এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ১১২৩৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৫433604
  • মোচাকাটা হত, যাগ্গে...
  • Abhyu | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৬433715
  • শুনলাম বাংলাদেশী স্টলে ৩০০ টাকা দামের একটা বই পাওয়া যাচ্ছে - বইটার বিষয়: ইলিশ মাছের নানা রকম রান্না। উৎসাহী কেউ?
  • kity | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০২:১৮433826
  • মোচাবাটা কেউ খেয়েছেন?
  • kity | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০২:২৩433937
  • ধরুন গোটা মোচাটা ভালো করে ভাপে দিলেন অনেকক্ষণ। হয়ে গেলে আজেবাজে জিনিস ফেলে দিয়ে ভিতর থেকে ভালো জিনিস নিয়ে বেটে ফেললেন কাঁচালঙ্কা, আদা, সর্ষে এইসব দিয়ে। তারপরে ফোড়ন দিয়ে নেড়েচেড়ে নারকোলকোরা আর চিঙড়ি অ্যাড করে দিলেন ! কেমন হবে?
  • Jhiki | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫২434048
  • বিচ্ছিরি
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫৫434159
  • ঠিকই বলেছেন, এবারে একটু পোস্ত সহযোগে বেটে দিলাম। দেখুন তো কেমন লাগল!
  • Jhiki | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৯434381
  • পোস্তো একটি অতি সাধারণ জিনিস, কেন যে লোকে (including আমার বাবা-মা) অত দাম দিয়ে পোস্তো কেনে!!
  • de | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০২433289
  • পোস্ত সম্বন্ধে কথা তুললে ধর্মযুদ্ধ বেঁধে যাবে -- দু তরফেই :)
  • tkn | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৪৫433400
  • মোচাসেদ্ধ :
    মোচার ওপরের দিকের ফুল ইত্যাদি যেমন ইচ্ছে রাঁধুন। খোসার পরে খোসা ছাড়াতে ছাড়াতে যখন ফুল প্রায় ভ্রূণ অবস্থা, খুব সরু নরম ফস্‌সাপানা মত, তখন আর ফুল না ছাড়িয়ে গোটা মোচাটাকে সেদ্ধ করে নিন প্রেশারে। সেদ্ধ হয়ে গেলে মাখার সময় হাতে যে অংশটুকু একটু ছিবড়ে মনে হবে (খেয়ে দেখার দরকার নেই) সেটুকু ফেলে বাকিটা মেখে ফেলুন সর্ষের তেল, কাসুন্দি, কাঁচালঙ্কা আর নুন দিয়ে। গরম ভাতে খান।
    অবশ্য খুব ফ্যান্সি করতে চাইলে নারকোল, পোস্তবাটা, বাদামকুচি, আতরজল সবই দিতে পারেন :-)))))
  • Du | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০৩:২৭433511
  • ভাবা যায়, ওটাই আমার পড়ে আছে। ফেলতে গিয়েও মায়া করে ফ্রীজে রেখেছিলাম। থ্যাংকু টিকেন।
  • Jhiki | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০৮:১৬433527
  • ভ্যানিলা দুধ = ভ্যানিলা দই = মেথি চিকেন, ধন্যবাদ সব্বাইকে। ভ্যানিলা দই দিয়ে মেথি চিকেনের রং, রূপ, স্বাদ সবই দূর্দান্ত হয়েছিল।
  • su | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৬433538
  • আমার একটা রান্না'র preparation share করতে ভীষণ ইচ্ছে করছে!! করে ই ফেলি, কেমন!

    mutton :- ৫০০ গ্রাম
    পেঁয়াজ :-৫০০ গ্রাম ( গোটা থাকবে, শুধু খোসা ছাড়াতে হবে,পেঁয়াজ ছোতো size হলে ভাল হয়)
    রসুন :-৮/১০ কোয়া ( খোসা ছাড়াতে হবে)
    আদা :- ১ ইঞ্চি (শুধু খোসা ছাড়াতে হবে, একটু থেঁতো করে নেয়া যেতে পারে)

    গোটা দারচিনি :- ১ ইঞ্চি মাপে ৪/৫ টা
    গোটা এলাচ :- ৫/৬ টা
    গোটা গোলমরিচ :- ৮/১০ টা
    গোটা শুকনা লঙ্কা :- ২/৩ টে
    হলুদ/নুন :- আন্দাজ মত
    গোটা টমেটো :- ১ টা
    সর্ষের তেল :- ৩ টেবিল চামচ
    চিনি:- ১/৪ চা চামচ

    মাংস ধুয়ে নিয়ে যে পাত্রে রান্না হবে (একটু ভারী তলা ওয়ালা পাত্র হলে ভাল, যেমন:- হাঁড়ি) তাতে তুলে নাও, এরপর উপরের সমস্ত মশলা ঐ পাত্রে দিয়ে পাত্রের মুখ এমন ভাবে ঢেকে দাও যাতে প্রায় air tight হয়ে যায়। পাত্রের মুখে ভারী কিছু দিয়ে দিলে ই ব্যাপারটা manage করা যায় সহজে।

    এরপর!! মন দিয়ে গুরুচাণ্ডালি পড়তে থাক এক দেড় ঘন্টা!!! সত্যি!! মাঝে এক/দুবার পাত্র টা ঢাকা সহ ঝাঁকিয়ে নিতে পারো। ব্যস, নামিয়ে খেয়ে নাও!
  • su | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৯433549
  • ও,ঘি দিলে ও হয়... ওটা optional
  • su | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৩433560
  • ওহো:, রান্না'র নামটা ই লিখলাম না
    "নুরজাহান" !
  • M | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৫433571
  • আম্মো আজ হেলা ফেলা বিরিয়ানী রাঁধলুম এইমাত্তর, কিন্তু বলবো না কেমন করে।

    তবে গুরু পড়তে পড়তে যাই রাঁধো সেটা পুড়তে বাধ্য, কাজেই গুরু পড়তে পড়তে কেবল বিবিকিউ করা যেতে পারে হাতে বোর্দো নিয়ে।

    আহা সেইসব দিন.... ইত্যাদি
  • kc | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০৮433582
  • সুকন্যা, জল দিতে হবেনা?
  • tkn | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২৩433593
  • অথবা দই?

    বড়ম! বিরিয়ানি?? ঐ ঝোল রেসিপিতেই?
  • Arpan | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২৬433605
  • আর তেল গরম করতে হবে না!! মাংস দেবার আগে?
  • sinfaut | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২৮433616
  • আগুনও কি জ্বালতে হবে? নাকি সেটাও অপশনাল?

    রান্নার নামটা কি বুর্জোয়া গুহামানব?
  • dipu | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৩১433627
  • :-P
  • tkn | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৩৫433638
  • দু :-))
    পুরোনো মোচা একটু ঘাড়ব্যাঁকা অসিদ্ধ টাইপ হয় কখোনো কখোনো। ঐভাবে সেদ্ধ করে যদি মনে হয় খুব ভালো সেদ্ধ হল না তাহলে ওতে অল্প কর্ণফ্লাওয়ার/বেসন আর ভাজা মশলার গুঁড়ো মিশিয়ে ঝাল ঝাল মোচার চপ বানিয়ে নিও। ধনেপাতা অবশ্যই দিও না।
  • kc | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৩৯433649
  • বলি ও সু, তাড়াতাড়ি উত্তরগুলো ল্যাখো। বাড়িতে অলরেডি কয়ে দিসি আজকের রান্না পরের ব্যাটাই কব্বে।
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৫১433660
  • বিরিয়ানী শুনে মনে পল্লো, মাইক্রোতে দারুণ বিরিয়ানী হয়, মানে আমার মতো ফাঁকিবাজি ভার্সান বিরিয়ানী! মাটন বা চিকেনে যা যা দেওয়ার আছে (all varieties!! না জানা থাকলে জিগালে বলে দেবো!) দিয়ে একটু কষে নিতে হয় -- মোটামুটি তেল ছেড়ে মাখা-মাখা হয়ে গেলে নামিয়ে রেখে দিতে হবে। ভালো চাল ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর, কড়াইয়ে তেল গরম করে গোটা গরমমশলা, তেজপাতা ছেড়ে, কাজু ভেজে, নুন-চিনি দিয়ে চালটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে। তরপর ওরই মধ্যে মশলা-সহ প্রি-কুকড মাংস ঢেলে অল্প-একটু নাড়াচাড়া করে (চাল ভেঙ্গে না যায়!) গোটা ব্যাপারটাকে মাইক্রো-বোলে ঢেলে ফেলতে হবে, পরিমাণ মতো জল (বেশী নয়) আর অল্প একটু লেবুর রস (ঝুরঝুরে হওয়ার জন্য) মিশিয়ে ১০-১৫ মিনিট মাইক্রো। সুন্দর ঝুরঝুরে বিরিয়ানী হবে। এখানে চাল-কমন রেখে বাকী ingredients এ যথেচ্ছ variation করে দেখেছি -- ভালো ই খেতে হয়েছে প্রত্যেকবার।
  • Arpan | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৫২433671
  • সবে তো সাড়ে তিনটা বাজে! এখনই রাতের চিন্তা?
  • su | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৯:১৩433682
  • আমি যেভাবে লিখেছি, ঠিক সেভাবে করে নাও, তেল গরম করতে হবে না। জল ও লাগবে না! আমি যা যা যেভাবে দিতে বলেছি,ব্যস।। just follow it! দারুন হতে এ হবে! ও একদম কম আঁচে হবে পুরো ব্যাপারটা।
  • sinfaut | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৩০433693
  • এই এতক্ষনে আঁচে বসলো ব্যাপারটা।
  • Arijit | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৩৫433704
  • উনুনের না রোদ্দুরের?
  • su | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৩৬433716
  • M, তুমি এই "নুরজাহান " কে নিশ্চিন্তে "গুরু"'র সাথে জুড়ে দিতে পরো, গ্যারান্টি - পুড়বে না !!
    আর, sinfaut আমি আগুনের ব্যবহার আবিষ্কারের পর ই জন্মেছি !! তাই, ওটা আলাদা করে লেখার কথা মনে হয় নি। কেউ যদি ঐ যুগে এখনো থেকে থাকে ...sorry! এটা ওরা খেতে পারবে না!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন