এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ২৮ জুন ২০১৩ ০৩:২৮608259
  • ইটালী ফার্স্ট হাফ বা ২ন্ড হাফের শুরুতে যা খেলেছিল, সেটা কন্টিনিউ করলে জিতে যেত। এক্স্ট্রা টাইমে কি জঘন্য ল্যাদ খেল। এই খেললে কন ফেড ব্রাজিলেই থেকে যাবে।

    ম্যাজিও অসাধারণ খেলল, আর নাভাস
  • Tim | ২৮ জুন ২০১৩ ০৪:০০608260
  • ডেভিড লুই অতি বাজে খেললো। মার্সেলোকে আমার ভালো লেগেছে।
    স্পেনের খেলা দিন কে দিন অসহ্য থেকে অসহ্যতর হচ্ছে। ওদের এবার কেউ বাজেভাবে হারাক। ব্রাজিলের ওপর তেমন ভরসা নেই।
  • ঊমেশ | ২৮ জুন ২০১৩ ১১:২০608261
  • আমি মনে মনে ইতালী চাইলেও স্পেন উঠে একটা ভালো হলো।
    ব্রাজিলের এই মুহুর্তে ক্ষমতা কেমন সেটার একটা ভালো পরীক্ষা হয়ে যাবে।
    লাস্ট কিছুদিন ব্রাজিল তেমন ভালো টিমের বিরুদ্ধে খেলেনি।
    শুধু ইংল্যান্ড, ফ্রান্স দের সাথে খেলে বেড়িয়েছে।

    ভালো বলতে বলছি বিশ্বকাপ-১৪ তে যারা মোটামুটি দাবিদার হিসাবে খেলবে।

    স্পেন, জার্মানি, আর্জেন্টিনা, নেদারল্যান্ড্স আর ইতালী।
    আর কালো ঘোড়া বেলজিয়াম।

    আগের ইতালী ম্যাচে ব্রাজিল কে দেখলাম, এবার স্পেন এর সাথে দেখা যাক।
  • + | ২৮ জুন ২০১৩ ১২:৫৩608262
  • আর্জেন্টিনাকে এই লিস্টে রাখার কোনো মানেই নেই। শুধু ফরোয়ার্ডের জন্য একটা টিমকে দাবীদার বানিয়ে দিলে? জাবালেতা ছড়া ডিফেন্ডার তো একমাত্র ক্যাপ্টেন কোলো। ডিফেন্সিভ মিডফিল্ডার একমাত্র মাসচারেনো। ৩গোল দিয়ে ৫গোল খেয়ে যাবে।

    ব্রাজিলের দুই স্টপার খুব খারাপ খেলেনি কিন্তু। লুইজ দিনকে দিন ভালো খেলছে। চেলসীতে যেমন খেলে তার থেকে ভালো খেলছে। চাপ পড়ছে আল্ভেজ-মার্সেলোর জন্য। মার্সেলো তাও ভালো ফল ব্যাক করে, কিন্তু আল্ভেজের দিকটা ভাইটাল। ওদিকে আবার ইনিয়েস্তা। ব্রাজিলের কাছে জেতাটা বড় ফ্যাক্টর। কন্ফি বাড়ানোর জন্য। কনফেডের শুরুতেও কেউ ভাবেনি এত সহজে ব্রাজিল ফাইনালে যাবে।

    বরং দুটো টাফ টিমের সামনে পরেই স্পেনের অবস্থা খারাপ হয়েছিল (উরুগুয়ে-ইটালী)। এই মুহুর্তের জার্মানীর সাথে স্পেনের একটা ম্যাচ দেখতে চাইছিলাম।
  • কৃশানু | ২৮ জুন ২০১৩ ১৩:০১608263
  • জার্মানি-র সাথে স্পেনের চারটে ম্যাচ তো দেখলা কদিন আগে।

    ৪-০, ৩-০, ৪-১, ০-২ ইন ফেভার অব জার্মানি। ওভারল ১১-৩। ৪ এর গুনিতকে আনলে ১২-৪। এবার চার দিয়ে ভাগ করলে ৩-১।
    জার্মানি-স্পেন এর খেলা হলে আমি ৩-১ ই স্কোর ধরব। জার্মানি-র ফেভারে। স্পেন অবশ্য ৬৫ - ৩৫ বল পজেসনে রাখবে।

    ;-)
  • ঊমেশ | ২৮ জুন ২০১৩ ১৩:৩৩608264
  • বিশ্ব-১৪ কোয়ালিফায়িং ম্যাচে আর্জেন্টিনা'র স্ট্যাটঃ
    ১৩ ম্যাচ ২৫ গোল দিয়ে ৯ গোল খেয়েছে।

    এগুলো সবই লাতিন আমেরিকা'র দল গুলো'র সাথে ম্যাচে।
    আশা করি এরপর গান্ধী এটা বলবে যে, লাতিন আমেরিকা'র দল গুলো তে ভালো স্ট্রাইকার থাকে না।
  • + | ২৮ জুন ২০১৩ ১৩:৪০608265
  • আরে বাবা, লাটিন আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা-উরুগুয়ে ছাড়া টিম কোথায়? তাও উরুগুয়ে ছড়াচ্ছে কোয়ালিফাইং-এ, আর ব্রাজিল তো নেইই। ফাঁকা মাঠে গোল দিয়ে স্ট্যাট ভালো করছে।
  • ঊমেশ | ২৮ জুন ২০১৩ ১৩:৪৬608266
  • অদ্ভুত যুক্তি!
    তাহলে তো বলতে হয় ইউরোপে জার্মানী, স্পেন, ইতালী আর নেদারল্যান্ড্স ছাড়া ভালো টিম কোথায়?
    হিসাব টা ৫৩ দলের মধ্যে।

    এখানেও তাহলে সব ফাকা মাঠে গোল হয়?
  • + | ২৮ জুন ২০১৩ ১৪:০৩608267
  • ঠিক আছে, বিশ্বকাপে দেখা যাবে
  • কৃশানু | ২৮ জুন ২০১৩ ২১:৩০608269
  • গান্ধী - স্পেন এর যা অবস্থা দেখলাম, তাতে আমার আর্জেন্টিনা-কে একটা ফেভারিট মানতে অসুবিধে নেই। মেসি, ডি-মারিয়া। কোলো মাস্কারেনা জাবালেতা। হিগুয়াইন যদি স্কোরিং ফর্মে থাকে। এগুয়েরো আছে। খুব খারাপ টিম কি?

    মিনিময় নয়, মতামত শুনতে চাই?
  • + | ৩০ জুন ২০১৩ ১১:০৯608271
  • কেমন একটা ওপর-ওপর লেখা। যাই হোক, বিবিসি আমাদের ফুটবল নিয়ে লিখছে এটাই বা কম কি?

    আজ কি হবে??
  • কৃশানু | ৩০ জুন ২০১৩ ১৪:০০608272
  • আমার মনে হয় ব্রাজিলের জেতার চান্স বেশী। এখনো অব্দি ব্রাজিল স্পেনের চেয়ে ভালো খেলেছে।
  • ঊমেশ | ৩০ জুন ২০১৩ ১৭:২৪608273
  • টুর্নামেন্ট এ এখনো পর্যন্ত যা পারফর্মেন্স,
    তাতে মনে হচ্ছে ব্রাজিলের চান্স বেশী।

    স্পেন এর যেটা পজিটিভ পয়েন্ট (হোল্ডিং বল) সেটা মনে হয় না ব্রাজিলের মতো দলের অগেনস্টে কাজ হবে। স্পেন কে বল পেতে না দিলে স্পেন এর আর কি বাকি থাকে?
  • কৃশানু | ৩০ জুন ২০১৩ ১৭:২৬608274
  • এইটা একটা মজার ব্যাপার হবে। স্পেন ও পসেসিং ফুটবল খ্যালে। ব্রাজিল-ও। কাজেই কে কাকে খেলতে দেবে না সেটাই দেখার। ব্যক্তি নৈপুণ্য মানতেই হবে স্প্যানিশ-দের বেশী। দেখা যাক।
  • ঊমেশ | ৩০ জুন ২০১৩ ১৭:২৯608275
  • গান্ধী, কৃশানু'র প্রশ্ন টা বেশ বুদ্ধি করে এড়িয়ে গেলে?
  • কৃশানু | ৩০ জুন ২০১৩ ১৮:৩২608276
  • কেবল স্ট্রাইক চলছে। খেলা দেখা হবে কি না কে জানে।
  • কৃশানু | ৩০ জুন ২০১৩ ১৯:৩০608277
  • স্ট্রাইক সেশ। দেখতে পাবো।
  • + | ৩০ জুন ২০১৩ ২০:০৯608278
  • কোথায় এড়ালাম?আমি তো আগেই বললাম, আর্জেন্টিনা আমার মতে দাবীদার নয় (ব্যক্তিগত মত)

    গোলকীপার নাম শুনিনি
    কোলোর বয়েস হয়েছে, আর কোনো সেন্ট্রাইল ডিফেন্স নেই। রাইট ব্যাক আছে, লেফ্ট ব্যাক নেই।

    ডিফেন্সিভ মিডফিল্ডার আছে একজন।

    বাকি সবকটা অ্যাটাকিং - পাস্তোরে-ডিমারিয়া
    হাজার গন্ডা ফরোয়ার্ড - ল্যাভেজ্জি-আগুয়েরো-মেসি-হিগুয়াইন

    হিগুয়াইন আমার মতে ফার্স্ট টিমেই আসবেনা। এখন আর্সেনালে আসবে বলে সবাই বলছে। কিন্তু হিগুয়াইনের বড় ম্যাচে কটা গোল দেখেছে কেউ? আগের বিশ্বকাপে হ্যাট্রিক করেছিল একটা বাচ্ছা ম্যাচে। টাফ ডিফেন্সের সাথে খুব বেশি গোল পায়না। রিয়ালের ফরোয়র্ড লাইনেও ওকে পোষায়নি।

    ডিঃ পরের বিশ্বকাপের পর মিলিয়ে দেখা হোক।
  • কৃশানু | ৩০ জুন ২০১৩ ২০:২৬608280
  • না না, আরসেনাল এর সাথে সম্পর্ক নেই। গান্ধী খালি ভুত দেখছে। হিগুয়াইন আমারও তেমন পছন্দ নয়। এগুয়েরো, মেসি থাকতে ফার্স্ট টিমে আসা উচিত নয়।
    ইনফ্যাক্ট আরসেনালে ওর বদলে ও না এসে একটা ভালো ডিফেন্সিভ মিড হলে ভালো হত।

    আরজেন্টিনা সম্বন্ধে বলতে চাইছি এটাই, যে কিছু প্লেয়ার আছে। এবারের বিশ্বকাপে খুব বেশী গুছনো টিম মনে হচ্ছে নেই। এতদিন একসাথে খেলে স্পেনের তো এই অবস্থা। ইটালিকে দ্যাখো, জাপান ম্যাচে কি হল। এরা তো ফেবারিট। তো এই যদি এদের অবস্থা হয়, তাহলে আর্জেন্টিনা আর কি দোষ করল।

    আমার তো জার্মানি-কে ছাড়া আর একটা টিম ও পদের লাগছে না। নেদারল্যান্ডস খাতায় কলমে শক্ত। দেখা যাক, টিম হিসেবে যদি খেলতে পারে।
    বেলজিয়াম ভালো। কোঃ ফাঃ খেলা উচিত।
  • + | ৩০ জুন ২০১৩ ২০:৫৬608281
  • হুম্ম, এই যুক্তিটা ভালোঃ) মানছি

    একটা উড়ো খবর দি, ভালো না খারাপ জানিনা। ৩৫ বছরের এক বুড়োকে মোবা সাইন করানোর চেষ্টা চালাচ্ছে।

    পাপা বাওবা ডিওফকে মনে আছে? এখানে ফ্রান্সের সাপোর্টার কেউ নেই?
  • কৃশানু | ৩০ জুন ২০১৩ ২১:১২608282
  • মনে আছে তো। ২০০২ বিশ্বকাপ ম্যাচের প্রথম গোল। কী খুশি হয়েছিলাম ঃ-)
  • ঊমেশ | ৩০ জুন ২০১৩ ২১:২২608283
  • ডিফেন্ডার দের নাম কোনো দিন তেমন বড়ো করে লেখা হয় না। তাই ব্লু-দলে তেমন ডিফেন্ডার নেই টা পুরোপুরি হজম হয় নি।

    বিশ্বকাপ-৮৬ আর ৯০ এর আর্জেন্টিনা'র ডিফেন্ডার নাম জানতে গুগল-ভাই কে ডাকতে হবে, কিন্তু দুবার-ই ফাইনাল খেলেছিল।
    তাই বলছি, তোমাদের চির-শত্রু দল হতে পারে, কিন্তু হালকা ভাবে নেওয়া টা বুদ্ধিমানের কাজ হবে না।

    উরুগুয়ে কে হারাতে ব্রাজিলের দম বেড়িয়ে গিয়েছিল, ব্লু-দল তাদের থেকে ভালো বলে-ই মনে হয়। কোয়ালিফাই রাউন্ড তাই বলছে।
  • + | ৩০ জুন ২০১৩ ২১:৪১608284
  • দেখা যাকঃ)
  • + | ০১ জুলাই ২০১৩ ০০:২৬608285
  • ফোরল্যান বুড়ো হয়েছেঃ(

    ইতালী শেষ কবে জিতেছিল টাইব্রেকারে??
  • ppn | ০১ জুলাই ২০১৩ ০০:৫০608286
  • ২০০৬ ফাইনাল। তার পরে মনে পড়ছে না।
  • + | ০১ জুলাই ২০১৩ ০১:১৩608287
  • ওহ, ভুলে গেসলামঃ)

    ২০০৮ ইউরো, ৯৪বিশ্বকাপ মনে পড়ছিল
  • | ০১ জুলাই ২০১৩ ০৩:০৩608288
  • খেলাপাগলরা সব কই?
    শুরু হয়ে যাচ্ছে যে?
  • ppn | ০১ জুলাই ২০১৩ ০৩:২৪608289
  • চোখে জল দিয়ে আসছি। ঃ)
  • | ০১ জুলাই ২০১৩ ০৩:২৮608292
  • এসো, চা নিয়েও বসতে পারোঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন