এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • § | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১১:৫৬387074
  • অর্পণ,

    দরজার দিকে সরসরি মুখ করে থাকা চেয়ার?

    বন্য গেস।
  • Arpan | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১১:৫৯387075
  • শমীক, বিঙ্গো। :-)
  • Arpan | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১২:০৩387076
  • শমীক, পথিক একটি প্রশ্ন করে আর দুই ভাইই তার জবাব দেয়। এই অ্যাসাম্পশানটি কি ঠিক?
  • nyara | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১২:১০387077
  • অর্পণের এটিকেটের প্রশ্নের উত্তর লোকাচার-নির্ভর। যেমন জাপানে যদি বাইরের কোম্পানির লোকরা এসে মিটিং করে, তাহলে কনফারেন্স রুমে তাদের দরজার দিকে মুখ করে বসতে দিতে হবে। কাজেই মিটিং চেয়ার যদি হোস্ট কম্পানির কেউ হয় তাহলে তার ভাগ্যে দরজামুখো চেয়ার নাও জুটতে পারে।
  • § | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১২:২৭387078
  • ডাজন্ট ম্যাটার। যে কোনও ভাইই উত্তর দিতে পারে। পথিক শুধু জানে এদের একজন সদা সত্যবাদী, একজন সদা মিথ্যাবাদী। কিন্তু কে যে কোনজন, তা জানে না।

    প্রশ্নটা এমন হবে, যাতে দুই ভাইয়েরই এক উত্তর হয়। ফলে যে কোনও একজন উত্তর দিলেই হবে।
  • Arpan | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১২:৩৩387079
  • উম্‌ম্‌ম, এইরকম হতে পারে - তোমার কী মনে হয়, তোমার ভাই গ্রীসে যাবার রাস্তা কোনটা জিগ্যেস করলে কী উত্তর দেবে?
  • § | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১২:৩৪387080
  • সঠিক উত্তর।
  • arjo | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০১:২৩387081
  • এই ক্লিশে হয়ে যাওয়াটাই থাক।

    দুটি দড়ি আছে। একপ্রান্তে আগুন লাগালে পুরোটা পুড়তে সময় লাগে এক ঘন্টা। কিন্তু এটা বলা যায় না যে অর্ধেকটা পুড়তে সময় লাগবে আধঘন্টা।

    এই দুটি দড়িতে আগুন লাগিয়ে কি করে ৪৫ মিনিট মাপা যাবে। কোনোরকম ঘড়ি ব্যবহার করা যাবে না।
  • tan | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৩০387082
  • একটা দড়ির দুপ্রান্তে আগুন দিতে হবে,আধাঘন্টা (৩০মিনিট)মাপা যাবে পুরোটা পুড়ে গেলে,যেইনা পুড়ে গেলো অমনি অন্যদড়িটার দুইপ্রান্তে আর মাঝে ফস করে দেশলাই জ্বেলে ধরিয়ে দিন,১৫ মিনিটে পুড়ে যাবে।হয়ে গেলো ৩০+১৫=৪৫মিনিট মাপা।
  • tan | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৫৯387084
  • এক তেলব্যবসায়ীর কাছে ১২ লিটার, ৯লিটার আর ৫ লিটারের তেলমাপক পাত্র আছে। খরিদ্দার এসে ৬ লিটার তেল চায়। সে ঐ ১২,৯,৫ ব্যবহার করে ৬লিটার তেল দিতে পারবে কি?
  • arjo | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০২:১৪387085
  • আরে এটায় বোধ হয় মিনিমাম কতবারে করতে পারবে কন্ডিশানটা জুড়তে হবে নইলে বেশ সোজা হয়ে যাচ্ছে।

    ১২ লিটার ভর্তি করুন।
    ৯ লিটার তুলে নিন।
    ৩ লিটার ৫ লিটারের টায় রাখুন।

    আবার রিপিট করুন।
  • RATssss | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০২:২৭387086
  • এট্টু কঠিন করে নাও, অন্য পাত্র ব্যবহার না করে ১২ লিটার টা কে সমান দুই ভাগ করুন।
    --- এটাও বেশ সোজা :-)
  • dri | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০২:৫৬387087
  • নিচের স্টেপসগুলো ফলো করুন।

    ১২ ৯ ৫
    =====
    ১২ ০ ০
    ৩ ৯ ০
    ৩ ৪ ৫
    ০ ৭ ৫
    ৫ ৭ ০
    ৫ ২ ৫
    ১০ ২ ০
    ১০ ০ ২
    ১ ৯ ২
    ১ ৬ ৫
    ৬ ৬ ০

    নাম্বার অফ স্টেপ্স আরেকটু অপটিমাইজ করা যেত কি? দেখুন দেখি।
  • arjo | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:০৪387088
  • আরে ওদিকে রিপোটিং লিখতে গিয়ে এদিকে আপডেট হয়ে গেছে দেখি।

    দ্রি রেডিলি আপনার ২,৩,৪ নং স্টেপের কোনো দরকার নেই। আরো ভেবে দেখি।
  • dri | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:০৬387089
  • হ্যাঁ, থ্যাংস। আমি খুব তাড়াহুড়োয় যেই সিকোয়েন্সটা পেলাম সেটাই লিখে দিলাম। শিওর ছিলাম অপইমাইজ্‌ড হবে। এনিওয়ে, অপটিমাইজেশনের পেছনে বসার আমার টাইম নেই আপাতত।
  • aja | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:১৯387090
  • একটা এলগোরিদম দিয়ে দেয়া যায়। কোড করতে আলসেমি লাগছে। (i,j,k) হল স্টেট, যেখানে তিনটে সংখ্যা হল ১২, ৯ আর ৫ এ তেলের পরিমান। ইনিসিয়াল স্টেট হল (১২, ০, ০)। একটা স্টেট থেকে আর একটায় যাওয়া যাবে কিনা সেটা সাবরুটিন লিখে ঠিক করা সহজ। এবারে ট্রানসিশান গ্রাফ-টাকে তৈরী করে Dijkstra's সর্টেস্ট পাথ এলগোরিদম চালিয়ে দিলেই (১২,০,০) থেকে (৬, ৬, ০) পর্যন্ত মিনিমাম কটা স্টেপ-এ হবে পাওয়া যাবে।
  • dri | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:৩৯387091
  • সুইট, অজদা! প্রবলেম ফর্মুলেশানটা খুব ভাল্লাগলো। আহা, পুরো দুনিয়াটাই যদি ডাইরেক্টেড গ্রাফ হত! ডাইকস্ট্রাকে দিয়ে সব করিয়ে নিতাম।
  • RATssss | ০৫ মার্চ ২০০৮ ০৪:৫৫387092
  • অজদার জন্য তুলে দিলাম
  • aja | ০৫ মার্চ ২০০৮ ০৫:০৩387093
  • Four honest and hard-working computer engineers are sipping coffee at Starbucks. They wish to compute their average salary. However, nobody is willing to reveal an iota of information about his/her own salary to anybody else. How do they do it?
  • aja | ০৫ মার্চ ২০০৮ ০৫:০৪387095
  • Is it possible to write a function int f(int x) in C that satisfies f(f(x)) == -x? Without globals and static variables?
  • aja | ০৫ মার্চ ২০০৮ ২২:৩৮387096
  • A mathemagician asks a volunteer to give him five cards drawn from a pack of fifty-two. He hands one card back to the volunteer and arranges the remaining four in some sequence he chooses. He then hands the sequence to a second volunteer and leaves the room. His assistant enters. The assistant asks the second volunteer to read out aloud the sequence handed to him. The assistant ponders a little and correctly announces the identity of the card held by the first volunteer. How could this be done?
  • arjo | ০৬ মার্চ ২০০৮ ০২:০৩387097
  • কে জানে শুন্যে চালালাম। লাগলে ছক্কা নয় ফক্কা।

    যেকোনো ৫ খানা কার্ডকে গিভেন কন্ডিশনে সাজানো যায় ৪xxx১ = ২৪ (৪ টে কার্ডের অর্ডার) রকম ভাবে আর প্রথমে একটা কার্ডকে বাদ দেওয়া যায় ৫c১ মানে ৫ রকম ভাবে। অতএব যেকোনো ৫ খানা কার্ডের জন্য অর্ডারিং হতে পারে ২৪x৫ = ১২০। এদিকে যে কার্ডটি পড়ে আছে সেটা ৫২ টার যেকোনো একটা। যেহেতু অর্ডারের সংখ্যা ১২০ তাই ৫২ টার প্রত্যেকটার জন্য একটা ইউনিক অর্ডার সেট করা যায়। হেল্পার কে সবকটা মাগাতে হবে।

    ভগাই জানে। ঠিক গুছিয়ে লিখতেও পারলাম না।
  • aja | ০৬ মার্চ ২০০৮ ০২:০৮387098
  • প্রায় ঠিক, শুধু একটাই প্রবলেম। কোন কার্ডটা বাদ গেছে জানার কোন উপায় নেই, কেননা সেইটেই বলতে হবে। তাই ১২০-টার হিসেব এভাবে হচ্ছেনা।
  • arjo | ০৬ মার্চ ২০০৮ ০২:১৪387099
  • মানে ম্যাজিশিয়ানও সেই কার্ডটা জানে না? ম্যাজিশিয়ান জানলে ১২০। আর না জানলে স্ট্র্যাটেজি ঠিক করবে কি করে? মানে আমি বলছি ম্যা: ৫ টা কার্ড দেখে ঠিক করবে কোনটা বাদ দেবে। ঠিক বুঝতে পারছি না।
  • aja | ০৬ মার্চ ২০০৮ ০২:১৭387100
  • ম্যাজিসিয়ান জানে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট জানেনা।
  • arjo | ০৬ মার্চ ২০০৮ ০৩:২০387101
  • হ্যাঁ তার মানে যেকোনো ৫ খানা কার্ডের জন্য

    ১। কোন কার্ডটা তুলবে সেটাও ম্যাজিশিয়ান ঠিক করছে। সেটা ৫ রকম ভাবে সম্ভব।

    ২। তারপর অর্ডারিং টা ২৪ রকমে সম্ভব।

    সব মিলিয়ে ১২০ রকম ভাবে। এবার ৫২ টা তাসে এই রকম ইউনিক কম্বিনেশান হতে পারে ৫২C৫ রকম ভাবে। মানে বিশাল। অ্যাসিস্ট্যান্ট কে সুপার কম্পিউটার নিয়ে বসতে হবে।
  • dri | ০৬ মার্চ ২০০৮ ০৩:২৮387102
  • আমার মনে হয় অত বড় ম্যাপিং মনে রাখা নয়। একটা নীট ফাংশান আছে। সেটা বার করতে হবে।

    ৫২ টার মধ্যে যে কোন পাঁচটা তুললে, একটা ইউনিক অর্ডারিং করা সম্ভব যাতে করে অন্য চারটের টার্মসে অন্যটাকে এক্সপ্রেস করা যায়। ঐ ফাংশানটা বার করতে হবে।

    সময় চাই অজদা।
  • arjo | ০৬ মার্চ ২০০৮ ০৩:৩০387103
  • আচ্ছ তাইলে ভেবে দেখি। তবে এটাও ওপেন এন্ডেড।
  • aja | ০৬ মার্চ ২০০৮ ০৩:৩১387104
  • ধর কার্ডগুলো নাম্বার দেওয়া হয়েছে ০...৫১। অ্যাসিস্ট্যান্টকে বল হল ৩,১,৪,৬। অ্যাসিস্ট্যান্ট কি উত্তর দেবে?
  • aja | ০৬ মার্চ ২০০৮ ০৩:৩২387107
  • দ্রি, একটা নীট ম্যাপিং সম্ভব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন