এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানি

    pi
    সিনেমা | ১১ মার্চ ২০১২ | ২৩৪৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Netai | ১৩ মার্চ ২০১২ ১০:৩৩535574
  • আহাহা
    ভিদ্যার কাছে মিলন পারবে কেমন করে।
    কর্নেল প্রথমে বানিয়েছিল ফ্রাঙ্কেস্টাইন। মিলনকে। পরে বানালো ফ্রাঙ্কেস্টাইনের বাপ আইনস্টাইন। ভিদ্যাকে।
    এরপরেও ভিদ্যার কাছে মিলন পারবে?
  • lcm | ১৩ মার্চ ২০১২ ১০:৪১535575
  • সিনেমাটা দেখা হয় নি, কিন্তু, বচ্চন-এর এক্লা চলো রে ইউটিউবে শুনলাম - হেব্বি করেছে, হিন্দির অংশটা বেশী ভালো, পুরো গানটাই হিন্দিতে করতে পারত। বাঙালীদের বাংলা অংশটা শুনতে একটু ইয়ে লাগতে পারে, কিন্তু ভনিতাহীন সিম্পল প্রেজেন্টেশন। এর আগে আরতি মুখোপাধ্যায় আর সুরেশ ওয়াদেকর-এর গাওয়া হিন্দি রবীন্দ্রসংগীত শুনেছিলাম।
    ইন ফ্যাক্ট, একটু ভাঙা ভাঙা বাংলায় রবীন্দ্রসংগীত আমার বেশ লাগে। এম বালমূরলীকৃষ্ণন-এর গাওয়া একি লাবণ্যে শুনেছিলাম, দারুণ লেগেছিল।
  • ruchira | ১৩ মার্চ ২০১২ ১০:৪২535576
  • ওসব কর্নেল ফর্নেল যেই train করুক - আসল কথাটাই বলেনি - ওরে মারমারি করতে যাচ্ছিস, আগে বুলেটপ্রুফ গেঞ্জি জাঙ্গিয়া পর - তা না - দশমীর বাজারে চল্লেন ধ্যার ধ্যার করে
  • pi | ১৩ মার্চ ২০১২ ১০:৫০535577
  • কেন ? ঐ সুকির থাকতে পারে, আর এই কিলারচূড়োমণির থাকবে না ? কনফিডেন্স !

    তবে বুলেটপ্রুফ পরার কি ধরকার, ডিডি থাকতে !
  • Netai | ১৩ মার্চ ২০১২ ১০:৫৬535578
  • আরেকটা কোশ্ন এলো আমার অনুসন্ধিৎসু মনে, এইমাত্র। একটু অসইব্য মতন।
    ভিদ্যা কোল থেকে বালিশ খুলে নেওয়ার পর লাল পাড় সাদা শাড়ী একটু আলগা হয়ে যাবার কথা ছিল না?
  • kd | ১৩ মার্চ ২০১২ ১০:৫৭535579
  • আমি ""জিস দেশ মে গঙ্গা রহ্‌তা হ্যায়'' সিনেমার এই রকম ছিদ্রান্বেষণ চাই - আলাদা টই খুলুন।
  • ruchira | ১৩ মার্চ ২০১২ ১০:৫৯535580
  • ডিডিটা আবার কে? বুঝলাম না। যাই হোক - ইন্দ্রনীলকে নিয়ে তুমি রাগমাগ কোচ্ছো, কিন্তু আরেকটা বড়ো ক্লু যে মিস করে গেলে - আরে আবির আবির - স্রেফ "মৃত্যুমুখে পতিত হইল" রোল? করবে আবির? ঐখেনেই ধরতে হোতো ওর আসলে আরো বড়ো রোল -
  • pi | ১৩ মার্চ ২০১২ ১১:০৩535581
  • চোখ বন্ধ ক'রে এমনটি আর কার উপরেই বা ভরসা করা যায় ? বুলেটপ্রুফের উপরেও না।
  • pi | ১৩ মার্চ ২০১২ ১১:০৫535582
  • ঐ তো বল্লাম। কহানী অভি বাকি হ্যায়। সিক্যুলে আবীর মরিয়া প্রমাণ করিবে সে এইবারে মরে নাই।
  • lcm | ১৩ মার্চ ২০১২ ১১:০৮535584
  • দোলের সময় ঠিক একটা আবির-এর সিনেমা রিলিজ হবেই।
  • lcm | ১৩ মার্চ ২০১২ ১১:১৫535585
  • তব্বে, বললে হবে। বাজারে খবর মালিক/পরিচালক সুজয় লুটে নিচ্ছে কাহানি থেকে। পরমবোতো আছে, খচ্চা আছে। ছিদ্রান্বেষী আবির থাকুক, আর জামদামুখো ধিতিমানই থাকুক।
  • ruchira | ১৩ মার্চ ২০১২ ১১:১৭535586
  • হ্যাঁ হ্যাঁ, sequelটা লিখে ফেলা যাক - একদম নিখুঁত ভাবে লিখতে হবে কিন্তু - কোনো ছিদ্র থাকলে চলবেনা - গুরুর বাবুরা বড্ড রাগ করবেন
  • lcm | ১৩ মার্চ ২০১২ ১১:২৪535587
  • লিখেই রাখো, গুরুবাবুদের প্রেরণায় আবার দুম করে সিনেমা কোরতে যেও না। লসে ডুব সাঁতার দিয়েও পার পাবে না।
  • jhumjhumi | ১৩ মার্চ ২০১২ ১১:৩১535588
  • এই তো, এইটাই বলতে চাচ্ছিলাম। আরে স্বপনকুমার পড়েন। :-)

    ইদিকে কাল আমার বর আপিস থেকে ফোন করে জিগাল "কহানী' দেখতে যাবে? আমি তো শুনে এমন চমকে গেলাম যে ঠিক করে উত্তর দিতেই পাল্লাম না(দশ বছরে এই পেত্থম শুনলাম কিনা)। সূর্যটা কোন দিকে উঠেছে ভাবছিলাম,মনে মনে বেশ একটু আহ্লাদ ও হয়েছিল। তো তিনি বাড়ি ফিরলে জিগালাম,"কবে যাবে?' উত্তরে বল্লেন,"তোমার যেদিন খুশি যাও,পৌনে ছ'টার শো তে চলে যেয়ো।' অবাক হয়ে তেনার যাওয়ার কথা বলাতে বল্লেন "অত সময় থাকলে তো লাদেন ই দেখতে যেতে পারতাম।'

    বুঝলাম সুর্য ঠিক দিকেই উঠেছিল।
  • jhumjhumi | ১৩ মার্চ ২০১২ ১১:৩৭535589
  • এই রে, আমি স্বপনকুমারের কথটা রুচিরার 10:12 AM এর পোস্টের উত্তরে লিখেছিলাম।
  • riddhi | ১৩ মার্চ ২০১২ ১১:৩৯535590
  • সবাই খুব পিস্তল বিশারদ দেখছি। সাইলেন্সার কি আমি জানব না? অদ্ভুত। এসব ছেদো জিনিস নিয়ে ঘ্যাম নিতে নিতেই বাঙ্গালী গেল। আরে একটা কন্সিস্টেন্ট প্লট আগে বানাতে শেখ। তারপর লেসার গান ফান আনবি।
  • lcm | ১৩ মার্চ ২০১২ ১১:৪২535591
  • রিদ্ধির লেখা প্লটটাই মনে হচ্ছে গুরু থেকে বেরোবে। কিন্তু, সুজয় কি পয়সা দেবে?
  • S | ১৩ মার্চ ২০১২ ১২:৪১535592
  • সিনেমাটা না দেখে এখানে পড়ে আমি যা বুঝলাম সেই গল্পটা হোলো:
    ১) একটা অ্যাটাক হয়েছে কোলকাতার উপরে
    ২) ভিদ্যা কোলবালিশ পেটে বেঁধে কোলকাতায় এলো (লন্ডন থেকে) বর খুঁজতে
    ৩) তোপসে এখন কপুতে সবে জয়েন করেছে - সেই তোপসের সাহায্য নিলো
    ৪) তারপরে আরেক তোপসের সাথে দেখা - সে এখন বড় ডন। ইস ফেলুদা দেখলে বড্ড কষ্ট পেত
    ৫) সেকন্ড তোপসে ভিদ্যাকে বললো কোলকাতা ইজ এ ভেরি ডেন্‌জারাস প্লেস।
    ৬) তারপরে বা আগে সবাই বুঝলো যে বরের কোনো খোঁজ নেই, নাও থাকতে পারে, পুলিস বললো ফিরে যান ম্যাডাম, আবার গুলিও চললো (কি বাজে টিপ, মিসালো)
    ৭) শেষে অপরাধী ধরা পড়লো, বিদ্যা সবাইকে বালিশ দেখালো

    তারমানে বিদ্যা সিবিআই-এর লোক, তদন্ত করে (১) এর দোষীকে ধরলো।

    যদি গল্পটা তদরুপ হয় জানাবেন।
  • Tim | ১৩ মার্চ ২০১২ ১২:৪৬535593
  • গানের ওপারের থ্রিলার ভার্সান। হিন্দি সিনিমায় আজকাল ভালো অ্যাক্টো হচ্ছিলো বলেই তো জানতাম, অথচ একটা ""থ্রিলারে"" ক্ষি ভয়ানক ছড়ু অভিনয়। প্লটের কথা আর নাই বললাম। এই নিয়ে গুরুতে পাঁচছপাতা ভাট। :-(
  • siki | ১৩ মার্চ ২০১২ ১৬:১০535595
  • এটা আর এগোবে না?
  • aka | ১৩ মার্চ ২০১২ ১৭:৩৯535596
  • এইটা পৃথিবীতে গোটা তিন চারজনের ""ঠিক"" ভালো লাগে নি - অক্ষদা, টিম আর আমি নিশ্চিত সিংফোটও এই দলে পড়বে। অক্ষদা জানি কোথায় একটা লিখলে মোটামুটি লেগেছে। টিম তো অক্ষদারও ওপরে। মানে ১% এর ১% এর ১%। বোঝো ক্ষাণ্ড!!!!
  • Kaju | ১৩ মার্চ ২০১২ ১৭:৫৮535597
  • সিং ফোট ! সর্দারজিকে 'ফোট' বলা ! ইহা নি:সন্দেহে একটি রেসিস্ট মন্তব্য !
  • dd | ১৩ মার্চ ২০১২ ১৮:২৭535598
  • এইমাত্র দেখে ফিরলাম।
    ভারী ভালো লাগলো। ফাসক্লাস লাগলো। পয়সা উশুল।

    আপনার এতো খুঁত খোজেন কেনো? এট্টু আট্টু গন্ডোগোল না পছন্দ হলে অংক করুন। সিনেমা দেখার কি দরকার?

    আমি কি একবারো বল্লাম ভিদ্দ্যার ব্লাউজ কে এনে দিলো (শাড়ীর সাথে ম্যাচ করে?)। না বলি নি।

    আর এই মিলন দাম কি পাওলি দামের কেউ?
  • Kaju | ১৩ মার্চ ২০১২ ১৮:৪৯535599
  • এটার উত্তর জানা, প্রোডাকশন ম্যানেজার। :)

    আচ্ছা বাদাম কে হয় পাওলি দামের?
  • PM | ১৩ মার্চ ২০১২ ১৮:৫১535600
  • আমি কিন্তু আপনাদের দেখছি আর জ্বলছি, লুচির মতো ফুলছি :(
  • aka | ১৩ মার্চ ২০১২ ১৮:৫৩535601
  • ঠিক? ম্যাচিং ব্লাউজ এলো কোথা থেকে? আসতেই পারে যদি প্রি-প্ল্যানড হয়।

    আর একখানা প্রশ্ন করে যাই। বাজপেয়ী বলেছিল সে নাকি তিনজনকে ট্রেনিং দিয়েছে - এক, মিলন, দুই, অরূপ (আসল মি: ভিদ্যা) - তিন নংটি কে? রহস্যের সব তারারাই আসলে লুকিয়ে আছে অনুচ্চারিত দৃশ্যকল্পের আড়ালে, প্রতি পরতে। :)
  • Kaju | ১৩ মার্চ ২০১২ ১৮:৫৪535602
  • আমাকে দেখে নিশ্চিন্ত থাকুন। আমি দেখিনি। :)
  • pi | ১৩ মার্চ ২০১২ ১৯:২০535603
  • আমি তো আবার জানতাম দোকান থেকে আসে আর কোলকাতার অলিতে গলিতে সে দোকান থাকে :)
  • kc | ১৩ মার্চ ২০১২ ১৯:২৪535604
  • ওরা কি করে জানবে? ওরা কি আর ব্লাউজ পরে? না কেনে?
  • pi | ১৩ মার্চ ২০১২ ১৯:২৫535607
  • :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন