এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ১১২৩৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ananya | ০৭ অক্টোবর ২০১০ ২৩:১৬433684
  • Ninadi
    কোন দোকান থেকে কেনো?
  • Nina | ০৮ অক্টোবর ২০১০ ০০:০০433685
  • যে কোনও সুপার মার্কেট এখানে অ্যাকমে, শপ রাইট --স্পাইস যেখানে রাখে।
  • til | ১০ অক্টোবর ২০১০ ১৫:৪৫433686
  • এখানকার ফুলকপিতে কোন স্বাদই নেই। কচু (ফ্রোজেন), অল্প বেগুন ও বড়ি দিয়ে ঝোল রেঁধে কিন্তু মন্দ লাগে না।
    এটা কি জগা খিচুড়ী নাকি স্ট্যান্ডার্ড কোন রেসিপির আওতায় পড়ে?
    জানতে ইচ্ছা হয়।
  • jayanti | ১০ অক্টোবর ২০১০ ১৬:০৫433687
  • তিলকে লেখার জন্য অনেক ধন্যবাদ।সেই কবে জনগণের স্বার্থে টইটা তুলে দিয়েচি,আর কেউ কিনা লিখচেই না!!

    তারাপদ রায় লিখেছিলেন-জগা নামে এক পাগলকে সারাদিন চালডাল, তরকারী, যে যা দিত,দিনান্তে সে সেইসব একসাথে হাঁড়ীতে চড়িয়ে রান্না করত।তা থেকে জগা খিচুরী নামটা হয়েছে।

    আমার মনে হয় এটা তোমার নিজস্ব রেসিপি।
  • sana | ১০ অক্টোবর ২০১০ ১৯:৪৪433688
  • কচু (কচুর মুখী তো?)-বেগুন-বড়ির (কোনটা কেনেন,এখানে) ঝোল অবশ্যই স্ট্যানডার্ড রেসিপি। আমরা খুব ভালোবাসি,প্রায়-ই করি। এখানে ঐ কচুর মুখী বা গাঠী কচু তো টাটকাই পাই।
  • Nina | ১০ অক্টোবর ২০১০ ২০:৩৩433689
  • ফুলকপি কেটে নিয়ে আগে যদি মাইক্রো ওয়েভে মিনিট পাঁচ সাতেক ( একটা বড় কপি) high তে কুক করে নাও তাহলে, রাঁধলে ওটা ভেঙ্গে যায়না আর দেখতেও অনেকটা দেশের ফুলকপির তরকারির মতন হয়, খেতেও ভাল হয়।
  • til | ১১ অক্টোবর ২০১০ ০১:৪৭433690
  • জয়ন্তী ঠিকই বলেছেন, ওটা জগা খিচুড়ীই(র?)।
    এই সেদিন যেমন লাঞ্চে নিয়ে গেলাম- ফ্রীজে পড়ে থাকা সুজির হালুয়া, তার ওপর ঢেলে দিলাম প্রায় ডেট পেরোতে যাওয়া সুইট স্ট্রবেরী yoghurt। দুপুরে একট অদ্ভুত টেষ্ট লাগলো, তবে মন্দ লাগেনি খেতে!
    --
    sana, কোনটার কথা বলেছেন? বড়ি? ও তো আমরা নিজেরাই বানাই; এই তো গরম কাল এসে গেল, সারা বছরের জন্যে দিয়ে রাখি।
    কচুর মুখীই হবে, ল্যাত লেতে, arwi বলে তো লেখা থাকে। ফিজির টারো দিয়ে ইলিশ কিন্তু জমে। তারো তো কচুই, তাই না?
    --
    নিনা, কপি সেদ্ধর পদ্ধতি নোট কর লিয়া।
  • Nina | ১১ অক্টোবর ২০১০ ০৫:০৯433691
  • নারকোল-চিংড়ী
    আমার অফিসে ফিলিপিনো বন্ধুর কাছে শেখা--আমি একটু নিজের মতন করে নিয়েছি।

    চিংড়ী মাছ সাঁতলে নেবে। (নুন হলুদ মাখিয়ে শুকনো কড়ায় দেবে, জল বেরোবে যেটা সেটা শুকিয়ে নিয়ে অল্প তেল ছড়িয়ে নেড়েচেড়ে নেবে)

    একটা পাত্রে নরকোল দুধ (ক্যানের ইউজ করি আমি) ঢালো। তাতে পেঁয়াজ কুচো, অল্প রসুন কুচো, পাতলা করে আদা কুচো আর কাঁচা লঙ্কা কুচো মেশাও। আন্দাজ মত নুন ও দাও গোলাটায়।
    এবার উনুনে কড়া বসিয়ে তেল গরম করে গরম মশলা (এলাচ, লবঙ্গ দারচিনি) ফোড়ন দাও--ফোড়নের গন্ধ উঠলেই, ঐ নরকোল দুধ গোলাটা ঢেলে দাও। ফুটে উঠলে চিংড়ী দিয়ে দাও আর কিছু ফ্রেশ কারি পাতা ছিঁড়ে দাও। একটু ফুটলেই রেডি--ঘি আর লেবুর রস দিয়ে নামিয়ে নাও।
    গরম ভাতের সঙ্গে খুব ভাল লাগে।
  • sana | ১১ অক্টোবর ২০১০ ১০:০৭433692
  • ওমা তাই!!!!! আর কি দিতে হয় বড়ির ডাল বাটার মধ্যে? সত্যি দেশের বড়ির মতো হয়?
    ফিজির টারো দিয়ে ইলিশ রেসিপি চাই-ই চাই til,প্লীজ দিন রেসিপি টা।
    Nina-র নারকেল চিংড়ি -র কাছাকাছি একটা করি,তবে এটা করবই একবার ট্রাই। আর Nina ফুলকপি সেদ্ধর ট্রিক টা খুব ভালো,আমি ফুটন্ত গরম জলে দু মিনিট ভিজিয়ে রাখতাম, এবার থেকে এটাই করবো,থ্যাঙ্কু! ও, হ্যাঁ,চিংড়ি সাঁতলানোর পদ্ধতি টাও উম্‌ম্‌ম.....তেল প্রায় লাগলো ই
    না.....আজ-ই করে ফেলতে ইচ্ছে করছে!
  • til | ১১ অক্টোবর ২০১০ ১৭:২৪433694
  • sana
    ধ্যুস বড়ি দেয়া এমন আর কি। তবে কতটা বাটবেন সেটা trial and error। একটা ইমপর্ট্যান্ট কথা হলো বড়ি দেবার কাপড়। যত পুরোনো সূতীর কাপড় ততই মঙ্গল; যাতে করে lint না ওঠে বড়ির সাথে।
    আর কি অ্যাড করবেন? আমি বলবো না, এক্ষুনি জয়ন্তী হ্যাটা দেবেন। যা খুশী যোগ করুন। জিরে, লঙ্কা, হিঙ। শেষোক্ত বস্তু নাকি অপকারক! মূলো বা চালকুমড়ো বেটে দিতে পারেন।
  • jayanti | ১১ অক্টোবর ২০১০ ২৩:২০433695
  • তিল,সে কি কথা?হ্যাটা দেওয়ার কোনো প্রশ্নই নেই।আমি নিজে রান্নাবান্না পারি না বলে এই টইয়ের লেখাগুলো খুব খুব ভালোবেসে পড়ি।

    যে রেডিমেড বড়ি দিয়েও ঝোল রাঁধতে জানেনা, তার কাছে যে বড়ি দিতে জানে,সে তো গুরুদেব।
  • til | ১২ অক্টোবর ২০১০ ০১:১৯433696
  • জয়ন্তীদেবী,
    উহা পরিহাস মাত্র, উপহাস নয়। যাক, ভুল বোঝেন নাই ইহাতেই আমি কৃতার্থ; সম্প্রতি দিনকাল ভাল যাচ্ছে না আমার।
    আর আমি সেদ্ধ বাসমতী চাল কিনি পান্তাভাত খাবার নিমিত্ত। এবং অফিসেও নিয়ে যাই।
  • Nina | ১২ অক্টোবর ২০১০ ০৮:০৬433697
  • আরিব্বাস! তিলস্যার, বড়ি শুকোতে কি রোদে দাও? এখানে একজন ওভেনে করে, বলে এখানকার রোদে নাকি শুকোবেনা।
    আহা তোমার সহস্তে বানানো বড়ি খাবার বড় লোভ হচ্ছে ;-)খাওয়াইবা?
  • Nina | ১২ অক্টোবর ২০১০ ০৮:০৯433698
  • সানা, চিংড়ী সাঁতলে নিলে খুব নরম থাকে, সোজা তেলে দিয়ে ভাজলে একটু চিমড়ে হবার সম্ভাবনা।
  • sana | ১২ অক্টোবর ২০১০ ০৮:১৪433699
  • til,কিচেন টাওয়েল(ঐ গামছার মতো বস্তুটা) এর উপর হবে না? পুরানো কাপড় ই লাগলে তো আবার দেশে যাবার জন্য বসে থাকতে হবে!
    ও,হ্যাঁ,ভালো কথা,কচু-ইলিশ রেসিপি কোথায় গেলো? অবশ্য স্পেশাল হলে থাক,আর বলবো না।
  • til | ১২ অক্টোবর ২০১০ ১১:১৮433700
  • কিচেন টাওয়েলে? বড়ির সাথে সাথে সূতো ও উঠে আসবে; পাতলা পুরোনো আটপৌরে বহু ব্যবহৃত শাড়ী নেই? না থাকারই কথা। হ্যাঁ, আমরা ছেঁড়া ন্যাকড়া নিয়ে আসি ঠিক এই বড়ি দেবার জন্যেই।
  • kc | ১২ অক্টোবর ২০১০ ১১:৩৯433701
  • দুর,দুর। ওসব ন্যাকড়ার কোনও ফ্যাকড়াই রাখবেন না। বড় থালা, স্টাইরোফোমের প্লেট যা পাবেন তাতেই হব্বে। শুদু একটু সর্ষের ত্যাল বুলিয়ে নেবেন বেগুলের বোঁটা দিয়ে। ডাল বাটার সময় একটু রাঁধুনি দিতি ভুলবেননা। হ্যাপি বড়ি দেওয়া।
  • sana | ১২ অক্টোবর ২০১০ ১১:৫০433702
  • kc যে কি না,রাঁধুনি পাবো কোথায়? এখানে পাওয়া যায় না। তবে,থালার পরামর্শের জন্য ধন্যবাদ!
  • kc | ১২ অক্টোবর ২০১০ ১১:৫২433703
  • রাঁধুনি বাংলাদেশী দোকানে পাওয়া যায়। হুলিয়ে। না পেলে দেশ থেকে ফেডেক্স করিয়ে নিন।
  • sana | ১২ অক্টোবর ২০১০ ১২:৩৪433705
  • না Sir,অন্তত ব্রিসবেন এ রাঁধুনী পাওয়া যায় না। আমি অনেক খুঁজেছি বাংলাদেশী দোকানে।
  • til | ১২ অক্টোবর ২০১০ ১৬:১৬433706
  • স্টাইরোফোমের প্লেটে বা থালায় কেন হবে না, জরুর হবে! লেকিন সারা বছরের বড়ি দিতে হলে ন্যাকড়া দা জবাব নেহি! প্লাস, রোজ শুকোতে দেয়া ও বিকেলে তোলা উতনা আসানী নেহী হ্যায় জী!
    --
    নিনা,
    বড়ি ভেজ দিয়া জায়েগা, পোস্টেজ খরচ দিলেই।
  • Nina | ১২ অক্টোবর ২০১০ ২১:২৫433707
  • হে হে তিলস্যার, কলকাত্তা মে লেকে আইয়ে জনাব, হাথ হাথ টিরান্সফার হো জায়গা
    :-))

    kc রাঁধুনি আমি আমাদের এদিকে (সাউথজার্সি, ফিলডেলফিয়ায়) কোনো বাংলাদেশি দোকানে খুঁজে পাইনি--- আপনি কি নিউ ইয়র্কে পান? প্লিজ জানাবেন।

    সানা, কুকি বেক করকি? আমাদের ঝর্ণাবৌদি বেকিং শীটে বড়ি দেন :-))কি মজা, আমার শাশুড়ি বলে দিয়েছেন " আমাদের ফ্যামিলিতে বড়ি দেয়া সয়না" হে হে তাই নো চেষ্টা ( করলেও পারতাম না)
  • jayanti | ১২ অক্টোবর ২০১০ ২৩:০২433708
  • অল্পদিন হোলো এসেচি তো,সবাইকে ঠিক চিনি না,তবে চিনে নেবো।খু-উ-ব চুপি চুপি বলি আমার কেমন জানি ধারণা ছিল যে কমরেড তিল- ম্যাডাম।
    তিলস্যার, ভস্ম কইরেন না,ভুল হইসিল।তবে আবার সগ্গলডিরে কই
    " নহি দেবী,আমি সামান্যা নারী"।

  • Nina | ১২ অক্টোবর ২০১০ ২৩:০৯433709
  • হা হা হা হা জয়ন্তী, তিলস্যার এক্কেরে ম্যাম নহেন--পুরোদস্তুর স্যার! গুণি মানুষ।
    আমিও আলাপ করে নিলাম এই সুযোগে, আপনার সঙ্গে।
  • sana | ১৩ অক্টোবর ২০১০ ০৪:০৩433710
  • ও! নিনা,kc আর তোমার জন্য বড়ি দেওয়ায় আর বাধা রইলো না! এবার
    দিয়েই ফেলবো, QLD র মুখভার আর পূজো কাটলেই। til,সারাবছর তো অনেকদুর.........আগে হয় কিনা দেখি?
  • a x | ১৩ অক্টোবর ২০১০ ০৬:১১433711
  • বড়ি খুব ফেটাতে হয়না? সেটা ব্লেন্ডারে হুইপ বোতাম দিয়ে হয়ে যায়? তবে বড়ি ও রাঁধুনি উভয়ই প্রচুর পরিমাণে মজুত আছে ভাঁড়ারে। আমিও রাঁধুনি খুঁজে পাইনি এখানে।
  • mita | ১৩ অক্টোবর ২০১০ ০৭:৩৫433712
  • যতদুর জানি রাঁধুনি হলো celery seeds। কলি হয়ত confirm করতে পারবে।
  • Sharmila | ১৩ অক্টোবর ২০১০ ০৯:২৩433713
  • ভুল করে গন্ধওয়ালা আখরোট কিনে ফেলেছি। ওটা গন্ধ দুর করে ব্যবহার করা যাবে, না ফেলে দিতে হবে?
    আমি recently বাড়ীতে পনীর বানাতে শিখেছি, একদম দোকনের মত হয়, even better, কেউ চাইলে পদ্ধতি বলতে পারি।
  • til | ১৩ অক্টোবর ২০১০ ১০:২৩433714
  • গন্ধওয়ালা আখরোট মানে rancid? ফেলে দিন।
    পনীর বানাবার পদ্ধতি? শীগগির, বিলম্ব কি হেতু?
  • jayanti | ১৩ অক্টোবর ২০১০ ১১:৫০433717
  • নীনা, শুভ দুর্গাপূজা।
    হ্যাঁ,আলাপ করে আমারো খুব ভাল লাগছে।তিলস্যার গুণী মানুষ সে তো ওনার পোষ্ট পড়লেই বোঝা যাচ্ছে।সত্যি বলতে এর আগে কোনো স্যারের বড়ি দেয়াতে এমন গভীর আগ্রহ দেখিনি।বহুমুখী আগ্রহে মানুষ সমৃদ্ধ হয়ে ওঠে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন