এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৩৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a | ১৯ মে ২০১৬ ০৫:৫১705280
  • নিন খুলে দিলাম।

    রন্জনদার ভবিষ্যবানী দিয়েই নাহয় বউনি হোক?
  • ভবিষ্যবাণী | ১৯ মে ২০১৬ ০৬:১১705698
  • নির্বাচন ২০১৬ - রঞ্জন্দার ভবিষ্যবাণী
    ================

    নির্বাচনের আগে সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যা দিশা বদলে দেবেঃ Hee Hee Hee Hee
    ==============================================
    ১) রাঢ়বাংলার কিছু শাসক দলের নেতা সিপিএম এর সঙ্গে বোঝাপড়ায় আসবেন। উত্তরবঙ্গে ইতিমধ্যে এসে গেছেন।
    ২) দক্ষিণবঙ্গে ঘটনাটি ঘটবে ১০ তারিখের আশে পাশে।
    ৩) শুধু নেতা নয়, নীচের তলার ক্যাডারদের মধ্যে এর ঢেউ ব্যাপকভাবে ছড়াবে।
    ৪) ফলে ভোট দান প্রক্রিয়ায় মিলিট্যান্ট গ্রুপগুলো অ্যাক্টিভ হবে না। নিষ্ক্রিয় থাকবে বা এলাকার বাইরে যাবে।
    ৫) এই প্রক্রিয়াটিকে স্মুথ করতে জোটের নেতারা নাম ধরে ধরে তালিকা পেশ করবেন কমিশনের কাছে। ফলে ওইলোকগুলো অজুহাত পাবে বসে যাওয়ার।
    ৬) এই রণনীতিতে জোট্দল (সিপু-কং) তিনোদের পঞ্চায়েত/লোকসভা নির্বাচনের পরীক্ষিত কৌশলকে ব্যর্থ করবে।

    নোটঃ মহানেত্রী এসব এক্টু দেরিতে টের পেলেন। তাই রাগে ---!
  • pi | ১৯ মে ২০১৬ ০৬:৫৬705809
  • এই ভবিষ্যদ্বাণীর পরে আর লাগত না হয়তো, তাও আপনারা একটু ভাল ক'রে চটপট সব আপডেট দিয়েন এখেনে। ঐ যাকে বলে মুহূর্তে মুহূর্তে আপডেট। টিভি দেখার তো সুযোগ হবেনা, মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল কৃপা দেখালে মাঝে মধ্যে এটা দেখে নিতে পারি কিনা দেখি।
  • pi | ১৯ মে ২০১৬ ০৭:১৭706031
  • ভবিষ্যদ্বাণী নিয়ে কাল জিগিয়েছিলুম, এখানেও প্রশ্নটা রেখে যাই।

    একটা জিনিস বুঝলাম না, এরকম ইনফো কোন মিডিয়া জানলো না বা জেনেও সামনে আনলো না ? বা, দিদিও জেনেশুনে চুপ !!
  • cm | ১৯ মে ২০১৬ ০৭:২০706142
  • ডেলোর মীটিং এর কথা কজন বিশ্বাস করেছে তখন?
  • ঈশান | ১৯ মে ২০১৬ ০৭:২৯706253
  • আর আধঘন্টা। ঢং ঢং ঢং।
  • j | ১৯ মে ২০১৬ ০৭:৩০706364
  • আমার মনে হয় রঞ্জনদা সিপুএমদের সঙ্গে খিল্লি করছেন ;-)))

    গাছে নয়, এম্পায়ার ইস্টেট বিল্ডিংয়ে তুলে লিফটগুলো সুইচ অফ আর সিঁড়ির দরজা বন্ধ
  • cm | ১৯ মে ২০১৬ ০৭:৩২706475
  • সিপুএমদের ওভাবে দমানো যাবে বলে মনে হয়? এরা সব নাছোড়বান্দা পার্টি।
  • হুঁ | ১৯ মে ২০১৬ ০৭:৩৪705281
  • এমনকি গৌতম দেবের কুপন পোড়ানোর গল্পও আমরা ক্কেউ বিশ্বাস করি নি দীর্ঘদিন।
  • pi | ১৯ মে ২০১৬ ০৭:৩৫705392
  • আসামে বিজেপি ঢুকলে হেব্বি বাজে ব্যাপার হবে।
    এমনিতেই গুচ্ছ জটিলতা। এত্ত সেন্স্টিভ জায়গা। আর এর জেরে উত্তর পূর্বে গেঁড়ে বসলেই হয়েছে !
  • j | ১৯ মে ২০১৬ ০৭:৪০705503
  • আজ নয়, বিজেপি আসামে অনেকদিন ধরেই ভালভাবে আছে, ক্ষমতায় আসাটা সময়ের অপেক্ষাই ছিল
  • pi | ১৯ মে ২০১৬ ০৭:৪৪705614
  • নেই তো বলিনি। যেসব জায়গায় থেকেছি চারপাশেই থিকথিকে বিজেপি দেখেছি। লোকসভাতে ঐসব এলাকা বিজেপি পেয়েছিল। কিন্তু ক্ষমতায় আসা আলাদা ব্যাপার। ডি ভোটার, এন আর সি, অনুপ্রবেশকারী এসব কিছু নিয়ে এত্ত উত্তপ্ত হয়ে আছে, সেখানে বিজেপি ক্ষমতায় চলে আসা মানে আরো অনেক কিছু।

    এমনকি যাদের বিজেপি ঘেঁষা মনে হত, তাদেরও কাউকে কাউকে এবার গিয়ে চিন্তায় দেখলাম। ওদিকে অখিল গগৈ যে কী করছেন !
  • Arpan | ১৯ মে ২০১৬ ০৭:৫৩705643
  • পনেরো বছরের পর এমনিতেই যাওয়ারই ছিল।
  • pi | ১৯ মে ২০১৬ ০৭:৫৩705632
  • ডট আটটা।

    ঢং ঢং ঢং !!
  • ঈশান | ১৯ মে ২০১৬ ০৭:৫৪705654
  • সাতটা তিপ্পান্নয় ডট আটটা? :-)
  • pi | ১৯ মে ২০১৬ ০৭:৫৬705676
  • এমনিতে আসামে সত্যিই দুর্নীতি মারাত্মক লেভেলে। রন্ধ্রে রন্ধ্রেও বলা যায়। সেজন্যেও সরা উচিত। কিন্তু সরে বিজেপি এলে আরোই ভয়ানক হবে। দেখা যাক, বদরুদ্দিনের সেকুলার থার্ড ফ্রণ্ট কোথাও কিছু দাঁড়ায় নাকি। অগপ র কেসটাও বুঝলাম না।
  • Du | ১৯ মে ২০১৬ ০৭:৫৬705665
  • কিছুই হবে না-- বিজেপিও দুর্নীতি করে করে ডুববে - এজিপি কিছু কম অনুপ্রবেশ নিয়ে মারমুখী ছিল না।
  • kc | ১৯ মে ২০১৬ ০৭:৫৭705710
  • রঞ্জনদাআআআ, রঞ্জনদাআআআ, ,,
  • ranjan roy | ১৯ মে ২০১৬ ০৭:৫৭705699
  • পাই,
    কয়েক দশক আগের সেই নেলীর হত্যাকান্ডের থেকে বিজেপির শুরু! আসলে মেজরিটির সফ্ট হিন্দুত্ব আর বর্ডারের সমস্যা নিয়ে জমি তৈরিই ছিল। শুধু কংগ্রেসের ফেলিওর ওদের বাড়বাড়ন্তে সাহায্য করছে।

    @j,
    আরে না না! সিপিএমদের নিয়ে খিল্লি করি নি! আসলে মনে প্রাণে রুটি পাল্টে দেওয়া চাই বলেই হয়ত একটু নিজের মনের মাধুরী মিশে গেছে!

    চাইছি সিপিএম ক্ষমতায় আসুক, তখন তেড়ে গাল দিতে পারব। আর তখন পিটিও --এরা তিনোর ভাষা বলছে বলে পাশ কাটিয়ে যেতে পারবেন না। কারণ তখন ৩৪ বছরের কথা না তুলে ৩৪ দিনের কথা তুলব।ঃ))))
  • pi | ১৯ মে ২০১৬ ০৭:৫৭705687
  • আহা, আমি সময়ের থেকে এগিয়ে দেখা গেল।
    এমনকি এবিপির থেকেও গুরুকে এগিয়ে রাখলুম আর কি।
  • kc | ১৯ মে ২০১৬ ০৭:৫৮705732
  • মামুর ঘড়ি তিন মিনিট স্লো চলছে।
  • dc | ১৯ মে ২০১৬ ০৭:৫৮705721
  • আমার তো মনে হচ্ছে আম্মা খুব ন্যারো মার্জিনে জিতবে। দেখি কি হয়
  • Arpan | ১৯ মে ২০১৬ ০৮:০২705743
  • গুরুর সার্ভার স্লো।
  • dc | ১৯ মে ২০১৬ ০৮:০৪705754
  • তবে আমাদের যিনি গৃহকর্ম করেন তিনি আন্নাকে ভোট দিয়েছেন। কারন আম্মার পার্টির সাথে নাকি টাকায় রফা হয়নি। আর চেন্নাই এর বন্যা আমাকে ভালো ডুবিয়েছে।
  • Arpan | ১৯ মে ২০১৬ ০৮:০৭705765
  • ভোটাররা টাকা নিয়েও ভোট নিজের পছন্দ মত দেয় - মিডিয়ায় তো এরকমই বলল এবার।
  • dc | ১৯ মে ২০১৬ ০৮:০৯705776
  • হ্যাঁ তামিলগুলো মহা সেয়ানা :d
  • ঈশান | ১৯ মে ২০১৬ ০৮:১২705787
  • ৪টে তিনু এগিয়ে, কুচবিহার দক্ষিন, আলিপুরদুয়ার, সিতাই।
  • j | ১৯ মে ২০১৬ ০৮:১৩705798
  • এরা আর্লি ট্রেন্ডে আপাতত টিমসি ৬-০ দেখাচ্ছে বঙ্গে

    http://www.news18.com/livetv/
  • ঈশান | ১৯ মে ২০১৬ ০৮:১৮705810
  • ৭-৩, তৃণ এগিয়ে বলছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন