এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা   সমাজ

  • নয়া বাংলাস্তান(১)

    দীপ
    আলোচনা | সমাজ | ০৬ ডিসেম্বর ২০২৪ | ২১২১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • বাংলাদেশের বিপ্লব(!!!) ও পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন তসলিমা নাসরিন। যদি এসব পড়ে পশ্চিমবঙ্গের মহাবিপ্লবীদের সামান্য কাণ্ডজ্ঞান আসে, সেই আশায় লেখাগুলো দিলাম। অবশ্য এরপরও একশ্রেণীর বিপ্লবী(!!!) এগুলো অস্বীকার করবে, কেউ বা ইতরের মতো রসিকতা করবে!
    লেখিকা দীর্ঘদিন ধরেই এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে লেখালেখি করছেন, আমাদের সজাগ করার চেষ্টা করছেন! আর আমরা তাঁর ব‌ই নিষিদ্ধ করে তাঁকে কলকাতা থেকে তাড়িয়েছি! মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে!
    লেখিকাকে সশ্রদ্ধ নমস্কার!
     
    (১)
     
    ছদ্মবেশী বিপ্লব কী রকম হয়, আগে জানিনি, এবার জানা হলো।
     
    জিহাদি-চাষ কী করে হয়, কী করে জিহাদিতে দেশ গিজগিজ করে, জানা ছিল না, এবার জানা হলো।
     
    জিহাদিরা বাংলাদেশের মাটিতে কী করে মিছিল করে, নারায়ে তাকবির স্লোগান দেয়, আর তাদের কালিমা লেখা পতাকা ওড়ায়, আগে দেখা হয়নি, এবার দেখা হলো।
     
    জিহাদিরা কী করে রাষ্ট্রের উপদেষ্টা হয়, শপথ নেয়, প্রেস কনফারেন্স করে, জংগীদের জেল থেকে মুক্তি দেয়, আগে দেখিনি, এবার দেখা হলো।
     
    জিহাদিরা কী করে পুলিশ খুন করে, ছদ্মবেশে ছাত্র খুন করে, কী করে ভাস্কর্য ভাঙ্গে, জাদুঘর পোড়ায়, হিন্দুদের বাড়িঘর লুঠ করে, আগুন দেয়, তাদের সমাবেশ নষ্ট করে, নেতাকে গ্রেফতার করে, কী করে মাজার গুঁড়ো করে, কী করে লালন মেলা, বাউল উৎসব বন্ধ করে, কী করে কাওয়ালী গায়, কী করে মুসলমান আইনজীবিকে খুন করে হিন্দুদের ওপর দোষ চাপায়, আগে জানা ছিল না, এবার জানা হলো।
     
    জিহাদিরা কী করে বিরোধী দলের লোকদের মানবাধিকার লঙ্ঘন করে, কী করে তাদের খুন করে, হত্যা মামলার আসামী করে, জানা ছিল না। কী করে গণতন্ত্রের গলা টিপে মারে, বন্ধুরাষ্ট্র ভারতকে শত্রুরাষ্ট্র ঘোষণা করে, আগে আইডিয়া ছিল না, এবার হলো।
     
    জিহাদিরা কী করে মাইকে ঘোষণা করে মেয়েদের দোকানপাটে প্রবেশ নিষেধ, তা আগে দেখিনি, এবার দেখা হলো।
     
    (২)
     
    যে ভারতের ১৭ হাজার সৈন্য মারা গিয়েছিল বাংলাদেশকে তার শত্রু পাকিস্তানের হাত থেকে বাঁচাতে গিয়ে, সেই মিত্র-ভারত নাকি আজ শত্রু।
    যে ভারত এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, খাইয়েছিল, পরিয়েছিল, সে ভারত নাকি আজ শত্রু।
     
    যে ভারত মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়েছে, অস্ত্র চালনা শিখিয়েছে পাকিস্তানী সেনাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, সেই ভারত নাকি আজ শত্রু।
     
    আর যে পাকিস্তান দেশের ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছিল, ২ লক্ষ মেয়েকে ধর্ষণ করেছিল, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু দেশ।
     
    যে পাকিস্তান জঙ্গি উৎপাদনে এক নম্বরে, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু।
     
    যে পাকিস্তান আজ অবধি একাত্তরের নৃশংসতার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু রাষ্ট্র!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • দীপ | ০৯ ডিসেম্বর ২০২৪ ০০:১০744264
  • চার দিনে কলকাতা দখল হয়ে যাবে বলে অনেকেই খিল্লি করছে দেখছি। হাসাহাসি, মিম সব চলছে। আমি জানি হঠাৎ কোন একটা ইস্যুতে কলকাতায় দাঙ্গা লেগে গেলে সব্বাই দরজায় খিল আটকে বিচি চেপে বসে থাকবে। কলকাতায় এর আগে দাঙ্গা হয়নি এমন না। বরং সতর্ক থাকুন, এমন কোন বেফাঁস কথা বলবেন না, যা থেকে অন্তত আমার রাজ্যে এরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। খিল্লি করার অনেক জিনিস আছে। ছাগল টিভির ভারত বাংলাদেশের সমরাস্ত্রের তুলনামূলক আলোচনা শুনুন, টাইমপাস হবে। এই দুটো দেশের এসব আলোচনা যে হতে পারে কোন দিন ভাবিনি। এই কলকাতায় জামাতের অনেক স্লিপার সেল থাকতেই পারে। কেনো পারে তার মধ্যে ঢুকছিনা, সবাই জানেন, আবার কোন রাজনৈতিক দল ফায়দা তুলতেও পয়সা দিয়ে দাঙ্গা করাতেই পারে। তাই বদ্ধ উন্মাদের কথায় খিল্লি করে লাভ নেই। জেহাদি নিজে মরে মানুষ মারে। তাই সতর্ক থাকা ভালো। কোন সামান্য কারণ থেকে আমাদের এখানে যেন কোন অশান্তি না হয়। যারা কোন কিছু ভয় পান না, মানে বেশ ডাকা বুকো, এসব খিল্লি ছেড়ে বরং আর জি কর নিয়ে সোচ্চার হোন তো দেখি। সে সময় যাদের অনেক কে কোন কথাই বলতে দেখিনি তাদের অনেক কে দেখছি বাংলাদেশ দেখে অতি উৎসাহে আ কুতু কুতু ভয়ে বলেই চলছে, দেখা দেখি! আরে ভাই পাগল রাস্তায় কত কিছুই বলে, আমরা কী পাগলের কথায় পাল্টা জবাব দেই নাকি পাশ কাটিয়ে চলে যাই? ফ্যাটাল পাগল হলে ধরে বেঁধে পাগলা গারদে দেই। এদের বলতে দিন না, বিনি পয়সায় পাগলের প্রলাপ বকছে, মজা নিন। ফ্যাটাল হলে, আমাদের সেনাবাহিনী আছে, ধরে ধরে পাগলা গারদে চালান করে দেবে। এরা খিল্লির লেভেলেও পরে না।
    #ভেনোচরিতকতা
  • দীপ | ০৯ ডিসেম্বর ২০২৪ ২২:১২744267
  • স্বাধীন বাংলাদেশ!
    জননী বেগম রোকেয়া, আপনি এই অকৃতজ্ঞ নরাধম জাতিকে মার্জনা করুন!
  • দীপ | ১১ ডিসেম্বর ২০২৪ ১৪:৪১744272
  • স্বাধীন বাংলাদেশের অসামান্য অগ্রগতি সারা পৃথিবী দেখছে!
    পশ্চিমবঙ্গের মহাবিপ্লবীরা অবশ্য কিছুই বুঝতে পারছেন না! সম্ভবত এখন তাঁরা শতকরা হিসাব বুঝতে পারছেন না! সেজন্যই এখন কে সি নাগের ব‌ই খুলে শতকরা হিসাব বোঝার চেষ্টা করছেন!
  • দীপ | ১৫ ডিসেম্বর ২০২৪ ১৯:২০744291
  • সারা পৃথিবীর সমস্যা নিয়ে আলোচনা করা পণ্ডিতকুল এখন মৌনব্রত অবলম্বন করেছেন!
  • দীপ | ১৬ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৭744296
  • মুক্তিযুদ্ধের পরে জনৈক বৃদ্ধ উকিল বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। তিনি সুধীর চক্রবর্তীকে বলেছিলেন, "গৃহদেবতা নেই, ঠাকুরঘর ধ্বংস হয়ে গেছে, মেয়ে দুটোকেই ধর্মত্যাগ করতে হল, এর যে কত দুঃখ-- সে আপনি বুঝবেন না। আমার স্ত্রী কপালে করাঘাত করেন, আমি কোন মুখে সান্ত্বনা দেব?"

    এই হাহাকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের চিত্র।
  • দীপ | ২০ ডিসেম্বর ২০২৪ ০০:২৮744312
  • দেব, ভাদুড়ী, ফ্যাক্ট ফাইন্ডার, বৃদ্ধ জরদ্গব গায়ক অবশ্য বাংলাদেশে শান্তিকল্যাণ দেখছে!
  • দীপ | ২০ ডিসেম্বর ২০২৪ ১৩:০৯744313
  • ফিলিস্তিনি বাচ্চাদের জঙ্গী প্রশিক্ষণ দেয় ইসলামি সন্ত্রাসিরা। সুইসাইড ভেস্ট পরিয়ে বাচ্চাদের শেখানো হয় কী করে ইহুদিদের হত্যা করতে হবে। বাংলাদেশেও বাচ্চাদের জঙ্গী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খেলনা অস্ত্র হাতে দিয়ে ইসলামী সন্ত্রাসী হওয়া শেখানো হচ্ছে। একটি ভিডিওতে দেখা গেছে দুধের বাচ্চাদের কী করে ইসলামী সন্ত্রাসী বানানোর পাঁয়তারা করা হচ্ছে।
    আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে আইসিসের পোশাক পরা দুই মুখ ঢাকা জঙ্গী বড় রাইফেল হাতে দাঁড়িয়ে আছে, আরেক মুখ ঢাকা জঙ্গী জিহাদের পক্ষে জোরে সোরে আরবি ভাষায় বক্তৃতা দিচ্ছে। ভিডিও নিয়ে সমালোচনা হলে মাদ্রাসার শিক্ষক বলেছেন মাদ্রাসায় নাকি যেমন খুশি তেমন সাজোর উৎসব হচ্ছে। বলেছেন বন্দুক দুটো নাকি খেলনা বন্দুক। কিন্তু ওই এলাকার থানা থেকে নাকি পুলিশ জানিয়েছে ওই নামে কোনও মাদ্রাসাই নেই।
     
    ধরা যাক ওই নামে মাদ্রাসা আছে, এবং তিনটে লোক মাদ্রাসার ছাত্র এবং তারা যেমন খুশিতে সন্ত্রাসী সেজেছে। সন্ত্রাসী সেজে জিহাদের পক্ষে ভাষণ দেওয়া, জিহাদ করতে মানুষকে উদবুদ্ধ করা, এবং কাফের, বিধর্মীদের হত্যা করার শপথ নেওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ কি আপত্তি করেছেন? না করলে কেন করেন নি? স্থানীয় প্রশাসনই বা এসবের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি? কেউ কি উত্তর দেবে? কেউ কি তদন্ত করবে? আমার মনে হয় না।
     
    সেদিন ফেসবুকে জিহাদের ভিডিওটি শেয়ার করার পর এক পাল জামাতি আর বামাতি আমার ওপর ঝাঁপিয়ে পড়লো। বললো, আমি নাকি ফেক নিউজ ছড়াচ্ছি। তাহলে আসল নিউজটি তারা ছড়াক, তারা জানাক ভিডিওর নেপথ্যের গল্পটা কী, জানাক মানুষ সন্ত্রাসী হচ্ছে কেন, প্রকাশ্যে জিহাদ ঘোষণা করছে কেন, অথবা সন্ত্রাসীর ভূমিকায় ছাত্ররা অভিনয় করছে কেন? এবং এসবে কর্তৃপক্ষ বাধা কেন দিচ্ছে না।
     
    লক্ষ্য করছি যখনই জিহাদিদের কীর্তিকলাপ ধরা পড়ছে, তখনই বামাতি আর জামাতি আর হিজবুতিরা দৌড়ে এসে বলে ওটা ফেক নিউজ, উহা রাইফেল নহে উহা খেলনা, উহারা সন্ত্রাসী নহে উহারা ফেরেস্তা। দেশে জিহাদিদের উত্থান হওয়ার পেছনে শুধু হাসিনা দায়ি নন, এইসব বামাতি,জামাতি,হিজবুতিও দায়ী।
     
    তসলিমা
  • দীপ | ২০ ডিসেম্বর ২০২৪ ২২:১৬744315
  • না ঋত্বিক, না সুনীল কেউ তার সিনেমায় কিংবা সাহিত্যে ওপার বাংলার ছিন্নমূল হবার সত্যিটা বলে যায়নি। দেশ ভাগ হলো ধর্মের ভিত্তিতে। লাখে লাখে মানুষ এক রাত্রের মধ্যে ঘর জমি সব ফেলে আধা ন্যাঙটো হয়ে এই রাজ্যে এল। এরা তাঁদের হাহাকার, বঞ্চনা নিয়ে সিনেমা কিংবা সাহিত্য করে নিজেদেরকে প্রতিষ্টিত করলেন কিন্তু ভুলেও এক বারের জন্য প্রশ্ন করলেন না, এত লাখে লাখে লোকজন কে কেনো উদ্বাস্তু হতে হলো? কেনো তারা পালিয়ে এলেন? সেদিন এই প্রশ্ন গুলো করলে আজকে ঋত্বিকের দেশ বাড়ি টা টিকতো কিনা জানিনা, কিন্তু এসব প্রশ্ন ওঠার দায় উঠতো না। বামেরা হিন্দু মৌলবাদ নিয়ে যতটা সোচ্চার ছিল তার সিকিভাগও মুসলমান মৌলবাদ নিয়ে ছিলনা। নোয়াখালীর দাঙ্গায় যে লোকটা সব কিছু হারিয়ে এই দেশে পালিয়ে এসে জন মজুরে রূপান্তরিত হয়েছিল, বাম আমলে তাকেও দেখেছি আমেরিকার কালো হাত ভেঙে দাও বলে মিছিল করতে। আমাদের বোঝানো হলো, জামাত আর আর এস এস এক। আমরা বুঝে গেলাম। হিন্দুত্ব বাদ মানেই বিজেপি। গ্রেটার এভিল। মুসলমান মৌলবাদের কথা উঠলেই, চুপ চুপ। কারণ ভোট ব্যাঙ্ক। মুসলমান হুজুরের কথায় ভোট দিতে যায়, অতএব হুজুরদের তোয়াজ করো। এর ফলতো ভুগতেই হবে। এদের জন্যই আজ বিজেপির এই বাড়বাড়ন্ত। তারা মাঠে নেমে গেছে হিন্দু খতরেমে হ্যায় বলে। হাজির হয়েছে হুজুরদের মত বাবারা। আজকের তৃণমূল উন্নত বাম। তা এই দায়ভার কে নেবে ? কোন সিনেমার পরিচালক, কোন শিল্পী, কোন লেখক কেউ কী নেবে নাকি পক্ক কেশের কিংবা বিরল কেশের কোন বাম নেতা? আমাগো একটা দ্যাশ আছিলরা না হয় চিন্তনশীল ছিলনা, কিন্তু আপনারা ছিলেন। সেদিন আপনারা কালোটাকে কালো বলেন নি। অপরাধ তো অবশ্যই করেছিলেন। আজকের বাংলাদেশ দেখেও স্বীকার করেন না সেটা। আপনারা ভন্ড। হিন্দু কে ধর্মনিরপেক্ষ হতে বলতে আপনাদের যত উৎসাহ তার সিকি ভাগ মুসলমানদের বোঝালে এই অবস্থা ২০২৪ এ এসে দেখতে হোতোনা। আপনারা করেন নি, ভোট ব্যাঙ্কের ভয়ে, ক্ষমতা হারাবার ভয়ে। তাই আপনাদের মুখে ধর্মনিরপেক্ষতার পাঠ শুনে কিছু নতুন করে নেবো না।
    #ভেনোচরিতকতা
  • দীপ | ২০ ডিসেম্বর ২০২৪ ২২:১৭744316
  • ঋত্বিকের চলচ্চিত্রে দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা আসায় এখানে অনেকের খুব সমস্যা হয়েছে!
  • দীপ | ২২ ডিসেম্বর ২০২৪ ১৬:৫১744318
  • গত ৪৮ ঘন্টায় ময়মনসিংহ, দিনাজপুর, নাটোরে কমপক্ষে ৪টি মন্দিরে হামলা, লুটপাট হয়েছে। নাটোরের কেন্দ্রীয় মন্দিরে ডাকাতি, লুট, সেবায়ত (তরুন দাস) হত্যা র মতো জঘন্য অপরাধ সংঘটিত হলো। ৮টি বিগ্রহ ভাঙচুর নাহয় বাদই দিলাম.......
    ২৪এ দেশ স্বাধীন করা সৈনিকেরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে। চোখ বুজে থাকা গুরুরা অত্যাচারের প্রতিবাদ করতে দেখলে একবেলা মন্দির পাহারার ফটোসেশান নিয়ে হতাশ ঢেকুর তুলবে, অকৃতজ্ঞ বলবে। আমরা ভাই কৃতজ্ঞতা একদিনের জন্যই জানাবো। বাকি সময়ের অত্যাচারের কথা ওই এক দিনের জন্য তো ভুলতে পারিনা... তা আপনারা এখন কোথায়?
     
    ফেসবুকে জনৈক বাংলাদেশীর আর্তনাদ!
    যদিও পশ্চিমবঙ্গের সর্ববিদ্যাবিশারদ মহাবিপ্লবীরা এই নিয়ে একটা কথাও বলবেন না!
  • দীপ | ২৩ ডিসেম্বর ২০২৪ ১৩:১৫744322
  • একাত্তরের মুক্তিযোদ্ধাকে গলায় জুতোর মালা ঝুলিয়ে গ্রামে ঘোরানো চলছে!
    যদিও পশ্চিমবঙ্গের দেব, ভাদুড়ী, সুমন, জিমেরা বলে চলেছে বাংলাদেশে সবকিছু নাকি ঠিকঠাক চলছে, কোথাও কোনো সমস্যা নেই!
  • দীপ | ২৪ ডিসেম্বর ২০২৪ ১১:০৩744325
  • সারা পৃথিবীর সমস্যা নিয়ে আলোচনা করা মহাবিপ্লবীরা অবশ্য এসব তুচ্ছ ঘটনা নিয়ে আলোচনা করেন না!
     
     
  • Tariq | ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৮744345
  • No emoji for far*ing!sad
  • দীপ | ২৯ ডিসেম্বর ২০২৪ ২২:২১744349
  • প্রশ্নগুলি লিখে রাখি। বাসনা মল্লিককে যারা দলবেঁধে ধর্ষণ ও হত্যা করেছে ওদের নাম ঠিকানার পাশাপাশি রাজনৈতিক পরিচয়ও প্রকাশ করছেন না কেন? বাসনা মল্লিককে কেন অত্যাচার করে হত্যা করা হলো? বাসনা নারী বলে? নাকি বাসনা হিন্দু নারী বলে? জবাব নিশ্চয়ই আমার জীবদ্দশায়ই পাবো।

    বাসনা মল্লিক নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন।
     
    লিখলেন ইমতিয়াজ মাহমুদ।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন