এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • পরেশ নাথ রায় | ১২ নভেম্বর ২০১৩ ২১:০৬623168
  • ১৯৭৪সালের নভেম্বর মাস। সবে পূজা শেষ হয়েছে।আমি, বড়কালু, ছোটকালু,কানু আর প্রবালদা মিলে হুজুগ তুললাম, আমরা সকলে সাইকেলে দীঘা বেড়াতে যাব। উঠল বাই তো কটক যাই; দুদিনের মধ্যে যাবার দিন ঠিক করে বেরিয়ে পড়লাম।

    ঠিক হোল প্রবালদা আর ছোটকালু পরদিন বাস ধরে যাবে; আমরা বাকী তিনজন আর আমাদের জুনিয়র গ্রুপের দুজন, এই পাঁচ জনে সাইকেলে রওনা দিলাম। তখনও দামোদর নদের উপর কৃষক সেতু হয় নি।

    আমরা সকাল ৬ টায় ফেরি ঘাটে নৌকা করে সাইকেল সহ নদী পেরিয়ে বর্ধমান আরামবাগ রাস্তা ধরে চললাম। বেলা আটটার আমরা আরামবাগে দারকেশ্বর নদী পেরিয়ে কালিপুর পৌঁছালাম। ওখানে আলুরচপ ও জিলাপি সহযোগে মুড়ি খেয়ে আবার স্টার্ট করলাম।

    দুপুরে পৌঁছালাম মেদিনীপুর জেলার রামজীবনপুরে কিছু খাওয়া সেরে বিকেল ৪ টার মধ্যে কেশপুরে পৌঁছালাম, ওখানে গরম চপ, জিলাপি সহযোগে চা খাওয়া হোল।

    সন্ধ্যা ৭ টার মধ্যে মেদিনীপুরে একটি হোটেলে উঠলাম। রাতে ওখানে খেয়েদেয়ে ঘুম দিলাম। পরদিন ৬ টার মধ্যে আবার দীঘার উদ্দেশ্যে স্টার্ট করলাম; ৮ টার পরপর বেলদা পৌঁছে বেশ জমিয়ে মুড়ি খাওয়া হোল। আধ ঘণ্টার মধ্যে আবার স্টার্ট করলাম।

    ১১টা নাগাদ এগরা চলে গেলাম ওখানে আবার ডিমসেদ্ধ সহযোগে কিছু খাওয়া হোল। বলতে ভুলে গেছি, আমাদের সঙ্গে একটা ঝোলায় ১০-১২ টা ডিমসেদ্ধ থাকতো। ১টার পরপর আমরা কাথি পৌঁছে গেলাম। আমরা এগরা- পানিপারুল- দিঘা রাস্তা শর্ট হলেও কাথি হয়েই গিয়েছিলাম। কাথি-দিঘা ২০মাইল রাস্তা আর শেষ হয় না।

    আমি যাই আর ওদের জন্য দাঁড়াই, শেষ ৫ মাইল রাস্তা আমি বড় কালুকে টেনেই নিয়ে গেলাম। মোটামুটি সূর্যাস্তের আগেই দিঘা পৌঁছে গেলাম; প্রায় সঙ্গে সঙ্গেই ছোটকালু আর প্রবালদার বাস এসে গেলো। আমরা যেন দিগ্বিজয় করেছি সেভাবে থাকার জায়গায় গেলাম। আমরা ওখানের একটি রিক্রিয়েশন ক্লাবে থাকার ব্যবস্থা করেছিলাম।

    ক্লাবের দোতলায় একটা বড় হলঘরে আটটা টেবল টেনিস বোর্ড ছিল। ৭টাতে আমরা শুতাম, আর একটাতে আমাদের ব্যাগগুলো রেখেছিলাম। তারপর পুরো ২ দিন আমরা ওখানে খুব মজা করে কাটালাম। তৃতীয় দিন আমরা খুব সকালে স্টার্ট করলাম। যথারীতি আমরা পাঁচ জন সাইকেলে।

    আর ওরা ২জন বাসে। একই রুটে মেদিনীপুরে নাইট হল্ট করে ২য় দিন সন্ধ্যা ৬ টায় বর্ধমানে পৌঁছে গেলাম। এই সাইকেলে দিঘা ভ্রমন আমাদের খুব এঞ্জয়েবল হয়েছিলো। যখন ভাবি তখন খুব নষ্টালজিক হয়ে পড়ি; আর ভাবি "আগে কত সুন্দর দিন কাটাতাম।"

    কারো এরকম সাইকেলে দীর্ঘ পথ পার করার অভিজ্ঞতা থাকলে মতামত দিন।
  • Partha Pratim Roy | ১২ নভেম্বর ২০১৩ ২১:১৫623179
  • এখন সবাই বাইক নিয়ে পাড়ি দেয়। সাইকেলে যাবার দম অনেকেরই নেই।
  • sikj | ১২ নভেম্বর ২০১৩ ২১:২৬623190
  • কিকি বলেছিল সাইকেলে করে লাদাখ যাবে।
  • Partha Pratim Roy | ১২ নভেম্বর ২০১৩ ২১:৩৭623193
  • কিন্তু গিয়েছিলো কি? আমিও ভেবেছি সাইকেল নিয়ে মঙ্গলগ্রহে যাব। :)
  • Ekak | ১২ নভেম্বর ২০১৩ ২২:০১623194
  • সাইকল এ অতদূর যাই নি। তবে দিল্লি রোড আর দুর্গাপুর রোড ধরে সকাল থেকে সন্ধ্যে অবধি সাইকেল চালিয়েছি অনেকবার। ব্যাপক মজা হয়। রাত্তিরে কাফ মাসল কটকট করে কিন্তু সব মিলিয়ে হেবি মস্তি।
  • Partha Pratim Roy | ১২ নভেম্বর ২০১৩ ২২:০৮623195
  • রোজ চালালে অসুবিধে হয় না। তবে মাঝে মাঝে দুয়েক দিন চালালে মুশকিল।
  • siki | ১২ নভেম্বর ২০১৩ ২২:২৬623196
  • আমি ব্যান্ডেল থেকে কল্যাণী গেছি।
  • ঊমেশ | ১৩ নভেম্বর ২০১৩ ০২:১৪623197
  • আমি মেমারী থেকে চন্দননগর গিয়ে আবার সেম-ডে ফেরত এসেছিলাম।
  • Blank | ১৩ নভেম্বর ২০১৩ ০২:২৪623198
  • কল্যানী টু ব্যান্ডেল আমিও গেছি
  • শঙ্খ | ১৩ নভেম্বর ২০১৩ ০৬:১৫623170
  • পায়ে কিছু হয়না।

    'ইয়ে' জ্বালা করে।

    বছর কয়েক আগে মার্থা'স ভিনিয়ার্ডে সারাদিন বাইক (মানে পাতি সাইকেল) চালিয়ে সারা সন্ধ্যে সে কি কষ্ট!
  • aka | ১৩ নভেম্বর ২০১৩ ০৬:১৫623169
  • আমি তো হরদম শ্যমনগর থেকে বারাসাত গিয়ে সিঙাড়া, রসগোল্লা খেয়ে ফিরে আসতাম।
  • Partha Pratim Roy | ১৩ নভেম্বর ২০১৩ ১৫:৪৩623171
  • তবে আজকের দিনে বর্ধমান থেকে দিঘা যেতে বেশ ভালোই দম লাগবে।
  • cb | ১৩ নভেম্বর ২০১৩ ১৭:৩৪623172
  • রাস্তা ভালো নয়, যা বাস যায় সরু রাস্তা দিয়ে, চাপ আছে
  • Partha | ১৪ নভেম্বর ২০১৩ ১০:৫৪623173
  • হুম, ঠিক তাই।
  • রোবু | ১৪ নভেম্বর ২০১৩ ১০:৫৭623174
  • কল্যাণী থেকে ব্যান্ডেল গেছি, মগরা গেছি, 'নায়হাতি' গেছি :-)
  • siki | ১৪ নভেম্বর ২০১৩ ১০:৫৯623175
  • :-)
  • ঊমেশ | ১৪ নভেম্বর ২০১৩ ১২:৫৭623176
  • কল্যানী থেকে ব্যান্ডেল কি খুব লম্বা জার্নি?
    ঈশ্বর গুপ্ত সেতু দিয়ে এলে কতো-ই বা দুর হবে?

    ঈশ্বর গুপ্ত সেতু তে সাইকেল চালানো অদ্ভুত ভালো লেগেছিল।
    চালিয়ে উঠতে পেরেছিলাম কি না মনে নেই (সেই ১৯৯১-৯২ এর কথা)। কিন্তু নামাটা এখনো মনে পড়ে, যেন মনে হচ্ছিল বাই-সাইকেল নয়, মোটর-সাইকেলে চেপে বসে আছি। প্যাডেল না করে শুধু হ্যান্ডেল ধরে বসে আছি, আর দুরন্ত স্পিডে নামছি।
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৩ ১৩:০১623177
  • শুরু করেছিলাম ইশকুল থেকে, সেখান থেকে কল্যাণীতে যার বাড়ি গেছিলাম, মোটামুটি কুড়ি কিমি তো হবেই।
  • উমেশ | ১৪ নভেম্বর ২০১৩ ১৩:০৯623178
  • আমারও তাই মনে হয়েছিল, ১৫-২০ কিমি হবে।
    আমিও ব্যান্ডেল থেকে কল্যানী গিয়েছি সাইকেলে।
  • রোবু | ১৪ নভেম্বর ২০১৩ ১৪:৩২623180
  • ৯১-৯২ মানে তো সবে সেতু তৈরী হয়েছে বোধ হয়। সেই সময় আমিও যেতাম। তবে বাবার সাইকেলে বসে :-)
  • নেতাই | ১৪ নভেম্বর ২০১৩ ১৪:৩৫623181
  • সাইকেলে আমিও দিঘা গেছি শংকরপুরও গেছি।
  • ঊমেশ | ১৪ নভেম্বর ২০১৩ ১৪:৪৩623182
  • রোবু, ঠিক বলেছো, তখন সেতুটা সবে খুলেছিল, গাড়ী তেমন চালু হয়নি।
    দিদি থাকতো ব্যান্ডেলে, দিদির বাড়ি থেকে সাইকেল নিয়ে সেই সময় সেতু দেখতে গিয়েছিলাম, সেতু পার হয়ে কল্যানী পর্যন্ত গিয়ে আবার ফিরে আসি।
  • নেতাই | ১৪ নভেম্বর ২০১৩ ১৪:৫০623183
  • শংকরপুর যাবার বর্ননা দি-
    আমি সৌমিত্রকে নিয়ে বেরিয়েছিলাম বেলা দশটা নাগাদ। অত দামড়া ছেলে তাও ব্যাটা সাইকেল চালাতে জানে না। বাধ্য হয়ে তাকে সামনে বসিয়ে আমরা যাত্রা শুরু করলাম। শংকরপুর পৌছে বনমালীবাবুর বাড়িতে গেলাম। বৌদি বললেন উনি এখন ঘরে নেই। পাণিপারুল গেছেন। আমরা আবার ফেরত যাত্রা শুরু করলাম তখন প্রায় সাড়ে এগারোটা - বারোটা বাজে। তিরিশ কবাটের কাছে এসে সৌমিত্র বললো, আমার ইসেটা ব্যথা হয়ে গেছে। তারপর আমরা সাড়ে বারোটা নাগাদ ঘরে পৌঁছাই।
  • রোবু | ১৪ নভেম্বর ২০১৩ ১৫:০১623184
  • ওহ, নেতাই-এর তো রামনগরে বাড়ি :-)
  • Partha | ১৪ নভেম্বর ২০১৩ ১৮:১০623185
  • দিঘা থেকে শঙ্করপুর কতো দুরত্ব? ২০ কিমি না তারও বেশী?
  • নেতাই | ১৪ নভেম্বর ২০১৩ ১৮:৩৫623186
  • বাই রোড ১২-১৩ কিমি
    নৌকো করে গেলে ৫ কিমি মতন (কেউ যায় কিনা জানিনা)
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১৩ ১৯:১৪623187
  • পার্থবাবু, আমি ভারি ইম্প্রেস্ড হলাম। আমি যে গঞ্জে বড় হয়েছি সেখানে লোকে হাঁটতে শেখার আগে সাইকেল শিখত (এখন বড্ড গাড়ি আর মোটর সাইকেল)। দিনে ৮-১০ কিমি সাইকেল করতেই হত। তবে সাইকেলে বর্ধমান থেকে দিঘা বেশ ঘা দিয়ে গেল (বুকে)।
  • cm | ১৪ নভেম্বর ২০১৩ ১৯:২২623188
  • আমি উড়ে যাই, স্বপ্নে।
  • Dalia | ১৪ নভেম্বর ২০১৩ ২৩:২৮623189
  • আমাদের এখানে একজনা এসেছিলেন সাইকেলে করে ভারত থেকে হল্যান্ডে। ভাবতে পারবেনা?
  • aranya | ১৫ নভেম্বর ২০১৩ ০৩:১৯623191
  • কল্যানীতে পোচুর সাইকেল চালাতাম বটে, কেজিপিতেও। ঈশ্বর গুপ্ত সেতুতে চালাতে পারি নি, সেতুটা ছিল না তখন, সেই একটা সমস্যা।
    সাইকেল বড় ভাল জিনিস
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন