এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১৬ জুন ২০১৫ ১২:২৫300210
  • দেশবিভাগের বহু বহু আগে তো খুব বেশি দূর থেকে বৌ কি বর কোনোটাই আনবার তেমন চল ছিলো না। ভালো রাস্তা ছিলো না, বিপদসঙ্কুল পথ, দ্রুতগতি যানের অভাব, এসমস্ত ছিলো। এসব তো অস্বীকার করবার উপায় নেই। মধ্যবিত্ত ও দরিদ্রদের মধ্যে তো বেশি করে এই অসুবিধে ছিলো। খুব বড়োলোক ছাড়া বেশি দূর থেকে বর বৌ অ্যাফোর্ড করা সম্ভব হতো কি?
  • san | ১৬ জুন ২০১৫ ১২:২৪300209
  • অনেকক্ষণ ফলো করেও কিছুই না বুঝে জিগ্যেস করেছিলাম আপনারা কোথাকার লোক :-) সে কি কেচ্ছা !
  • san | ১৬ জুন ২০১৫ ১২:২২300208
  • চট্টগ্রামের ভাষা আমি একবার ট্রেনে শুনেছিলাম। একবর্ণ বুঝতে পারিনি।
  • সে | ১৬ জুন ২০১৫ ১২:২১300207
  • বাঙালঘটি রেষারেষিটা দেশবিভাগের পরেই খুব প্রকট হয়ে ওঠে। দুতরফেরই আইডেন্টিটি ক্রাইসিসের সমস্যা। এটা আগে বুঝতাম না। এখন বিদেশে বসবাস করতে করতে কিছুটা বুঝি কেন এমন হয়। থিয়োরিটিক্যালি নয়, প্র্যাক্টিক্যালি।
  • | ১৬ জুন ২০১৫ ১২:২০300205
  • কিন্তু ওদের বাড়ির বৌ গুলো কে যশোর থেকে আনার কি দরকার ছিল ঃ)
  • san | ১৬ জুন ২০১৫ ১২:২০300206
  • কি জানি, রাঢ়ী কনসেপ্ট তো বঙ্গভঙ্গের প্রচুর আগের বলেই মনে হয়।
  • san | ১৬ জুন ২০১৫ ১২:১৭300204
  • @ব্রতীনদা
  • san | ১৬ জুন ২০১৫ ১২:১৬300202
  • ক্ষি আশ্চর্য, ওঁরা পূর্ববঙ্গের লোক তা আমি কি করব ?
  • সে | ১৬ জুন ২০১৫ ১২:১৬300203
  • পাবনায় জমিদারি ছিলো জানি। সিরাজগঞ্জের এক ছেলে (যে একসময় আমার প্রচণ্ড বয়ফ্রেন্ড ছিলো) বলত, ওদের ওদিকটায় ঠাকুরপরিবারের জমিদারি ছিলো।
  • সে | ১৬ জুন ২০১৫ ১২:১৪300201
  • বাঙাল-ঘটি কনসেপ্ট তো বঙ্গভঙ্গ (১৯০৫) এর পরেই বেশি করে তৈরী হয়। আঞ্চলিক ভাষার তফাৎ, খাদ্যাভ্যাসের তফাৎ, বিভিন্ন আচারের তফাৎ (যেমন উলুধ্বনি) এসব অবশ্য আগে থেকেই ছিলো। উলুধ্বনির ব্যাপারটা সম্ভবতঃ হিন্দুদের মধ্যে আগে ছিলো না, মুসলমান সংস্কৃতি থেকে এসেছে ওটা। রবীন্দ্রনাথের গানে, বাজাও শঙ্খ হুলুরব করো বধুরা, পাচ্ছি। আবার যশোর জেলার লোকেদের মধ্যে প্রচুর ঘটি প্রভাব। সীমানা বেঁধে দিলেই তখন কালচারাল ডিফারেন্স বেশি করে চোখে পড়তে থাকে। যশোরের দিকে ভাষাও বেশ অন্যরকম। আবার নোয়াখালি চট্টগ্রামের ভাষা খোদ বাঙালদের অনেকেরই বুঝতে পারেন না। আবার কুচবিহারের দিকের ভাষায় প্রচুর বাঙাল টান।
  • | ১৬ জুন ২০১৫ ১২:০৯300200
  • স্যান বাঙাল দের টেনে খেলাচ্ছে ঃ))
  • san | ১৬ জুন ২০১৫ ১২:০৮300199
  • পার্টিশনের সঙ্গে কি সম্পর্ক ? ওঁদের জমিদারি তো পূর্ববঙ্গে ছিল, নাকি ? খুলনা বা ওরকম কোথাও অরিজিন মনে হয়। তায় ঠাকুরবাড়ির অনেক বৌ ই এসেছেন যশোর ইত্যাদি থেকে। সেখানে পিওর ঘটি রান্না কি আর হত ? :-)
  • | ১৬ জুন ২০১৫ ১২:০৭300198
  • ব্রাঞ্চ না মেন?
  • cm | ১৬ জুন ২০১৫ ১২:০৫300197
  • সেতো বহু বাঙালই পার্টিশনের আগেই ইন্ডিয়ায় ব্রাঞ্চ অফিস খুলছিল।
  • সে | ১৬ জুন ২০১৫ ১১:৫৯300196
  • কেন? ঠাকুরবাড়ী তো বাঙাল ঘটি মিশিয়ে মনে হয়। তদুপরি ওনারা তো কোলকাতাতেই থাকতেন পার্টিশানের আগে থেকেই।
  • san | ১৬ জুন ২০১৫ ১১:৫৭300195
  • অ্যাজ ইফ ঠাকুরবাড়ি ঘটি ছিল :-)
  • সে | ১৬ জুন ২০১৫ ১১:৫৬300194
  • এবং ঘটি রান্নায় তেল মশলা ঝাল অতো বেশি পড়ে না। পোস্তোর ডিশেও মশলা প্রায় থাকেনা বল্লেই চলে। বেশি মশলা দিলেই পোস্তো তার কৌলীন্য হারায়।
  • সে | ১৬ জুন ২০১৫ ১১:৫৪300193
  • রাইট। পোস্তো মাংস জেনুইন ঘটিবাড়ীতে বানায় না। আমিও খাইনি জম্মে।
  • cm | ১৬ জুন ২০১৫ ১১:৫৩300192
  • পেয়াঁজ ভেজে পিষে তাই দিয়ে কচি পাঁঠা মেখে রাখুন। গুচ্ছের কাজু আর পোস্ত বাটা দিয়ে গব্য ঘৃতে সেই মাংস ভাজুন। গন্ধের জন্য শুরুতে তেজ পাতা আর শেষে একটু ঐ ছোট এলাচ দারচিনির গুঁড়ো দিতে পারেন।
  • cm | ১৬ জুন ২০১৫ ১১:৫১300191
  • দূর পবয় একজনই বাঙাল আছেন। কে তা আপনারা গেস করুন! ঝাল না থাকলে বাঙাল হয়না আর ঝাল থাকলে ঘটি হয় না, প্লেন অ্যান্ড সিম্পিল।
  • | ১৬ জুন ২০১৫ ১১:৪৯300190
  • আসলে মেনলি পোস্ত কে নিরামিষ হিসাবেই দেখি।এনিওয়ে ঃ)
  • S | ১৬ জুন ২০১৫ ১১:৪৫300189
  • ব, তাইলে আপনি অবিলম্বে পোস্ত দিয়ে মাংস খেয়ে দেখতে পারেন। বাকিদের জন্যে বারণ রইলো।
  • | ১৬ জুন ২০১৫ ১১:৪১300188
  • আমি ঘটি

    আরো যারা
    ----------------
    ন্যাড়া দা
    কেসি
    ফোর জেড
    আকা
    কেকে
    ইশান
    দুখে দা
    রাজদীপ
    অরিজিত(৫০%)
    সিকি(৫০%)

    অরো ২/৩ জন বাদ যেতে পারে। ঃ))
  • সে | ১৬ জুন ২০১৫ ১১:৩০300186
  • আমি ঘটি।
  • S | ১৬ জুন ২০১৫ ১১:৩০300187
  • খাইসে ডাইনো ঘুমে আইসে।
  • S | ১৬ জুন ২০১৫ ১১:২৯300184
  • এখানে কে কে ঘটি হাত তুলুন ঃ)
  • সে | ১৬ জুন ২০১৫ ১১:২৯300185
  • কাল নাইটশোয়ে জুরাসিক ওয়ার্ল্ড দেখে এসে রাতে ঘুমে ভয়ঙ্কর ডাইনো স্বপ্ন দেখলাম। সে স্ক্রীন থেকে এসে আমার হাত থেকে পপকর্ণ নিয়ে খেয়ে ফিরে গেল। ধড়মড়িয়ে জেগে উঠে দেখি মাথাটা বালিশ থেকে অনেকদূরে সরে গেছে।
  • সে | ১৬ জুন ২০১৫ ১১:২১300182
  • বাটার চিকেনে যেমন কাজুপেস্ট দেয়, তারই বাঙালী ভার্শান মনে হয় পোস্তোবাটা দিয়ে মাংস।
  • | ১৬ জুন ২০১৫ ১০:৫৯300181
  • এ কী রে ভাই, সবাই খেয়েছে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত