এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | ১৩ জুন ২০১৫ ০৫:৩৭300000
  • লোল্যান্দ সিরিয়াসলি নট রি্কমেন্দেড। প্রত্যেকটা চরিত্রই খুব স্কেচি। দু পাতা পড়লেই বোঝাই যায় লেখকের নিজের উপন্যাস্যের চরিত্রের সাথেই তেমন পরিচিতি নেই। খুব দায়্সারা গোছের লেখা।
  • riddhi | ১৩ জুন ২০১৫ ০৫:৩১299999
  • ওহ!! প্রথমে বুঝতে পারিনি, এটা কি ঝুম্পার দ্য লোল্যান্ড নিয়ে আলোচনা হচ্ছে ? দুনিয়ার সবথেকে জঘন্যতম উপন্যা! পয়্সা খরচা করে কিনেছিলাম ঃ((( এত বাজে লেখা সচরাচর পড়া যায় না। নকশাল আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আগাদুম বাগদুম বেগারঠেলা কিছু একটা গুজে দিয়েছে। গুরুর টইয়ের র‌্যান্ডম স্মৃতিচারন এর থেকে অনে-এ-ক ভাল মানের।
  • | ১৩ জুন ২০১৫ ০৫:০৭299998
  • মূল নারী চরিত্রের মধ্যে উদয়ন-সুভাষের মা এবং গৌরী এই দুজনকেই আমার খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয় নি। তুলনায় বেলা চরিত্রটি অনেকবেশি বাস্তবসম্মত।

    মা চরিত্রটা কেন জানি একেবারেই দানা বাঁধে নি, ছেলেদের বড় হয়ে ওঠার সময় যার কোনো স্বরই প্রায় পেলাম না। যিনি সেলাই করে সংসারে খানিকটা সুবিধা করেন ছাড়া। পঞ্চাশের রিফিউজি বা নিম্নবিত্ত পাড়ায় এরকম মা দেখা যেত কিনা জানিনা, কোনো আত্মীয় স্বজন আসতো না,( উদয়ন মারা যাবার পর এক কাকার কথা পাওয়া যাচ্ছে,যে সুভাষকে নিতে হাওড়া স্টেশানে আসছে),এছাড়া এক আত্মীয়র কাছে জামাকাপড় বানাতে দেবার কথা আছে। -এই পরিজনহীন থাকাটা সেই সময় বাঙালি পরিবারে কতটা চালু ছিলো জানিনা..
  • Atoz | ১৩ জুন ২০১৫ ০৪:৩২299997
  • ছোটাইদি, এক্ষুণি তোমার পুরনো একটা লেখা পড়ছিলাম, উইদাউট আ প্রিফেস।
    ঃ-)
  • i | ১৩ জুন ২০১৫ ০৪:২২299996
  • লো ল্যান্ড থেকে -
    'A seventy eight year old man, wearing an undershirt and cotton pajamas, hanging from a nylon rope. The chair he'd used to secure the rope still stood in front of him. It had not been knocked over. No spasm, no final reaction, had kicked it away.
    His head was cocked to the right, the back of his neck exposed above the undershirt. The sides of his feet were touching the floor. As if he were still supported by the earth's gravity. As if all he had to do was straighten his shoulder and move on.'

    এখানে এই আটাত্তর বছরের মানুষটি কানু সান্যাল।
  • i | ১৩ জুন ২০১৫ ০২:৫৮299995
  • রঞ্জনদাকে অভিনন্দন। কলকাতায় গেলে কিনে নেব বইটি। আর দেখা হলে সই নিয়ে নেব বইতে।

    লোল্যান্ডের কটা লাইন মনে পড়েছিল অক্ষদার এমজালে পোস্ট দেখে। তাই কোট করেছিলাম। ঝুম্পা লাহিড়ীর অন্য সব লেখার মতই। অতীব সুখপাঠ্য গদ্য। এক একটা সিচুয়েশন অসম্ভব কাব্যময় ভাষায় সামলেছেন লেখক। সে সব কিছু কিছু মনে থেকেই যাবে। ঝুম্পার আগের লেখাগুলির মতই। এক একটা সিচুয়েশন যেন এক একটা ছোটো গল্প। সামগ্রিক উপন্যাস হিসেবে সব মিলিয়ে কোথাও এসে দাঁড়ায় না সম্ভবতঃ।
    কলকাতার কথা লেখেন যখন, একদম বাইরে থেকে দেখা বোঝাই যায়। চরিত্রগুলিকে যত শীঘ্র সম্ভব আমেরিকায় নিয়ে আসতে পারলে লেখক নিজেও খুব সম্ভব স্বচ্ছন্দ হন।পাঠক হিসেবে এই রকম মনে হওয়াটা লেখার পক্ষে মোটেই ভালো নয়।
    সুভাষ -উদয়ন-গৌরী -বেলার কাহিনী নক্শাল আন্দোলনের ব্যাকড্রপ সরিয়ে নিলেও বোধ হয় একই থাকত। নক্শাল আন্দোলনকে আনার দরকার ছিল না।এটা আমার মত। আমার এক বন্ধু অবশ্য তা একেবারেই মানলেন না। তর্ক হয়ে গেল এক চোট এই নিয়ে।
    তবে কানু সান্যালের আত্মহত্যার যে ফোটো কাগজে বেরিয়েছিল তা দেখে আমার যা মনে হয়েছিল -ঝুম্পা লাহিড়ী অক্ষরে অক্ষরে ঠিক তাই লিখেছেন দেখে অসম্ভব চমকে গিয়েছিলাম।

    ইতি ছোটাই
  • - | ১৩ জুন ২০১৫ ০১:৩৩299994
  • ১টা৩১ ম-এর উদ্দেশ্যে ওভারহোয়েলমড ধন্যবাদের পোকাস ঃ-)
  • - | ১৩ জুন ২০১৫ ০১:৩১299992
  • উরিব্বাওয়া!
    খুবই বড় ব্যাপার।
  • একক | ১৩ জুন ২০১৫ ০১:৩১299993
  • প্রাযপবেশন বা ওই টাইপের এর বুদ্ধি দিলে খারাপ কেন। ডিসাইনার ডেথ তো !
  • | ১৩ জুন ২০১৫ ০০:৫৮299991
  • https://en.wikipedia.org/wiki/Joyce_Meyer
    এই যে ইনি। ভারতেও যে এনার ভক্ত/শিষ্য আছে কে জানতো!
  • - | ১৩ জুন ২০১৫ ০০:৪০299990
  • কোন ধর্মগুরু? নাম কী?
  • a x | ১২ জুন ২০১৫ ২৩:৫৭299989
  • খবরটা বেশ ভয়ংকর ও ইনফ্যাক্ট খুবই দুঃখের। এবং সেই কারণেই খবর হওয়া উচিত। যে ধর্মগুরুর নাম দেখলাম, তাকে নিয়ে প্রতিবেদন লেখা উচিৎ। স্টার্ভেশন ডেথে ইনস্টিগেশন দিয়েছে কিনা, আরো এরকম ঘটনার সাথে যুক্ত কিনা।
  • - | ১২ জুন ২০১৫ ২২:৫৪299988
  • @08:39 PM সক্রেটিসের বলা কি না জানিনা, তবে গীতায় বলা আছে স্টেপ বাই স্টেপ বাসনা থেকে প্রবল ক্রোধ থেকে বুদ্ধিনাশ অবধি হয়ে থাকে। ২য় অধ্যায়, ৬২-৬৩ শ্লোক।
    dhyāyato viṣayān puḿsaḥ sańgas teṣūpajāyate
    sańgāt sañjāyate kāmaḥ kāmāt krodho ‘bhijāyate
    krodhād bhavati sammohaḥ sammohāt smṛti-vibhramaḥ
    smṛti-bhraḿśād buddhi-nāśo buddhi-nāśāt praṇaśyati
  • pi | ১২ জুন ২০১৫ ২২:৫৩299987
  • ঐ লোকটার থেকে এই খবর নিয়ে নাচানাচি করা লোকজন বেশি, না, অসুস্থ শব্দটা ব্যবহার করবো কিনা জানিনা, কী ব্যবহার করা উচিত তাও জানিনা, কিন্তু তাদের আরো বেশি আপত্তিকর মনে হচ্ছে, তাতে একমত।

    আর কোথাও সীমারেখা টানা উচিত, তাতেও।
  • potke | ১২ জুন ২০১৫ ২২:৪৮299986
  • জরুরী কিছু না, টেক কেয়ার।
  • byaang | ১২ জুন ২০১৫ ২২:৪৬299985
  • ভালো নেই। যেখানে ছিলাম, সেখানেই আছি।

    ফোন খুঁজে পেলাম। পোটকের মিসড কল দেখলাম। আজ আর এত রাতে ফোন করলাম না। কাল ফোন করব।
  • Bratin | ১২ জুন ২০১৫ ২২:৩৭299984
  • কেমন আছিস? এত দিন কোথায় ছিলিস?
  • byaang | ১২ জুন ২০১৫ ২২:৩৪299983
  • ফোনটা কোথায়, খুঁজে দেখি, দাঁড়া। খুঁজে পেলে এখানে লিখব যে পেয়েছি, তখন ফোন করিস। কাল থেকে ওটার খোঁজ করি নি।
  • byaang | ১২ জুন ২০১৫ ২২:৩২299981
  • বারে বারে কুকুরগুলোর আর মানুষের কঙ্কাল দেখাচ্ছে চ্যানেলগুলো। একবার চোখে পড়ে গেছিল দৃশ্যটা, তারপর থেকে যতবার মনে পড়ছে ছবিটা, ততবার বমি করে আসছি। এই খবরটা নিয়ে এত মাতামাতি করার কী আছে, কে জানে!
  • T | ১২ জুন ২০১৫ ২২:৩২299982
  • ব্যাঙ দি, শরীর ঠিক আছে? ফোন করব এখন ?
  • byaang | ১২ জুন ২০১৫ ২২:২৮299980
  • এদিকে এই ঘটনা নিয়ে তারানন্দ পুরোদস্তুর প্যানেল বসিয়ে দিয়েছে। রোজ ঘন্টাখানেক ধরে বিশেষজ্ঞরা নিজের নিজের মতামত উগরে দিচ্ছেন। এই ধরণের খবর পেলে আবাপ যে কেন এমন উদ্বাহু হয়ে নাচানাচি আরম্ভ করে! ঐ লোকটার থেকে এই আবাপর লোকগুলো অনেক বেশি অসুস্থ।
  • aranya | ১২ জুন ২০১৫ ২২:২৭299979
  • ব্যক্তিগত মালিকানার কাগজ, সীমা আর কে টানবে, কোর্ট-কাছারি করতে হবে
  • byaang | ১২ জুন ২০১৫ ২২:২৩299978
  • গতকাল কোন পাপে যে সন্ধ্যেবেলায় তারানন্দ খুলেছিলাম। তারপর থেকে সত্যি সত্যিই অসুস্থ হয়ে পড়েছি। সারা রাত ঘুমোতে পারি নি, ভোর রাত থেকে প্রবল জ্বর। মানসিকভাবেও অসুস্থ বোধ করছি।
  • cm | ১২ জুন ২০১৫ ২২:২০299977
  • আজকের আবাপয় শীর্ষেন্দুর লেখাও খারাপ লেগেছে।
  • cm | ১২ জুন ২০১৫ ২২:১৯299976
  • কোন খবর প্রচার করা যাবে আর কোনটা ব্যক্তিগত তার পরিষ্কার সীমারেখা থাকা উচিত।
  • aranya | ১২ জুন ২০১৫ ২২:১৮299975
  • ওঃফ, রঞ্জন-দা! কিষেণ জি-র প্রশংসা ইঃ জাস্ট গুল, মজা করছিলাম।

    মাওবাদী-দের খুনোখুনি থামাতে বলে কবিতা একটা লিখেছিলাম বটে, তবে সে কোন পদের পদ্য নয়
  • aranya | ১২ জুন ২০১৫ ২২:১৪299974
  • আমি ঠিক এটাই ভাবছিলাম - এই ভদ্রলোক কি ক্রিমিনাল, কোন অপরাধ করেছেন?

    সিক রিপোর্টিং
  • pi | ১২ জুন ২০১৫ ২২:০৯299973
  • এ আর নেওয়া যাচ্ছে না। মানে, জানিনা, আমার কীরকম অস্বস্তিকর লাগছে। ওনার 'অপরাধ'টাই বা ঠিক কী ? অপরাধ বলতে বলছি এমন কিছু যা অন্যের ক্ষতি করেছে। অস্বাভাবিকতা, অসুস্থতা নিয়ে ডাক্তার দেখুক, এভাবে ওপেন বুক কেস স্টাডি করার মানে কী ?

    এই খবরটা পড়ে আসকে বিরক্ত হয়ে গেলাম।
    http://zeenews.india.com/bengali/kolkata/psycho-in-kolkata-shakespear-sharani_128500.html
    কে কার ডায়রিতে কী লিখলো কার সাথে যৌন সম্পর্ক করলো তাই নিয়ে রসিয়ে রসিয়ে খবরের পর খবর আর তাই নিয়ে লোকের আপডেটের পর আপডেট !

    এদিকে গ্রুপে একজন লিখেছে,
    'কলকাতায় নাকি কেউ একজন তার মৃত দিদি আর মৃত পোষা কুকুরের পোঁচে যাওয়া দেহের সাথে ৬ মাস কাটিয়েছে। মৃত দেহ গুলো কে তিনি নাকি ৬ মাস ধরে খাবার খেতে দিয়েছে। সংবাদ মাধ্যম শিরোনাম করেছে " খোদ কলকাতায় সাইকো"। কিন্তু আমি ছোটবেলা থেকে দেখে আসছি বহু মানুষ মাটির বা পাথরের মূর্তি কে নিয়মিত খেতে দেয়,মূর্তি কে মশারি টাঙ্গিয়ে দেয়, শীতকালে গায়ে কম্বল দিয়ে দেয় এমন কি মূর্তি বা নেহাত গ্রানাইট পাথরের ডেলার সামনে ভ্যা ভ্যা করে কান্না কাটি করে...' :P
  • pi | ১২ জুন ২০১৫ ২১:৫১299972
  • ফিল্ডের চাপ এবং নানাপ্রকার শারীরিক উৎপাতে জেরবার হয়ে আছি। লেখা হয়নি।
    সবাইকে অনেক ধন্যবাদ। রঞ্জনদাকে অভিনন্দন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত