এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ৩৯১০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৫১405035
  • "অতিত"টা হ্রস্ব, "বরতমান" প্রলম্বিত, "ভবিষ্যত" অখন্ড।
  • sayan | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৫৮405146
  • হা হা। টু গুড।
  • kanti | ১৪ নভেম্বর ২০০৮ ২১:০৩405257
  • লালগড়ে পর পর যে সব ঘটনা ঘটে চলেছে তার একটা অতীত পটভূমি নিশ্চয় আছে। এই আপাত আচমকা বিষ্ফোরক পরিস্থিতির পিছনের তথ্য বা তথ্যসূত্র যার যা জানা আছে আর দেরীনা করে চটপট লিখে ফেলোন।
  • kanti | ১৪ নভেম্বর ২০০৮ ২১:১৯405368
  • সাম্প্রতিক কাগজের খবরাখবর কিন্তু যা বলছে তাতে মনে হয় এক সুদীর্ঘ বন্‌চনাময় অতীতের পটভূমিতে দাড়িয়ে একটি সুগঠিত শক্তি এখানে ক্রিয়াশীল।
  • a x | ১৪ নভেম্বর ২০০৮ ২২:৪৮405479
  • Today we have come out – Mass uprising of tribal people in West Bengal

    Background and Update -

    http://sanhati.com/front-page/1083/
  • sayan | ১৬ নভেম্বর ২০০৮ ০১:৩৪405590
  • এটা তাহলে মিটে গেছে তো? না কি?
  • a x | ২৪ নভেম্বর ২০০৮ ২২:০৯405701
  • ওপরের লিঙ্কে- ছবি, ১৩ দফা দাবি তোলা হয়েছে।
  • bhuto | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৫৪405036
  • কৌস্তুভ দে'র লেখা পড়লাম। একটা অন্যরকম প্ল্যানিংএর চিত্র পেলাম।
  • a x | ১৬ এপ্রিল ২০০৯ ২২:৫০405047
  • ১) Report of the All-India Fact-Finding Team on Lalgarh

    http://sanhati.com/news/1335/


    ২) Lalgarh movement: building infrastructure in the face of governement apathy and terror -

    http://sanhati.com/excerpted/1336/


    লালগড়ের মানুষ শুধু আন্দোলন করেই থেমে থাকছেন না। কিভাবে চিকিৎসা, সেচ ইত্যাদি নিজেরা ব্যবস্থা নিয়ে করছেন এবং আগের অবস্থা থেকে অনেক ভালো ভাবে করছেন।
  • bb | ২৪ এপ্রিল ২০০৯ ২৩:২৫405080
  • এর বিরুদ্বে কিন্তু কোন আওয়াজ উঠবেনা তথাকথিত আন্দোলনকারীদের তরফ থেকে?
  • arjo | ২৪ এপ্রিল ২০০৯ ২৩:৩৭405091
  • বিবি লালগড়ে না গেলে তো আপনার প্রতিবাদটার কোনো মানেই দাঁড়ায় না। হায়দ্রাবাদে বসে লালগড়ের সিপিএমের প্রতি এমন দরদটা একটু বুঝিয়ে দেবেন।
  • arjo | ২৪ এপ্রিল ২০০৯ ২৩:৩৮405102
  • আর এইযে দুদি আমেরিকায় বসে লালগড়ের সিপিএম হত্যার প্রতিবাদ করছে সেটাকেও একটু ছুঁয়ে যাবেন।
  • Binary | ২৫ এপ্রিল ২০০৯ ০২:৩৩405113
  • আজ্জোভাই এটা একটু সেমসাইড হয়ে গেল না ? আমরাতো অ্যামেরিকা বসে নন্দীগ্রামে গুলিচালনার প্রতিবাদ-ও করি, নাকি করি না ?
  • arjo | ২৫ এপ্রিল ২০০৯ ০৪:০৮405124
  • বাইনারী দা বিবি সেমসাইড করেছেন। আমি তো মনে করি করাই যায়। কিন্তু বিবি মনে করেন না। কিন্তু বিবি হায়দ্রাবাদে বসে প:বে:র কথা ভাবেন। জানতে চাইছিলাম ভাবনাটা ঠিক কত বর্গ কিমির মধ্যে হলে ভাবা যায়?
  • Ishan | ২৫ এপ্রিল ২০০৯ ০৯:২৬405135
  • মাওবাদীরা খুন জখম করছে? ও তো করবেই। বদের বাসা তো।

    এই বার এলসিএম এসে নির্ঘাত বলবে, সিপিএম, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাওবাদীতেও প্রচুর ভালো লোক আছে। :) আগেভাগেই বলে দিই, পার্টি বদের বাসা মানেই লোকগুলো ব্যক্তিগতভাবে বদ নাও হতে পারে।
  • a x | ২৫ এপ্রিল ২০০৯ ২০:৩২405147
  • এই খুন, নির্মম, ইনহিউম্যান, এবং যাস্ট নৈরাজ্যসৃষ্টিকারী ছাড়া আর কিছু মনে হয়না। কিন্তু মাওবাদীরা খুন/আক্রমণ করেছে জানা গেল কি করে? পুলিশ বলেছে বলে?
    আরেকটা জিনিস এক বন্ধুর কথা থেকে মনে হল, মাওবাদীদের মাওবাদী বলে কেন? কম্যুনিস্ট পার্টি, মাওবাদী রা এই খুন করেছে না বলে মাওবাদী রা করেছে বলার মধ্যে তফাৎ আছে বোঝা যায়। যেমন সিপিএম খুন করেছে না বলে কেউ যদি বলে মার্ক্সবাদীরা খুন করেছে। যেমন কম্যুনিস্টদের একটা ভয়ংকর, শয়তান জাতীয় কিছু পোর্ট্রে করে আইডিওলজিটাকেই অ্যাটাক করা হয়।
    এইঘটনা গুলো ঘটার সময় ছত্রধর, সিধু সোরেন কেউই ওখানে ছিলনা। এবং এই ঘটনার পরে পুলিশ (CRPF)সিধু সোরেন সহ আরও বেশ কিছু লোককে ধরে পেটায়, কোনো কারণ না দেখিয়েই।
    আর হাসপাতালে নিয়ে যাওয়া? ঐ রিপোর্টগুলো পড়েছেন? যেখানে কোনো চিকিৎসা হতনা, এখন সেখানে কি হচ্ছে? all india fact finding team'এর রিপোর্ট। আম্রিকার লোকের রিপোর্ট না।

    bb, নাহ বিরুদ্ধে কিছু বলিনি, যেমন বলিনি গত কদিনে খানাকুল, কেশপুর ইত্যাদিতে যা চলছে তা নিয়ে। আপনি জানেন নিশ্চয়ই? ঐ একই কাগজে এগুলোও বেরিয়েছিল। সিপিএম কর্মী খুন নিয়ে থ্রেড খোলা হয়েছে দেখেছেন নিশ্চয়ই। বিরোধী কোনো দলের খুন নিয়ে এখনও খোলা হয়নি। আপনি এবং আরো কেউ কেউ প্রোভোক করেই যান। রিট্যালিয়েটারি কথা বললেই দেখছ আমাদের বলতে দেয় না বলে অভিযোগ করবেন। এইগুলো করে কি হয়?
  • a x | ২৬ এপ্রিল ২০০৯ ১৮:৪২405158
  • লালগড়ের পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে কলকাতার বুকে আদিবাসীদের অভূতপূর্ব মিছিল হল ২৪শে এপ্রিল।
    ছবি -
    http://sanhati.com/front-page/1083/#29a

    রিপোর্ট -
    http://sanhati.com/front-page/1083/#29

    সমাবেশে অংশ নিতে আসা যাত্রীদের বাস-ড্রাইভারের কাছে ঘুষ নিতে গিয়ে আদিবাসীদের মুখোমুখি হতে হল পুলিশকে, কলকাতার বুকেই।
  • Blank | ২৬ এপ্রিল ২০০৯ ১৯:১৯405169
  • বাসের কাগজ পত্র ঠিক থাকলে ঘুষ নেওয়ার বা দেওয়ার কোনো প্রশ্ন নেই। বেশীরভাগ কোলকাতার বাইরের বাসগুলোর কাগজ পত্র ঠিক থাকে না।
  • Neel | ২৬ এপ্রিল ২০০৯ ১৯:৫৮405191
  • শুধু বেশিরভাগ "কোলকাতার বাইরের' বাসগুলোর কাগজ পত্র ঠিকঠাক থাকে না! কোলকাতার বাসগুলোর তো বেশিরভাগেরই কাগজপত্রই থাকে না, তার আবার ঠিকবেঠিক!!
    ডি: বাসে থাকে না, নিজের চোখে দেখা, সিন্দুকে থাকে কি না বলতে পারব না।
  • a x | ২৬ এপ্রিল ২০০৯ ২৩:৫০405202
  • কাগজ পত্র ঠিক থাকলে ঘুষ দেওয়া নেওয়ার প্রশ্ন নেই!! এটা এক্স্যাকটলি কোন দেশের কথা হচ্ছে? যেখানে গ্যাসের সিলিন্ডার, ফোনের লাইন থেকে সর্বত্র সব রকম কাগজপত্রের পরেও ঘুষ দেওয়া নেওয়া চলে!! এই গল্পটা তো এমনকি ABP'ও লেখেনি।
  • a x | ২৬ এপ্রিল ২০০৯ ২৩:৫৭405213
  • আর ঠিকঠাক কাগজপত্র বার করতেও যে ঘুষ দেওয়া নেওয়া চলে, সেটাও খুব একটা ক্লাসিফায়েড ইনফো না। আমাদের বাড়িতে যাঁরা কাজ করতে আসেন লক্ষ্মীকান্তপুর কিম্বা আরো দূর থেকে, তাদের একটা সাবসিডাইজড মান্থলি বার করতে পঞ্চায়েত থেকে MLA অবধি টাকা দিতে হয়।
  • Blank | ২৭ এপ্রিল ২০০৯ ০০:০৮405224
  • ঘুষ নিয়ে পরে লিখবো খন। কিছুটা নিজের অভিজ্ঞতা, আর বেশীর ভাগটা আমার ড্রাইভারের। ও আগে বাস চালাতো, তাই খুব ডিটেলস গল্প শোনায় মাঝে মাঝে। কোথাকার বাস, কেমন রেট হয় বিভিন্ন ক্ষেত্রে। এসব গপ্প।
    আর অল্প ঘুষে হয়ে যায় বলে বাস মালিকরা পারমিট করানোর দিকেও যায় না।
  • Binary | ২৭ এপ্রিল ২০০৯ ২০:২২405235
  • এটা এখনে থাক http://tinyurl.com/d56xzy
  • Samik | ২৭ এপ্রিল ২০০৯ ২০:৪৩405246
  • এইডা যদি কেবল "বাসের' কাগজপত্র ঠিক থাকলে ঘুষ দেবার প্রশ্ন নেই .... বলা হয়, তাইলে কোনও কথা নেই। কারণ বাস সম্পর্কে আমার কোনওই অভিজ্ঞতা নেই। কিন্তু যদি জেনারেলি বলা হয় কাগজপত্র ঠিক থাকলে ঘুষ দেবার প্রশ্ন নেই। তাইলে দুইখান কথা আছে।
  • a x | ২৯ এপ্রিল ২০০৯ ০১:১৪405258
  • দু, এটা একটু পড়ো সময় হলে।

    http://tinyurl.com/d7k5ht
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন