এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্যুইজ

    lcm
    অন্যান্য | ১২ জুন ২০০৯ | ২৯৫৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১২ জুন ২০০৯ ১৩:৩২417383
  • যারা ধাঁধা, কম্পু ধাঁধা-য় বোর হয়ে গেছেন তাদের জন্য একটা ক্যুইজ শুরু করলাম... গুগল/ইয়াহু/বিং... করলে হবে না :-) টই-তে বোধহয় ক্যুইজ ছিল, খুঁজে পেলাম না।

    ১) কোন দেশের রাষ্ট্রপ্রধান একটি পেশাদারী স্পোর্টস টিমের মালিক?

    ২) ভারতের প্রতিবেশী এক দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধানের নাম "পুষ্প' দিয়ে শুরু। কে ইনি?

    (রাষ্ট্রপ্রধান আর নয়...)

    ৩) এটি কার লেখা -
    " বড়ই নিন্দা মোদের সবাই করছে দিবারাতি,
    ব'লছে আমরা ভণ্ডভীরু, মিথ্যাবাদী জাতি;
    হতাশভাবে তক্তার উপর পড়লাম গিয়ে শুয়ে,
    দুইটি ধারে সরল রেখায় ছড়িয়ে হস্ত দু'য়ে;
    ...

    ৪) আমি পেশায় ডাক্তার, আমার প্রথম উপন্যাস 'তৃণখণ্ড' - আমি কে?

    ৫) গৌরমোহন-বাবু আমাকে সৃষ্টি করেন এবং জনগণের কাছে আমাকে মেলে ধরেন। আমার সংসারের গল্প এক সময় সময় খুব জনপ্রিয় ছিল - কে আমি?
  • Samik | ১২ জুন ২০০৯ ১৩:৫৪417494
  • ২) পুষ্পকমল দহল। প্রচন্ড। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী।

    ৪) বনফুল?

    ৫) মায়া?
  • Arijit | ১২ জুন ২০০৯ ১৪:০৫417605
  • (১) সিলভিও বারলুসকোনি - ইতালি এবং এসি মিলান।
  • Arpan | ১২ জুন ২০০৯ ১৪:০৬417716
  • বারলুসকোনি - এসি মিলান।
  • Arpan | ১২ জুন ২০০৯ ১৪:০৭417827
  • মানে, ইতালি।
  • Abhyu | ১২ জুন ২০০৯ ২২:১৩417938
  • ৬) পেশায় সাংবাদিক। বিখ্যাত হয়েছেন কিছু অপরাধীদের পিছনে লেগে। কে ইনি?
  • Arpan | ১২ জুন ২০০৯ ২২:৩৪418036
  • ৬) তরুণ তেজপাল?

    (অভ্যুর কোশ্চেনগুলো কি ওপেন-এন্ডেড হয়!)
  • Abhyu | ১২ জুন ২০০৯ ২২:৫০418047
  • আন্তর্জাতিক অপরাধী, আন্তর্জাতিক খ্যাতি !
  • dd | ১২ জুন ২০০৯ ২২:৫২418058
  • আর নামটা? নামটা কি তেনার ?
  • lcm | ১২ জুন ২০০৯ ২২:৫৭417384
  • বাহ! রেসপন্স খারাপ না, তবে ধাঁধার মতন নয়।

    উত্তর -
    (১) ইতালি-র প্রাইম মিনিস্টার সিলভিও বারলুসকোনি বিখ্যাত ফুটবল দল এ সি মিলান-এর মালিক।
    (২) নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচন্ড-র আসল নাম - পুষ্পকমল দহল।
    (৩) দ্বিজেন্দ্র লাল রায়
    (৪) বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    (৫) বোরোলীন। গৌরমোহন দত্ত (জি ডি ফার্মাসিটিকিউল্‌স) এই প্রোডাক্ট লঞ্চ করেন ১৯২৯ সালে।

    [ অভ্যু (৬) এর উত্তর ]
  • Abhyu | ১২ জুন ২০০৯ ২৩:০০417395
  • ৬) টিনটিন
  • lcm | ১২ জুন ২০০৯ ২৩:০৩417406
  • বোঝো!
  • Abhyu | ১৩ জুন ২০০৯ ০০:৩০417417
  • আচ্ছা এবারে সত্যিকারের লোক। ভারতের কোন দুজন মুখ্যমন্ত্রীর (প্রাক্তন হলে চলবে) বিয়ের তারিখ একই?
  • Arpan | ১৩ জুন ২০০৯ ০০:৩৪417439
  • হে: হে: হে:। এটি অতি রদ্দি ও পুরাতনি হইল।

    যবতক সামোসা মে রহেগা আলু ... :-)
  • arjo | ১৩ জুন ২০০৯ ০০:৩৪417428
  • এটা কোনো প্রশ্ন হল। যা একটু আলাদিন থেকে রাবড়ী খেয়ে আয়।
  • dd | ১৩ জুন ২০০৯ ০০:৩৫417450
  • সেই দুই মুখ্যমন্ত্রীরা কি স্বামী স্ত্রী ? তাইলে হিসেব সহজ হয়।
    এই ক্লু টা চাই।
  • arjo | ১৩ জুন ২০০৯ ০০:৪৮417461
  • আচ্ছা এবারে একটা ক্রিকেট।

    আম্পায়ারের সিদ্ধান্ত না মানার জন্য এবং ছোট খাটো মারামারি করার জন্য এই ক্রিকেটারকে প্রায় দেড় বছর ক্রিকেট থেকে ব্যান করা হয়। তখন উনি সিরিয়াসলি ফুটবল খেলতে শুরু করেন এবং বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে নিজের দেশের হয়ে খেলেন। কে ইনি?
  • arjo | ১৩ জুন ২০০৯ ০০:৪৯417472
  • একটিমাত্র ক্লু পাওয়া যাবে।
  • Arpan | ১৩ জুন ২০০৯ ০০:৫০417483
  • দাও।
  • Abhyu | ১৩ জুন ২০০৯ ০০:৫৩417495
  • আচ্ছা একটা ভালো কোশ্চেন করি। কুন্তক কার ছদ্মনাম?
  • Arpan | ১৩ জুন ২০০৯ ০০:৫৫417517
  • শঙ্খ ঘোষ?
  • arjo | ১৩ জুন ২০০৯ ০০:৫৫417506
  • এই ক্রিকেটার নিজের দেশের হয়ে ক্রিকেট বিশ্বকাপও জেতেন।
  • Abhyu | ১৩ জুন ২০০৯ ০০:৫৮417528
  • গুড। তবে শঙ্খ ঘোষটাও বোধ হয় ছদ্মনাম :)
  • arjo | ১৩ জুন ২০০৯ ০১:০৫417539
  • আচ্ছা আর একটা ক্লু, ইনি টেস্ট ক্রিকেটও খেলেছেন কিন্তু ব্যানের ঘটনাটা ঘটে টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করার আগে।
  • rimi | ১৩ জুন ২০০৯ ০১:১৫417550
  • অভ্যুর টিনটিনের কোশ্চেনখানা আমার হেব্বি পছন্দ হল :-))))
  • Abhyu | ১৩ জুন ২০০৯ ০১:১৭417561
  • চিত্তপ্রিয় ঘোষ !
    জয় মিঠুদি (জয় মাতাদি-র স্টাইলে)

    তাহলে উত্তর হল এই, কুন্তক চিত্তপ্রিয় ঘোষের ছদ্মনাম।

    আবার বোঝো !
  • Blank | ১৩ জুন ২০০৯ ০১:১৯417572
  • আচ্ছা এবারে টিনটিন নিয়ে একটা প্রশ্ন।
    এক দুনিয়া কাঁপানো অপরাধি যাকে টিনটিন ধরতে চেয়েছিলো? সে কোনো কল্পনা নয়। কে সে?
  • Abhyu | ১৩ জুন ২০০৯ ০১:২৩417583
  • আলকপোন?
  • rimi | ১৩ জুন ২০০৯ ০১:৩১417594
  • সোজ প্রোশ্নো। রাস্তাপপুলস।
  • Blank | ১৩ জুন ২০০৯ ০১:৪৪417606
  • অভ্যু দা পেলো ৫০০০/-
    পরের প্রশ্নের জন্য ওয়েট করুন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন