এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • শারুখ খানের নতুন সিনেমা

    bubu
    সিনেমা | ১৩ ডিসেম্বর ২০০৮ | ২৭৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • bubu | ১৩ ডিসেম্বর ২০০৮ ১৫:০৪404011
  • বাজে সিনেমা। খুব আশা করে দেখতে গিয়ে ভিষন রকমের হতাশ হলুম। শারুখ খান আজকাল আর acting করেন না, শুধুই over acting। কমন ম্যানের সুরসুরি, ফাকে ফাকে সেন্টিমেন্ট, এর থেকে বেশি কিন্তু আদিত্য চোপরার থেকে আশা করা যায়। বিনয় পাঠক, অনুষ্কা শর্মার অভিনয় ও বেশ ভালো। গল্পর চিন্তাটা বেশ, কিন্তু ভিষন ছরিয়েছে। আর শারুখের সিনেমা হল এ গিয়ে দেখা যাবে না।

    একটা ঝলকে কাজল কে কিন্তু বেশ লাগল।
  • Blank | ১৩ ডিসেম্বর ২০০৮ ১৫:০৮404022
  • আর একটু লিখুন না। আর এক্টু ডিটেলসে
  • bubu | ১৫ ডিসেম্বর ২০০৮ ১৬:০৭404033
  • একটা সাদামাটা শারুখ খান। গুঁফো। ভিষন বোরিং, পাঞ্জাবের ইলেক্ট্রিসিটি তে কাজ করে। একা থাকে। একটাই বন্ধু, জাভেদ হামিদ স্টাইলের "ডুড " মার্কা নাপিত, বিনয় পাঠক। একটা পেল্লায় দুর্গাপুজোর থিম প্যান্ডেলের মতন বাড়ি তে থাকে অম্‌তসরে। একা।

    তা এই সুরিন্দর সাহনি (শারুখ) নিজের স্যারের মেয়ের বিয়েতে গিয়ে অপুর সংসার এর মতন নিজেই বিয়ে করে বসল। বিশাল বয়সের ফারাখ। মেয়েটি আহামরি সুন্দরি কিছু নয়, তবে খুব "girl next door ব্যাপার আছে। ছটফটে মেয়েটা বিয়ের পর পুরো মীনা কুমারি। খায় না দায় না। বরের সাথে কথাও কয় না। সুরিন্দর ঘুমায় ওপোরের ঘরে সিঙ্গেল বেড এ, আর তানি (অনুষ্কা শর্মা) ঘুমাই নিচের ঘোরে, বিশাল পালঙ্কে , একা। মাঝে মাঝে মশারি টানিয়ে, মাঝে মাঝে না টানিয়ে।

    তারপর একটা মিটমাট হল। মেয়েটি বলল আমি হেব্বি ভালো বৌ হয়ে দেখাবো। তোমার জন্য রাধব বারব, দরকার পরলে সেবাও করে দেবো। কিন্তু ভালোবাসতে পারব না। শারুখ তা শুনেই গদগদ। বলে ভালোবাসাতে হবে নেকো। এই যা আমার সাথে কথা বলছ, আমার কাছে আছো এইটেই অনেক।

    আর মনে মনে ক্যাল্কুলেট করে, আস্তে আস্তে ঠিক ভালোবেসে ফেলবে। আর গান গায় স্কুটারে চেপে, "হলে হলেন হো যায়েগা প্যার"।

    এর পরে হল কি, একটা নাচের ইস্কুল মার্কা জিনিস এল সহরে। তানির ভারি সখ হল। নাচতে যাবে। বর ও অপোত্তি করল না। কি ওখদ্দো সে নাচ। ম্যাগো। সেই সাইমক দাভর এর। এইরোবিক মার্কা।

    শারুখের ভারি ইচ্ছে বৌকে নাচতে দেখে। শুধু দেখার জন্যেই। বৌটা এত মন মোরা হয়ে থাকে। হাসে না। নাচলে নিশচই হ্যাপি হ্যাপি থাকবে। তাই দেখব আর আম্মো হ্যাপি হয়ে যাবো।

    তা নাপিত বন্ধু তো শুনেই সুরিন্দর কে রাজ বানিয়ে দিলো। দিল তো পাগল হ্যায় মার্কা ড্রেস আপ। চুলে হাইলাইট আর ঝিনচ্যাক জামা কাপোর। ও হ্যা, আর এক জোড়া সাল্‌সা জুতো ও।

    এতক্ষন অবদি ঠিক ছিলো। এই চ্যাঙ্‌ড়া শারুখটা অতিব বিরক্তি কর। ওম শান্তি ওম থেকে ভাড়ামো শুরু করেছিলো। এই খানেও সেটা ভিশন ভাবে করে গেল।

    এর পর আর কি ...... মেয়েটির এই হিপ হপ শারুখ কে ভালো লেগে যায়। শারুখ ও হঠাৎ সিতার অগ্নি পরিক্ষার মতন মেয়েটাকে যাচাই করে দেখতে চায়, সত্যি গুঁ ফো কে ভালোবাসে না চ্যাংরাকে কে। তার পর আদিত্য চোপরার বিস্তর ছরানো। অমরিত্‌সর এর গোল্ডেন টেম্পেল এ ঢুকে মেয়েটাকে দিয়ে শারুখ এর মুখে ভোগোবান দর্শন, et al.

    শেষ মেষ ঘরের মেয়ে ঘরে। জাপানে হানি মুন। শেষের ক্রেডিট দেখানোর সময় স্ন্যাপ শট আর ভোয়েস ওভের এর ব্যাপারটা বেশ ভালো। আরো বেশি ভালো কারোন পাব্লিক এই আড়াই ঘন্টার বিরক্তি ছেরে বাঁচলো বোলে।

    একটা গানের সিন-এ রানি, কাজোল, লারা, প্রীতি, বিপাশা দের নিয়ের শারুখ দেভ আনন্দ, রাজেশ খান্না, শম্মি কাপুর হবার চেষ্টাও করেছিলো। গান টা বাজে কিন্তু কাজল কে দেখে চোখ জুড়িয়ে গেল। শিতের ছুটিতে, শারুখ, আমির, অক্ষয়, তিনজনের ই ছবি বেরচ্ছে। শারুখেরটা ডাহা বাজে বই। আমিরের টা তো খারাপ হবার কথা না। তবে প্রোমোস দেখে যা মনে হল "চাঁদনি চক টু চায়না" গোলা হবে। ওয়ার্নার ব্রাদার্স টাকা ঢেলেছে, ভালো তো হতেই হবে।

    তবে সিরিয়াসলি শারুখ এই বই আর সিনেম হলে গিয়ে নয়। নেভের।
  • d | ১৫ ডিসেম্বর ২০০৮ ১৬:১৪404036
  • কিন্তু এই সিনেমাটার নাম কি?
  • Arijit | ১৫ ডিসেম্বর ২০০৮ ১৬:২৬404037
  • রব্‌ নে বানায়া জোড়ি (বা ওই টাইপের কিছু)
  • d | ১৫ ডিসেম্বর ২০০৮ ১৬:২৭404038
  • রব কে?
  • sinfaut | ১৫ ডিসেম্বর ২০০৮ ১৬:২৯404040
  • রব কে জানতে গেলে আবার ব্রুস অল্মাইটি দেখতি হবে।
  • Arijit | ১৫ ডিসেম্বর ২০০৮ ১৬:২৯404039
  • রব রয়। সার ওয়াল্টার স্কট পড়ো নাই?
  • Arijit | ১৫ ডিসেম্বর ২০০৮ ১৬:৩১404041
  • এভান অলমাইটি দ্যাখেলো চলবে। রব হল মর্গ্যান ফ্রীম্যান;-)
  • san | ১৫ ডিসেম্বর ২০০৮ ১৬:৩২404013
  • ব্রুস অলমাইটির রব কে বেশ চমৎকার দেখতে।
  • Arijit | ১৫ ডিসেম্বর ২০০৮ ১৬:৩২404012
  • ** দ্যাখলেও ** (জাম্পিং কার্সরের সৌজন্যে)
  • d | ১৫ ডিসেম্বর ২০০৮ ১৬:৩৪404014
  • ও-ও-ও
  • san | ১৫ ডিসেম্বর ২০০৮ ১৬:৩৫404015
  • শারুখের মুখে ভগবান দর্শন টা বিস্তারিত জানতে চাই। (আমি শারুখের ফ্যান নই)।
  • bubu | ১৫ ডিসেম্বর ২০০৮ ১৬:৪৮404016
  • আহা,
    শারুখ খান বলেন "যাহাকে সত্যিকারের ভালোবাসো তাহার মুখ তুমি ইশ্বর দেখিবে। আমি তোমাকে (অনুষ্কা শর্মা ) ভালোবাসি তাই তোমার মুখে ভগবান (রব) কে দেখতে পাই।"

    মেয়েটি গোমরা মুখ করে বলে, আমার জীবনে প্রেম আর আসবে না। আমি করোর মুখে "রব" দেখি না।

    তাই বই জখন শেষের দিকে তখন গোল্ডেন টেম্পেল এ মুখ ধুতে ধুতে হঠাৎ গুরু নানক এর মুখটা আবছা হতে হতে শাহ্রুখ এর মুখ হয়ে গেল। ম্যাজিক। ব্যাস আর মেয়েটিও বুঝে গেল সে শারুখ কে ভালোবাসে।

    oh my god বলে একটা বিনয় পাঠক এর সিনেমা এসেছে। তাকে দিব্বি ভগোবান দেখিয়েছে। শৌরভ শুক্লা। খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। চাইলে সেটারো একটা রিভিউ দিতে পারি বইকি।
  • d | ১৫ ডিসেম্বর ২০০৮ ১৬:৫১404017
  • আরে লিখে ফেলুন লিখে ফেলুন। যা যা সিনেমা দেখেছেন সবকটার একটা করে মিঠেকড়া রিভিউ নামিয়ে দিন দেখি।
  • san | ১৫ ডিসেম্বর ২০০৮ ১৬:৫৫404018
  • হয়ে যাক, হয়ে যাক।
  • bubu | ১৫ ডিসেম্বর ২০০৮ ১৭:২১404019
  • ভেজা ফ্রাই এর পর থেকে বিনয় পঠক এর একটা নিজস্ব দর্শক তৈরি হয়েছে। লোকটা অভিনয় অসাধরন। কিন্তু সব সিনেমাই তো আর পাব্লিকে খাবে না। oh my god তাই ছরিয়ে গেল। ডাইরেক্টরের প্রথম বই। তাই সে হয়্‌ত নিজেও বোঝে নি এতটা খারাপ হয়ে যাবে।

    বিনয় পঠক পলিসি ব্যাচে। ইন্সুরেন্স টাইপ কিছু একটা। খুব সখ পোলিসি বেচে একটা আম্বানি হবে। রাস্তা ঘাটে সব যায়্‌গাতে যাকে দেখে তাকেই পলিসির দিটেইল শোনায়। এমনি্‌ক ভগবানে্‌কও। সবাই এই লোকটাকে দেখলেই পালায়। তার অপিসের বস তাকে চকরি থেকে বের করে দেয় ওফিসে বসে পলিসের বেচার দোষে। তাতে তার কোনো দুক্ষু নেই। এইবার সে ফুল টাইম পলিসি বেচে।

    দিব্যা দত্তা হল গিয়ে তার বউ। বরের এই পলিসির প্রব্লেমটার কথা জানে। অকটু আধটু লোকজনকে বলে হেল্প করার চেষ্টাও করে, কিন্তু আল্মিটেলি সেও ফ্রাস্ট্রেটেড। তাই ভগবান কে ডাকে। হে প্রভু রক্ষা কর।

    ভগবান আসেন। সৌরভ শুক্লা। টাক মাথা। ফ্রেন্‌চ দাড়ি। যারা চিনতে পারছেন না তাদের জন্য সত্যা সিনেমার কল্লু মামা যিনি, তিনিই। ইনি বিভিন্ন রুপ ধরে এসে বিনয় পাঠক কে এক কাড়ি তাকা দিতে চান। লটারি য়লা সেজে এসে বলে এই লটারি টা কাটো। অনেক টাকা পাবে। বিনয় কাটে না। বলে তুমি কি করে জানলে টাকা পাবো। আবার জুয়ারি সেজে ওকে তিন পত্তি তে অনেক তাকা পাইয়ে দেয়। তাও বিনয় নেয় না। বলে আমি কষ্ট করে আম্বানি হতে চাই। ক্‌য়্‌লায়েন্ট সেজে বিনয়ের পলিসি অনেক টকা দিয়ে কিনে নিয়ে চায়। কিন্তু তাতেও বিনয়্র অপোত্তি। বলে না, তুমি অন্য পার্টির লোক। অমর বদ্‌নাম করার জন্য পলিসি কিনছো। তোমায় বেচবো না। ভগবানের জা তা অবোস্থা। অসহায় ভাবে কেঁদে কেটে বিনয় কে বল;অছে প্লিস টাকা টা নাও। বিনয় ও গোয়ঁআর, নেবে না তো নেবে না। শেষ মেষ, ওরে ব্যাগের সাথে একটা টাকা ভর্তি ব্যাগ বদল করে ভগবানের শান্তি। এই বিনয় পরেছে চিন্তায়। একবার ভাবে সোসাইটির লোক ভাব্বে আমি ব্যান্‌ক দাকাতি করেছি। একবার যায় ব্যাগ ভর্তি টাকা ডাস্ট বিন এ ফেলে দিতে। সেখানে ভগবান পুলিস সেজে হাজির বলে। বলে মহারাষ্ট্র আইনে, টাকা ভর্তি ব্যাগ ফেলে দেওয়া অপোরাধের। ও টাকা ফেরোত নিতে হবে। খবর চাউর হয়ে যায়। লোকে ভাবে লইসি বেচে বিনয় বরলোক হয়েছে। পালে পালে লোক আসে পলিসি কিনতে। কিন্তু ততক্ষুনে বিনয় আর নিজে ভাগ্য কে বিশাস করে না, সে আর পলিসি বেচতে চায় না। শেষ মেষ বিনয় পাগোল হয়ে সবাইকে বগ থেকে টাকা বিলিয়ে দিতে থাকে। কিন্তু সে তাকা আর টাকা থাকে না, সব হয়ে যায় ওর পলিসির হলুদ হ্যান্ডবিল।

    পুরনো গল্প। এরকম গল্প আগে বাঙলা পুজ বর্শিকি তে বেরত। অভিনয় ভালো। কিন্তু স্ক্রিপ্ট খুব খারাপ।

    তবে লাস্ট সীনে ঐ ব্রুস অল্মাইটির মতন সাদা সুট পরে ভোগোবানকে আবার দেখায়। একটা পেল্লায় বার্গার খাচ্ছে। আজকাল ভগবানরা ঐ ড্রেস টাই পরছে। অমিতাভ ও god tussi great ho তে পরেছিলো। ঋশি কাপুর ও পরেছুইলো thora pyar thora magic এ। ওটা বোধহয় ভগবানের ইয়ুনিফর্ম।

    যদি কোনদিন রঞ্জিত মল্লিক বাবু বাংলা সিনেমায় ভগবান হন। তিনিও পরবেন।
  • sayan | ১৫ ডিসেম্বর ২০০৮ ২২:১৮404020
  • বুবুবাবু খুব সাবধান আপনাকে কিন্তু লোকে বার খাওয়াচ্ছে! খেলে ফল ভোগ করবেন। বলে গেছেন নস্ট্রাডামুস।
  • bubu | ১৬ ডিসেম্বর ২০০৮ ১৭:৫২404021
  • আহা, আমি বাঙ্গালি তো .... বিনে পয়সায় কেরাসিন তেল ও খাই, সেখানে বার তো অতি ভালো জিনিস।
  • sayan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০২:১১404023
  • ও। তা খান।
  • a x | ১৭ ডিসেম্বর ২০০৮ ০২:১৪404024
  • বুবু বেশ মজার লেখেন কিন্তু!
  • san | ১৭ ডিসেম্বর ২০০৮ ১৬:১২404025
  • সায়ন এত কাঠি দেয় কেন ! বুবুদা /বুবুদি আপনি পরের রিভিউ টায় আসুন। আমরা এনজয় করছি।
  • sayan | ১৭ ডিসেম্বর ২০০৮ ১৯:৪৩404026
  • মহা মুশকিল! আমি কাঠি করলাম কই? লিখতে বলছি তো। বুবুদা লিখুন তেড়ে।
  • bubu | ১৮ ডিসেম্বর ২০০৮ ১২:২৮404027
  • আহা লিখবো তো। আজকাল খুব থাই সিনেমা দেখছি .... এই ঐগুলো নিয়ে লিখবো।
  • sinfaut | ১৮ ডিসেম্বর ২০০৮ ১২:৩২404028
  • হ্যাঁ হ্যাঁ লিখুন লিখুন। আমি খুব এনজয় করচি। থাই মানে কি সেই ফাইটিং গুলান? ওং বাক টাইপের? হেব্বি ভালো মারপিট।
  • kS | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:০৬404029
  • একটা লাইন অনেকদিন মনে থাকবে-'আজকাল ভগবানরা এই ড্রেসটাই পরছে'
  • ami | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৮:৩২404030
  • উঁহু, মান্তে পার্লুম না। চোন্দিলের সিনেমাটায় ভগবানবাবু মোটেই ঐসব পরেন্নি। y2k এক্ষুনি আমার কাছে নেই, তাই লিখতে পার্লুম না ঐটাতে ইউনিফর্ম কি পরেছিলেন।
  • bubu | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৯:০৩404031
  • আহা, subtle ব্যাপারটা বোঝেননি যে .... চোন্দিল যে রঞ্জিত বাবু কে নেননি ঐ রোল এ .... দ্বীজেন ছেরে যেদিন মল্লিক বাবু তে মন দেবেন সেই দিন সাদা কোট প্যান্ট পড়াবে।
  • bubu | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৯:০৭404032
  • ও আর y2k তে তো ভগবান বধ্‌হয় গোল গলা রাজু কিম্বা রুপা ব্র্যান্ড এর t shirt আর টেরিকটের প্যান্ট পরেনি্‌ছলো। এটা বাঙ্গালি ভগবান। আপডেটেদ হয়নি।
  • san | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৯:১১404034
  • তা ছাড়াও ওটা ডিপ্লোমা ফিল্ম।কমার্শিয়াল ফিল্ম নয়। অতএব ওই ভগবান ও কমার্শিয়াল ভগবান থুড়ি জনসাধারণের ভগবান নন।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন