এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৭৬০১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | ০৭ জানুয়ারি ২০১৩ ০১:০৫577711
  • ভূমিকাঃ
    হানি সিং বলে কেউ র‌্যাপ গায়ক আছেন বলে আমার জানা ছিল না। কত কিছুই না জেনেও তো দিব্যি আছি। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার নাম শুনে ও কিছু লিরিক পড়ে হাড়পিত্তি জ্বলে গিয়েছিল। কেস খেলেন, হোটেলের কন্ট্রাক্ট হারালেন,-- খুশি হলাম।
    কিন্তু কেউ কেউ টিভিতে শিল্পীর স্বাধীনতা নিয়ে কথা তোলায় হাসি পেল। তবু বর্তমান প্রজন্মের একজনের সঙ্গে এই নিয়ে তক্কাতক্কি করার লোভ সামলাতে পারলাম না।
    আমিঃ সত্যি সত্যি হানি বলে কেউ র‌্যাপ গায়, তার এই রকম লিরিক, বিক্কিরিও হয়, পাব্লিক ফাংশনে লোকে শোনে?
    মহিলাঃ হ্যাঁ, আশ্চর্য্যের কি আছে!
    আমিঃ হরি হে, তুমিই সত্য। কালকে শুনবো ফুটপাথে বিক্রি হওয়া 'সচিত্র কোকশাস্ত্র' ও সাহিত্য পদবাচ্য হয়েছে। কোন হরিদাস পাল সেটা নিয়ে তার সামাজিক সন্দর্ভ খুঁজে ডক্টরেট করেছে।
    মহিলাঃ হতেই পারে, আশচর্য্যের কি আছে!
    আমিঃ আর য়ু সিরিয়াস?
    মহিলাঃ ইয়েস, অফকোর্স! আপনারা কোলকাতার বাঙালীরা বড্ড ন্যাকা ও হিপোক্রিট। কেন, আপনাদের গৌতম ভদ্র ইদানীং বটতলা সাহিত্যের ঐতিহাসিক-সামাজিক সন্দর্ভ নিয়ে ঢাউস বই লেখায় চারদিকে ধন্যি ধন্যি রব ওঠেনি? বটতলা থেকে কোকশাস্ত্র কতদূর? আপনিই চেষ্টা করে দেখুন না? বাৎসায়নের কামশাস্ত্র ও কোকা পন্ডিতের কোকশাস্ত্রে স্ত্রীলিঙ্গ-নির্মাণের সামাজিক সন্দর্ভ নিয়ে থিসিস, বুড়ো বয়সে পি এইচ ডি পেতেও পারেন। নিদেনপক্ষে বাংলা অ্যাকাডেমি।
    আমিঃ ফালতু কথা বলবেন না। আমি সিরিয়াস শিল্প নিয়ে কথা বলতে চাই। এইসব অশ্লীল রাস্তার গালি গানের লিরিক হবে?
    মহিলাঃ অ ! ষাটের দশকে যখন আপনারা সত্যজিৎ-ঋত্বিক দেখে হায়-হায় করে দাদ দিতেন তখন কি স্বপ্নেও ভেবেছিলেন যে একসময় মেইনস্ট্রিম বাংলা ছবিতে একটি থ্রিলার ফিল্মে প্রসেনজিৎ-- পরমব্রতরা একেবারে রাস্তার স্থুল, অশ্লীল গালি দেবেন, তাও আপনাদের সময়ের সিনেমার পর্দার আদর্শ বঙ্গনারী ম্যাডাম সেনের নাতনিকে? সেন্সর তো কাঁচি চালায় নি। আর বইটা তো হিট!
  • ranjan roy | ০৭ জানুয়ারি ২০১৩ ০১:২৬577822
  • আমি থতমত খাই।
    আমিঃ দেখুন, কথাটা শুধু গালি নিয়ে নয়। কেমন ভাবে বলা হয়েছে তাই দিয়ে। নিছক খিস্তি করার জন্যে, না অন্য কোন লেভেলে পাঠক/দর্শকের সঙ্গে রিলেট/কম্যুনিকেট করার জন্যে। কিন্তু হানি সিং--
    মহিলাঃ পথে আসুন কাকু! এতক্ষণ তো অন্য পিচে খেলছিলেন। বলছিলাম না, আপনারা বড্ড ন্যাকা!
    একসময়ে আপনারা বিবর নিয়ে , বুদ্ধদেব বসুর রাত ভোর বৃষ্টি নিয়ে, হাংরি দের কবিতা নিয়ে তুলকালাম করেছিলেন। আর আজ মলয়বাবুর লেখা গুরুতে বেরোচ্ছে।
    দেশ বা অন্যান্য পত্রিকায় সংগীতা/ স্বপ্নময়রা যা লিখছেন সেগুলোর তুলনায় সমরেশএর বিবর-প্রজাপতির কাকার-আদর-মামার-আদরের গল্প তো বিধবার হবিষ্যি।
    আমিঃ কিন্তু হানি সিং--
    মহিলাঃ দাঁড়ান কাকু, হানি সিং এ আসছি। সেইজন্যেই পরিপ্রেক্ষিত তৈরি করছি। এখন আপনার আর অশ্লীল শব্দ নিয়ে আপত্তি নেই। আপত্তি কি ভাবে বলা হল, সেটা নান্দনিক হল কি না? তাইতো?

    আমি ফ্লিপারটা দেখতে পাইনি। সোৎসাহে বলি-- এইবার আপনি আমার কথা ঠিক বুঝেছেন। আমরা বামপন্থীরা শিল্পীর স্বাধীনতায় বিশ্বাস করি। প্রতিষ্ঠান বিরোধী শিল্পকে সাহায্য করি।
    আমাকে হাত নেড়ে থামায় মহিলাটি।
    -- ধ্যেৎ, কেন মিথ্যে কথা বলছেন? নিজেকে ঠকাচ্ছেন? আপনাদের আসল আপত্তি ওই শব্দ নিয়েই।আপনারা সবচেয়ে বড় ভন্ড। আর এস এস কে বোঝা যায়। ওরা সোজাসুজি মৌলবাদী। আর আপনাদের হল ডাবল স্ট্যান্ডার্ড।
    আপনাদের ব্রেখটের নাটকে গালাগাল থাকবে, বিপ্লবী চরিত্রের মুখে যৌন আলাপ থাকবে, প্রশ্ন করা যাবে না।কিন্তু বাঙালী কমরেডের লেখায়? ওরে বাবা! মুস্তাফা সিরাজকে নন্দনের লেখক থেকে দেশের লেখক আপনারাই বানিয়েছেন।
  • ranjan roy | ০৭ জানুয়ারি ২০১৩ ০১:৪১577933
  • -- ভেবে দেখুন, কাকু! আপনারা কি না করেছেন? তখন আপনারা সব ব্যাপারেই আমেরিকান সাম্রাজ্যবাদের ভূত দেখতেন। বিটলসদের আপনারা সাম্রাজ্যবাদী সংস্কৃতির অসুস্থ বিকৃতির নিদর্শন হিসেবে দেখতেন। লেননের 'স্ট্রীট ফাইটিং ইয়ার্স" এর খোঁজ রাখতেন না। প্রতিবাদের সাহিত্য-শিল্প সব আপনাদের তৈরি শৈলীতে না হলেই গেল গেল? অগ্নীশ্বর কথিত পদিপিসীরা অন্তর থেকে না-না করে ওঠে।
    সুনীল গাঙ্গুলীকে অমনি করে বরাবর খিস্তি করে গেলেন আর যেই উনি ঈশ্বর হয়েছেন আপনারা--।

    আমিঃ আপনার ফালতু লেকচার আর ব্যক্তিগত আক্রমণ শুনতে আসিনি। প্লীজ, হানি সিং নিয়ে আপনারা কী ভাবছেন, তা নিয়ে কথা বলবেন তো বলুন। নইলে কাটি।

    মহিলাঃ রেগে যাচ্ছেন কেন? শুনুন, আমি হানি সিং শুনি নি, ইচ্ছেও নেই। আমি হার্ডকোর আমেরিক্যান র‌্যাপ শুনি। আগে বলুন, আপনি হানির কোন গান শুনেছেন? বা আসল র‌্যাপ?
    আমিঃ না, কোনটাই শুনিনি, ইচ্ছেও নেই।
    মহিলাঃ তার মানে শুধু লিরিক পড়ে বা শুনেই গাল দিচ্ছেন। তাহলে সেই কথাগুলোই আসল সমস্যা?
    শুনুন, আমি হানিকে ডিফেন্ড করছি না। খালি বলছি যে মূল অ্যামেরিকান র‌্যাপে অনেক বেশি গালমন্দ থাকে।
  • ranjan roy | ০৭ জানুয়ারি ২০১৩ ০২:০২578044
  • আমিঃ এটা কোন যুক্তি হল? অ্যামেরিকায় র‌্যাপে খুব রাস্তার খিস্তি থাকে তাই হানি সিং এর সাতখুন মাপ?আপনাদের প্রজন্মের স্বপ্ন হল আমেরিকায় গিয়ে ঘর বাঁধা। আমেরিকা যা বলবে সেটাই আদর্শ!
    মহিলাঃ যেমন আপনাদের সময় রুশ বা চীন। আপনারা একসময় পরিবার-নিয়ন্ত্রণের বিরোধিতা করতেন কারণ যুদ্ধোত্তর রুশে বেশি সন্তানের জন্ম দিলে সোভিয়েতের বীর নারী না কি যেন রাষ্ট্রীয় সম্মান পাওয়া যেত! আর মাও সে-তুং জন্ম নিয়ন্ত্রণের বিরোধী ছিলেন। যেই চীন সরকার ছোট পরিবার না করলে সরকারি কর্মচারিদের প্রমোশন/ইনক্রিমেন্ট বন্ধ করার ফরমান জারি করল অমনি আপনারা চুপ করলেন।
    আমিঃ চললাম, ফালতু সময় নষ্ট--।
    মহিলা ঃ আর একটু বসে যান, গুটিয়ে এনেছি। অ্যামেরিকান র‌্যাপ উঠে এসেছে হার্লেম-ঘেট্টোর বঞ্চনা আর শোষণের অন্ধকার জীবনের জ্বালা থেকে। তাই ওদের গানে একেবারে দৈনন্দিন জীবনের ভাষা। সলিল চৌধুরির ভাষা নয়। যৌন গালি ওদের প্রতিষ্ঠান-বিরোধী প্রতিবাদের ভাষা। আপনার ভাল না লগতেই পারে। তাতে কি এসে যায়? ওদের জীবনকে না বুঝলে ওদের শব্দ প্রয়োগ বুঝবেন না।
    আমিঃ অ! এতে বিকৃতি নেই?
    মহিলাঃ কেন থাকবে না? বিকৃতি সাতমহলা প্রাসাদের মত কুলি-কামিনের জীবনেও আছে। মজদুর শ্রেণী খুব মহান জীবনযাপন করে --এসব বামপন্থীদের তৈরি আর একটা মিথ। আসলে আপনারা সব সময় দুটো একস্ট্রিম মডেল নিয়ে কথা বলেন। বাজার না রাষ্ট্র, বুর্জোয়া না কমিউনিস্ট, গণসংগীত না র‌্যাপ, বিয়ে না ধর্ষণ। জীবনের ধূসর রং আপনারা দেখতে পান না। তাই বিনয় মজুমদার/ তুষার রায়ের কবিতা আপনাদের কাছে অপাংক্তেয়। মানিক বাবুকে নিয়ে আপনারা বরাবর অস্বস্তি বোধ করতেন, ওকে খোঁচাতেন। আপনাদের মডেল লেখক গোপাল হালদার।
    আমি উঠে পড়ি, ঘাট হয়েছে!
  • ranjan roy | ০৭ জানুয়ারি ২০১৩ ০২:২২578155
  • -চা এসে গেছে কাকু, না খেয়ে যাবেন না।
    এনেনেম এর নাম শুনেছেন/
    আমি চায়ে চুমুক দিতে দিতে ক্যাজুয়াল ভাবে বলি-- সেটা কি জিনিস? খায় না মাথায় দেয়?
    --উনি আমার প্রিয় মার্কিন র‌্যাপ গায়ক।
    -- আগেই বলেছি না, র‌্যাপ শুনিনি, শুনব না।
    মহিলাঃ এখনো সেই মানছি না, মানব না?
    বামপন্থী হয়েও আপনার স্ট্রীট কালচারের ওপর রাগ? খেয়াল করছেন না এখন ইতিহাসে সমাজতত্ত্বে সাব-অল্টার্ন নিয়ে কথা বলা ইন-থিং? স্ট্র্রীট কালচারটাই মেইন স্ট্রীম হয়ে যাচ্ছে? নতুন নন্দনতত্ত্ব তৈরি করছে মানুষ। মহারাষ্ট্রের দলিত সাহিত্য পড়েছেন। ওরা 'নীরস -তরুবর -পুরতভাগে" না লিখে " শুষ্কং-কাষ্ঠং-তিষ্ঠতি-অগ্রে"টাই লিখছে।
    ফুলন দেবীকে নিয়ে শেখর কাপুরের ফিলিমটা দেখেছেন? যেখানে ফুলনকে ধর্ষক বাবু লোহারের খপ্পর থেকে বের করে আনা প্রেমিক ডাকাতটি ওকে গুলি চালাতে শেখাচ্ছে? মায়ের গালিটি কেমন আদর মাখানো উচ্চারণে বলে ফুলনকে সম্বোধন করছে?
    শুনুন, যারা হানি সিং এর গান ব্যান করতে চাইছে আর যারা বিহারীরাই ধর্ষক বলছে তারা একই রাশির লোক, একই নক্ষত্রে জন্মেছে। মূল বিতর্কের ট্র্যাক বদলে দিচ্ছে। এরা আসলে পিতৃতান্ত্রিক মূল্যবোধকে আড়াল করতে চায়, বদলাতে চায় না।
    হানির গানে যদি তাৎকালিক চটকের বেশি কোন নান্দনিক আবেদন না থাকে তো কদিন বাদে বিক্রি বন্ধ হয়ে যাবে। আজ ক'জন বাবা সায়গল শোনে?
    ওসব ছেড়ে শীলা দীক্ষিতের বাড়ির দিকে ধর্ণায় যাবেন তো বলুন। আমি যাচ্ছি।
  • কল্লোল | ০৭ জানুয়ারি ২০১৩ ০৭:৪৮578266
  • হানিবাবুর গানটি শুনিনি। কেউ হেল্পাবেন?
    নিদেনপক্ষে লিরিকটি চাই। নইলে কিচ্ছু মিলছে না।
    আমি যেকোন রকম নিষেধাজ্ঞার বিপক্ষে। যে কম্মোটি নিষিদ্ধ করা হচ্ছে তার সপক্ষে না থেকেও।
    আমার কাছে সবচেয়ে বড়ো দৃষ্টান্ত গুরুচন্ডা৯।
    একটু পুরোনোদের মনে আছে হয়তো। একটা টই খোলা হয়েছিলো "চো%চু#র বই কোথায় পাওয়া যায়"। সেটি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। তার জন্য তাকে নিষিদ্ধ করতে হয় নি।
    হানিবাবুর গান যদি ধর্ষণকে তোল্লাই দিয়েও থাকে (আমি না শুনেই বলছি), তাহলেও এটা ভাবার কোন কারণ আছে কি, যে গানটা না তৈরী হলে ধর্ষণ কমে যেতো?
  • প্পন | ০৭ জানুয়ারি ২০১৩ ০৮:৫৮578377
  • রঞ্জনদার লেখাটা ভালো লাগল।
  • dd | ০৭ জানুয়ারি ২০১৩ ০৯:৫৬578488
  • রঞ্জনের সব কটা পয়েন্টে আমার হুবহু মানে সেন্ট পারসেন্ত মিলে যায়।
    বোধয় একদা বামী এখন ভাম, এমত সবাকারই এমত চিন্তা ভাবনাই হয়।
  • S | ০৭ জানুয়ারি ২০১৩ ১০:২১578599
  • এমিনেমের গান আমার বেশ লাগে। আর রাগ জ্বালা থেকে র‌্যাপই নামে, বেশ মানায়। শখের বামপন্থা তো অনেক দিন হোলো। রন্জনদা ভালো লিখেছেন।
  • dd | ০৭ জানুয়ারি ২০১৩ ১০:২৫577712
  • Akash Bisht Delhi

    Aja teri c***t maroon
    Tere sir se c*****y ka bhoot utaroon
    C******y key baad tujhe jutey maroon
    Tere mooh main apna l**a dey key m***h maroon (yeah)
    Kar doon teri f***i kharab
    Merey jesa koi nahin meree bhudi kharab
    Terey baad tere post
    Bas yahi kaam kaaj mera
    Kar doon ga khush tujhe
    L***a ley key naach mera

    এই সেই র‌্যাপ গীতি।
  • rabaahuta | ০৭ জানুয়ারি ২০১৩ ১০:৩৭577723
  • হানি সিঙের গানের কথা এখানে আছে http://www.guruchandali.com/default/2012/12/29/1356802860000.html#.UOpUs-TO0eA

    তো অঙ্ক যে এত সোজা বুঝতেই পারিনি আগে কখনো। এই গান তৈরী না হলে ধর্ষন কমতো না বা গান শুনে কেউ ধর্ষন করেনি, একই ভাবে নারীর স্থান বাড়ির ভেতরে বা মেয়েদের রাতে বেরুনো উচিত নয় বা সমাজমান্য সংযম বা শালীনতা মেনে না চললে কেস তো খেতেই হবে, সামাজিক হোতাদের এইসব কথা শুনেও তো কেউ ধর্ষন করেনি, বা এসব না বললেও কি ধর্ষন কমবে? তো আমার চোখে সকলই বিমল সকলই নবীন ইত্যাদি হওয়া উচিত। বৃথাই মূল্যবোধ আর কাউন্সেলিং বা কবির সুন্দর কল্পন অর্থাৎ সম্যবাদ নিয়ে কূটকচালি। মেয়েরা কেন বাইরে যায় বা ছোট পোষাক পরে, এইসব বক্তব্যেও সারবত্তা না থাকলে তো লোকে শুনবেনা, তো হানি সিঙের মতই এরাও বলুকনা।

    আর অনেকেই জানেন, পাউরুটি আর ঝোলাগুড়ের চে' হুইস্কি বরফ ভালো খেতে।
  • a x | ০৭ জানুয়ারি ২০১৩ ১০:৫৬577734
  • কল্লোলদা, কালচারাল ব্যান ইত্যাদি আমিও মানিনা। কিন্তু এখানে গান শুনে ধর্ষণ করতে গেল কিনা বা এই গান ধর্ষককে অনুপ্রেরণা জোগায় কিনা সেটা বোধহয় সেকেন্ডারি। জাস্ট এইভাবে এইরকম লিখে পাব্লিকলি গাওয়া যায়, এই ব্যপারটা কিছু একটা বলে এই সমাজ সম্পর্কে। ধরুন গানে ছোট বাচ্চার ওপর যৌন-নির্যাতন, কিম্বা ধরুন কালো মানুষদের গাছ থেকে ঝুলিয়ে খুন করে দেওয়া নিয়ে গান হল - সেটা কেউ পাব্লিকলি গাইছে ভাবতে পারবেন কি? কী শব্দ ব্যবহার হচ্ছে সেটা নিয়ে কেউ আপত্তি করছেনা, আপত্তি করছে ভাবনাটা, তার অ্যাক্সেপ্টেন্স নিয়ে।

    আর সত্যজিতের সিনেমাতে, ঋত্বিকের সিনেমাতে খিস্তি নেই, এইটা শুনে একটু হাঁ হলাম।
  • h | ০৭ জানুয়ারি ২০১৩ ১১:১৩577745
  • মেয়েদের প্রতি টোটাল অশ্রদ্ধা, টোটাল সম্পত্তি ভোগ করার মত ব্যাপার। আনফর্চুনেটলি এইটাই র‌্যাপ বা গ্যারেজ হাউজ মিউজিক এর ট্র্যাডিশন হয়ে উঠেছে। ফিফটি সেন্ট্স ইত্যাদির গান শুনলেই বোঝা যাবে। আমি একবার কোথায় যেন একটা পোবোন্ধো লিখেছিলাম, বা লিখবো ভেবেছিলাম, যে এই যে ব্ল্যা`ক চার্চ মিউজিক ব্যাপারটা একটা সময়ে উই শ্যাল ওভার কাম হল, আরেকটা সময়ে বিলি জিন গান বা ব্রেক ডান্স হল, আর আরেকটা সময়ে ফিফটি সেন্ট্স এর গান হল বা শেষে এমিনেম এর হাতে পড়ে, চরম হতাশা ক্রোধ ও অবশেষে ভায়োলেন্স হল, তার মধ্যে কোথাও একটা সংগঠিত রাজনীতির ব্যর্থতা লুকিয়ে আছে। এটা আমি বলছিনা, অন্য অনেক র‌্যাপ গাইয়েরাই বলছেন। ব্ল্যাক আইড পিজ আমার ফেবারিট, আর জ্যামেলিয়া বা অশান্থি ও ভালো লাগে, শেষের দুজন ব্রিটিশ র‌্যাপার। যে ক্লাব মিউজিকের মধ্যে আমি ওঁদের আবিষ্কার করেছিলাম, সেটা একটা আমার জীবনে, বিশাল নতুন জগত খুলে দিয়েছিল। আমি এই লাইনে প্রথম আকৃষ্ট হই মিসি এলিয়টের গান শুনে, যেটা অবশ্য কিছুটা লোড কম, কারণ মিসি এলিয়টের মূল দিক হল হিউমর।
    ইন্ডিপেন্ডেন্ট এর মার্ক স্টিল এর একটা অসাধারণ প্রবন্ধ আছে এই নিয়ে। খুঁজে পেলে তোকে(অক্ষকে) পড়াবো।
    আরেকটা মজা হয়েছিল একবার, তখন আমি এই সবের খবর টবর রাখতাম, লিবার্টির মুখপত্র শামি চক্রবর্তীর ইউলোজি লিখেছিল, একটা ব্রিটিশ ব্ল্যাক ছেলে, সম্ভবত মুসলমান, নাও হতে পারে, এবং শামি চক্রবর্তী একটা ইন্টারভিউ তে সাংবাদিক দের বাজে ইয়ার্কি তে একটুও ন ঘাবড়ে বলেছিলেন, যে এর থেকে বোঝা যায়, এই যে মতামত টা, টিন এজার রা একদম পোলিটিকাল না, কেবলি ডিস অ্যাফেকটেড, এই ধারণাটা কতটা ভুল। মনে রাখবেন এটা বছর দশেক আগেকার কথা, তখনো অকুপাই শুরু হয় নি, লন্ডন রায়টস ও হয় নি।
  • h | ০৭ জানুয়ারি ২০১৩ ১১:১৮577756
  • ব্ল্যাক আইড পিজ এর হোয়াট হ্যাপেন্ড টু হিউম্যানিটি যে শুনেছে, সে র‌্যাপ, হাউজ নিয়ে ভাববে।
  • kosno | ০৭ জানুয়ারি ২০১৩ ১১:২১577767
  • গা@#$ মারা চু$@# দেব বা#$% ইত্যাদি তো গান্ডু সিনেমার rap তেও ছিল। তাহলে হানি সিং এর থেকে ওটা কেন আলাদা? শুধু বাংলা বলে ? Q বা সুরজিত যে আবার গুরুতেও বুলবুলভাজা লেখে তাকে জিগ্গেস করলে হয় না?
  • aka | ০৭ জানুয়ারি ২০১৩ ১১:৩৮577778
  • আরে এতো আগে শুনি নি, জানতামও না, অশ্লীল বাজে মাল। সম্পূর্ণ A মার্কা গান। গানেরও A দিতে হবে কোনদিন ভাবি নি।
  • দেব | ০৭ জানুয়ারি ২০১৩ ১১:৫৭577789
  • আরবিট যত দাবী। খুঁজে যা পেলাম, তাতে দেখছি গানটা (ম্যাঁয় হু বলাৎকারী) আদৌ হানি সিংএর লেখা/গাওয়া নয়। ইউটিউবের সার্চ দিয়ে দেখলেও পাবেন। কিন্তু সেটা গৌণ। এই (রকম) গানের জন্য লোকে ধর্ষণে আগ্রহ পাচ্ছে? সত্যি। গানটা বেরিয়েছে আন্দাজ খুব বেশী হলে ২ বছর। এর আগের শুধু ১০ বছরেই মহান ভারতে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন হয়েছে হাজার হাজার। হুম আর উই কিডিং? শা** নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নেই, বিচার ব্যবস্থা ঠুঁটো জগন্নাথ, নেতারা মেয়েদের সতর্ক হওয়ার বুলি কপচাচ্ছেন (এক পন্ডিত আবার ভাষণ দিয়েছে গ্রামে নাকি এসব হয় না) আর এসব ছেড়ে একটা জোকার র‌্যাপারের পেছনে ছুটেছে।

    আরো হাস্যকর হচ্ছে এই অশ্লীলতার অভিযোগ। ডেফিনিশনটা কে ঠিক করে দিল? এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করেন মেয়েদের জিন্স পরা (খুবই) অশ্লীল। ব্যান করি তাহলে? এদের সেন্টিমেন্টকেও তো ক্যাটার করতে হবে নাকি। বাংলা সিরিয়ালে দেখানো হয় সেরা সায়েন্টিস্টের জ্যোতিষে অগাধ বিশ্বাস। আমার অশ্লীল লাগে। সেটার কি হবে? ডবল এজেড সোর্ড দাদা; কেয়ারফুল।

    বাজে লাগলে দুরে থাকুন। কেস ক্লোজড।
  • Blank | ০৭ জানুয়ারি ২০১৩ ১৪:০৫577811
  • যারা এই গান এনজয় করে তাদের মানসিক চিকিৎসার দরকার।
  • কল্লোল | ০৭ জানুয়ারি ২০১৩ ১৪:০৯577823
  • বিধর্মীদের খুন করা নিয়ে নানান গান আছে। তো আছে।
    "বেয়নেট রাইফেলে আজ / যে সাথীর প্রাণ গিয়েছে / সে প্রাণের বদলা নিতে / প্রাণে প্রাণ আজ মিলেছে - সে আমার রক্তে ধোয়া দিন....................... এসব গান শুনে লোকে উদ্ধুদ্ধ হয়েছে তো হয়েছে। তা বলে কি নিষিদ্ধ করতে হবে?
    কোথায় লাইন টানবো? গানে ওসব কথা বলা চলবে না। অন্তর্বাস বের হয়ে থাকা জিনস পরা চলবে না। বাইসেপ-ট্রাইসেপ দেখানো টিশার্ট পরা চলবে না, থাই দেখানো স্কার্ট বা ক্লিভেজ দেখানো টপ পরা চলবে না.................................. কোথায় থামবো?
  • aka | ০৭ জানুয়ারি ২০১৩ ১৪:১৪577834
  • পর্নোগ্রাফি আর চাইল্ড পর্নোগ্রাফি। একটা চলবে, অন্যটা থামার।
  • kd | ০৭ জানুয়ারি ২০১৩ ১৬:০৪577845
  • তার মানে কোথাও না কোথাও লাইন টানা হচ্ছে। নিজের নিজের পছন্দ অনুযায়ী।

    এই প্রসঙ্গে একই বহুত পুরোনো ডায়ালগ মনে পড়লো।
    পুং - (মহিলাকে) আপনাকে যদি এককোটি টাকা দিই, আমার বিছানায় আসবেন?
    মঃ - এককোটি? ভেবে দেখতে হবে তো!
    পুং - হাজার টাকায়?
    মঃ - মানে? আপনি আমায় বাজারি মেয়ে পেয়েছেন?
    পুং - আরে সেটা তো ঠিক হয়েই গেছে। এখন তো দরদস্তুর।

    সত্যি বলতে কি, আমি নিজেও জানি না ঠিকটা কি। একবার মনে হয় অন্যকে কোন বাঁধন নয় - আমার পছন্দ-অপছন্দ নিজে ফিল্টার করবো। আবার মনে হয়, এই গান যদি পুজোয় লাঊডস্পীকারে বাজে, তাহ'লে যাদের এখনও ফিল্টার করার বয়স হয়নি, তাদের কী হবে।
  • PT | ০৭ জানুয়ারি ২০১৩ ১৮:২৬577856
  • তা`'লে রাজনৈতিক নেতাদের মুখের ভাষায় লাগাম লাগানোর প্রচেষ্টা চলছে কেন? খুল্লাম-খুল্লা সমাজেরও তো প্রতিনিধি তারা।
  • de | ০৭ জানুয়ারি ২০১৩ ১৮:৪৪577867
  • রাজনৈতিক নেতা, ইভটিজার ইত্যাদী যারা যারা খারাপ কথাবার্তা বলেন এবং বলতে চান -- গান গেয়ে বা কোবতে লিখে করলেই পারেন -- সিল্পের সাধীনতায় তা ছাড় পেয়ে যাবে --
  • PT | ০৭ জানুয়ারি ২০১৩ ১৯:০০577878
  • মানে ব্রিগেডে দাঁড়িয়ে কেউ যদি, "খুলে দাও ধুতি/মুখে দাও $#" ইত্যাদি সুরে সুরে ও তালে তালে র‌্যাপিয়ে র‌্যাপিয়ে গাইতে থাকে তাহলে তাকে কিছু বলা যাবে না, তাইত?
  • aka | ০৭ জানুয়ারি ২০১৩ ১৯:৪৪577889
  • লাইন তো টানাই হয়, তাই তো সভ্যতার নিয়ম। নইলে কেনই বা জামাকাপড় পড়া? এককালে তো জামাকাপড় পড়া নিয়ম ছিল না। সমাজই ঠিক করে কোনটা ছাড় পাবে কোনটা নয়। কিছু কিছু বর্ডার লাইন জিনিষ নিয়ে ঝগড়া, বিতর্ক হয়, তবে এই বস্তুটি বর্ডার লাইনের অনেক অন্যদিকে। তবে এসবই ব্যক্তিগত মতামত।
  • a x | ০৭ জানুয়ারি ২০১৩ ২১:২২577900
  • হনু, সাউথ আফ্রিকান র‌্যাপ শুনেছিস? বেশ কিছু প্রগ্রেসিভ র‌্যাপ গ্রুপ আছে। র‌্যাপের একটা ট্রিমেন্ডাস পোটেনশিয়াল আছে টু মোবিলাইজ, অর্গানাইজ।

    হ্যাঁ তুই যেটা বললি, একেবারে সত্যি। এই এক্সট্রীম মিসোগাইনির সাথে মনে হয় হাই ড্রাগ/অ্যালকোহল অ্যাবিউস আর হাই ইন্কারসেরেশন রেটের একটা সম্পর্ক আছে। আর ষাঠের দশকের পরে সমস্ত রকম প্রোগ্রেসিভ ব্ল্যাক মুভমেন্টকে তো একেবারে শেষ করে দেওয়া হয়েছিল।
  • S | ০৭ জানুয়ারি ২০১৩ ২১:২৪577911
  • তাইতো কোন র‌্যাপটা ভালো আর মন্দ, সেটাও সমাজ ঠিক করবে। কেউ কেউ যেমন র‌্যাপারদের সমাজের কীট মনে করে, তেমনি অরেকদল মনে করে জিনিয়াস। এমিনেম বহু ভালো র‌্যাপ গেয়েও এখনো মূল গ্র্যামি অ্যাওয়ার্ড পেলো না। শুধু র‌্যাপ ক্যাটেগরিতেই পায়। কারণ র‌্যাপকে এখনো অনেকেই গান বলে মনে করেন না। এমিনেমের গান শোনা অনেক বাড়িতে অলমোস্ট নিষিদ্ধ।
  • Rit | ০৭ জানুয়ারি ২০১৩ ২১:৩২577922
  • পোষক না পরলে কি রেপ কমে যাবে? ন্যুডিষ্ট কলোনি তে রেপ হয় কি? কেও স্ট্যাটিস্টিক্স দেবেন?

    কবি বলেছেন যা নিষিদ্ধ বা কম পাওয়া যায় তাই আকর্ষনীয়। এই মডেলেই তো আম্রিগাতে মারিজুয়ানা চালু হচ্ছে আবার। তাই না?
  • S | ০৭ জানুয়ারি ২০১৩ ২১:৩৫577934
  • ও হ্যাঁ আরো একটা ব্যাপার। কেউ কেউ তো প্রফেসর মোহান্তির কার্টুনকেও (শেয়ার করাটাকেও) খারাপ মনে করে করেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন