এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • mila | ০৮ নভেম্বর ২০১৬ ২০:৫১723923
  • আজ মধ্যরাত্রি থেকে 500/1000 টাকার নোট আর চলবেনা, আগামী দুদিন সব এ টি এম বন্ধি, 50 দিনের মধ্যে সব 500/1000 এর নোট ব্যাংক এ গিয়ে বদলে আন্তে হবে, 50 দিনের পর ডিক্লারেশন জমা দিতে লাগবে
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২১:১০725034
  • এ কী রে ভাই !!
  • umesh | ০৮ নভেম্বর ২০১৬ ২১:১১725616
  • কালো টাকা বার করে আনার জন্যে এটা একটা ভালো রাস্তা। বিশেষ করে যারা বাড়ীতে কালো টাকা জমিয়ে রাখে।
  • mila | ০৮ নভেম্বর ২০১৬ ২১:১৩725727
  • যাদের কাছে এই মুহূর্তে একটা দুটো 500/1000 টাকার নোট ছাড়া কিছু নেই তাদের কী হবে? আগামী দুদিন তো ব্যাঙ্ক বন্ধ
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২১:১৭725838
  • কিন্তু এরকম পাগলামির কারণটা কী ? নিশ্চয় কিছু ঘাপলা আছে !
  • mila | ০৮ নভেম্বর ২০১৬ ২১:১৮725949
  • কালো টাকা বন্ধ করার জন্যে এই উদ্যোগ
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২১:২১726060
  • কিন্তু কালোটাকাহীন একটা বিশাল সংখ্যক লোকের চূড়ান্ত দুর্ভোগ হবে তো !
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২১:২৩726171
  • টিভিতে জি র সুভাষ চন্দ্র বলে চলেছেন লোকে ১০০০ ৫০০ টাকা রাখে নাকি লোককে শো অফ করার জন্য !
  • | ০৮ নভেম্বর ২০১৬ ২১:২৬726282
  • এদিকে প্রিভিলেজড গ্রাহক ছাড়া এটিএম থেকে মাসে ৩ বারের বেশী উইতড্র করলে চার্জ করে না?
    ওদিকে ডেবিট আর ক্রেডিট কার্ডেও তো কিসব সারচার্জ বসিয়েছে। আর এটিএম থেকে বাই ডিফল্ট পাঁচশো টাকাই বেরোয় তো।
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২১:২৭723924
  • হ্যাঁ, চার্জ করে তো। আর পাঁচশোই বেরোয়।
  • + | ০৮ নভেম্বর ২০১৬ ২১:২৮724035
  • কিন্তু এত ৫০০-১০০০ কে ১০০ করার মত ১০০টাকার নোট আছে??

    নোট তো আর আর্বিট ছাপাবেনা
  • ... | ০৮ নভেম্বর ২০১৬ ২১:৩৪724146
  • Jader cash ache tara prothome nijer account e deposit korun...

    Mondir mosjider kalo takar ki hobe
  • ফরিদা | ০৮ নভেম্বর ২০১৬ ২১:৩৭724257
  • যে লোকটা পাড়ায় সকালে চা সিগারেটের ছোটো দোকান খোলে, তার পুরো মূলধন কোমরের গেঁজে বাঁধা থাকে। ৫০০ টাকার নোটে ৫০০০-৭০০০টাকা। তার ব্যাঙ্কে খাতা নেই।

    সে বাঁচবে তো?
  • ... | ০৮ নভেম্বর ২০১৬ ২১:৩৯724368
  • Jekono notun system e kichu lok mara jabe... Jar komore 7000 taka gonja thake se etodin bank account koreni etai durbhagyer
  • ট্রিডিঙ্গিপিডি | ০৮ নভেম্বর ২০১৬ ২১:৪২724479
  • ব্যাঙ্ক আর এটিএম বন্ধ থাকছে সম্ভবত নতুন নোট ভরার জন্য। সরকারি হাসপাতাল, পেট্রোল/ডিজেল/গ্যাস স্টেশন, দুধের ডিপো ইত্যাদিতে ৭২ ঘন্টা পুরনো নোট চলবে। ২৪শে নভেম্বর অবশি ডেইলি ৪০০০ টাকা অবধি বদলানো যাবে উইথ আইডি।
  • ট্রিডিঙ্গিপিডি | ০৮ নভেম্বর ২০১৬ ২১:৫০724590
  • শোনা যাচ্ছে অলরেডি ৫০০ দিলে একশোর নোটে ৪০০ ফেরত টাইপ ব্যবসা শুরু হয়ে গেছে।
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২১:৫১724701
  • কিন্তু কাল তো লোকজনের জরুরি কেনাকাটাও থাকতে পারে ! কী করবে লোকে ?

    আর এরপর ব্যাঙ্কে যে বিপুল ভিড় হবে, তার হ্যাপা ? গ্রামগঞ্জে তো দূরদুরান্তর থেকে লোককে আসতে হয়। সাধারণ লোকজনের ভোগান্তির একশেষ হবে।
  • ঈশান | ০৮ নভেম্বর ২০১৬ ২১:৫২724812
  • এইভাবে কালো টাকা উদ্ধার হবে? সিরিয়াস?
  • + | ০৮ নভেম্বর ২০১৬ ২১:৫৫724923
  • সব থেকে ভালো হয়, কদিন বাদে যদি বলে ব্যাঙ্ক থেকে ২০০০ টাকার নোট দেবেঃ)

    মোদি কি মুগাবের সাথে মিটিং করে এসেছে???
  • avi | ০৮ নভেম্বর ২০১৬ ২১:৫৮725035
  • কিন্তু হাসপাতালে খরচের জায়গা নেই তো। ওখানে তো সব ফ্রি।
  • avi | ০৮ নভেম্বর ২০১৬ ২২:০২725368
  • উফফ, হোয়াটসযাপ গ্রূপে সফট চাদ্দিরাও গালাগালি দিচ্ছে। হার্ডকোর জনতা এখনো জিও মোদী করছিল, এখন তুমুল খিল্লির চোটে তারা পালিয়ে গেছে দেখছি। দারুণ কেওস চলছে, লাভিং ইট।
  • | ০৮ নভেম্বর ২০১৬ ২২:০২725257
  • আদানি, আম্বানিদের নিশ্চয় আগে থেকেই বলে রেখেছে যে দ্যাখো বাপু আমি গলা কাঁপিয়ে কাঁপিয়ে এরকম একটা ঘোষণা করতে চলেছি, তোমরা সবকিছু সোনাহীরেতে বদলে নাও।
  • ট্রিডিঙ্গিপিডি | ০৮ নভেম্বর ২০১৬ ২২:০২725146
  • পেনশনারদের কথা ভাবো - তারা মাসের শুরুতে পেনশনের টাকা তুলে নিয়ে আসে যাতে এই বয়সে না দৌড়তে হয়।
  • Bhagidaar | ০৮ নভেম্বর ২০১৬ ২২:০৪725479
  • চিন্তা করবেননা! এই বাজেয়াপ্ত হোয়াই
  • ফরিদা | ০৮ নভেম্বর ২০১৬ ২২:০৭725572
  • কেউ জানেন কি, সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীকে ক্ষমতা আছে তো এমন সিদ্ধান্ত নেওয়ার?
  • Bhagidaar | ০৮ নভেম্বর ২০১৬ ২২:০৭725561
  • ধুর!
  • ... | ০৮ নভেম্বর ২০১৬ ২২:১৯725583
  • Eta cabinet er decision... PM just announce koreche
  • ... | ০৮ নভেম্বর ২০১৬ ২২:২০725605
  • Is it true?
    ------------
    *RBI to issue ₹2000 Rupees Notes coming February 2017*

    *Not just a piece of paper There is much more in this note Read the full content of this message*

    India is all set to add one more denomination to its currencies shortly. The Reserve Bank of India (RBI) will be issuing Rs 2,000 currency notes, the highest to come into circulation, even as some experts feel7 high-value denominations should be discontinued to curb black money.

    The Rs 2000 currency is designed keeping in mind to eradicate the black money issues using state of the art indigenous nano technology, every Rs. 2000 currency note is embedded with a *NGC (Nano GPS Chip)*

    *How the embeded NGC Technology Works?*
    The unique feature of the NGC is it dosent need any power source. It only acts as a signal reflector. When a Satellite sends a signal requesting location the NGC reflects back the signal from the location, giving precise location coordinates, and the serial number of the currency back to the satellite, this way every NGC embedded currency can be easily tracked & located even if it is kept 120 meters below ground level. The NGC cant be tampered with or removed without damaging the currency note

    *How will this help eradicate black money menace?*
    Since every NGC embeded currency can be tracked. The satellite can identify the exact amount of money stored at a certain location. If a relatively high concentration of currency is found a certain location for a longer period of time at suspicious locations other than banks & other financial institutions. The information will be passed on to the Income Tax Department for further investigation

    *Just a beginning of the end of black money in India*
  • + | ০৮ নভেম্বর ২০১৬ ২২:২৩725617
  • উপরের এটা দেখেই বললাম যে ২০০০ বেরোবে এবারঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন