এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ৩৩৬৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | 69.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৫২627176
  • রাশিয়া নিয়ে পড়তে খুব খারাপ লাগে। God That Failed ও পড়ি নি, 1984 ও পড়ার কোনও ইচ্ছা নাই।

    একটা জিনিস কি আপনেরা কেউ লক্ষ্য করেছেন? marxist org site এর অথর লিস্টে আমাদের দেশের মাত্র দুজন মার্ক্সিটের নাম আছে। দুজনের মধ্যে একজন ত্রিদিব চৌধুরি। অন্যজন মনে পড়ছে না। সম্ভবত নকশাল কেউ।
  • ম্যামি | 69.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৫৪627177
  • রজনী পাম ডাট আছেন।
  • একক | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১৭627178
  • বিদেশী অনেকেও নেই ম্যামি :) হেগেলিয়ান ফিলোসফার কিন্তু মার্ক্সের সমালোচক এই লোকদের ধারেকাছে ঘেঁসতে দেয়না এই সাইট গুলো। সেই স্কুলের কেও নেই এখানে।
  • ম্যামি | 69.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২২627179
  • একক একটু খোঁজো তো। চারু মজুমদার, শিবদাস ঘোষ, সিরাজ শিকদার and yes কাজী নজরুল ইসলাম।
  • kc | 204.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২৯627180
  • ম্যামিদি, অনেক ভারতীয় আছেন। খুঁজুন। সিএম, এম এন রায়........
  • /\ | 69.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৩627182
  • অফ টপিক @রঞ্জনদা

    অরুণ সোমের জার্নালটি দিয়া পাবলিকেশন ছাপছে। ছাপার কাজ বেশ খানিকটা এগোনোর পরে, যে ভদ্রলোক দিয়ার সাথে যোগাযোগ করিয়েছিলেন তিনিই "এই সময়"এ ধারাবাহিকভাবে ছাপার প্রস্তাব দেন। অরুণবাবু দিয়ার পরিণতি (মানে ওরা কতদিন অপেক্ষা করবে বইটা বের করার জন্যে, যদিও কাগজে ছাপা হলে ওদের বইয়েরই বিক্রি ভালো হবে) ভেবে এবং যে ধরণের লেখার আশা করে "এই সময়" ধারাবাহিক ছাপতে চাইছে এই জার্নাল যে ঠিক সেই রকম নয় এই ধারণা করে এই সময়ের দপ্তরে জার্নালটির একটি অংশ পাঠিয়েছেন যাতে ওঁরা পড়ে নিশ্চিত হতে পারেন যে এই বস্তু ওঁর আদৌ কাগজে ধারাবহিকভাবে ছাপাবেন কিনা। এখনও "এই সময়"এর থেকে কোনো উত্তর আসেনি তথা অরুণবাবুকে যোগাযোগ করা হয় নি। আশা করা যায় বইমেলাই এর কারন। মেলা শেষ হওয়ায় এখন জলদিই অরুণবাবুকে এই সময়ের তরফ থেকে সিদ্ধান্ত জানানো হবে বলে আশা করা যায়।
  • ম্যামি | 69.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৩627181
  • না অনেক নেই। চারু মজুমদার লিখলাম তো। এম এন রায় ভুল করে বাদ পড়ে গেছেন।
  • ম্যামি | 69.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৯627183
  • বিনোদ মিশ্র। এই নামটাই ভুলে গিয়েছিলাম।
  • ম্যামি | 69.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪৪627184
  • আরেকজন আছেন, জহরলাল নেহেরু।
  • ম্যামি | 69.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৫৯627186
  • কবিদের মধ্যে শামসুর রহমান
    হিন্দি বিভাগে ভগত সিং
  • কল্লোল | 125.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০০627187
  • সাধারনভাবে মার্ক্সিস্ট ড্ট ওআরজি মোটমুটি আনবায়াসড সাইট। যারা ট্রটস্কি ও স্তালিনকে একসাথে ঠাঁই দেয়, তারা বায়াসড বলা যাবে না। তবে সাইটটা চালায় একদল ট্রটস্কাইট। এটা শোনা কথা।
    সাইটটি এখনো "গড়ে ওঠা" পর্যায়ে আছে। ফলে অনেকেরই নাম থাকবে না হয়তো।
  • ম্যামি | 69.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২৫627188
  • আবার ট্রটস্কাইট কেন? 'ট্রটস্কাইট' ইজ হোয়াট দি স্ট্যালিনাইটস কল আ ট্রটস্কি-ইস্ট।' (অমর্ত্য সেন ঘরোয়া আড্ডায়) :D
  • dd | 132.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৭627190
  • কি জানি। সেকেন ওয়ার্ল্ড ওয়ার নিয়ে যতো কিছু পশ্চিমী বই পড়লাম, সবেতেই লেখা সে কালীন সোবিয়েৎ সেনাদের অত্যাশ্চর্য্য জীবনপন লড়াই। একটা কারন হয়তো ছিলো, হয়তো না ডেফিনিটলি ছিলো যে ওদের পিছু হটবার পথ ছিলো না। নাৎসীরা(প্লীজ নাজী লিখবেন না,অসহ্য) বিশেষ চান্সই দিতো না। একেবারে দিতো না তাও তো নয়।

    আন্দ্রে ভ্লাসভ (ROA)ও খুব একটা সুবিদে করতে পারে নি, তার বিদ্রোহী দলছুট লাল ফৌজকে নিয়ে। আদৌ পপুলর ছিলো না।

    কি ম্যাজিক ছিলো স্তালিনের? অ্যাতো অত্যাচারী? কিন্তু সাধারন সেনারা জান দিয়ে দিতো স্তালিনের নামে?

    পশ্চিমা সেনারা কিন্তু লড়েছে প্রফেশনালী, কিছুটা স্বার্থপর ভাবেও। জার্মান জাপ বা রুশ সেনাদের মতন মরণপন করে নয়।
  • Abhyu | 85.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৫627191
  • হ্যাঁ পিজা(বা পিজ্জা)টাও আমার অসহ্য লাগে।
  • Ranjan Roy | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৭627192
  • @^,
    আপ কে মুঁহ মেঁ ঘি-শক্কর! দিল গার্ডেন -গার্ডেন হো গয়া।
  • Ranjan Roy | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৯627193
  • ডিডি,
    স্তালিনের ব্যাপারটা ( চার্ম!) আইজাক ডয়েটশার অনেকটা ঠিক ধরেছেন বলে মনে হয়। অত্যাচার তো জাস্টিফায়েড, আদর্শের নামে। বহুদিন ধরে একবগ্গা ইনফর্মেশন পেতে অভ্যস্ত জনতা। আর তখন স্তালিনের আহ্বান ছিল "পিতৃভূমি"র নামে, সমাজতন্ত্রের নামে নয়। তাই জাতীয় সংগীত স্তালিন বদলে দিলেন।
    আর রুশি ফৌজ মরণপণ লড়েছে দেশের মাটিতে, ইংল্যান্ড-আম্রিকার নিজেদের জমিতে যুদ্ধ হয় নি। ফ্রান্স আদর্শহীন, নেতৃত্বহীন, ম্যাজিনো লাইন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল।
    লুই আরাগঁ'র কবিতাটার নামটা যেন কি? দ্বিতীয় চার্লস্‌?
    সেই যে " -----------------------------------
    ফ্রান্সকে তোদের খান্‌ খান্‌ করে কাট্‌,
    আমি যে আমার দুঃখের সম্রাট।।

    আর ইন্দিরার নামেও অনেকে জান দিতে তৈরি ছিল।
  • ম্যামি | 69.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৪৯627194
  • পিতৃভূমি না মাদারল্যান্ড?

    1936 constitution
    Article 62. Citizens of the USSR are obliged to safeguard the interests of the Soviet state, and to enhance its power and prestige.

    Defence of the Socialist Motherland is the sacred duty of every citizen of the USSR.
    Betrayal of the Motherland is the gravest of crimes against the people.
  • ম্যামি | 69.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:০৮627195
  • শনিবার ২১ শে জুন ১৯৪১ মলোটভের বক্তৃতা

    'The war has not been inflicted upon us by the German people, or by the German
    workers, peasants and intellectuals. . . but by the clique of bloodthirsty fascists ruling
    Germany who have already enslaved the French, the Czechs, the Poles, the Serbs
    and the peoples of Norway, Denmark, Holland, Belgium, Greece and other
    countries.'

    It was a patriotic war for the motherland, for honour, for freedom. .. The Government calls upon you, men and women citizens of the Soviet Union, to rally even more closely round the glorious Bolshevik Party, around the Soviet government and our great leader comrade Stalin. Our cause is just. The enemy will
    be smashed. Victory will be ours.'

    স্ট্যালিন নাকি বলেছিলেন ‘lacking in lustre'.
  • Ranjan Roy | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩১627197
  • ম্যামি,
    সরি, রুশীদের জন্যে মাদারল্যান্ড, অন্যদেশের সমগোত্রীয়দের জন্যে 'সমাজতান্ত্রিক পিতৃভূমি'।
    শলোকভের পরবর্তী মোটা নভেলটা বোধ্হয় 'They Fought for their Motherland'. একটু দেখবেন তো!
  • | 69.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৭627198
  • Pospelov’s commission completed its work toward the beginning of February 1956 and presented to the Presidium a report of approximately
    seventy typed pages that was heard at a Presidium session on February 9.15 On the basis of the documents, the commission stated categorically that the cases of anti-Soviet organizations, blocs, and various centers allegedly uncovered by the NKVD were fabricated by investigators,
    who tortured prisoners. The commission’s report also established that torture was personally sanctioned by Stalin, who had planned the terror against party activists and Central Committee members.

    A. I. Mikoyan recalls, “The facts were so terrifying, that while he [Pospelov] spoke, especially on particularly painful incidents, tears appeared in his eyes and his voice shook. We were all devastated; although we knew much of it, we of course did not know everything that the commission reported, and it was now all checked and proven with documents.”

    Khrushchev put the question before his colleagues: “Will we find the courage to tell the truth?” Molotov, Kaganovich, and Voroshilov did not dispute the commission’s findings but, considering it necessary to preserve Stalin’s authority, opposed discussing the Pospelov commission’s conclusions at the 20th Congress.

    Both at Presidium sessions and at the congress (and in Khrushchev’s secret speech at the congress) he and other leaders claimed not to have known the full extent of the repressions, the methods of investigation, and the full role of Stalin, and a majority of party members accepted that claim. It represented a sort of collective guarantee for party members. Using this formula, each Communist could rehabilitate himself in his own heart and consider himself innocent of the bloody bacchanalia that shook the party and the country in the 1930s and 1940s.

    Nikita Khrushchev-Taubman (page 100)
  • কল্লোল | 111.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৯627199
  • ম্যামি।
    পড়বো।
    কিন্তু আমার বলার যেটা ছিলো, সমাজতন্ত্রের নামে যে অর্থনীতিটি চালানো হলো রশিয়ায় সেটি পূঁজিবাদের আরেকটি রূপ, যা পূঁজির ধর্মের সাথে যায় না।
    কোথাও পূঁজিবাদী ব্যবস্থা থেকে সরে এসে নতুন কোন উৎপাদন বা বন্টন ব্যবস্থার হদিশ দিতে পারেনি সিপিএসইউ। সেই উদ্বৃত্তমূল্য, সেই মুনাফার চক্করে ফেঁসে ছিলো।
    তারপর আর কি হবে। একটা ভয়ানক একদলীয় শাসন। তাই হয়েছে ও ভেঙ্গেওছে। শেষ পর্যন্ত, যে ব্যবস্থা পুঁজিকে ধারন করতে পারে, সেই বহুদলীয় গণতন্ত্রে ফিরেছে।
  • সে | 203.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৪627200
  • পিতৃভূমি (Отечество)ও আবার মাতৃভূমি/ জন্মভূমিও (родина)।
  • Ranjan Roy | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৪627202
  • এই সময় এর কলমচি ভদ্রলোক না বুঝেছেন সোভিয়েতকে, না বাজার কে। এটা নিয়ে তো কামিনী জয়সওয়ালরা আগেই--,
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৩০627203
  • পুরোটা মন দিয়ে পড়লাম। 'সে'র লেখায় এই ধর্ম, ধর্মের বই অংশটা খুবই ইন্টারেস্টিং লাগল। বিশেষ করে এই তাতারদের সম্পূর্ণ উৎখাত করার চেষ্টা ..........

    পরে সময় করে এখানে বা অন্য কোনও সুতো`য় পূর্ব ইউরোপে আপনার আঁখো দেখা অভিজ্ঞতা একটু লিখবেন। রাশিয়া সম্পর্কে তাও কিছু শুনেছি, এদিক ওদিক পড়েওছি। কিন্তু সেই সময়ের পূর্ব ইউরোপ সম্পর্কে প্রায় কিস্যু জানি না।
  • PT | 213.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৪৩627204
  • বোঝার দরকার ছিল? ভারতীয় অর্থব্যবস্থাকে প্রশ্ন করলেই প্রশ্নকারীকে সোভিয়েত কিংবা চীনের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা-এত বহু পুরনো খেলা।

    তার বিকৃততম সাম্প্রতিক উদাহরণঃ "........Marxists and Maoists are plotting to kill her in league with the Pakistani intelligence, North Korea, Venezuela and Hungary. Banerjee made the sensational charge in an interview to the Washington Post." http://indiatoday.intoday.in/story/mamata-banerjee-scarwed-isi-north-korea/1/190052.html

    নাঃ ঘরের কাছেই এত উদাহরণ যে দিল্লী যাওয়ার প্রয়োজন নেই। কোন খেলা যে খেলব কখন............
  • kc | 204.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৫৪627205
  • উফ পিটিদার প্যারানোইয়া হইয়া গেসে। বলি এ টইটা পিউরলি ইতিহাস চর্চার টই হয়েই থাকনা কেনে? দোষারোপ পাল্টা দোষারোপকে রেহাই দেন না কেনে? ছোট ছোট দু একটা খোঁচাকে গায়ে না মেখে দেখুন না কেনে? আসুননা সবাই নিজেদের বায়াসকে অক্ষুন্ন রেখেই ওই পার্টিকুলার সময়ের গল্প করি। তাও রাশিয়ায় বা পূর্ব ইউরোপের গল্পই করি, এই টইটাতে?
    হ্যাঁগা পিটিদা, হবে না? হতে পারেনা?
  • PT | 213.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৩৭627206
  • kc
    যারা আলোচনা করছে তাদের ৯৫%-ই (আরো বেশী?) কম্যুনিস্ট রাশিয়া চোখে দেখেনি। রাশিয়ায় কি হয়েছে বা হয়নি সেটা আলোচনা চলছে মূলতঃ পশ্চিমা বিশ্বের ইংরিজি ভাষায় লেখা "অথেন্টিক" তথ্যের ভিত্তিতে। আর "সে"-র লেখা বাদ দিলে যা বোঝা গেল তা হচ্ছে যে এই ২০১৪-তে বসেও গোটা পঞ্চাশেক বই পড়তে হবে আর ১৫-২০-টার মত সিনেমা দেখতে হবে কম্যুনিস্ট রাশিয়াকে বুঝতে গেলে। তার পরেও তক্কের শেষ হবেনা-কেননা স্ট্যালিন লোকটা যে "বেজায় বদমাশ" ছিল সেটা পুর্ব নির্ধারিত-অতএব যা যা মতে মিলবে না সেই সুত্রগুলো পরিত্যাজ্য হবে-ঐ সিবিআই-এর নন্দীগ্রামের রিপোর্টের মত।

    তাই তক্কটা শুরু করেছি "ফ্রিডম ওব স্পীচ" কাকে বলে ও তার সঙ্গে ইতিহাসের কোন সময় কালের কি সম্পক্ক আছে তাই দিয়ে। সে উত্তর মেলেনি। তার পরে জানতে চাইছি যে ভারতের কমুনিস্টদের কি কি কারণে গাল দেওয়া হয়-যেমন তোজোর কুকুর, জ্যোতি-ইন্দিরার রাজনৈতিক সম্পক্ক, আর সেই ঐতিহাসিক ঘৃণার সঙ্গে মমতার উত্থানের কি সম্পক্ক! সেটা অবিশ্যি ফোবিয়া বলে ধরে নেওয়া হয়েছে-তাহলে ব্যাপারটা সহজেই মিটে যায়। আমি আসলে আমার চারপাশের ঘটনা থেকে "কম্যুনিস্ট" আর তাদের সমস্যা/বদমাইশি বোঝার চেষ্টা করছি যেটা আপনার (আপনাদের) প্যারানৈয়া মনে হচ্ছে।

    কম্যুনিস্ট রাশিয়ার শাসকেরা অত বজ্জাত হলে কিরোভ থিয়েটারের সামনের ঐ পেল্লাই রাস্তাটা কার জন্যে বানিয়েছিল? আর আমরা যা অর্থ্নীতি বুঝে বড় হয়েছি তাতে FDI নাহলে নাকি রাস্তা বানানো যায় না। তাহলে ওরা অত টাকা পেলো কি করে গোটা রাশিয়া জুড়ে পেল্লাই পেল্লাই রাস্তা বানানোর? আমরা কেড়ে আঙুলের সাইজের মেট্রো রেল বানাতে ল্যাজে-গোবরে হয়ে যাচ্ছি-লেনিনগ্রাদের মেট্রো সিস্টেম বানানো হয়েছে গত শতাব্দীর মাঝামাঝি সময়ে। ট্রেন চালানো ছাড়াও তার অন্যতম প্রধান করণ কি? The Metro was originally built as a system that could offer shelter in case of a nuclear attack. যারা নাকি কোটি কোটি মানুষকে পোকা-মাকড়ের মত মেরে ফেলেছে তাদের কি দরকার ছিল জনগণকে পারমাণবিক বোমা থেকে বাঁচানোর? আর ধরুণ এই মন্তব্যটাঃ"সমাজতন্ত্রের নামে যে অর্থনীতিটি চালানো হলো রশিয়ায়" -মানে? রাশিয়ার আগে সমাজতান্ত্রিক অর্থনীতির applied চেহারা জানা ছিল বুঝি?

    কাজেই কম্যুনিষ্ট রাশিয়া সম্পর্কে কিছু বলা অন্ধের হস্তিদর্শনের সামিল। ঘরের ইঁদুরটাকে না বুঝলে ঐ হস্তিকে বুঝতে পারব?

    আর খোঁচা আমি বিশেষ গায়ে মাখিনা-আমার নামে খোলা বিষাক্ত টইতে আমায় কিছু লিখতে দেখেছেন?
  • ম্যামি | 69.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২০627209
  • যাঃ।

    এই টইতে যারা লিখেছেন সকলেই বামপন্থী। আমি বাদে। লসাগু জানি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন