এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • (শুধুই) মেয়েদের জীবনের যন্ত্রণা ও আনন্দের অভিজ্ঞতা

    rimi
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১১ | ১৮০১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sayan | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৬:১৪484777
  • কেসিদা ছড়িয়ে লাট করছে। গাঁথা আর ছক আলাদা।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৬:১৭484778
  • সব তোলাই কি গাঁথা ছিল ?
  • ppn | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৩484779
  • না, গাঁথার ব্যপারটা দেখছি আলাদা। গাঁথা = তোলার সাবসেট।
  • sayan | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৫484780
  • একটি নিরীহ প্রশ্ন - কোনও একজনকে কি সুপিরিয়র হতেই হবে?
  • Su | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৯484781
  • জেইউ এর ট্যাইম্পাস প্রেম তো অমর রহে! শুধু ক্লাসের ছেলেদের সঙ্গে ক্যান বুড়োবুড়ো মাস্টারগুলোর সাথে এট্টু এট্টু খুনসুটি সেও তো টাইম্পাস।
    কিন্তু হায় ক্যালকুলেটিভ প্রেমগুলানও মাঝে মাঝে ফস্কা গেরো হয়ে যায়! কতো যে দেখলাম!
    আল্টিমেটলি কাঠের বেঞ্চি থেকে কাঠের পিঁড়ে অবধি হার্ডলি পৌঁছায় বরম বিকলেজ এব্যাপারে এগিয়ে। আমার মা কি আর সাধে নাম দিয়েছিলো বিয়ে কলেজ!
    আইআইটি কি এখনো বিয়ের বাজারে ব্র্যান্ড নেম? মনে হয়না! ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর তালেবর ট্রেডার রা থাকতে আইআইটির পাতি ইনজিনিয়ারকে মেয়েরা পুঁছবে ক্যান?
    (এই গো! এটা কিন্তু মজা করে বলা)
  • Su | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪২484782
  • বিয়ে কলেজটা আমার বোনের প্রসঙ্গে বলা :)
  • PM | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৭:০১484783
  • সায়নকে ব্যক্তিগত অভিঙ্‌গ্‌তা থেকে খুব সাধারন উত্তর। কোনো একজনের সুপিরিওরিটি না থাকলে বিপদ অবশ্যম্ভাবী। এটা যেমন দেশে দেশে সম্পর্কে সত্যি তেমন মানুষে মানুষে সম্পর্কের ক্ষেত্রেও সত্যি। ভারত- নেপাল যুদ্ধ বা ভারত-ভুটান যুদ্ধ হবার সম্ভাবনার থেকে ভারত-পাক বা ভারত-চিন যুদ্ধের সম্ভবনার থেকে অনেক অনেক কম। ক্লাস-এ প্রথম-২য়-৩য় স্থানধিকরিদের মধ্যে বেজায় রেষারেষি.... কিন্তু ১ম আর ৩০ তম চেলেতির মধ্যে রেষারেষি নেই মোটেও।

    আসলে জীবনে সব কিছু সাদা-কালোয় হয় না জে decition নেবার সময় সাদাটাই বাছবে সর্বসমমতিক্রমে..... অনেক সমস্যাই থাকে ধুসর এলাকায়। সেক্ষেত্রে কাউকে সিধ্যান্ত নিতে হবে ... আর তার সিধ্যান্ত নেবার mandate থক্তে হবে। সেখানেই সুপিরিওরিটির দরকার।

    তার মানে এই নয় যে ছেলেটা বা মেয়েটাই সবসময় decision নেবে আর সেটা পুর্বনির্ধারিত না হয়ে situational ও হতে পারে।
  • kd | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৭:০৬484784
  • দশ পুরুষের অঙ্ক যা শুনেছি তা' হ'লো - xএর ছ'পুরুষ আগের পূর্বপুরুষ যদি yএর চারপুরুষ আগের পূর্বপুরুষ হ'ন (মাঝখানে কমন কেউ থাকলে কিন্তু হবে না) - x আর y দশপুরুষের জ্ঞাতি। সব হিসেব 'বাবা-বাবার বাবা' এই ভাবে।
    (মানে ৬ আপ + ৪ ডাউন = ১০)

    আমাদের দশ দিনের (অব্রাহ্মণদের বোধহয় ত্রিশ দিনের) অশৌচ এই নিয়ম মেনে হয়। মানে যারা এ'সব মানে-টানে তা'দের।
  • sayan | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৭:২৬484785
  • পিএম, শেষ পয়েন্টটা আগে নিলাম। circumstance based decision মূলত: combined হতে হয়। সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে ওই সিদ্ধান্ত দুজনেরই জন্য মিউচুয়ালি বেনিফিশিয়াল। তা না হলে ওটা সুপিরিয়র জনের verdict এর মত শোনায়। আমার আপত্তি এইখানটায়। একটা সম্পর্কে ঠিক যেই মূহূর্তে আমি জেনে গেলাম যে আমার কথাই শেষ কথা, অ্যাম ডুইং নো গুড টু দ্য রিলেশনশিপ নো মোর। আপনি অভিজ্ঞতা থেকে লিখেছেন বললেন, তাই ধরে নিলাম, যে, সম্পর্কের সঙ্গে যুদ্ধক্ষেত্রের উপমাটা অভিজ্ঞতাই। এবার, সম্পর্কে নতুন পা-রাখতে চলেছে এমন কাউকে শুরুর থেকেই যদি প্রিজিউম করে নিতে হয় যে ভবিষ্যতের দিনগুলোয় অফেন্স-ইজ-দ্য-বেস্ট-ডিফেন্স রণনীতি মেনে চলতে হবে কারণ তবেই সম্পর্কের ভারসাম্য বজায় থাকবে তবেই সুখী (মোড়কের) দাম্পত্য সম্ভব - তাহলে চাপ। ক্ষমতার সঙ্গে দায়িত্ববোধ আসে - লোকে বলে। সত্যিই আসে কি? তা হলে তো জ্বলজ্যান্ত এই থ্রেডটাই খুলতো না।
  • kc | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪৬484787
  • ওসব সুপিরিয়রিটি ফিটি এখন আর চলেনা। যার সঙ্গে মনে হবে বিন্দাস থাকা যায়, কোনও অপছন্দের কাজ দেখলে তেড়ে গালাগালি করা যায়, পাল্টা গালাগালি শুনলে নেঙুর গুটিয়ে বসে থাকতে গেলে ইগোতে বিশেষকিছু লাগেটাগেনা, এরকম লোকের সঙ্গেই থাকা ভাল। circumstance based decision নেওয়া হয়ে যায়, বোঝাও যায়না কে নিল!! :-)
  • PM | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৯:০৩484788
  • sorry মিটিং-এর হুড়োয় এক্‌গদা বানান ভুল হয়েছে...decision-এ "t" পড়লো কি করে যে ...

    সায়নকে, দুজন rational লোক নিজেদের মধ্যে decision area ভাগ করে নিতে-ই পারে .... unbiased ভাবে দেখলে আমার ক্ষেত্রে রেশিও টা ৫৫:৩০:১৫। ১৫-টা আমার মা-বাবার। আর ওর ৩০% এ আমি নাক গলাই না পারতপক্ষে... ভুল মনে হলে বলি ... কিন্তু ওর ভুল করার অধিকারে বড় একটা হস্তক্ষেপ করি না।বড়সড় যুদ্ধ না করেই এটা করা গেছে। আর হ্যাঁ, আমি এখনো বাড়িতে মা বাবার সাথেই থাকি। কাজের সুত্রে আমাকে দেশের বাইরে যেতে হয়। বৌ আগে আমার সাথে যেত.... মেয়ে স্কুল-এ ভর্তি হবার পরে ছুটি ছাড়া অস্তে চায় না। দিব্যি আছে আমার মা বাবার সাথে। আর বিদেশে পাকাপাকি ভাবে থাকতে ওর খুব আপত্তি... জেহেতু এই decision-ত ওর এরিয়ায় পড়ে আমি মেনে নিয়েছি ১০০% মন থেকে না হলেও।

    এখন আমি কাজে দুবাইতে, আমার মা বাবা বেড়াতে অস্ট্রেলিয়াতে, বৌ বাড়িতে (মেয়ের half yearly পরীক্ষা)। আমার শশুর, শাশুড়ী, শালা সবাই আমার বড়িতে এসে আছেন।আমরা ভীষণ কৃতঙগ ওঁদের কাছে। পুজোর সময় বৌ ক্ষমা ঘেন্না করে আসবেন বলেছেন এখানে। অপেক্ষায় আছি।

    যুদ্ধ বিগ্রহ না করেই সুখে দুখে দিন কাটছে। (touch wood).....

    একটা সিম্পল thumb rule যুদ্ধ বিগ্রহ এরাবার জন্য .... কোনো strong কথা বলার আগে একবার ভেবে নেওয়া... কথাটা ঐ তরফ থেকে এলে আমার শুনতে কেমন লাগত। এই ফিলটার-টা লাগান ওভ্যেস হয়ে গেলে ৯০% যুদ্ধ ওঙ্কুরেই বিনষ্ট হওয়ার কথা। এটা বিয়ের আগে লোক-এ মেনে চলে... পরে ভুলে যায়... তাতেই যত বিপত্তি :)
  • rimi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২০:১৩484789
  • খুউব সুন্দর আলোচনা হচ্ছে, মেয়েদের অভিজ্ঞতার টইতে এসে কেমন ছেলেরা নিজেদের অভিজ্ঞতার কথা লিখে যাচ্ছে :-))))

    ইয়ে, ইন্দ্রনীল বাসু কোনো এক মেয়ে ও তার বাবার এক ঘটনা বর্ণনা করলেন, যে ঘটনা থেকে সেই বাবা আর মেয়ে সম্পর্কে বেশ বাজে ধারণাই জন্মায়। তাই নিয়ে অনেক কমেন্টও দেখলাম। কিন্তু এঁরা এসে নিজেদের ডিফেন্ড করতে পারবেন না, অতএব ইন্দ্রনীলের এগুলো বলাই উচিত হয় নি - একথা কেউ বললেন না।

    ডিস্ক্রিমিনেশন কি আর গাছে ফলে? :-)))
  • aka | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৬484790
  • আচ্ছা কথায় কথায় কোন কোন মেয়েকে মামণি বলা যায়?

    জেন ওয়াই বা এক্স বা হোট্টেভার ট্যাঁশ(সো কলড) মেয়ে এবং ছেলে সর্বত্র সব সময়েই ছিল। তারা নট নেসেসারিলি শ্যালো। আবার ব্র্যাণ্ড সচেতনতা না থাকা মানেই মহৎ কোন কাজ নয়। আবার ব্র্যাণ্ড সচেতনতা থাকলেই সাংঘাতিক কোন কঠিন ব্যপার নয়। ইন ফ্যাক্ট মাঝে মাঝে মনে হয় ব্র্যাণ্ড সচেতনতা না থাকাটা খুব কেয়ারফুল্লি প্রোট্রেড একটা ব্র্যান্ড - ব্র্যান্ড অফ 'নো ব্র্যাণ্ড'।

    ইন্দ্রনীল বাসুর পোস্টটির মধ্যে শ্যালো ম্যাচিস্মো আছে তাকে ১২৮ বার ডিসলাইকালাম।
  • sayan | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৪০484791
  • পিএম'এর উত্তরটা বেশ কয়েকবার পড়লাম, আর প্রতিবার মনে হল, এমনটাই তো হওয়ার কথা, ন্যাচার‌্যালি। খুব ভালো থাকুন আপনারা।
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৫২484792
  • আজ্জোদা,
    মামনি বলতে শুনছি লোকজনকে অনেকদিন। বিরক্তিকর এবং শ্যালো। ইন ফ্যাক্ট ইন্দ্রনীল বসুর পুরো পোস্টটাকেই তাই এন্টারটেইনিং লেগেছে কাল।

    রিমিদিকে,
    এই টইটা খোলার সময়ই ডিস্ক্রিমিনেশনকে তুমি পুজোর বেদীতে বসিয়েছো (""শুধুই"" মেয়েদের)। এখন ছেলেদের অভিজ্ঞতা লেখার মাধ্যমে বেসিকালি যেটা হচ্ছে সেটা হলো হ্যাভস দের বিরুদ্ধে হ্যাভ নটস দের বিদ্রোহ। ;-)

    তাছাড়া, ছেলেরা ""নিজেদের মত করে অভিজ্ঞতা শেয়ার"" করতে শুরু করাতে এত গ্যালো গ্যালো রবই বা উঠছে ক্যানো? :-))

    (আমি নন্দীগ্রাম পূর্ববর্তী বুদ্ধবাউ বা কালিদাস হলে এর সাথে আরো এগটা লাইন জুড়ে দিতাম) :-)
  • nyara | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৪484793
  • রিমি তো আদারওয়াইজ খুব লেভেল-হেডেড মনে হয়। খালি নারী-পুরুষ টপিক এলেই কেন 'পাগলা গারদ কোথায় আছে' বলে তাল ঠোকে?

    আর কাউকে কোন প্রশ্ন না করে ইন্দ্রনীলবাবুর বলা 'মামণি ও বাবা'-কে খুঁজে বের করা যাবে? যাবে না।

    আর কোন প্রশ্ন না করে অমুকের শাশুড়িকে খুঁজে বের করা যাবে (অমুক - তুমি, আমি, ব্যাং, ইশান যে কেউ হতে পারে)? যাবে।
  • ppn | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২২:১২484794
  • আমিও বলব, স্যার।

    দেখো, ইন্দ্রনীলের এই রাগের এক্সপ্রেশন দেখে আমার মনে হয়েছে যে নিশ্চয়ই ওর মনের কোণে কোনো ইনজাস্টিসের অনুভূতি রয়েছে, সেটা এখনো হার্ট করে! এবারে সেই অনুভূতিটা লেজিটিমেট কি না, সেটা অন্য প্রশ্ন। কিন্তু সেই বিচার করার জায়গায় তো আমরা নেই, অর্থাৎ আমাদের কাছে যথেষ্ট তথ্য নেই। যেটুকু তথ্য আমার কাছে আছে, তাই দিয়ে আমি সবসময় ইন্দ্রনীলকেই বেনিফিট অব ডাউট দেব, মনে করব ওর রাগ লেজিটিমেট।

    তাই এসব ভেবেচিন্তে আর কথা বাড়াইনি। নইলে ইন্দ্রনীলের কপালে খুব বকুনি লেখা ছিল মাক্কালির দিব্যি। সেটা না পেরে কাব্লিদার সাথে চাট্টি সাইড টক করে রোব্বার দুপুরের কর্তব্য পালন করলাম।

    :)
  • rimi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২২:৩১484795
  • ও ন্যাড়াদা, দেখ, অলরেডি সায়ন গেস করতে চেষ্টা করেছে এই মামনি ওর চেনা মামনি কি না। আর ইন্দ্রনীল বাসু, নাম এবং ডিগ্রি গোপন করেন নি, সেই মামনি বা তার বাড়ির লোক পড়লে তাদের কি বুঝতে অসুবিধা হবে কাদের কথা বলা হয়েছে? বরং ব্যাংএর বাড়ির কেউ কস্মিনকালেও ভাবতে পারবে না "ব্যাং" নামক ব্যক্তিটি তাদেরই বৌমা কি না :-))))

    ও অপ্পন, আমি তো ইন্দ্রনীলের পোস্ট সম্‌প্‌পর্কে বলিই নি এরকম পোস্ট করা উচিত না। এই ধরণের পোস্ট সম্পর্কে আমার মতামত খুব ক্লিয়ার, যে কেউ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা যেভাবে ঘটেছে সেভাবে বলতেই পারে। সে ইন্দ্রনীলই হোক, আর ব্যাং! তাতে তো আমি অন্তত নারী পুরুষ ভেদ করিনি।

    তবে কি না,ইয়ে, ছেলেদের ডিস্ক্রিমিনেশনের একটা আলাদা টই হলে খুউব শান্তি পেতাম :-)))
  • rimi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৩484796
  • ও ন্যাড়াদা, দেখ, অলরেডি সায়ন গেস করতে চেষ্টা করেছে এই মামনি ওর চেনা মামনি কি না। আর ইন্দ্রনীল বাসু, নাম এবং ডিগ্রি গোপন করেন নি, সেই মামনি বা তার বাড়ির লোক পড়লে তাদের কি বুঝতে অসুবিধা হবে কাদের কথা বলা হয়েছে? বরং ব্যাংএর বাড়ির কেউ কস্মিনকালেও ভাবতে পারবে না "ব্যাং" নামক ব্যক্তিটি তাদেরই বৌমা কি না :-))))

    ও অপ্পন, আমি তো ইন্দ্রনীলের পোস্ট সম্‌প্‌পর্কে বলিই নি এরকম পোস্ট করা উচিত না, বা ইন্দ্রনীল মেয়েদের সম্পর্কে এসব বলে ভুল করেছে। এই ধরণের পোস্ট সম্পর্কে আমার মতামত খুব ক্লিয়ার, যে কেউ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা যেভাবে ঘটেছে সেভাবে বলতেই পারে। সে ইন্দ্রনীলই হোক, আর ব্যাং! তাতে তো আমি অন্তত নারী পুরুষ ভেদ করিনি।

    তবে কি না,ইয়ে, ছেলেদের ডিস্ক্রিমিনেশনের একটা আলাদা টই হলে খুউব শান্তি পেতাম :-)))
  • Test | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২২:৫২484798
  • টেস্ট
  • ridhhiman | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩১484799
  • নীল সবাই তো সবাইকে কিছুর জন্য পছন্দ করে। কিন্তু এখন যদি কেউ পাওলি দাম কে ভালবাসে আর বলে তোমার শরীর দারুন, তোমার বিগেস্ত এচিভমেন্ট, তাহলে কি পাওলি দাম রেগে যাবে। শরীর বুদ্ধি অচিভমেন্ট ইত্যাদি কে যদি 'আমি' থেকে বাদ দিয়ে দিই, তহোলে আমি তে রইল কি? অবিনশ্বর 'ভাল-মানুষ' আত্মা ?
  • riddhiman | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৭484800
  • আমার মতে এটা ফেয়ার আর বৈজ্ঞানিক। আমি পাওলি কে চাইব শরীরের জন্য আর পাওলি নীল কে চাইবে আই আই টির জন্য। অনুব্রত (আঁটি) চুষবে।
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩৪484801
  • শুতে যাবার আগে আমার টইকে উপরে তুলে দিয়ে যাই।

    আমার এক বান্ধবী এখনো বিয়ে করে নি। স্কুলে পড়ায়, খুব এনার্জেটিক, খুব হাসিখুশি, আর কি যে মিষ্টি দেখতে বলার নয়। বহু ছেলে ওর প্রেমে পড়েছে। ওর বিয়ের অনেক ভালো সম্বন্ধও এসেছিল। কিন্তু প্রত্যেক সম্বন্ধে ছেলে হয় এঞ্জিনিয়ার, বা আইটি গাই, বা ডাক্তার, বা সরকারী বড়ো চাকুরে। প্রত্যেকে বলেছে বিয়ের পরে চাকরী করা চলবে না। কিছু সম্বন্ধে বিয়ের পরে চাকরী চলতে পারে বলেছিল, কিন্তু সেসব ক্ষেত্রে পাত্রের প্রোফাইল তেমন ভালো ছিল না। ও রাজি হয় নি।

    বিয়ে এখনো হয় নি। এবারে দেশে যাবার পরে ওর মা বাবা থেকে শুরু করে স্কুলের টিচাররা পর্যন্ত সবাই আমাকে বল্লেন "বন্ধুকে বোঝা, বিয়ে না করে কতদিন থাকবে? ছেলেরা তাও থাকতে পারে, মেয়েরা কতদিন থাকবে?" ইত্যাদি।

    এখনো বাঙালি সমাজের কি অবস্থা, সেটা এই ঘটনা থেকে ভালো বোঝা যায়। এই সমস্যা চায়নাতেও আছে বলে শুনেছি, আমার কলিগ ইয়ান (মেয়ে) বলেছিল পিএইচডি করা মেয়ে বিয়ে করতে চায় না কোনো নন-পিএইচডি ছেলে। তাই ইয়ান পিএইচডিতে ঢোকার আগেই বিয়ে করে নিয়েছিল। :-(

    পুরুষতন্ত্রের নিয়মগুলো কেনো তৈরী হয়েছিল তা কিন্তু বেশ বোঝা যায়। ছেলেরা মেয়েদের মানসিক শক্তিকে আসলে ভয় পায়। তাই গায়ের জোরে দাবিয়ে রাখার চেষ্টা।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪০484802
  • প্রেম করা বিয়েতেও ?
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪৬484803
  • রিমিকে ক্ক দিলাম ৯:৩৪এর জন্য। এরকম কয়েকতা উদাহরণ আমারও দেখা আছে।
    আর পাই, বিশ্বাস কর, কোনো উচ্চশিক্ষিত বড় চাকরি করা মেয়ে নিজের যে কোয়ালিফিকেশনে খাটো, পদমর্যাদায় খাটো কাউকে পছন্দ করে বসে তাহলে সবচেয়ে আগে আপত্তিটা আসে মেয়েটির বাড়ি এবং অনেক ক্ষেত্রে মেয়েটির বন্ধুবান্ধবদের থেকেও। আর মেয়েটি জে ছেলেটিকে পছন্দ করল তার বাড়ির লোক আর বন্ধুদের কথা তো ছেড়েই দে। সবাই মিলে ছেলেটিকে ভবিষ্যতের ভয়াবহ ছবি দেখাতে শুরু করে। সেখানেই পরবর্তী জীবনের অনেক কিছু ঘেঁটে যায়।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪৯484804
  • বোঝো!!!!!!!!!!
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪৯484805
  • * নিজের চেয়ে,
    যে ছেলেটিকে
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫১484806
  • আরে, আমিই তো বিয়ে করেছি অফিসিয়ালি পি এইচ ডি তে ঢুকে যাবার পর ! এবং বরের তখন পি এইচ ডি করার কোন প্ল্যান ছিলো না !
  • kc | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫১484807
  • 'প্রোফাইল ভাল নয়' বলতে কবি কী বলতে চেয়েছেন?
  • pin | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫২484810
  • না:, বলতে বাধ্য হচ্ছি। কয়েকটা কেস স্টাডি দিয়ে বড্ড বেশি জেনেরালাইজেশন হয়ে যাচ্ছে। অতিসরলীকরণ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন