এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৪৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৯ জানুয়ারি ২০১৫ ১৪:০০660128
  • একি, ভালো করেছে একথা কে বলল।
    নিজেদের পায়ে কুড়ুল মারা ভালো হল কবে থেকে ? অবশ্য, বোধশক্তি কমে গেলে ....
  • Du | ১৯ জানুয়ারি ২০১৫ ১৪:১১660139
  • তাই বলো, বিশ্বাসই হচ্ছিল না যে শেষ পর্য্যন্ত সিপিএম কিছু একটা ভালো করেছে বলে বলে দিচ্ছ ঃ)।
  • lcm | ১৯ জানুয়ারি ২০১৫ ১৪:২৩660150
  • সিপিএম তো ভালো করে, এখনও।
    এই যেমন, সারদা কান্ড নিয়ে সীতারাম ইয়েচুরি-র নেতৃত্বে একটি দল দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে অনুরোধ করেছেন স্বল্প সঞ্চয় স্কিম ( পোস্ট অফিস, কিষান বিকাশ, ইন্দিরা বিকাশ) বা রাষ্ট্রীয় ব্যাংকের সেভিংস প্রকল্পগুলি নিয়ে নতুন করে ভাবতে, নইলে আবার সারদা-র মতন কান্ড হবে।
    এটা তো রাইট স্টেপ।
  • PT | ১৯ জানুয়ারি ২০১৫ ১৭:১৩660161
  • "বিধানসভায় চেয়ার ভাঙায় অপরাধ দেখতে পাওয়া, কিন্তু সরকারি সম্পত্তি (বাস/ট্রাম) পুড়িয়ে ফেলার মধ্যে মহান কর্মকীর্তি দেখতে পাওয়া ----

    এই রাজনৈতিক অন্ধত্ব, বোধবুদ্ধিহীন আনুগত্য - রাজ্য থেকে বামেদের বিদায়ের অন্যতম কারণ"

    বিধানসভার ওপরে আক্রমণ আর ট্রাম বাস পোড়ানো যাদের কাছে একই ওজনের রাজনীতি তারা যে তিনো/বিজেপি শাসিত রাজ্যে বা দেশে বাস করবে তাতে আর আশ্চর্য কি?

    ট্রাম-বাস পোড়ানোর মত বা তার চাইতেও বেশী ধ্বংসাত্বক রাজনীতি সারা ভারত জুড়েই হয়েছে। কিন্তু গনতন্ত্রের সৌধের ওপরে আক্রমণ এ পর্যন্ত মাত্র দুবার ঘটেছে। প্রথমটি ইসলামি মৌলবাদীদের পার্লামেন্ট আক্রমণ আর দ্বিতীয়টি তিনোদের বিধানসভা লন্ডভন্ড। এমনকি যারা পার্লামেন্টকে "শুয়োরের খোঁয়াড়" বলত তারাও যতদূর জানি পার্লামেন্ট তো দূরস্থান, কোন বিধানসভার দিকে তাক করেও একটা ঢিল ছোঁড়েনি।
  • Ranjan Roy | ১৯ জানুয়ারি ২০১৫ ১৭:২০660172
  • বিধানসভায় জুতো???
  • cb | ১৯ জানুয়ারি ২০১৫ ১৮:২০660183
  • রাজ্য মানবাধিকার কমিশন যে আছে সেটা বোঝা যায় না, তাই ওঁদের কাজগুলি বিকাশ ভটচাযকে করে দিতে হয়।
  • oops | ১৯ জানুয়ারি ২০১৫ ১৮:৪৪660194
  • " আগের বছর সবচেয়ে বেশী ফর্মাল সেজ অ্যাপ্রুভাল দিয়েছে চারটে রাজ্য - অন্ধ্র, মহারাষ্ট্র, টিএন আর কর্নাটক। এছাড়া এই রাজ্যগুলো, আর গুজরাট, বেশ বিজনেস ফ্রেন্ডলি আর ইনভেস্টর ফ্রেন্ডলি। এইজন্যই কি এই রাজ্যগুলোতে চাকরির সুযোগও বেশী আর কেরিয়ার প্রোগ্রেশনও বেটার?" - লক্ষনীয় এই রাজ্য গুলোতে আগের বছর বেশির ভাগ সময় ক্ষমতায় ছিল বা এখনো আছে কং(৩) বিজেপি (১) ও আম্মা (১), অর্থাত অবিজেপি দল গুলোর ও সেজ নিয়ে কোনো ছুতমার্গ তথা "পলিটিকাল কম্পাল্সন" নেই। দিদি একাই সেই দায়িত্ব নিয়েছেন ও ফল ভুগছেন
  • quark | ১৯ জানুয়ারি ২০১৫ ১৮:৪৯660205
  • ওমা সেকী! মানবাধিকার কমিশন যে জেল সংস্কার কত্তে বলেছে। আগামী দিনে মান্যিগণ্যি সৎ লোকেরা প্রায় সবাই জেলে থাকবেন কিনা!
  • quark | ১৯ জানুয়ারি ২০১৫ ১৯:০৭660216
  • ২৪ ঘন্টা নাকি দেখাচ্ছে রচপাল, মনীশ কাটছেন?
  • lcm | ১৯ জানুয়ারি ২০১৫ ২২:৩৪660239
  • বিধানসভায় চেয়ার ভাঙা = পার্লামেন্টে জঙ্গী আক্রমণ
    হা হা।
    ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিধানসভায় মারপিট, বন্দুক তো আগেও হয়েছে।

    এই অন্ধ রাজনৈতিক বোধবুদ্ধি পালন করে যে রাজ্যের মানুষ তারা যে তিনো/বিজেপি শাসিত রাজ্যে বা দেশে বাস করবে তাতে আর আশ্চর্য কি?
  • !!! | ১৯ জানুয়ারি ২০১৫ ২২:৫৯660250
  • আর আলোক্প্রাপ্ত লোকেরা বোধহয় আমেরিকায় বসে থাকবে তাই তো?
  • lcm | ১৯ জানুয়ারি ২০১৫ ২৩:৫২660261
  • নোপ। তারা ভোট দিচ্ছে - কেউ বাসুদেবকে কেউ মুনমুনকে।
  • cm | ২০ জানুয়ারি ২০১৫ ০৭:৪৫660272
  • ১) ট্রাম বাস কবে ও কেন পোড়ানো হয়?
    ২) বিধানসভা কবে ও কেন লন্ডভন্ড করা হয়?

    lcm একটু খেয়াল করাবেন। অন্য কেউ খেয়াল করালেও হবে।

    পবর সব চেয়ে বড় সমস্যা হল বাঙালি মানেই তাকে বাম সাজতে হবে। ঐ ছদ্ম বামেরা অনেকেই অতিবাম সেজে বসে আছে। তিনোর মন্ত্রী বিজেপিতে চলে গেল তবু বাম ভাঙ্গল বলে হাওয়া গরম চলছে। এসব হিজিবিজি প্রলাপে কাজ দেবে মনে হয়?
  • lcm | ২০ জানুয়ারি ২০১৫ ০৯:৩৯660294
  • বিধানসভা লন্ডভন্ডো আগে কোথাও হয় নি! যে আমি খবরে পিছিয়ে, সেই আমাকেই কিনা লিংক দিতে হচ্ছে -

    উত্তরাখন্ড ২০০৮


    বিহার


    বিহার ২০১০


    ওড়িশা ২০১১ (স্পিকারকে চেয়ার ছুঁড়ে)


    জম্মু কাশ্মীর


    ....
    ....
  • lcm | ২০ জানুয়ারি ২০১৫ ০৯:৪২660305
  • ট্রাম/বাস পোড়ানোর ঐতিহ্যঃ

    - Before independence, many trams in Kolkata were burned by local people as an act of protest against colonial rule, since the tram was viewed by many Indians as a "British" import.
    - After independence, during the 1960s many trams were burned in Kolkata for raising fares by only one paise
    - They say in Kolkata the government dare not increase the fare by even 25 paise, because the protesting Kolkattans will torch property worth Rs 25 crore. Pune, it seems, is following the same pattern for the last few years- no matter what the agitators' cause is, they go and vandalise their own public transport buses. As many as 481 buses have been damaged in various agitations and protests since 2010, which caused losses of Rs 1.75 crore to the Pune Mahanagr Parivahan Mahamandal Limited.
    ( লাস্ট প্যারা - যে কোনো প্রতিবাদেই বাস/ট্রাম পোড়ানো একটা প্যাটার্ন)

    একটু সার্চ করতেই তো ট্রাম/বাস থেকে বিধানসভা লন্ডভন্ড সব এসে গেল।
    আর এই এত বিধানসভা লন্ডভন্ডের ঘটনা পিটি জানেন না তা কি কখনও হয়।
  • adhuli | ২০ জানুয়ারি ২০১৫ ০৯:৫৮660316
  • এ কি বিবর্তন না পরিবর্তন -? সত্যি, পরিবর্তন যদি হয়ে থাকে ২০১১ -তে, সেটা শুধু বামেদের। ঘোর শাক্ত থেকে একেবারে নিরিমিষ বৈষ্ণব। এখন গণ-আন্দোলন তো দুরে থাক, নিজেদের নেতারা মার খেলেও তেনারা "মেরেছ কলসির কানা" গাইতে ব্যস্ত। কারণ বুঝতে অবশ্য বেশি কষ্ট করতে হয় না। সুতরাং ২০১৬-এ অপদার্থ মমতাকে হটাতে আমার ভোট BJP-কে।
  • lcm | ২০ জানুয়ারি ২০১৫ ১০:৩০660327
  • সিএম,
    "পবর সব চেয়ে বড় সমস্যা হল বাঙালি মানেই তাকে বাম সাজতে হবে। " -
    এই রোগ সারছে। অবশেষে বাম-ডান হুজুক কাটিয়ে ঊঠছে বাঙালি। এখন, বাবুল-দেব-রূপা দের রাজনীতি। তামিলনাড়ু, অন্ধ্র পারে, আর...
  • chi | ২০ জানুয়ারি ২০১৫ ১০:৩৮660339
  • বীরভূমে মহিলা কে পুলিশের জঙ্গলে নিয়ে গিয়ে ব্লেড দিয়ে ফালাফালা করা ও বিছুটি ঘষে অত্যাচার ! অবশ্য রাজনৈতিক রং জেনে গুরুজন নিশ্চুপ !
  • b | ২০ জানুয়ারি ২০১৫ ১১:০২660350
  • এই তো আপনি, এক গুরুজন,... বললেন!
  • ranjan roy | ২০ জানুয়ারি ২০১৫ ১১:১৬660361
  • প্রথমতঃ গুরু এখন বিজেপি, তাই বিজেপি ব্যাপক কম্প্লেন করে রাজ্যপালকে দিয়ে অ্যাকশন শুরু করেচে। গুরুতে বলে কার কি -- যাবে?
    দ্বিতীয়তঃ ব্লেড দিয়ে কাউকে ফালা ফালা? টেকনিক্যালি করা যায়?
    রিপোর্ট অনুযায়ী অভিযোগকারিণী শুধু হাতের তালুতে ব্লেডের দাগ দেখিয়েছেন!

    তার চেয়ে গুরুর উচিত নিহত কমঃ সুদীপ্ত গুপ্তের তদন্তের এবং হত্যাকারীদের শাস্তির ব্যাপারে সরব হওয়া। এই আমি হলাম। হাইকোর্ট কেসের কেউ আপ ডেট দিন।
    কি জানি কেন, এ নিয়ে অনেক গুরুজন হিনী পালন করছেন।
  • ন্যাড়া | ২০ জানুয়ারি ২০১৫ ১১:৫৫660372
  • <quote>
    Name: PT

    IP Address : 213.110.243.23 (*) Date:19 Jan 2015 -- 05:13 PM

    [snipped]

    ট্রাম-বাস পোড়ানোর মত বা তার চাইতেও বেশী ধ্বংসাত্বক রাজনীতি সারা ভারত জুড়েই হয়েছে। কিন্তু গনতন্ত্রের সৌধের ওপরে আক্রমণ এ পর্যন্ত মাত্র দুবার ঘটেছে। প্রথমটি ইসলামি মৌলবাদীদের পার্লামেন্ট আক্রমণ আর দ্বিতীয়টি তিনোদের বিধানসভা লন্ডভন্ড। এমনকি যারা পার্লামেন্টকে "শুয়োরের খোঁয়াড়" বলত তারাও যতদূর জানি পার্লামেন্ট তো দূরস্থান, কোন বিধানসভার দিকে তাক করেও একটা ঢিল ছোঁড়েনি।

    <endquote>

    "গণতন্ত্রের সৌধের ওপরে আক্রমণ" - হা হা হা হা। পিটিবাবু নির্ঘাত সকালে চুপিচুপি বাথ্রুমে ঢুকে কবিতা লেখেন! শ্রদ্ধা বেড়ে গেল।
  • adhuli | ২০ জানুয়ারি ২০১৫ ১২:০৩660383
  • রঞ্জন-দা, সুদীপ্ত গুপ্তের মৃত্যু নিশ্চয় দুক্ষজনক ঘটনা, কিন্তু অরিজিনাল বামেরা এটা নিয়ে নীরব কেন -? গুরুর কথা বাদ দিলুম, সিপিএম এর যত মিটিঙে আমেরিকার সাম্রাজ্যবাদ আর কালো হাতের গুড়ো নিয়ে ছে-- হয়, নিজেদের লোকের মৃত্যু নিয়ে এরা এ রকম নিস্পৃহ হিনী থাকে কি করে -? এদের পিঠ এতটাই বেঁকে গেছে তত্বের ভারে, এখন সোজা হয়ে দাড়ানোর ক্ষমতা নেই। কোন ভরসায় এদেরকে ভোট দেব -? মমতার অপশাসন-এর শেষ দেখতে হলে বামেদের ওপর কেন ভরসা করব -? । বরং বিজেপিকে ভোট দেব, কেন্দ্রে রাজ্যে এক দল থাকলে অন্তত কেন্দ্রের বঞ্চনার গল্প সুনতে হবে না, হয়তো কিছু অর্থনৈতিক উন্নতি হবে, হয়ত আইনের শাসন একটু ভালো হবে, আশা করতে কি দোষ -? ভুল হলে আবার পাঁচ বছর পরে দেখা যাবে।
  • SC | ২০ জানুয়ারি ২০১৫ ১২:৪১660394
  • "তারা যে তিনো/বিজেপি শাসিত রাজ্যে বা দেশে বাস করবে তাতে আর আশ্চর্য কি?"

    আমার এই ইন্টেলেকচুয়াল superiority আর হাবভাব টা দেখলে ভীষণ cute লাগে। উফ! মানুষ তো নয়, ওগুলো একদম ছাগল, যেগুলো এইসব তিন বিজেপি গায়ে গন্ধ তত্ব না বোঝা পার্টির শাসিত রাজ্যে বাস করছে। ছাগলের পেটে ঘি তো সহ্য হয় না, ঐজন্য তোরা বুঝলি না সিপিএম এর মত একটা এত তত্বওয়ালা, হোমরা চোমরা, ইয়া বড় আঁতেল দের পার্টি, যাদের মুখ্যমন্ত্রী মার্কেজ, আর সভাকবি লাকান পড়েন, তারা দয়া করে তদের মত ছাগলগুলোর দেখভালের দায়িত্ব নিয়েছিল। কিন্তু ওই, ঘটে কিছু আছে, যে সেসব বুঝবি।
    যার যা স্ট্যান্ডার্ড। তোদের মত অশিক্ষিত, তোদের জন্য ওই তিনো বিজেপি বোকা পাঁঠা পার্টিই ভালো।

    কিপিটআপ। মেজাজটাই আসল রাজা কমরেড। রাজ্যপাট নেই তো কি হয়েছে।
  • dd | ২০ জানুয়ারি ২০১৫ ১২:৫০660405
  • থিউরী নং তিন।
  • dd | ২০ জানুয়ারি ২০১৫ ১২:৫৪660416
  • মৎকৃত "সামারী" পশ্য।

    "থিউরী তিন ঃ

    শালা। সব কটা ছাগোল। ছাগোলে ভরে যাচ্ছে দুনিয়া। ওঃ। এ যেনো কামাখ্যার নব্য অবতার। পুরো দেশটাকে ব্যা ব্যা ধ্বনিতে ভর্ত্তি করে দিলো।

    চোখের সামনে লড়াকু সংবেদনশীল জনতার গায়ের ডোরাকাটা দাগ আবছা হয়ে মুছে গ্যালো, কর্কশ কাল লোমে ভরে গ্যালো তনুশ্রী।মাথায় ছোটো শিং গজালো। দিগন্তপ্রসারী হালুম ডাক ক্রমে নিবে এলো, মন্দ্র ব্যা ব্যা ধ্বনিতে চরাচর পুর্ণ হোলো।

    এই ঘাসের বধ্যভুমি,এই ছাগোলান প্রাণ - এই আমার স্বদেশ। আমার ভবিতব্য?

    খ্যাল করুন, এই থিউরীতে কোনো কারন নেই। যাস হয়ে গ্যালো। অসাড়ে। বাঘেরা ছাগোল হয়ে গ্যালো

    ইভোলিউশনের ক্ষী তাজ্জোব খ্যালারে পিসেমশাই।"
  • সিকি | ২০ জানুয়ারি ২০১৫ ১২:৫৬660427
  • খাপে খাপ, পঞ্চুর বাপ :)
  • lcm | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:০১660438
  • আকার কাছে শুনলাম পশ্চিমবঙ্গে এখন ছাগলের মাংস ৪৭৫ টাকা কিলো।
  • PT | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:২৪660451
  • ""গণতন্ত্রের সৌধের ওপরে আক্রমণ" - হা হা হা হা।"
    যেখানেই বা যেদেশেই থাকুন না কেন সেখানকার সিস্টেমের সব কিছুই চেটেপুটে খাচ্ছেন, দিব্য তার ওপরে নির্ভর করে বেঁচে আছেন আর মাঝে মাঝে কম্পুতে বিপ্লব করছেন। দ্বিচারীতা কারে কয়!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন