এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ২৪ জুলাই ২০১৪ ১০:০৪646049
  • হুম্ম

    মোবার টিম অনেকদিন পর ব্যালান্সড দেখাচ্ছে, এবছর ভোট আছে তাই

    অন্তত একটা বিদেশী ডিফেন্ডার দুজন মিডফিল্ডার আর একজন স্ট্রাইকার আছে টিমেঃ) লালকমল, কিংশুক, জেজে, প্রিতম- ভারতীয়রাও খারাপ নেইঃ) দেখা যাক।

    "এই সময়" এর ফুটবলের খবর কি ফেবু থেকে দেয়? আগেরদিন ফেবুতে যা-যা লেখা হয়, পরেরদিন এই সময়ে থাকে
  • ঊমেশ | ২৪ জুলাই ২০১৪ ১১:১৯646160
  • এই তো এসে গেছে ফুটবলের নতুন টই।

    এবারের প্রিমিয়ার লিগ আশা রাখছি দারুন জমাটি হবে।
    ম্যানু আর স্পার্স দুজনেই ভালো ম্যানেজার এনেছে, তাই প্রথম চারের লড়াইটা বেশ টাফ হবে।

    কলকাতা লিগে এবার একটু লড়াই হতে পারে, মোবা ভালো টিম করেছে (হতে পারে ইলেকশনের জন্যে)

    আই-লিগ মনে হয় না ব্যাঙ্গালোর থেকে বাইরে যাবে, তবে এবার আর্মান্দো প্রথম থেকে আছে, আর র‌্যান্টি এসেছে, তাই আশা রাখতে দোষ কি?
  • + | ২৪ জুলাই ২০১৪ ১৪:৩৩646271
  • মুম্বাই টিমের কোচ হচ্ছে রুড গুলিট!!!!!!!!!!!!!!!!!!!!!

    জানিনা কতটা সত্যি
  • + | ২৪ জুলাই ২০১৪ ১৬:১৫646382
  • বাজারে গুজব সুয়ারেজের ব্যান নাকি কমছে। উরুগুয়ে অ্যাপীল করেছিল, কমেনি। এবার বার্সা করছে।

    খেলুক খেলুক, খালি চ্যাম্পিয়নস লীগে আমাদের গ্রুপে না পড়লেই হবে
  • + | ২৪ জুলাই ২০১৪ ১৭:৫৮646493
  • আবার কিছু লোকে রেগে যেতে পারে এই পোস্ট দেখে, যদি সুয়ারেজের ব্যান ৪মাসই হয়ে থাকে তবে তা উঠছে ২৫শে অক্টোবর

    প্রথম এল ক্লাসিকো কবে? ২৬শে অক্টোবর।
  • ঊমেশ | ২৪ জুলাই ২০১৪ ১৯:৪৭646604
  • গান্ধী-ভায়া কি উভয়-সংকটে?
    সুয়ারেজ কে সাপোর্ট করলে তো আবার বার্সা কে সাপোর্ট করতে হয়।
    না কি সুয়ারেজ কে পুরোপুরি ভুলে যেতে চাইছো?

    এবারের এল ক্লাসিকো মিস করা যাবে না
    মেসি-রোনাল্ডো-বেল-জেমস(হামেস)-নেইমার-বেন্জিমা-সুয়ারেজ একসাথে এক ম্যাচে!!!!

    আমার তো এখন থেকেই দিন গোনা শুরু।
  • + | ২৪ জুলাই ২০১৪ ২০:১৩646715
  • সুয়ারেজকে সাপোর্ট করব, যেমন নেইমারকে করি। কিন্তু বার্সাকে করব না। আর সুয়ারেজের ব্যান যদি উরুগুয়ে অ্যাপিল করার পর তুলে নিত, তাহলে বলতামনা, এখন বার্সা অ্যাপীল করার পর তুলে নিলে কেমন কেমন লাগবে।

    উমেশদা, তা'বলে ইনিয়েস্তার নাম মিস?
  • + | ২৫ জুলাই ২০১৪ ২১:৫৭646826
  • দ্রোগবা ব্যাক চেলসীতে
  • Arpan | ২৫ জুলাই ২০১৪ ২২:১৩645414
  • আমাদের একজন ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার ছিল। এদিকে শুনছি ক্যাসিয়াস আর ওস্পিনা দুজনকেই অফার দিচ্ছে।

    তিনজন গোলির মধ্যে থেকে একজনকে বেছেবুছে বোধহয় ডিফেন্সিভ মিডফিল্ডার খেলাবে!
  • + | ২৭ জুলাই ২০১৪ ০৯:২২645525
  • আজকের রবিবারোয়ারিঃ)

    আহাঃ)
  • lcm | ২৭ জুলাই ২০১৪ ১০:১০645636
  • ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্‌স কাপ-এ রিয়াল মাদ্রিদ বনাম ইন্টার মিলান খেলা দেখলাম আজ, ভালই হল - স্টেডিয়াম ভর্তি ছিল। অবশ্য তারকা খেলোয়াড় সব এখনও আসে নি।


    গোল করার পরে বেল-কে অভিনন্দন -- ভারী সুন্দর একটি করল বেল
  • ঊমেশ | ২৮ জুলাই ২০১৪ ১৪:৫৬645858
  • ওরকম দু-একটা ভুল তো থাকবেই।

    যেমন, আমাদের মাঝমাঠে আবার বেন্ডার বলে কে খেলে?
  • Arpan | ২৮ জুলাই ২০১৪ ১৫:০৯645969
  • কিন্তু উমেশ, তুমি কি খবর রাখো যে স্যার আর্সেন আবার কালিদাস হতে চলেছেন? উইলশেয়ার এই সিজন ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে নাকি খেলবে। ঃ |
  • ঊমেশ | ২৮ জুলাই ২০১৪ ১৫:৩৬646005
  • না, এরকম কোনো খবর পাইনি।

    অ্যালেক্স সঙ্গ চলে যাবার পর ও জায়্গাটা আর পুরণ হলো না। তবে উইলশায়ার কে এমন পজিশনে মনে হয় না স্যুট করবে। বড্ডো পলকা প্লেয়ার, একটু ডাকাবুকো কাউকে চাই।
    ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার না থাকার জন্যে ডিফেন্ডার'রা বেশ চাপে থাকে।

    একটা ভালো খবর কলম্বিয়ান বিশ্বকাপার কিপার কে সাইন করিয়েছে। অনেকদিন পরে আর্সেনালে দুটো ভালো গোলকিপার একসাথে টিমে।
  • Arpan | ২৮ জুলাই ২০১৪ ১৫:৪১646016
  • খেদিরা অনেক দাম চাইছে। আর সেন্ট্সদের প্লেয়ারটাকে বোধহয় পাওয়া যাবে না।

    উইলশেয়ারকে ঐ পজিশনে খেলানো সুইসাইডাল। ক

    কিন্তু তুমি কি সত্যি ফলো করছ না? জ্যাক উইলশেয়ার+ডিফেন্সিভ মিডফিল্ডার দিয়ে সার্চ করলেই গাদা গাদা লিং আসছে!
  • + | ২৮ জুলাই ২০১৪ ১৫:৫৪646027
  • বেন্ডারকে কি আর্সেনাল বিড করেছে? হেব্বি ভালো প্লেয়ারটা লিভারপুল একবার ট্রাই করবে শুনেছিলাম, কিন্তু ক্যানকে নেওয়ার পর আর কোনো আপডেট দেখছিনা।

    এদিকে সাউথ্যাম্পটন আরো ফাঁকা হবে ?? রডরিগেজের জন্যও নাকি রজার্স বিড করবেঃ)

    ম্যানুতে ভিডাল-লিভারপুল বার্টান্ড- আর্সেনালে বেন্ডার

    ভাগ্যিস মেসি-ক্যাসিয়াসকে দেয়নিঃ)
  • Arpan | ২৮ জুলাই ২০১৪ ১৫:৫৬646038
  • খেদিরা নাকি ওয়েজ ডিমান্ড ড্রপ করেছে। দেখা যাক।
  • ঊমেশ | ২৮ জুলাই ২০১৪ ১৬:২০646050
  • একটু ব্যস্ত থাকার জন্যে "বিবিসি-খেলা" ছাড়া আর অন্য কিছু দেখার সময় হচ্ছে না।
  • Arpan | ২৯ জুলাই ২০১৪ ২২:০৬646061
  • মুর্গিগুলো আবার নতুন করে মুর্গি হল মনে হয়। ঃ D

    http://www.bbc.com/sport/0/football/28542225
  • + | ২৯ জুলাই ২০১৪ ২৩:৫৫646072
  • টুইট
    Morgan Schneiderlin :
    6 years of an amazing journey #saintsfc DESTROYED in 1 hour !!!
  • Arpan | ৩০ জুলাই ২০১৪ ০০:০০646083
  • ডগলাস কোস্তা আমাদের হতে চলেছে?
  • + | ৩১ জুলাই ২০১৪ ১২:৩৪646094
  • তাতা মার্টিনো আর্জেন্টিনার নতুন কোচ
  • robu | ০১ আগস্ট ২০১৪ ১০:২৮646105
  • বুঝছি না, ফ্লামিনি, আর্তেতা দুজনেই আছে, উইলশায়ারকে কেন!!
  • Arpan | ০১ আগস্ট ২০১৪ ১৯:২৪646116
  • কুইন্তেরো আর্সেনাল জয়েন করছে!!!

    আর্সেনবাউর তো জয়জয়াকার এবার। কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারের কী হল?
  • + | ০১ আগস্ট ২০১৪ ২১:৩২646127
  • ফ্লামিনি আধা মরশুম চোট খাবেই, আর্টেটা ডিফেন্সিভ নয়, হোল্ডিং
  • robu | ০১ আগস্ট ২০১৪ ২২:১৩646138
  • আর কোন বেন্ডারের কথা হচ্ছে? স্বেন তো? নাকি লার্স?
    চেম্বার্সকেও তো নিয়েছে। ডিফেন্সিভ মিড এ খেলতে পারে। উইলশায়ার কেন ঃ-(
  • + | ০২ আগস্ট ২০১৪ ১৮:৪১646149
  • রোবুদা, লার্স

    এদিকে এবারের ট্রান্সফার মার্কেটে সবথেকে বড় চমক কি এটা হবে?
    Frank Lampard: Man City set to sign ex-Chelsea player on loan

    http://www.bbc.com/sport/0/football/28616101
  • + | ০৩ আগস্ট ২০১৪ ১২:১৫646161
  • ভালো খবর পড়লাম। আর্সেনাল স্কুলের সাহায্য নিয়ে জেসিটি আবার টিম বানাবে এবার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন