান্ধী | ১২ জুলাই ২০১২ ১০:৪৫567925
  • পেজ-ভুপতির মধুর সময় যখন ওদের দুজনের র‌্যাংক ১-৩ ছিল, তখনও অলিম্পিকে পদক পায়নি। তাই সম্পর্ক মধুর হলে ভালো পারফর্মেন্স হবে, এটা বাজে কথা। তাহলে বোপান্না-ভুপতি এবারের উইম্বলডনে প্রথম রাউন্ডে ফুটলো কি করে??

    ব্যাডমিন্টনে ভালো চান্স আছে, এটা ভুলে গেসলাম
  • গান্ধী | ১২ জুলাই ২০১২ ১০:৪৮567936
  • তীরন্দাজীতেও বোধয় এর আগে ওয়ার্ল্ড কাপে ২ন্ড না কি একটা হয়েছে ভারত দল হিসেবে। সেই হিসেব ধরলে সেখানেও চান্স আছে
  • গান্ধী | ১২ জুলাই ২০১২ ১১:০০567958
  • "বছর পনেরো আগে ভারতের এক সফল নন প্লেয়িং ক্যাপ্টেনকে বাধ্য হয়ে রেজিগনেশন দিতে হয়েছিল লিয়েন্ডারের কলকাঠি নাড়াতেই"

    এই নন-প্লেয়িং ক্যাপ্টেন হল এই জয়দীপ মুখার্জী। তাই তার লিয়েন্ডারের উপর ক্ষার থাকবেই। ও কিন্তু পুরো ডাবলস নাটকের সময়টা ভুপতিকে সাপোর্ট করে এসেছে। যেখানে অমৃতরাজ-রমেশ কৃষ্ণন এর মতো প্রাক্তনরা লিয়েন্ডারের হয়ে বলেছে।
  • tatin | ১২ জুলাই ২০১২ ১১:১৩567969
  • জয়দীপের মেয়ের সঙ্গে লিয়েণ্ডার এককালে প্রেম করতো না?
  • প্পন | ১২ জুলাই ২০১২ ১১:১৮567980
  • বুঝলাম। দোষ কারো নয় গো মা ...

    আমার মতে বেস্ট সলুশন হত এইরকম।

    ডাবলসেঃ লিয়েন্ডার - বোপান্না (যদি ভূপতি পেজের সাথে খেলতে রাজি নাই হত)

    মিক্সড ডাবলসেঃ ভূপতি - সানিয়া

    এইগুলি হত ফার্স্ট টিম।

    এখন যে কম্বিনেশনটা হল সেটা সেকন্ড বেস্ট কম্বিনেশন। মহেশ ও লিয়েন্ডার উভয়েই যাতে এই ডিসিশন মেনে নেয় তার দায়িত্ব অবশ্যই এআইটিএ-র উপর বর্তায়।

    বোপান্না বা অন্য কেউ রাজি না হলে সাসপেন্ড করা উচিত ছিল।
  • প্পন | ১২ জুলাই ২০১২ ১১:১৯567991
  • হ্যাঁ, আনিশা মুখার্জি।
  • tatin | ১২ জুলাই ২০১২ ১১:২১568003
  • ওয়াইল্ড কার্ড কী? কী করলে দ্যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন