এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ২৬৭১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ০২ আগস্ট ২০১৫ ২৩:১০683024
  • পিএম উবাচ -সরকার পুরোনো বন্ধ কারখানার জমি অধিগ্রহন করলে ঐ কারখানার সমস্ত লায়াবিলিটি-ও করবে। সরকারের টাকায় শিল্পপতির লায়াবিলিটি পুরন কর আপনি সমর্থন করেন ?

    ক্যানো ক্যানো ক্যানো?
    রামা কৈবর্ত ও পরাণ শেখের জমি অধিগ্রহন কল্লে কি সরকার তার চাষের খরচের দরুন যে ধার দেনা হয়েছিলো, তার ভাগচাষী ও ক্ষেতমজুরদের যে পাওনা ছিলো(মানে জমির মালিকের লায়বিলিটি আরকি) সেটা দিয়ে দিতো? একটা ক্ষতিপূরণ দিতো সেটাও সরকারের ঠিক করা দামে। তো বন্ধ কারখানার জমির ক্ষেত্রেও তাইই হবে। সরকার একটা ক্ষতিপূরণ দেবে সরকারের ঠিক করা দামে। তাতে চলবে না?

    হ্যাজানো হল বুঝি?
  • কল্লোল | ০২ আগস্ট ২০১৫ ২৩:১৫683025
  • পিএম উবাচ - আপানারা সব শিল্পোন্নত রাজ্যের লোক। আপনাদের খাবার দাবার জোগার দেবর জন্য আমাদের মতো চাষাভুষো রাজ্যের দরকার তো বটেই ঃ)

    তাই তো তাই তো!! বড় অন্যায় হয়ে গেছে!!! তবে চাল-ডাল-আনাজ পাতির জোগান দেবে কারা? সেটা এট্টু বল্লে ভালো হয়। আলোকিত হই আরকি।
    এইরেঃ আশা করি হ্যাজাই নি।
  • lcm | ০২ আগস্ট ২০১৫ ২৩:২৫683027
  • রিচ ব্যাঙ্গালোর, এন্ড, পুওর কর্নাটক।
  • pi | ০২ আগস্ট ২০১৫ ২৩:২৫683026
  • আবার পড়েননি ঠিক করে। এই সরকারকে নিয়েই এ তো এখন অভিযোগ, তারা হস্তক্ষেপ করেনি, কিছুই করেনি। তাদেরকেই তো চাপ দেওয়া হচ্ছে !
  • PT | ০২ আগস্ট ২০১৫ ২৩:৪২683028
  • কার মেরুদন্ড হঠাৎ এত সোজা হয়ে গেল যে তারা এই সরকারের ওপরে কে "চাপ" সৃষ্টি করছে?

    ভারতের কৃষিজমি বনাম নাট-বল্টুর রূপকথাঃ
    India has enough land dedicated to agriculture and even if some of it is taken away for other purposes there will still be enough land left for agriculture.

    Nevertheless, there are bigger problems when it comes to Indian agriculture.

    India has more arable land than China. This, despite the fact its total area is only a little over 34 percent that of China. However, China produces more rice and wheat than India does.

    India's agricultural productivity is low compared to that of China and many other countries in the world.

    http://www.firstpost.com/business/india-enough-land-farming-bigger-issues-worry-2032327.html
  • pi | ০২ আগস্ট ২০১৫ ২৩:৫১683029
  • আপনি কী বলতে চান, একটু স্পষ্ট করে বলুন তো। এই সরকারের উপর কেউ কোনোদিন চাপ তৈরি করেনি, নাকি ? হিন্দমোটরের শ্রমিকেরা কী দাবি নিয়ে আন্দোলন করছেন, সেটা আদৌ দেখেছেন বা পড়েছেন নাকি সব কিছুকে ঘুরিয়ে ফিরিয়ে আপনার পেট বুজী ব্যাশিং এর অ্যাজেণ্ডায় ফিট না করালেই চলছে না ?

    এর আগে এটারও উত্তর দেন নি।
    বিধান রায়ের আমলে মাত্র ১ টাকার বিনিময়ে বিড়লা কর্তৃপক্ষকে ৭১৪ একর জমি কারখানা গড়ার জন্য তুলে দেওয়া হয়েছিল"
    বা-----
    "ইতিমধ্যে বিগত বামফ্রন্ট সরকারের বদান্যতায় জমির চরিত্র বদল করিয়ে ৩১৪ একর জমি বেচে ওরা ২৯৫ কোটি টাকা পেয়েছে"

    এগুলো ঠিক কীভাবে আপনার কথানুযায়ী অর্থহীন বাক্যবিন্যাস 'একটু বুঝিয়ে দেবেন ?
  • lcm | ০৩ আগস্ট ২০১৫ ০০:০০683030
  • ঠিক। ফসলের আন্ডার প্রোডাকশন প্রবলেম না, আসল সমস্যাটা এই আর্টিক্‌ল-এ বলেছে -
    ... huge issue is that for nearly 58 percent of India's population (as per India Brand Equity Foundation) agriculture is a primary source of livelihood. But agriculture accounts only 14 percent of the GDP...
  • PT | ০৩ আগস্ট ২০১৫ ০০:০২683031
  • এই সরকারের ওপরে গত চার বছরে আন্দোলন করে "চাপ" সৃষ্টি করা হয়েছে এসব রূপকথা বলে টইটাকে বিপথগামী নাই বা করলেন।

    আর ২০১৫ সালে বসে ১৯৫৩ সালের অর্থনীতি নিয়ে আলোচনা করে চট-জলদি সিদ্ধান্তে চলে আসার ক্ষমতা আপনার থাকতে পারে-আমার নেই!

    তবে এইসব নিয়ে ন্যাকা-ন্যাকা আবেগমথিত বাক্যবিন্যাস না করে তাহলে ভারতের ক্ষমতা কাদের হাতে গিয়েছিল আর সেই সময়ে অন্য কিছু হত কিনা সেটার মত কঠিন বিষয় নিয়ে আলোচনা হোক।

    এই সব ন্যাকা কথার সৃষ্টিকারীরাই গোটা ভারতকে বাদ দিয়ে শুধু পব-তে "পরিবর্তন" আনার চেষ্টায় লিপ্ত ছিল। কাজেই সেই সব বুজিদের প্রসঙ্গে আমার "ফিট" করা কিছু নেই।
  • pi | ০৩ আগস্ট ২০১৫ ০০:০৬683032
  • অনেক আন্দোলন হয়েছে। তবে যখন লোকে পথে নামে, তখন সুযোগ সময় থাকলেও পা না মেলালে অনেক কিছুই রূপকথা বলে মনে হয় আর কিঃ)

    আপনি নিজে কিচ্ছু করবেন না, অন্য কেউ কিছু করলে সেটাকে স্বীকার করবেন না, কারণ করলে আপনার এই পেট বুজী ( এবং এখানকার কিছু ব্যক্তি) ব্যাশিং প্র্যাক্টিসটা আর চালিয়ে যেতে পারবেন না যেঃ)
  • PT | ০৩ আগস্ট ২০১৫ ০০:১৬683034
  • বুঝলাম যে আপনি গত চার বছরে অনেক বিপ্লবের সঙ্গে যুক্ত রয়েছেন।
    কিন্তু বুজী ব্যাশিং করলে আপনার চিড়বিড় হয় কিসের জন্যে? আপনার সম্পর্কে যেহেতু প্রায় কিছুই জানিনা তাই আমার বুজির তালিকায় আপনার নাম নেই।
  • pi | ০৩ আগস্ট ২০১৫ ০০:১৭683035
  • এখানে আমাকে এবং আরো কিছু লোকজনকে আক্রমণ কিছু কম করেন নি।
  • PT | ০৩ আগস্ট ২০১৫ ০০:১৮683036
  • হে----হে------অর্ধ ইতিহাসের চর্চা আবার শুরু হল!!
  • cm | ০৩ আগস্ট ২০১৫ ০৬:৪৭683038
  • আন্দোলন যে অনেক হয়েছে তা মানতেই হবে। যেমন হোক কলরব।
  • ranjan roy | ০৩ আগস্ট ২০১৫ ১৩:২২683039
  • সরকার লীজে জমি দিয়েছে, কারখানা গড়ার জন্যে। কারখানা হল, কিছুদিন পরে লাভ হচ্ছে না বলে সেই জমি উইন্ডফল প্রফিট কামিয়ে বেচা হল। কিন্তু কথামত শ্রমিকদের বকেয়া পাওনা (মাইনে পিএফ গ্র্যাচুইটি ইত্যাদি) না চুকিয়ে মালিক লাভের পুরো টাকাটা পকেটে পুরলো।
    এখানে সরকারের কোন ভূমিকা নেই?

    অমিতবাবুকে ধন্যবাদ! একটি অবজেক্টিভ আলোচনার পরিবেশ তৈরির জন্যে।
  • sm | ০৩ আগস্ট ২০১৫ ২৩:৫৮683040
  • PM, যে কেন এরকম বালখিল্যের মতন তর্ক করছেন কে জানে? নিজেই বলছেন প্রত্যেক কারখানার জন্য কেস টু কেস বিচার করতে, আবার একই কথা রিপিট করে চলেছেন; আমরা কেন আর একটা বন্ধ কারখানা নিতে পারছিনা।
    নিজেই দেখতে পেলেন HM, কারখানার জমি বেচার অনুমতি সরকার বিড়লাদের দিয়েছে। অর্থাত সরকার চাইলে পারে।
    ধরা যাক জেসপ বা ডানলপ বা গঙ্গার ধারে জুটমিল গুলো। এগুলোর জমির দাম হাজার হাজার কোটি টাকা।
    সরকার যদি চায়, এইসব কারখানার অব্যবহৃত,জমি বিক্রি করে শ্রমিক ও কর্মচারীদের সমস্ত লায়াবিলিটি মিটিয়েও কারখানার উন্নতি কল্পে বেশ কয়েকশ কোটি টাকা ঢালতে পারে।
    এমন ও হতে পারে শহরের মধ্যে কারখানা ( যেমন জেসপ) পুরো তুলে দিয়ে শহরতলি তে নতুন কারখানা চালু করতে পারে।
    আপনাদের পব্লেম শুনে মনে হলো, আপনাদের কারখানার মালিক কোনরকম শ্রমিক পাওনা গন্ডা না মিটিয়েই আর একটি কারখানা অধিগ্রহণ করতে চাইছেন। অনেকটা মামা বাড়ির আবদার এর মতন।
  • lcm | ০৪ আগস্ট ২০১৫ ০৮:২২683041
  • প্রাইভেট কর্পোরেশন চালু কারখানা বন্ধ করে দিয়ে অন্য কোথাও সরিয়ে নিতে পারে, বা, বন্ধ করে দিতে পারে। কর্মীদের বকেয়া পয়সা না দিলে, কর্মীরা মামলা ঠুকে পয়সা বের করতে পারে, কারখানা চালু অবস্থায়ও মামলা ঠুকতে পারে। কিন্তু, কোনো কোম্পানী যদি পাততাড়ি গোটায় সেক্ষেত্রে সরকারের ভূমিকা কি? যতক্ষণ না সেই কোম্পানী কোনো সরকারি আইন ভঙ্গ করছে ততক্ষণ সরকার কি করতে পারে?
  • sm | ০৪ আগস্ট ২০১৫ ০৯:৩৭683042
  • কারখানা বন্ধ থাকলে; কর্মীদের পাওনা গন্ডা না মেটাতে পারলে, সরকার টেক ওভার করতে পারে। কারখানার জমি ও সম্পদ বেচে, কর্মীদের পাওনা গন্ডা মিটিয়ে দিতে পারে। মালিক পক্ষ ঋণ নিয়ে থাকলে, ব্যান্কও সেই টাকার দাবিদার হবে।
  • lcm | ০৪ আগস্ট ২০১৫ ০৯:৪৩683043
  • হিন্দমোটর্‌স কি কর্মীদের পাওনা মেটায় নি? মানে এই প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুয়িটি, কর্মদিনের বকেয়া মাইনে - ইত্যাদি।
  • lcm | ০৪ আগস্ট ২০১৫ ০৯:৫৫683045
  • এসব না মেটালে, কোর্টে মামলা ঠোকা যায় - কিন্তু টেকওভার অত সহজে করা যায় কি? হিন্দমোটর্‌স-এর জমির অরিজিনাল মালিক কে?
  • কল্লোল | ০৪ আগস্ট ২০১৫ ১০:২৫683046
  • লসাগু। কতো সহজে বলে দেওয়া যায় - মামলা ঠুকুক। মামলা করতে পয়সা লাগে। এটা দেওয়ানি মামলা। ধারনা আছে কতো সময় লাগে এর ফয়সলা হতে? তারপর উচ্চ ও উচ্চতর আদালত। যাদের চাকরী নেই তারা এসব করবে কি দিয়ে? ইউনিয়ান? সেগুলো তো কবেই বিক্কিরি হয়ে গেছে মালিকদের কাছে। সরকার জমি অধিগ্রহণ করে সেই জমি বেচে পয়সা দিতে পারে তো। রামা কৈবর্ত, হারুন শেখের জমি তো তুড়ি মেরেই নেওয়া গেছিলো। বিড়লার জমি তো!! তাই গায়ে ব্যাথা।
  • lcm | ০৪ আগস্ট ২০১৫ ১০:২৮683047
  • কিন্তু মামলা ঠোকা ছাড়া আর কি লিগ্যাল অপশন আছে? জমির মালিক যদি সরকার না হয় তাহলে তো অধিগ্রহণে মুশকিল আছে - তাই তো, নাকি?
  • lcm | ০৪ আগস্ট ২০১৫ ১০:৩৭683048
  • সরকার কখন জমি অধিগ্রহণ করতে পারে --

    As per the Act, the union or state governments can acquire lands for its own use, hold and control, including for public sector undertakings and for "public purpose", and shall include the following purposes:

    - for strategic purposes relating to naval, military, air force, and armed forces of the Union, including central paramilitary forces or any work vital to national security or defence of India or State police, safety of the people

    - for infrastructure projects as defined under the Act;
    project for project affected families;

    - project for housing for such income groups, as may be specified from time to time by the appropriate Government;

    - project for planned development or the improvement of village sites or any site in the urban areas or provision of land for residential purposes for the weaker sections in rural and urban areas;

    - project for residential purposes to the poor or landless or to persons residing in areas affected by natural calamities, or to persons displaced or affected by reason of the implementation of any scheme undertaken by the Government, any local authority or a corporation owned or controlled by the State.

    The land can be acquired for private bodies for certain purposes:

    - for public private partnership projects, where the ownership of the land continues to vest with the Government, for public purpose as defined in the Act;
    for private companies for public purpose.

    কিন্তু বিক্রি করার জন্য সরকার জমি অধিগ্রহণ করতে পারে কি? জানি না, জিগ্গেস করছি।
  • pi | ০৪ আগস্ট ২০১৫ ১১:১১683049
  • দুটো অংশ আবার তুলে দিলাম।

    ...It isn’t as if the government has never used the Land Reforms Act in the last 30 years. In 1994-1995, finding out that at 317 factory sites illegal use of land for other purposes was going on, the government sent out notices for taking back the land. Signed by the Deputy District Magistrate, this notice said that “the government is resuming its land”. Amco on Jessore Road, Eastern Paper Mill in Dakshindari, Mohini Mill in Belgharia, and in many other cases the same thing happened...

    Workers in closed factories have remained without pay, without P.F., gratuity, pension – nothing! And yet there was a law – yes, a law – the 1950 West Bengal Factory Dismantling Act, which stated that when owners closed down factories and dismantled machines, they had to seek government permission first. Has the government ever, even once, “tried” to use this law to ensure workers got their due wages? Perhaps the Minister doesn’t know that high-rise millionaire flats, malls, and hotels are coming up on factory land, in flagrant violation of this law? The courts have clearly ordered that “if the transfer is made, all able workers have to be given employment”. Not in a single case has this ruling been used by the police to arrest or ward off promoters.
  • lcm | ০৪ আগস্ট ২০১৫ ১১:১৪683050
  • পাই,
    সরকারের জমি অধিগ্রহণের তো অনেক উদাহারণ আছে, কিন্তু তার তো একটা কারণ দেখাতে হবে - ঐ লিস্ট থেকে।

    বেশি দামে বিক্রি করবার জন্য সরকার তো জমি অধিগ্রহণ করতে পারে না - সেরকম কোনো কারণ তো ঐ লিস্টে নেই।
  • pi | ০৪ আগস্ট ২০১৫ ১১:১৮683051
  • বেশি দামে বিক্রি করার জন্য সরকারকে জমি অধিগ্রহণ করতে কে বলেছে ?
  • lcm | ০৪ আগস্ট ২০১৫ ১১:১৯683052
  • কল্লোলদা বলেছে --- "সরকার জমি অধিগ্রহণ করে সেই জমি বেচে পয়সা দিতে পারে তো।"
  • PM | ০৪ আগস্ট ২০১৫ ১১:২১683053
  • sm আমি তো তবু বালখিল্যের মতো তর্ক করছি। আপনি তর্ক করলে "খিল্য"টা লুপ্ত হয়ে যায় ঃ)।

    আমি আপাতত "খিল্য" হীন তর্ক করতে চাই না, কারন আপনি আমার পোস্ট পড়েন-ই নি।
  • কল্লোল | ০৪ আগস্ট ২০১৫ ১১:২৮683057
  • শ্রমিকদের ন্যায্য পাওনা মেটানোর জন্য সরকার কারখানার জমি অধিগ্রহণ করে বেচতে পারে কি? যদি না পারে, তো আইন পাল্টানো উচিৎ।
  • pi | ০৪ আগস্ট ২০১৫ ১১:২৮683054
  • শ্রমিকদের দাবি, ঐ জমি সরকার নিয়ে অন্য কিছু করুক।
    project for project affected families; বলে একটা বড় ক্লজ তো আছেই।
    ওঁদের আরো প্রস্তাব ছিল, হাসপাতাল বা স্কুলও করতে পারে সরকার। কিন্তু মন্ত্রী তো সেটায় না বলেছেন দেখলাম।

    কিন্তু এটাও বলেছিলেন, '““I have clearly told them that only industry can come up on land meant for industry...I am focusing on land locked in closed factories. I have asked my department to prepare a report. If I can unlock these plots, there will be no dearth for industry,” Chatterjee said.'
    তার কী হল কে বলবে !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন