এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৬ জুন ২০১৫ ১৩:৫২300240
  • মুর্শিদাবাদ।

    এল সি এম দা, তুমি বাংলাদেশের কোন জেলার?
  • lcm | ১৬ জুন ২০১৫ ১৩:৫০300239
  • হ্যাঁ, ঠাকুমা যে ফরিদপুরি বাঙাল বলত সেটা যেন এই উইকি পেজের সাথে মিলল না।
    পশ্চিমবঙ্গে - বাংলা ডায়েলেক্টে ভেরিয়েশন বেশি মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, দিনাজপুর
  • সে | ১৬ জুন ২০১৫ ১৩:৪৯300237
  • একটা জিনিস লক্ষ্যনীয়।
    দেশ এতবছর আগে ভাগ হয়ে গিয়েছে, কিন্তু ঘরে ঘরে নিজস্ব ডায়ালেক্টের ব্যবহার রয়েছে শেখানো হয়েছে পরবর্তী জেনারেশনকে। মনে হয় গর্বের সঙ্গেই। কিন্তু আজকাল নতুন জেনারেশনকে বাংলাটা (উইথ ডায়ালেক্ট কি উইদাউট সেসবে যাচ্ছিই না) পর্যন্ত শেখানো হয় না "প্রবাসী" হবার ছুতোয়। ক্যাঁও?
  • | ১৬ জুন ২০১৫ ১৩:৪৯300238
  • আখনা আবার কোন দিকে গো?
  • | ১৬ জুন ২০১৫ ১৩:৪৭300235
  • যাবু নি
    খাবু নি
  • cm | ১৬ জুন ২০১৫ ১৩:৪৭300236
  • ঐ যে কোটালিপাড়া না বলে কোটাইলপাড়।
  • সে | ১৬ জুন ২০১৫ ১৩:৪৫300233
  • অ্যাণ্ড আদার ডায়ালেক্ট্‌স্‌ টূ।
  • cm | ১৬ জুন ২০১৫ ১৩:৪৫300234
  • গোটা একটা জেলায় একটাই ডায়লেক্ট!
  • | ১৬ জুন ২০১৫ ১৩:৪৪300231
  • একটু ফরিদপুরী কোটাইলপাড় হয়ে যাক cm
  • cm | ১৬ জুন ২০১৫ ১৩:৪৪300232
  • lcm উইকির থন লিং দেছেন তয় আমাগো ফরিদপুর কোটাইলপাড়ে ঐরম কয় না।
  • সে | ১৬ জুন ২০১৫ ১৩:৪৩300230
  • আমিও হুগলী জেলার। আখনায় আদিবাড়ী।
  • | ১৬ জুন ২০১৫ ১৩:৪২300229
  • আমি হুগলী জেলার টা লিখে দেবো ?
  • সে | ১৬ জুন ২০১৫ ১৩:৩৯300228
  • পশ্চিমবাংলার ডায়ালেক্টগুলো নেই ক্যানো? ক্যানো নেই? হোয়াই?
  • | ১৬ জুন ২০১৫ ১৩:৩৮300227
  • এল সি এম দা, টোটাল টোটাল ঃ))
  • সিকি | ১৬ জুন ২০১৫ ১৩:২০300226
  • আকা আর রিমিকে অনেকদিন দেখছি না। আকা তাও আসে, রিমি কি গুরুতে আর আসবে না পণ করেছে?
  • cm | ১৬ জুন ২০১৫ ১৩:০৬300225
  • নাম হওয়া উচিত ঘটি বাঙালি আর বাঙাল।
  • lcm | ১৬ জুন ২০১৫ ১৩:০৫300224
  • একটি লোকের দুটি ছেলে ছিল (শহুরে চলিত)
    এক্জন মান্‌শের দুই সাওয়াল সিলো (খুলনা)
    এইক জইনের দুই পুতা সিলো (ময়মনসিংহ)
    এইক বেডার দুই পুতা সিলো (কুমিল্লা)
    একজন মান্‌শের দুগা পোলা সিলো (বরিশাল)
    এখ্‌ বেডার দুই ফুতা সিলো (সিলেট)
    এগুয়া মান্‌শের দুয়া পোয়া সিলো (চিটাগাঙ)
    কেরো মান্‌শের দুগা পোলা সিলো (ফরিদপুর)
    একজন মানুষের দুই ছাওয়া ছিল (দিনাজপুর)
    ....
    https://en.wikipedia.org/wiki/Bengali_dialects
  • cm | ১৬ জুন ২০১৫ ১৩:০৪300223
  • আসলে তিন ভাগ করার কথা। গঙ্গার পশ্চিমপাড়, গঙ্গা আর পদ্মার মাঝের অঞ্চল আর পদ্মা/গঙ্গার পূর্ব দিক। এ হিসেবে উত্তর বঙ্গ ও বাঙাল আর হিসেব মেলে।
  • | ১৬ জুন ২০১৫ ১২:৫৬300222
  • হবে হয়তো S !! ঃ)
  • সে | ১৬ জুন ২০১৫ ১২:৫২300220
  • এখন উঠি। সংসারের কাজ আছে।
  • সে | ১৬ জুন ২০১৫ ১২:৫২300221
  • হ্যাঁতো। এবং মুসলমান। বিয়েই করে ফেলতাম। শেষে আর করা হোলো না। :-(
  • | ১৬ জুন ২০১৫ ১২:৫১300218
  • অ্যাঁ, তোমার বাংলাদেশী বয় ফ্রেন্ড ও ছিল? !!
  • S | ১৬ জুন ২০১৫ ১২:৫১300219
  • ঢাকা হলে বুঝতে পারতেন। এক্কেবারে ভানু বন্দ্যোপাধ্যায়ের অ্যাকসেন্টে কথা বলে। তার মানে নোয়াখালি/চাট্গাঁ/ বা সিলেট।
  • সে | ১৬ জুন ২০১৫ ১২:৫০300217
  • অনেক কিছুই জেনেছি বাংলাদেশীদের থেকে। আমার বাংলাদেশী বয়ফ্রেন্ড ছিলো বললাম না? এবং মুসলমান সংস্কৃতিও অনেক শিখেছি ঐ একই ভাবে। :-)
  • | ১৬ জুন ২০১৫ ১২:৪৭300216
  • তুমি ঘটি হয়ে অত কিছু জানলে ক্যামনে? ঃ)
  • | ১৬ জুন ২০১৫ ১২:৪৪300215
  • আরে ডাংগুলি খেলতে গিয়ে একবার আমি একটা ছেলে র নাকের খানিক টা ছাল চামড়া তুলে দিয়েছিলাম। তারপরে তার ঠাকুমা আমাকে বাঙাল ভাষায় ( ঢাকা/চট্টগ্রাম বা সিলেটি জানি না) টানা মিনিট পনেরো কী সব বলছিলেন। আমি হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে ছিলাম।তারপরে ছেলে টার দিদি বললো "অপু তুই হাসছিস কেন? ঠাকুমা তোকে খুব একটা ভালো কিছু বলছে না।" ঃ))
  • সে | ১৬ জুন ২০১৫ ১২:৩৭300214
  • নোয়াখালিতে ফেনি বলে একটা জায়গা আছে। সেখানকার লোকেরা ফেনিকে বলে হেনি। লেখে একরকম উচ্চারণ অন্যরকম।
    তবে যেটা বলছিলাম, উদ্বাস্তু সমস্যার জন্যেই বাঙাল ঘটি রেষারেষি খুব প্রকট হয়েছিলো সেটা এখন ভালো করে বুঝতে পারি।
  • S | ১৬ জুন ২০১৫ ১২:৩৩300212
  • চাঁট্গায়ের ভাষা বোঝা দায়। ওরা নিজেরা ছাড়া কেউ বোঝেনা। যেমন মনে করুন "কাকু" হয়ে যাবে "খাউ"। মানে অ্যাকসেন্টটা ওরোকোম। আর সিলেট ভাষায় মনে হয় বার্মার খুব প্রভাব। এখানে এক বাঙ্গালী বার্মিজের সাথে কথা বলে দেখেছি, তিনি যখন বাঙ্গলা বলেন অনেক কথাই বুঝিনা। কিন্তু খুব ইন্টারেস্টিঙ্গ লাগে।
  • সে | ১৬ জুন ২০১৫ ১২:৩০300211
  • এখানেও চট্টগ্রাম নোয়াখালির লোকজন বাসে ট্রামে নিজেদের মধ্যে কথা বলে, কিছুই বুঝি না। বাংলাদেশীদেরও দেখেছি ঐ অঞ্চলের লোকেদের তাদের ভাষার ডিফারেন্সের জন্যে খ্যাপাতে।
    আবার, আজ দেখুন রোহিঙ্গাদের অবস্থা। আরাকানের লোক এরা। এদের এখন কোনো দেশই নেই। হাজারে হাজারে লাখে লাখে উদ্বাস্তু। ম্যালনিউট্রিশানের হদ্দমুদ্দ। জাস্ট মরে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত