এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২৭৩৮৯ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 14.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৫:১১528858
  • হঠাৎ মনে পড়ল, এসাইনমেন্টের খাতায় প্রচুর লোক শুড হ্যাভ কে শুড অফ লিখত। এরকম ভাবে মাতৃভাষা ছড়াতেও আমেরিকান হয়ে জন্মাতে হয়।
  • lcm | 69.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৫:১৩528860
  • প্রশ্ন হল, সমাস/প্রত্যয় না জানলে কি সুনীল গাঙ্গুলি হওয়া যায় না :)
  • lcm | 69.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৫:১৫528861
  • তাতিন,
    প্রত্যেক ভাষারই অপভ্রংশ তৈরী হয়।
    আমেরিকান ইংলিশ সেরকম মূল ইংরেজি ভাষার অপভ্রংশ।
    যেমন, কালোদের ইংরেজি-ও একটি প্রশাখা।
  • aka | 75.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৬:১৯528862
  • সেদিন আবার সন্ধ্যেবেলায় লিগাসি হলে ফ্রিতে মিউজিক শোনাল আমাদের ইউনির মিউজিক ডিপার্টমেন্টের প্রফেসররা। লোকে বলল সবাই নাকি ওয়ার্ল্ড ফেমাস, তেন্ডুলকরের মতন চাইল্ড প্রডিজি। আমি শুধু বুঝলাম টেকনিকালিটি কিছু না বুঝলেও ওয়েস্টার্ন ক্লাসিকাল ভালো লাগে।
  • tatin | 14.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৬:২২528863
  • দেখুন, লালন তো মনে হয় নিরক্ষর ছিলেন, তাতে সৃষ্টি আটকায় নি। আর পুরুলিয়ার ছেলেটা ডায়ালেক্টে কথা বলবে সেইটাও স্বাভাবিক। কিন্তু, ইস্কুল শিক্ষার একটা লক্ষ্যম ঐতিহাসিক কাল থেকেই, শিষ্ট ভাষায় বাক্যরচনা করতে শেখার, মনের ভাব প্রকাশ করতে পারার। যে শিক্ষণপদ্ধতি তাতে ব্যর্থ, সেই খামতি তাকে স্বীকার করতেই হবে। আনলেস সে পদ্ধতি মোটো হয়, নতুন ধরণের ভাষা শেখানো, শিষ্টভাষার বদলে ডায়ালেক্ট শেখানো।

    আর প্রশ্নটা গুগল-উইকি উত্তর তর্ককেও। মুখস্থ করার শক্তির সঙ্গে কি জ্ঞান আহরণ ও প্রয়োগের শক্তির কোনঐ যোগাযোগ নেই। ইনফরমেশন কি শুধুই সংকলিত জিনিস নাকি ইনফরমেশন স্বয়ং-ই জ্ঞান? ইনফরমেশন রিটেন করার মধ্য দিয়ে কি ইনফরমেশনের প্যাটার্ণগুলূ খুঁজে পাওয়া যায় না?

    যা কিছু মুখস্থ করা হয় তা-ই খারাপ- আর হাতে কলমে প্রয়োগ করতে শেখাই শেখা, এইরকমের একটা জ্ঞানতঙ্কÄ যখন প্রবল হয়ে উঠছে, এই প্রশ্নগুলূ করা দরকারি।
  • aka | 75.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৬:২৫528864
  • মিউজিক শুনতে শুনতে মনে হল ডোভার লেনে কেন কোনদিন যাই নি। মফস্বল থেকে ডোভার লেনে যাওয়া খুব মুশকিল। ভারতে আনতেল হতে হলে শহরে থাকতে হবে। আর এখানে পর্বতই মহ:দের কাছে আসবে।
  • tatin | 14.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৬:৩৫528865
  • aka যায়নি এরম জায়গাও আছে!
  • tatin | 14.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৭:১৫528866
  • আমাগ দেশে আবার দেশি ক্লাসিকাল পাড়ার ফাংশনেই শোনায়- আঁতেল না হলেও শোনা যায়, মফলস্বলে বসেও
  • kc | 194.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৭:২৬528867
  • শ্যামনগরেও তো খুব ভাল ক্ল্যাসিকাল মিউজিকের প্রোগ্রাম হয়। অজয় চক্রবর্তী ভাল ভাবে পার্টিসিপেটও কত্তেন। এছাড়া উত্তরপাড়ার উৎসব, সোদপুরের বার্ষিক প্রোগ্রামগুলো বেশ বিখ্যাত।

    দেখা হয় নাই শুধু চক্ষু মেলিয়া,
    ঘর হতে শুধু দুই পা ফেলিয়া........ ইত্যাদি, প্রভৃতি।
  • dukhe | 202.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৭:৩২528869
  • lcm কি সবই ভুলে গেলে ?
    আরে গ্রামার না থাকলে নম্বরটা উঠবে কিসে শুনি ? ঐ ভাঙা ছাতার আত্মকথা, নাট্যাকাব্য না কাব্যনাট্য আর ভাবসম্প্রসারণে তো কেউ কোনদিন কুড়িতে বারোর বেশি পায় নি। গ্রামার তুলে দিয়ে কি সবাইকে ঢালাও ফেল করাতে চাও ?
  • aka | 168.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৭:৫৪528870
  • কেসি ঢালাও দিচ্ছে।

    শ্যামনগরে যা প্রোগ্রাম হত সবই পাড়ায় পাড়ায় কালোয়াতি গানের অনুষ্ঠান, অধিকাংশ সময়ে মাইকগুলো অখাদ্য হত, ল্যাবঞ্চুস আর বাদামের শব্দে ঢাকা পড়ে যেত গায়কীর কলাকুশলী।

    অজয় চক্রবর্তী দুগ্গাপুজোর দিনে নিজের বাড়িতে মাইক লাগিয়ে গান করতেন সেগুলো বেশ ভালো ছিল।

    অ্যান্ড দা পয়েন ইজ মিসিং, ঘর হতে দুই পা ফেলা নয়। ঘর থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া।

    (তাতিন টেস্টে তাতিন ফেল করল দেখে যারপরনাই আনন্দিত হইলাম :)))
  • dukhe | 202.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৮:০২528871
  • আকা খামোখা আফশোস করে।
    আমি তো পুরুলিয়া থেকে ডোভার লেনে গিয়ে অজয় চক্রবর্তীর গান শুনি নাই। উনিও পুরুলিয়া এসে আমার গান শোনার সুযোগ পান নাই। এরে কয় রাজার প্রতি রাজার আচরণ।
    তাও তো আমি চাইলে ক্যাসেটে ওনার গান শুনতে পাই, কিন্তু ওনার উল্টো সুযোগ নাই।
    আফশোস কার হবার কথা ?
  • aka | 168.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৮:১১528872
  • আমি তো এটা ইউটিউবেও শুনতে পারি।



    কিন্তু মাঠে গিয়ে খেলা দেখা আর টিভিতে খেলা দেখা কি এক হল? যদিও আজকাল টিভিতে অনেক ভালো দেখা যায়।
  • rimi | 168.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৮:২৯528873
  • আম্রিগার স্কুল সিস্টেম ভালো নাকি ভারতের - এই নিয়ে কচলাকচলি করে কিইবা লাভ?? যার যে সিস্টেম ভালো লাগে, সে সেখানে পড়ালিখা করবে। ব্যস মিটে গ্যালো!!

    ইয়ে, তবে একটা ব্যপার, যদি আম্রিগার এই রকম অখদ্যে স্কুল সিস্টেম থেকেও গুচ্ছের নোবেল বেরোয়, তাহলে কি জাত হিসেবে আম্রিগানরা সত্যিই বেশি প্রতিভাবান??? এই ব্যপারে গুরুভাইদের কি মতামত?
  • S | 128.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৮:৫১528874
  • মজার ব্যাপার হল এইসব তথাকথিত খাজা আমেরিকান স্কুল শিক্ষায় শিক্ষিত স্টুডেন্টরা এমন উচ্চশিক্ষাব্যবস্থা বানিয়েছে যে ভারতের ইন ডেপ্‌থ আর ফান্ডামেন্টাল পড়াশোনা জানা ছেলেপুলেরা F1 ভিসার জন্যে হত্যা দিয়ে পড়ে আছে। সারা বিশ্বের প্রথম ৫০ টি ইউনিভার্সিটির ৪০ টি আমেরিকান !
  • pi | 72.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৯:১১528875
  • এখানে বোধ্‌হয় ইস্কুল শিক্ষা নিয়ে কথা হচ্ছিল :)

    তবে আকাদার জন্য একটা মোহ ব এর টই খুলে দিলে হয়। ক্লাসিকালটা ক্লাসিক হয়েচে :)
  • S | 128.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৯:২৪528876
  • স্কুল শিক্ষার কথাই বললাম তো। তাতিন বললেন আমেরিকায় স্কুল শিক্ষাব্যাবস্থা একেবারে খাজা। কেউ কিছুই শেখে না। তো এই স্কুল শিক্ষাব্যাবস্থার প্রোডাক্ট রা স্কুল থেকে বেরিয়ে দুনিয়ার সেরা উচ্চশিক্ষাব্যবস্থা বানিয়ে ফেলল! এরকম আউটপুট হলে তো ভারতের খুব শিগ্গিরি ইন ডেপথ পড়াশোনা বাতিল করে খাজা স্কুল শিক্ষা ব্যাবস্থা চালু করা উচিৎ।
  • rimi | 168.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৯:৩০528877
  • পাইদিদি,
    যে দেশের উচ্চশিক্ষা এত ভালো, তাদের স্কুল শিক্ষা খুব হেলাফেলার বস্তু, মানে অন্তত ভারতের তুলনায় - এইটা একটু কষ্টকল্পিত হয়ে গেল। :-()
  • pi | 72.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৯:৪১528878
  • আমার মতে তো খুব হেলাফেলার বস্তু না। তবে তাতিনের কথায় কিছু পয়েন্ট আছে বলে মনে করি। এখানকার উচ্চশিক্ষিতদের কথা বলছিনা, কিন্তু সাধারণ আমেরিকানদের সাথে কথা বলে জেনেরাল নলেজ, অ্যাওয়ারনেস একটু কম বলেই মনে হয়েছে।
    আরেকটা জিনিস চোখে লাগে, পলিটিক্যাল অ্যাওরনেস (ইন জেনেরাল) বেশ কম। অকুপাই এর মতন ব্যাপারস্যাপার অনেককিছু বদলাবে হয়তো। এই নিয়ে বেশ কিছু আম্রিগানদেরই দু:খু করতে দেখেছি।

    ডি: আমাদের ইস্কুল শিক্ষা ব্যবস্থা, সিলেবাস নিয়ে আমার প্রচুর প্তচুর আপত্তি আচে, আর আম্রিগান স্কুল সিস্টেমের অনেক কিছু বেশ পছন্দেরও :)
  • kc | 178.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৯:৪২528880
  • রবীন্দ্রনাথ খেতে না
    বা খেলেও হাগতেন না
    বা হাগলেও তাতে গন্ধ থাকত না
    বা গন্ধ থাকলেও তা দুর্গন্ধ নয়

    ইহারেই বলে মোহময় 'ব' এর সার্থক প্রয়োগ।
  • tatin | 14.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৯:৪৯528881
  • দুনিয়ার সেরা উচ্চশিক্ষাব্যবস্থা

    quality/quantity ইন্ডেক্স বানালে এই ক্লেমটা দাঁড়ায় কি?
  • rimi | 168.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৯:৫১528882
  • রাজনীতি সচেতনতা একটু কম হলেই ভালো - আমার ব্যক্তিগত মত।

    যে রাজনীতি সচেতনতার একমাত্র ফলাফল শুধু কিছু অনলাইন ফোরামে ঝগড়া করা আর চায়ের কাপে তুফান তোলা - সেই রাজনীতি সচেতনতা থাকলেই বা কি আর না থাকলেই বা কি!! উদা: প: বঙ্গ। :-)
  • pi | 72.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১৯:৫৭528883
  • সেদিন আমাদের হেল্‌থ ডিসপ্যারিটির ক্লাসে এখানকার স্কুলের শিক্ষক ছাত্রদের মধ্যে লেটেন্ট রেসিজম নিয়ে পড়ানো হচ্ছিলো। কী পরিমাণে রয়েছে, আর তার নানা ম্যানিফেস্টেশনের কথা শুনে অবাকই হচ্ছিলাম।

    সদ্য বেরোনো একটা সরকারি রিপোর্ট নিয়ে কথা হচ্ছিল। রইলো।
    http://www.delcotimes.com/articles/2012/03/11/opinion/doc4f5c2115a736e131825005.txt

    The disproportionately high rate at which black students are suspended from school represents a violation of a civil right inherent in the “American promise” of equal education, Education Secretary Arne Duncan said Tuesday.

    ...data suggests that there's little evidence that black children exhibit higher rates of actual deviance than white children. That suggests a cultural causation where a largely white teaching corps may be applying hidden prejudices in discipline, says Professor Skiba. “We've had teachers tell us that there are different forms of white defiance and black defiance, and they're bothered more by black defiance,” he says.

    “There is much handwringing from educators about socio-economics and other factors, all of which play some role,” the Washington Post's Robert Pierre wrote recently in reaction to a study on higher punishment rates for blacks in the District of Columbia. “But the more disturbing reason is one that many well-meaning people are loathe to admit: We see them differently. Adults attach to children their views of black men, even when those children are too young to understand that they are anything other than children.”

    Such statements underscore research that has found a causal relationship between race and school punishment.

    A study in North Carolina showed that black kids were punished more frequently and more harshly than white students for the same offenses. Another Indiana University study, meanwhile, showed that schools that meted out fewer suspensions had higher achievement scores for all groups. And a study in Texas last year found that suspension rates were linked to higher rates of incarceration for minority groups.....

    http://www.csmonitor.com/USA/Education/2012/0306/Minority-students-are-punished-more-than-whites-US-reports.-Is-it-racism/(page)/2


    ট্রেভন মার্টিনের ঘটনা খুব আশ্চর্যের কিছু না। বরং এরকন ঘটনার আশংকায় তাঁরা সর্বদায় থাকেন। আফ্রিকান আমেরিকান প্রফেসর বলছিলেন।
  • aka | 168.*.*.* | ২৬ মার্চ ২০১২ ২০:১৬528884
  • যাত্তারি স্কুল, ক্লাসিকাল মিউজিক, ট্রেভন মার্টিন - ডাইভার্সিটি ব্যাংকোয়েট তো। :)
  • pi | 72.*.*.* | ২৬ মার্চ ২০১২ ২০:২১528885
  • স্কুল থেকে স্কুল নিয়ে সরকারি রিপোর্টের কানেকশন টা বোধহয় স্কুল থেকে ক্লাসিকাল মিউজিকের কানেকশনের থেকে একটু বেশিই ক্লোজ :)
  • aka | 168.*.*.* | ২৬ মার্চ ২০১২ ২০:২৫528886
  • তবে লক্ষ্যণীয় যে ফ্রেডি মার্কারি ইউএসের নয়। হায় হায় হায় এখন কি করি। এমনকি তেন্ডুলকারও নয়। এমন প্রতিভারা যে কি করে ইউএসেতে না জন্মে অন্য দেশে জন্মায়, কোন ইসে নেই এদের। হায় হায় হায়।
  • aka | 168.*.*.* | ২৬ মার্চ ২০১২ ২০:৩২528887
  • এবং ফ্রেডি যখন আই ওয়ান্ট টু ব্রেক ফ্রি গাইল তখন ইউএসে ফ্রেডিকে ডিসওন করেছিল কারণ গানটার হোমোসেক্সুয়াল কনোটেশন। অথচ এই কুইন গ্রুপ একসময়ে আম্রিগা আসার জন্য, আম্রিগা জয় করার জন্য হেদিয়ে মরেছিল, করেওছিল। অ্যানাদার ওয়ান বাইটস দা ডাস্ট আম্রিগায় নাম্বার ওয়ানে রেকর্ড সংখ্যক দিন ছিল। অ্যানাদার ওয়ান বাইটস দা ডাস্টকে এক নম্বর থেকে সরিয়েছিল মাম্মা মিয়া বাই অ্যাবা। আই ওয়ান্ট টু ব্রেক ফ্রি থেকে যে আম্রিগা ফ্রেডি এবং কুইনকে প্রায় ডিসওন করল সে আর কোনদিনও ফিরল না। তাতে কি? মৃত্যুর পরে আবার ফ্রেডি এবং কুইনের গান হুহা বিকোয়।

    কিন্তু বেঁচে থাকতে গুরুকে আম্রিগা যে ডিসওন করেছিল তারজন্য কি কোনই শাস্তি প্রাপ্য নয়? একটুও নয়?
  • t | 59.*.*.* | ২৬ মার্চ ২০১২ ২০:৩৯528888
  • ভালো তো বটেই। কিন্তু কীরকম ভালো? গুণগতভাবে বা পরিমানগত ভাবে ভালো নাকি পাঁউরুটি আর ঝোলাগুড়ের মতো ভালো? :) তিনটে 'ই' দিয়ে ভালোত্ব মাপার একটা স্কেল আছে। ইকোনোমিক, এফিশিয়েন্ট, ইফেক্টিভ। তিন 'ই' তে যদি জাপান, জার্মানি, সিংগাপুর আর ইউএস হাইস্কুল সিস্টেমকে পাশাপাশি রাখি কে কোথায় থাকবে?

    ওদের জিডিপি কতো? লোকাল, স্টেট, ফেডারেল লেভেলে রেভেনিউ কালেকশন ও অ্যালোকেশন কীরকম? তার কতোটা ইস্কুলগুলো পায়? প্রতিটা ছাত্র পিছু খরচ কীরকম? এই খরচটা কী এই মন্দার বাজারে লং রানে সাস্টেইনেবল? আমরা দক্ষিন এশিয়ানরা গরীব, অর্থনীতি দুর্বল, ট্যাক্স তুলতে পারি না। টাকাপয়সা নয়ছয় হয়ে যায়। খুবই সত্যি কথা। তবু আরও সত্যি হচ্ছে ফান্ড ভীষণ কম।

    আর নোবেল লরিয়েটরা তো আলাদা একটা সেট। ওঁদের বেশিরভাগ কোন প্রতিষ্ঠানগুলো থেকে আসেন? লসেলামস, লরেন্স লিভারমোর, ক্যালটেক জেপিএল, এমাইটি'র মতো সুপারল্যাবগুলো থেকে, হার্ভার্ড, বার্কলির বিশাল endowment পুষ্ট ইউনিগুলো থেকে না কমিউনিটি কলেজগুলো থেকে ? :)

    হ্যাঁ, আমেরিকান ইস্কুল যথেষ্ট ইনক্লুসিভ। অন্যদেশের ছেলেমেয়েদের অ্যাট হোম ফিল করানো চেষ্টা, ল্যাব, লাইব্রেরি, জিম, এসব ব্যবস্থা, এক্সট্রা কারিকুলার সব কাজকারবার, অল্প কিছু জিনিসে চাপ না দিয়ে কম্প্রিহেনসিভ পড়ানোর দৃষ্টিভঙ্গি। এইসব খুবই তারিফ করার মতো। তবে উল্টোপিঠেও দু চাট্টি কথা বলা যায়।
  • aka | 168.*.*.* | ২৬ মার্চ ২০১২ ২০:৪৫528889
  • বোঝো! এতো বিরাট প্রোজেক্ট। প্রথমে তিনটে ই কোয়ান্টিটেভলি ডিফাইন করতে হবে, তার পরে ডেটা কালেক্ট করতে হবে, তারপরে সেগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। তবে সেরা ইউনির লিস্টি গুলোতে এগুলোই দেখে। হাইস্কুল নিয়ে অমন কাজ কিছু হয় নি।
  • Ghoranim | 72.*.*.* | ২৬ মার্চ ২০১২ ২১:০৬528892
  • ওমা মার্কিন ইশকুল, ছেলে পিলে কি শেখে বোঝা যায় কলেজে পড়তে এলে, integration(a/b) হয়ে গেল integrationa/integrationb, এইরূপ আবাল logic জনমে দেখি নাই, ভারতের ইশকুলে তো নয়ই!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন