এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২২ জুন ২০১৪ ১০:১৪643614
  • তথাকথিত ছোট টিমগুলো খুবই ভাল খেলছে বটে। ইরানের জন্য গর্ব হচ্ছিল।
  • souvik | ২২ জুন ২০১৪ ১১:১১643615
  • quark কি যে বলেন।ভগবানের সাথে তুলনা করছেন!!
  • sm | ২২ জুন ২০১৪ ১১:১৫643616
  • কালকে আমার মত অন্ধ আর্জেন্টিনা সাপোর্টার মুগ্ধ হয়ে গেছে ইরান এর খেলা দেখে। যেটা প্রথম আশ্চর্য করেছে সেটা ওদের খেলার প্রতি প্যাশন আর দম। মারাদোনার টাইম এও এই সব টিম ৬০ মিনিট পর্য্যন্ত ফাইট দিত, তারপর দম ফুরিয়ে ক্লান্ত হয়ে যেত। তখন ইউরোপিয়ান টিম গুলোর কাছে ২-৩ গোল খেয়ে যেত। এবার খেলা দেখে মনে হলো কি করে ওরা দমের ঘাট তি কি করে যেন ঢেকে ফেলেছে।
    প্রতি আক্রমনেও দেখলাম বেশ সচ্ছন্দ। গোটা দুএক গোল দিয়ে দিতে পারত। একটা আর্জেন্টিনার গোল কিপার সেভ করলো আর একটা জোরালো হেড।
    এবার আসা যাক আর্জেন্টিনার কথায়। আগুএরা ছিল নিস্প্রভ আর হিগুএন মনে হলো বেড়াতে এসেছে। তবে হিগুএন এর নিশ্চিত গোলে প্লেসমেন্ট তা ইরান এর গলি, পশ্চাত দেশ দিয়ে ভালো বাঁচালো। মেসি র সাপোর্ট খুব কম ছিল। আগুএরা আর হিগুএন উঠে যাবার পর আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন কে একটু বেশি সচল লাগছিল।
    তবে কালকে জার্মানি কে যেভাবে ঘানা আটকে দিল, তাতে তো মনে হচ্ছে, এই বিশ্বকাপে অপরাজেয় কেউ নয়।
    দারুন খেলা হয়েছে। জার্মানি কে পুরো শুকিয়ে কিসমিস করে দিয়েছে।
  • কল্লোল | ২২ জুন ২০১৪ ১১:২৩643617
  • আম্মো তো সেই কথাই বলছি। ডবল মার্কার থাকলে মেসি বল পার্ক করে দিচ্ছে। এইখানে এখনো নেইমার এগিয়ে। দু তিনটে কে ঘাড়ে নিয়ে ডজ করতে পরে। তবে একদম একা হয়ে গেছে। ব্রাজিলের অন্য অ্যাটাকাররা লাউ-ধনে পাতা টাইপের। আর মাঝমাঠ? থানকুনি পাতা দিয়ে শিঙ্গি মাছের ঝোল। না হোমে না যজ্ঞে। রোনাল্ডিনিহো, রোনাল্ডিনিহো, রোনাল্ডিনিহো চাইছিলো এই টিম।
  • s | ২২ জুন ২০১৪ ১১:৪০643618
  • ইরাণের জন্য গর্ব তো বটেই। স্রেফ ঠিকঠাক স্ট্রাটেজি আর আত্মবিশ্বাস থাকলে আর্জেন্টিনার মত টিমকে সাধারণের পর্যায় নামিয়ে আনা যায়, ইরান কাল করে দেখিয়েছে। কিন্তু কল্লোলদার, আর্জেন্টিনা ইরানকে আটকে দিল টাইপের দাবীটা সামান্য বাড়াবাড়ী। নীল সাদা ৭৬% বলের পোসেশন রেখেছিল। আক্রমনের পর অক্রমন করেছে কিন্তু ফিনিশিং করতে পারে নি বা ইরান পারতে দেয় নি। আর কল্লোলদা মেসির গোলটা নিয়ে একটা শব্দ খরচ করল না দেখে খুব আশ্চর্য হলাম। কি ভয়ংকর রকম অ্যাকুরেসি থাকলে ৭-৮ গজ স্পেস থেকে ওরকম একটা সোয়ার্ভিং শট মারা যায় যেটা তেকাঠির একটা কোনের ১ ফুটের মধ্যে দিয়ে গোলে ঢোকে, জাস্ট ভাবুন। কম্পুতে গেমসে অ্যাঙ্গেল, স্পীড, সুইং এসব সেট করে শট খেল্লেও ও জিনিস বার দশেকে চেষ্টার আগে করা যাবে না।
    তবে জার্মানি ঘানাকে আটকে দিল এটাতে ফুল ক। জর্মানির আর তার সমর্থকদের থোঁতা মুখ হন কাল রাতে ভোঁতা করে দিয়েছে।
  • s | ২২ জুন ২০১৪ ১১:৪৪643619
  • ভগবান কাল বান্ধবীর কাঁধ জড়িয়ে ধরে মাঠে খেলা দেখছিল। অনেকটা রোগা হয়েছে, চেহারাটাও ভাল লাগলো না। তবে আজকেও যদি ভগবান মাঠে নামে......
  • b | ২২ জুন ২০১৪ ১১:৪৬643620
  • ও কল্লোলদা, ভাস্কর ধরতে পারতো ঠিকই, কিন্তু তারপরে মোমেন্টামের চোটে বলশুদ্ধু যে গোলে ঢুকে যেতো সেটা তো বললেন না?
  • কল্লোল | ২২ জুন ২০১৪ ১১:৫১643621
  • অ্যাক্যুরেসি? না ভাই মানতে পারলাম না। যে, বক্সের মাথা থেকে ফ্রি কিক তেকাঠিতে রাখতে পরে না, তার অ্যাক্যুরেসি নিয়ে আমি খুব একটা ইয়ে নই।

    মারাদোনা মারাদোনাই। ওর সাথে তুলনা হয় পেলে, ডি স্তিফানো বা জর্জ বেস্টের। এর আন্য গ্রহের।
  • lcm | ২২ জুন ২০১৪ ১১:৫৭643622
  • মেসি অধুনাকালের সেরা ড্রিবলার। একটানে সাত-আট জনকে কাটিয়ে বেরিয়ে গেছে অনেকবার, এর সঙ্গে পাশে নেইমার বা অন্য কেউ আছে কিনা তার কুনো সম্পর্ক নাই, একাই অবলীলায় কাটিয়ে নিয়ে বেরিয়ে গেছে।
    মেসি হেডেও অনেক গোল করেছে, ইন ফ্যাক্ট বেশ ভালো গোল আছে হেডে, ইউটিউবে একটা ভিডিও আছে বার্সার হয়ে শুধু হেডে গোটা পোনেরো গোলের।

    বিশ্বকাপে সব শিল্পী প্লেয়ার সফল হয় না - জর্জ বেস্ট হল বেস্ট এগজাম্প্‌ল, আরো উদাহারণ আছে।

    তবে হ্যাঁ -- পেলে আর মারাদোনা - বিশ্ব ফুটবলে এই দুজনের যা জায়গা, সেইখানে পৌঁছনো মেসি/নেইমার-দের পক্ষে টাফ।
  • কল্লোল | ২২ জুন ২০১৪ ১২:০০643624
  • একটু ইউটিউবে ৮২র ফাইনালে ব্রাজিলের গোল খাওয়াগুলো দেখবেন ভাই। রোসির শেষ গোলটা ছোট বক্সে শুয়ে হেড!!!!! গোলির বগলের তলা দিয়ে গোল।
    ভাষ্কর ত্থাকলে এক হাতে রোসির কান মুলে অন্য হাতে বলটা (রোসির নয়) ধরতো।

    আপনি ভাষ্করের খেলা দেখেছেন কি? হারামী দূরদর্শন তো অশিক্ষিত আর আতাক্যালার বাজার। নইলে, ইউটিউবে পাওয়া যেতো। পাঞ্জাবের সাথে কলকাতা সন্তোষের ফাইনালে, সুরজিতের গোল। হর্জিন্দারের বাঁ পা, আর ইন্দরের জায়গা নেওয়া। ভাষ্করের সেভ। যাগ্গে। লোকে আবার এদের আর্জেন্টিনায় নিয়ে যেতে চাইবে।
  • lcm | ২২ জুন ২০১৪ ১২:০৬643626
  • *উইকনেস ছিল না তা নয়।
  • lcm | ২২ জুন ২০১৪ ১২:০৬643625
  • কিন্তু কল্লোলদা, ভাস্করের ভারতীয় লেভেলের গেমেও ইউকনেস ছিল না তা নয়। এক হল, দৌড়ে গিয়ে উঁচুতে লাফিয়ে বল ধরায় একটি খামতি ছিল। গোয়ার ব্রহ্মানন্দ এতে দক্ষ ছিল, অবশ্য হাইট ভাস্করের ফেভারে ছিল না।
    আর তার চেয়ে বড় দুর্বলতা ছিল, ভাস্করের গোল ছেড়ে বেরিয়ে আসার টাইমিং - বেশ কয়েকবার বিপদ ডেকে এনেছে।
    কিন্তু ভাস্করের সব ছাপিয়ে চলে যেত, রিফ্লেক্স। অবশ্য ওর গুরু তরুন বোস-ও শর্ট হাইট নিয়ে দারুণ রিফ্লেক্সে ছিল।
    যদিও, পেনাল্টি কিকে সাইকোলজির খেলায় ভাস্করের থেকে শিবাজির রেকর্ড বেটার ছিল।
  • কল্লোল | ২২ জুন ২০১৪ ১২:০৯643627
  • লসাগু। ইয়ে মনে, জার্জ বেস্ট আর ডি স্তিফানো, কোনদিন বিশ্বকাপ খেলেননি। জর্জ আয়ার্ল্যান্ডের। সে সময় আয়ার্ল্যান্ড বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। আর ডি স্তিফানোর বোধহয় নাগরিকত্ব নিয়ে কিছু ঝ্যাম ছিলো। সে স্পেনের না আর্জেনটিনার সেটা একটু বিতর্কিত ছিলো।
    জর্জ বেস্ট আমার খুব প্রিয়। মন খারাপ হলে জিলা খানের গান আর জর্জএর খেলার ইউটিউব মন ভালো করে দেয়।
  • lcm | ২২ জুন ২০১৪ ১২:১৬643628
  • ঠিক ঠিক ঠিক - জর্জ বেস্ট কোনোদিন বিশ্বকাপ খেলে নি।
  • lcm | ২২ জুন ২০১৪ ১২:৩১643629
  • তবে আজকের জার্মানি-ঘানা র খেলাটি ভারি পুষ্টিকর হইসে। দুই পক্ষের পজিটিভ প্রয়াস, নিজেদের মধ্যে চক্রাকারে টিকিটাকা পাসের বিরক্তিকর পুনরাবৃত্তি নাই, ভূমিতে পতন হইলেই যন্ত্রণায় ক্লিষ্ট হওয়ার নকল অভিনয় নাই - ভারি সুন্দর খেলা।

    এর আগে, অষ্ট্রেলিয়া-নেদার্ল্যান্ড্স এর খেলাটিও ভালো হইসিলো, নেদারল্যান্ডস অবশ্য এবার সুন্দর খ্যালতাসে, স্পেনের ম্যাচটিতেও কাঁপাইসে।

    ইতালি-ইংল্যান্ড মোটামুটি হইসে, তবে ইতালি তো - তুকিতাকিতে কম যায় না, বিচ্ছিরি স্টাইল।

    আর্জেন্টিনা-ইরান ম্যাচটিতে পারস্য একটু দেরীতে বুঝিল যে ঘাবড়াইবার কিসু নাই, উহাদের পরাজিত করা সন্ভব - কিন্তু ততক্ষনে ... তার আগে অবধি নিজেদের বক্সের কাছে বল আসিলেই দশজনে প্রতিরক্ষায়।

    এখনও অবধি, ভালো লাগসে - নেদারল্যান্ড্স আর ঘানা।
    বাজে লাগসে - স্পেন, পত্তুগাল।
  • Abhyu | ২২ জুন ২০১৪ ১২:৩৩643630
  • জর্জ আমারও খুব প্রিয়। মন খারাপ হলে জর্জএর গানের ইউটিউব মন ভালো করে দেয়। বিশ্বাস করুন।
  • কল্লোল | ২২ জুন ২০১৪ ১২:৫৩643631
  • আমার অবশ্য মাই সুইট লর্ড আর হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস ছাড়া তেমন ভালো লাগে না। হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস একটা জর্জ এরিক ক্লেপটনে আর রিঙ্গোর একসাথে আছে। ফাটাফাটি ক্রশ লিড।

    আরএকটা আছে পল এরিক আর রিঙ্গো একসাথে, সেটাও ফাটাফাটি। অসাধারণ লিড।
  • :-I | ২২ জুন ২০১৪ ১৩:০০643632
  • কল্লোল
    Date:22 Jun 2014 -- 08:17 AM
    কিন্তু আমার এখনো মনে হয়, দিদা না ঠাকুমা কি যেন নাম, ওর যায়গায় ভাষ্কর থাকলে ব্রেজিলের সর্বকালের সেরা। এই গ্রহের সর্বকালের সেরা টিম, বিশ্বকাপ পকেটে নিয়ে ঘুরতো।
    ******
    সুব্রত ভট্টাচার্য্যের স্বাভাবিক চিরকালীন আলফাল ভাটের প্রেক্ষিতে যদিও এই মজার মন্তব্যগুলো কল্লোল শুরু করেছিলেন, কিন্তু এই প্রসঙ্গে '৮২-র বিশ্বকাপ আলোচনা দুঃখের স্মৃতিগুলোকে টেনে আনলো।
    তেলে সান্তানার কোচিং-এ অবিশ্বাস্য ফুটবল খেলেছিলো ব্রেজিল। কিন্তু ওই দুটো খনি, একটা গোলে পেরেস (না দিদা নয়, দিদা এসেছে ৯০-৯৮-এর তাফারেল-এর পর কিন্তু ২০০২-এর অসামান্য মার্কোস-এর জন্য সুযোগ পায় নি)।
    দ্বিতীয় আরেক মহা খনির নাম ফরোয়ার্ডে সার্জিন্‌হো। ২-২ হওয়ার পর সান্তানার বারংবার ডিফেন্সিভ হতে উপদেশ উপেক্ষা করার ফলে রোসি-র ঐ তৃতীয় গোল, পেরেসের সৌজন্যে। কিন্তু তারপর ব্রেজিল যে ফুটবল খেলেছিলো, তাতে তৎকালীন সমস্ত মিডিয়াই লিখেছিলো, ২০২৫-এর ফুটবল দেখিয়ে গেলো ব্রেজিল। কিন্তু ঐ সার্জিন্‌হো। কয়েকশ' বল মাথায় আর পায়ে গোলের দশ ইঞ্চি থেকে দু ফুটের মধ্যে পেয়েও বাইরে কিভাবে মারলো, বিস্ময়কর। ইতালির অধিনায়ক গোলকীপার দিনো জফ্‌ বেশ কিছু ভালো সেভ করলেও সার্জিন্‌হোর মিস্‌??!! জাস্ট চোখে দেখা যায় না। কিন্তু ফরোয়ার্ডের একটা অত্যন্ত ভালো গুণ গোলের সামনে বলের কাছাকাছি পৌঁছোনোতে ছেলেটা অনেকের থেকেই আজও এগিয়ে। হয়তো এইজন্যই সান্তানা একে রেখেছিলেন। কিন্তু পৌঁছোনোই সার, তারপর ...
    প্রসঙ্গক্রমে, পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেণ্ট বলেছিলেন, পেরেস আর সার্জিন্‌হো পাকিস্তানের নাগরিক হলে উনি বিশ্বকাপের পরেই ওদের কোর্ট মার্শালের হুকুম দিতেন।
    ১৯৮২-র দল, তার কোচ সান্তনার কোচিং আর তাদের খেলা আজও ঐ দলকে ১৯৭০-এর ব্রেজিল দলের পাশেই রাখে।
    মজার জন্য ভাস্করের নাম কল্লোল করেছেন, রঞ্জন হয়তো আরেকটু পিছিয়ে সনৎ শেঠ বা ভরদ্বাজের (না, থঙ্গরাজ নয়) নাম করবেন।
  • cb | ২২ জুন ২০১৪ ১৫:৩২643633
  • হে হে, ফেবুতে দেখলাম দাবি করেছে, মেসির মধ্যে নিশ্চয় ধোনি ভর করেছিল, লাস্ট মোমেন্টে জিতিয়ে দিল :)
  • quark | ২২ জুন ২০১৪ ১৬:৪৫643635
  • নিজেদের বক্সে বল এলে দশজনে ডিফেন্স! তা প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের এইভাবে আটকে দেওয়াও কি জলবৎ তরলং, ও মহায়? আর যে বলগুলো রূপোর দেশের গোলি ফিস্ট ক'রে বাঁচালেন সেগুলো কোন্‌ ম্যাজিকে চোখে পড়ল না? বরং শেষ পনের-কুড়ি মিনিটে অত্যধিক ডিফেন্সিভ হয়েই গোল খেল ইরান। তখন ওদের গোলি ওপরে বল দেওয়ার লোক পাচ্ছিল না, উড়িয়ে শট নিচ্ছিল। ব্রেজিল-আর্জেন্টিনার খেলা দেখছেন দেখুন, চোখে ঠুলি পড়ে নয়।
  • quark | ২২ জুন ২০১৪ ১৬:৪৬643636
  • ** ঠুলি প'রে
  • Shibir | ২২ জুন ২০১৪ ১৮:০৮643637
  • এতক্ষণ কল্লোল এর পোস্ট গুলো দেখলাম। আমার বাবাও ঠিক এরকমই বলে। যখনি মেসি রোনাল্ডদের কথা বলি তখনি কৃশানু বিকাশদের কথা শোনায়। আমি এদের খেলা কোনদিন দেখিনি তাই তুলনা করবনা। এমনকি মারাদোনা এর খেলাও দেখিনি। কিন্তু মনে হয় অতীত ভারতে এত "মহান ফুটবলার" ছিল তারাও কি সব ক্লাবকে আগে প্রাধান্য দিত ? না হলে এতদিনে ভারত একবার অন্তত ওয়ার্ল্ড কাপ জিততে পারতো এই সব "মহান ফুটবলারদের" সৌজন্যে।
    কালকে আর্জেন্টিনা আর ইরান এবং ঘানা আর জার্মানি, দুটো match দেখে মনে হলো ঘানা আর ইরানের উদেশ্য আলাদা ছিল। ঘানা যেখানে জিততে মাঠে নেমেছিল সেখানে ইরান এর আলট্রা ডিফেন্সিভ নেগেটিভ ফুটবল ছিল যে করেই হোক আর্জেন্টিনা কে গোল করা থেকে আটকাও, এরপর যদি ওদের ডিফেন্স এর ভুলে কোনো গোল পেয়ে যাই তবে সেটা বোনাস। ইরানের জেতার কোনো মানসিকতা ছিল বলে মনে হলনা। আমি অন্তত ইরানের খেলা দেখে গর্বিত বোধ করছিনা।
    পেলের সাথে মারাদোনা, মারাদোনার সাথে মেসি এই তুলনা গুলো দেখলে অদ্ভুত লাগে। ফুটবল এ অনেক বিবর্তন হয়েছে। যেহেতু প্লাটফর্ম তা এক নয় তাই তুলনাটা কি করে হয়? মেসির সাথে রোনাল্ডোর তুলনা হতে পারে তাবলে মারাদোনা !
  • T | ২২ জুন ২০১৪ ১৮:২৬643638
  • কে কবে বিশ্বকাপ জিতেছিল, সেই ভয়ে আজকাল তথাকথিত ছোটো টিম গুলো কাঁপে না। তাই নিজেদের বক্সে দশজনে ডিফেন্স করলে উল্টো
    টিমটা বিশ্বচ্যাম্পিয়ন কি প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন কিছু যায় আসে না। গাদা পায়ের জঙ্গলের ফাঁক দিয়ে বল গলানো চাপের। আর্জেন্তিনার সেরকম স্ট্রাইকার কেউ নেই যে হাফচান্স থেকে গোলে পুরে দেবে। গুছিয়ে ডিফেন্ড করাটা এরকম টিমের এগেন্সটে একদম 'জলবৎ তরল'।

    যে গুলো র‍্যামেরো সেভ করেছে চোখে পড়েছে তো। সেসব সেভ ভাস্করোচিত কিনা তা অবশ্য 'বোদ্ধা'রা বলবেন। আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলেছে, কাউন্টার অ্যাটাকের অপেক্ষায় থেকেছে, স্ট্রাটেজি হিসেবে একদম ঠিকঠাক। আর শেষ পনের কুড়ি মিনিট ইরান অত্যাধিক ডিফেন্সিভ খেলেনি মোটেই, মাঝে মাঝেই পাল্টা আক্রমণে যাচ্ছিল।

    এই আল্ট্রা ডিফেন্সিভ জিনিস ইতালি গাদা গুচ্ছের বার খেলেছে। ব্রাজিল ইতালি ফাইনালের কথা মনে করে দেখুন, ব্রাজিলকে বাজ্জোর টাইব্রেকার মিস অবধি অপেক্ষা করতে হয়েছিল। তারপর ধরুন ইউরো কাপে গ্রীস।
  • quark | ২২ জুন ২০১৪ ১৮:২৮643639
  • শিবিরবাবু, বিশ্ব-ফুটবলে আর্জেন্তিনা, ইউএসএ, ঘানা আর ইরানের র‌্যাঙ্ক যথাক্রমে ৫, ১৩, ৩৭, ৪৩।
  • T | ২২ জুন ২০১৪ ১৮:৩৮643640
  • তো?
  • + | ২২ জুন ২০১৪ ২০:৪৬643641
  • হার্জেন্তিনার সেরকম স্ট্রাইকার কেউ নেই যে হাফচান্স থেকে গোলে পুরে দেবে।

    বাকি অনেক কথা পড়িনি। সময় নেই। এটা পড়লাম

    আগুয়েরো-লাভেজ্জি-মেসি-হিগুয়াইন

    এরা যদি এই লেভেলের না হয় তো কি পেলে-মারাদোনা-রোনাল্ডো (বড়) কে আনতে হবে?
  • Shibir | ২২ জুন ২০১৪ ২১:০৭643642
  • আমি জানতাম ইতালির প্রসঙ্গটা আসবে। কিন্তু আমার কখনো মনে হয়নি ইতালির ডিফেন্সিভ ফুটবল আর কালকের ইরানের ডিফেন্সিভ ফুটবল এক ঘরানার। quark বাবু T এর মত আমার প্রশ্ন।
  • ranjan roy | ২২ জুন ২০১৪ ২১:৩৭643643
  • ফুটবলের অনেক কিছু বদলেছে, বদলাবে। কিন্তু মূল ব্যাপারগুলো রং বদলালেও একই থাকবে।
    যেমন, ট্র্যাপিং-পাসিং-শ্যুটিং। যেমন ড্রিবল, বিপক্ষের ব্যুহভেদ করার দক্ষতা। আর শেষকথা অবশ্যই গোল করা বা করানোর ক্ষমতা।
    আর হ্যাঁ, মাঠের সাইজ,, গোলপোস্টের মাপ, একটি দলে প্লেয়ারের সংখ্যা-- সব অপরিবর্তিত। বদলেছে বদলাবে রণনীতি-রণকৌশল।
    তবে তখন আজকের মত কড়া ট্যাকলে ফাউল দেওয়া হত না। ফলে হেলমেট ছাড়া পেস বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করার মত আজকের তুলনায় সেদিন গোটা কয়েক কড়া ট্যাকল সামলে ভেতরে ঢোকা বেশ কঠিন ছিল।
    ১৯৬৬ এ পেলেকে বুলগেরিয়া স্রেফ মেরে উড়িয়ে দিল। আজকে হলে গোটা টিমকে লালকার্ড দেখে তিরিশ মিনিটের মধ্যে বাইরে যেতে হত।ঃ)))
    তাই আজও ১৯৮৬ তে মারাদোনার খেলা অনেক আনন্দ দেয়। তবে নেইমার ও মেসির ব্যা পারে শেষ কথা বলার সময় এখনো আসেনি। এরা বেশ সৃজনশীল। আর আজকাল খেলার আগে এদের সেক্স লাইফ নিয়ে পদিপিসিগিরি বন্ধ হওয়ায় বোধ হয় ভালো হয়েছে।
    এ ব্যাপারে এক্সপার্ট কমেন্ট দেওয়ার অধিকারী অবশ্যি ইন্দো-ডাক্তার।
  • sm | ২২ জুন ২০১৪ ২১:৪০643644
  • এই বিশ্বকাপে, সেরা স্ট্রাইকার রা সব আর্জেন্টিনা টিম এ। প্রত্যেকে ক্লাব ফুটবল এর সেরা ফর্মে ছিল। যেমন মেসি ছাড়া আগুয়েরো আর হিগুএন।রিসার্ভ বেঞ্চে বসে আছে লাভেজ্জি, যাকে যেকোনো টিম প্রথম একাদশে রাখবে। এরা সব্বাই হাফ চান্স থেকে গোল করারই লোক।
    বল বাড়ানো জন্য আছে দি মারিয়া আর মাস্চেরানো। আর কি চাই। এই কম্বি আর্জেন্টিনা বাপের জন্মে পায়নি।
    আবার বলছি, ইরানের যেটা সব থেকে পসিটিভ দিক, সেটা হলো, নব্বই মিনিট ধরে দম রেখে লড়ে যাওয়া টা।
    আলট্রা ডিফেন্সিভ খেলে, কাউন্টার এটাক এ অতীতে বহু টিম করেছে। এখন ও বহু আধুনিক কোচও করে থাকে। যেমন ধরুন হোসে মরিনহ।
    এ সব ই জানা কথা।
    দেখার কথা একটা এশিয়ান বা আফ্রিকান টিম কে বিশ্বকাপ জেতার জন্য আর কয়েক টা বছর অপেক্ষা করতে হয়।

    ইন্ডিয়ান ফূত্বাল্লার, যাদের খেলা দেখেছি, যেমন সুব্রত, মনোরঞ্জন,সুরজিত, বিদেশ, গৌতম সরকার, মানাস, হাবিব, পায়াস, বাবু মানি,কৃশানু এদের কারুরই স্কিল কিন্তু খারাপ নয়। তবে স্তামিনা,পাসিং, সেট পিস এ কয়েক যোজন পিছিয়ে। সুতরাং ভারত আধুনিক ফুটবলের চেয়ে প্রায় ৫০ বছর পিছিয়ে আছে। দেখা যাক এই ইন্ডিয়ান সকার লিগ আসার পর কিছু উন্নতি হয় কিনা।
    ততদিন, আর্জেন্টিনা আর ব্রাজিল কে সাপোর্ট করেই দুধের স্বাদ ঘোলে মেটাই।
  • + | ২২ জুন ২০১৪ ২১:৫১643647
  • হার্জেন্টিনার ভগবানের ফ্রিকিক মিস নিয়ে কেউ কিছু বলেছে? আগেরদিন রোনাল্ডোর ফ্রিকিক মিস নিয়ে কত কিছু যেন শুনলাম।

    এখন অব্দি ম্যাচের দিক থেকে
    ১। ঘানা-জার্মানী
    ২। ইটালী-ইংল্যান্ড
    ৩। হল্যান্ড-অস্ট্রেলিয়া

    এই ম্যাচগুলো হু-হা হল। কিন্তু কি লাভ? কাপটাতো সেই থিয়াগো সিলভাই নিয়ে যাবে। এরা খেলছে খেলুক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন