এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৩ জুন ২০১৫ ১৩:৪১300030
  • হায় ল্যাজ, বড়ো ল্যাজ, বিচিত্র আঁশটে বপু
    জুরাসিক যুগ হতে পথে পথে চন্ডালের বেশে
    নড়া চড়া কষ্টকর লুকোনো যায় না বড়ো দায়
    কবে এই মোটা ল্যাজ ট্রিম হবে বলো হে রিদয়।
  • san | ১৩ জুন ২০১৫ ১৩:৩৪300029
  • টি বড়ো ল্যাজ বানাবে বলেছিল না ? সেটি মনে হয় এখনও খসেনি :-D
  • T | ১৩ জুন ২০১৫ ১৩:৩১300028
  • আমার ক্লান্ত কান এক চাদ্দিকে জীবনের মলম
    খেয়ে চলি কানমলা তবুও থামেনি ভোঁতা কলম
    শশধর ধরিবে শশক আমিও লিখে যাব জল,
    মাথা নেড়ে যাবে যত ইয়েতি ও গোলাপী বাবুর দল।
  • | ১৩ জুন ২০১৫ ১৩:২৪300027
  • যা যা ভাগ ভাগ
    ভাগলি?
    না কানে দেব পাক?

    @টি
  • T | ১৩ জুন ২০১৫ ১৩:১৬300026
  • নিজে না দেখিলে আর কেই বা দেখিবে,
    হতভাগা টি শুধু কবিতাই লিখিবে,
    উইদাউট আ প্রিফেস শুনে যাই সুদূরের ডাক
    এই দুপুর দুটোয় কোথা পাব মাইসোর পাক।

    ইয়ে, ছোটাইদি কিছু মনে করবেন না।
  • T | ১৩ জুন ২০১৫ ১৩:০৮300024
  • ঐ প্পন বা ডিডিদারে জিগাও...
  • T | ১৩ জুন ২০১৫ ১৩:০৬300023
  • এটা শর্টেস্ট পোয়েম। এরপরেও যদি নম্বর না দেন তো তাহলে কিচ্ছু বলার নেই।
  • T | ১৩ জুন ২০১৫ ১৩:০৩300022
  • ইয়াআআক্‌,
    মাইসোর পাক।
  • | ১৩ জুন ২০১৫ ১৩:০০300021
  • ভাগ

    এই লুরুতে কোথায় ভাল মাইসর পাক পাবো রে?
  • T | ১৩ জুন ২০১৫ ১২:৫৯300020
  • হ্যা হ্যা হ্যা...কিসব লিখছি! এসব হচ্চে ঐ জুরাসিক ওয়ার্ল্ড দেখার ফল। ঐ ভাবে না খেলেই পারত।
  • T | ১৩ জুন ২০১৫ ১২:৫৮300019
  • দুবার করে বললে বুঝি জোর পড়ে খুব সত্যে
    যতক্ষণ না লগিন হচ্ছে না হয় দেবেন হত্যে।
  • | ১৩ জুন ২০১৫ ১২:৫৪300017
  • না না ল্যাপী পুরান নয় আমি পুরানো বলে ভাগিয়ে দিচ্ছে।
  • | ১৩ জুন ২০১৫ ১২:৫৪300018
  • না না ল্যাপী পুরান নয় আমি পুরানো বলে ভাগিয়ে দিচ্ছে।
  • T | ১৩ জুন ২০১৫ ১২:৪৭300016
  • আহা, না হয় একটু ছিঁচকে মার্কা পদ্যই লিখছি, তাতে এমন চুপ করে যাওয়ার কি আছে?
  • T | ১৩ জুন ২০১৫ ১২:৩০300015
  • ল্যাপী ও ক্যাবল বিদ্রোহ করে একটু পুরোনো বলে,
    ডিডিকে দেখে এলাম শেষে সে এক দারুণ এক্সপি
    পরের লাইনে মিলটি শালা মিলিয়েছে মহাকালে
    ফলতঃ আমার মুন্ডু খারাপ এবং পেগলে গেইচি।
  • | ১৩ জুন ২০১৫ ১২:২০300014
  • আমাকে ল্যাপী থেকে লগিন করতে দিচ্ছে না। একটু পুরানো বলে?

    গত সপ্তাহে সেশপরযন্ত ডিডিকে দেখে এলাম। দারুণ এক্সপি।
  • T | ১৩ জুন ২০১৫ ১২:১৪300013
  • বহুযুগের ওপার হতে আষাঢ় এলো দিল্লীতে
    বানভাসি? আরে না রে বাবা, কুত্তা এবং বিল্লীতে
    ফাইট হচ্চে, এরও পরে রামধনুও মুদ্রিত
    প্রাসাদগাত্রে জলের দাগে দিল্লী এখন চিত্রিত।

    খিক খিক খিক...
  • T | ১৩ জুন ২০১৫ ১২:০৪300012
  • কবিতার টইয়ে টিমদার কবিতাটা ভীষণ মনে ধরেচে। অসাধারণ।
  • kumu | ১৩ জুন ২০১৫ ১০:২৭300011
  • ছোটাই ৬ ১৮ -একমত। আমিও ঐরকম চরিত্র খুব ভালোবাসি।যাদের বেশীর ভাগটা ছায়াবৃত।
    উইদাউট আ প্রিফেস ও যাপনকাল কোথায় পাব??
  • S | ১৩ জুন ২০১৫ ১০:১৫300010
  • আমি না ব্লাডলাইন দেখতে শুরু করেছিলাম। শুনলাম খুব ভালো সিরিজ। কিন্তু আমি কিছুতেই মন বসাতে পারলাম না। অভিনয় খুব ভালো। কিন্তু কোনো চমক নেই - মানে কিছুটা দৈনন্দিন জীবনের প্রবলেম নিয়ে। যেসব মোমেন্ট গুলো আনলে থ্রিলিঙ্গ হতে পারে, সেগুলো দেখাতে ডিলে করছে। আর খুব খুব স্লো।
  • সিকি | ১৩ জুন ২০১৫ ০৭:৪৩300009
  • বহুযুগের ওপার হতে আষাঢ় এল দিল্লিতে। বিষ্টি হচ্ছে।
  • | ১৩ জুন ২০১৫ ০৬:৫১300008
  • আমরা একেঅন্যকে তুমি ই বলতাম মনে হচ্ছেঃ)

    গৌরীর মধ্যে অসম্ভব সম্ভাব্না ছিলো কিন্তু লাহিড়ী ঠিক সুবিচার করেন নি। পড়তে পড়তে বা পড়া শেষ হওয়ার পর কার্যকারণ খুঁজতে গিয়ে গৌরীকে না মনে হলো কাছের না মনে হলো দূরের-একটা দলা পাকিয়ে গেলো।
    উপন্যাসটা না শেষ করে পারলাম না, কিন্তু ঐ আর কি..
  • i | ১৩ জুন ২০১৫ ০৬:২০300007
  • এ টু জেড,
    আমারও সে পরিকল্পনা ছিল। কিন্তু যা হবার নয়, ভেবে আর কি করব!
    রিটায়ারমেন্টের পরে দেখা যাবে। ঃ)
  • i | ১৩ জুন ২০১৫ ০৬:১৮300006
  • ম,
    যাঁরা পড়েছেন লো ল্যান্ড, সকলেই প্রায় এই কথাই বলেছেন-গৌরী কে প্রহেলিকা মনে হয়েছে।
    ব্যক্তিগতভাবে আমাকে এই ধরণের চরিত্র খুব টানে-গল্পে, উপন্যাসে, বা বাস্তবে। যার আচরণের কার্য কারণ বোঝা যায় না। খুব রহস্যময় চরিত্র এমন নয় কিন্তু মূর্তিমান/ মূর্তিমতী প্রহেলিকা। সেই জন্যই আমাকে আবার গৌরী খুব টেনেছিল। বেলা কে একলা অ্যাপার্টমেন্টের ঘরে রেখে বাইরে কিছুক্ষণের জন্য বেরিয়ে আসা, ক্রমশঃ সেটাকেই রুটিন করে ফেলা-এই জায়্গাগুলো আবার আমাকে খুব টেনেছিল।
    কিন্তু উপন্যাসের শেষে গিয়ে লেখক যে গোপন কথাটি প্রকাশ করলেন এমন করে যেন এই গৌরীর প্রহেলিকার একমাত্র কারণ-সেইটা আমার ভয়ংকর খারাপ লাগল। খুব খুব খেলো।

    ম কে আপনি না তুমি বলতাম এইটা এখনও ভেবে পাই নি তাই ভাববাচ্যে পোস্ট...
    মজা লাগছে এরকম করতে।

    তবে এইবার গাত্রোত্থান করতে হয়। বেলা বাড়ছে।

    ছোটাই
  • Atoz | ১৩ জুন ২০১৫ ০৬:১৬300005
  • ছোটাইদি, "যাপনকাল" নিয়েও একই কথা।
  • Atoz | ১৩ জুন ২০১৫ ০৬:০৭300004
  • ছোটাইদি, "উইদাউট আ প্রিফেস" এর মধ্যে আসলে অনেক বড়ো সম্ভাবনা দেখতে পাই। পূর্ণাঙ্গ একটি গ্লোবাল উপন্যাসের সম্ভাবনা।
  • | ১৩ জুন ২০১৫ ০৫:৫৮300003
  • গৌরী কে সবচেয়ে বেশি প্রহেলিকার মত লেগেছে। যিনি উদয়নকে ভালোবেসে বিয়ে করলেন, তার মৃত্যুর পর সুভাষের অনুরোধে তাকে বিয়ে করে আমেরিকায় চলে এলেন, বেলার জন্ম হলো, তিনি তাকে খুব একটা ভালোবাসলেন না( সুভাষকে চিঠিতে লিখেছিলেন, তোমার কাছ থেকে যা নিয়েছি তার বিনিময়ে বেলাকে তোমাকে দিলাম) ওদের ত্যাগ করে অন্যত্র চলে গেলেন। একজন মহিলার সঙ্গে বিশেষ সম্পর্কে জড়িয়ে পড়লেন,এবং সে সম্পর্ক এমনিই ভেঙে গেলো।
    ডিভোর্স চাওয়ার পর সুভাষের সঙ্গে দেখা করতে বাড়ি ফিরে এলেন। মেয়ে আর নাতনীর সঙ্গে দেখা হল- তাদের প্রত্যাখানে বিচলিত হয়ে বহুযুগ বাদে কোলকাতা চলে গেলেন। গৌরীর চোখে নকশাল আন্দোলন বা উদয়নের ভূমিকাও খুব একটা স্পষ্ট হলো না।

    শেষ পর্যন্ত চরিত্রটা রক্তমাংসের হয়ে দাঁড়ালো নাঃ(
  • i | ১৩ জুন ২০১৫ ০৫:৫৬300002
  • প্রিয় এ টু জেড,
    লেখাটা এখন পড়লে আমার নিজের অত্যন্ত কাঁচা মনে হয়। তুমি এখন পড়ছ জেনে লজ্জা করছে। ঃ)

    এখন এলাম। আবার পরে।

    ইতি ছোটাই।
  • i | ১৩ জুন ২০১৫ ০৫:৫১300001
  • উপন্যাস হিসেবে একেবারে দাঁড়ায় নি। আর আগে যা লিখলাম, নক্শাল আন্দোলনএর প্রেক্ষাপটের দরকার ছিল না।
    তবে আমার অবশ্য একদম বাজে লেখা মনে হয় নি কখনই।। ঝুম্পা লাহিড়ীর লেখা তো এরকমই হয়। জেনেই কিনি। পড়ি। কিছু কিছু জায়্গা মনে থেকে যাবে আর বাকিটা ভুলে যাব। এরকমই হয় প্রতিবার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত