এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ২

    Samik
    বইপত্তর | ২১ নভেম্বর ২০১১ | ৫১১৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ২৭ জানুয়ারি ২০১২ ০১:৪০502615
  • সবার আগে এসেছিলেন মামু ও মামী। সাড়ে বারোটা নাগাদ। পাঁচটা-সাড়ে পাঁচটা অবধি মিঠু টেবিল সামলেছে বলে দাবী করল। আমি এসে অবিশ্যি মিঠুকে দেখতে পেয়েছি, মিঠু ও সামরানদি মাথা নিচু করে ক্যাশমেমো সই করছে। পাই ছিল, মামু ছিল আর টিম। একটু পরে এল তাতিন। সে-ও আরেক বেলুন ফাটানো কেস। আমারে সে ছবিতে দেখে বাংলা সিনেমার যুগন্ধর নায়ক বলে, অথচ সামনাসামনি চিনতে পারে না। গুরুর নীপা দীপ্ত ও সৈকতের সঙ্গে আলাপ হয়। অনেক পরে আসে ওমনাথ একা, সুমিত সান্যাল সপরিবারে। শমিত এসেছিলেন বিকেল বিকেল নাগাদ। আর শুদ্ধসঙ্কÄ মহাভারতকারের পিঠে আমি সামান্য একটু চাপড় মারতেই সে কেঁদে কঁকিয়ে দম বন্ধ করে একশা। আমি তো আস্ত বেকুব। শুনলাম, তার পিঠে অসম্ভব যন্ত্রণা, একটু আগেই মামুকে সে তার ব্যথার কথা বলছিল। আরেট্টু হলেই নরহত্যার দায়ে ঘানি টানিয়ে ছাড়ত, বাপ !

    রাত্রি কিছুক্ষণ টেবিল সামলেছে, তার মধ্যে স্বপ্নময় চক্রবর্তী'র সঙ্গে আলাপ করেছে। ওনাকে ই®¾ট্রাডিউস করিয়ে দেবার পর আমরা কেন চোখ গোলগোল করে সমস্বরে -ওও ! বলিনি সেজন্য আমাদের বকেছে। এবং রাত্রি একটি ক্যাশমেমো লিখেছে-

    আমার যৌনতা
    চটি

    রাত্রি (সই)।
  • I | ২৭ জানুয়ারি ২০১২ ০১:৪৩502616
  • আর হ্যাঁ, ঘনাদা এসেছিলেন। কিন্তু ওঁর সঙ্গে দেখা হয় নি। বোতিন বেশ খানিকক্ষণ টেবিল আগলে বসেছিল। বলতে ভুলেই গেছিলাম।
  • Nina | ২৭ জানুয়ারি ২০১২ ০১:৫৩502617
  • বোঝো !! ডগদাররা ব্যাথা সারায়
    --নাকি বাড়ায় :-০
  • s | ২৭ জানুয়ারি ২০১২ ০৭:৩৪502618
  • সকালবেলায় একটা ফোন এল,অপরিচিত নম্বর, আমি হ্যালো হ্যালো করে যাচ্ছি, ওপাশ থেকে দুজনের আওয়াজ শোনা যাচ্ছে, একজন বলছেন ও জিনি, ও জিনি বলে কিছু একটা বলে যাচ্ছেন। জিনি বলে যাকে ডাকা হচ্ছিল, সে জবাব দিল আমি বুঝতে পারলাম, সে আমাদের বম্বেপি, আসলে জ্বীনি।
    মনে আছে সেই আই ড্রিম অফ জিনি-র কথা? এই সেই জিনি। তো জ্বীনিরা যেমন করে থাকে, হড়বড় করে, তড়বড় করে, পচ্চুর কাজ কাজ করে, অকাজ করে, ছড়ায়, গোছায় আবার ছড়ায় আবার কাজ করে। আমাদের জিনিও তাই। সবই করে, সমস্তই করে। এতক্ষণে সবাই জেনে গেছেন, বম্বেপি, মানে ইপিস্তা মানে আসলে যে জ্বীনি, আম্রিগা নামক বোতল থেকে বেরিয়ে সোজা এসে বইমেলায় নেমেছে, আর কাজ কত্তে শুরু করেছে। টেবিলের তলায় পড়ে থাকা গুরুর নামগানগুলো জায়গামতন পৌঁছে গেছে জিনি আর ইশেনের কল্যাণে, তারা টেবিলে কম কিন্তু মেলাময় খবদ্দারি-নজরদারি করে বেড়িয়েছে। অবশ্য টেবিলে আর থাকবে কি করে, মানে কজনেই বা থাকবে, গিল্ড তথা দাড়ি, তথা আরও কিছু সৌজন্য সাক্ষাৎকারে চণ্ডালগনের নট নড়ন-চড়ন অবস্থা:-(( তবে আমার মাঝে মধ্যেই গাইতে ইচ্ছে করে, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, যাত্রীরা হুঁশিয়ার! নেহাত একলা ঘরেও গাইতে সাহস করি না তাই মনে মনেই গাই আর কল্লোলদার জন্যে অপেক্ষা করি, কল্লোলদা এল বলে।অ।

    যাজ্ঞে। এখন জাগো বাংলার সময় আর চণ্ডালেরা তো রাত্রিদিন জেগেই থাকে। পেচক বলে কথা। এই দিবা ও রাত্রির জাগরনে অন্যের মাথাব্যাথা হলেও আমরা ব্যপক ফুত্তিতে। ঝলমলে চটি, নতুন ও হাতেগরম হুজুগে গুরু আর পুরনো সংখ্যাদের ভগ্নাংশে পেচক জাগ্রত। তাতে অন্যের যতই ব্যাঘাত ঘটুক না কেন।

    মেলাফেরত যাত্রীরা প্রায় সকলেই সকল কথা লিখে দেছেন, কেবল একটা কথা কেউ কন নাই যে আজ মেলায় আমার পোলায়ও গেছিল। এদিক ওদিক ঘুরে বেড়িয়েছে, টেবিলে এসে দাঁড়িয়েছে, আর একটু পরে পরেই কখনও সিঙ্গাড়া, কখনও আইসক্রিম তাপ্পর আবার সিঙ্গাড়া আর তাপ্পর আবার চকোবার খেয়ে খেয়ে মেলা তথা গুরুদর্শন সাঙ্গ করেছে। পুরাকালে ওমনাথ যখন বাড়ি এসেছিল তখন পোলা-মাইয়া সক্কলের সঙ্গেই আলাপ পরিচিতি সত্বেও কাল আমার পোলারে টিম বলিয়া ভুল করিয়াছে:-((

    মেলা শুরুর পয়লা ছুটির দিনেই মেলা জমে গেছে, স্রোতের মত মানুষ ঢুকেছেন।

    আনন্দ আর বাত্রুমের সমুখে সমানে সমানে টক্কর দেওয়া লাইন, কোন লাইনে লোক বেশি ছিল সে গবেষণার বিষয়।

    মিঠু বিকেল অব্দি টানা টেবিল সামলেছে, দুপুরে সে সক্কলের আগে পৌঁছেছিল। বিকেল সন্ধে ব্রতীন মন দিয়ে বিল লিখেছে, যাওয়ার সময় নিজের ব্যাগের বদলে আমার ব্যাগ লইয়া রওয়ানা হইয়াছিল, নেহাত আমি চেঁচিয়ে ওঠায় আর করিয়া উঠিতে পারে নাই। তবে তার ব্যাগ আমি নিয়া আসিলে লাভবান হইতাম সে বিষয়ে সন্দেহ নাই, কি ভারী কি ভারী সেই ব্যাগ!!

    রাত্তিরের সই করা ক্যাশমেমোখানি বাঁন্ধাইয়া রাখিবার মতন।

    ইন্দোদাদার সই করা বই, মেলাভর্তি মশা আর পাঠক, ঝকঝকে সব চটি, গুরুদোস্তোদের সাক্ষাৎ সব মিলিয়ে দুপুর অব্দি কঁকাতে থাকা আমি ফেল্ট ফাস্টোকেলাস:-) সুমিত ডাগদারের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, ঘনাদা এসে বসলেন, ব্রতীন-ঘনাদা-ওমনাথ বেশ জোর একটা আলোচনা করল কিছু একটা বিষয় নিয়ে, কলকাতা ৫৪-র অরিন্দম গতবছর দাম দিয়া ক্যালেন্ডার কিনিয়া ফেলিয়া গিয়াছিল বা আমি দিতে ভুলিয়া গিয়াছিলাম, এবার আর সেই ভুল হয় নাই, এবং সেই ফেলিয়া যাওয়া ক্যালেন্ডারের মূল্যও সে ফেরত চাহে নাই:-)
    মাসিমার কথা না বলিলে গুনাহ হইবে। ইমিস্তা উর্ফ বম্বেপি উর্ফ জ্বীনি-র মাম্মি। দুপুর থেকে নিয়ে সেই রাত অব্দি একখানা চেয়ারে বসে রইলেন এবং মাঝে মধ্যেই রুটি-তরকারি খাওয়ার জন্যে একে একে সক্কলেরে অনুরোধ করতে থাকলেন।

    অরিন্দম বলে গেল আমাদের বহু পুরনো বন্ধু শ্রেয়া, শ্রেয়া ঘোষ’এর বই বেরিয়েছে সপ্তর্ষি থেকে। ছোটো গল্পের সংকলন (অরিন্দম তাই বলল কী!) ওমনাথ সপ্তর্ষী খুঁজে পেল না, শনিবার এসে খুঁজে বের করবে কথা দিয়ে গেল। আরেক সোমনাথ, যে কিনা দাশগুপ্ত নয়, সে সুমেরুকে খুব মিস করল, সুমেরুর ‘আন্দাজ’এ বই বিক্রি করার ধান্দা করল এবং বেশ খানিকটা সফলও হল। আমি তো মুগ্‌ধ:-)

    গতকল্যের সভা এইভাবে, সেইভাবে আরও অনেকভাবে সমাপ্ত হইল।
  • pi | ২৭ জানুয়ারি ২০১২ ০৯:০৮502619
  • ইন্দোদা আর টুংকাই নজ্জার কমপিটিশন দিচ্ছিল। কে জিতলো রাত্তিরদি বলবে।

    ও, নীপা সন্দীপন আর ওর দাদা এসে অনেক পোস্টার মারতে সাহায্য করলো।
    আর শেষবেলায় গোছগাছে ওমনাথ।

    ব্রতীনদা এসে এক হাতে আইসক্রিম আর সামরুদির পোলা আরেকহাতে সিঙাড়া ধরিয়ে দিয়েছিল, যা কিনা বাকি মেলা অব্দি নানা ফর্মে সঙ দিল।

    ও হ্যাঁ, সিকি ফোন করে সব খোন্‌জখাঁজ ও নিয়েছে।

    মাঝে এসেছিলেন শুদ্ধদা বৌদি। বাকিদের কথা তোঅ তো অন্যেরা লিখেই দিয়েছে।\\
  • Sankha | ২৭ জানুয়ারি ২০১২ ০৯:১৪502620
  • আরে জমে গেছে তো!

    ধুলো টুলো শুনে একটু ঘাবড়ে আছি, কেননা কলকাতায় নেমে ইস্তক আমার পুরোনো শত্রু 'ডাস্ট অ্যালার্জি' সবিক্রমে বহু বছরের বকেয়া পাওনা আদায় করতে আমার নাকে ঢুকে বসেছে। তবুও অ্যাদ্দিন যেই সব গুরুদের নাম ও লেখাই দেখেছি, তাঁদের সঙ্গে একটু মোলাকাৎ না করলে কি করে চলে। একদিন ভাবছি কপাল ঠুকে, মাস্ক ইত্যাদি কিছু পরে টরে চলেই যাবো।

    বাই দা ওয়ে, শমীক কি এখন কলকাতায়? কেউ কি জানেন?
  • siki | ২৭ জানুয়ারি ২০১২ ০৯:১৯502621
  • শমীক রোববার বইমেলা পৌঁছবে।
  • Bratin | ২৭ জানুয়ারি ২০১২ ০৯:৩৯502622
  • আমার ছোটবেলার এক বন্ধু এসেছিল তার জন্মদিনের পায়েস সাঁটিয়ে আর জ্যাম এড়িয়ে বইমেলায় পৌঁছালাম ২:১৫ য়। উদ্ধোধনের স্টল এ থেকে কিছু বই নিলাম।পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পরিষদ র প্যাভেলিয়নে বসুমতী র স্টল দিয়েছে সেখান থেকে কিছু বই নিলাম। তাপরে গেলাম লিটিল ম্যাগ র ওখানে গিয়ে দেখি মামু আর পাই দু টো পোস্টার লাগানোর চেষ্টা করছে বাথরুমের ঠিক পাশে। গোপন সূত্রে প্রকাশ পাই নাকি এয়ার পোর্ট থেকে সরাসরি বইমেলায় এসেছে।
    স্টলে গিয়ে দেখি মিঠু আর দম দি বসে আছে। খুব ভালো জায়গায় স্টল পাওয়া গেছে। প্রথম রো র দ্বিতীয় দোকান। তো আমি আমার ব্যাগ টা রেখে চরতে বেরোলাম। মিঠু আর পাই কে আইসক্রীম খাইয়ে। চরতে চরতে গিয়ে উদাসী মুখে এক বালক। দেখা গেল সেই হল আমাদের টিম। আবার বিভিন্ন স্টল ঘুরে নানারকম বই কিনে ফিরলাম। তারপরে মিঠু রা বইমেলা দেখতে বেরোলো। আমি আর সামরন দোকান সামালতে। কাকিমা ( পাই র মা)ফ্লাক্স থেকে চা দিলেন। আমি মনের আনন্দে সিলিপ কাটতে থাকলাম। নতুন চটি বেশ বিকাচ্ছে। সব থেকে বেশী কল্লোল দার টা। এদিকে একটি মেয়ে আমাদের স্টল সজ্জার পেঁচা টা খুলে নিয়ে চলে যাচ যাচ্ছিল। অনেক কষ্টে তাকে নিবৃত্ত করা গেল। মুখোশ আর ক্ল্যালেন্ডার র বিক্রি বেশ ভালো। খানিন পরে তাতিন আর ওমনাথ এল। ওমনাথের ড্রেস ভারী সুন্দর পান্টুলের ওপর এক পিস সাদা পঞ্জাবি আর একটা চাদর হালকা করে রাখা।

    আপিস এসে গেছে আবার অরতে লিখবো।
  • i | ২৭ জানুয়ারি ২০১২ ০৯:৫১502623
  • হপ্তাখানেক থেকে গেলেই হোতো!:((

    সইকত ( ঈশান নয়) আর দুখে কে অনুরোধ, আপনারা যদি বইমেলা আসেন এবং কবি দিলীপ বন্দ্যোপাধ্যায়ের ভোর রাত্তিরের দেবী এবং অন্যান্য কবিতার বই খুঁজে পান কোথাও, দয়া করে আমার জন্য একটি করে কিনে রাখবেন। টাকা পাইয়ের/ গুরুচন্ডালির থেকে নিয়ে নেবেন। আমি সেইমত চাঁদা ইত্যাদির টাকা অ্যাডজাস্ট করে নেব গুরুচন্ডালির সঙ্গে। বুকস অ্যান্ড বুকসে সে সব বই পাই নি -প্রিয় কবিতার সুতোয় লিখেছি। আগাম ধন্যযোগ। তবে, এজন্য আলাদা করে খুঁজতে যাবেন না। যদি চোখে পড়ে, তবেই।
  • Bratin | ২৭ জানুয়ারি ২০১২ ১০:০১502625
  • এছাড়া তাতিন একটি অল্প বয়েসী মেয়ে কে দিল্লী গেলে গাইড হিসাবে কাজে লাগবে বলে শমীকের বই টা প্রায় বেচে দিচ্ছিল। মেয়ে টি খানিকক্ষন দেখে শুনে না নিয়ে পাইলে গেল। আমি হালকা করে জিগালাম এটা কী হচ্ছে বললো সুমেরু দা হবার চেষ্টা করছি। এছাড়া কাকীমা আমাকে একবার জিগালো এই বিবেকানন্দ টাইপের ছেলে টা কে? ( কে আবার আমাদের ওমনাথ!!)
  • siki | ২৭ জানুয়ারি ২০১২ ১০:২০502626
  • ইদিকে আমার আপিসে আজ থেকে গুরু ব্লক হয়ে গেল, আইপি সমেত। :(

    অনেক কষ্টে ক্লায়েন নেটোয়ার্ক থেকে লুকিয়ে চুরিয়ে দুটি পোস্তো করে গেলাম।
  • m | ২৭ জানুয়ারি ২০১২ ১২:০৪502627
  • তবু কিছু বাকি থেকে গেল-
    এক গম্ভীর কমবয়েসি ছোকরা স্টলে র সামনে দাঁড়িয়ে অবাক বিষ্ময়ে নতুন পত্রিকা হাতে নিয়ে জানতে চাইলেন, নামটা কি, পড়তে পারছি না,- ওটা 'লি' বলে একটা নাতিদীর্ঘ বক্তৃতা দিয়ে দিলাম,বক্তৃতা না নামের গুণে, জানি না সে ভারী পুলকিত হয়ে বইটা কিনে ফেল্লো:)

    ইন্দো কে একটা চমক দেবার কথা ভেবেই কনফেটির আইডিয়াটা মাথায় এসেছিলো। পোড়া জায়গায় একটা ঠিকঠাক( শেপ নিয়ে ইন্দোকে বিষম খেতে দেখলাম):)) বেলুন পাওয়াও যে কি কঠিন! যাই হোক, টিনটিন গভীর মনোযোগে কাগজ প্রায় এক মাপে রংবেরং এর কাগজ কুচিয়ে খুব খুশি হয়েছে। অসুস্থ শরীরেও বারবার সেই বেলুনের খোঁজ নিয়েছে।
    ঘেঁটুর অপ্রতুলতাহেতু ইন্দোকে মাল্যদান করা যায় নি:(

    দময়ন্তী ও কাল অনেকক্ষণ স্টল সামলেছে।

    ব্রতীন আইসক্রীম, ফিসফ্রাই ইত্যাদি সাপ্লাই দিয়ে আমাদের মুখ সচল রেখেছিলো বলে তাকে একটি স্পেশ্যাল ধন্যবাদ দিলাম:)

    কত কি দেখলাম,জীবনে প্রথম বার লেখক হিসেবে বইয়ে সই করতে গিয়ে ইন্দোর কলমের কালি ফুরিয়ে গেলো।সই চাওয়ামাত্র সঙ্গীতা পাশ থেকে, এই রে বাংলা সইটা প্র্যাকটিশ কত্তে হবে বলে নার্ভাস হয়ে গেলো:)।আশাকরি রোববারের আগে ইন্দো বাংলাসইয়ে পারদর্শী হয়ে উঠবে।

    সময় শেষ, বাকি গল্প আবার রাতে।
  • Bratin | ২৭ জানুয়ারি ২০১২ ১৪:৩৪502628
  • কালকে যে বই গুলো কিনলাম:

    উদ্ধোধন:
    --------
    ১। ধ্যান ও মনের শক্তি : স্বামী বিবেকানন্দ
    ২। প্রশ্নোত্তরে হিন্দুধর্ম - স্বামী হর্ষানন্দ
    ৩। উপনিষদ এবং আধুনিক সমাজ - স্বামী সবর্গানন্দ
    ৪। ফলিত বেদান্ত -- স্বামী সবর্গানন্দ

    বসুমতী
    ---------
    ১। ত্রৈলোক নাথ রচনাবলী ১
    ২। ত্রৈলোক নাথ রচনাবলী ২
    ৩। গীত-গোবিন্দম - জয়দেব
    ৪। চন্ডীদাসের পদাবলী

    লালমাটি
    -----------
    লীমা ম - ৫

    মডেল পাবলিশিং
    -------------------
    বাছাই গল্প - নারায়ন স্যানাল

    নাথ পাবলিশিং
    ------------------
    পারাবোলা স্যার
    আরো দু টো বই নাম মনে নেই

    আজকাল
    --------
    আজকাল কুট্টি
    মস্কো টু পন্ডিচেরী
  • siki | ২৭ জানুয়ারি ২০১২ ২০:৫৩502629
  • আজকের আপডেট?

    আর ছবি কই?????
  • sda | ২৭ জানুয়ারি ২০১২ ২০:৫৮502630
  • ব্রতীনদা, 'টু' না 'বনাম' ? মানে শিবরাম তো ?
  • Bratin | ২৭ জানুয়ারি ২০১২ ২১:০৬502631
  • ঠিক বনাম। শিবরাম :-))
  • dd | ২৭ জানুয়ারি ২০১২ ২১:৪৬502632
  • এই যে ইন্দোদা চটি ছাপলেন, কি নিয়ে লিখলেন ? উনার ছোটো গল্পো তো সংখ্যায় কুল্লে দুটি? আর কি কি ছ্যালো ?
    আমি আগেই পই পই করে লিখেছিলাম ভালো করে দাঁত মেজে নখ কেটে চুল আঁচড়ে বাবু হয়ে চার পাঁচটা পেন নিয়ে যেতে। কিন্তু আমার কথা শুনবে ক্যানো !
  • m | ২৭ জানুয়ারি ২০১২ ২৩:১০502633
  • আজ মেলায় ঢোকার পথে বিপত্তি- এক বিশালবপু পুলিশদাদা জানালেন,প্রস্থানের গেট দিয়ে প্রবেশ করা যাবে না- আজই নতুন নিয়মে এই গেটখানা নিজের আইডেন্টিটি পালটে ফেলেছে। নিরুদ্দেশের দিকে হাত দেখিয়ে বল্লাম, ঐ তো আমাদের স্টল- বরফ গল্লো না।উনিও ততোদিক দূরে হাত দেখিয়ে বল্লেন, ঐ যে ঐদিকে চলে যান। আমাদের জলে পড়া মুখ আর কাঁধের ঢাউস ব্যাগ দেখে দয়া হলো বোধহয়- আমি আর দময়ন্তী মেলায় ঢুকে পড়লাম।

    বাক্স-তোরঙ্গ খুলে সাজিয়ে বসতেই শুরু হলো মাতাল হাওয়া-সঙ্গে সুমনের তোমাকে চাই- আর আর ঘুরপাক খেতে থাকা ধুলোর সঙ্গে প্রায় জনহীন মাঠে সেই গান - সে এক আশ্চর্য অনুভূতি:)

    ছুটির দিনের পর আজ নগরবাসী খুব একটা মেলামুখো হয় নি।বিকেল পর্যন্ত সবই চলেছে ঢিমেতেতালায়- অবাক করে 'শুকনো' বাথরুমের চারপাশে ব্লিচিং এর প্রলেপ,বিরিয়ানির প্যাকেট ট্র্যাশক্যানের তলায় পড়ে আছে- চায়ের দোকানে লম্বা লাইন নেই, ফাঁকা মাঠে দুএকজন উঠতি কবি,সিরিয়াস পড়ুয়া,চাড্ডিপরা ভীমের বই হাতে হাসিমুখ শিশু- মেলা আজ অলস,মন্থর।

    আজ সেবা দিতে উপস্থিত ছিলো সামরানদি, সোমনাথ, আপিশযাত্রার পথে বুড়ি ছোঁয়া অচিন্টি(উনি কটি ছবি তুলেছেন),সুমিত সান্যাল- আপিশ বন্দী সৈকতের ফোন আর মন দুইই এদিকে পড়েছিলো।
    সন্ধ্যের ঝোঁকে এসে পড়েছেন কাবলিদা-পানের ডিবে,লাঠি,আর সজীব উপস্থিতিতে বেশ একটা কাব্যি করে বল্লে বলা যায়, আলোময় হয়ে উঠেছে টেবিল। আস্তে আস্তে মানুষের ভিড়ও বেড়েছে,-সাড়ে ছটায় যখন টেবিল ছেড়ে বেরোলাম, বাড়িফেরতা মানুষ দলে দলে মেলায় ঢুকছে।
  • r2h | ২৭ জানুয়ারি ২০১২ ২৩:১১502634
  • কলিকাতায় রাত হলো বইমেলা ফিরৎ যুবকবৃন্দ (জেন্ডারবায়াসহীন) ঘরমুখি সাইন্সসিটির মোড় মলয়পবন আম্রমুকুল কবিঠাকুরের রবিগানে সমাচ্ছন্ন। পাখিয়ালি গত দুই ঋতুতে কিঞ্চিৎ ক্লিশে তাই সেসব উহ্য থাকুক। কালকেরে আবার স্বরসত্তি পূজা এবং বালকবয়স ফিরিয়ে আনার কিটকিটে ধাষ্টামী তে হৃদয় বেয়াকুল। কলমে মর্চে মাউসে ন্যাবা কিবোর্ডের গা ম্যাজম্যাজ, কিন্তু জমানা যে জালিমকে সে জালিম। না পাই ছবি দেখতে না পাই খানিক বিস্তারিত আমড়াগাছি। শীতঘুমে যাবার উপায় রাখলো কই হারামজাদা দুনিয়াদারী। তাই জেগে থাকে বঞ্চিত যেন অস্তি গোদাবরী তীরে বিশাল শাল্মলী তরু।
  • r2h | ২৭ জানুয়ারি ২০১২ ২৩:১২502636
  • ঝা:।
  • Nina | ২৮ জানুয়ারি ২০১২ ০১:২২502637
  • সামরু
    শ্রেয়ার বইটা এবার আমি গিফ্‌ট পেয়েছি--শ্রেয়ার কাছ থেকে--ছোট ছোট গল্পের সুন্দর ভন্ডার।

    আর ঋতবানের কবিতার বই ও নাকি বেরিয়েছে (ঋত নিশিকান্তর ভাই) প্লিজ পাই--শুনতে পাচ্ছিস ? পাই ই ই আমার জন্য এক কপি কিনে আনিস ঋতর কবিতার বই--আর সঙ্গে মানে থাকলে সেটাও-মানে ঋতর কবিতা মনে হয় আমার মানে বই লাগবে--পিলিজ।
    পাই--আমার ঐ মেডিকেটেড চটিটাও সাক্ষর সমেত আনিস ---ভুলে যাসনা !

    খুব মিস করছি--ইস! ছবি কই?
  • s | ২৮ জানুয়ারি ২০১২ ০৮:২০502638
  • গুরুচণ্ডা৯র বইমেলা অভিযানে যোগ দিতে শিন্টু-দের সায়েন্স ফিকশন-এর রচয়িতা হুজুর আবু মুস্তাফিজ উর্ফ সবুজ বাঘ উর্ফ শাপলু কলিকাতায় নাজেল হইয়াছেন।
  • pi | ২৮ জানুয়ারি ২০১২ ০৯:৪০502639
  • কাল শেষবেলায় তো দিব্বি বিক্রিবাটা হইলো। এমনকি, এমনকি, শেষেরও শেষে ......

    নীনাদি, নিয়ে যাবো :)
  • kd | ২৮ জানুয়ারি ২০১২ ১২:৩২502640
  • আসলে খদ্দেররা সব আমার জন্যে ওয়েট করছিলো। :)

    আর একটা খবর, সরস্বতী পুজোর আগের দিন বলে কিনা জানিনা, বইমেলায় আলুর ফসল বড়ই ভালো হচ্ছে আর চন্ডাল/চন্ডালিনীরা তার পুরোপুরি সুযোগ নিয়ে বিক্রি বাড়াচ্ছে। তাই আমি আবেদন জানাচ্ছি স্পেশালি চন্ডালিনীদের - দলে দলে আসুন আর গুরুর জন্যে দু'নম্বরি করুন। আর চন্ডালদের মধ্যে শমিক, ইন্দো, সুমিত তো আছেই। ইচ্ছে করেই রঞ্জন, কল্লোল, ঘনাদা আর আমাকে বাদ রেখেছি - শরম লাগে যে।
  • s | ২৮ জানুয়ারি ২০১২ ১৩:০৭502641
  • কাবলিদা কাল ১২০টাকা দরে বেচেছে অই কী যেন বলে, এইয্‌যাহ, মনে করতে পারছি না:-))

    জ্বীনির ফটোসেশন হয়েছে, খোমাখাতায় যেনাগো নাম আছে, তেনারা দর্শন পাইবেন, যদি না ইতিমধ্যেই পেয়ে গিয়ে থাকেন:-))
  • s | ২৮ জানুয়ারি ২০১২ ১৩:০৯502642
  • নীনাদি,
    তোমার লগে কতা নাই, ক্যান নাই, সেই কতা পরে কমু, এইখেনে লয়।
  • raatri | ২৮ জানুয়ারি ২০১২ ১৩:৩৫502643
  • কোথায় ছবি?? খোমাখাতায়-ও তো লাই!!
  • s | ২৮ জানুয়ারি ২০১২ ১৩:৪৩502644
  • আরে ও বিবি রাত্তির,
    সে তো আপনা মুইঠ্যাফোনে নেওয়া পার্সোনাল সেশন, ফটূ তুলনেওয়ালার খাতায় যাইতে হবে, সেইখেনে পাওয়া যাইবে, তবে একবার য্যান কানে আইল, গুরুর গ্রুপেই যাইবে সেই সব, দেখি, কবে আহে:-)
  • pi | ২৯ জানুয়ারি ২০১২ ০৩:৪৬502645
  • নেট গতকল্য হতে এক তালে বিলম্বিত চালাতে চলতে অবশেষে দ্রুত ধরেচে, কিন্তু সেও ঢিমে তেতালায়। শেষমেশ পোস্ট হবে কিনা সেও ব্রহ্মাবাবু কি আমার গ্রহ নক্ষত্র জানেন। তারপর ফাফবাবু কখন ঝুলতে ঝুলতে ধসে যাবেন আর ল্যাপিবাবুই বা কখন রেগে আগুন হয়ে ঝাঁপ বন্ধ করে দেবেন, তাই বা কে জানে। :((

    রোজের মত আজও যেতে গিয়ে বিপাকে পড়েছিলুম। তবে আজকেরটা একটু বেশিই হয়ে গেসলো। কিন্তু সেসব কথা আমি মোটেও বলবো না। এটুকু বলে রাখাও ঐ মামু এবং আরো কিছু অপপ্রচারকদের সত্যবিকৃতির আশংকায়। সত্য ভার্শন আর বসে লিখতে পারছিনা, কিন্তু এটুকু বলে রাখি, মেলায় দুখেদা ইত্যাদিরা সেটি শুনেছেন। অতএব সত্যের অপলাপে কান দিবেন না, কানে এলেও সেটি ছড়াবেন না।
    আজকের বিশেষ বিশেষ সংবাদ।

    আজকের বিশেষ বিশেষ সংবাদ।
    -----------------------------------
    সবুজ বাঘ সবুজ জামা পরে, মাথায় প্যাঁচার মুখোশের মুকুট পরে, হাতে প্যাঁচা ধরে তাঁর চটির উদ্বোধন করলেন। আমরা হাততালি দিলুম।
    টিম না থাকায় জানা গেলোনা, ওঁর অটোগ্রাফ দেবর ভংগিটি মামুর ন্যায় উদাসীন নাকি ইন্দোদার মত নার্ভাস। নাকি তাতিনের মত ল্যাব নোট বুকে সিগনেচার দেবর মতন। আবু ভাই গুরুর স্টলে বসলেনও অনেকক্ষণ।

    ও হ্যাঁ, চটির নামটা।
    "একটি প্রাকৃতিক সাইন্স ফিকশন : শিন্টু ধর্মাবলম্বী রাজা, সবুজ ভদ্রমহিলা এবং একজন অভদ্র সামুকামী "।

    এপ্রসঙ্গে, কল্লোলদার চটির উদ্বোধন ২ তারিখ। সেদিনের খবর আরো বিস্তরিতে, কাল পরশু করে।

    আজকে ভীড় টীড় ভালোই, বিক্রি-বাটাও ভালোই। তবে গতবারের ছুটির দিনে লিটল ম্যাগ প্যাভিলিয়নে এর থেকে আরো বেশি ভীড় মালুম হয়েছিল যেন।

    খামের অভাবে যাঁরা চটি সেট নিতে পারছিলেন না, কি খাম এলে তবেই চটি সেট নিয়ে যাবেন বলে জানিয়েছিলেন, তাঁদের জ্ঞাতার্থে, চটিবর্তনের এই বেলায়, চটিমপুরে চটিপুর সংশোধনাগারপালানো চটিঞ্জাইটিস আক্রান্ত চটিমনিস্ট চটিমদ্দিন সামসের চচপেটাঘাতে ভূপতিত পোড়ারমুখী প্যাঁচানি শোভিত খাম অবশেষে হাজির। সৌজন্যে সুমেরুদা, মামু, হুতো, সামরানদি ই:।

    মেলার সবচে লম্বা লইন লেগেছে সেইখানে যেখানে কিনা আমাদের ম্যাগ আর চটির রেতে চা, কফি, চপ, ফিশফ্রাই বিক্কিরি হচ্ছে। এবং মেলা শেষ হবার আগেই স্টক শেষ হয়ে যাচ্ছে। যদিও প্রথম দুটি বাদে বাকিগুলো তেমন মুখে পাতে দেবার যুগ্যি নহে।

    মামু,সুমিতদা, মিঠুদি, সোমনাথ, ওমনাথ, দুখেদা, পার্থদা, অনমিত্র ইত্যাদি গুরু পরিচিতরা চাড়াও ছিলেন অর্কুট ফেসবুকের অনেক বন্ধুবান্ধব। পিঠে ব্যথার জন্য আসতে পারবেনা ভেবে সামরানদিও হাজির। আজ কোলকাতায় যাঁর থাকার কথাই নয়, সেই কেলোদা, না না, কেলোমামুও ভাগ্নে সহ হাজির। ভাগ্যিস। গুচ র এক নীরব পাঠিকা তো দেখা পেয়ে আরেকটু হলে কেলোদার অটোগ্রাফই নিয়ে নিচ্চিলেন।:) কিন্তু শংকরের মেয়ের অসুস্থতার জন্য কাব্লিদা আসতে পাপর্লো না। কাব্লিদার নিজের অসুস্থার জন্য অবশ্য না আসার প্রশ্নই ওঠেনা। x-(
    ফরিদাদের মত ফোনেও ছিলেন অনেকে। গুরুবান্ধবদের বন্ধুবান্ধবও এসেছেন কেউ কেউ, সাইটের বেশ কিছু নীরব পাঠক, বইমেলা ইত্যাদি কল্যাণে কাউজে গুরু পাঠক থেকে শুরু করে আনকোরা নতুন লোকজনও।
    আর হ্যাঁ, রোজই গুরুর বিক্রিবাটা থেকে শুরু করে নানা কাজে নানা জনকে পাওয়া যাচ্ছে, সবার নাম হয়তো সবাই লিখে উঠতে পারছিনা।

    হাম্বা তো রিপিরিন্ট হয়েছে। কিন্তু পিপিপি, ৭০, আলোচাল এসব এখন বাড়ন্ত। ম্যাগাজিনের প্রথম পাঁচ ছয়টি ইস্যু খতম বা প্রায় তাই।
    লুরুবাসী কারু কাছে এক্ষট্রা কপি থেকে থাকলে কল্লোলদার হাতে চটজলদি পাঠাতে পারবেন ?
    বা, অন্যত্র অন্য কোন চন্ডালের কাছে কিছু থেকে থাকলেও সম্ভব হলে একটু পাঠাবেন ? আগাম ধন্যযোগ।
    ও, ক্যালেন্ডারও নিবু নিবু। কিন্তু লখ্য করবেন কমরেড, সেটি আর গতবছরের কোন বাড়তি থেকে থাকলে তার থেকে আনতে কইছি না:)
    জ্জয়গ্গুরু ! :)
  • Sumeru | ২৯ জানুয়ারি ২০১২ ০৯:১৩502648
  • মাল-টাল খাওয়া হচ্ছে? রিপোট ক্যেমন সুকনো সুকনো। তাও আলু-টাতে এক ঝলকি লাল আলো দেকলুম।

    জ্জেগ্রু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন