এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৬ মার্চ ২০০৭ ০৯:৩৮386883
  • একটা দাবার বোর্ডে প্রত্যেকটা ঘরে একটা করে সংখ্যা আছে। প্রতিটা সংখ্যাই তার প্রতিবেশীদের গড় (ধরে নেওয়া যাক, যে সব ঘরের একটা করে সাধারণ বাউণ্ডারি আছে তারা সব নেবার)। দেখাও যে সব কটা সংখ্যাই সমান।
  • byaas | ২৬ মার্চ ২০০৭ ১৪:৩৮386994
  • জবর
  • vikram | ২৬ মার্চ ২০০৭ ১৪:৪১387105
  • sum(xi) must be greater or =n times x bar and the equality holds if and only if all numbers are equal.
    not sure if this is a proof, but we can arrive at the results like this: first consider x1 and x2. now (x1+x2)/2 =xbar. this holds true in terms of neighbours if and only if x1=x2. now consider n number of neighbours and n+1 number of neighbours. it is obvious from induction that the result is true for n+1 if it is true for n. the logic is the same as before.


    বিক্রম
  • Abhyu | ২৭ মার্চ ২০০৭ ০৩:১৪387216
  • একটু সহজ করে লিখি। ধরা যাক সব কটা সংখ্যা সমান নয় - ধরুন একটা এদের মধ্যে সবচেয়ে বড়ো। তাহলে কি দাঁড়াল ব্যাপারটা? এই বড়ো সংখ্যাটা ওর চেয়ে ছোটো সংখ্যাগুলোর অ্যাভারেজ। সে কি হয়?
  • dri | ২৭ মার্চ ২০০৭ ০৩:৪৯387327
  • আচ্ছা, আমি এটা এইভাবে করব।

    প্রথমে ধরে নি সব সংখ্যাগুলো সমান নয়।

    তাই যদি হয়, তবে নিশ্চয় এমন দুটো নেবার সংখ্যা আছে যেগুলো অসমান। ধরা যাক তার মধ্যে বড়টা x1, ছোটটা x2। এইবার আমি কি করব, x1 যে খোপে আছে সেটাকে লাল রং করে দেবো। তারপর পরীক্ষা করব x2 র নেবারদের। নেবারহুড কমিউটেটিভ ডেফিনিশান অনুযায়ী, তাই x2র একজন নেবার x1, যে কিনা তার চেয়ে বড়। অতয়েব নিশ্চয় অন্য একটি নেবার আছে, ধরা যাক x3, যে কিনা x2 র চেয়ে ছোট। তা না হলে x2 তার নেবারদের অ্যাভারেজ হবে কি করে? এইবার আমরা x2 খোপে লাল রং করে দেবো, আর চলে যাব x3 র কাছে। এইবার আমরা x3 র নেবারদের দেখি। x2 এর একজন নেবার, যে কিনা এর চেয়ে বড়। x1 এর নেবার হতেও পারে, নাও হতে পারে। হলেও সে x3 র থেকে বড়। বড়ত্ব ট্রানজিটিভ কিনা। তাই নিশ্চয়ই x3 অন্য কোন নেবার আছে যে কিনা x3 র থেকেও ছোট। ধরা যাক তার নাম x4। এবার আমরা x3 র খোপে লাল রং করে দিয়ে চলে যাব x4 এ। মজার ব্যাপার দেখুন চৌষট্টিটি খোপের মধ্যে তিনটি অলরেডি লাল রং হয়ে গেছে। এই প্রক্রিয়াটা আমরা আবার কন্টিনিউ করব। তারপর আবার, তারপর আবার। প্রতিবারে একটা করে নতুন খোপ লাল হবে।

    কিন্তু শেষে আমরা ফাইনাইটনেসে আটকা পড়ে যাব। কিছুক্ষণ বাদে যখন সব খোপ লাল হয়ে যাবে, তখন আমরা কোথায় যাব? আমাদের কাছে থাকবে একটা সংখ্যা যার সব নেবাররাই লাল, অর্থাৎ তার চেয়ে বড়। কিন্তু তা তো হতে পারে না। সব সংখ্যাই তাদের প্রতিবেশীদের গড়। এ কি সোনার পাড়রবাটিতে (ফ্যালাসি) আমরা উপনীত হলাম?

    একটাই উপায়। যে অ্যাজামশান নিয়ে আমরা শুরু সেটেই ভুল। সব ব্যাটাই সমান!
  • dri | ২৭ মার্চ ২০০৭ ০৩:৫৪387438
  • এটাকে গ্রাফ থিওরির ফরম্যাটেও ফেলা যায়। প্রত্যেকটা খোপকে একটা নোড ধরে। দুটো নোড নেবার হলে তাদের মধ্যে একটা এজ থাকবে। এই গ্রাফে এবার মোনোটোনাসলি ডিক্রিজিং একটা পাথ ধরে চলতে চলতে আমরা পেয়ে যাব সাইক্‌ল। আর অমনি আমরা মিট করব মিস্টার ফ্যালাসির সাথে।

    অর্জিত, করে ফ্যালো তো।
  • dri | ২৭ মার্চ ২০০৭ ০৩:৫৭387549
  • সাম্যবাদীরা মন দিয়ে শুনুন! ফাইনাইট সিস্টেমে সাম্য আনতে গেলে অত বিপ্লব টিপ্লবের কোন দরকার নেই। জাস্ট প্রত্যেকে নেবারদের অ্যাভারেজ হবার চেষ্টা করুন। সাম্য এমনিই আসবে!
  • dri | ২৭ মার্চ ২০০৭ ০৪:০৫387635
  • বিক্রম, তুমি যেটা করলে সেটা কিন্তু ইন্ডাকশানের অপপ্রয়োগ।

    শুধু দুটো আইটেমের মধ্যে ব্যাপারটা ঠিক, ঠিকই। কিন্তু যেই তুমি তৃতীয় আইটেম আনছো প্রথম দুটোর নেবারহুড কিন্তু বদলে যাচ্ছে। দুটো, ইন আইসোলেশানের জন্য অ্যাসারশানটা ঠিক হলেও, তিনটের কনটেক্টে দুটোর মধ্যে অ্যাসারশানটা ওভাবে অ্যাপ্লাই করা যাবে না।
  • tan | ২৭ মার্চ ২০০৭ ০৪:২৮387646
  • একটা কথা আমায় ধাঁধায় ফেলছে, ভয় দেখাচ্ছে আর কেবলই গান মনে করাচ্ছে,"হিসাবের কড়ি বাঘেতে খাচ্ছে/সংখ্যা আমায় ভয় দেখাচ্ছে।"
    কথাটা হলো দাবার বোর্ডের মতন একটা টু-ডি ছকে,ভেতরের প্রত্যেক ঘরের চাট্টে করে নেইবার,ধারের লাইনের গুলোর তিনটে করে নেইবার আর কোনার ঘরগুলোর দুটো করে নেইবার(যদি কমন ধার আছে এমনদেরই নেইবার ধরি),তাইলে সাম্যবাদ হলো কিকরে? ও কোণার ব্যাটারা তো সাবল্টার্ণ হয়ে গেলো!এজেরগুলোও খানিকটে সাবলটার্ণ!
    :-)))
    এই ব্যাপার সমাধান করবেন কিকরে?
  • newbie | ২৭ মার্চ ২০০৭ ০৮:৪৫386884
  • ট্যান,

    দাবার ছক-টাকে ইনফিনিট ডাইমেন্‌শন ধরে নিলেই সমস্যা মিটে গেল।আর তাইতে যদি প্রবলেম হয়,তবুও প্রমাণ করা যায় ঐ বিচ্ছিরি ম্যাট্রিক্স-টা নন-ইনভার্টিবল।
  • newbie | ২৭ মার্চ ২০০৭ ০৯:২৫386895
  • একটু মাখিয়েছি।ওট full rank matrix হবে,তাই set of equation -এর unique সলিউশান থাকবে,আর আমরা আগেই জানি সেটা কি,তাই সেটা only possible solution

    এটা চলবে?
  • newbie | ২৭ মার্চ ২০০৭ ০৯:৫৪386906
  • দাবার ছক না হয়ে 1D সিগনাল হলে একটা সিমপিল সলিউশান মাথায় আসলো।1D-তে ২-কানেক্টেড নেবারহুড দেখলে যে time-varying ইকুয়েশান আসবে সেটার z ট্রান্সফর্ম নিলেই ১ লাইন-এ উত্তর।এইভাবে 2D-তে জেনেরালইজ করা যায় কি?
  • Arjit | ২৭ মার্চ ২০০৭ ১৪:৪৯386917
  • হুঁ - বলে আমি করবো...অংকের ভাষা আমি বুঝি নে, বাংলায় বল, অ্যালগো নামাতে হলে করতে পারি। বিই-র সময় গ্রাফের ছবি ট্র্যাভার্স করার অ্যালগো বানিয়েছিলুম - ইমেজ প্রসেসিং-এর কাজ। অংক আমার কাজ নয়...
  • bikram | ২৭ মার্চ ২০০৭ ১৫:০০386928
  • দ্রি,
    বুঝিয়ে বলো কেন অপপ্রয়োগ। তুমি যেটা বলছো সেটা হলো যে প্রথম দুটোর নেইবারহুড বদলাচ্ছে। অ্যাক্সেপ্টেড। কিন্তু আমি বলছি যেকোনো সংখ্যার যেকোনো সংখ্যক নেইবারের জন এটা সত্যি। সুতরাং নেইবারহুডে নম্বর যাই থাক না কেন ইট ইজ ট্রু। ভেবে দেখো, যখন একটা পার্টিকুলার খোপ নিয়ে ভাবছি তখন বাকি খোপগুলোর নেইবার নিয়ে কিন্তু মোটেই ভাবা হচ্ছে না। জাস্ট সেই খোপের কটা নেইবার সেটা ভাবা হচ্ছে। এবং যেহেতু সেটা ট্রু ফর অল n, তাই বাকিদের নেইবারহুড যাই হোক সেই সিরিজটাতেও এটা লাগু হবে।
    এইবারে তোমার দান।

    অভ্যুর ব্যাখ্যাটা সবথেকে ডাইরেক্ট। এ লোক প্রফেসার না হয়ে যায় না!

    বিক্রম
  • Abhyu | ২৭ মার্চ ২০০৭ ১৮:৩০386939
  • এবার বলি, উত্তরটা সহজ হলেও অংকটা ততো সহজ নয়, ম্যাথ্‌স অলিম্পিয়াডের অংক এটা :)
  • newbie | ২৭ মার্চ ২০০৭ ২২:১৩386950
  • ইমেজ প্রসেসিং -এ এটা স্ট্যানডার্ড রেজাল্ট আছে সেটা জানতাম। abhyu- এটা কি ইমো না ইনমো না অন্য কোন মো? জানা যাবে প্লিজ ?
  • Abhyu | ২৭ মার্চ ২০০৭ ২৩:২৭386961
  • সম্ভবত: রিজিওনাল - আমাকে মৃদুল নন্দী বলে একজন অংকটা দিয়ে বলেছিল।
  • dri | ২৮ মার্চ ২০০৭ ০২:২৫386972
  • আমি বলব, ম্যাথ অলিম্পিয়াডের হলে এইটি তুলনায় সহজ।

    নিউবির অ্যাটেম্‌প্টটাও বেশ লাগল। মনে হচ্ছে ঐভাবেও হবে, যদিও ব্যাপারটা প্রমাণসাপেক্ষ। কেমন জানি মনে হচ্ছে ট্রাই করলে হয়ে যাবে। ইকুয়েশনগুলোর সলিউশান স্পেস ওয়ান ডাইমেনশানাল হবে, (১,১, ...,১) হবে যার বেসিস।

    অ্যাটেম্‌প্ট করার ধরণ দেখে কার কি ব্যাকগ্রাউন্ড সেটা খানিকটা বোঝা যায়। অভ্যু যে পাক্কা ম্যাথামেটিশিয়ান সেটা বোঝা যায়। নিউবির মনে হয় ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। আমার অ্যালগরিদমিক অ্যাপ্রোচ দেখে আমারটাও হয়ত কিছুটা বোঝা গেছে।

    এই প্রসঙ্গে একটা জোক মনে পড়ল।

    এক ম্যাথামেটিশিয়ান আর এক কম্পিউটার সাইন্টিস্ট। দুজনকেই প্রবলেম সল্‌ভ করতে দেওয়া হয়েছে।

    থিওরেম ওয়ান

    দেওয়া আছে ঠান্ডা জল। চা বানান।

    কম্পিউটার সাইন্টিস্টের উত্তর : প্রথমে জল গরম করুন। তারপর টি ব্যাগ ডুবিয়ে ঢাকা দিয়ে রেখে দিন তিন মিনিট। এবার দুধ দিন। চিনি দিন। নাড়ুন। হয়ে গেল চা।

    ম্যাথামেটিশিয়ানের উত্তর একদম এক : প্রথমে জল গরম করুন। তারপর টি ব্যাগ ডুবিয়ে ঢাকা দিয়ে রেখে দিন তিন মিনিট। এবার দুধ দিন। চিনি দিন। নাড়ুন। হয়ে গেল চা।

    এবার থিওরেম টু

    দেওয়া আছে ফোটানো জল। চা বানান।

    কম্পিউটার সাইন্টিস্টের উত্তর : গরম জল তো দেওয়াই আছে। টি ব্যাগ ডুবিয়ে ঢাকা দিয়ে রেখে দিন তিন মিনিট। এবার দুধ দিন। চিনি দিন। নাড়ুন। হয়ে গেল চা।

    ম্যাথামেটিশিয়ানের উত্তর : এত বড় উত্তরের তো কোন দরকার নেই। জলটাকে ঠান্ডা করুন, তারপর থিওরেম ওয়ান অ্যাপ্লাই করুন।
  • dri | ২৮ মার্চ ২০০৭ ০২:৩১386983
  • বিক্রম, একটু ভাব, তাহলেই বুঝতে পারবে গোলমালটা কোথায়।

    তুমি দুজনের জন্য প্রবলেম সল্‌ভ করছ, তখন ধরে নিচ্ছ প্রত্যেকের একজন করে নেবার। সেই ভিত্তিতে ইকুয়েশান লিখছ। সল্‌ভ করে বার করছ তোমার উত্তর।

    কিন্তু যেই তিনজন নিচ্ছ, তাদের মধ্যে দুজনের দিকে তাকিয়ে তোমার আগের সলিউশান অ্যাপ্লাই করতে যাচ্ছ, ভুল হচ্ছে, কারন, এই দুজনের নেবার তৃতীয় জন হতেও পারে। সেক্ষেত্রে ইকুয়েশান আলাদা হবে। যে ইকুয়েশানের ভিত্তিতে তুমি আগের উত্তর বার করেছ, সেই ইকুয়েশান বদলে যাবে।
  • Arijit | ২৮ মার্চ ২০০৭ ০৩:০৯386995
  • যে কোন সেল-এর ২, ৩ বা ৪-টে নেবার হতে পারে।

    A[x, y] = A[x, y+1], A[x+1, y], A[x-1, y], A[x, y-1] - এগুলোর গড়, এক্সেপশন x বা y শুণ্য হলে।

    এবার A[x,y] যদি A[x, y+1]-এর নেবার হয়, তাহলে উল্টোটাও সত্যি। আর সেক্ষেত্রে কোনটাই একে অন্যের চেয়ে বড় হতে পারে না, কারণ সেটা হলে দুদিক থেকে সত্যি হবে না।

    তাই তো? টু-ডি array-র ভাষায় অভ্যু যা বলেছে:-)
  • Arijit | ২৮ মার্চ ২০০৭ ০৩:১৬387006
  • না হয় নাই। কাল বলবো।
  • tan | ২৮ মার্চ ২০০৭ ০৪:০৫387017
  • ধরা যাক একটা নম্বর বড়ো না হয়ে ধরা যাক একটা নম্বর সব্বার থেকে ছোটো হলেও একই ব্যাপার।সব বড়ো বড়ো সংখ্যাদের অ্যাভারেজ ছোটো সংখ্যা? তা কি হয়?:-)))
    নিউবি,এতো ইন্‌ফাইনাইট ডাইমেশন না! এতো টু-ডাইমেন্‌শন! ঘরগুলোর সংখ্যা ইন্‌ফাইনাইট কইতে চাইছিলেন কি?
    দ্রি,আপনার ম্যাথামেটিশিয়ান আর সায়েন্টিস্টের গল্প দারুণ!
    একজন বলেছিলো তিনজনের গল্প,এক ম্যাথামেটিশিয়ান(কেউ জানেন কেন ম্যাথামেটিসিস্ট বলে না?),এক ফিজিসিস্ট(ফিজিশিয়ান না বলার কারণ আছে)আর এক কেমিস্ট নদীর তীরে বসে নদীর গভীরতা নির্নয়ের চেষ্টা করছিলেন-গণিতজ্ঞ অনেক ফাংশানটাংশান লাগিয়ে বহু অংক করে শেষে কিছু থই না পেয়ে নদীতে নেমে পড়লেন ও ডুবে গেলেন।ফিজিসিস্ট(ইনি বোধহয় নিধিরাম সদ্দার,থিওরেটিকাল,কোনো দড়ি বা আÒট্রাসোনিক কিছু যন্ত্রই ছিলো না,উনিও বহুৎ ইকুয়েশান টিকুয়েশান সলভের চেষ্টা করে শেষে নদীতে নামলেন ও ডুবে গেলেন।শেষে কেমিস্ট ভদ্রলোক এসে দাড়ি চুমড়িয়ে অনেক্‌ক্ষণ ভাবনাচিন্তা করে নাকি বললেন,"আই ইন্‌ফার,বোথ অব দেম আর সলুবল ইন ওয়াটার।"
  • tan | ২৮ মার্চ ২০০৭ ০৪:৪৫387028
  • এইবারে একটা নাড়ুর ধাঁধা নিন।
    এক লোকের ছিলো একটা ট্রে,সে বানিয়েছিলো নিখুত গোলকাকার ৫০টা শক্ত তিলের নাড়ু।ট্রেতে রাখতে গিয়ে দেখে ট্রেতে মোটে ৪৮টা নাড়ু রাখা যাচ্ছে।তারপরে মাথা খাটিয়ে আরো একটা নাড়ুও রাখতে পারলো,তারপরে আরো মাথা খাটিয়ে ৫০টা নাড়ুই রাখতে পারলো।কোনোটা কিন্তু কোনোটার উপরে চাপায় নি,প্রত্যেকটা নাড়ুর ব্যাস ছিলো ২ ইঞ্চি।ট্রেটা কত বড়ো ছিলো আর কিকরেই বা সে ৫০টা নাড়ু রাখতে পেরেছিলো?
  • dri | ২৮ মার্চ ২০০৭ ০৪:৪৮387039
  • ইনফিনিট গ্রিড হলে এই ইনফারেন্সটা সম্ভবত টানা যাবেনা। আমার সলিউশান ভীষনভাবে ফাইনাইটনেসের ওপর দাঁড়িয়ে। অভ্যুর সলিউশানও খাটবে না। বলা যাবে না কোন একটা সংখ্যা সবচেয়ে বড়। আর নিউবির সলিউশানে ইনফিনিট ভেরিয়েব্‌লের ইনফিনিট খানা ইকুয়েশান। কি হবে আমার কোন ধারনা নেই।
  • newbie | ২৮ মার্চ ২০০৭ ০৫:১১387050
  • দ্রি কি হাত দেখতে জানেন নাকি???এক্কেবারে এক চানস-এ পারফেক্ট বলে দিলেন :)

    ট্যান,

    সরি,মাখিয়েছি, ওটা আমি ঘর-গুলোর সংখ্যা ইনফিনিট বলতে চেয়েছিলুম।ধন্যবাদ।

    দ্রি,
    1D-তে আর ম্যাট্রিক্স দিয়ে টকাটক নেমে গেল বটে,কিন্তু 2D z ট্রান্সফর্ম করতে গিয়ে চাপ খাচ্ছি,খুব স্ট্রেট ফরওয়ার্ড মনে হচ্ছে না,একটু ঘাঁটতে হবে। আর আপনার কি CS? আলগরিদম দেখে মনে হচ্ছে।
  • bozo | ২৮ মার্চ ২০০৭ ০৫:১৩387061
  • newbie - পেশা টা তখন-ই বোঝা গেছে যখন আপনি z transform করলেন।
    control theory বাদে খুব কম জায়গায় z transform ব্যবহার হয় (আমি যতদূর জানি)।
  • dri | ২৮ মার্চ ২০০৭ ০৫:১৪387072
  • ট্রেটা গোল, চৌকো সেসব জানা যায় না? জিওমেট্রিকাল শেপ কি যা খুশি হতে পারে?
  • dri | ২৮ মার্চ ২০০৭ ০৫:১৮387083
  • হুঁ আমার সিএস।
  • newbie | ২৮ মার্চ ২০০৭ ০৫:২২387094
  • দ্রি, আমার সলিউশান-টা ফাইনাইট ইনফাইনাইট দুটোর জন্যেই কাজ করবে।ফাইনাইট হলে আপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ভ্যালু ০(মানে দাবার ছকের বাইরে সব ০,আর আভারেজ-এর জন্যে বাউন্ডারি-তে ডেফিনিশান অন্য ),যেটা লজিকাল।আর ইনফাইনাইট হলে ওসবের কোন বালাই নেই।আর ইনফাইনাইট ডাইমেনশন ম্যাট্রিক্স তো কি?লিমিট-এ তো সব-ই এক।
  • dri | ২৮ মার্চ ২০০৭ ০৫:২৯387106
  • নিউবি,

    তাহলে চেষ্টা করে দেখুন। যদি নামাতে পারেন, আপনার সলিউশানটা হবে মোস্ট জেনেরাল। এক্সটেন্সিব্‌ল টু ইনফিনিটি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন