এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | ১৫ মার্চ ২০১৬ ১৬:৫৫702506
  • অজ্জিতকে ধন্যবাদ--এই পোস্টটা শেয়ার করার জন্যে, ধন্যবাদ তাঁকেও যিনি লিখেছেন।
  • quark | ১৫ মার্চ ২০১৬ ১৭:০০702507
  • 'ক' থেকে 'চন্দ্রবিন্দু' সব দিয়ে গেলাম।
  • dc | ১৫ মার্চ ২০১৬ ১৭:২৯702509
  • এটা যিনি লিখেছেন তিনি কখনো সাউথ ইন্ডিয়ার কোন রাজ্যে ঘুরতে এলে কেমন শক পাবেন তাই ভাবছি :p
  • S | ১৫ মার্চ ২০১৬ ১৭:৩৩702510
  • দক্ষিনের রাজ্যে এইসব জলভাত। ওখানে নাকি কালো টাকা (ক্যাশ) গোনার আলাদা প্রফেশনাল লোক আছে। আর মহারাষ্ট্রর কথা নাহয় নাই বললাম।
  • de | ১৫ মার্চ ২০১৬ ১৯:৫৭702511
  • পোস্টটা আবেগে পরিপূর্ণ - তবে সিপিয়েম রাজত্বের শেষ পাঁচ - ছ বছর আমাদের এলাকাতে সিপিয়েম নেতাদের সম্বন্ধে যা গুছিয়ে নেবার গপ্পো শুনেছি - তার সাথে তিনোর বিশেষ তফাত নাই। সুতরাং শুধু তিনোকে দোষ দিয়ে কি হবে - সার্বিক ভাবেই একটা অবক্ষয় শুরু হয়েছিলো, তারই পরিণতি এইসব। নীচুতলার কাউন্সিলর লেভেলে যে টাকার ফ্লো - তার থেকে কোন দল আলাদা করে বাদ পড়বে কি?
  • T | ১৫ মার্চ ২০১৬ ২০:০৮702512
  • হ্যাঃ, নেতারা টাকা খায় বা ঘুষ ব্যাপারটা পশ্চিমবঙ্গে জলভাত। মানে গোটা দেশেই। এ দেখে আবার মুষড়ে পড়ার কি আছে?
  • PT | ১৫ মার্চ ২০১৬ ২০:১১702513
  • একটা মন্ত্রী, একটা সাংসদ চুরির অভিযোগে জেলে।
    আগের ভোটে নাকি প্রার্থী পিছু ২৫ লাখ দেওয়া হয়েছিল। গৌতম দেব সেটা বলার জন্য মুকুল রায় মানহানির মামলা করে। কিন্তু ১৯টা হিয়ারিংয়ের একটাতেও কোর্টে যায়নি।
    এবার ডার্টি ডজন ক্যামেরার সামনে হাত পেতে লাখ লাখ টাকা নিচ্ছে কিন্তু টিভিতে বাইট দেওয়া ছাড়া সম্ভাব্য চোরেরা ভিডিওগুলো জাল কিনা প্রমাণের বিন্দু মাত্র চেষ্টা করছে না।

    এর পরেও নিরপেক্ষতার দাবীতে "শেষ পাঁচ - ছ বছর .....সিপিয়েম নেতাদের সম্বন্ধে ..গুছিয়ে নেবার" শোনা গপ্পো হাওয়ায় ভাসাতেই হবে!!
    সেই অনুজ পান্ডের বাড়ী আবার হাওয়ায় ভাসানোর সময় হয়েছে। কিন্তু তারপরে গত সাড়ে-চার বছরে কত তাজমহল গড়ে উঠেছে তার খবর আর কে রাখে!!
  • b | ১৫ মার্চ ২০১৬ ২০:৪৪702514
  • পিটি সবাইকেই হিংস্র প্রতিপক্ষ ভাবেন ক্যানো কে জানে? অনলাইন ফোরাম বলেই কি? মুখোমুখি তক্ক করলে কি এতটাই তাচ্ছিল্য প্রকাশ পেতো, কিম্বা নিরপেক্ষ বলে কুটুস করে কামড়ানো যেতো?
  • de | ১৫ মার্চ ২০১৬ ২০:৫০702516
  • পিটিদার মন্তব্যে প্রতিক্রিয়া দেখানো বহুদিন হলো ছেড়েছি ঃ) - এর আগের পোস্টটা যখন লিখছি, তখনই গেস করেছিলাম উনি কি লিখবেন!
  • পোক্যাপেপোপুটি | ১৫ মার্চ ২০১৬ ২০:৫৪702517
  • স্লাইটলি আবেগওয়ালা পোস্ট ঠিকই। কিন্তু এখনো বেশ কিছু লোক আছে যাদের - ওই সেদিন যে বল্লাম - আদর্শ বলে একটা পোকা কামড়ায়। রাজনীতিতে একটা বেশ বড় অংশই করাপ্ট ঠিকই, ফডার স্ক্যাম, কফিন স্ক্যাম - কতই তো দেখা গেল - আর এই পোকা কামড়ানোটাও খুব খারাপ ব্যাপার হয়তো - কিন্তু ওই - কামড়ায় যে। স্কুল কলেজে রাজনীতি তুলে দাও, ছাত্রদের রাজনীতি করা উচিত নয়, ছাত্র কেন - সাধারণ মানুষের কারোরই উচিত নয় - এই ধারণাগুলোর বাইরেও কিছু লোকজন থাকে যেঃ-)
  • S | ১৫ মার্চ ২০১৬ ২০:৫৬702518
  • যে দলের নেতাদের নামে চীট ফান্ডের বিশাল পরিমান টাকা লুঠের প্রমাণ রয়েছে, সেই দলের নেতা-নেত্রীরা ৫-১০ লাখ ক্যামেরার সামনে নেওয়াতে তাদের দলীয় সমর্থকদের হঠাৎ করে বিবেক জাগ্রত হওয়ার এবং মুষড়ে পড়ার কারণটা বুঝলাম না। নাকি ভোটের ফলের চিন্তায় এমন বিষাদের অবতারণা। নেকামো ও করে লোকে।
  • dc | ১৫ মার্চ ২০১৬ ২১:০৩702519
  • সিপিয়েম রাজত্বের শেষ পাঁচ - ছ বছর না, শেষ অন্তত দশ বছর, মানে নব্বুই এর দশক থেকেই প্রোমোটারির রমরমা শুরু হয়ে গেছিল, যা এখন তিনোদের হাতে পড়ে সিন্ডিকেট হয়েছে। প্রোমোটারি করেও অনেকে অনেক গুছিয়েছে (আবাপর লিংক দিলাম না)।
  • পোক্যাপেপোপুটি | ১৫ মার্চ ২০১৬ ২১:০৮702521
  • এস একদম ঠিকঃ-)
  • | ১৫ মার্চ ২০১৬ ২১:০৮702520
  • দে, আরো অন্তত দুটো এরকম মন্তব্যের জন্য তৈরী থাকো।
  • lcm | ১৫ মার্চ ২০১৬ ২১:৩১702522
  • ফেসবুকে একজন লিখেছে --
    "...বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি এক লাখ। কলেজে লিস্টে নাম ওঠানো এক। হাসপাতালে লাইন টপকে আগে অপারেশন দেড়। সরকারি স্কুলে টিচারের চাকরি দেড়। প্রিমিয়াম লোকেশনে নতুন দোকান/বিজনেস পারমিট আড়াই। রুটে নতুন অটো নামানো হাফ। ফ্ল্যাট কিনতে গেলে ৫% ক্যাশ। ... ..."

    কোর্টের জজ-কে কোটি টাকা দিয়ে খুনের মামলায় বেকসুর খালাস - এ জিনিস দিল্লিতে যত প্রকট পশ্চিমবঙ্গে বোধহয় তত নয় এখনও। তবে পশ্চিমবঙ্গের বিচারব্যব্স্থাও ব্রাইবারির বাইরে নয়। সম্ভবও নয়।

    ঘুষ, উৎকোচ, ব্রাইবারি -- ব্লা, ব্লা --- ব্রিটিশ রাজ থেকে আছে। অ্যামাউন্টটা বেড়েছে কমেছে। আশির দশকে বাড়ি তৈরী করতে গিয়ে ইঁটের লরি পাড়ায় ঢোকাতে গেলে সিপিএম/কংগ্রেসের ছেলেদের টাকা দিতে হয়েছে।

    কেরলের একজন এই ভিডিও অপারেশন করেছেন বলছে। এতে নামি মোট ৭২ লাখ টাকা দেওয়া হয়েছে। কিন্তু এই টাকা কে দিল - তহেলকা, নাকি, সারদার রাইভ্যাল গ্রুপ। এত টাকা দিয়ে স্টিং অপারেশনই বা করায় কে। ভিডিও ফুটেজ ধরার জন্যে এত ইনভেস্টমেন্ট - কাদের ইনভেস্টমেন্ট।

    ভিডিও-তে একটা জিনিস লক্ষ্যণীয় হল যে অনায়াস সাবলীল ভঙ্গি, যেন অ্যাপ্লিকেশন বা লাইসেন্সিং ফি। ভিডিও দেখে বোঝা মুশকিল পলিটিক্যাল মেশিনারি না মাফিয়া মেশিনারি। গোপনতা, আড়াল-আবডালের কোনো ব্যাপারই নাই। টাকা গোনার চেষ্টাও নাই। দাতা যেন কন্যাদায়গ্রস্ত পিতা - প্লিজ ন্যান, নিয়ে আমার ধন্য করুন। কারো কোনো প্রশ্ন নাই। চেক নয়, যেন ক্যাশই লেনদেনের অফিসিয়াল মিডিয়াম। এবার করাপশন লিগালাইজ করলেই হয়। ট্যাক্সো চাপালেই পারে।
  • S | ১৫ মার্চ ২০১৬ ২১:৩৫702523
  • কিছুই বুঝলাম না।
  • পোক্যাপেপোপুটি | ১৫ মার্চ ২০১৬ ২১:৩৯702525
  • কৌশিক বসু তো ঘুষকে লিগ্যালাইজ করতেই বলেছিলেন। মানে প্রায় সেরকমই একটা কিছু বলেছিলেন।
  • Robu | ১৫ মার্চ ২০১৬ ২১:৩৯702524
  • চাট্টি ভা*।
  • T | ১৫ মার্চ ২০১৬ ২১:৫৭702527
  • কাল পরশু নাগাদ বর্ত্তমান পত্রিকায় শুভা দত্তের একটা হাহাকার বেরোবে আশা করি।
  • PM | ১৫ মার্চ ২০১৬ ২১:৫৮702528
  • দ র লিস্টিতে অমি আছি সিওর ঃ)
  • Sudipta | ১৫ মার্চ ২০১৬ ২২:০৪702529
  • পোক্যাযাপেপোপুটির 08:54 PM এর পোস্ট টা মনের কথা। এই নির্বাচন এত কিছুর পর-ও তিনো ছাড়া কেউ জিতবে বলে মনে হয় না। বরং বিরোধী গোষ্ঠীর আসন ভালো বাড়লে সরকারের ওপর চাপ থাকবে। এটুকুই প্রত্যাশা, এক যদি না প্রবল বিরুদ্ধ জনমতের জোয়ারে ভেসে যায় সব [provided শান্তিপূর্ণ নির্বাচন]।
    একটা কথা, লোকজন সব ব্যাপারে খামোখা অন্যকে এত দাগিয়ে দেওয়ার চেষ্টা করে কেন কে জানে! হলো-ই বা তিনো, বক্তব্য ঠিক হলে সেটা মেনে নেওয়া যাবে না কেন।
  • Arpan | ১৫ মার্চ ২০১৬ ২২:৪০702530
  • জগাই জার্মান খুঁজে খুঁজে ফেরে জানো না?

    @ব
  • PT | ১৫ মার্চ ২০১৬ ২২:৪৬702531
  • আম্মো আশা এক্কেবারেই ছেড়ে দিয়েছি যে সিপিএমকে গাল দেওয়ার কাজটি কেউ প্রমাণসহ করবে।
    সেই যে ইউনির প্রফেসরদের এখনো খুঁজে বেড়চ্ছি যারা নাকি চাগ্রী পেয়েছিল শুধু মাত্র আলিমুদ্দিনের ফেলাগ কাঁধে ঘোরার জন্য..........
    তাপ্পরে সেই ইউনির VC-দের তালিকা, যারা সেরেফ সিপিএম করার জন্যেই VC হয়েছিল, সেটার অপেক্ষাতেও এখনো আছি.......
  • T | ১৫ মার্চ ২০১৬ ২২:৫২702532
  • এদিকে দীপা দাশমুন্সি মমতার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বলে জোর খবর। পুরো জমে ক্ষীর।
  • de | ১৬ মার্চ ২০১৬ ০৮:৪৭702534
  • এই যে টিভিতে দেখালো ওমপ্রকাশ মিশ্র মিটিং কচ্চেন ভবানীপুরে -

    দীপা দাশ্মুন্সি হলে গোহারান হারবেন -ওমপ্রকাশ তবু কিছু অবাঙালী ভোট টানতে পারেন -

    সবচে' মজার হয় অবিশ্যি মমতা, দীপা আর রূপা এই ত্রিমুখী লড়াই হলে!
  • Abhyu | ১৬ মার্চ ২০১৬ ০৮:৫২702535
  • রূপার দম আছে মমতার সাথে লড়ার? দীপা তো হারবেন জেনেও লড়ছেন।
  • Manish | ১৬ মার্চ ২০১৬ ১১:২০702536
  • ভবানিপুরে তো বিজেপি candidate চ্ন্দ্র বসু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন