এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শাক্যজিৎ | ০২ মার্চ ২০১৫ ১৮:১৫668209
  • ফারাবীকে আমি চিনতাম না। অভিজিত রায়ের হত্যার কয়েকমাস আগে থেকে ফারাবীর নাম শুনেছি। অল্পবয়স্ক একটা ছেলে, যাকে জামাত নিজের মুখপত্র হিসেবে সোসাল মিডিয়াতে ব্যবহার করে। ফ্যানাটিক শুধু না, ফেসবুকে এই ছেলেটা মেয়েদের স্টক করে বেড়ায়, এর ওর কাছে মোবাইলের টপ-আপ করে দেবার জন্যে টাকা চায়, ল্যাপটপ কিনে দেওয়ার দাবী করে। আর বিরুদ্ধমতের লোকজনকে ডেথ থ্রেট দিয়ে বেড়ায়, মেরে ফেলব, কেটে ফেলব এসব বলে। তো, স্বাভাবিকভাবেই এমন লোকের প্রতি কোন উতসাহ জন্মানোর কথা না। ফারাবীর প্রোফাইলেও কখনো যাইনি। চেনা তো দুরের কথা।

    ফারাবীর নাম আবার শুনলাম অভিজিত রায় মার্ডার হবার পর। ফারাবী অ্যাবস্কন্ডিং ছিল, এবং আজ দেখলাম সে অ্যারেস্টেড হয়েছে। তো, এটা স্বাভাবিক ব্যাপার যে এতে অনেকেই খুশী। এটাও স্বাভাবিক যে অনেকের উল্লাসের মাত্রাটা তুলনামূলকভাবে একটু বেশি-ই। এমনকি এটাও অস্বাভাবিক নয় যে এই অ্যারেস্টে অনেকেই তদন্ত শেষ হবার আগেই “মার ব্যাটাকে!” বলছেন, অথবা মুসলমানদের সন্ত্রাসবাদী ধর্ম নিয়ে আকাশ ফাটাচ্ছেন। না, এর কোনোটাই অন্তত আজকের বাস্তবতায় দাঁড়িয়ে অস্বাভাবিক নয়।

    কিন্তু আমার মনে পড়ছে কয়েক মাসের আগের আর একটা হত্যাকান্ডের কথা। কোরপান সাহ নামের এক মানসিক প্রতিবন্ধী যুবককে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলেছিল কয়েকজন আলোকপ্রাপ্ত মেডিকাল কলেজের ইন্টার্ন। অভিজিত রায়ের হত্যা এবং কোরপানের হত্যা বিপ্রতীপে দাঁড়িয়ে। অভিজিত মেধাবী, উচ্চশিক্ষিত, যুক্তিবাদী। আলোকপ্রাপ্ত পশ্চিমী সমাজের প্রতিনিধি। কোরপান শাহ হতদরিদ্র, ভিক্ষে করে খেতেন, মাথায় গন্ডগোল ছিল। অভিজিতকে হত্যার দায়ে গ্রেপ্তার ফারাবীর সাথে বরং সোসিও-কালচারাল অ্যাশপেক্টে কোরপানের মিল অনেক বেশি। দুজনেই অন্ধকারাচ্ছন্ন গ্রামীণ সমাজ থেকে উঠে এসেছেন। তেমন-ই, অভিজিতের সাথে অনেক বেশি মিল কোরপান হত্যার দায়ে অভিযুক্ত ইন্টার্নদের। ফারাবী যেমন কোরপানের সাথে নিজেকে আইডেন্টিফাই করতে পারে, সেই ইন্টার্নরা নিজেদের আইডেন্টিফাই করতে পারে অভিজিতের সাথে। এবং কি আশ্চর্য্য, অভিজিত জন্মসুত্রে হিন্দু (পরে নিজের চয়েসে নাস্তিক), খুন হয়েছেন মুসলিমদের হাতে। কোরপান জন্মসুত্রে মুসলমান, তাঁর খুনীদের মধ্যে অবশ্য হিন্দু মুসলিম দু-ই ছিল, সংখাধিক্যে হিন্দু উচ্চবর্ণরা বেশি। মোটকথা, সেই খুনীদের মধ্যে কোন মুসলমানের-ই ধর্ম-পরিচয় প্রবল হয়ে ওঠেনি ফারাবীর মতন।

    আর তাই জন্যেই কি কোরপান শাহের জন্য যখন হোক-কলরব করতে হয়, তখন কুড়ি তিরিশ জনের বেশি আসে না? গোটা কলেজ স্কোয়ার ফাঁকা থাকে, কয়েকজন জান-কবুল অ্যাকটিভিস্টের হাতে টিমটিম করে জ্বলতে থাকা পতাকা বাদে। আর অভিজিত রায়ের জন্য বন্যার মতন মিছিল আছড়ে পড়ে ঢাকার রাজপথে, সোসাল মিডিয়া ভরে ওঠে শোকে ক্রোধে শপথে। জন্ম নেয় হাজার অভিজিত, আর কোরপান সাহ কেমন দেখতে ছিলেন সেটাই আস্তে আস্তে ভুলে যাই আমরা। শুধুই দুজনের আর্থ-সামাজিক অবস্থার তফাতের জন্য তা ঘটে না। ঘটে, কারণ ফারাবীকে প্রোফালিং করা অনেক বেশি সহজ। ফারাবীর থেকে অনেক বড় হয়ে ওঠে ফারাবীর টুপি, দাড়ি, আলখাল্লা। আমাদের রক্তের মধ্যে পুরুষানুক্রমে অর্জিত ঘৃণা আমরা তাই খুব সহজেই উগড়ে দিতে পারি ফারাবীর দিকে। আমরা যখন অভিজিতের শোকে মগ্ন থাকি ইস্লামোফোবিয়া নিঃশব্দে তার দাঁত নখ বার করে উঠে আসে। গণ-বিচারসভা বসে। ক্যাংগারু কোর্ট চালু হয়। ফারাবীর ছবি ঘুরতে থাকে হাত থেকে হাতে, ক্রিমিনাল হিসেবে।

    আর উচ্চবর্ণের হিন্দু বা আলোকপ্রাপ্ত মুসলমান খুনীদের নিয়ে কেই বা কবে মাথা ঘামিয়েছে! আমরা তো জানি, ল উইল টেক ইটস ওন কোর্স। এমনকি এ-ও জানি যে চুরি ডাকাতিটা ওদের জাত থেকেই বেশি হয়। ফলে মোবাইল চোর বলে পিটিয়ে মারলে মনে হয়, যা ঘটে তার কিছু তো বটে!

    ফলে, দিনের শেষে লক্ষ মোমবাতি জ্বলবে। আমাদের শোক ক্রোধ অশ্রু হয়ে নেমে আসবে মৌলবাদের ওপর। অভিজিত প্রতীক হয়ে উঠবেন। যুক্তিবাদী আন্দোলনের পুরাণপুরুষ হিসেবে তাঁর নাম গণ্য হবে। আর সমস্ত যুক্তির উল্টোদিকে দাঁড়িয়ে থাকা, কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার বাংলাদেশের একটা অশিক্ষিত, ধর্মীয় ফ্যানাটিক জেলে যাবে। এই খুনের পর তার কি বক্তব্য ছিল, আমরা জানব না, তার ভয়েস আমাদের কাছে পৌঁছবে না, আমরা আমাদের ইন্টারপ্রিটেশন তার ঘাড়ে চাপাব, তাকে ডিসেক্ট করব মৌলবাদের প্রতিভূ হিসেবে, অথবা জাস্ট ভুলে যাব দুদিন বাদে। সব ছক যেমন মিলে যায়, সব নদী যেমন ভাবে জীবনের সব লেনদেন মিটিয়ে ফেলে। শুধু দুদিন বাদে, আবার নিঃসব্দে অন্য কোনো ফারাবী তার প্রোফাইল খুলে ফেলবে কোনো সোসাল মিডিয়াতে।

    নাহ। ফারাবীকে আমি চিনতাম না। কোরপান শাহকেও নয়। ফারাবীদের চেনা অত মুখের কথা নয়।
  • byaang | ০২ মার্চ ২০১৫ ১৮:২৯668320
  • "ফারাবীর থেকে অনেক বড় হয়ে ওঠে ফারাবীর টুপি, দাড়ি, আলখাল্লা। "

    তীব্র আপত্তি জানালাম। কীভাবে এক কম্বলে সব মানুষকে ঢেকে দিলেন, জানতে পারি?

    "কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার বাংলাদেশের একটা অশিক্ষিত, ধর্মীয় ফ্যানাটিক জেলে যাবে। "

    একটা লোক দিনের পর দিন বহু মানুষকে খুনের হুমকি দিয়ে যাবে, আর শুধুমাত্র সে "অশিক্ষিত, ধর্মীয় ফ্যানাটিক " বলে তাকে জেলে ঢোকানো যাবে না, এ কেমন দাবী হল?

    জাস্ট কথা বলতে ইচ্ছে করছে না। শুধুই সময় নষ্ট।
  • abc | ০২ মার্চ ২০১৫ ১৮:৩৩668431
  • যুগোপযোগী টই। আসলে আলোকপ্রাপ্ত ইসলামোফোবিক কলকাতার হিন্দুরা এটা বোঝে না। বিষয়টা নিয়ে অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে আমিই একটা কবিতা লিখে ফেললাম=

    বড়বিজ্ঞান ছোটবিজ্ঞান অর্থনীতির গাছপাথর
    তরোয়াল হাতে ফারাবী শফিউর দুর্গ করেছে ঢাকাশহর
    ছোট সেকুলার মেজ সেকুলার আলোকপ্রাপ্ত বামাতি ঝড়
    অন্ধকারের অন্দর থেকে ধর্মযুদ্ধে ঢাকাশহর
    জান কবুল ওই গাঁয়ের পোলার হাতে চাপাতির সেই বহর-
    মার্জিন থেকে আম্রিকা নাচায় ফারাবী মিঁঞার ঢাকাশহর।
  • hu | ০২ মার্চ ২০১৫ ১৮:৩৭668542
  • এই লেখাটা শুধু সময়ের অপেক্ষা ছিল। এবার একটা আদ্যন্ত নিষ্ফলা তর্ক শুরু হবে।
  • byaang | ০২ মার্চ ২০১৫ ১৮:৪০668574
  • ফারাবি আর কোরপান এক হল?

    একটা বদ শয়তান লোক, দিনের পর দিন লিখেই চলেছে ইন্টারনেটে তার কুৎসিত মানসিকতার পরিচয় দিয়ে, আর তারপরেও "এই খুনের পর তার কি বক্তব্য ছিল, আমরা জানব না, তার ভয়েস আমাদের কাছে পৌঁছবে না," জাতীয় আক্ষেপ ছাপার অক্ষরে পড়তে হবে?

    আর "ধর্মীয় ফ্যানাটিক"দের কথা শুনতে যাবই বা কেন? ফারাবিই হোক বা মোহন ভাগবত! এদের বক্তব্য শোনার প্রয়োজন দেখি না।
  • pi | ০২ মার্চ ২০১৫ ১৮:৪০668563
  • শাক্য, গ্রুপে যা লিখেছি, এখানেও সেগুলো লিখলাম। বাংলিশ ই পোস্ট করছি, দুঃখিত। এই পোস্টগুলো চাপানউতোর সূত্রে লেখা, এখানে গুছিয়ে কাউণ্টার করতে পারলে হয়তো ভাল হত, কিন্তু সে সময় নেই। কিন্তু এরকম একটা পোস্টে কিছু না লেখাটাও বোধহয় খুব খারাপ। মৌলবাদকে সমর্থন করার মতই।

    lekhata khub i bhulbhal laglo. kintu Sakyajit Bhattacharya dhyamnamo korchhe jaani bole ar egulo counter korar chap nilam na.

    eta jara like korechhe, asha korchhi, tarao dhyamnami i korchhe. kintu Anton Swam er moto amar o boktobyo, ei bishoy ta ke er theke chhar dilei bhalo hoto.

    mob lynching er biruddhe darano ek byapar, ar Farabir pokkhe darano arek byapar. mob lynching er bipokkhe jete gele Farabir pokkhe hote hae jana chhilo na. anato amar to mob lynching o Farabi duier bipokkhei eksathe darate bindumatro asubidhe hochhe na !

    eta jodi dhymnamo na hoe serious post hae, tahale Sakyajit Bhattacharya r kachhe theke eta churanto bhabe unexpected. bolte badhyo hochhi, eto illogical post khub kom dekhechhi.

    ar ami, satyi i mone korchhi, ei mob lynching ta jor kore chapano hochhe, lokjon cheyeche oke dhora hok, chobi circulat kora hok, eder 99% er modhye ami kono mob lynching mentality dekhini.

    RSS er killer der chhobi circulate korar samoi to samosya dekhina. Babu Bajrangi r video ? ami nije bahubar korechhi. takhon Sakyajit Bhattacharya r mone haeni, aha re Babu Bajrangi r mob lynching hote pare ?

    Farabi ra kotha tehke elo, pichone ar kara kara ache, e nie prashno tola hochena emon na, Farabir greptar haoa ba tate khushi haoar sathe taderke na khionjar kono samporko o ache bole mone korina. baring farabi ke greptar kara hole sei kaj tai sahajataro habe
  • byaang | ০২ মার্চ ২০১৫ ১৮:৪৩668585
  • কোরপানের সাথে ফারাবিকে মেলানো টা জাস্ট নিতে পারা যাচ্ছে না।
  • abc | ০২ মার্চ ২০১৫ ১৮:৪৫668596
  • এই জাতীয় লেখা গুরুর ফেবু গ্রুপে বা সাইটে অ্যালাও করলে, তাতে বেশিরভাগ অ্যাডমিনের লাইক দেখলে, কারো মনে ভুল ধারণা জন্মানো কি অস্বাভাবিক? এরকম নৃশংস হত্যাকাণ্ডের অ্যাপলজিস্টদের ফ্রিডম অফ স্পিচের অজুহাত দেখিয়ে নরম সমর্থন দেওয়া ঠিক নয়।
    এটা আমার ব্যক্তিগত মতামত। সুতরাং কারও ভেবে দেখার দায় নেই।
  • pi | ০২ মার্চ ২০১৫ ১৮:৪৬668607
  • মব লিঞ্চিং নিয়ে কাল গ্রুপে হাজার হাজার পোস্ট হয়ে গেছে, এবং আমরা বহুজনই সেখানে বলেছিলাম, ফারাবি কে ধরতে বলা আর মব লিঞ্চিং একেবারেই এক নয়। সেরকম এক করার মত লোকজন নেই, তা নয়। তাদের কাঊণ্টার করা হোক, মব লিঞ্চিং এর পয়েন্টে, কিন্তু তার জন্য ফারাবির পাশে কেন দাঁড়াতে হবে !
  • sda | ০২ মার্চ ২০১৫ ১৮:৪৮668210
  • আমিও তো ধরে নিয়েছি শাক্য ট্রল করছে।
    তবে এই লেখাটা সিরিয়াস ভেবে লোকজন পড়লে সেটা বামপন্থীদের ভাবমূর্তির পক্ষে খুব বিপজ্জনক। এই দিকটা লেখকের কনসিডার করা উচিত ছিল।
  • byaang | ০২ মার্চ ২০১৫ ১৮:৫২668232
  • আর ফারাবিকে অশিক্ষিত বলে ধরে নেওয়ার কারণ কী?
  • R | ০২ মার্চ ২০১৫ ১৮:৫২668221
  • "আর তাই জন্যেই কি কোরপান শাহের জন্য যখন হোক-কলরব করতে হয়, তখন কুড়ি তিরিশ জনের বেশি আসে না? গোটা কলেজ স্কোয়ার ফাঁকা থাকে, কয়েকজন জান-কবুল অ্যাকটিভিস্টের হাতে টিমটিম করে জ্বলতে থাকা পতাকা বাদে। আর অভিজিত রায়ের জন্য বন্যার মতন মিছিল আছড়ে পড়ে ঢাকার রাজপথে, সোসাল মিডিয়া ভরে ওঠে শোকে ক্রোধে শপথে। " - এটাই কি স্বাভাবিক নয়? সবার আগে দুটো ঘটনা পুরো আলাদা। চোর সন্দেহে গনপিটুনিতে হত্যা, আর এক্জন লেখক, এক্জন গবেষক, সর্বোপরি একজন মানুষ, যিনি, দিনের পরে দিন, বছরের পরে বছর, সত্যির সাথে দাঁড়িয়ে, দেওয়ালে পিঠ ঠেকিয়েও, দেশ থেকে দুরে থেকেও, প্রবল ভাবে বাঙালী থেকে গিয়ে, নিজের প্রাণের তোয়াক্কা না করে দেশে ফিরে কিছু আফিমখোরের হাতে প্রাণ হারালেন, দুটো এক হল?

    ফারাবীর ফেবু দেখেছেন কখনো? গত ২৫ শে ফেব এর শেষতম পোস্টে লিখেছে, - "....নিজের ঘরের স্ত্রীকে পরপুরুষের বেডরুমে পাঠানোর সংস্ক্‌তি হিন্দুরা এখনো ত্যাগ করতে পারে নি। বর্তমানে তা এক ভয়াবহ শিল্পের আকার নিয়েছে। প্রত্যেকটা হিন্দু ছেলেই তার স্ত্রীকে বাধ্য করছে তার অফিসের বস বা কারখানার মালিকের বেডরুমে যেতে।...."

    ফারাবির ২৫০০০ ফলোয়ার রয়েছে। রয়েছে কারো কথা পছন্দ না হলে, কারো বই পছন্দ না হলে হুমকি দিয়ে, আগুন জ্বালিয়ে, এমনকি প্রাণে মেরে নিজের লাইনে নিয়ে আসার মতো মাসল পাওয়ার।

    ওরা ভারতবর্ষকে বলে 'রেন্ডিয়া', অভিজিত কে বলে "গাভীজিত" এবং অন্য যেকোন ধর্মের লোকেদের যা খুশি বলে।

    ফালতু Devil's Advocate হয়ে লাভ কি?
  • pi | ০২ মার্চ ২০১৫ ১৮:৫৪668243
  • সেটাই লিখলাম, ইউনিতে এক ফিজিক্সের ছাত্র অশিক্ষিত !!
  • d | ০২ মার্চ ২০১৫ ১৮:৫৬668254
  • আপনি কোথাকার ন্যাকাচৈতন মশাই?? ফারাবীর কন্ঠস্বর পৌঁছাচ্ছে না কানে? ওর পাবলিশ করা কাদের কোতল করতে হবে সেই লিস্ট চোখে দেখেন নি??
    ওর ফ্লেক্সি ভরে দিলেই কানে পৌঁছে যেত।

    আপনি বেশ ভাল করে চোখ খুলে পড়ে নিন এই ফারাবী, যাদের নাম টাঙিয়েছিল, সেই দশজনের মধ্যে অভিজিৎ রায়ের নাম ৪ নম্বরে ছিল, সেই লিস্টের তিনজন অলরেডী খতম। অভিজিতের প্রকাশককে ইতিমধ্যেই হুমকী আবার করে দেওয়া হয়েছে।

    সেই ঠান্ডা মাথার খুনের উস্কানি দিয়ে বেড়ানো একটা কুৎসিৎ বদমাশের সাথে কোরপান শাহের তুলনা!!
    মাই ফুট!
    না না ভুল বললাম মাই বাট!
  • সিকি | ০২ মার্চ ২০১৫ ১৮:৫৭668276
  • সিক মেন্টালিটি। এটা গুরুতেও পোস্ট হয়েছে জানতাম না, আমি ফেসবুকে লড়ছিলাম এতক্ষণ। এখন এখানেও লিখে গেলাম, সিক মেন্টালিটি।
  • fact | ০২ মার্চ ২০১৫ ১৮:৫৭668265
  • " কোরপান জন্মসুত্রে মুসলমান, তাঁর খুনীদের মধ্যে অবশ্য হিন্দু মুসলিম দু-ই ছিল, সংখাধিক্যে হিন্দু উচ্চবর্ণরা বেশি। "
    http://thecitynews.in/korpan-shah-case-two-arrested/
    "According to reports, name of the arrested students are Aurobinda Maji (3′rd Year) and Abhishek Kumar
    The police earlier arrested five students of NRS, Jashimuddin, Javed Akhter, Anurag Sarkar, Yusuf Jameel and Arijit Mondal and two canteen staff- Kartik Mandal and Rabi Andia in this case."
    হিন্দুদের মধ্যে কারা "হিন্দু উচ্চবর্ণ" ?
  • ঊমেশ | ০২ মার্চ ২০১৫ ১৮:৫৯668287
  • খাগড়াগড় ক্রিমিনাল দের মধ্যের যেমন বিপ্লবী মুখ দেখার লোকের অভাব নেই, তেমন অভিজিৎ রায় এর হত্যাকারী'র মধ্যে নিস্পাপ মুখ দেখার লোক'র আছে!!!!
    জেনে ধন্য হলাম, সত্যি বিচিত্র এই বঙ্গ-দেশ।
  • pi | ০২ মার্চ ২০১৫ ১৯:০০668298
  • আর ২৭০০০ ফলোয়ার ওয়ালা লোকের ভয়েস নাকি কোথাও পৌঁছয়না !

    গড্ডলিকায় ভাসা ভালো না, কিন্তু শুধু যেতে হবে বলেই বা যাচ্ছি দেখাতে হবে বলেই স্ত্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে বালির বস্তা বানিয়ে যুদ্ধ করারও মানে হয়না।
    আত এক্ষেত্রে এগুলো সিম্পলি ক্ষতিকারক।

    মব লিঞ্চিং হোক, কি মৃত্যুদন্ড হোক এসবের বিরুদ্ধে যারা বলতো, ফারাবির বিরুদ্ধে বলেও, তাদেরকেও জোর করে শত্রু বানানো হচ্ছে। আর এইগুলো নিয়ে বলার স্পেস কমিয়ে দেওয়া হচ্ছে। এগুলো নিয়ে বলতে গেলেই এখন লোকে তোর এই পোস্টের উদা টেনে আনবে, এইগুলোর বিরুদ্ধে যেসব মানবরাবাদীরা বলে তারা তো এই ফারাবির আওয়াজ পৌঁছানো না নিয়ে, কোরপান শাহের সাথে তার তুলনা করে চোখের জল ফেলছে ইঃ ইঃ।

    ভালো কথা, কালই পোস্ট করেছিলি সংখ্যালঘু আর সংখ্যাগুরু মৌলবাদ নিয়ে। কোন দেশে কে কোন ধর্মাবলম্বী সেটা দেখতে বলেছিলি। তো, ফারাবি তো ওদেশে সংখ্যাগুরু, তো, তার সাথে এদেশের সংখ্যালঘু কোরপানের তুলনাটা তোর যুক্তিতে কোদ্দিয়ে আসে !
  • Biplob Rahman | ০২ মার্চ ২০১৫ ১৯:১৬668309
  • ফারাবি স্রেফ মৌলবাদী মুখপাত্র, ফেনাটিক, কিছুটা ছেবলা। জেহাদের জন্য হাতিয়ার ধরার হিম্মত তার আছে বলে মনে হয় না।

    আজ অভিজিৎ হত্যা মামলায় পুলিশ তাকে ধরেছে। কিন্তু দু'বছর আগে অভিজিৎ সহ নানান জনকে হত্যার হুমকি দেওয়ার দায়ে তাকে ধরা হলে ফারাবির নেপথ্যরা খানিকটা ভয় পেতো।

    এখন দেখা দরকার ফারাবির আড়ালে অভিজিৎ এর প্রকৃত খুনিরা না আবার পার পেয়ে যায়।
    http://bangla.bdnews24.com/bangladesh/article932843.bdnews
  • Biplob Rahman | ০২ মার্চ ২০১৫ ১৯:২১668321
  • #অফটপিক: গুরুর টেকিদের বলছি,

    অভিজিৎকে নিয়ে লেখা আমার ব্লগপোস্টটি "অভিজিতের জন্য" গ্রুপে তুলে দেওয়া যায়? প্লিজ হেল্প

    http://www.guruchandali.com/blog/2015/03/02/1425295418177.html#.VPRsCifIYtc
  • pi | ০২ মার্চ ২০১৫ ১৯:২২668332
  • বিপ্লব রহমান, কালকের মধ্যে তুলে দেওয়া হবে।
  • mila | ০২ মার্চ ২০১৫ ১৯:৩৮668343
  • খিল্লি আর SOH বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌছয় তাই ভাবি
    এইসব পোস্ট দেখতে হয় বলে আজকাল আর FB গুরু তে যাইনা বিশেষ, সবসময় সবকিছু নিয়ে experiment না করাই ভালো মনে হয়
  • শাক্যজিৎ | ০২ মার্চ ২০১৫ ২১:১১668354
  • ইপ্সিতাদি, প্রশ্নগুলো এখন দেখলাম। ওখানেও লিখেছি। তোমার চোখে পড়বে কি না জানি না, তাই এখানেও কপি-পেস্ট করে গেলাম।

    আমি এখানে ফারাবী বলতে একটা বর্গকে বুঝিয়েছি। সেই ফ্যানাটিকরা, যারা ধর্ম নিয়ে বাজে ভাট দেয়, একে মারব ওকে কাটব বলে, এবং আমাদের আলোকপ্রাপ্ত সমাজ যাদেরকে মেনস্ট্রীমে কিছুতেই আসতে দেয় না। ফারাবীর জ্বীনের ইতিহাস নিয়ে যদি কোন বই লেখা হয়, সেটা আমাদের তাকে সুনীল গাংগুলীর পূর্ব-পশ্চিমের পাশে থাকবে না। ফারাবীরা আসলেই জোকার, যারা লোকজনের কাছে এফ আই আর খায়, স্টক করে, টাকা চেয়ে বেড়ায়। অন্তত এইভাবে তাদের পোরট্রে করা সবচেয়ে সহজ। আমরা কখনই বুঝব না কিভাবে নিম্নবর্গের শ্রেনীচেতনায়, বা শ্রেনী কথাটা হয়ত ভুল হল, তাদের আইডেন্টিটিতে ফারাবীরা হীরো হয়ে ওঠে। ঢোঁড়াই চরিত মানস পড়েও শিখিনি এতদিনে, যে গান্ধী হয়ে যেতে পারে গানহী বাওয়া নামের ঠাকুর। সেই নিম্নবর্গের কনসাসনেস আমরা বুঝব না কারণ তাদের ভয়েস আমাদের কাছে পৌঁছয় না। আর তাই আমরা কোনোদিন-ও ফারাবীকে চিনতে পারব না। আমাদের হীরো হয়ে থেকে যাবেন অভিজিত রায়। ফারাবীর ভয়েস আমাদের কাছে যদি আসে, সেটা আসবে আমাদের-ই ইন্টারপ্রিটেশনের মাধ্যমে।

    আইসিসের বাস্তবতাও আমরা বুঝি না। কেন দলে দলে ব্রিটেন আমেরিকা থেকে ছেলেপুলে আইসিসে নাম লেখাতে চলে যায়, আমরা জানি না। আমরা আমাদের আলোকপ্রাপ্ত চেতনা দিয়ে তাদের হীরো বানাই বা ভিলেন। আর এই কথাগুলো বলার মানে এই নয় যে আমি ফারাবীকে বা আইসিসকে ডিফেন্দ করছি। বরং ওদের কাল্টটাকে খতম করে দিলে খুশি-ই হব। কিন্তু সেই খুশিটাও এনলাইটেন্ড শাক্যজিত ভত্তাচার্য্যের একান্তে সযত্নে নির্মিত আনন্দ, বা অভিজিতের মৃত্যুতে ক্রোধ। সেই সযত্নলালিত ক্রোধের নন্দনতত্ব দিয়ে এই পৃথিবীর ফারাবিদের সত্যি-ই কিছু এসে যায় না।

    আরেকটা কথা। অভিজিতের প্রতি সলিডারিটি দেখিয়েও এই কথাগুলো বলাই যায়। আমার মনে হয়না সেটা খুব কন্ট্রাডিক্টরি হবে। এমনকি ফাক ইসলাম বলার পরেও ফারাবীকে নিয়ে বলার মধ্যে বিরোধ দেখি না। আমি ফারাবীর পাশে দাঁড়াচ্ছি না, সেরম কোনো বাসনাও নেই। কিন্তু এই মব-লিঞ্চিং মেন্টালিটির উল্টোদিকে দাঁড়াচ্ছি এবং দাঁড়াব। তাতে যদি মনে হয় ফারাবীর পাশে আছি, তো তাহলে তাই, দুর্ভাগ্যজনক হলেও
  • তাপস | ০২ মার্চ ২০১৫ ২১:১৫668365
  • ভেবে দেখলাম। তাই বলে যাই। অন্য কিছু নিয়ে না, শুধু ফেসবুকের লাইক নিয়ে। ফেসবুকেক লাইক মানে, সেই ্বক্তব্য পছন্দ করা নয়, একনলেজ করা। আর লাইক করা মানে তা নিয়ে আংশিক সমর্থনও থাকতে পারে। এই টুকু জানি, ভুল জানলে শুধ্রে দেবেন। আর বাকি বিষয়ে কথা বলার নেই। সিক ইত্যাদি তো ঠিক হয়েই গেছে।
  • pi | ০২ মার্চ ২০১৫ ২১:১৯668376
  • আমি তোর শেষ পার্টটা নিয়ে ওখানে লিখেছি, এখানেও দিয়ে দিলাম। বাকিটা নিয়ে পরে বলছি। বাংলায় আবার টাইপ করতে না পারার জন্য দুঃখিত।

    mob lynching mentality r ultodike daranor janyo Korpan shah e sathe tulona ar farabi r voice pouchochena jatiyo baalbichi gulor ki khub prayojon chilo ? mob lunching ba avijit ke hindu proman kore ghola jole mach dhorar cheshta counter kora jodi central agenda hae ( ar egulo niye bolar darkar o ache mone kori), sekhetre ei anyo factor gulo ene ghnete dili keno lekhata, jate anyo ekta msg chole jae, loke repel hoe jae ebong tor mul boktobyer sathe jara sahomot hote parto, tarao sore jae ? ar ei point gulo to confounding. jodi dhoreo ni, tor katha anujayee farabi murdho, doridro bangladeshbasee (jeta factually incorrect), ebong taar voice kothao pouchhaeni, sekhtre ki tui dhoni, shikkhito ar voice pouchhe jaoa kono loker mob lynching ba taar gaye hindur takma lagiye political score settle korake samorthon korbi ? etar uttor pele bhalo lagbe.
  • b | ০২ মার্চ ২০১৫ ২১:২১668387
  • ফারাবীরা, কিম্বা কোরপান হত্যাকারী হবু ডাক্তারেরা কি ভাবে কাদের কাছে হিরো হয়ে ওঠে, সেটা বোঝার আগে মেনে নেওয়া ভালো যে যথাক্রমে বাংলাদেশ ও ভারতীয় পেনাল কোডের দফা ২৯৯/৩০০ অনুযায়ী দুটি অপরাধ সংঘটিত হয়েছে। সেগুলির দ্রুত বিচার হলেই খুশি হব।
  • a x | ০২ মার্চ ২০১৫ ২১:২৩668398
  • এই লেখাটা একটা টোটাল ডিসসার্ভিস, যদি লেখক অভিজিতের খুনের পরে এইসব প্রতিবাদের মাধ্যমে আমাদের ক্লাস অ্যালায়েন্স, ক্ষমতার প্রভাব, ইস্লামোফোবিয়া ইত্যাদির কথা বলতে চান, তাহলে বলব এই লেখাটির দ্বারা তিনি সেগুলোকে কাউন্টার তো করলেনই না, বরং এই লেখার জন্য এই লেজিটেমেট বিষয় গুলো আরোই রিডিক্যুলের বিষয় হল। জানিনা, সেটাই উদ্দেশ্য কিনা।

    এই ওয়ান সাইজ ফিটস অল মোড থেকে লেখার কী মানে? ফারাবী আর কোরপান সম্পূর্ণ উল্টো মেরুতে, শুধু একজন খুন করছে, আরেকজন খুন হচ্ছে, এই দিক থেকেই নয়! ফারাবী যে অতি সুচতুর, যে ধরা পড়েও বেইলে ছাড়া পায়, যে একটি প্রিমিয়ার ইন্স্টিটিউটে ফিজিক্সের মত একটা বিষয় নিয়ে উচ্চশিক্ষা লাভ করছে, যে আদৌ তার পারিপার্শিকের কনটেক্স্টে সংখ্যালঘু না, যার হাজার হাজার ফলোয়ার তার সাথে কোরপান শাহ যে হতদরিদ্র, মানসিক ভাবে সেরকম সক্ষম না, যাকে বিনা অপরাধে লোকে মারল, এর সাথে সোশিও কালচারাল তুলনা - এটা কোন বিশ্বাস/যুক্তিতে আসে?

    আর অভিজিৎ রায়ের খুনে, বন্যার মত মিছিলের ঢল নেমেছে? সত্যি? তাহলে তো বলব বাংলাদেশের অবস্থা বাংলাদেশের লোকেরা যা বলছেন, তার থেকে ঢের ঢের ভালো জায়গায়।
  • aranya | ০২ মার্চ ২০১৫ ২১:৩৪668409
  • অনেক বর্গ-কেই চিনি না। জামাত, শিবির যারা করে - চিনি না। মধ্যপ্রাচ্যে আইসিস - চিনি না। ইউরোপ, আমেরিকায় যে অল্প বয়্সী ছেলেমেয়েরা আইসিসে জয়েন করছে -চিনি না।
    না চিনলেও এই সব বর্গের লোকেদের কাজগুলোকে অন্যায় বলে চিনতে পারি। সেই অন্যায়ের প্রতিবাদ করা দরকার -এটাও মনে করি।
  • সিকি | ০২ মার্চ ২০১৫ ২১:৪৬668420
  • শাক্যজিতের লেখাটা নিয়ে বিশেষ কিছু লেখার ইচ্ছে ছিল না, তবু আবার যুক্তিবিন্যাস দেখে মনে হল কিছু লিখি।

    শাক্য বেশ কিছু জিনিস আগে থেকেই অ্যাজিউম করে নিয়ে লিখেছে। "... আমাদের আলোকপ্রাপ্ত সমাজ যাদেরকে মেনস্ট্রীমে কিছুতেই আসতে দেয় না।"

    এর মানে শাক্য এটা ধরে নিচ্ছে ফারাবী আলোকপ্রাপ্ত সমাজের অংশ নয়। কে বলেছে এটা, শাক্যজিৎ? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স অনার্সের ছাত্র, রোডসাইড মুচি কিংবা স্কুল ড্রপআউট নয়, সে আলোকপ্রাপ্ত সমাজের অংশ নয়? ফারাবীর জোকার সাজা কিংবা তানিম রাজুর ইনোসেন্টলি ফারাবীকে গালি দিয়ে নিজেকে হোলিয়ার প্রতিপন্ন করা - এগুলো যে জাস্ট ক্যামুফ্লাজ সেটা বোঝার মত বুদ্ধি কি শাক্যর নেই? ফারাবী উচ্চশিক্ষিত, ফারাবী কোরান-হাদিস মুখস্থ করা, ফারাবী আরবি জানে, ফারাবীর পেছনে স্টেটের ব্যাকিং আছে - আর মুসলমানদের মধ্যে সো-কলড উচ্চবর্গ নিম্নবর্গ কিছু হয় না, তার পরেও বলতে হবে ফারাবী নিম্নবর্গ?

    আইসিসের ডাকে বিভিন্ন দেশ থেকে যারা পাড়ি জমাচ্ছে সিরিয়ায়, তাদের বেশির ভাগই উচ্চশিক্ষিত, হাইস্কুল গ্র্যাড বা আন্ডারগ্র্যাড। অশিক্ষিত, প্রান্তিক লোকজন যে যাচ্ছে না তা নয়, কিন্তু শিক্ষিতরাই বেশি। আমরা তাদের ভাবনা বুঝতে পারি না, আমাদের মত করে ইন্টারপ্রেট করে ভবি - ঠিক কথা, কিন্তু তার মানে কি এটা মেনে নিতে হবে আইসিসের কাজকর্ম ব্ল্যাঙ্কেট নিন্দাযোগ্য নয়, জাস্ট আমরা ইন্টারপ্রেট করতে পারছি না বলে সেখানে বেনিফিট অফ ডাউট দিতে হবে?

    ওসামা বিন লাদেন থেকে শুরু করে আল কায়েদার টপ টপ লিডার সবাই উচ্চশিক্ষিত, কেউ ইঞ্জিনীয়ার, কেউ আর্কিটেক্ট, কেউ ডাক্তার, কেউ লইয়ার।

    কমন ব্যাপার শুধু একটাই, সবাই কোরান হাদিসকে ধ্রুবসত্য বলে মানে, এই একটা জায়গায় শিক্ষিত অশিক্ষিত সবাই এক হয়ে যাচ্ছে, হিংসার এক্সট্রিমকে লেজিটিমেসি দিচ্ছে। কোরানের মধ্যে হাদিসের মধ্যে হেট্রেড ভায়োলেন্সের জমাট উপাদান রয়েছে, সেইটাকে আমরা লিবারল সাজার ছলে ওভারলুক করব আর ফারাবীর মত লোকেদের "আমরা ইন্টারপ্রেট করতে পারি নি" বলে স্পেয়ার করব?

    সরি। আমি সেই লেভেলের পলিটিকাল কারেক্টনেস দেখাতে পারব না। তোমার লজিক আমি buy করলাম না।
  • সিকি | ০২ মার্চ ২০১৫ ২১:৪৭668432
  • এই লজিকে তো ধর্ষকের ধর্ষণকেও লেজিটিমেসি দেওয়া যায়, খাপ পঞ্চায়েতের নিদান থেকে শুরু করে সিরিয়াল কিলার, পেডোফিলিক, নেক্রোফিলিক সবার কাজকেই লেজিটিমেসি দেওয়া যায়। এই কি পঃকাঃ?

    ছিঃ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন