এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • আ জার্নি ফ্রম ক্যালক্যাটা টো কলকাতা

    Deb
    সিনেমা | ১১ জুলাই ২০০৬ | ৬১৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arjit | ১১ জুলাই ২০০৬ ১৩:২৭634193
  • ওরে বাবা এটা কি?
  • Samik | ১১ জুলাই ২০০৬ ১৪:০৯634204
  • A journey from Calcutta to ?????
  • Samik | ১১ জুলাই ২০০৬ ১৪:১২634215
  • journey from Calcutta to Kolkata

    ঠিক ধরেছি। পরেরটা আর বুঝলাম না।
  • omnath | ১১ জুলাই ২০০৬ ১৫:৩৮634226
  • http://www.youtube.com/watch?=
    এত অবধি মনে হয় ঠিক আছে। তাপ্পর?
  • vikram | ১১ জুলাই ২০০৬ ১৫:৪৮634237
  • দেবাশিস লিংকটা সরিয়ে নিয়েছে দেখছি ইউটিউবে। অথচ ডকুটা আছে। ১১০ মিনিক্ট। লিংক পুনর্বহাল করুন। নইলে মতামত দোবো কি কোরে? আপনি উন্নতি কত্তে চান না?

    বিক্রম
  • vikram | ১১ জুলাই ২০০৬ ১৬:০২634248
  • দেবের মালটা দেখলাম ইউ টিউব থেকে।
    জনতা কমেন্ট দাও।

    বিক্রম
  • J | ১১ জুলাই ২০০৬ ১৬:০৬634251
  • গোটা লিঙ্কটা কী? কেউ বলবে?
  • vikram | ১১ জুলাই ২০০৬ ১৬:১২634252
  • এই হলো লিংক।

    বিক্রম
  • Arijit | ১১ জুলাই ২০০৬ ১৬:৪৫634253
  • দেখলাম - সেন্টিমেন্টাল, নস্টালজিক...

    তবে ভাষ্য ভালো লাগেনি। প্রথমত: গলাটা অতি গম্ভীর লেগেছে, দ্বিতীয়ত উচ্চারণ পছন্দ হয়নি - সিটিকে "সিঋ" মনে হয়েছে - আধা-মার্কিনি উচ্চারণ - কলকাতা অনেক নরমসরম। একই কথা মহিলা কন্ঠ সম্পর্কেও। এবং সেখানে আসল কথার সাথে সিধে ওভারল্যাপ হয়ে ঘেঁটে গেছে - একটু টাইম ডিলে দরকার, এবং ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড ভয়েসের মধ্যে তফাৎ বোঝার জন্যে ভলিউমের ডিফারেন্স দরকার।
  • saa | ১১ জুলাই ২০০৬ ১৬:৪৯634194
  • দুর্গা পুজো ছাড়া কলকাতা হয় নাকি?
  • vikram | ১১ জুলাই ২০০৬ ১৬:৫৭634195
  • আমার তা মনে হয় নি।
    ফটোগ্রাফি বা মালপত্তর ভালো। কিন্তু আমার মনে হচ্ছে এডিটিং টা ঘেঁটেছে। পেস আর সেন্টিমেন্ট এই দুটো ধরা যায় নি। একটা ডেফিনিট টোনে মালটা চললে ভালো হতো।
    স্পেশাল এফেক্ট গুলো অখাদ্য, ওগুলো দূর করুন। আর ঐ একটি মেয়ে গায়নার বাক্স খুললো আর একটি ছেলে বুকের মধ্যে বই ঢোকালো ওগুলো ও ঢপের।
    অর্গ্যানাইজেশানটা আমার মনে হয় এক সুতোয় গেঁথে নামাতে হবে। ভাষ্যের ইংরিজিটা ভারতীয় ইংরিজি (খবর পড়ার) হলে বেটার লাগতো।
    মালপত্রগুলো সাজাতে হবে আর কি।

    আর এত কথার পরেও বক্তব্‌য়্‌ব হলো, দেবের বানানোটা আমার বেশ লাগছে। বেশ ভালো লাগছে।

    বিক্রম
  • J | ১১ জুলাই ২০০৬ ১৭:১৮634196
  • ভালো হয়েছে তো!
  • Deb | ১১ জুলাই ২০০৬ ২২:১৬634197
  • Here is the correct link

    1.It is a Docu-drama on the city .
    2.I am trying to frame all the positive things of calcutta.
    3.I am not very expertise on Editing...please let me correct all the editing issues.
    4.many people has helped me on this film like Goutam Ghosh,Sandeep Ray, Ushadi,Haimanti di etc.
    5.I want your honest opinion on the demo reel.I have a full confi. on you guys that you have many talents in this forum.
    Thnx
    Deb
    Note:Admin : can you please correct the link and subject on the Top?
  • dam | ১২ জুলাই ২০০৬ ০৫:০৬634198
  • দেব,

    আপনাকে ২-১ টা পরামর্শ।

    ১। বিষয়ের নামে কখনও url দেবেন না। আপনি যেকোন একটা ছোটখাট বিষয়ের নাম দিন।

    ২। বিষয়টা তৈরী হয়ে গেলে এবারে "এই বিষয়ে আপনার মতামত দিন" এ ক্লিক করে কিছু ই®¾ট্রা লেখার থাকলে লিখুন। আর url সবসময় দেবেন অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে। এই চিহ্নের মধ্যে।
  • Paramita | ১২ জুলাই ২০০৬ ০৮:৩১634199
  • ঐ নামী দামী মুখগুলো আমার কাছে একমাত্র কলকাতা নয়। এবং ইমপর্টেন্ট কলকাতাও নয়। পজিটিভ দিক ধরবেন সে খুবই ভালো কথা, কিন্তু সাধারণ মানুষের পজিটিভ দিক দেখালে (যেটা বেশি চ্যালেঞ্জিং) নিজের কলকাতার সঙ্গে আইডেন্টিফাই করতে পারতাম। এ মুখগুলো সর্বক্ষণ মিডিয়ায় দেখে ক্লান্ত।
  • Deb | ১২ জুলাই ২০০৬ ২২:৪৮634200
  • আপ নারা interested হোলে আমি আপ্নাদের কে script টা পাঠাতে পারি review র জন্য।আমর ই মেইল [email protected]
    Please send your mail to me. Thnx Deb
  • J | ১৩ জুলাই ২০০৬ ১৩:১৩634201
  • দেব,
    আপনার ঐ সিনেমায় এট্টু কুমোরটুলি, কালেঘাট, নিউমার্কেট, নর্থ ক্যালকাটা, এসব ঢোকাতে পারবেন? মানে আপনার যদি মনে হয় ঢোকানো যাবে, তবেই। কারণ আমরা সবায় মিলে সবরকম মতামত দিলে ব্যাপারটা কালাচাঁদের ছবি হয়ে যেতে পারে। আমি কিন্তু নিধিরাম হিসেবেই আমর মত দিলাম। মানে ঐ জিনিষগুলোও কোলকাতার খুব সুন্দর দিক, হয়ত ঝকঝকে পরিষ্কার নয়, কিন্তু সুন্দর।
  • Deb | ১৩ জুলাই ২০০৬ ২৩:২৯634202
  • হেলো J
    কুমার্টুলি থেকে নোর্থ কোল্কাতা, Tollyganj সোব ই আচে।সুধু বাদ পোরেচে Port areaBecause they didnt give permission for photography
    দেব
  • Arjit | ১৪ জুলাই ২০০৬ ১৬:১৭634203
  • দেব - একটা ভালো আইডিয়া দিতে পারি, এই রাস্তায় আসতে আসতে মনে হল। গুগুল আর্থের শুরুর দিকটা দেখেছেন? আপনার আগে মার্ক করা কোন লোকেশনে ক্লিক মারলে গ্লোবটা ঘুরতে ঘুরতে আর জুম হতে হতে সেই জায়গায় পৌঁছে যায়? সেরকম ধরুন আপনি হাওড়া ব্রীজ দিয়ে শুরু করতে চান - আগে থেকে গুগুল আর্থে সেটা মার্ক করে ফেলুম, তারপর আবার শুরু করুন - আর ওই মার্কে ক্লিক করুন - গ্লোব ঘুরতে ঘুরতে আর জুম করতে করতে হাওড়া ব্রীজে পৌঁছবে - এই পুরোটা আপনি আপনার ভিডিওর শুরুতে দিতে পারেন - যে হাওড়া ব্রীজ পেলেন, সেখান থেকে একটা ভালো ট্রানজিশন (ফেড জাতীয়) দিয়ে আপনার আসল হাওড়া ব্রীজ...
  • Ishan | ১৪ জুলাই ২০০৬ ২১:৩৬634205
  • অজ্জিতের কনসেপ্ট অতি পচা।

    দেবের জন্য একটি অযাচিত উপদেশ। বানাবার আগে কারো পরামর্শ/মতামত নেবেন না। তাতে মালটা ঘেঁটে যাবে। যা মাথায় আছে বানিয়ে ফেলুন। পছন্দ হলে খুব ভালো খুব ভালো বলব, খারাপ হলে পচা হয়েছে বলব। আর দুচাট্টে ফুট কাটব। সেসব পরের ফিলিলিমে কাজে লাগাবেন। এই ফিলিমে সবার পরামর্শ নিলে জিনিসটা না ঘরকা না ঘাটকা হয়ে যাবে।

    এতো কিছু বলিয়াও, এই যেটুকু দেখেছি, সে নিয়ে আমার দুটি কথা বলার আছে:-)।
    এক। ঐ গ্রাফিক্স গুলো বাদ দিন।
    দুই। ছেলে-মেয়ের প্রেম, বিখ্যাত লোকেদের সাক্ষাৎকার বাদ দিন। বাংলা আপনার কলকাতার জার্নিটা এনে ফেলুন। শুট করতে গিয়ে কলকাতা যেমন দেখেছেন তেমন।

    তবে আবার, আমার এইসব উপদেশে কান না দিলেই ভালো করবেন। কারণ ফিল্মটা আপনি বানাচ্ছেন, আমি না।
  • Arjit | ১৪ জুলাই ২০০৬ ২১:৪৫634206
  • বাজে বল্লে তো হবে না, যুক্তি দে।
  • Ishan | ১৪ জুলাই ২০০৬ ২২:১৬634207
  • যুক্তি টুক্তি নেই। পছন্দ হলনা বলে বললাম। :-)
  • dri | ১৪ জুলাই ২০০৬ ২৩:১৫634208
  • বইমেলা, বইপাড়া, পূজো এগুলো ঢোকাতে পারেন। ভীড় বাস, বাজার, দরদাম, ফুচকা খাওয়া, সিনেমার টিকিটের লাইন, এক কথায় ডেইলি লাইফ আরো বেশী থাকলে ভালো হত। হয়ত পুরো ফিল্মে আছে। কিন্তু ট্রেইলারটা বড্ড বেশী ক্লিশে ইমেজে ভর্তি। সৌরভ গাঙ্গুলির ঐ চার মারাটা অতক্ষণ না দেখিয়ে কেটে আরো ছোট করে দিন, শুধু অ্যাকশান পার্টটুকু রেখে। বরং দেখান টিভি দোকানের সামনে খেলা দেখার ভীড়। পুরো অংশটায় আমার সবচেয়ে ভালো লেগেছে ট্যাক্সিআলার মিটার ডাউন করার পার্টটা। সুন্দর ডিটেল ক্যাপচার, সুন্দর এডিটিং।

    লড়ে যান। সাহস করে যে নামতে পেরেছেন এটা খুব বড়। অল দা বেস্ট।
  • bozo | ১৪ জুলাই ২০০৬ ২৩:২৭634209
  • দেব, মাছের বাজারে ঢুকে কানকো দেখে মাছ কেনা টা দেখান। একেবারে বর্ষায় জএল থৈ থৈ বৈঠক খানা বাজার। সাহেব রা দেখবে আর কইবে 'uncouth, uncouth, how horrible'

    গাঙ্গুলী কে দেখিয়ে কি হবে? ঢ্যাড়শ মাল, ভেগে গেছে। দেখান পাড়ার ক্রিকেট। গলির ক্রিকেট, সম্ভব হলে চটি ক্রিকেট।
    world cupAdidas এর add টা দেখেছেন তো? সেই রকম একটা ফুটবল খেলা নামান দেখি।

    আর পারমিতা দি কে ডিট্টো। নামী-দামী মুখ গুলো বাদ। ওরা কি কোলকাতা না কি? সুর্য্যোদয়ের বাবুঘাট দেখান, মাঝরাতের মল্লিকবাজার ট্রাম ডিপো দেখান। আপিস টাইমে হাওড়া স্টেশন। ভাববেন না লোকে এই সব দেখবে না। শহরের বড় বিষয় হল শহরের স্পন্দন। সাধারন মানুষ কি করে বেঁচে থাকে। সেটাই দেখান।

    যদি পারেন প্লীজ দেখাবেন রুটের অটোর রেষারেষি। কাকে বলে সার্ভাইভাল অফ ফিটেস্ট। দেখান রাস্তা ছেড়ে বাসের ট্রাম লাইনে উঠে যাওয়া। গড়িয়াহাটের ফুটপাথে বা হাতীবাগানের হাটে হকার ছেলের দরদাম। দেখান চিড়িয়া বাজার। উফ্‌ কলকেত্তা মানে কত্তকিছু।
  • dri | ১৪ জুলাই ২০০৬ ২৩:৫১634210
  • মাংসের দোকানে ঝোঝুল্যমান মাংস দেখান। বড় পরীক্ষার সময় স্কুলের বাইরে টেন্স ছাত্রছাত্রীদের নাকে ঘাম দেখান, তাদের মা বাবাদের দেখান। শহরটার পাল্‌সটা দরুন।
  • r | ১৭ জুলাই ২০০৬ ১৪:২২634211
  • আম্মো দুইখান কথা বলার লোভ সামলাতে পারলাম না:

    ১) "কলকাতা" নিয়ে ফিলিম বানাবেন না। বানালে স্পেসিফিক জিনিষ নিয়ে বানান। এই ধরেন তেলেভাজার ইতিহাস, ভিখিরির হোটেলে একদিন, কিংবা টাইপিস্টদের ভূত ও ভবিষ্যৎ। "কলকাতা"র মত অল এনকম্পাসিং ব্যাপার নিয়ে ফিলিম নামাতে গেলে ছড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক।

    ২) আর যদি আমার মতো বুদ্ধিমান লোকের কথা না শুনে "কলকাতা" নিয়েই ফিলিম বানাবেন বলে ঠিক করেন, তাহলে নিজের বাড়ি থেকে শুরু করুন। আপনি বা আপনাদের প্রতিদিনের জীবন এবং তার মধ্যে পরতে পরতে কোন কলকাতা লুকিয়ে আছে। তাতে যদি উত্তর কলকাতা না আসে তো নাইবা এল। কলকাতার ট্যুরিস্ট স্পট এবং ট্যুরিস্ট পার্সোনালিটি নাই বা দেখালেন। আপনার নিজের কলকাতা নিয়ে ফিলিম তুলুন। ভালো হবে।
  • tan | ১৭ জুলাই ২০০৬ ২০:০৫634212
  • দেব,এইসবই মুল্যবান পরামর্শ সবই অবিশ্যি করে আপনি বিবেচনা করুন আর "সুকুমার সমগ্র" তে কালাচাঁদের ছবি বলে একটি অসাধারণ গল্প আছে,আগেই হয়তো আপনার পড়া,আরেকবার পড়ে নিন।
  • Deb | ১৭ জুলাই ২০০৬ ২৩:৪২634213
  • নমস্কার সবাইকে।
    আমর ছবির থিম টা একটু আলাদা।
    আমি কোল্কাতা র 300 years er Transition টা দেখিয়েছি and trying to prove to the other world that calcutta is a city of talents in every aspects like films,arts,novel,poem,games,sports, science and politics and moreover the contribution to India .Calcutta is a different city than the other city in India....
    "What Bengal thinks Today...."(No Flames please!)
    waiting for reviews and comments from Sumeru & Somenath

    ধন্যবাদ
    দেব
  • tan | ১৮ জুলাই ২০০৬ ০০:০৩634214
  • তাইলে জগদীশ চন্দ্র গেলেন কোথা? প্রফুল্লচন্দ্রই বা কোথা? বেঙ্গল কেমিকেল?
    মেঘনাদ সাহা,সত্যেন বোস?
    তারপরে ম্যালেরিয়ার মশা টসা নিয়ে গবেষনারত রোনাল্ড রস?
    রামন এফেক্ট এর গবেষনারত সি ভি রামন?
    তারপর ডেভিড হেয়ার উইলিয়াম কেরী মার্শম্যান?
    রামেন্দ্র ত্রিবেদী?
    ৩০০ বছরে যে যুগান্তকারী জিনিসের লিস্ট শেষই হবে না!!!!
  • saa | ১৮ জুলাই ২০০৬ ০০:২২634216
  • কবিগুরু, বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা (নারীশিক্ষা), রাজা রামমোহন (সতীদাহ), বিদ্যাসাগর, লিস্টির তো শ্যাষ নাই...........
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন