এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৯৩৩ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১০:২৬510286
  • যাঃ, আমি ভাবছিলাম তুমি হয়ত নিউ ইয়ারের সময়টা ছুটিতে কলকাতায় থাকবে।
    ঠিক আছে, দেখা হবেই কখনো, কলকাতায় বা লুরুতে ..
  • | 233.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১০:৩০510287
  • এখনো পার্মানেন্ট হই নি। তাই আর চাপ নিলাম না ঃ))
  • কৃশানু | 226.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৭:১৭510288
  • এটুকু জানিয়ে দি। জনা পনের জনসমাগম আমার কুটিরে হতেই পারে। এট্টু ঘেঁসা ঘেঁসি, ঠেসা ঠেসি হবে হয়ত। আর এতজনের রান্নাও কর্ত্তে পারব না বলে দিলুম। কাঁচের গেলাস আর থালাও কিছু কম আছে।
  • kumu | 132.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৭:২১510289
  • খাবার্দাবার অর্ডার দাও,কাটলারী ওরাই দেবে।
  • কৃশানু | 226.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৭:২৭510290
  • কিরকম দোকানে অর্ডার দিলে কাটলারী দেয়? এখানে তো কাগজে বাস্কতে ফয়েল দিয়ে ঢাকা খাবার আসে। তবে এটা ম্যানেজ করে নেয়া যাবে। কাগজের প্লেট তো পাওয়ায় যায়।
    আসল প্রস্চেনটা অন্য। আমি নিজে সেদিন থাকব কিনা। তবে দেখা যাক, শেষ অব্দি কোথায় হয়। আমার বাড়িও তো এট্টু একটেরে জায়গায়, সাউথ এর লোকেদের হয়ত অসুবিধে হবে।
    তবু জানিয়ে রাখলুম, যে আমি যদি থাকি তবে এই জায়গাটা রইলো, তারপর সুবিধে অসুবিধে দেখে ঠিক করা যাবে।
  • pi | 127.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৭:২৯510291
  • কৃশানু, বাস কোথায় ?
  • Kaju | 131.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৭:৩১510292
  • কৃশানুর বাস আছে নাকি? কোন রুটে চলে? আমার এই ৭১ বা ২১৫এ হলে সুবিদে হত। এই ভিড় ঠেলে রোজ রোজ ভাল্লাগে না আর। ফাঁকা একটা নিজস্ব বাস পেলে খুব ভালো হত।
  • কৃশানু | 226.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৭:৩৩510293
  • কেষ্টপুর। সল্লেক থেকে যেতে গেলে ২০৬ বাস স্ট্যান্ড এর সামনে দিয়ে খাল পেরুতে হয়। আর গাড়ি বা বাইক নিয়ে আসতে হলে অবিশ্যি ঘুরে আসতে হবে।
  • sosen | 24.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৭:৪২510294
  • ৩০ দুপুরে আমি সানন্দে ইন। কিন্তু কৃশানুর বাসায় আমাকে ধরবে কি?
    ২৯ রাতেও ইন হতে পারি কিন্তু এখন কইতে পাচ্ছিনে।
    পাই আছে তো, ৩০ এ?
    থালাবাটির ব্যবস্থা হবে ক্ষণে।
  • কৃশানু | 226.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৭:৪৪510296
  • ঘরের ভেতর জায়গা আছে। দরজা গুলো এট্টু ছোট। কিন্তু দুটো দরজা আছে। তাতে কি কোনো সুবিধে হবে?
  • Kaju | 131.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৭:৪৫510297
  • সেকি সোসেন্দি আজকাল দরজা দিয়েও গলতে পারছে না? এরম অবস্থা নাকি?
  • গান্ধী | 213.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৭:৪৯510298
  • কেষ্টপুর?? বেশ বেশঃ) আছি
  • pi | 127.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৭:৫১510299
  • বেশ ঃ)
    থাকলে আমিও আছি ঃ)
  • | 116.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৭:৫৫510300
  • এ হে কি ছেলে হে তুমি, আমি কলকাতা থেকে আসার পরে বলছো? ঃ((
  • sosen | 24.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৭:৫৯510302
  • ঠিক আছে দুটো দরজা দিয়ে ভাগ করে ঢুকলে কুলিয়ে যাবে। কাজু, কাজ করো। খালি টিপ্পনি !
  • কৃশানু | 226.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৭:৫৯510301
  • এর আগের বাড়িতে জায়গা ছিল না। এই বাড়িটা এক সপ্তা হলো ভাড়া নিয়েছি।
    এবার দেখা যাক কতজন হয়। পনের-র বেশি হলেও হয়ত হয়ে যাবে, একটু মানিয়ে গুনিয়ে নিতে হবে।
    আম্মো থাকার চেষ্টাই করব।
  • Kaju | 131.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৮:০২510303
  • কাজ করছি তো। আজকে সেরম কিছু নেই তো, তাই। আসলে মনশ্চক্ষে অবলোকন করে তোমার জন্যে যারপরনাই উদ্বিগ্ন হলাম !
  • কৃশানু | 226.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৮:০৩510304
  • সমস্যা হচ্ছে, দুটো দরজাই যদি ঢুকতে লেগে যায়, তাইলে বেরোবেন কদ্দিয়ে?
  • Kaju | 131.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৮:০৫510305
  • জানলাটা একটু বড় রেখো। গ্রীল ছাড়া।
  • sosen | 24.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৮:০৬510307
  • অ। তোমার ঘরে এন্ট্রি এক্সিট আলাদা?
  • pi | 127.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৮:০৭510308
  • সোসেন, পোস্টটা মিস করে গেসলুম। এখনো জানিনা আছি কিনা। কবে জানবো তাও জানিনা ঃ(
    তবে, থাকলে অবশ্যই আছি ঃ)
  • Kaju | 131.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৮:০৯510309
  • আমি বোধায় বুজেছি ব্যাপারটা। ঢোকার সময় টেনেহিঁচড়ে ঢুকতে গিয়ে দরজাটা খোঁচখাঁচ উঠে যাচ্ছেতাই কান্ড হয়, তাই বেরোনোর সময় ওটা দিয়ে পাস করা রিস্কি বলে অন্য দরজার অপশান রাখো, রাইট?
  • কৃশানু | 226.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৮:১১510310
  • সেই নিউটনের গপ্প শুনেছিলুম। ইঁদুর নিয়ে এক্সপেরিমেন্ট এর জন্য খাঁচা বানিয়েছিলেন, তাতে দুটো দরজা। ইঁদুররা একটা দরজা দিয়ে ভেতরে ঢুকে, আরেকটা দিয়ে বাইরে যাবে।
  • Kaju | 131.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৮:১৬510311
  • কিন্তু অতিথি অভ্যাগতদের সাথে ইঁদুরের সমতুল্য ব্যবহার করা কি ঠিক? ;-)
  • কৃশানু | 213.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ২০:০৬510312
  • ক্যান ক্যান? সোসেনের টই দ্যাখোনি?

    বলে রাখি, সোসেনের এই টইটাও আগেরগুলোর মতই ভালো এগোচ্ছিল। আমি মন্তব্য করি না, বিষয়ে অনধিকারী বলে, কিন্তু পড়তে ভালো লাগছিল। পাঠক হিসেবে লেখাটা শেষ হলে ভালো হত, তবে লেখকের ইচ্ছাকেও সম্মান দিলাম।
  • sosen | 125.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ২১:১২510313
  • থ্যাঙ্ক ইউ, কৃশানু। :)
  • kd | 69.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ২২:০৪510314
  • আমার ধম্মোশালা তো সবসময়েই অ্যাভেলেব্‌ল। ২৯ রাতে হ'লে তো জমে যায়। যারা সে'রাতে বাড়ি ফিরতে ইচ্ছুক না, এখানেই ক্র্যাশ করতে পারে - পরের দিন সন্ধ্যেতেই তো আবার টলি-ভাট।

    টলি-ভাট বলতে আমার একটা ব্রিলিয়ান্ট আইডিয়া মাথায় এলো (এই সময়, মানে গলাটা একটু ভিজলে আমার মাথাটা খোলে ভালো) - টিম/হুচে তো বিয়েবাড়ি ভাড়াই করেছে আর ওটা তো সারাদিনের জন্যেই আর ওদের তো দরকার শুধু সন্ধেবেলা, তাই আমরা যদি, মানে জাস্ট যদি দুপুর থেকে জায়গাটার সদ্ব্যবহার করি, কেমন হয়? মানে তাহ'লে মানে ওদের ফাংশানে আমরা সকলে ঠিক টাইমেই হাজিরও থাকতে পারবো, মানে কেউ লেট হবো না।
    ন্যাহ্‌হ্‌হ্‌ !!! গুরুর পাব্লিক যা আঁতেল, এটা বোধহয় পাস করবে না। ঃ((
  • প্পন | 190.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ২২:৫০510315
  • অরণ্যদা, কৃশানুর বাড়িতে দেখা হতে পারে তালে। ৩০ তারিখে দুকুরে। তুমি ২৯ তারিখ ফিরে রেস্ট নাও।
  • aranya | 78.*.*.* | ১২ ডিসেম্বর ২০১২ ০৯:১৪510316
  • বেশ, তাহলে টেনটেটিভলি কৃশানুর বাড়ি ডিসে ৩০ দুপুরবেলা-ই ঠিক রইল।
    থ্যাংকু কৃশানু, বাড়িতে আড্ডা দোকানের চেয়ে ভাল হবে, শুয়ে বসে গ্যাঁজানো যাবে। তুমি সেশ অব্দি থাকতে না পারলে কাব্লি-দার বাড়ি।
    শ্রীপর্ণা, অনমিত্র ভাট পড়ে কিনা জানি না। পাই, ওদের একটু জানিয়ে দিও।
  • | 233.*.*.* | ১২ ডিসেম্বর ২০১২ ১৫:১৯510319
  • ব্রেশ ব্রেশ!! ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন