এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    d
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৩৪১০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ০৮ ডিসেম্বর ২০০৯ ২৩:১৭425923
  • কিন্তু লঙ্কার আচারের পরেও আবার গোলমরিচ!
  • agantuk | ০৯ ডিসেম্বর ২০০৯ ০৫:১৩426034
  • ঝুম্পা লাহিড়ীর বাবার তৈরি পোলাউ, নিউ ইয়র্কারের ফুড ইশ্যু থেকে: http://tinyurl.com/ye3xbdz
  • kd | ০৯ ডিসেম্বর ২০০৯ ১২:৪৬426145
  • হ্যাঁ, লাহিড়ীদা ফাটাফাটি রাঁধেন। বস্টনের পুজোতে তো উনি রান্নার ইনচার্জ ছিলেন(এখনও হয়তো আছেন)। আমাদের বাড়ীতে এসেও দেখেছি উনি রান্নাঘরে - আসলে খুব ঠান্ডা নির্বিবাদী মানুষ, আমাদের ওই পলিটিক্স, খেলা ইত্যাদি নিয়ে চেঁচামেচি থেকে যত দূরে থাকা যায় আর কি। তবে ওনার স্ত্রী একেবারেই উল্টো - উনি আমাদের সঙ্গে সমানে চালিয়ে যেতেন।
  • san | ১০ ডিসেম্বর ২০০৯ ২০:০৯426256
  • শোলমুলো

    ১) শোলমাছের ছাল ছাড়িয়ে ছোট চৌকো চৌকো করে কাটতে হবে, মুলো ও একই রকম সাইজে কাটতে হবে।
    ২) মাছের টুকরোয় নুনহলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখতে হবে।
    ৩) তেলে থেঁতো গরম্মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে মুলো একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে আদাবাটা, জিরেবাটা, লংকাবাটা, অল্প হলুদ দিয়ে কষাতে হবে। নুন টুন ইত্যাদি।
    ৪) কষানো হলে একটু ময়দা/কর্নফ্লাওয়ার দিয়ে ভাজতে হবে।
    ৫) জল দিয়ে, ফুটলে পরে ঢাকা দিয়ে কম আঁচে রাখতে হবে।
    ৬) মুলো সেদ্ধ হবো হবো করলে মাছ দিয়ে নেড়েচেড়ে ফের ঢাকা দিতে হবে।
    ৭) সব সেদ্ধটেদ্ধ হয়ে গেলে জল শুকিয়ে নিয়ে কাঁচালংকাচেরা আর ঘি দিয়ে নামাতে হবে। মাখামাখা হবে ব্যাপারটা।
  • tkn | ১০ ডিসেম্বর ২০০৯ ২০:৪৬426367
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু থ্যাঙ্কু
  • monkhushi | ১০ ডিসেম্বর ২০০৯ ২১:১১426478
  • কিন্তু রেসিপি যে এদ্দিন পরে পাওয়া গেলো,শোল মাছ পচে যায়েনি hopefully?
  • tkn | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:৫৩426576
  • পচবে কেন?!! ছুঁড়ে মারলে মাথা ফাটানোর ক্ষমতা অর্জন করে ফেলেছে ডীপ ফ্রিজে শুয়ে শুয়ে :-))))
  • Monkhushi | ১০ ডিসেম্বর ২০০৯ ২৩:২০426587
  • তাই ভাবছিলাম।তুমি যবে শোল মাছ কিন লে আর যবে রেসিপি পেলে তার মধ্যে বহুদিন কেটে গেলো।আমিও তোমার মুলো-শোলের success কামনা করছি।
  • tkn | ১০ ডিসেম্বর ২০০৯ ২৩:২৩425813
  • :-)))) থাঙ্কু থাঙ্কু... খেয়ে জানাবো :-))
  • rimi | ১১ ডিসেম্বর ২০০৯ ০০:২০425824
  • সরবতি লেবু (মুসাম্বি) র নৌকো:

    ১। সরবতি লেবুকে প্রথমে দুভাগ করে কাটো ধারালো ছুরি দিয়ে।

    ২। এবার প্রত্যেকটি ভাগকে আরো দুইভাগ করো। একেকটি ভাগ দেখতে হবে অবিকল নৌকোর মতন।

    ৩। রঙীন কাগজ কেটে ছোটো ছোটো ত্রিভুজ বানাও।

    ৪। টুথপিকে ত্রিভুজগুলো গেঁথে দাও এমন ভাবে যাতে টুথপিকের ছুঁচোলো মুখ নিচের দিকে করে ধরলে, ত্রিভুজের একটা কোণ উপরের দিকে থাকে, আর বাকি দুটো কোণ দুপাশে থাকে।

    ৫। এবার টুথপিকের ছুঁচোলো মুখটি নৌকো আকৃতির সরবতির টুকরোর মাঝখানে গেঁথে দাও।

    মুসাম্বির পালতোলা নৌকো তৈরী। নীল প্লেটে করে বাচ্চাদের খেতে দাও। আরো বেশি নতুনত্ব চাইলে নীল কাগজে ছোটো ছোটো ভাঁজ করে ঢেউ তৈরী করে তার উপরে নৌকো বসিয়ে দিতে পারো। একটা টুথপিক ভেঙে ছোটো করে তার আগায় একটা ব্লুবেরি কিম্বা আঙুর গেঁথে মাঝিও বানিয়ে দিতে পারো। যারা মুসাম্বি ভালোবাসে না তারাও চেটেপুটে খাবে।

    আর বড়োরা, যারা খাবারের নতুনত্বের থেকেও স্বাদ এবং পেডিগ্রি নিয়ে বেশি মাথা ঘামায় তাদের এসব ভুলেও দিয়ো না।
  • a x | ১১ ডিসেম্বর ২০০৯ ০০:২৭425835
  • :-)
  • san | ১১ ডিসেম্বর ২০০৯ ০০:৩০425846
  • ইশ, আমারই তো খেতে ইচ্ছে করছে :-)
  • A | ১১ ডিসেম্বর ২০০৯ ১২:৪৫425857
  • মাননীয়া san,

    শোল-মূলো'র রেসিপি তে ৪# পয়েন্ট টা ঠিক বুইতে পারলাম না। পরিপূর্ণ একটা বাঙ্গালী রেসিপি তে ওগুলো কি গ্রেভি টা কে মাখো মাখো করার জন্য লাগবে? নাকি অন্য কারণে? গ্রেভি তে কর্ন ফ্লাওয়ার/ ময়দা পরলেই কেমং চিঙ্কু/ ফ্রেঙ্‌চ (French Roux ইত্যাদি) মার্কা লাগে তাই জিগাইতেসি।
  • a x | ১১ ডিসেম্বর ২০০৯ ২২:৪৫425868
  • শোল-মূলোটা তারমানে যা বুঝলাম ঐ শোল যেভাবে করে সে ভাবেই, শুধুমুদু শোল দিয়ে সেটাকে সাবোতাজ করা। আর আমাদের বাড়িতে ঐ ময়দা গোলা বাদ। একটু দৈ দেয়। আর পেয়াঁজবাটা। পেয়াঁজবাটাটা খুব শিওর নই। বাকি সব এক।
  • tkn | ১১ ডিসেম্বর ২০০৯ ২২:৪৬425879
  • অক্ষর প্রথম লাইন্টার মানে বুঝলাম না :-(
  • rimi | ১১ ডিসেম্বর ২০০৯ ২২:৪৭425890
  • বাচ্চারা (যথা স্যান) আমার রেসিপিতে উৎসাহিত দেখে যারপরনাই খুশি হয়ে আমি আরো একখান রেসিপি দিলাম।

    স্বাস্থ্যকর দৈত্য:

    ১। একটি হোল হুইট ব্যাগেলের আধখানা নাও। ব্যাগেলের বদলে যেকোনো ছোটো গোল রুটি, যেমন ছোটো পিটা ব্রেড, চলতে পারে।

    ২। ব্যাগেলের উপরে কুচোনো চিজ ছড়িয়ে দাও। মোজারেল্লা কিম্বা চেডার যা খুশি। এই চিজ আঠার কাজ করবে।

    ৩। বড় টমেটো থেকে একখানি গোল স্লাইস কেটে নাও। নিয়ে সেটি চিজ ছড়ানো ব্যাগেলের উপরে বসাও। টমেটোকে একখানি মুখ কল্পনা করে চোখের জায়গায় অল্প কুচোনো চিজ ছড়িয়ে দাও।

    ৪। এবার খোসা না ছাড়ানো শসা থেকে গোল করে দুটো টুকরো কেটে নাও। এই টুকরোদুটো টমেটোর উপরে ছড়ানো চিজের উপরে এমনভাবে বসাও যাতে চিজগুলো পুরোপুরি শসার টুকরোর নিচে চলে যায়।

    ৫। এবার শসার উপরে চিজ দিয়ে তার উপরে দুটো কালো জলপাই বসিয়ে দাও। এগুলো হল চোখের মনি।

    ৬। পেঁয়াজ সরু আর বাঁকা করে কেটে চোখের উপরে ভুরু বসাও।

    ৭। একফালি গাজরের টুকরো দিয়ে নাক বানাও। এই নাকের শেপ যেমন খুশি করতে পারো, গোল ও বোঁচা, কিম্বা লম্বা ও তীক্ষ্ণ, অথবা পিরামিডের মতন।

    ৮। কিছু ভুট্টার দানা দিয়ে ভয়াবহ দাঁত বানাও। সবকিছুই কিন্তু চিজের উপরে বসাতে হবে।

    ৯। সেলেরি দিয়ে দুই পা দুই হাত বানাও।

    ১০। ওহো ভুলে গেছি বলতে, বাঁধাকপির টুকরো খুব সরু করে কেটে দাড়ি বানাতে হবেই। দাড়ি ছাড়া দৈত্য হয় না।

    ১১। এবার ওভেনে বসিয়ে দাও ২৫০-৩০০ ডিগ্রি উষ্ণতায়।

    ১২। ১৫ থেকে ২০ মিনিট রাখো যাতে চিজগুলো গলে দিয়ে আঠার মতন আটকে যায়, কিন্তু ভেজিটেবলগুলো না পুড়ে যায়।

    ১৩। যতক্ষণ বেক হচ্ছে, ততক্ষণ বাচ্চাকে স্বার্থপর দৈত্যের গল্প বললেও বলতে পারো। কিন্তু অতি অবশ্যই এই নতুন স্বাস্থ্যকর দৈত্যের গল্প বলো। অর্থাৎ এই দৈত্য শরীরে গিয়ে কি কি ভালো কাজ করবে, কি কি নতুন ভাইটামিন যোগাবে, তার ফলে শরীরের কি কি উন্নতি হবে ইত্যাদি ইত্যাদি।

    ১৫। এবার দৈত্যকে ওভেন থেকে বের করে ঠান্ডা করে খেতে দাও। ১০০% গ্যারান্টি খাওয়া নিয়ে প্রবল ঝামেলা করা বাচ্চাও চটপট খেয়ে নেবে।
  • a x | ১১ ডিসেম্বর ২০০৯ ২২:৪৮425901
  • ওহো সরি। ওটা হবে শুধুমুদু মূলো* দিয়ে সাবোতাজ।
  • pi | ১১ ডিসেম্বর ২০০৯ ২২:৫২425912
  • রিমিদি, পালতোলা মুসাম্বি আর দাড়িওয়ালা দৈত্যমশায়ের ছবি চাই ! কিম্বা আরেকপিস অমনি ভিডিও :)
  • tkn | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:০৮425924
  • রিমি...... চাই
  • san | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:২৪425935
  • কি, কী, কবে, ক্যানো, কিভাবে এইসব আমারে জিগিয়ে কোন লাভ নাই। ময়দা দিলে কী হয় আর না দিলে কী হয় কোনোটা সম্বন্ধেই আমার কোন আইডিয়া নাই। মা য্যামন য্যামন বলেছে টুকে দিয়েছি। এবার সে ভদ্রমহিলার সবেতে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট বাই, তো আমি কি করব?
  • nv | ১৩ ডিসেম্বর ২০০৯ ১৩:০১425946
  • মটন রেজালা :

    দেড় কেজি মাংস-র জন্য চাই -

    দুটো ব-ড় ব-ড় পেঁয়াজ, আদা পেস্ট (দুই চামচ), গোটা গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, টক দই, ঘি, সাদা তেল, এক চিমটে হলুদ, কাজু বাদাম বাটা (পোস্ত বাটা চলবে, সবচেয়ে ভাল হয় চারমগজ বাটা দিলে), নুন ও চিনি।

    কড়াইতে পেঁয়াজ কুচি কুচি করে কেটে তেলে ভেজে নিন। ভাল করে ভাজা হলে আদা-র বাটা দিয়ে আরেকটু ভেজে নিন। বেশ লালচে হয়ে এলে মিক্সিতে ঐ ভাজা পেঁয়াজ, টক দই ও সামান্য নুন দিয়ে এক পেস্ট তৈরি করুন।

    মাংস ভাল করে ধুয়ে এবার সেই পেস্ট দিয়ে ম্যারিনেড করুন - দু থেকে তিন ঘন্টা।

    কাজুগুলো জলে ঘন্টা খানেক ভিজিয়ে একটা পেস্ট তৈরি করে রাখুন।

    এবার কড়াই-তে ঘি দিন। তাতে দিন শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, লবঙ্গ ও দারচিনি।

    লবঙ্গগুলো ফাটতে শুরু করলে ম্যারিনেড থেকে মাংস-র পিসগুলো তুলে ঘিতে ভেজে ফেলুন (মাঝারি আঁচে)। ভালো করে ভাজা হয়ে গেলে ম্যারিনেড-টাও দিয়ে দিন। আঁচ একদম কমিয়ে দিন। মাঝে মাঝে নাড়তে থাকুন। প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রান্না হলে কাজু পেস্ট দিয়ে দিন। অল্প হলুদ ছড়িয়ে - পরিমাণমত নুন ও চিনি দিন। কাম আঁচে রান্না হতে দিন আরো পঁয়তাল্লিশ মিনিট। ঝোল বেশী থকথকে হলে একটু জল-ও দিয়ে দিতে পারেন। দেখুন মাংসের পিসগুলো তুলতুলে হল কিনা। যদি না হয়ে থাকে প্রেশার কুকারে ঢেলে দুটো সিটি দিয়ে নামিয়ে নিন।

    গরম গরম নানের সাথে পরিবেশন করুন। সঙ্গে থাক লেবুর রসে ভেজানো পেঁয়াজ কুচি। ভালই জমবে।
  • rimi | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:৪৬425957
  • শিশুগণ,
    ছবি পাইবে হপ্তা দুয়েক পর। ছুটি পরুক। :-))
  • debu | ১৮ ডিসেম্বর ২০০৯ ০৭:১৭425968
  • চার মগজ টা কি বস্তু? কোথয় পাবো?
  • a x | ১৮ ডিসেম্বর ২০০৯ ০৯:৪২425979
  • এমনি দোকানেই পাওয়া যায়। সব রান্নার ঠাকুররা ব্যবহার করেন দেখেছি। মানে ঐ নেমন্তন্ন বাড়ির রান্নায়।

    http://www.indiacurry.com/faqspice/cfaqcharmagaz.htm
  • Manish | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:৪৩425990
  • লটকের ঝাল ঝাল preparation কেউ যদি বাতলে দ্যান কারন ঐ একটি মাছ যা বেশী পকেট কাটে না
  • debu | ১৮ ডিসেম্বর ২০০৯ ১১:০১426001
  • লঐট্যা মাছ টা প্রথমে পেয়াজ রসুন দিয়া সিধ্য করেন ৪-৫ মিনিট, তারপর ঠান্ডা হোলে মাছ আর কাটা আলাদা করে নিন।
    খাটি সর্সের তেল (ঁগনেশ হলে ভালো) গরম করুন
    দিয়া দেন পেয়াঁজ (যতটা মাছ, ততটা র হাফ পেয়াঁজ )+ কাঁচা লংকা +রসুন কুচি+হলুদ +লংকা গুরো।।।
    কসতে থাকুন ১০ মিনিট
    তারপর সেধ্য মাছ দিয়ে আবার কসান ৫ মিনিট
    ধইনা পাতা দিতেও পারেন
    জয় দুর্গা গরম ভাত অছে তো?
  • Manish | ১৮ ডিসেম্বর ২০০৯ ১১:৩৭426012
  • ধন্যবাদ বন্ধু, শুটকির preparationটা কি একই।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৯ ১১:৪২426023
  • চহা্‌র মগজ - অর্থাৎ চতুর্মস্তিষ্ক, যোগরুঢ়ার্থে আখরোট।
    চহা্‌রমগজশিকন - যা দিয়ে চতুর্মস্তিষ্ক ভাঙা যায়, এক্ষেত্রে হাতুড়ি।

    অ্যাকর্ডিং টু মুজতবা আলি (দেশেবিদেশে)।
  • tkn | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৪:২৭426035
  • চারমগজ মুদীর দোকান/ গ্রসারী স্টোর্সেই পাবেন। আমন্ড কুচি, কুমড়ো বীজ(ভ্যারাইটি আছে দু তিন রকমের বোধহয়) আর শশার বীজ থাকে সাধারণত:। কাজুবাদাম বাটা রিপ্লেস করতে ভালো কাজ দেয়। কম্প্যারেটিভলি কাজুবাটার থেকে কম ক্যালরি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন