এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৮৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ১২ জুলাই ২০১৬ ০৮:০৮712271
  • তাহলে তো প্রকল্প বন্ধ করে দিতে হয়।

    কিন্তু মাত্র একটা লি়ক?

    কান অন পিটি দা ঃ))
  • aranya | ১২ জুলাই ২০১৬ ০৮:৫১712282
  • কন্যাশ্রী প্রকল্পে, অল্প হলেও কিছু উপকার কিন্তু হচ্ছে। মমতা ভোট পাওয়ার জন্যই করেছেন, কিন্তু প্রকল্পটা ভাল
  • PT | ১২ জুলাই ২০১৬ ০৯:০৫712293
  • কথাটা বলেছেন একজন বিচারপতি-যিনি আলিমুদ্দিনের সঙ্গে যুক্ত নন। উড়িয়ে দেওয়ার ইচ্ছে থাকলে দেওয়াই যায়।

    বোতিনের জন্যে আরো লিংঃ (মে, ২০১৬)
    About 42 per cent of trafficking of minor girls in India is from West Bengal, according to a report released today.........
    http://articles.economictimes.indiatimes.com/2016-05-24/news/73315402_1_minor-girls-missing-children-kidnapping-and-abduction
  • aranya | ১২ জুলাই ২০১৬ ০৯:১২712304
  • বিচারপতি কি কন্যাশ্রী প্রকল্প-কে কোনভাবে দায়ী করেছেন?
    আবাপ পড়তে পারি না, তাই জিগাই
  • Bratin | ১২ জুলাই ২০১৬ ০৯:২৮712315
  • খুব ই দুঃখজনক।

    কিন্তু চোখ থেকে লাল্ল রঙের চশমা খুলে দেখলে দেখতে পাবে

    এই সমস্য কিন্তু সারা ভারতবর্ষের। ইন ফ্যাক্ট যেখানে গরিবী অছে
    সেখানে ই
  • কৃতান্তকুমার মারণরত্ন | ১২ জুলাই ২০১৬ ০৯:৪৮712337
  • কন্যাশ্রী আর সাইকেল - দুটোর একটাও মমতার ব্রেনওয়েভ নয়। ওয়েস্ট বেঙ্গল গার্ল চাইল্ড অ্যাক্ট আগে থেকেই ছিলো - মাসে একশো টাকা করে বছরে বারোশো। সেটা বদলে বছরে পাঁচশো আর এককালীন কুড়ি হাজার না কত হয়েছে। সাইকেলও এগারো-বারো ক্লাসে দেওয়া চালু হয়েছিলো অনেক আগেই।

    মমতা যেটা করেছে সেটা প্রবল পাবলিসিটি।

    চাইলে খিস্তি/খিল্লি করতেই পারেন, তাতে ফ্যাক্ট বদলাবে না।
  • Abhyu | ১২ জুলাই ২০১৬ ০৯:৫৬712348
  • পাবলিসিটি বলবে, না ইম্প্লিমেন্টেশন? নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে টাকা এসেছিল একটা স্পনসর থেকে গরীব (মুসলমান) মেয়েদের সাইকেল দেবার জন্যে (জিনিসটা তপন মহারাজের মাথা থেকে বেরিয়েছিল সম্ভবতঃ) তা মিশন কাজটা আরম্ভ করার আগেই মমতা সাইকেল প্রকল্প অ্যানাউন্স করে দিল। তপন মহারাজের খেদোক্তি - উনি যেটাই করবেন ভাবেন মমতা নাকি সেটাই করে দেন - জোকস অ্যাপার্ট, রামকৃষ্ণ মিশনের মতো অরগ্যানাইজেশনের সাথে পাল্লা দিয়ে কাজ করছে - সেগুলো ভুললে চলবে? আইডিয়া না হয় আগে থেকেই ছিল কিন্তু বাম আমকে কটা মেয়ে সাইকেল পেয়েছে? নাহয় কন্যাশ্রীর টাকায় বিয়ের পণই হয়, কিন্তু বাম আমলে কটা পরিবার সেই টাকা পেয়েছে? মমতা যে অতো ভোটে জিতেছে তার কিছু তো কারণ আছে? কল্যাণী কলকাতা এক্সপ্রেসওয়ে কেমন ছিল আকাদাকে জিজ্ঞেস করো, আর এখন আমি নিজে যাতায়াত করি। মমতা কিছু যে কাজ করেছেন সেটা স্বীকার না করলে অন্ধ ও প্রলয় বন্ধের কেস হবে না কি?
  • কৃতান্তকুমার মারণরত্ন | ১২ জুলাই ২০১৬ ১০:০০712359
  • দুটোই হত। একটু খোঁজ নিও। স্কেল কম ছিলো হয়তো - কারণ লোকে সেভাবে জানতো বলে মনে হয় না। সেটাই বড় সমস্যা ছিলো।

    রাস্তা ভালো হয়েছে বটে, কিন্তু ফান্ডটা এনরেগার, আর এনরেগা কবে কীভাবে হয়েছিলো সেটা নিশ্চয় বলে দিতে হবে না।
  • Abhyu | ১২ জুলাই ২০১৬ ১০:১০712371
  • মেনে নিচ্ছি। এগুলো সব আগে থেকে ছিল, কিন্তু সিপিয়েম আমলে টাকা খরচ হত না, এখন যদি সিংহভাগ ওরা মেরেও দেয় তাতেও বাকি যে অল্প টাকার কাজ হচ্ছে সেটা লোকের চোখে পড়ছে। এপসাইলন ইস অলওয়েজ ইনফাইনাইটলি বিগার দ্যান জিরো।
  • কৃতান্তকুমার মারণরত্ন | ১২ জুলাই ২০১৬ ১০:১৩712393
  • হ্যাঁ, ট্যাঞ্জিবল জিনিস বেশি এফেক্ট ফেলে - এটা প্রায় আঠেরো বছর ধরে বলে বলে হেজে গেছি
  • dc | ১২ জুলাই ২০১৬ ১০:১৩712382
  • সেকি বাম আমলেই সাইকেল প্রকল্প আর কন্যাশ্রী প্রকল্প চালু হয়ে গেছিল? কিন্তু তাহলে PT বাবুর রিক্সাওলার কি হবে? আর আবাপর এতো এতো লিংকেরই বা কি হবে? সেমসাইড হয়ে গেল তো!
  • Arpan | ১২ জুলাই ২০১৬ ১০:১৬712404
  • তন্তুজ/মঞ্জুষা আর মাদার ডেয়ারি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। খোদ আবাপ লিখেছে।
  • কৃতান্তকুমার মারণরত্ন | ১২ জুলাই ২০১৬ ১০:২২712415
  • সেখানেও দ্যাখো - ডেলয়েটের প্রোপোজাল আগের আমলে। আবাপই লিখেছে।

    আসলে শেষের বেশ কয়েকবছর অনেক প্ল্যান থাকলেও নানা কারণে কিসুই করতে পারেনি। অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছুই ছিলো না।
  • PT | ১২ জুলাই ২০১৬ ১০:২৪712426
  • dc
    সেম সাইডের কোন ব্যাপার নেই। পাবলিসিটি যে আসল কাজের চাইতে বেশী এফেক্টিভ সেটা অনেক "শিক্ষিত" মানুষের কন্যাশ্রী নিয়ে গপ্প করা শুনলেই বোঝা যায়। বছরে ৫০০ না ৭০০ টাকা-মাসে গড়ে ৫০/৬০ টাকার কাছাকাছি হয়। তাতে আজকের ১৫০ টাকা কিলো ডালের বাজারে কি হয় সেটা নিয়ে প্রশ্ন করা যায়।

    আগে বেকার/বিধবা ভাতা নিয়ে ঠাট্টা করা হত। এখন বোধহয় একরাত জেলে কাটানোর ভয়ে সেইসব বক্রোক্তি আর শোনা যায় না।

    ঐ যেমন মেয়ে পাচারের জাস্ট্ফিকেশন এসে গেলঃ "কিন্তু চোখ থেকে লাল্ল রঙের চশমা খুলে দেখলে দেখতে পাবে এই সমস্য কিন্তু সারা ভারতবর্ষের।"

    বাই দ্য ওয়েঃ আমার বাড়ির কাজের মেয়েটি তার ছেলের জন্যে বিয়ে ঠিক করেছে ১৬ বছরের একটি মেয়ের সঙ্গে......
  • pi | ১২ জুলাই ২০১৬ ১০:২৫712437
  • মেয়েদের এই বছরে বারোশো আর সবাইকে সাইকেল দেওয়াটা আগে থেকেই ছিল, এটা জানতাম না। এই নিয়ে লেখাপত্তর পাওয়া যাবে ? মানে, এটা নিয়ে কেমন রেসপন্স ছিল, লোকজনের মধ্যে ও মিডিয়া ইত্যাদিতে একটু দেখতে চাইছি।
  • কৃতান্তকুমার মারণরত্ন | ১২ জুলাই ২০১৬ ১০:২৭712448
  • "সঠিক" লোকজনকে জিগ্গেস করলে পাবে।
  • dc | ১২ জুলাই ২০১৬ ১০:২৮712459
  • কিছু পাবলিসিটিও দরকার, কিছু কাজও করা দরকার।
  • aranya | ১২ জুলাই ২০১৬ ১০:৩০712470
  • শিক্ষা-দীক্ষা তেমন কিসু নাই, তবে বছরে কয়েকশো টাকা পাওয়াও যে কিছু না পাওয়ার চেয়ে বেটার, সেটা বুজতে সমস্যা হচ্চে না
  • sm | ১২ জুলাই ২০১৬ ১০:৩১712493
  • বাম আমলে সাইকেল, কন্যাশ্রী সব ছিল।সাইকেল এর রং লাল ছিল, নীল নয়।আর যে টাকা পেত, সেটা স্থানীয় তৃণমূলীরা গাপ করে দিতো।পেয়ে অস্বীকার করা, বাঙালির জিন এ আছে।34 বছর এতো পেয়েও ব্যাটারা বিশ্বাস ঘাতকতা করলো!
    মানুষ যেচে এমন হাস্যস্পদ হতে চায় কেন, কে জানে!
  • pi | ১২ জুলাই ২০১৬ ১০:৩১712482
  • বুঝলাম না। 'সঠিক' লোকজন মানে ?

    আর এটার কভারেজ, ডকুমেন্ট নেটে কিছু পাওয়া যাবেনা ?

    স্কুল টুলের টিচারদের যাদের চিনি, তারা আগেও দেওয়া হত, এরকম কিছু বলেনি কখনো। জিগেস করে দেখতে হবে।

    এটা খুবই অদ্ভুত ব্যাপার যে এই একই প্রকল্প আগে চালু হয়ে পুরো গুড়টা মমতা খেলো ! ভোটের সময় সিপিএম এর তো এই মর্মে প্রচার করা উচিত ছিলো ! কোন পোস্টারেই দেখেছি বলে মনে পড়ছেনা। এটা বড় ইস্যু।
  • Abhyu | ১২ জুলাই ২০১৬ ১০:৩৫712504
  • আমি তো সেই জন্যেই রামকৃষ্ণ মিশনের গল্পটা বললাম। সাইকেল প্রকল্প খাতায় কলমে থাকলেও আদতে তার কোনো অস্তিত্বই ছিল না নরেন্দ্রপুর অঞ্চলে। আমি সিওর সেটা বাংলার বেশির ভাগ জায়গার ক্ষেত্রেই সত্যি।
  • কৃতান্তকুমার মারণরত্ন | ১২ জুলাই ২০১৬ ১০:৩৬712515
  • আরে যারা জানে তাদের জিগ্গেস করো। গ্রুপে তো অনেকেই আছে, ওরা ভালো বলতে পারবে।
  • pi | ১২ জুলাই ২০১৬ ১০:৩৯712526
  • আরে জানবটা কীকরে কারা জানে !

    আর এটা কেন প্রচারে হাইলাইটেড হয়নি, সেটাও প্রশ্ন। গ্রুপে নিয়মিত সিপিএম এর প্রচার হয়েছে, পোস্টার এসেছে। প্রচুর তর্ক হয়েছে। এই প্রসঙ্গটাই কখনো আলোচনায় দেখিনি। তাই জানবো কীকরে কাদের জিগাবো।

    আর ডকুমেণ্ট খুঁজতে গেলে সবই মমতার আমলের ডকুমেণ্ট আসছে। লিখিত নির্দেশিকা, কাগজে রিপোর্ট, সেজন্যই চাইছিলাম। হয়তো কিছু মিস করছি।
  • dc | ১২ জুলাই ২০১৬ ১০:৪৫712537
  • লেফট ফ্রন্ট আমলের ডকুমেন্টও আছে তো~ এখানে দেখুনঃ

    http://www.cpimwb.org.in/lf-govt-detail.php?topic_id=51

    Cycles were gifted to girl students.

    কিন্তু সেই সময়ে কি পিটিবাবুর ঘরের কাজের লোক ১৬ বছরের মেয়ের সাথে ছেলের বিয়ে ঠিক করেননি?
  • sm | ১২ জুলাই ২০১৬ ১০:৪৬712548
  • কন্যাশ্রী র টাকায় ছাত্রী রা ডাল ভাত, মাছের ঝোল খেতে না পারলে উনি সন্তুষ্ট হবেন না।
    তবে আজকে পেপারে আর একটা কি সুকন্যা শ্রী প্রকল্প চালু করবে দেখলাম। তাতে নাকি কন্যা সন্তান এর পিতা কে একশো গাছের চারা আর তার প্রতিপালনের জন্য কয়েক হাজার টাকা দেওয়া হবে।গাছ বড়ো হলে, বিক্রি করে সেই টাকা কন্যার ভবিষ্যতের জন্য খরচ করা হবে।
    কিন্তু মাঝপথে গাছ কে ছাগলে মুড়িয়ে খেলে কি হবে- সে কথা কিন্তু কবি বলেন নি।
  • | ১২ জুলাই ২০১৬ ১০:৪৮712559
  • অরি কে আমার বিনীত প্রশ্ন ঃ- যদি তর্কের খাতিরে ধরেও নি ও ই প্রকল্প গুলো আগেও ছিল সেক্ষেত্রে নিশ্চয় লার্জ স্কেল কিছু করা হয় নি। করা হলে সেটাকে প্রচার করে ফায়্দা নেবে না বাম দল কে এত টা উদার ভাবতে আমি অন্ততঃ পারছি না।
  • | ১২ জুলাই ২০১৬ ১০:৫১712570
  • PT দা, ইংরেজী তে একটা কথা টা আছে Incorrigible মানে Beyond reformation।

    ওটা কে আমি জাস্টিফাই করি নি। সেটা তুমি ছাড়া বোধহয় বাকি n-1 জন বুঝেছে।

    চিয়ার্স এনিওয়ে ঃ)))
  • কৃতান্তকুমার মারণরত্ন | ১২ জুলাই ২০১৬ ১০:৫৪712594
  • @ব্রতীন - ১০ঃ১৩ দ্যাখো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন