এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ১০৩৭৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | ০৬ এপ্রিল ২০১৬ ২১:২৪700036
  • ব্যান্ক নয়, ইসু হল গান কন্ট্রোল। বার্ণি গান কন্ট্রোলের বিরুদ্ধে। এর কারন হিসাবে উনি বলেন আমি ভারমন্টের লোক, অর ভার্মন্টের মত ছোটো রুরাল স্টেটে সবার গান আছে। এদিকে স্যান্ডি হুকের পেরেন্ট্সরা সবাই গান ম্যানুফ্যাক্চারারদের সু করার প্ল্যান করছিল, কিন্তু কিছু একটা লিগাল ক্লজ আছে যাতে গান ম্যানুফ্যাক্চার করে যারা তাদের সু করা যায় না। বার্নি বলেছেন তিনি স্যান্ডি হুক পেরেন্ট্স দের এই উদ্যোগ সাপোর্ট করেন না। তাই কানেটিকাটের সেনেটর ক্রিস মার্ফি দাবী করেছেন তিনি প্রেসিডেন্ট হবার যোগ্য নন। এই হল গল্প। জেনেরালি ডেমোক্র্যাটিক বেস গান কন্ট্রোলের পক্ষে।
    এখনো পর্যন্ত হিলারি আর বার্ণির ডেলিগেট ডিফারেন্স ২৫০ মত। নিউ ইউর্কে ক্লোজ কম্পিটিশন হবে। মেরিল্যান্ড আর ডিসিতে হিলারি জিতবেন মোটামুটি সার্টেন। পেনসিলভ্যানিয়াতেও হিলারি ফেভারেবল। ২০০৮ এ ওবামা ঝড়ের সময়েও হিলারি পেনসিলভ্যানিয়া জিতেছিলেন। তবে ডেমোক্র্যাটদের যেহেতু উইনার টেক অল নেই, তাই প্রোপ্রোর্শনালি ডেলেগেট অ্যালোকেশনের পরে হিলারির চান্স বেশি, এখনো পর্য্ন্ত। মনে হচ্ছে সেই জুনের ক্যালিফোর্নিয়া প্রাইমারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
  • SS | ০৬ এপ্রিল ২০১৬ ২১:৩৬700037
  • এর আগে একটু আধ্টু লিখেছি। বার্ণির বেস হচ্ছে ব্লু কলার আমেরিকানরা, যারা রিসেশনের ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও গ্লোবালাইজেশনের কোপটা এদে উপরেই সব থেকে বেশি পড়েছে। তারপর আছে খানিকটা কনজারভেটিভ মানসিকতা, একজন পুরুষ একজন মহিলার থেকে বেশি ডিজায়ারেবল। আর কলেজ পড়ুয়া ইয়ং জেনেরেশন বার্ণিকে সাপোর্ট করছে, বার্নির ফ্রি পাবলিক কলেজের দাবী শুনে। ক্লিন্টন একসময় মাইনরিটি বাচ্চাদের জন্যে কাজ করেছিলেন, সেই ট্র্যাক রেকর্ড আছে, আর বিল ক্লিন্টন আফ্রিকান-আমেরিকানদের মধ্যে এখনো অত্যন্ত জনপ্রিয়। সেই লিগাসি রয়েছে। বার্নি ভার্মন্টের ইন্ডিপেন্ডেন্ট সেনেটর, যদিও বেশির ভাগ সময় ডেমোক্র্যাটদের সাথে তাল মিলিয়ে চলেন। প্রেসিডেন্ট ওবামাকে প্রচুর গালমন্দ করেছেন। এই সব মিলিয়ে মাইনরিটি, বিশেষ করে আফ্রিকান আমেরিকান দের মধ্যে হিলারি অনেক বেশি জনপ্রিয়।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১৬ ২১:৩৯700038
  • হিস্পানিকরা?
  • dc | ০৬ এপ্রিল ২০১৬ ২২:০০700039
  • SS, বুঝলাম। ধন্যবাদ।
  • SS | ০৬ এপ্রিল ২০১৬ ২২:১৪700040
  • এখনো পর্যন্ত হিস্পানিকর ক্লিন্টনকেই বেশি সাপোর্ট করেছে। অ্যারিজোনা, নেভাডা আর ফ্লোরিডা, এই তিনটে স্টেটেই হিলারি জিতেছেন। হিস্পানিকদের কাছে ইমিগ্রেশন একটা বড় ইসু, কিন্তু ওটাই একমাত্র ইসু নয়। আর হিলারি আর বার্ণি, মোটের উপর এই ইসুগুলোতে একই দিকে। তবে আমার একটা জিনিস মনে হয়, হিলারি মহিলা হবার জন্যে মানুষের সাথে আরো বেশি ইন্টিমেটলি মিশতে পারেন। যেমন বাচ্চাদের কোলে তুলে নেওয়া, প্রতি র‌্যালিতে নিয়ম করে বাচ্চাদের প্রশ্নের উত্তর দেওয়া, সিঙ্গল মাদার জন্যে বিশেষ পলিসি - এই সব অপটিকস এর জন্যে ইন জেনেরাল হিস্প্যানিক তথা অন্য মাইনরিটিদের মধ্যে বেশি জনপ্রিয় মনে হয়।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১৬ ২২:১৫700041
  • ধন্যবাদ।
  • ঈশান | ০৬ এপ্রিল ২০১৬ ২২:২৮700043
  • ওহো গান কন্ট্রোল। কিন্তু গান কন্ট্রোল নিয়ে ছড়িয়েছেন কোথায়? ওটা তো একটা স্ট্যান্ড, অনেকদিন থেকেই বলছেন, যেটা বহু মানুষ সমর্থন নাও করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে বার্নির গান পলিসি পছন্দ করিনা। কিন্তু এই স্ট্যান্ডটা ঠিকই আছে। বন্দুকের কাজই হল মানুষ মারা। বন্দুক থেকে কেন গুলি বেরোলো, আর তাতে কেন মানুষ মরল, এই প্রশ্ন তুলে বন্দুক নির্মাতাদের সু করার কোনো যৌক্তিক কারণ দেখতে পাই না। বন্দুক থেকে ঠিকঠাক গুলি না বেরোলেই বরং সু করার কথা। এটা অনেকটা হাই স্পিডে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে গাড়ি নির্মাতাদের সু করার মতো।

    গাড়ি এবং বন্দুক নির্মাতাদের গাদা দোষ। কিন্তু এইটা বোধহয় তাদের ঘাড়ে চাপানো ঠিক না।

    আর প্পনকে। বাকি সব কিছুর সঙ্গে ওবামার নীরব হাত হিলারির মাথায় আছে। হিলারি মহিলাদের ভোট কাল স্লাইট কম পেয়েছেন, ইন জেনরাল খুব বেশি পাচ্ছেন এমনও না। অথচ কালো ভোট প্রথম দিকে খুব বেশি পেয়েছেন। এতে ওবামা ফ্যাক্টর আছে বলেই আমার ধারণা। মিশিগান, ওহায়োতে চিত্রটা কিছুটা বদলেছিল। পরবর্তী ধাপে দেখা যাক কী হয়।
  • SS | ০৬ এপ্রিল ২০১৬ ২২:৪৮700044
  • ওবামার তার সেক্রেটারি অফ স্টেটকে সমর্থন করাটাই তো প্রত্যাশিত। যদিও খোলাখুলি করে নি এখনো।
    তবে কংগ্রেশনাল ব্ল্যাক ককাস হিলারিকে এন্ডোর্স করেছে। কংগ্রেসম্যান জন লুইস, যিনি সেলমা মার্চের সময় মাথায় লাঠির বাড়ি খেয়েছিলেন, তিনি বলেছেন সিভিল রাইট্স মুভমেন্টের সময় বার্নির টিকির দেখা পাওয়া যায় নি। প্যারাফ্রেজ করলাম, আসলে হি ডিড নট ওয়াকড দা ওয়াক - এরকম কিছু একটা বলেছেন।
  • দ্রি | ০৬ এপ্রিল ২০১৬ ২৩:৫৬700046
  • হিলারী কিন্তু ভীইষণ যুদ্ধবাজ।

    তবে সেটা ডোমেস্টিক ইস্যু নয়।
  • pi | ০৭ এপ্রিল ২০১৬ ০০:০৭700047
  • আগের হিলারি বনাম ওবামা ডিবেট পাওয়া যাবে ? হিলারি সেসময়ে ওবামাকে কি কি গ্রাউণ্ডে অপোজ করেছিলেন, পাওয়া যাবে ? এখন তার থেকে স্ট্যাণ্ড আলাদা ?
  • pi | ০৭ এপ্রিল ২০১৬ ০০:১৩700048
  • আর বার্নি ওবামাকে গালমন্দ করে থাকলে সেতো হিলারিও করেছেন। যদিও সে অনেক আগে। আফ্রিকান আমেরিকানরা সেগুলো তার মানে ভুলে গেছেন।
  • ঈশান | ০৭ এপ্রিল ২০১৬ ০০:১৬700049
  • যুদ্ধটা খুবই ইম্পর্ট্যান্ট। পরে লিখছি।

    হিলারি ওবামাকে সমস্ত সম্ভাব্য গ্রাউন্ডেই আক্রমন করেছিলেন। সোসাল সিকিউরিটি, হেলথ কেয়ার, ইত্যাদি প্রভৃতি। এমনকি ওবামা নাকি রেগনের রিপাবলিকান পলিসিকে সমর্থন করেছিলেন, ইরাক যুদ্ধ নিয়ে প্রথমে বিরোধিতা করেও তারপর ফান্ডিং পক্ষে ভোট দিয়ে গেছেন ভোল পল্টে ইত্যাদি প্রভৃতি।

    হেলথ কেয়ার ইত্যাদি নিয়ে এইটা শুনছিলাম। দেখুন মজা পাবেনঃ



    এই সেই হিলারি, যিনি এখন ওবামা কেয়ার বলতে পাগল। :-) এইসব কোনো ইস্যুই ওঠেনি এখনও। তবে উঠবে। অন্তত সাধারণ নির্বাচএ। বার্নির আগেই তোলা উচিত ছিল কিনা সে অবশ্য তর্কযোগ্য।
  • S | ০৭ এপ্রিল ২০১৬ ০৪:০৪700051
  • খুব ভালো অ্যাড। লোকে দেখলে কাজে দেবে। প্রায় এক মাস হয়ে গেছে, এখনো ১ মিলিয়ন ভিউও হয়নি।
  • S | ০৭ এপ্রিল ২০১৬ ০৪:১৫700052
  • anirban | ০৭ এপ্রিল ২০১৬ ০৭:১৩700054
  • বার্নি বিরোধীদের জন্য ৬টি রেসপন্স।


    বিস্তারিত পড়তে পারেন রবার্ট রাইশের ব্লগে। রাইশ, ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশনে লেবার সেক্রেটারী ছিলেন, বার্কলির প্রফেসর।

    http://robertreich.org/
  • SS | ০৯ এপ্রিল ২০১৬ ০০:১০700057
  • বার্নির এই সিভিল রাইট্স মুভমেন্টের ফটো নিয়ে কন্ট্রোভার্সি আছে। স্যান্ডার্স ক্যাম্প স্বীকার করেছে যে তারা ১০০% শিওর নয় এটা বার্নির ফটো কিনা। অনেকের ধারণা এই ছবি ইউনিভার্সিটি অফ শিকাগোর ব্রুস র‌্যাপাপোর্টের।
    রিসেন্টলি আফ্রিকান-আমেরিকান দের ক্লিন্টনকে সাপোর্ট করা নিয়ে একটা লেখা পড়লাম। মোটামুটি ঠিক্ঠাক লাগল।
    The Pragmatic Tradition of African-American Voters
    http://nymag.com/daily/intelligencer/2016/04/pragmatic-tradition-of-black-voters.html
    বিশেষ করে এই অংশটা -
    That refusal to accept the necessity of compromise in a winner-take-all two-party system (and an electorate where conservatives still outnumber liberals) is characteristic of a certain idealistic style of left-wing politics. Its conception of voting as an act of performative virtue has largely confined itself to white left-wing politics, because it is at odds with the political tradition of a community that has always viewed political compromise as a practical necessity. The expectation that a politician should agree with you on everything is the ultimate expression of privilege.
  • ঈশান | ০৯ এপ্রিল ২০১৬ ০০:২৯700059
  • কিন্তু আপনারা কি জানেন, গতকাল ফিলাডেলফিয়ায় হিলারির হয়ে প্রচার করতে গিয়ে বিল ক্লিন্টন কালোদের বিক্ষোভের সামনে পড়েছিলেন? ব্ল্যাক লাইফ ম্যাটার্স উদ্যোগ নিয়ে বিক্ষোভ দেখায়। কেস এখন খুবই গোলমেলে। কালো সমর্থন আর ওইভাবে গ্যারান্টিড না।

    এছাড়াও কাল সাউথ ডাকোটায় তেলের আন্ডারগ্রাউন্ড পাইপলাইন ফেটেছে। প্রচুর তেল লিক হয়ে কৃষিজমি ভাসিয়ে দিয়েছে। এই তেলের লাইনের বিরোধী ছিল দুনিয়ার যাবতীয় এনভায়রনমেন্টাল অ্যাটিভিস্টরা, বলাবাহুল্য বার্নিও। ওবামা এর এক্সটেনশন করতে দেননি। হিলারিকে পরিবেশবাদীরা প্রথম দিন থেকে এই নিয়ে বিক্ষোভ দেখিয়ে আসছে। হিলারির ব্যথা সব মিলিয়ে ক্রমশ বাড়ছে।

    পরিবেশবাদী বলতে মনে পড়ল। একজন পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট(হিলারিকে যারা বিক্ষোভ দেখিয়েছিলন তাদের মধ্যে একজন), বার্নির টিমের গুরুত্বপূর্ণ সদস্য, নিউ ইয়র্কেও। তাঁর নাম কার্তিক গণপতি। এটার আর কোনো সিগনিফিক্যান্স নেই। কিন্তু ভারতীয় বংশোদ্ভূতদের নিয়ে কাল কথা হচ্ছিল, আর মনে পড়ল তাই বলে রাখলাম।
  • SS | ০৯ এপ্রিল ২০১৬ ০০:৪২700060
  • এখন হিলারির থেকে বার্নি বেশি ইনসিকিওর। যার ফলে আনকোয়ালিফায়েড ইত্যাদি বলে এখন পিছু হঠতে হচ্ছে।
  • SS | ০৯ এপ্রিল ২০১৬ ০০:৪৪700061
  • আর নিউ ইয়র্কের পরেই কানেটিকাটের প্রাইমারি। আন ইসুতে সেটাও মোটামুটি ভোগে।
  • SS | ০৯ এপ্রিল ২০১৬ ০০:৪৫700062
  • গান ইসুতে।
  • bip | ০৯ এপ্রিল ২০১৬ ০২:৪৪700064
  • বার্নির কাছে স্লোগান ছাড়া আর কি আছে? ডেমোক্রাটিক ক্লোজড প্রাইমারীতে বার্নি জিতবে কি করে? সেত বরাবর ছিল ইন্ডিপেন্ডেন্ট। ডেমোক্রাট ত ছিল না? ফলে সুপার ডেলিগেটরাই বা তার দিকে যাবে কেন? ক্লিনটন প্রতিটা ডেম কংগ্রেস এবং সেনেট মেম্বারদের জন্য টাকা তুলেছেন, তাদের ভোটে ক্যাম্পেইন করেছেন-বার্নি তাদের গালাগাল দিচ্ছেন। নিট ফল হবে এই

    -প্লেজড ডেলিগেট-হিলারী ৩০০-৪৫০ আপ
    সুপার ডেলিগেট ৬০০+ আপ
  • S | ০৯ এপ্রিল ২০১৬ ০৩:২১700065
  • বার্ণী চিরকাল ডেমোক্রাটদের সাথে ককাস করেছে। আর বার্ণী তো ডেমোক্র্যাট হতেও চাইছে না - এটাই তো ওর একটা এক্স ফ্যাক্টর।

    আপনার প্লেজড ডেলিগেটস কাউন্টে গন্ডগোল আছে,
    এখন হিসাব ২১৯।
    তাছাড়া, এখনো ২০০+ সুপার ডেলিগেটস কারোর দিকে সমর্থন দেননি। অতেব ফাইনাল হিসেব হতে এখনো অনেক বাকি আছে।

    মোদ্দা কথায় হিলারির জন্য যতটা সহজ হবে ভেবেছিলাম, ততটা সহজ হয়নি। নিউ ইয়র্ক, নিউ জার্সি, আর ক্যালিফোর্নিয়ার পরেই হাতে নমিনেশন আসবে। লাস্ট ৬টা স্টেটে বার্ণী ল্যান্ড স্লাইডে জিতেছে। আর বার্ণী যদি আনেক্সেপেক্ডেলি নিউ ইংল্যান্ডের কিছু স্টেট জিতে যায় অবাক হবোনা। তা মধ্যে যদি পেনসিলভানিয়া চলে আসে, তাইলে ব্যাথা আরো বাড়বে।
  • bip | ০৯ এপ্রিল ২০১৬ ০৩:৩৫700066
  • ৪০০+ ফাইনাল কাউন্ট।
    বার্নি ডেমোক্রাট পার্টির লোক না। যদ্দুর গেছে অনেক। এবার বসে গেলেই হয়।
  • S | ০৯ এপ্রিল ২০১৬ ০৩:৩৯700069
  • এইটা আপনার ইচ্ছে নাকি ভয়?

    আর ৪০০+ কোথায় পাচ্ছেন? প্রজেকশান? সেতো গত বছর এই সময় বার্ণী ০ ছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন