এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১৭ সেপ্টেম্বর ২০১২ ০৫:১৩556364
  • অন্য টই খুলতে ইচ্ছে করে না, এখানেই লিখি।

    টেনিসে ডেভিস কাপে ভারতের ইয়ং ব্রিগেডের খেলা ভাল লাগল, কিউয়ি-দের ৫-০ হারাল। নিউজিল্যাণ্ড আহামরি কিছু দল নয়, তাও কৃতিত্বের এই পারফরম্যান্স - পেজ/মহেশ/বোপান্না ছাড়া।
  • vc | ১৭ সেপ্টেম্বর ২০১২ ২০:৫৩556386
  • ম্যানু ফ্যান হয়েও বলি সিলভেস্তর একটা ভুলভাল প্লেয়ার। এখন তো মনে হয় ৩৬/৩৭ বয়স হবে।
  • গান্ধী | ১৭ সেপ্টেম্বর ২০১২ ২১:০১556397
  • প্লেয়ারটাকে একটু সহ্য করেছিলাম যখন আর্সেনালে এল। এখন ৩৫। তবু একটা ২ন্ড ডিভিসন ক্লাব ওকে আনছে। যেখানে আগের দুবছর সিলভেস্টার ওয়ের্ডার ব্রেমেনে ছিল
  • Demba Ba | ১৮ সেপ্টেম্বর ২০১২ ০৯:৫৪556408
  • গাদা খানেক ইনজুরি, মেকশিফট মিডফিল্ড আর ডিফেন্স, তাই নিয়ে কোনোক্রমে ২-২, গুডিসন পার্কে। অ্যাশলি কবে বুঝবে যে টপ ফোরে ঢুকতে গেলে একটু ডেপ্‌থওয়ালা স্কোয়াড লাগে?
  • j | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১০:২৬556419
  • তাও আবার এভার্টনের একটা নায্য গোল বাতিল হয়েছে
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১০:২৯556430
  • আচ্ছা, রিয়্যাল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটি-র খেলা কখন?
  • Demba Ba | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১০:৩১556441
  • সে নিউক্যাসলেরও একটা গোল হয়ে যেত রেফারি বালের মত কার্ড না দেখিয়ে অ্যাডভান্টেজ দিলে;-)
  • প্পন | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১০:৩৩556444
  • ল্যাদোষদা, এইখানে সব ইনফো পেয়ে যাবে।

    http://www.goal.com
  • গান্ধী | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১০:৫৪556446
  • আজ সিটি-রিয়াল

    আর কাল চেলসি-জুভেন্টাস

    ঘুম-টুম গেল
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১১:৩৪556447
  • থ্যাংকু
  • ঊমেশ | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১২:৪২556448
  • চেলসী-জুভেন্টাস ভালো ম্যাচ হবে মনে হয়?

    আমার তো মনে হয় তার থেকে বেয়ার্ন-ভ্যালেন্সিয়া বেটার ম্যাচ হতে পারে।

    এবারে এভার্টন অনেক কে ভালো বেগ দেবে। অনেক দিন পরে মোয়েস ভালো টিম বানাতে পেরেছে। জানুয়ারি তে স্পার্স আর লিভারপুল প্লেয়ার না কেনে তাহলে এখন থেকে বলে দিতে পারি এভার্টন বছর শেষে ওদের ওপরে থাকবে।
  • stoic | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৫556449
  • কালকেই ভাবছিলাম লিখি যে এভার্টনের সাথে টাফ ম্যাচ হবে। এন্টারটেইনিং খেলা হয়েছে, তবে ফার্স্ট হাফে ম্যাগপাইরা ছড়িয়েছে। যদিও মোয়েস বলছে যে দুটো ন্যায্য গোল বাতিল হয়েছে, ২-২ রেজাল্টে আমি খুশি। এভার্টনের ওপর আমি জেনুইন খচে আছি।
    ঃ)
  • ঊমেশ | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১২:৫৮556450
  • প্রথম ম্যাচ হেরে যাবার জন্য কি রাগ?
  • গান্ধী | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১৩:০১556451
  • ফেলেনি হেব্বি খেলছে। আগের ম্যাচটাও জিতে যেত্ম ফেলেনি কয়েকটা ইজি মিস না করলে
  • stoic | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১৩:০২556452
  • হুঁ।
    যদিও মোয়েস কোচ হিসেবে খারাপ নয়, অনেকে ফার্গির সাকসেসর হিসেবে ভাবছে।
    এই সীজনে মনে হয় এভার্টন বেশ ওপরের দিকে শেষ করবে।
  • দিদি | ১৯ সেপ্টেম্বর ২০১২ ০১:২৮556454
  • একী!!!!
    তোমরা খেলা দেখছোনা?
    খেলা দেখো। রোজ খেলা দেখবে। মন ভালো থাকবে।
    স্বামী বিবেকানন্দ বলেছেন, রোজ খেলা দেখবে, পরে সময় থাকলে গীতা পড়বে। সময় না থাকলে খেলা দেখে ঘুমিয়ে পড়বে।
    আমাকে দেখ, সারাদিন মিটিং করেছি। খুব হেঁটেছি, তারপর এই খেলা দেখছি। রোনাল্ডো খুব ভালো খেলছে। গোল করতে পারেনি। কিন্তু চেষ্টা করছে। জনগনের স্বার্থে জান লড়িয়ে দিচ্ছে। হতচ্ছাড়া হার্ট আর ভাগ্যের জন্য গোল পাচ্ছেনা।
  • গান্ধী | ১৯ সেপ্টেম্বর ২০১২ ০২:১৮556455
  • উফ !! এমন খেলার জন্যই রাত জাগতে হয়।

    কেন তিনটে ডিফেন্সিভ মিডফিল্ডার নামিয়েছিল হোম ম্যাচে কে জানে? এসিয়েন যেতেই খেলাটা হল। বেন্জিমাকে বসিয়ে হিগুয়াইনের কোনো মানে হয়না।। আজ মার্সেলো অদ্ভুত খেললো।

    এই সিটি টিম থেকে ইয়াইয়াকে আর সিলভাকে বাদ দিয়ে দিলে ইপিএলের যে কোনো টিমও হারিয়ে দেবে, যা স্টপারের অবস্থা, মাইকোনের স্পীড যা হয়েছে তাতে হাতিও গড়িয়ে গড়িয়ে ঢুকে যাবে।
  • নেতাই | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১১:০১556457
  • ইস
    কাল রিয়াল এক গোল খেতেই গভীর দুঃখে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম
    ক্ষী মিস করলাম
  • প্পন | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১১:১০556458
  • অত হাঁটাহাঁটি করলে হবে না!

    আম্মো সেশ দশ মিনিট দেখলাম। তার আগে আমাগো টিমের খেলা দেখছিলাম। ডিফেন্সটা আর মজবুত হল না। ঃ(
  • গান্ধী | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১১:১৮556459
  • নেতাইদা

    কোনো মানে হয় !! ধুর। ক্ষি মিস করলে, খেলা তো আসল হলো গোলটা খাওআর পর

    এদিকে সাঁ-জাঁ ৪ টে মেরেছে
  • j | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১১:১৯556460
  • গান্ধী - টোলগে নাকি কথা দিয়েছে ইবে ম্যাচে হ্যাটট্রিক করবে !
  • নেতাই | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১১:৩৪556461
  • কি আর করা যাবে।

    হাঁটাহাঁটি টা প্পনদা বুঝতে পেরে গেছো? ঃ))
  • গান্ধী | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১১:৪১556462
  • হে হে। । ইবে যদি ফাইনালে ওঠে তবে তো দেবে। নাহলে সেই কবে দেখা হবে কে জানে ???
  • প্পন | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১১:৪২556463
  • তালে মোবা এইবার ফার্স্ট রাউন্ড পেরোবে মনে হচ্ছে?! ;-)
  • গান্ধী | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১১:৪৮556464
  • ফেড কাপের হিস্ট্রিটা তাহলে ঝালিয়ে নেওয়া যাক

    চ্যাম্পিয়ন মোবা-১৩, ইবে-৭

    অল ইন্ডিয়া টুর্নামেন্ট বলতে আমি ফেড কাপ আর আই লিগ বুঝি

    মোবা - ১৬ (১৩+৩)
    ইবে - ১০ (৭+৩)

    ইবের নাকি টাকা শর্ট পড়েছে শুনলাম। ৪র্থ বিদেশী নিতে পারছেনা টাকা নেই বলে। কোতায় যে গেল টাকাগুলো? চিডি-পেন এরা তো প্রায় বিনে পয়সায় খেলে। এদিকে ফেবুতে ইবের সাপোর্টাররা দশ টাকা করে চাঁদা তুলছে, ক্লাবে দেবে বলেঃ)
  • ঊমেশ | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১১:৫২556466
  • ইবে'র সফল প্লেয়ার বেশির ভাগ মোবা তে গিয়ে ফ্লপ করে। হাতে গোনা কিছু সফল হয়েছে।

    এই মুহুর্তে ইবে ম্যাচে হ্যাটট্রিক একটু বাড়াবাড়ি শোনাচ্ছে না?
    টোলগে দিদি'র সাংসদের টিমে গিয়ে দিদি'র ক্যাডার দের মতো কথা বলতে শুরু করেছে।

    সে সব যাক, কাল জিতেছি। পোডোস্কি গোল করছে। ব্যাস আর কি চাই।
  • j | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১১:৫২556465
  • ইদিকে ইবেকেলাবের সভাপতি তো আমরিকান্ডে জেলে ... জামিন পেয়েছে কি?
  • j | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৪556469
  • সেদিনকে ফেসবুকে হ্ঠাৎ করে চিমাকে খুঁজে পেলাম

    চেহারার কি দশা হয়েছে ! দেখে বেশ খারাপই লাগল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন