এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী মানস নন্দী | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৩০728364
  • == পুরুষের ইচ্ছা শক্তির উপর কন্যা বা পুত্র সন্তান জন্মায় ==
    নারীরা হল XX এবং তারা কেবল X পাঠায়। পুরুষরা হল XY এবং তারা X অথবা Y পাঠায়। কন্যা সন্তান হলে নারী ও পুরুষ উভয়ের কাছ থেকে একটা করে X ক্রোমোজোম আসে। পুত্র সন্তান হলে নারীর কাছ থেকে X ক্রোমোজোম আর পুরুষের কাছ থেকে Y ক্রোমোজোম আসে। তাহলে দেখা যাচ্ছে যে, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে নারীর পছন্দের কোনো মূল্য নেই; অন্যদিকে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে পুরুষের পছন্দ বা ইচ্ছার একটা গুরুত্ব আছে। পুরুষ যদি চায় যে সে X ক্রোমোজোম পাঠাবে তবে কন্যা সন্তান জন্মাবে এবং পুরুষ যদি চায় যে সে Y ক্রোমোজোম পাঠাবে তবে তবে পুত্র সন্তান জন্মাবে। অর্থাৎ পুরুষের ইচ্ছা শক্তি যদি কন্যা সন্তান চায় তবে কন্যা সন্তানের জন্ম হবে এবং পুরুষের ইচ্ছা শক্তি যদি পুত্র সন্তান চায় তবে পুত্র সন্তানের জন্য হবে। এটা হল মহান দার্শনিক শ্রী মানস নন্দীর ধারণা। বাস্তবিক ক্ষেত্রে কন্যা সন্তান ও পুত্র সন্তানের অনুপাতটা প্রায় ১:১ হয়ে থাকে। অর্থাৎ সব পুরুষ একই সন্তান চায় না। এটাই তার প্রমান।
    কোন প্রকারের সন্তান জন্মাবে সেটা যদি পুরুষের ইচ্ছা শক্তির উপর না নির্ভর করে তবে সেই X আর Y এর বাছাই টা কি প্রকারে হয়?
  • dc | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৪৪728411
  • ঠিক কথা। আমি চেয়েছিলাম আমার মেয়ে হোক, মেয়েই হয়েছে। এতদ্বারা মহান দার্শনিক শ্রী মানস নন্দীর অরিজিনাল রিসার্চ প্রমানিত হইল।
  • সিকি | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:২৯728422
  • ক্কীআশ্চর্য! আম্মো তাই! এতদ্বারা ঐ ঐ ঐ।
  • umesh | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৪২728433
  • আম্মো তো তাই চেয়েছিলাম। মানস-বাবা'র জয়গান করো সক্কলে।
  • Ekak | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৫৭728444
  • লিখুন মানসবাবু। সেক্স সিলেকটিভ ফ্যামিলি প্ল্যানিং নিয়ে বাংলায় খুব কম লেখা হয়। আমি এটা সমর্থন করি আগেই জানিয়ে রাখলুম।
  • avi | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩৮728455
  • আমি কন্যাসন্তান লাভে ইচ্ছুক, অদ্যবধি নিঃসন্তান। ইচ্ছাশক্তি কোন সময় কিরূপে জাগ্রত করতে হবে, তাই নিয়ে সন্দিহান এবং জিজ্ঞাসু। মানে সারাক্ষণ ভাবতে হবে, নাকি কোনো বিশেষ সময় আছে, রাত বারোটা থেকে তিনটের মধ্যে এই বিষয়ের ধ্যানে বসার প্রকৃষ্ট সময় কিনা, ইচ্ছাশক্তি প্রক্ষেপণের কৌশল কি, কিছু না থাকলে তাই বা কেন, এইসব বিষয়ে আলোকপাত হোক।
  • u | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩৯728466
  • মানস বাবু, ক্যালকম ছেড়ে দিলেন কেন? ওসব টুকটাক খিস্তি অগ্রাহ্য করুন। কোঁৎ পেড়ে মলত্যাগের সাথে হস্তমৈথুনের সম্বন্ধ নিয়ে আপনার বক্তব্য জানতে সকলেই উৎসুক।
  • avi | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫৬728488
  • দারুণ লাগলো। আরো লিখুন।
  • d | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১১728365
  • এহেহে মানস আপনার ক্রোধ থেকে স্মৃতিভ্রংশ হয়? এরাম ছি ছি।
    আমি কারো উপর রেগে গেলে আবার সেই ব্যক্তির সমস্ত কিত্তি কম্ম সব কিছু দিন তারিখ ঘন্টা মিনিট শুদ্ধ মনে পড়ে যায়।
  • dc | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১৫728376
  • ওরে বাবা এই সুপারওম্যান কোয়ালিটি আবার আমার স্ত্রীর আছে ঃ( যেকোন ঝগড়া হলেই দশ বছরের ফিরিস্তি উঠে আসে।
  • robu | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:২৫728387
  • স্নানের নিয়ম আমার ব্যাপক লেগেছে, বিশেষ করে নারকেল তেল মেখে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর ব্যবস্থা।
  • Pinaki | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩৪728398
  • দারুণ। বহুদিন বাদে এত ভালো টই। আমারও মেয়ে। তত্ত্বটা জানা ছিল না। জানলে, কে বলতে পারে, হয়তো একসাথে দুটো মেয়ে পেতাম। এসবের জন্যেই মাঝে মধ্যে গুরুতে আসা সার্থক।

    অর্পণ, কিছু বলো। তুমি কি থিওরি জানতে? তোমারওতো মেয়ে।
  • d | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৯728405
  • আহা অপ্পনের দুই মেয়ে। আবার একই দিনে জন্ম। নির্ঘাৎ কিছু ব্যপার আছে।
    :-))))
  • PM | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১০728406
  • ইচ্ছা শক্তির সাহায্যে কিভাবে X আর Y ক্রোমোসম আলাদা করা যায়, তার পর আবার Y টাকে কি করে আলাদা পাঠানো যায় -- এটা জানতে পারলেই চাকরী ছেড়ে ব্যাবাসায় মন দেবো ঃ)

    আমারো মেয়ে--- কিন্তুক সইত্যের খাতিরে সেটা আমার বৌএর ইচ্ছাশক্তিতে বলেই আমার সন্দেহ ( বাকি সব কিছুর মতই ঃ( )। অপারেসন থিয়েটারে অ্যানেস্থেসিয়া দিতে দিতে যখন ডাক্তার কথা বলাচ্ছিলো, তখনো হাফ জ্ঞান নিয়ে তিনি মেয়ের দাবী জানাচ্ছিলেন বলে শুনেছি। পরে ডাক্তার আমাকে বলেছে। আমার তখন যে আসে আসুক, কিন্তু বৌ সুস্থ্য ফিরলেই পাচ সিকে পুজো দেবো টাইপের হাল - মানে ইচ্ছা থাকলেও ফলাবার মতো শক্তি কিছু অবশিষ্ট ছিলো না ঃ)

    যাকগে তাতে মানসবাবুর থিওরির কোনো ক্ষতি হবে না। কে না জানে এক্সেপ্সান ই নিয়মকে প্রমান করে ঃ)
  • cb | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৫728407
  • আগেও বলেছি, ২ টো চিরুনি লাগবে :-)
  • b | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:২২728408
  • আমার আবার অন্য কেস। বাড়ি শুদ্ধু মানে এবাড়ি ওবাড়ি মিলিয়ে সবাই ধরে রেখেছে মেয়ে হবে, মানে সবারই ধারণা মেয়ে হওয়াটাই স্বাভাবিক এমতি। ভগ্নদূতের মত আমি যখন এসে জানালাম ছেলে হয়েছে, সবাই ২ মিনিটের মত সাইলেন্ট অ্যাঁ। তার পরে হাউঁমাউ ইত্যাদি।

    আবার তার ঠিক আগে একটি মারোয়াড়ি ফ্যামিলির মেয়ে হয়েছে। তারাও চুপচাপ ছিলো। পরে আবার "আজকাল মেয়ে হয়েছে তো কি হয়েছে, ছেলে মেয়ে সব সমান, মেয়েরাই বুড়ো বয়সে দেখে" এসব শুনিয়ে গেলো।
  • Ekak | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৩০728409
  • আমাদের বাড়িতেও মেয়ে হয়াটাকেই এক্সেপ্টেড ধরে। ছেলেরা দূরে পালিয়ে যাবে -স্বার্থপর, মেয়েরা বাবা-মার খোঁজ নেবে। এই তাদের থিওরি। কতরূপে পিতৃতন্ত্র :|
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৩০728410
  • মানে, হয়েছেটা কী, আমি বউকে জিগ্যেস করে তবে লিখব। কেমন, অ্যাঁ?
  • T | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫৮728412
  • অ্যাই, আম্মো মেয়ের বাপ।
  • dc | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২১:০৫728413
  • ওটুকু বললে হবেনা, ইচ্ছে কি ছিল সেটা খোলসা করুন।
  • b | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২১:১৬728414
  • ইচ্ছেটা কখন হতে হয়?
  • dc | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২১:২৪728416
  • ইয়ে, এসব ডিটেলস মহান দার্শনিক শ্রী মানস নন্দী দেবেন।
  • cm | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২১:২৪728415
  • “ কোন প্রকারের সন্তান জন্মাবে সেটা যদি পুরুষের ইচ্ছা শক্তির উপর না নির্ভর করে তবে সেই আর এর বাছাই টা কি প্রকারে হয়?” খেলায় কে আগে ব্যাট করবে সেটা কি করে ঠিক হয়?
  • dc | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২১:২৬728418
  • যাঁর ব্যাট তৈরি তিনিই আগে ব্যাট করবেন। সিম্পুল।
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২১:২৬728417
  • ইচ্ছা শক্তি তো অনেক সময়ই জাগ্রত হয়, কিন্তু ক্রোমোজোম নেবার ব্যপারে পুরুষের ইচ্ছা শক্তির কোন মূল্যই নেই।
  • avi | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৫৪728419
  • ১১৮ নম্বর বিষয়ে যেখানে যৌন হয়রানি রুখতে কি কি ব্যবস্থা নেওয়া উচিত তার লিস্ট দেওয়া আছে, সেটা স্রেফ স্বর্গীয়। লিফলেট বানিয়ে বিতরণ করার মতো। অসাধারণ একটা কাজ হয়েছে। এরকম আর লেখা নেই? :(
  • dc | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২২:১৩728420
  • হ্যাঁ লেখা যেন থেমে না যায়। একক তো আগেই বলেছে, আমিও অনুরোধ করলাম - মহান দার্শনিক শ্রী মানস নন্দী আরও লিখুন।

    আর ইয়ে, চেন্নাইতে কৌপিন কোথায় পাওয়া যায়?
  • avi | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২৩728421
  • কলকাতাতেই বা কোথায় পাওয়া যায়? আর ইয়ে, ওই কাঁচুলি বাঁধার টেকনিকটা বার দুই পড়েও কিস্যু বুঝলাম না। সামনে থেকে পিছনে গিয়ে তারপর কোথায় কোথায় ঘুরে যেন কোথায় একটা গিঁট দেওয়া হল, যেটা আবার ইচ্ছেমত টাইট দেওয়া যাবে। যাগগে, আমাদের কৌপিন পেলেই হল। সাধে কি কবি বলেছেন, "কৌপিন করিয়া সার, তোমার পুরুষকার, পথে পথে ফিরে দিগম্বর।" অর্থাৎ কৌপিনই আসল সারবস্তু।
  • | ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২৮728423
  • হ্যাঁ মানে অন্তর্বাস পার্টটা জাস্ট যে কোনও সময় পড়লে হো হো করে হাসি গ্যারান্টি।
    মেজাজ খারাপ, বসের বকুনি খেয়েছেন? জল নেই, কারেন্ট নেই? ঝটাপট ঐ ১১৮ নম্বর পড়ে ফেলুন। একদম হ্যা হ্যা করে হাসতে হাসতে সব ভুলে যাবেন।

    যাই লোকজনকে খপর দিয়ে আসি গিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন