এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আসুন আপা

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ১৮ জুলাই ২০২৬ | ৫৫৯ বার পঠিত
  • সেদিন কলেজ স্ট্রিট কফিহাউসে আমায় মধুময়দা(মধুময় পাল, বিশিষ্ট কথাকার) বললেন,“ এটা দেখো।”দেখলাম তসলিমা নাসরিনের বই দ্বিখণ্ডিত নিষিদ্ধ করার বিরুদ্ধে একটা সুন্দর মুসাবিদা করা প্রতিবাদ পত্রের খসড়া। সময়টা ২০০৩এর নভেম্বর। আমি তখন নিয়মিত কফি হাউসে যেতাম শনিবার শনিবার। আগে গিয়ে মধুময়দার সঙ্গে আড্ডা মারতাম তারপর রক্তকরবী পত্রিকার টেবিলে রবি সেন, প্রদীপ ভট্টাচার্য, শান্তি নাথ ও আরো অনেকের সঙ্গে সময় কাটিয়ে বাড়ি ফিরতাম রাতে। কফি হাউসে আড্ডার এক গভীর আঠা আছে যা গায়ে মাথায় লেগে থাকলে সহজে ওঠে না। আমার ক্ষেত্রে ওই আঠা বংশগত বলাও যায় কারণ এ আঠা ছিল বাবারও আর অনেকদিন আগে প্রথম বাবার সঙ্গেই কলেজ স্ট্রিট কফি হাউসে গিয়ে ছিলাম। সেদিন মধুদা ওই মুসাবিদাটা দেখানোর পর পরই সম্ভবত কবি সৌমিত্র গুহ সেখানে আসে শনিবারের আড্ডায়। তখন রাজ্য কর্মচারী আন্দোলনের সঙ্গে ও, কবি অজয় সেনাপতি, অনুবাদক কৌশিক রায়,অগ্রজ কবি সুভাষ সরকার ও আরো অনেকের সঙ্গে আমি বর্তমান লোকায়তিক পত্রিকার সম্পাদক সিদ্ধার্থদার নেতৃত্বে অসিপত্র নামের রাইটার্স ভিত্তিক একটা সাংস্কৃতিক গ্রূপ করতাম। সৌমিত্রকে মুসাবিদাটা দেখানোর পর তুরন্ত কাজ শুরুহয়। আমরা দুজনে কফি হাউসের টেবিলে টেবিলে গিয়ে সই সংগ্রহ করতে শুরু করি। তখন রবিদা, প্রদীপদা, শান্তিদারা রক্তকরবীর টেবিলে এসে গেছেন। তিনজনেই খসখস করে সই দিলেন আরো দিলেন জলার্ক পত্রিকার মানব চক্রবর্তী। তখন ভরা পূর্ণিমার মতো ভরা বামফ্রন্ট ঢল ঢল করছে আর সেই সরকারের সংস্কৃতিপ্রেমী অনুবাদক নাট্যকার মুখ্যমন্ত্রী তসলিমা নাসরিনের দ্বিখণ্ডিত বইটা নিষিদ্ধ করেছেন। তাই একটা অলিখিত রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার বেড়াজাল প্রতিবাদ পত্রের আসপাশে তৈরি হয়ে গেছে। নামী সব লিটিল ম্যাগাজিনের সম্পাদকরা বেশিরভাগ ত্যানামেনা করে ফেরত দিচ্ছেন। যাঁরা সই দিলেন সেদিন তাঁরা আমাদের মতোই বেতোয়াক্কা চালচুলোহীন ক্যাঁকলাস পার্টি। ওইদিনের ঘটনাটা একটা শুরুমাত্র ছিল। তারপর আমাদের বন্ধু আইসা সংগঠনের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত নবকুমার বিশ্বাসকে বলায় কলেজ স্কোয়ারে একটা প্রতিবাদ সভা হয়। সেখানেও মধুময়দা আমার আর সৌমিত্রের সঙ্গে উপস্থিত ছিলেন। আইসার সে সময়ের সংগঠক কবি বিলাস সরকার নিষিদ্ধ বই দ্বিখণ্ডিত থেকে পাঠ করে। তারপর ১১ই ডিসেম্বর গণসংস্কৃতি পরিষদের অমিত দাশগুপ্ত, নিত্যানন্দ ঘোষের উদ্যোগে নবান্ন, অনীক, রক্তকরবী, জলার্ক প্রভৃতি পত্রিকা আর শিবনারায়ন রায়, রাঘব বন্দ্যোপাধ্যায়, জিয়াদ আলি, মিহির চক্রবর্তী, রবি সেন ও আরো অনেকের আহ্বানে মহাবোধি সোসাইটি হলে একটা প্রতিবাদ সভা করে বইটার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব নেওয়া হয়। ওই সভায় মীরাতুন নাহারও ছিলেন।পরে এপিডিআর মামলা করে দ্বিখণ্ডিত বইটার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করিয়ে ছেড়েছে কিন্তু কিছু মুসলমান ধর্মান্ধ লোকের চাপে পড়ে তসলিমাকে পশ্চিম বাংলা থেকে একরকম খেদিয়েই দেয় বামফ্রন্ট সরকার। এসব তো গেল কিছু প্রত্যক্ষদর্শীর বিবরণ। এখন তসলিমা লেখা আমার কেমন লাগে সে নিয়ে কিছু বলা দরকার। উনি জামাতিদের রাজনৈতিক বিরোধিতা যেমনভাবে করেন আর মেয়েদের কথা যেভাবে বলেন তাতে আমার পূর্ণ সমর্থন আছে। সে হিসেবে উনি এই উপমহাদেশে এক আদর্শস্থানীয় লেখক। ওঁর লেখার যে একটা অবরণহীন ইডিওসিনক্রেসি আছে তার সম্পর্কে শিবনারায়ন রায় বলেছিলেন“ বুনো গোলাপের গন্ধ”। ঠিকই একটা অযত্নলালিত্য যে ওঁর লেখার সৌন্দর্য সে ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। কিন্তু সবচাইতে আপত্তির হলো ওনাকে লেখার জন্য এভাবে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য আর বিক্ষিপ্তলগ্নে ভারত থেকে বিতাড়ন। অনেকে তসলিমা কেন হিন্দু জাতীয়তাবাদের বিপক্ষে কিছু বলছেন না কেন সে নিয়ে বলেন। কথাটার পেছনে কী যে যুক্তি আছে কে জানে! তসলিমা মনেপ্রাণে বাংলাদেশী হয়ে জামাতিদের বিরুদ্ধে যেভাবে বলে চলেন সেটাই কি তাঁর ধর্মনিরপেক্ষ অবস্থানের জন্য যথেষ্ট নয়! তিনি খামোখা বিদেশী রাষ্ট্র ভারতের ভেতরের ব্যাপারে সরব হয়ে এখানকার ভিসা খোয়াবেন কেন! ভারত তথা কলকাতার মায়া তসলিমা কাটাতে পারেন না যে! আর সে মায়া ভাষার মায়া। একজন নিবিষ্ট অক্ষরকর্মীর মায়া! এই ভাষা রাজনীতির বিভঙ্গেই,ভারত-বাংলাদেশ একক সাংস্কৃতিক উত্তরাধিকারের আলোকেই আমি তসলিমাকে বুঝতে চাই। বহুদিন পর তিনি কলকাতায় আসবেন শুনে আমার খুবই আনন্দ। ফেবুতে ওনাকে লিখেছি,“আসুন আপা। ”
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • . | ১৮ জুলাই ২০২৬ ১৩:০৮741803
  • আমিও সহমত আপনার সঙ্গে
  • albert banerjee | ১৮ জুলাই ২০২৬ ২০:০৮741809
  • //তসলিমা মনেপ্রাণে বাংলাদেশী হয়ে জামাতিদের বিরুদ্ধে যেভাবে বলে চলেন সেটাই কি তাঁর ধর্মনিরপেক্ষ অবস্থানের জন্য যথেষ্ট নয়//
    না নয়। আপনার কথা অনুসারে তসলিমা কে সুবিধাবাদী বলা যায় কিন্তু ২০২৬ এর এক মৌলবাদ বিরোধী চেতনা বলা যায় না।
  • upal mukhopadhyay | ১৮ জুলাই ২০২৬ ২০:২৮741811
  • @albert banerjee
    মেয়েদের জন্য তসলিমা যা বলেন তা মনুবাদের পক্ষে যায় এটা প্রমাণ করুন তারপর উনি সুবিধাবাদী বলবেন।তার আগে নিরাপদ দুরুত্বে থেকে আপনার বাতেলা কেউ শুনবে না।
  • দীপ | ১৮ জুলাই ২০২৬ ২০:৩৪741812
  • জামাতি চামচা চলে এসেছে!
     
    গত শতাব্দীর নয়ের দশক থেকেই তসলিমা মৌলবাদী শক্তির বিরুদ্ধে লেখালেখি করছেন। মৌলবাদী শক্তির তিনি চক্ষুশূল। নিজের দেশেও তিনি ফিরতে পারেননা!
    কলকাতায় আশ্রয় চাইতে এসেছিলেন, সেখান থেকেও তিনি বিতাড়িত!
    কিন্তু তাঁর লেখনী আজো অব্যাহত!
     
    তাঁকে সশ্রদ্ধ নমস্কার!
     
  • albert banerjee | ১৮ জুলাই ২০২৬ ২০:৫৭741813
  • //মেয়েদের জন্য তসলিমা যা বলেন তা মনুবাদের। ..//বাইনারি কন্ডিশন তৈরী করবেন না শুধু মনুবাদই ভারতের মৌলবাদের এক মাত্র চালিকা শক্তি সেটা নয়। আরো আছে।তাই সব মনুবাদী [বিশেষ করে যারা মনু না পড়ে মনুবাদী ] মৌলবাদী কিন্তু সব মৌলবাদী মনু বাদী নয়। নির্মোহ আখড়া তো এক বারেই নয়। আর্যসমাজীরাও নয়।
  • albert banerjee | ১৮ জুলাই ২০২৬ ২১:০০741814
  • ১৮ জুলাই ২০২৬ ২০:৩৪
    আরে ভাই ভেন্ডির ভাই কেমন আছেন? ভালো তো? laugh
  • upal mukhopadhyay | ১৮ জুলাই ২০২৬ ২১:২৭741815
  • @albert banerjee
    বাইনারি তৈরি হয়েই আছে।সব ধার্মিক হিন্দুত্ববাদী নয়।তসলিমাও মনুবাদের পক্ষে নন।
  • albert banerjee | ১৮ জুলাই ২০২৬ ২১:৩৩741816
  • বাইনারি ছাড়া আর কোনো ওয়ান টু মেনি ভেন মনে আছে। চলুন ২ টো ওয়ান টু মেনি রিলেশনের সেট বলুন
  • albert banerjee | ১৮ জুলাই ২০২৬ ২১:৩৭741817
  • //। সব ধার্মিক হিন্দুত্ববাদী নয়// ঠিক কথা। সাথেমনে রাখবেন ইহুদিদের জনতার বেশ ভালো অংশ খুনহয় জায়োনিস্টদেরদের হাতে।
  • . | ১৮ জুলাই ২০২৬ ২১:৪৬741818
  • তসলিমার ওপর পুরুষদের একাংশের প্রচণ্ড রাগ কেন, কিছুটা বোঝা ‍ যায়।
  • upal mukhopadhyay | ১৮ জুলাই ২০২৬ ২১:৪৭741819
  • @albert banerjee মশাই আপনি পণ্ডিত ব্যক্তি কিন্তু বাস্তব জানেন না।
  • albert banerjee | ১৮ জুলাই ২০২৬ ২১:৫০741820
  • ফিদা হোসেনের ছবিও থাক। তসলিমা পডকাস্ট করুন। ফ্রি ভাবে কথা বলুন তবে তিনি যেন একটু মনে রাখেন খবরের কাগজের আর্কাইভ করা অনেক বাঙালিদের হবি। আর আমিযদি কাঁদতে বসি যে ৪০ টাকার বই [আমি লজ্জার কথা বলছি ] ৪০০ টাকায় কেনালি রে তাঁতী আমায় আটকাচ্ছে কে?
  • . | ১৮ জুলাই ২০২৬ ২১:৫৩741821
  • আরেকটা মজার ব‍্যাপার হচ্ছে তসলিমার এই সংগ্রামকে তুচ্ছ প্রমাণ করার জন‍্য ওঁর লেখার মান কে ট্র‍্যাশ বলার বোকামি।
    আগে সাহিত‍্যে নোবেল জিতে তারপরে যেন নারীর অধিকার নিয়ে কথা বলার জন‍্য কোয়ালিফাই করতে হবে।
    মিসেজিনি একেই বলে।
  • . | ১৮ জুলাই ২০২৬ ২১:৫৫741822
  • ক্কী চাপ মাইরি!
    তসলিমা কেমন ভাবে প্রতিবাদ করবেন সেই নিয়মও আমরা বেঁধে দেবো।
  • albert banerjee | ১৮ জুলাই ২০২৬ ২২:০০741823
  • //পুরুষদের একাংশের প্রচণ্ড রাগ কেন...//
    ভুল কোরছেন আমি ওনাকে কোনো লিঙ্গ ভিত্তিক দেখেই না। উনি আমার কাছে কিছু শব্দ কিছু অনুভুতি কিছু বিশ্বাস করার মতো জায়গা যেমন ফিদা হোসেন যেমন পাল এস বাক, বা "টম কাকার কুঠির"। কিন্তু সেটা পাচ্ছি না। যেমন আবুল বাসার কে তিনোমূলের মঞ্চে দেখে ভালো লাগেনি। আমি সেই বিশ্বাস করার জায়গা তা ফেরত চাই মাত্র। অবশ্য হাসিনা রাজনীতির শিকার ও হতে পারেন। দিব দিব পিনাকী আছেতো আসাদ নূর আছে।
  • . | ১৮ জুলাই ২০২৬ ২২:০৭741824
  • কেন?
    উনি একজন মহিলা।
    লিঙ্গ ভিত্তিক দেখবেন না কেন? অদ্ভুত তো!
  • albert banerjee | ১৮ জুলাই ২০২৬ ২২:০৭741825
  • //কেমন ভাবে প্রতিবাদ করবেন সেই নিয়মও আমরা বেঁধে দেবো//
    খুব কঠিন প্রশ্ন এক দিকে ককতো আর এক দিকে পিকাসো মাজখানে আবার রামকিঙ্কর রবি বাবুও আছেন ঘরে বাইরে লিখছেনও
  • albert banerjee | ১৮ জুলাই ২০২৬ ২২:১১741826
  • //উনি একজন মহিলা।// লেখায় রবীন্দ্রনাথ পুরুষ না মহিলা? সোনম ওচুঁক আজ পুরুষ না মহিলা না শুধু মানুষ ?
  • . | ১৮ জুলাই ২০২৬ ২২:১৭741827
  • উনি ওঁর মতো। নিজের মতো। উনি অন‍্যদের মতো কেন হবেন? মহা মুশকিল তো!
    ওঁর প্রতিবাদ কে মান‍্যতা দেবার আগে এতোসব শর্ত স‍্যাটিসফাই করতে হবে?
    মহিলা হলে চলবে না।
    সাহিত‍্যে নোবেল পেতে হবে।
    ট্র‍্যাশ লেখা বারণ।
    হোসেনের মতো ছবি আঁকতে হবে।
    আরও কী কী ক্রাইটেরিয়া পালন না করলে ওঁর নির্বাসনটা যুক্তিযুক্ত হবে?
    এসব প্রথম থেকেই শুনে আসছি।
    ১৯৯৪-৯৫ এ বাংলাদেশিরা বলত — তসলিমা খূব খারাপ, কারণ সে ডিভোর্সী। সে ওপেনলি যৌনতা নিয়ে কথা বলে। একটা মাইয়া মানুষ কী লেভেলের নির্লজ্জ হলে এমন করতে পারে!
    সঙ্গে বিবিধ খিস্তি।
    তারপরে কয়েক বছর আগে জার্মানিতে কবি দাউদ হায়দার দেখলিম তসলিমাকে নিয়ে একটা খেউড় কবিতা লিখেছেন সেটা শোনালেন।
    আমরা তাজ্জব বনে গেছলাম। কবিতার ছত্রে ছত্রে শুধু যৌন ঈর্ষা ভরা।
    একজন সাহসী মেয়ে ঠিক কতটা সাহসী হবেন, সেটাও আসলে ঠিক করে দেবে পুরুষতান্ত্রিকেরা।
  • albert banerjee | ১৮ জুলাই ২০২৬ ২২:২৩741828
  • // খূব খারাপ, কারণ সে ডিভোর্সী// মনুবাদীরাও এই মত এখনো লালন করে এবং পরবর্তী প্রজন্মের জন্য পালন ও করেন।
  • albert banerjee | ১৮ জুলাই ২০২৬ ২২:২৭741829
  • //ছত্রে ছত্রে শুধু যৌন ঈর্ষা// এই এক্সপেরিমেন্ট তো আগেও করা হয়েছে আরে টিন্টো ব্রাসএর সিনেমা গুলো দেখে নিন না।
  • . | ১৮ জুলাই ২০২৬ ২২:২৮741830
  • হ‍্যাঁ। এই মনুবাদী চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন।
    এবং ঐ সমস্ত সিনেমা দেখিনি কেমন করে জানলেন?
  • . | ১৮ জুলাই ২০২৬ ২২:৩১741831
  • তসলিমার নির্বাসন জাস্টিফায়েড নয়।
    একজন মেয়ে তার নিজের আত্মজীবনী লিখেছেন। বেশ করেছেন।
  • albert banerjee | ১৮ জুলাই ২০২৬ ২২:৩১741832
  • হাসি পায় বাঙ্গালী ফাইল দেখে টিন্টো ব্রাসকে দিয়ে করতো পারতো।
  • albert banerjee | ১৮ জুলাই ২০২৬ ২২:৩৭741833
  • //এই মনুবাদী চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন//
    সরি। তবে ইটা ঠিক মনুবাদী নয় পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা জানেন মামা বাড়ি তে আমিআর আমার স্ত্রী গেছি একটা ঝামেলা হচ্ছে ছোট ভাই আমাকে বললো "দাদা তুমি ভেতরে যাও " আমার স্ত্রীকে "তুমিভিতরে যাও তো " জোর গলায় বলে উঠলো এই টা কে আপনি কি ভাবে দেখবেন?
  • . | ১৮ জুলাই ২০২৬ ২২:৫৪741834
  • প্রায় বাইশ বছর আগে ফ্রি পিডিএফ ডাউনলোড করে দ্বিখণ্ডিত পড়েছিলাম। একজন মেয়ের জীবনী। প্রচুর জায়গায় রিলেট করতে পেরেছি, কিছু জায়গায় পারি নি। কিছুটা দেশ সমাজ ইত‍্যাদির প্রেক্ষাপট আলাদা হওয়ায়।
    আমার যেটা মনে হয়েছিল, মেয়েটি অকপটে নিজের জীবনী লিখছে। যেটা মেয়েরা পারে না। বাঙালি মেয়েরা সম্ভবত এর আগে এতটা অনেস্টলি পারে নি লিখতে।
    সাহিত্যের কোয়ালিটি নিয়ে বলবার যোগ্যতা নেই আমার। তবে ঐ লেখার মধ‍্যে অদম‍্য সাহস ও অনেস্টি দেখেছি। সেই সাহসের কারণেই ওর শাস্তি নির্বাসন। কারণ বাঙালি এখনও অতটা উন্নত হতে পারে নি, যেখানে অত সাহসী মেয়েকে তারা সমাজে মেনে নেবে।
    এবার অনেক পরে, অনেক অনেক বছর পরে আমি আমার জীবনী লিখতে থাকি, কারণ প্রতিটি মেয়ের জীবনেই অনেক কিছু থাকে যা লেখা দরকারি।
    আমার প্রথম বইটি অনেকেই ভালো চোখে নেয় নি। এই গুরুতেই বেনামে এসে ঐ বইয়ের কথা সরাসরি না বলে ইঙ্গিতে অ‍্যাটাক করে যায়। সাহস নেই তাদের স্বনামে আসার। দ্বিতীয় বইটি লেখার পর আর লিখি নি। কারণ দ্বিতীয়টিও তারা পড়েছে এবং জ্বলেছে।
    জ্বলেছে কারণ সাহসী মেয়ে খুব খারাপ জিনিস।
  • albert banerjee | ১৮ জুলাই ২০২৬ ২২:৫৯741835
  • link টা দেবেন?
  • . | ১৮ জুলাই ২০২৬ ২৩:০০741836
  • কীসের?
  • albert banerjee | ১৮ জুলাই ২০২৬ ২৩:০৪741837
  • //আমার প্রথম বইটি অনেকেই ভালো চোখে নেয় নি।// আপনার প্রথম বই এর
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন